Author: subhra-katwa

  • Ramakrishna 385: এগিয়ে পড়ো, আরও আগে যাও চন্দন কাঠ পাবে, আরও আগে যাও রুপার খনি পাবে…

    Ramakrishna 385: এগিয়ে পড়ো, আরও আগে যাও চন্দন কাঠ পাবে, আরও আগে যাও রুপার খনি পাবে…

    শ্রীরামকৃষ্ণের ভয়, বুঝি নরেন্দ্র আর কাহারও হইল। আমার বুঝি হল না। নরেন্দ্র অশ্রুপূর্ণ লোচনে চাহিয়া আছেন। বাইরের একটি ভক্ত ঠাকুরকে দর্শন করিয়া আসিয়াছিলেন। তিনিও কাছে বসে সমস্ত দেখিতেছিলেন।

    ভক্ত- মহাশয় কামিনী কাঞ্চন যদি ত্যাগ করতে হবে। তবে গৃহস্থ কি করবে?

    শ্রীরামকৃষ্ণ- তা তুমি করো না, আমাদের অমনি একটা কথা হয়ে গেল।

    (গৃহস্থ ভক্তের প্রতি অভয়দান ও উত্তেজনা)

    মহিমাচরন চুপ করিয়া বসিয়া আছেন মুখে কথাটি নাই

    শ্রীরামকৃষ্ণ (মহিমার প্রতি)- এগিয়ে পড়। আর আরও আগে যাও চন্দন কাঠ পাবে, আরও আগে যাও রুপার খনি পাবে, আরও এগিয়ে যাও সোনার খনি পাবে, আরও এগিয়ে যাও হিরে মাণিক পাবে। এগিয়ে পড়ো।

    মহিমা- আজ্ঞে টেনে রাখে যে এগুতে দেয় না

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)- কেন লাগাম কাটো তার নাম গুণে কাটো, কালী নামেতে কালপাশ কাটে।

    নরেন্দ্র পিতৃ বিয়োগের পর সংসারে বড় কষ্ট পাইতেছেন। তাহার উপর অনেক তাল যাইতেছে। ঠাকুর মাঝে মাঝে নরেন্দ্রকে দেখিতেছেন। ঠাকুর (Ramakrishna) বলিতেছেন, তুই কি চিকিৎসক হয়েছিস?

    ঠাকুর (Ramakrishna) কি বলিতেছেন নরেন্দ্রের এই বয়সে অনেক দেখাশোনা হইল। সুখ দুঃখের সঙ্গে অনেক (Kathamrita) পরিচয় হইল। নরেন্দ্র ঈষৎ হাসিয়া চুপ করিয়া রইলেন।

    শ্রী শ্রী দোলযাত্রা ও শ্রীরামকৃষ্ণের রাধাকান্ত- মা কালীকে ও ভক্ত দিকের গায়ে আবির প্রদান

    নবাই চৈতন্য গান গাহিতেছেন। ভক্তরা সকলেই বসিয়া আছেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়াছিলেন। হঠাৎ উঠিলেন। ঘরের বাহিরে গেলেন (Kathamrita)। ভক্তরা সকলে বসিয়া রহিলেন গান চলিতে লাগিল।

    মাস্টার ঠাকুরের (Ramakrishna) সঙ্গে সঙ্গে গেলেন। ঠাকুর পাকা উঠান দিয়া কালীঘাটের দিকে যাইতেছেন। রাধাকান্তের মন্দির আগে প্রবেশ করিলেন। ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। তাঁহার প্রণাম দেখিয়ে মাস্টারও প্রণাম করলে। ঠাকুরের সম্মুখে থালায় আবির ছিল।

  • Daily Horoscope 20 June 2025: কুসঙ্গ থেকে দূরে থাকুন এই রাশির জাতকরা

    Daily Horoscope 20 June 2025: কুসঙ্গ থেকে দূরে থাকুন এই রাশির জাতকরা

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) কুসঙ্গ থেকে দূরে থাকুন।

    ২) লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে।

    ৩) দিনটি অনুকূল।

    বৃষ

    ১) বাতের যন্ত্রণা বাড়তে পারে।

    ২) কাজের ব্যাপারে ভাল যোগাযোগ হতে পারে।

    ৩) বন্ধুদের সাহায্য পাবেন।

    মিথুন

    ১) ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে।

    ২) কোনও উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন।

    ৩) সখপূরণ হবে।

    কর্কট

    ১) বাড়িতে চুরির সম্ভাবনা, সাবধান থাকুন।

    ২) দাম্পত্য কলহ নিয়ে যন্ত্রণা।

    ৩) বিবাদে জড়াবেন না।

    সিংহ

    ১) চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে।

    ২) ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক হতে পারে।

    ৩) গুরুজনদের পরামর্শ মেনে চলুন।

    কন্যা

    ১) কাজের চাপ বাড়তে পারে।

    ২) শারীরিক কষ্টের কারণে কাজের সময় নষ্ট।

    ৩) ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

    তুলা

    ১) ব্যয় বাড়তে পারে।

    ২) দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার।

    ৩) পরিবারের সঙ্গে সময় কাটান।

    বৃশ্চিক

    ১) কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে।

    ২) সামাজিক সম্মান পাবেন।

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    ধনু

    ১) গানবাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে।

    ২) কোনও আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে।

    ৩) ধৈর্য ধরুন।

    মকর

    ১) রক্তচাপের ব্যাপারে একটু সাবধান থাকুন।

    ২) অশান্তি থেকে দূরে থাকুন।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    কুম্ভ

