Author: subhra-katwa

  • Ramakrishna 431: যিনি ব্রহ্ম, তিনি কালী, কালী আদ্যাশক্তি

    Ramakrishna 431: যিনি ব্রহ্ম, তিনি কালী, কালী আদ্যাশক্তি

    প্রত্যক্ষ নরেন্দ্রকে শিক্ষা কালীই ব্রহ্ম

    চৈতন্য লাভ করলে তবে চৈতন্যকে জানতে পারা যায়। বিচারান্তে ঠাকুর মাস্টারকে বলিতেছেন, “দেখেছি, বিচার করে একরকম জানা যায় তাঁকে, ধ্যান করে একরকম জানা যায়। আবার তিনি যখন দেখিয়ে দেবেন—এর নাম অবতার। তিনি যদি তাঁর মানব-লীলা দেখিয়ে দেন, তাহলে আর বিচার করতে হয় না, কাউকে বুঝিয়ে দিতে হয় না। কীরকম জানো? যেমন অন্ধকারের ভিতর দেশলাই ঘষতে ঘষতে দপ করে আলো হয়, সেইরকম দপ করে আলো যদি তিনি দেন, তাহলে সব সন্দেহ মিটে যায়। এরূপ বিচার করে কি তাঁকে জানা যায়?”

    ঠাকুর নরেন্দ্রকে কাছে ডাকিয়া বসাইলেন ও কুশল প্রশ্ন ও কত আদর করিতেছেন।
    নরেন্দ্র (শ্রীরামকৃষ্ণের প্রতি) কই, কালী-র ধ্যান তিন-চারদিন করলুম, কিছুই তো হল না।”

    শ্রীরামকৃষ্ণ — “ক্রমে হবে। কালী আর কেউ নয়। যিনি ব্রহ্ম, তিনি কালী। কালী আদ্যাশক্তি। যখন নিষ্ক্রিয়, তখন ব্রহ্ম বলি, যখন সৃষ্টি-প্রলয় করেন, তখন শক্তি বলি। যাকে তুমি ব্রহ্ম বলছ, তাকেই কালী বলছি। ব্রহ্ম আর কালী অভেদ। যেমন অগ্নি আর দাহিকাশক্তি—অগ্নি ভাবলেই দাহিকাশক্তি ভাবতে হয়। কালী মানলেই ব্রহ্ম মানতে হবে, আবার ব্রহ্ম মানলে কালী মানতে হবে। ব্রহ্ম ও শক্তি অভেদ—ওকেই শক্তি, ওকেই কালী আমি বলি।”

    এদিকে রাত হয়ে গেছে।
    গিরিশ হরিপদকে বলিতেছেন— “ভাই, একখানা গাড়ি যদি ডেকে দিস, থিয়েটারে যেতে হবে।”

    শ্রীরামকৃষ্ণ — “দেখিস যেন আনিস।”

    হরিপদ সহাস্যে — “আমি আনতে যাচ্ছি, আর আনবো না।”

  • Daily Horoscope 05 August 2025: সৃজনশীল কাজে আগ্রহ বাড়বে এই রাশির জাতকদের

    Daily Horoscope 05 August 2025: সৃজনশীল কাজে আগ্রহ বাড়বে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজ ইতিবাচক পরিণাম পাবেন।

    ২) কর্মক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখতে হবে, তা না-হলে সমস্যা হতে পারে।

    ৩) আত্মীয়ের কাছ থেকে কোনও সুসংবাদ পাবেন।

    বৃষ

    ১) আজকের দিনটি অত্যন্ত ব্যয়বহুল।

    ২) বরিষ্ঠদের অনুমতি নিয়ে কোনও কাজ করলে সুফল লাভ সম্ভব।

    ৩) মা-কে ধর্মীয় স্থানে নিয়ে যেতে পারেন।

    মিথুন

    ১) আজ কোনও কাজে অতি উৎসাহিত হয়ে পড়বেন না।

    ২) ব্যক্তিগত মামলা চলে থাকলে, তাতে আপনার পক্ষে সিদ্ধান্ত আসবে।

    ৩) সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত জাতকরা সতর্ক থাকুন।

    কর্কট

    ১) পরিবারের পরিবেশ আনন্দমুখর থাকবে।

    ২) পারিবারিক কাজকর্মে রুচি রাখবেন।

    ৩) চারদিকে আপনার সুখ্যাতি ছড়িয়ে পড়বে।

    সিংহ

    ১) পরিবারে অতিথি আগমনের ফলে চিন্তিত থাকবেন।

    ২) সন্তানকে নীতি শিক্ষা প্রদান করুন।

    ৩) সৃজনশীল কাজে আগ্রহ বাড়বে।

    কন্যা

    ১) আজ তাড়াহুড়োয় কোনও কাজ করবেন না।

    ২) আইনি মামলা আপনার পক্ষে থাকবে।

    ৩) বন্ধুদের মনোযোগ আকর্ষণ করবেন।

    তুলা

    ১) আজ কোনও নতুন কাজে অংশগ্রহণ করে নিজের সুনাম অর্জন করবেন।

    ২) পারিবারিক সম্পর্কে মাধুর্য বজায় রাখুন।

    ৩) আপনার প্রভাব ও প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে।।

    বৃশ্চিক

    ১) আজকের দিনটি ধন বৃদ্ধির সুসংবাদ নিয়ে আসবে।

    ২) পরিবারের সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করবেন।

    ৩) মনের মধ্যে প্রতিযোগিতার ইচ্ছা থাকবে।

    ধনু

    ১) আজকের দিনটি ভাগ্যের দিক দিয়ে ভালো।

    ২) পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হবে, রায় আপনার পক্ষে আসতে পারে।

