Author: subhra-katwa

  • Indus River: পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানায় ব্যবহার হবে সিন্ধুর জল! ১১৩ কিমি খাল তৈরি করবে কেন্দ্র

    Indus River: পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানায় ব্যবহার হবে সিন্ধুর জল! ১১৩ কিমি খাল তৈরি করবে কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: পহেলগাঁও হামলার পরেই সিন্ধু জলচুক্তি স্থগিত করে ভারত সরকার। এর পরেই এই নদীর জলকে (Indus River) কীভাবে দেশের কাজে আরও বেশি করে লাগানো যায়, সে পরিকল্পনাই করছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে এনিয়ে একাধিক পদক্ষেপও গ্রহণ করতে দেখা গিয়েছে দিল্লিকে। এই আবহে আরও এক পরিকল্পনার কথা সামনে এসেছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এবার পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানে সিন্ধু নদের জলকে ব্যাপকভাবে ব্যবহার করতে চাইছে ভারত সরকার। এজন্য ১১৩ কিলোমিটার দীর্ঘ একটি খাল তৈরি করার পরিকল্পনা চলছে। এ নিয়ে সমীক্ষার কাজ শুরু হয়েছে। এই খালটি চেনাব নদীকে সিন্ধুর অন্যান্য উপনদীর সঙ্গে যুক্ত করবে।

    কী বলছেন অমিত শাহ?

    এই প্রকল্পের (Indus River) লক্ষ্য হল সিন্ধুর জলকেব্যাপকভাবে কাজে লাগানো এবং পাকিস্তানে অতিরিক্ত জলপ্রবাহ রোধ করা। শনিবারই রাজস্থানে বিজেপির একটি প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই তিনি এই পরিকল্পনার ইঙ্গিত দেন। তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যে এই খালের মাধ্যমে রাজস্থানের শ্রীগঙ্গানগরে সিন্ধুর জল নিয়ে যাওয়া হবে। তিনি আরও জানান, পাকিস্তান সিন্ধুর প্রতিটি বিন্দু জলের জন্য আকুলভাবে প্রার্থনা করবে।

    অন্যান্য ১৩টি খালের সঙ্গে যুক্ত করা হবে (Indus River)

    প্রসঙ্গত, বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, এই প্রস্তাবিত খাল জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থান জুড়ে বিস্তৃত অন্যান্য ১৩টি খালের সঙ্গে যুক্ত হবে। মনোহর পারিক্কর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস-এর একজন সিনিয়র ফেলো উত্তম সিনহা এই বিষয়ে বলেন, জলবায়ুর পরিবর্তনশীলতা এবং পরিবর্তিত বৃষ্টিপাতের ধরন মোকাবিলায় এই খাল কার্যকরী হবে। একইসঙ্গে ওই বিশেষজ্ঞ আরও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের (Central Government) এমন উদ্যোগের ফলে আঞ্চলিক যে বৈষম্যতা তাও দূর হবে। জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার রণবীর খালের দৈর্ঘ্য ৬০ কিলোমিটার থেকে ১২০ কিলোমিটার (Indus River) করার কথাও ভাবনা-চিন্তা করছে।

  • Sanatan Dharma: সনাতন ধর্মই হল ভারতবর্ষের আত্মা, শুধু পুজো পদ্ধতি নয়, ধর্মের সংজ্ঞা আরও ব্যাপক ও বিস্তৃত

    Sanatan Dharma: সনাতন ধর্মই হল ভারতবর্ষের আত্মা, শুধু পুজো পদ্ধতি নয়, ধর্মের সংজ্ঞা আরও ব্যাপক ও বিস্তৃত