    ১) চিকিৎসার খরচ বাড়তে পারে।

    ২) সঙ্গীতে সাফল্য পেতে পারেন।

    ৩) দিনটি প্রতিকূল।

    মীন

    ১) গাড়ি একটু সাবধানে চালান।

    ২) অর্শ-জাতীয় রোগ বাড়তে পারে।

    ৩) ভালোই কাটবে দিনটি।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Mossad: গোপন অভিযানে মোসাদ হাতিয়ে নেয় পরমাণু বোমা সংক্রান্ত ৫০০ কেজির নথি, টেরও পায়নি ইরান

    Mossad: গোপন অভিযানে মোসাদ হাতিয়ে নেয় পরমাণু বোমা সংক্রান্ত ৫০০ কেজির নথি, টেরও পায়নি ইরান

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে ইজরায়েল। ইরানের ১০০টিরও বেশি স্থানে বিমান ও ড্রোন হামলা চালায় ইহুদি দেশটি। এর পরমাণু কেন্দ্র, সামরিক কেন্দ্র এবং গোয়েন্দা পরিকাঠামোগুলিতে বড় আঘাত হানে তারা (Nuclear Blueprints)। এখনও পর্যন্ত ইজরায়েলি হানায় ২২৪ জন ইরানির মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্র দাবি করছে। কিন্তু ইজরায়েল-ইরান এই যুদ্ধ রাতারাতি শুরু হয়নি। এর বীজ বহু বছর আগে থেকেই পোঁতা শুরু হয়েছিল ইজরায়েল। ২০১৮ সালের ৩১ জানুয়ারির রাতে ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ-এর এজেন্টরা ছোট্ট দলে গঠন করে ইরানের রাজধানী দক্ষিণ তেহরানের একটি গুদামে প্রবেশ করে। নিরাপত্তা রক্ষী আসার আগেই অপারেশন শুরু করে ইজরায়েলের গুপ্তচর সংস্থা। তখন তাদের হাতে সময় ছিল ৬ ঘণ্টা ২৯ মিনিট। এক বছর ধরে ওই গুদামের নজরদারি চালায় মোসাদ (Mossad)। তারপরে তারা এমন সিদ্ধান্ত নেয় যাতে নির্ধারণ করা যায়, কতটা সময় পাবে ওই গুদামে ঢোকার জন্য।

    হাতানো হয় ব্লু-প্রিন্ট, প্রযুক্তিগত নকশা, মানচিত্র

    ইজরায়েলের গুপ্তচর সংস্থার (Mossad) এখান থেকে হাতিয়ে নেয় ব্লু-প্রিন্ট, প্রযুক্তিগত নকশা, মানচিত্র, পরিকল্পনা নিয়ে লেখা অনেক নথি ছিল। এই সবই ইরান দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিল এবং এগুলো ছিল ইরানের পরমাণু অস্ত্রের সম্পর্কিত। জানা যায়, এরপরে মোসাদের এজেন্টরা অত্যন্ত গোপনে সেই গুদাম ত্যাগ করে (Nuclear Blueprints)। তারা এমন টর্চ ব্যবহার করে যাতে কারও নজরে না আসে। এভাবেই তারা ইরানের বোমার নকশা হাতিয়ে নেয়। পরে জানা যায়, যে পরিমাণ উপাদান তারা সেই গুদাম থেকে নিয়ে এসেছিল, তার ওজন হয় ৫০০ কেজি।

    নিরাপত্তারক্ষীরা এসে দেখে চুরি গিয়েছে নথি (Mossad)

    প্রসঙ্গত, ওই গুদামের ছিল কঠোর নিরাপত্তা। রক্ষীরা কীভাবে কাজ করবে, কতক্ষণ ডিউটি করবে, কীভাবে নজরদারি চালাবে—তা সূক্ষ্মভাবে দেখভাল করা হতো প্রতিদিন। এছাড়াও সেখানে ছিল অ্যালার্ম সিস্টেম—অর্থাৎ, অবাঞ্ছিত কেউ ঢুকে পড়লে গোটা গুদাম জুড়ে শুরু হয়ে যেত অ্যালার্ম। কিন্তু ইজরায়েলের সিক্রেট সার্ভিস তা অকেজো করতে সক্ষম হয়। ইজরায়েলের সিক্রেট সার্ভিসের এই অভিযান বাস্তবিকপক্ষে কোনও সিনেমার থেকে কম কিছু নয়। সকাল পর্যন্ত মোসাদের চুরি ধরতেই পারেনি ইরানের সরকার। এর পরে, যখন প্রহরী বা নিরাপত্তারক্ষী এসে দেখে যে দরজা ভাঙা এবং সমস্ত কিছু খালি অবস্থায় পড়ে রয়েছে, তখন তারা বুঝতে পারে যে চুরি হয়েছে।

    মঞ্চে দাঁড়িয়ে নথি প্রকাশ করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