    ৩) সুখ-সুবিধা বাড়বে।

    মকর

    ১) স্বাস্থ্যের যত্ন নিতে হবে, তা না-হলে সমস্যা দেখা দিতে পারে।

    ২) তাড়াহুড়োয় কোনও কাজ করবেন না।

    ৩) ভুল করে কোনও কাজের নিয়ম-নীতি লঙ্ঘন করবেন না।

    কুম্ভ

    ১) দাম্পত্য জীবন আনন্দে কাটবে।

    ২) চাকরিজীবী জাতকদের জন্য আজকের দিনটি ভালো।

    ৩) ব্যবসায়ীদের চেষ্টা সফল হবে।

    মীন

    ১) বরিষ্ঠ সদস্যদের পূর্ণ সহযোগিতা ও সমর্থন লাভ করবেন।

    ২) কাজে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

    ৩) ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো কাটবে।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Supreme court: ভারতীয় ভূখণ্ড চিনের দখলে! বিতর্কিত মন্তব্যের জন্য সুপ্রিম কোর্টে ভর্ৎসিত রাহুল গান্ধী

    Supreme court: ভারতীয় ভূখণ্ড চিনের দখলে! বিতর্কিত মন্তব্যের জন্য সুপ্রিম কোর্টে ভর্ৎসিত রাহুল গান্ধী

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০০০ কিলোমিটারেরও বেশি ভারতীয় ভূখণ্ড নাকি চিন দখল করে রেখেছে—এমন দাবি করার জন্য সুপ্রিম কোর্টের কাছে ভর্ৎসিত হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শীর্ষ আদালত রাহুল গান্ধীকে তিরস্কার করে তাঁকে জানিয়েছে, প্রকৃত ভারতীয় হয়ে কখনও এই ধরনের মন্তব্য করবেন না। প্রসঙ্গত, রাহুল গান্ধীর এমন মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে মানহানির মামলা রুজু করার দাবি জানানো হয়েছিল। তবে সে দাবি অবশ্য খারিজ করেছে সুপ্রিম কোর্ট (Supreme court)।

    ভারত জোড়ো যাত্রা করার সময় এমন মন্তব্য করেছিলেন রাহুল (Rahul Gandhi)

    ২০২৪ সালে অনুষ্ঠিত হয় লোকসভা ভোট। ঠিক তার দু’বছর আগে—২০২২ সালে ভারত জোড়ো যাত্রার ডাক দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেই সময় তিনি বিভিন্ন সভায় দাবি করেছিলেন, চিন ২০০০ কিলোমিটার ভারতীয় ভূখণ্ড দখল করে রেখেছে এবং চিনা সৈন্যরা অরুণাচল প্রদেশে ভারতীয় সৈন্যদের মারধর করছে। এ নিয়েই পরবর্তীকালে দায়ের হয় মামলা। এই মামলার শুনানিতেই সুপ্রিম কোর্ট (Supreme court) রাহুল গান্ধীর উদ্দেশ্যে জানতে চায়, “আপনি কীভাবে জানলেন যে ২০০০ বর্গ কিলোমিটার এলাকা চিনা দখলে রয়েছে?” এর পরে শীর্ষ আদালত (Supreme court) রাহুল গান্ধীকে তিরস্কার করে বলে, “আপনি যদি একজন প্রকৃত ভারতীয় হতেন, তাহলে এমন কথা বলতেন না।”

    মামলার শুনানি ছিল বিচারপতি দীপঙ্কর দত্ত এবং অগাস্টিন জর্জ মাসিহ-র বেঞ্চে

    প্রসঙ্গত, এই মামলার শুনানি ছিল বিচারপতি দীপঙ্কর দত্ত এবং অগাস্টিন জর্জ মাসিহ-র বেঞ্চে। সেখানেই লোকসভার বিরোধী দলনেতাকে তীব্র ভর্ৎসনা করে শীর্ষ আদালত আরও বলে, “আপনি বিরোধী দলের নেতা হয়ে কেন এই ধরনের কথাগুলো বলবেন?” প্রসঙ্গত, এ-সংক্রান্ত মামলাটি প্রথম উঠে এলাহাবাদ হাই কোর্টে। সেখানে রাহুল গান্ধীর আবেদন খারিজ হয়। এরপরেই রাহুল গান্ধী সুপ্রিম কোর্টের (Supreme court) দ্বারস্থ হন এবং তিনি জানান যে, তাঁর বিরুদ্ধে এমন মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বিদ্বেষপূর্ণ উদ্দেশ্যেই করা হয়েছে।