    মাধ্যম নিউজ ডেস্ক: ধর্ম হল ভারতের (Bharat) আত্মা। ধর্ম শাশ্বত, নৈতিকতা এবং আধ্যাত্মিক মূল্যবোধের প্রতীক। এটি কোনও নির্দিষ্ট পুজো-পদ্ধতি নয় বরং একটি জীবনবোধ। কর্তব্য, দায়িত্ব ও উৎসর্গের প্রতীক। ধর্ম ও সংস্কৃতি একে অপরকে প্রতিফলিত করে এবং এই সংস্কৃতি হল যে কোনও সভ্যতার ভিত্তিপ্রস্তর। সংস্কৃতি থেকেই জন্ম নেয় মানুষের মর্যাদা, সামাজিক মূল্যবোধ এবং জাতির পরিচয়।

    ধর্ম আসলে কী? (Sanatan Dharma)

    প্রাচীন ভারতীয় ধর্মশাস্ত্রগুলিতে উল্লেখ আছে ধারয়তি ইতি ধর্মঃ —অর্থাৎ যা ধারণ করে, সেটাই ধর্ম। ধর্ম ব্যক্তি, সমাজ, প্রকৃতি এবং আধ্যাত্মিকতার মধ্যে ভারসাম্য রক্ষা করে। সনাতন ধর্ম কোনও বিশেষ জাতি বা সম্প্রদায়কে বোঝায় না এটি শাশ্বত এবং এর দর্শন বিজ্ঞানসম্মত। ধর্ম পরিবর্তিত হয় মানুষের জীবনধারা, সময় এবং পরিস্থিতির উপর। পরিবারের প্রতি কর্তব্যবোধ, সমাজের প্রতি দায়িত্ববোধ, রাজনৈতিক কর্তব্য, এসবই ধর্মের অংশ।

    ভারত একটি সনাতন রাষ্ট্র (Sanatan Dharma)

    জাতি, সমাজ বা আধ্যাত্মিকতার সংকটের সময় মানুষের কর্তব্যই হয়ে ওঠে ধর্ম। যে কোনও সংকট মোকাবিলায় সমাজকে জাগ্রত হতে হয়, সংঘবদ্ধ হতে হয়, শক্তিশালী হতে হয়। এই পরিপ্রেক্ষিতে সনাতন ধর্মকে রক্ষা ও সংরক্ষণ করা মানেই দেশের ঐক্য ও সংহতিকে রক্ষা করা। সনাতন রাষ্ট্র শঙ্খনাদ মহোৎসব, যা বর্তমানে (Sanatan Dharma) গোয়াতে অনুষ্ঠিত হচ্ছে, সেখানেই স্বামী গোবিন্দ দেবগিরি মহারাজ বলেন, ‘‘ভারত একটি সনাতন রাষ্ট্র। আমাদের প্রয়োজন একে স্বীকৃতি দেওয়া ও পুনরায় গঠন করা। তাঁর মতে, সনাতন ধর্ম কোনও বিশেষ সম্প্রদায় নয়, এটি জীবনের (Bharat) মূল্যবোধ।’’

    শাস্ত্র এবং শস্ত্র দিয়ে করতে হবে ধর্ম রক্ষা

    তিনি আরও বলেন, ‘‘বর্তমানে শাস্ত্র এবং শস্ত্র, এই উভয় দিয়েই আমাদের সনাতন ধর্মকে রক্ষা করতে হবে। অর্জুনের মতো আমাদের যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতে হবে। একটি জাতি গড়ে ওঠে ভূমি, সমাজ এবং প্রচলিত প্রথার ভিত্তিতে আর এইগুলিই সনাতন ধর্মের (Sanatan Dharma) ভিত্তিপ্রস্তর এবং মূল্যবোধ।’’

  • Vande Bharat: উদ্বোধন করেন মোদি, জম্মু-কাশ্মীরে বন্দে ভারত ঘিরে তুমুল আগ্রহ যাত্রীদের, নিঃশেষ টিকিট

    Vande Bharat: উদ্বোধন করেন মোদি, জম্মু-কাশ্মীরে বন্দে ভারত ঘিরে তুমুল আগ্রহ যাত্রীদের, নিঃশেষ টিকিট