    এই ঘটনার ঠিক একেবারে তিন মাস পরে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঞ্চে ওঠেন বক্তব্য রাখতে। তখনই তিনি একটি কালো ফোল্ডার এবং ডিস্কের স্তূপ নিয়ে ওঠেন এবং সেখানেই তিনি ঘোষণা করেন মোসাদের এই সাফল্যের কথা। তিনি অভিযোগ করেন, ইরান বিশ্বের কাছে মিথ্যা কথা বলেছে, তারা পরমাণু অস্ত্র নিয়ে কারবার করছে এবং পরমাণু অস্ত্র নিয়ে অনেক কর্মসূচিও গ্রহণ করেছে। তবে ইজরায়েলের প্রধানমন্ত্রীর পাল্টা বক্তব্য হিসেবে ইরান, নেতানিয়াহুর দেখানো সেই আর্কাইভকে জাল বলে উড়িয়ে দেয়।

  • QS World University Rankings: কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে স্থান পেল দেশের ৫৪ বিশ্ববিদ্যালয়

    QS World University Rankings: কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে স্থান পেল দেশের ৫৪ বিশ্ববিদ্যালয়

    মাধ্যম নিউজ ডেস্ক: কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ের সমীক্ষায় ভারতের ৫৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে (QS World University Rankings)। এর মধ্যে দিল্লির আইআইটি ১২৩তম স্থান অধিকার করেছে। প্রসঙ্গত, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে সারা বিশ্বের দেড় হাজার শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে। পশ্চিমবঙ্গে অবস্থিত খড়গপুর আইআইটি ২১৫তম স্থান অর্জন করেছে। শুধু তাই নয়, সর্বশেষ বাছাই তালিকায় ঢুকে পড়েছে ৮টি নতুন ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান।

    গত ১০ বছরে ব্যাপক গতিতে এগিয়েছে ভারতের উচ্চ শিক্ষা

    কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ের যে তথ্য সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে বিগত ১০ বছরে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলি এই র‍্যাঙ্কিংয়ে ৩৯০ শতাংশ উপরে উঠতে সক্ষম হয়েছে (QS World University Rankings)। ২০২৪ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে আইআইটি দিল্লি ১৫০তম স্থানে ছিল, সেখান থেকে ২৭ ধাপ উপরে উঠে বর্তমানে তা ১২৩তম স্থানে পৌঁছেছে।

    কী বলছেন কিউএস-র সিইও? (QS World University Rankings)

    এনিয়ে কিউএস-এর সিইও জেসিকা টার্নার বলেছেন, “উচ্চশিক্ষার মানচিত্রে ভারত যথেষ্ট এগিয়ে চলেছে।” প্রসঙ্গত, ২০২০ সালে দেশের জাতীয় শিক্ষানীতিতে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞা মনে করছেন এরই প্রতিফল দেখা গিয়েছে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে (QS World University Rankings)।

    ২০২৬ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে স্থান পাওয়া ভারতের প্রথম দশটি বিশ্ববিদ্যালয় হল (Top 10 Indian Institutes)

    ১. আইআইটি দিল্লি – (কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ১২৩তম স্থান)

    ২. আইআইটি বোম্বে – (কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ১২৯তম স্থান)

    ৩. আইআইটি মাদ্রাজ – (কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ১৮০তম স্থান)

    ৪.আইআইটি খড়গপুর – (কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ২১৫তম স্থান)

    ৫. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু – (কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ২১৯তম স্থান)

    ৬. আইআইটি কানপুর – (কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ২২২তম স্থান)

    ৭. দিল্লি বিশ্ববিদ্যালয় – (কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ৩২৮তম স্থান)

    ৮. আইআইটি গুয়াহাটি – (কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ৩৩৪তম স্থান)

    ৯. আইআইটি রুরকি – (কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ৩৩৯তম স্থান)

    ১০. আন্না বিশ্ববিদ্যালয় – (কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ৪৬৫তম স্থান)

  • Amit Shah: ‘‘ইংরেজিতে যাঁরা কথাবার্তা বলেন, তাঁরা খুব শীঘ্রই লজ্জিত হবেন’’, ভারতীয় ভাষার পক্ষে সওয়াল শাহের

    Amit Shah: ‘‘ইংরেজিতে যাঁরা কথাবার্তা বলেন, তাঁরা খুব শীঘ্রই লজ্জিত হবেন’’, ভারতীয় ভাষার পক্ষে সওয়াল শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ভাষাগত ঐতিহ্যের পুনরুত্থানের আওয়াজ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি জানান যে, ভারতবর্ষের নিজস্ব পরিচয় হল তার ভাষা। এই দেশের ভাষাগুলি, এ দেশের পরিচয়কে বহন করে। তাই ভারতীয় ভাষাগুলিকে সর্বদাই বিদেশি ভাষার থেকে অগ্রাধিকার দেওয়া উচিত বলেই মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। “ম্যাঁ বুঁদ স্বয়ং, খুদ সাগর হুঁ” নামের একটি বই লিখেছেন প্রাক্তন আইএএস অফিসার আশুতোষ অগ্নিহোত্রী। এই বইটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই তিনি বলেন যে, ‘‘ভারতবর্ষ থেকে উপনিবেশিকতার প্রভাব এবং ছাপ, দুটিকে মুছে ফেলতে হবে এবং আমাদের যে নিজস্ব ভাষা রয়েছে, সেগুলিকে আঁকড়ে ধরতে হবে গর্বের সঙ্গে (Linguistic Heritage)।’’