    রাহুলের দাবি মিথ্যা গল্প, বললেন কিরেন রিজিজু

    এদিন সুপ্রিম কোর্টের (Supreme court) রাহুল গান্ধী সম্পর্কে এমন মন্তব্যের পরেই অরুণাচল প্রদেশের বাসিন্দা তথা কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন এবং সেখানেই বিজেপি নেতা রাহুল গান্ধীর মন্তব্যকে “মিথ্যা গল্প” বলে অভিহিত করেন এবং তিনি দাবি করেন, চিন অরুণাচল প্রদেশের এক ইঞ্চি জমিও দখল করেনি।প্রসঙ্গত, রাহুলের এই মন্তব্যের পরেই সেসময় তাঁর নিন্দা করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। বিদেশমন্ত্রী রাহুলের বিরুদ্ধে ‘ভুল তথ্য’ দেওয়ার অভিযোগ তুলেছিলেন। তিনি সেসময় জানান, ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধের সময় ভারত চিনের কাছে যে জায়গা খুইয়েছিল, তাকে সাম্প্রতিক ক্ষয়ক্ষতি হিসাবে দেখাতে চাইছেন রাহুল।

    রাজস্থানে এমন দাবি করেছিলেন রাহুল

    প্রসঙ্গত, ২০২২ সালে ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধী রাজস্থানে এমন মন্তব্য করেন। রাজস্থানের মাটিতে দাঁড়িয়ে তিনি বলেন যে, ২০০০ বর্গ কিলোমিটার ভারতীয় ভূখণ্ড দখল করে রেখেছে চিন এবং ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে চিনের আগ্রাসনের পরেও কেন নীরব রয়েছে কেন্দ্রীয় সরকার—এ নিয়ে বিজেপির সমালোচনা করেছিলেন রাহুল গান্ধী। সেদিন তিনি আরও বলেছিলেন, “আমাদেরকে প্রশ্ন করা হয় ভারত জোড়ো যাত্রা নিয়ে—এখানে, সেখানে, সর্বত্র অশোক গেহলট, শচীন পাইলট ইত্যাদি বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়। কিন্তু তারা কখনও চিন নিয়ে প্রশ্ন করে না। কেন ২০০০ বর্গ কিলোমিটার ভারতীয় ভূখণ্ড দখল করল চিন—এ নিয়ে প্রশ্ন করা হয় না। ২০ জন ভারতীয় সৈন্যকে হত্যা করল চিন—এ নিয়ে প্রশ্ন করা হয় না। অরুণাচল প্রদেশে আমাদের সৈন্যদের পিটিয়ে হত্যা করল কেন চিন—এই নিয়েও প্রশ্ন করা হয় না। আবার ভারতীয় সংবাদমাধ্যমও এ নিয়ে কোনও কিছু উত্থাপন করে না। তবে এগুলো কি সত্য নয়? দেশ সবটাই দেখছে। কোনও কিছু ভান করে কিছু হবে না। মানুষ সবটাই জানে।”

    জম্মু-কাশ্মীরে গিয়েও একই দাবি করেন রাহুল

    শুধু তাই নয়, ২০২৩ সালের জানুয়ারি মাসে জম্মু-কাশ্মীরে একই দাবি করতে দেখা গিয়েছিল। তিনি বলেছিলেন যে, ভারতের প্রধানমন্ত্রী দেশের একমাত্র ব্যক্তি, যিনি মনে করেন যে, চিনারা ভারতের কাছ থেকে কোনও জমি দখল করেনি। “আমি সম্প্রতি কিছু প্রাক্তন সেনার সঙ্গে দেখা করেছি এবং লাদাখের একটি প্রতিনিধি দলের সঙ্গেও দেখা করেছি। তাঁরা আমাকে স্পষ্ট ভাবে জানিয়েছেন যে, আমাদের ভারতীয় ভূখণ্ডের ২০০০ বর্গ কিলোমিটার এলাকা চিন দখল করে রেখেছে।” রীতিমতো সাংবাদিক সম্মেলন করে জম্মু-কাশ্মীরে এমন দাবি করতে শোনা যায় সে সময় রাহুল গান্ধীকে।

    অনেক টহল পয়েন্টও বর্তমানে পুরোপুরি চিনের নিয়ন্ত্রণে রয়েছে, এমনই দাবি রাহুলের

    প্রসঙ্গত, ওই আবহে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আরও দাবি করেছিলেন যে, প্রাক্তন সেনা কর্মীরা তাঁকে বলেছেন—ভারতীয় ভূখণ্ডের মধ্যে থাকা অনেক টহল পয়েন্টও বর্তমানে পুরোপুরি চিনের নিয়ন্ত্রণে রয়েছে। রাহুল গান্ধীর এই সমস্ত বিতর্কিত মন্তব্যের জন্য উত্তরপ্রদেশে একটি মানহানির মামলা দায়ের করা হয় এবং সেখানেই তাঁকে সমন জারি করা হয়েছিল। এর পরে তিনি এলাহাবাদ হাই কোর্টে মামলা দায়ের করেন এবং স্বপক্ষে মামলাটি বাতিল করার আবেদন জানান।