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি জুন মাসের ৬ তারিখে জম্মু-কাশ্মীরের প্রথম বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই ট্রেনটি শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত যাত্রা করে। একইসঙ্গে অপর একটি বন্দে ভারত (Vande Bharat) ট্রেনের উদ্বোধন করেন রেল প্রতিমন্ত্রী রঘুবীর সিং বিট্টু। এই দুই ট্রেন একযোগে চলতে শুরু করে। একটি ছাড়ে কাটরা থেকে, অপরটি শ্রীনগর থেকে। নিজেদের গন্তব্যে পৌঁছাতে তারা সময় নেয় প্রায় তিন ঘণ্টা। বিকেলেও এই দুই বন্দে ভারত ট্রেন চালু থাকে। কাটরা থেকে ছাড়ে ২টা ৫৫ মিনিটে, শ্রীনগর থেকে ছাড়ে ঠিক ২টোয়।

    টিকিট প্রায় নিঃশেষ (Vande Bharat)

    এখনও পর্যন্ত এক মাস হয়নি এই দুটি ট্রেন চালু হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে টিকিট প্রায় নিঃশেষ। পরবর্তী এক মাসের জন্য সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। রেল কর্তৃপক্ষ জানাচ্ছেন, বর্তমানে শুধুমাত্র ১৮ জুলাইয়ের টিকিটই বুকিংয়ের জন্য পড়ে রয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে, বন্দে ভারত নিয়ে যাত্রীদের আগ্রহের শেষ নেই।
    এ নিয়েই কাটরা রেল স্টেশনের স্টেশন ম্যানেজার যুগল কিশোর শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে এই দুই ট্রেনকে ঘিরে। পর্যটক এবং স্থানীয় মানুষ উভয় ধরনের যাত্রীরাই বন্দে ভারতের অংশ হতে চাইছেন। টিকিটের চাহিদা এত বেশি যে সপ্তাহের পর সপ্তাহ কোনও আসন খালি থাকছে না।

    কেন এত উন্মাদনা (Vande Bharat)

    আসলে বন্দে ভারত নিয়ে এমন উন্মাদনার কারণ হল যে রুট দিয়ে ট্রেন যায়, তার পাশের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, উচ্চ গতি এবং আধুনিক মানের পরিষেবা। এই সবকিছুই যাত্রীদের আগ্রহ বাড়াচ্ছে। এই ট্রেনে ২১ জুন কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত যাত্রা করবেন তেমনই এর যাত্রী মহিন্দর পন্থ। তাঁর সঙ্গী হিসেবে থাকবেন স্ত্রী রেনু শর্মা। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বন্দে ভারতের যাত্রা বেশ আকর্ষণীয় হবে।
    ব্যাঙ্কিং সেক্টরে চাকরি করেন পন্থ। বিগত ৩০ বছর ধরে কখনও সড়ক পথে, কখনও বিমান পথে যাতায়াত করেছেন। কিন্তু এখন ট্রেনের মাধ্যমে যুক্ত হয়েছে জম্মু ডিভিশন এবং কাশ্মীর। বন্দেভারতেই যাতায়াত করছেন পন্থ। বন্দে ভারত Vande Bharat Express) নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেছেন, এটি কাশ্মীরবাসীর এক দীর্ঘদিনের স্বপ্নপূরণ।

  • Daily Horoscope 16 June 2025: সব কাজেই সুনাম পেতে পারেন এই রাশির জাতকরা

    Daily Horoscope 16 June 2025: সব কাজেই সুনাম পেতে পারেন এই রাশির জাতকরা

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে।

    ২) গুরুজনদের সদুপদেশে কর্মক্ষেত্রে উন্নতি।

    ৩) পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

    বৃষ

    ১) নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি ও বিপুল অর্থপ্রাপ্তির যোগ।