    ইংরেজিতে যাঁরা কথাবার্তা বলেন, তাঁরা খুব শীঘ্রই লজ্জিত হবেন

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) নিজের ভাষায় বলেন, ‘‘আমাদের দেশে যাঁরা এখনও পর্যন্ত ইংরেজিতে কথাবার্তা বলেন, তাঁরা খুব শীঘ্রই লজ্জিত হবেন। সেই সমাজব্যবস্থা গড়ে উঠতে আর খুব বেশি দিন বাকি নেই। আমার মনে হয়, আমাদের দেশের যে সমস্ত ভাষা রয়েছে, সেগুলি হল আমাদের সংস্কৃতির মণি-মাণিক্য। আমাদের নিজস্ব ভাষা ছাড়া আমরা নিজেদেরকে প্রকৃত ভারতীয় বলতে পারবই না।’’

    আমাদের দেশকে পরিচালিত করব আমাদের নিজস্ব ভাষা দিয়ে

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) সমগ্র দেশবাসীর কাছে আবেদন জানান যে, বিদেশি ভাষাগুলিকে আঁকড়ে না ধরে যেন তাঁরা ভারতীয় ভাষা, সংস্কৃতি এবং ইতিহাসকেই আঁকড়ে ধরেন। তিনি বলেন, ‘‘আমাদের দেশকে বুঝতে হলে, আমাদের সংস্কৃতিকে বুঝতে হলে, আমাদের ইতিহাসকে বুঝতে হলে এবং আমাদের ধর্মকে বুঝতে হলে, তা বিদেশি ভাষায় বোঝা যাবে না। বিদেশি ভাষা সম্পূর্ণভাবে আমাদের কল্পনায় আনতে পারবে না সমগ্র ভারতকে। আমি সম্পূর্ণভাবে জানি, এই লড়াই কতটা কঠিন। কিন্তু আমি এখানে আত্মবিশ্বাসী ও আশাবাদী যে ভারতীয় সমাজ একদিন এটাতে জিতবেই। আরও একবার বলতে চাই, আত্মমর্যাদার সঙ্গে বলতে চাই—আমরা আমাদের দেশকে পরিচালিত করব আমাদের নিজস্ব ভাষা দিয়ে, আমাদের নিজস্ব সংস্কৃতি (Linguistic Heritage) দিয়ে। এবং সেই মাধ্যমেই আমরা গোটা বিশ্বকে নেতৃত্ব দেব।’’

    পঞ্চপ্রাণ নীতির কথাও উঠে আসে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণে

    এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah) বক্তব্যে উঠে আসে পঞ্চপ্রাণ নীতির আদর্শ এবং তাৎপর্য। প্রসঙ্গত, এই পঞ্চপ্রাণ নীতির কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং এই নীতির মাধ্যমেই আগামীর ভারত গড়ে উঠবে বলে আত্মবিশ্বাসী অমিত শাহ। প্রসঙ্গত, পঞ্চপ্রাণ নীতির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি রোডম্যাপ তৈরি করেছেন ২০৪৭ সালের জন্য, যখন এই দেশ স্বাধীনতার ১০০ বছর পূর্তি অনুষ্ঠান করবে। এ নিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘‘নরেন্দ্র মোদিজি আমাদের জন্য তৈরি করে দিয়েছেন পঞ্চপ্রাণ নীতি। স্বাধীনতার অমৃতকালে এর মাধ্যমে আমরা তৈরি করব একটি উন্নত ভারত, যেখানে সম্পূর্ণভাবে আমরা মুছে দেব উপনিবেশিকতা এবং দাসত্বের সমস্ত চিহ্ন। আমরা গর্বিত হব আমাদের প্রাচীন ভারতের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টিকে নিয়ে। একই সঙ্গে আমরা আমাদের এই দেশের ঐক্য, সংহতি বজায় রাখব এবং প্রতিটি নাগরিকই নিজের কর্তব্য পালন করবেন। এই পঞ্চপ্রাণ নীতি ১৩০ কোটি জনগণের কাছে আজ একটি সংকল্পপত্র হয়ে দাঁড়িয়েছে। ২০৪৭ সালের মধ্যে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব এবং আমাদের ভাষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উন্নত ভারত গঠনে।’’

    ঔপনিবেশিক ছাপ মুছে ফেলতে দরকার প্রশাসনিক সংস্কার

    একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন প্রশাসনিক সংস্কারের কথাও বলেন এবং তিনি জানান যে, বর্তমানকালে প্রয়োজন হয়েছে প্রশাসনিক আধিকারিকদের যে প্রশিক্ষণব্যবস্থা রয়েছে, তাতে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে। তিনি বলেন, ‘‘এখানে অনেক ক্ষেত্রেই এখনও উপনিবেশিকতার ছাপ দেখা যাচ্ছে।’’ এগুলো মুছে ফেলতে হবে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘‘বর্তমানে আমাদেরকে সেই সংস্কার আনতেই হবে।’’