  • Bihar: জেলার মোট ভোটারের ১১ শতাংশ নামই বাদ গেল মুসলিম অধ্যুষিত কিষাণগঞ্জে, সংখ্যায় ১ লাখ ৪৫ হাজার

    Bihar: জেলার মোট ভোটারের ১১ শতাংশ নামই বাদ গেল মুসলিম অধ্যুষিত কিষাণগঞ্জে, সংখ্যায় ১ লাখ ৪৫ হাজার

    মাধ্যম নিউজ ডেস্ক: বিহারের (Bihar) নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষায় বাদ পড়েছে ৬৫ লাখ অবৈধ নাম। বিহারের কিষাণগঞ্জ থেকে উল্লেখযোগ্য সংখ্যক নাম বাদ পড়েছে। কিষাণগঞ্জ সম্পূর্ণভাবেই মুসলিম অধ্যুষিত একটি জেলা এবং এখান থেকেই বিপুল পরিমাণে নাম বাদ গেছে। কিষাণগঞ্জ জেলার (Kishanganj) মোট ভোটারের ১১.৮% নাম বাদ পড়েছে বলে জানিয়েছে কমিশন। দেখা যাচ্ছে, নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ওই ১১.৮% ভোটারকে কিষাণগঞ্জে খুঁজে পাওয়া যায় না, অথচ তাদের নাম ছিল ভোটার তালিকায়।

    বাদ পড়েছে ১,৪৫,৬৬৮টি নাম (Bihar)

    কিষাণগঞ্জ এমন একটি জেলা, যা পশ্চিমবঙ্গের সীমানা সংলগ্ন এবং প্রায় সম্পূর্ণটাই মুসলিম অধ্যুষিত। জনবিন্যাসের ভারসাম্যহীনতা ও অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থল হিসেবে কিষাণগঞ্জ দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। প্রসঙ্গত, বিহারে SIR (Special Intensive Revision) প্রক্রিয়া শুরু হয়েছিল ২৪ জুন। তখন এই জেলায় মোট ভোটার ছিলেন ১২,৩১,৯১০ জন। সংশোধনের পর এখান থেকেই বাদ পড়েছে ১,৪৫,৬৬৮টি নাম, যা মোট ভোটারের (Bihar) ১১%–এরও বেশি। SIR প্রক্রিয়া শুরুর পর থেকেই কিষাণগঞ্জ থেকে সবচেয়ে বেশি পরিমাণে ‘স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট’-এর আবেদন জমা পড়তে থাকে। এই হঠাৎ আবেদনের কারণে সন্দেহ জাগে প্রশাসনের (Kishanganj)। বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সম্প্রতি কিষাণগঞ্জের এই বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ‘স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট’-এর আবেদন গড়ে প্রতিমাসে ২৬ হাজার থেকে ২৮ হাজার জমা পড়েছে। আবার জুলাই মাসের প্রথম ছয় দিনের মধ্যেই এই সার্টিফিকেটের জন্য ১.২৮ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে।

    স্বাধীনতার সময় কিষাণগঞ্জ ছিল হিন্দু অধ্যুষিত

    বিহারের উপ মুখ্যমন্ত্রী আরও জানান, প্যান কার্ড, আধার কার্ড এবং পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ নথিপত্র এখন ব্যাপকভাবে যাচাই করা প্রয়োজন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, স্বাধীনতার সময় কিষাণগঞ্জ একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা ছিল। কিন্তু পরবর্তী দশকগুলিতে এর জনবিন্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে। এর কারণ হিসেবে তাঁরা বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকে দায়ী করছেন। সম্প্রতি কিষাণগঞ্জের বিভিন্ন এলাকায় চারজন বাংলাদেশিকে ধরা হয়েছে, যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং স্থায়ীভাবে বসবাসের আশায় এখানে এসেছিল বলে জানা গিয়েছে (Bihar)।

  • Daily Horoscope 04 August 2025: আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে এই রাশির জাতকদের

    Daily Horoscope 04 August 2025: আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

     

     

    মেষ

    ১) বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন।

    ২) সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন।

    ৩) দিনটি অনুকূল।

    বৃষ

    ১) পেটের সমস্যা বাড়তে পারে।

    ২) ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ করতে পারবেন।

    ৩) বাণীতে সংযম রাখুন।

     

     