    ভাষা সংরক্ষণে সাহিত্যের গুরুত্ব

    একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন সাহিত্যের গুরুত্ব নিয়েও আলোচনা করেন এবং বলেন, ‘‘ভারতীয় সংস্কৃতি এবং ইতিহাসকে সংরক্ষণ করতে সাহিত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’’ তাঁর নিজের ভাষায়, ‘‘যখন আমাদের দেশ অন্ধকারাচ্ছন্ন ছিল, বিদ্যুতের আলো ছিল না, তখনও এ দেশে সাহিত্য রচনা হত, বাতি বা প্রদীপের আলোয়। সেই সময়েও দেশে সাহিত্য রচিত হয়েছে ধর্ম ও স্বাধীনতা, সংস্কৃতিকে ঘিরে। এর পরে সরকার বদলেছে, সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু সেই সাহিত্যের বিরুদ্ধে কেউ কিছু বলেনি। কিন্তু যখনই কেউ আমাদের ধর্মকে, সংস্কৃতিকে বা সাহিত্যকে আঘাত করতে চেয়েছে, আমাদের সমাজ সর্বদাই তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। শুধু দাঁড়ায়নি, তাদেরকে পরাস্ত করেছে। কারণ সাহিত্যই হল আমাদের সমাজের আত্মা।’’

  • RBI Gold Reserve: ৮ লক্ষ ৭৯ হাজার ৫০০ কেজি! সোনা মজুতে রেকর্ড ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের

    RBI Gold Reserve: ৮ লক্ষ ৭৯ হাজার ৫০০ কেজি! সোনা মজুতে রেকর্ড ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের

    মাধ্যম নিউজ ডেস্ক: সোনা সংরক্ষণে (RBI Gold Reserve) রেকর্ড করল আরবিআই। দেশের শীর্ষ ব্যাঙ্কের দেওয়া তথ্য বলছে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত আরবিআই-এর মজুত সোনা বেড়ে দাঁড়িয়েছে ৮৭৯.৫ টন (৮ লক্ষ ৭৯ হাজার ৫০০ কিলোগ্রাম)। ২০২০ সালের মাঝেমাঝে সময়ের তুলনায় যা এক-তৃতীয়াংশ বেশি। আরবিআই থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্ব অর্থনীতিতে ডলারের যে মূল্য, ২০২৪-২৫ সালে তার নিরিখে সোনার মজুতের মূল্য ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    ভারতে বর্তমানে মোট বৈদেশিক সম্পদের ১২ শতাংশই সোনা

    আরও যে তথ্য সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে ভারতে বর্তমানে মোট বৈদেশিক সম্পদের ১২ শতাংশই এখন হল সোনা। গত বছরে মোট বৈদেশিক সম্পদের ৮.৩ শতাংশ ছিল সোনা। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানিয়েছে, বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি টানা তিন বছর ধরে এক হাজার টনেরও বেশি সোনা (RBI Gold Reserve) কিনেছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি সোনার উপরে অতিরিক্ত বিনিয়োগ করছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির ৯৫ শতাংশই জানিয়েছে আগামী এক বছরে বিশ্বব্যাপী সোনার মজুত অনেকটাই বৃদ্ধি পাবে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে যে, বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির তরফ থেকে সোনার মজুত বর্তমানে ৩৬,০০০ টনে দাঁড়িয়েছে। প্রসঙ্গত, ১৯৬৫ সালে ব্রেটন উডস যুগে সোনার মজুত সর্বোচ্চ পরিমাণে দাঁড়িয়েছিল এবং তা ৩৮ হাজার টনের কাছাকাছি পৌঁছেছিল।

    কেন্দ্রীয় ব্যাংকগুলির সোনার প্রতি আকর্ষণের কারণ কী?

    একটি সমীক্ষায় দেখা যাচ্ছে (RBI Gold Reserve), দুই-তৃতীয়াংশ কেন্দ্রীয় ব্যাঙ্ক বৈচিত্রের কারণে সোনাতে বিনিয়োগ করছে। অন্যদিকে দুই-পঞ্চমাংশ কেন্দ্রীয় ব্যাঙ্ক ভূ-রাজনৈতিক ঝুঁকি থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য তা করছে। সাম্প্রতিককালে ডোনাল্ড ট্রাম্পের যে শুল্কনীতি, তাও প্রভাব ফেলেছে এক্ষেত্রে। ভারতের তরফে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত আরবিআইয়ের (RBI) সোনার মজুত ছিল ৮২২.১ মেট্রিক টন। অন্যদিকে ২০২৫ সালের ৩১ মার্চ তা পৌঁছেছে ৮৭৯.৫৮ টনে। ২০২০ সালের তুলনায় তা বেড়ে দাঁড়িয়েছে ২১৮.১৭ টন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, সোনার মজুত বৃদ্ধিই কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির জন্য বেশ ভালো ফলাফল এনেছে।

  • Operation Sindhu: মোদি সরকারের অপারেশন সিন্ধু! ইরান থেকে দেশে ফিরলেন ১১০ পড়ুয়া

    Operation Sindhu: মোদি সরকারের অপারেশন সিন্ধু! ইরান থেকে দেশে ফিরলেন ১১০ পড়ুয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: অপারেশন সিন্ধুর (Operation Sindhu) মাধ্যমে ইরান থেকে ১১০ ভারতীয় পড়ুকে নিয়ে আসা বিমান সফলভাবে অবতরণ করল দিল্লিতে। এর মাধ্যমে বিমানবন্দরে অপেক্ষা করা পরিবারগুলির মুখে ফুটে উঠল এক স্বস্তির হাসি। জানা যাচ্ছে, ইরান থেকে যে ১১০ জন পড়ুয়াকে উড়িয়ে আনা হয়েছে, তাঁদের মধ্যে ৯০ জনই জম্মু-কাশ্মীরের ছাত্র-ছাত্রী।

    কী বলছেন পড়ুয়া আমন আজাহার

    ইরান এবং ইজরায়েলের মধ্যে চলমান উত্তেজনার আবহে ইরানের আকাশপথ বন্ধ (Operation Sindhu)। সে কারণেই পড়ুয়াদের আর্মেনিয়া সীমান্ত দিয়ে পার করানো হয়েছে। ওই পড়ুয়াদের মধ্যে অন্যতম হলেন আমন আজাহার। দিল্লি বিমানবন্দরে নামার পরে তিনি নিজের আবেগ ধরে রাখতে পারেননি। সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি খুবই খুশি। আমি কতটা খুশি তা ভাষায় প্রকাশ করতে পারব না। অবশেষে আমি আমার পরিবারের সঙ্গে দেখা করতে পারলাম। ইরানের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। সেখানকার বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও খুব কষ্টের মধ্যে আছে। যুদ্ধ কখনও কোনও কিছুর সমাধান হতে পারে না, এটা মানবতাকেই ধ্বংস করে।”

    কী বলছেন এক অভিভাবক?

    ওই পড়ুয়াদের পরিবারের সদস্যরা (Operation Sindhu) দিল্লি বিমানবন্দরে, সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং প্রশংসা করেন। কোটা থেকে আসা এক অভিভাবক, যিনি তাঁর ছেলেকে নিতে এসেছিলেন, সংবাদমাধ্যমকে বলেন, “আমার ছেলে সেখানে এমবিবিএস পড়ছে। আর্মেনিয়া সীমান্ত দিয়ে এসে ফিরতে পেরেছে। ভারত সরকার বিশেষ বিমান পাঠিয়েছিল। আমি খুবই খুশি যে আমার ছেলে বাড়ি ফিরতে পেরেছে। আমি এজন্য ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানাতে চাই।” একই সঙ্গে ওই অভিভাবক ভারতীয় দূতাবাসের কাছে আবেদন জানিয়েছেন, যাতে ইরানে যে সমস্ত পড়ুয়া এখনও রয়ে গেছেন, তাঁদের যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়। জানা যাচ্ছে ইরানে বর্তমানে ১৩ হাজার ভারতীয় পড়ুয়া রয়েছেন।

    ইরানে থাকা নাগরিকদের জন্য দিল্লির নির্দেশ (Operation Sindhu)

    প্রসঙ্গত, ইজরায়েল এবং ইরানের (Iran) মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে ভারত সরকার ইরানে থাকা নাগরিকদের জন্য নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং একাধিক নির্দেশ জারি করেছে। ভারত সরকার অনুরোধ করেছে, ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিক, ভারতীয় বংশোদ্ভূত এবং ছাত্র-ছাত্রীরা যেন ভারতীয় দূতাবাসের সামাজিক মাধ্যম চ্যানেলে দেওয়া আপডেটগুলি নিয়মিতভাবে অনুসরণ করেন।নয়া দিল্লির এই অনুরোধ ও উদ্যোগের ফলেই ইরান (Iran) থেকে নিরাপদভাবে ১১০ জন পড়ুয়া দেশে ফিরতে সক্ষম হয়েছেন।

  • Ramakrishna 384: শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বলিলেন, বাবা কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না

    Ramakrishna 384: শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বলিলেন, বাবা কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না

    (পূর্বকথা- হৃদয় মুখুজ্জের হাঁকডাক- ঠাকুরের সত্ত্বগুণের অবস্থা)

    নরেন্দ্র- গিরিশ ঘোষ এখন কেবল এইসব চিন্তাই করে।

    শ্রীরামকৃষ্ণ- সে খুব ভালো। তবে এত গালাগাল, মুখ খারাপ করে কেন? সে অবস্থা আমার নয়। বাজ পড়লে ঘরের মোটা জিনিস তত নড়ে না কিন্তু সারসি ঘটঘট করে। আমার সেই অবস্থা নয়, সত্ত্ব গুণের অবস্থায় হৈচৈ হয় না। হৃদয় তাই চলে গেল। মা রাখলেন না শেষা শেষি। আমায় গালাগালি দিত। হাঁকডাক করত।

    নরেন্দ্র- আমি কিছু বলি নাই, তিনিই বলেন, তাঁর অবতার বলে বিশ্বাস। আমি আর কিছু বললাম না।

    শ্রী রামকৃষ্ণ- কিন্তু খুব বিশ্বাস দেখেছিস।

    ভক্তেরা এক দৃষ্টি দেখিতেছেন। ঠাকুর নিচেই মাদুরের উপর বসিয়া আছেন। কাছে মাস্টার, সম্মুখে নরেন্দ্র, চতুর্দিকে ভক্তগণ। ঠাকুর একটু চুপ করিয়া নরেন্দ্রকে সস্নেহে দেখিতেছেন। পরে নরেন্দ্র কে বলিলেন, বাবা কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না। বলিতে বলিতে ভাব পূর্ণ হইয়া উঠিলেন। সেই করুনামাখা সস্নেহ দৃষ্টি তাহার সঙ্গে ভাবন্মোত্ত হইয়া গান ধরিলেন-