    মিথুন

    ১) ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়।

    ২) মাথাগরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে।

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

    কর্কট

    ১) ভাই-বোনের কাছ থেকে ভাল সাহায্য পেতে পারেন।

    ২) দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ।

    ৩) সতর্ক থাকতে হবে।

    সিংহ

    ১) কোনও নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদে পড়তে হতে পারে।

    ২) উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ।

    ৩) কারও সঙ্গে বিবাদে জড়াবেন না।

    কন্যা

    ১) কোনও ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে।

    ২) অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন।

    ৩) দিনটি প্রতিকূল।

    তুলা

    ১) কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে।

    ২) সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ।

    ৩) ধর্মস্থানে যেতে পারেন।

    বৃশ্চিক

    ১) সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে।

    ২) আজ আপনাকে অবাক করে দেওয়া কোনও সুখবর আসতে পারে।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    ধনু

    ১) ব্যয় বাড়তে পারে।

    ২) সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে।

    ৩) সবাই আপনার প্রশংসা করবে।

    মকর

    ১) দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে।

    ২) বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    কুম্ভ

    ১) বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চুরির ভয় রয়েছে।

    ২) আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে।

    ৩) দিনটি প্রতিকূল।

    মীন

    ১) জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন।

    ২) শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে।

    ৩) সমাজে খ্যাতি বাড়বে।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Ramakrishna 429: চৈতন্য না লাভ করলে চৈতন্যকে জানা যায় না

    Ramakrishna 429: চৈতন্য না লাভ করলে চৈতন্যকে জানা যায় না

    জীবজগৎ বিশিষ্ট ব্রহ্ম। সব জড়িয়ে একটি বেল—খোলা আলাদা, বিচি আলাদা আর শাঁস আলাদা। একজন করেছিল। বেলটি কতজনের জানবার দরকার হয়েছিল?

    এখন শুধু শাঁস ওজন করলে কি বেলের ওজন পাওয়া যায়? খোলা, বিচি সব একসঙ্গে ওজন করতে হবে। প্রথমে খোলা নয়, বিচি নয়—সার পদার্থ বলে বোধ হয়। তারপর বিচার করে দেখা যায় সেই বস্তুর। সেই বস্তুর খোলা, বিচি করে যেতে হয়। জীবনীতি, জগৎনীতি—এরও বিচার করতে হয়। বস্তু আর সব অবস্তু। তারপর অনুভব হয়, যার শাঁস তারই খোলা, বিচি। যা থেকে ব্রহ্ম বলছো, তাই থেকে জীবজগৎ। যারই নিত্য, তারই লীলা। তাই রামানুজ বলতেন— জীবজগৎ বিশিষ্ট ব্রহ্ম। এরই নাম বিশিষ্ট দ্বৈতবাদ।

    ঈশ্বর দর্শন, অবতার প্রত্যক্ষসিদ্ধ

    শ্রী রামকৃষ্ণ (গিরিশের প্রতি)- তাই দেখছি, সাক্ষাৎ। আর কী বিচার করব? আমি দেখছি, তিনি এইসব হয়েছেন। তিনি জীব ও জগৎ হয়েছেন। তবে চৈতন্য না লাভ করলে চৈতন্যকে জানা যায় না। বিচার কতক্ষণ? যতক্ষণ না তাঁকে লাভ করা যায়। শুধু মুখে বললে হবে না। এই আমি দেখছি, তিনিই সব হয়েছেন। তাঁর কৃপায় চৈতন্য লাভ করা চাই। চৈতন্য লাভ করলে সমাধি হয়, মাঝে মাঝে দেহ ভুলে যায়। কামিনী-কাঞ্চনের উপর আসক্তি থাকে না। ঈশ্বর ও তাঁর কথা ছাড়া কিছু ভালো লাগে না। বিষয়ের কথা শুনলে কষ্ট হয়।

    প্রত্যক্ষ নরেন্দ্রকে শিক্ষা কালীই ব্রহ্ম

    চৈতন্য লাভ করলে তবে চৈতন্যকে জানতে পারা যায়। বিচারান্তে ঠাকুর মাস্টারকে বলিতেছেন, “দেখেছি, বিচার করে একরকম জানা যায় তাঁকে, ধ্যান করে একরকম জানা যায়। আবার তিনি যখন দেখিয়ে দেবেন—এর নাম অবতার। তিনি যদি তাঁর মানব-লীলা দেখিয়ে দেন, তাহলে আর বিচার করতে হয় না, কাউকে বুঝিয়ে দিতে হয় না। কীরকম জানো? যেমন অন্ধকারের ভিতর দেশলাই ঘষতে ঘষতে দপ করে আলো হয়, সেইরকম দপ করে আলো যদি তিনি দেন, তাহলে সব সন্দেহ মিটে যায়। এরূপ বিচার করে কি তাঁকে জানা যায়?”

  • Hindus under Attack: ভারত-বাংলাদেশে গত ১ সপ্তাহে হিন্দু নির্যাতনের কতগুলি ঘটনা

    Hindus under Attack: ভারত-বাংলাদেশে গত ১ সপ্তাহে হিন্দু নির্যাতনের কতগুলি ঘটনা

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশ ও দেশের বাইরে হিন্দু ধর্মের (Hindus under Attack) উপর আঘাত ক্রমাগত বাড়ছে। হিন্দু হত্যা, জোরপূর্বক ধর্মান্তরণ, জমি দখল, হিন্দু উৎসবে আক্রমণ, হিন্দু নারীদের উপর নির্যাতন—এই সব ঘটনা নানা প্রান্তে ঘটেই চলেছে। ২৭ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত ভারত ও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া এমন কিছু ঘটনার একটি সংক্ষিপ্ত প্রতিবেদন নিচে তুলে ধরা হল।

    ভারতের ঘটনাগুলি (Hindus under Attack)

    বিহার

    সীতামারহির এক মন্দিরে কাশিম নামে এক ব্যক্তি ছয় মাসেরও বেশি সময় ধরে পুরোহিত সেজে ছিলেন। তিনি নিজেকে “কৃষ্ণ” নামে পরিচয় দিতেন এবং হিন্দু পূজারী সেজে আসল পরিচয় গোপন রেখেছিলেন।

    উত্তরপ্রদেশ, আগ্রা

    অগাস্ট মাসের শুরুতেই (Hindus under Attack) আগ্রা পুলিশ একটি বড়সড় ধর্মান্তরণ চক্র ফাঁস করে, যার আন্তর্জাতিক যোগসূত্র থাকার প্রমাণ মিলেছে।

    পশ্চিমবঙ্গ, কলকাতা

    ২৬ বছর বয়সি এক হিন্দু মহিলা বাগুইআটি থেকে সল্টলেক যাওয়ার পথে এক ক্যাব চালকের দ্বারা লাঞ্ছিত হন (Hindus under Attack)। সাহসিকতার সঙ্গে প্রতিবাদ করে তিনি চালককে পুলিশের হাতে তুলে দেন এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

    উত্তরাখণ্ড

    রানিখেত অঞ্চলে হিন্দু মহিলাদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার একটি বড় চক্র ফাঁস করেছে পুলিশ (Hindus under Attack)।

    হায়দরাবাদ

    ২৪ জুলাই, পবিত্র পেদ্দাম্মা থাল্লি মন্দির প্রশাসনের নির্দেশে ভেঙে ফেলা হয়। অভিযোগ, মূর্তিগুলিকে গোপনে সরিয়ে ফেলা হয়েছে।

    মহারাষ্ট্র

    কংগ্রেস নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান “সনাতনী সন্ত্রাস” নামক নতুন একটি শব্দ ব্যবহার করে বিতর্ক সৃষ্টি করেন। গেরুয়া সন্ত্রাসের ব্যর্থ তত্ত্বের পর, এটি কংগ্রেসের নতুন রাজনৈতিক কৌশল বলেই অনেকে মনে করছেন।

    মণিপুর

    ৩১ জুলাই এনআইএ-র একটি বড় সফলতা—জিরিবাম গণহত্যার প্রধান অভিযুক্ত গ্রেফতার। এই হামলায় এক মেইতেই পরিবারের ৬ জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল।

    বাংলাদেশে হিন্দু নির্যাতন (Bangladesh)

    রংপুর, গঙ্গাচড়া

    রঞ্জন রায় নামে এক হিন্দু যুবককে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়।
    পরবর্তীতে, ৫০০ থেকে ৬০০ জন মৌলবাদী একত্রিত হয়ে ওই উপজেলার তের বেতগাড়ি ইউনিয়নের ১৫টিরও বেশি হিন্দু বাড়িতে হামলা চালায়।

    নেপালে বাড়ছে মৌলবাদী তৎপরতা

    ভারতের বাইরে একমাত্র হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ নেপালে মৌলবাদী সংগঠনগুলি “তাবলীগ” নামের কর্মসূচি চালিয়ে ধর্মীয় জনসংখ্যা পরিবর্তনের অপচেষ্টা করছে। এতে জেহাদি কার্যকলাপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।

  • Israeli Hostage: হামাসের হাতে পণবন্দি ইজরায়েলি নাগরিক বলছেন, “নিজেই নিজের কবর খুঁড়ছি”, সামনে এল ভিডিও

    Israeli Hostage: হামাসের হাতে পণবন্দি ইজরায়েলি নাগরিক বলছেন, “নিজেই নিজের কবর খুঁড়ছি”, সামনে এল ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস (Hamas) সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে—একজন ইজরায়েলি পণবন্দি (Israeli Hostage) ভূগর্ভস্থ একটি সুড়ঙ্গে নিজেই নিজের কবর খুঁড়ছেন। ভিডিওতে ওই ব্যক্তিকে অত্যন্ত ক্ষীণকায় ও দুর্বল দেখাচ্ছে এবং তাঁকে এক হাতে একটি বেলচা ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

    কী বললেন ওই পণবন্দি? (Israeli Hostage)