    কথা বলতে ডরাই না বললেও ডরাই
    মনের সন্দেহ হয় পাছে তোমাধনে হারাই হারাই।।
    আমরা জানি যে মন-তোর দিলাম তোকে
    সেই মন্তর এখন মন্তর
    আমরা যে মন্ত্রে বিপদে তরি ডরাই।।

    শ্রীরামকৃষ্ণের ভয়, বুঝি নরেন্দ্র আর কাহারও হইল। আমার বুঝি হল না। নরেন্দ্র অশ্রুপূর্ণ লোচনে চাহিয়া আছেন। বাইরের একটি ভক্ত ঠাকুরকে দর্শন করিয়া আসিয়াছিলেন। তিনিও কাছে বসে সমস্ত দেখিতেছিলেন।

    ভক্ত- মহাশয় কামিনী কাঞ্চন যদি ত্যাগ করতে হবে। তবে গৃহস্থ কি করবে?

    শ্রীরামকৃষ্ণ- তা তুমি করো না, আমাদের অমনি একটা কথা হয়ে গেল।

  • Daily Horoscope 19 June 2025: উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে এই রাশির জাতকদের

    Daily Horoscope 19 June 2025: উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন।

    ২) সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন।

    ৩) দিনটি অনুকূল।

    বৃষ

    ১) পেটের সমস্যা বাড়তে পারে।

    ২) ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ করতে পারবেন।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    মিথুন

    ১) ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়।

    ২) মাথাগরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে।

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

    কর্কট

    ১) ভাই-বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন।

    ২) দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ।

    ৩) সতর্ক থাকতে হবে।

    সিংহ

    ১) কোনও নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদে পড়তে হতে পারে।

    ২) উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ।

    ৩) কারও সঙ্গে বিবাদে জড়াবেন না।

    কন্যা

    ১) কোনও ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে।

    ২) অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন।

    ৩) দিনটি প্রতিকূল।

    তুলা

    ১) কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে।

    ২) সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ।

    ৩) ধর্মস্থানে যেতে পারেন।

    বৃশ্চিক

    ১) সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে।

    ২) আজ আপনাকে অবাক করে দেওয়া কোনও সুখবর আসতে পারে।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    ধনু

    ১) ব্যয় বাড়তে পারে।

    ২) সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে।

    ৩) সবাই আপনার প্রশংসা করবে।

    মকর

    ১) দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে।

    ২) বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    কুম্ভ

    ১) বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চুরির ভয় রয়েছে।

    ২) আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে।

    ৩) দিনটি প্রতিকূল।

    মীন

    ১) জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন।

    ২) শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে।

    ৩) সমাজে খ্যাতি বাড়বে।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Strait of Hormuz: ইজরায়েল-ইরান যুদ্ধে বন্ধ হতে পারে হরমুজ প্রণালি! কেন ভারতের জন্য এই জলপথ গুরুত্বপূর্ণ?

    Strait of Hormuz: ইজরায়েল-ইরান যুদ্ধে বন্ধ হতে পারে হরমুজ প্রণালি! কেন ভারতের জন্য এই জলপথ গুরুত্বপূর্ণ?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইরান-ইজরায়েল মধ্যে যুদ্ধ ক্রমশই ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এই আবহে দক্ষিণ এশিয়ায় জ্বালানি তেল আমদানির অন্যতম পথ হরমুজ প্রণালি নিয়ে আশঙ্কার মেঘ ঘনীভূত হয়েছে। মনে করা হচ্ছে ইরান বন্ধ করে দিতে পারে হরমুজ প্রণালি। এই হরমুজ প্রণালির (Strait of Hormuz) উত্তরে রয়েছে ইরান, দক্ষিণে রয়েছে ওমান ও সংযুক্ত আরব আমিরশাহী।

    ২১ মাইল বা ৩৪ কিলোমিটার প্রশস্ত হল হরমুজ প্রণালি (Strait of Hormuz)

    হরমুজ প্রণালির মাধ্যমে পারস্য উপসাগর ও ওমান উপসাগর সংযুক্ত হয় এবং পরে এর মাধ্যমে তা আরব সাগরের সঙ্গে যুক্ত হয়। হরমুজ প্রণালি মাত্র ২১ মাইল বা ৩৪ কিলোমিটার প্রশস্ত, তবে জাহাজের জন্য প্রকৃত নাব্য চ্যানেলটি মাত্র কয়েক কিলোমিটারই প্রশস্ত রয়েছে। এই কারণেই এই অঞ্চল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। হরমুজ প্রণালির কাছে অবস্থিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর রয়েছে। এগুলি হল—ইরানের আব্বাস বন্দর, এই বন্দর মূলত একটি গুরুত্বপূর্ণ তেল সংরক্ষণ কেন্দ্র। হরমুজ প্রণালির কাছাকাছি রয়েছে ওমানের সোহার বন্দর, এই বন্দর বাণিজ্য তথা জাহাজের রুট বদলের জন্য ব্যবহৃত হয়। হরমুজ প্রণালিতে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরা বন্দর, এই বন্দরও একটি গুরুত্বপূর্ণ তেল সংরক্ষণ এবং জাহাজ বন্দর হিসেবে পরিচিত।

    হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন যায় বিশ্বের পাঁচ ভাগের একভাগ তেল