    জানা গেছে, ওই পণবন্দির (Israeli Hostage) নাম এভিয়াতার ডেভিড, বয়স ২৪ বছর। ভিডিওতে তিনি ধীরে ধীরে হিব্রু ভাষায় কথা বলেন, এবং বলেন “আমি এখন যা করছি, তা হলো আমার নিজের কবর খুঁড়ছি। প্রতিদিন আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে। আমি যেন সরাসরি কবরের দিকেই হেঁটে যাচ্ছি। আমি সেই কবর খুঁড়ছি, যেখানে আমাকে কবর দেওয়া হবে। ঘুমানোর সময় শেষ হয়ে আসছে, পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো শেষ হয়ে আসছে।” নিজের বক্তব্য শেষ করার পরেই তাকে ভেঙে পড়তে দেখা যায়।

    ২০২৩ সালের ৭ অক্টোবর পণবন্দি (Israeli Hostage) হন ডেভিড

    প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর, হামাস জঙ্গিরা ইজরায়েলের উপর সন্ত্রাসী হামলা চালায়। সেদিনই ৪৯ জনকে পণবন্দি করা হয়, যাঁদের মধ্যে এভিয়াতার ডেভিডও ছিলেন। ওই দিনের হামলায় হামাস ১,২১৯ জন ইজরায়েলি নাগরিককে হত্যা করে বলে অভিযোগ, যাঁদের অধিকাংশই ছিলেন অসামরিক নাগরিক। এই ঘটনার পর শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে খবর।

    বেঞ্জামিন নেতানিয়াহু কী বললেন?

    ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, ভিডিওটি দেখার পর প্রধানমন্ত্রী ডেভিডের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, পণবন্দিদের মুক্তি নিশ্চিত করতে ইজরায়েল সরকার সমস্ত রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, “হামাস (Hamas) ইচ্ছাকৃতভাবে আমাদের পণবন্দিদের অনাহারে রেখে মানসিক ও শারীরিক নির্যাতন করছে।”

    ইজরায়েলি নাগরিকদের সমাবেশ

    এই ভিডিও ছাড়াও হামাস ও ইসলামিক জিহাদীরা আরও একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ২১ বছর বয়সি আরেক পণবন্দী, রম ব্রাস্লাভস্কিকে দেখা যাচ্ছে। তিনি একজন জার্মান-ইজরায়েলি নাগরিক এবং তাঁকেও একইভাবে দুর্বল অবস্থায় দেখা যাচ্ছে। এই ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর, শনিবার সন্ধ্যায় ইজরায়েলের রাজধানী তেল আভিভে হাজার হাজার মানুষ জড়ো হন। তাঁরা একটি সমাবেশে অংশ নেন এবং পণবন্দীদের মুক্তির দাবিতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

  • Operation Akhal: জঙ্গি দমনে জম্মু-কাশ্মীরে চলছে অপারেশন অখল, তিনদিনে খতম ৬ জঙ্গি

    Operation Akhal: জঙ্গি দমনে জম্মু-কাশ্মীরে চলছে অপারেশন অখল, তিনদিনে খতম ৬ জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার জম্মু-কাশ্মীরে (Jammu And Kashmir) তিনজন জঙ্গির নিহত হওয়া এবং একজন জওয়ানের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে সেখানে “অপারেশন অখল” (Operation Akhal) নামে একটি সন্ত্রাস দমন অভিযান চলছে, যা চলতি বছরের অন্যতম বড় অভিযান বলে মনে করা হচ্ছে। রবিবার এই অভিযান তৃতীয় দিনে পা দিয়েছে, এবং এখনও পর্যন্ত মোট ছয়জন জঙ্গি নিহত হয়েছে।

    শনিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন জঙ্গি নিহত হয় (Operation Akhal)

    এর আগে শনিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন জঙ্গি নিহত হয়। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার আখাল বনাঞ্চলে শনিবার রাতে সারারাত বিস্ফোরণ এবং গোলাগুলির শব্দ শোনা যায়। জানা গেছে, জম্মু-কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফ-এর একটি যৌথ দল এই অভিযান চালাচ্ছে এবং তারা সন্ত্রাসবাদীদের সঙ্গে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছে। প্রসঙ্গত, শুক্রবার ওই এলাকায় সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্পর্কে গোপন গোয়েন্দা তথ্য পাওয়ার পরই নিরাপত্তা বাহিনী চিরুনি তল্লাশি শুরু করে। আখাল বনাঞ্চলকে চারদিক থেকে ঘিরে ফেলে সেনাবাহিনী এবং সন্ত্রাসবাদীদের গোপন আস্তানাগুলিতে গুলি চালাতে শুরু করে (Operation Akhal)। শুরু হয় ব্যাপক সংঘর্ষ।

    শনিবার নিহত জঙ্গিরা “দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)”-এর সদস্য ছিল

    প্রাথমিক পর্যায়ে গুলি বিনিময়ের পর, শুক্রবার রাতে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়। শনিবার আবার অভিযান শুরু হলে, নিরাপত্তা বাহিনী তিনজন জঙ্গিকে খতম করতে সমর্থ হয়। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী (Operation Akhal), শনিবার নিহত জঙ্গিরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা-র শাখা “দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)”-এর সদস্য ছিল। গোয়েন্দাদের দাবি, এই সংগঠন পহেলগাঁও হামলার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। সেই হামলায় ২৬ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছিলেন।

    অপারেশন মহাদেব

    জম্মু-কাশ্মীরে (Jammu And Kashmir) সন্ত্রাস দমন অভিযানে যৌথ বাহিনী বর্তমানে উচ্চ প্রযুক্তির নজরদারি ব্যবস্থা, ড্রোন, এবং উন্নত পরিকাঠামো ব্যবহার করছে। এর আগে, “অপারেশন মহাদেব” চালানো হয়, যেখানে শ্রীনগরের দাঁচিগাঁও এলাকায় পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত লস্করের জঙ্গিদের খতম করা হয়। পরদিন, অর্থাৎ ২৯ জুলাই, চালানো হয় আরেকটি অভিযান “অপারেশন শিবশক্তি”, যেখানে আরও দুই সন্ত্রাসীকে নিকেশ করা হয়। তথ্য অনুযায়ী, ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর থেকে এখন পর্যন্ত মোট ২০ জন সন্ত্রাসবাদীকে হত্যা করা হয়েছে। এছাড়া, ৬ ও ৭ মে তারিখে ভারত “অপারেশন সিঁদুর” চালায়, যেখানে পাকিস্তানি সীমান্তে অনুপ্রবেশকারী ১০০-র বেশি সন্ত্রাসবাদীকে হত্যা করা সম্ভব হয় (Operation Akhal)।

  • Indigo Flight: অভিযুক্ত ও আক্রান্ত উভয়েই মুসলিম, ইন্ডিগো কাণ্ডে টিকল না বামেদের হিন্দু আগ্রাসন তত্ত্ব

    Indigo Flight: অভিযুক্ত ও আক্রান্ত উভয়েই মুসলিম, ইন্ডিগো কাণ্ডে টিকল না বামেদের হিন্দু আগ্রাসন তত্ত্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: গত শুক্রবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওটি ঘিরে বামপন্থীদের (Leftists) একটি বিভ্রান্তিকর প্রচার শুরু হয়, যেখানে তারা দাবি করে যে ইন্ডিগো বিমানে (Indigo Flight) একজন হিন্দু ব্যক্তি একজন মুসলিম যাত্রীকে লাঞ্ছিত করেছেন। পরে স্পষ্ট হয়, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার—কারণ ওই ঘটনার অপরাধীও একজন মুসলিম।

    বামেদের মিথ্যাচার

    বামপন্থীরা এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মন্তব্য করতে থাকেন, এবং অপরাধীকে ‘হিন্দু সন্ত্রাসী’ বলে আখ্যা দেওয়া শুরু করেন। কেউ কেউ সঙ্ঘীও বলতে শুরু করে। কিন্তু তারা বারবার এড়িয়ে যান যে, ঘটনায় অভিযুক্ত ব্যক্তি নিজেও একজন মুসলিম। প্রসঙ্গত, কলকাতা থেকে মুম্বাইগামী একটি ফ্লাইটে ভ্রমণ করছিলেন হোসেন আহমেদ মজুমদার নামের এক যাত্রী (Indigo Flight)। অভিযোগ, ফ্লাইটে তাঁর এক সহযাত্রী তাঁকে চড় মারেন। জানা যায়, আক্রান্ত ব্যক্তি অসমের কাছাড় জেলার বাসিন্দা। ঘটনার পর ফ্লাইটে কিছু সময় দেরি হয় এবং অভিযুক্ত যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। পরে সিআইএসএফ (CISF) তাকে আটক করে। ইন্ডিগো কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, অভিযুক্তের নাম হাফিজুর রহমান।

    ইন্ডিগোর বিবৃতি (Indigo Flight)

    ইন্ডিগো (Indigo Flight) তাদের বিবৃতিতে বলে, “আমাদের ফ্লাইটে একটি অপ্রীতিকর ঘটনার কথা আমরা জানতে পেরেছি। এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই ঘটনায় অভিযুক্ত যাত্রীকে ‘অবাধ্য’ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তাকে নিরাপত্তা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।” এই ঘটনার পর যে ভিডিওটি ভাইরাল হয়, সেটিকে ঘিরেই সমাজমাধ্যমে বামপন্থী গোষ্ঠী (Leftists) অভিযোগ তোলে যে হিন্দু সম্প্রদায়ের কেউ মুসলিম যাত্রীর ওপর হামলা চালিয়েছেন। অনেকেই ধর্মনিরপেক্ষতার বিপন্নতা নিয়ে মন্তব্য করতে থাকেন। কিন্তু পরে, দ্য হিন্দু পত্রিকার একজন সাংবাদিক প্রথম স্পষ্ট করে জানান—অভিযুক্ত ও আক্রান্ত দুজনেই মুসলিম। এই তথ্য সামনে আসার পর স্পষ্ট হয়, পুরো ঘটনা ঘিরে প্রথম দিকে ছড়ানো তথ্য ছিল বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।

LinkedIn
Share