    হরমুজ প্রণালির (Strait of Hormuz) মাধ্যমেই আশেপাশের বেশিরভাগ উপসাগরীয় দেশ তেল ও গ্যাস রফতানি করে। এই কারণে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিশ্বের প্রায় পাঁচ ভাগের এক ভাগ তেল প্রতিদিন (১ কোটি ৭০ লক্ষ ব্যারেলেরও বেশি) এই হরমুজ প্রণালি দিয়ে যায়। সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহির মতো উৎপাদক দেশগুলি থেকে জ্বালানির রফতানির অন্যতম প্রধান জাহাজপথ হল এই প্রণালি।

    ভারতের ৮৫ শতাংশের বেশি অপরিশোধিত তেল আসে এই হরমুজ প্রণালি দিয়েই

    মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (EIA) যে তথ্য দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে, বিশ্বের তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ, অর্থাৎ প্রতিদিন প্রায় ২০.৯ মিলিয়ন ব্যারেল তেল এই সংকীর্ণ হরমুজ প্রণালির জলপথ দিয়েই যায়। এর ৮৩ শতাংশই এশিয়ার বিভিন্ন বাজারের জন্য নির্ধারিত। ভারতের (India) ৮৫ শতাংশের বেশি অপরিশোধিত তেল আসে এই হরমুজ প্রণালি দিয়েই। তাই বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সমুদ্রপথ বন্ধ হলে তা দেশের জন্য বেশ উদ্বেগের কারণ। বিপুলভাবে বাড়তে পারে জ্বালানি তেলের দাম। এই হরমুজ প্রণালি (Strait of Hormuz) বন্ধ হলে ইরাক, সৌদি আরব, আরব আমিরশাহী থেকে আসা তেলের সরবরাহ বাধাপ্রাপ্ত হবে। এর ফলে অন্য দেশ থেকে তেল আমদানি করতে হতে পারে ভারতকে, যার প্রভাব ব্যাপকভাবে পড়বে তেলের দামে। শুধু তেল নয়, এই পথেই কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করে ভারত। তাই এই প্রাকৃতিক গ্যাসের আমদানিও বন্ধ হতে পারে যদি হরমুজ প্রণালি বন্ধ হয়।

    হরমুজ প্রণালি দিয়ে ভারতের রফতানি (Strait of Hormuz)

    অন্যদিকে, এই পথ (Strait of Hormuz) দিয়ে ভারত রফতানিও করে অনেক কিছু। যেমন যন্ত্রপাতি, বস্ত্র, গয়না, রাসায়নিক ইত্যাদি। যার ফলে এই সমুদ্রপথ বন্ধ হলে ভারতীয় ব্যবসায়ীদেরও ক্ষতি হতে পারে। একইসঙ্গে যদি হরমুজ প্রণালি বন্ধ হয় এবং তার সঙ্গে তেলের দাম বাড়ে, তাহলে বিমান সংস্থা ও টায়ার শিল্পের মতো ক্ষেত্রগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতের টাকাও ব্যাপক চাপের মধ্যে পড়বে। ভারতের রিজার্ভ ব্যাঙ্ককে তখন আর্থিক নীতি পুনর্বিবেচনা করতে বাধ্য হতে হবে, বিশেষ করে বাড়বে মুদ্রাস্ফীতি। অর্থাৎ, হরমুজ প্রণালি যদি বন্ধ হয়ে যায় তাহলে প্রতিটি ভারতবাসী এর প্রভাব অনুভব করতে পারবে। পেট্রোলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে প্রতি মাসে সাংসারিক খরচও প্রতিটি পরিবারকে বেঁধে দিতে হবে, বাড়তে পারে মুদ্রাস্ফীতিও।

    বিকল্প কী রয়েছে ভারতের কাছে?

    মধ্যপ্রাচ্য ছাড়াও আফ্রিকার বিভিন্ন দেশ এবং আমেরিকা থেকেও তেল কেনে ভারত, তাই এগুলোই বিকল্প হতে পারে যদি হরমুজ প্রণালি বন্ধ হয়। তবে এই দেশগুলি থেকে যে পরিমাণ তেল আমদানি করা হয় তা অনেকটাই কম। পরিসংখ্যান বলছে, বিগত এপ্রিল মাসে ভারত আফ্রিকার দেশগুলি থেকে ১২ শতাংশ তেল আমদানি করেছিল, গত মে মাসে সেটা কমে দাঁড়ায় ৫ শতাংশে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সংঘাত শুরু হয়েছে, তাতে পরিস্থিতি অনেকটাই পাল্টে গিয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে যদি হরমুজ প্রণালি সত্যিই বন্ধ হয়ে যায়, তাহলে বিকল্প হিসেবে আফ্রিকার দেশগুলি থেকে তেল কেনার কথা ভারত (India) ভাববে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে এখান থেকে তেল নিয়ে তেলের ঘাটতি কতটা মেটানো যাবে, সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যাচ্ছে দেশের পেট্রোলিয়াম মন্ত্রক ইতিমধ্যেই জানিয়েছে যে সারাদেশে বর্তমানে ৭৪ দিনের তেল মজুত রয়েছে এবং কৌশলগত মজুতও রয়েছে ৯.৫ দিনের তেল। তবে ইরান-ইজরায়েলের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তেল নিয়ে ভাবতে হবে ভারতকে।

LinkedIn
Share