    ২) গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

    মিথুন

    ১) কাজের চাপ বাড়তে পারে।

    ২) বন্ধুদের সহায়তায় ব্যবসায় উন্নতি।

    ৩) সবাই আপনার প্রশংসা করবে

    কর্কট

    ১) সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে।

    ২) প্রেমে কষ্ট বাড়তে পারে।

    ৩) ধৈর্য ধরতে হবে।

    সিংহ

    ১) সব কাজেই সুনাম পেতে পারেন।

    ২) ব্যবসায় কর্মচারীদের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    কন্যা

    ১) দাম্পত্য কলহের কারণে মন চঞ্চল হতে পারে।

    ২) কোনও ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পরে।

    ৩) দুশ্চিন্তা বাড়বে।

    তুলা

    ১) প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে।

    ২) গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন।

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    বৃশ্চিক

    ১) শত্রুভয় কাটিয়ে উঠতে পারবেন।

    ২) ব্যবসায় ফল নিয়ে চিন্তা থাকবে।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    ধনু

    ১) কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে।

    ২) ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন, বুদ্ধিভ্রংশ হতে পারে।

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    মকর

    ১) বাড়িতে অশান্তির সম্ভাবনা ও সেই কারণে আপনার মানহানি হতে পারে।

    ২) আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে।

    ৩) আধ্যাত্মিকতায় মনোনিবেশ করুন।

    কুম্ভ

    ১) নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদন্নোতি।

    ২) বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি।

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    মীন

    ১) কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে।

    ২) ভ্রমণে সমস্যা বাড়তে পারে, একটু সাবধান থাকুন।

    ৩) ভেবেচিন্তে কথা বলুন।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Ramakrishna 381: একটি স্ত্রীলোক সেইখান দিয়ে চলে যাচ্ছে, সকলে ঈশ্বর চিন্তা করছে, একজন আড়চোখে চেয়ে দেখলে….

    Ramakrishna 381: একটি স্ত্রীলোক সেইখান দিয়ে চলে যাচ্ছে, সকলে ঈশ্বর চিন্তা করছে, একজন আড়চোখে চেয়ে দেখলে….

    নতুন হাড়ি আর দই পাতা হাঁড়ি। দই পাতা হাঁড়িতে দুধ রাখতে ভয় হয়। প্রায় দুধ নষ্ট হয়ে যায়। ওরা থাক আলাদা যোগ আছে। ভোগও আছে। যেমন রাবণের ভাব। নাগকন্যা, দেবকন্যা নেবে। রামকেও লাভ করবে। অসুররা নানা ভোগও করছে। আবার নারায়ণকেও লাভ করছে।

    নরেন্দ্র- গিরিশ ঘোষ আগেকার সঙ্গ ছেড়েছে

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)- বড় বেলায় দামড়া হয়েছে। আমি বর্ধমানে দেখেছিলাম। একটা দামড়া, গাই গরুর কাছে যেতে দেখে আমি জিজ্ঞেস করলাম, এ কি হল এতো দামড়া। তখন গাড়োয়ান বলে, মশায় এ বেশি বয়সে দামরা হয়েছিল। তাই আগেকার সংস্কার যায় নাই। এক জায়গায় সন্ন্যাসীরা বসে আছে একটি স্ত্রীলোক সেইখান দিয়ে চলে যাচ্ছে। সকলে ঈশ্বর চিন্তা করছে। একজন আড় চোখে চেয়ে দেখলে। সে তিনটে ছেলে হবার পর সন্ন্যাসী হয়েছিল। একটি বাটিতে যদি রসুন গোলা যায়। রসুনের গন্ধ কি যায়? বাবুই গাছে কি আম হয়? হতে পারে সিদ্ধায়। তেমন থাকলে বাবুই গাছও আম হয়। সে সিদ্ধায় কি সকলের হয়? সংসারী লোকের অবসর কই? একজন একটি ভাগবতের পণ্ডিত চেয়েছিল (Ramakrishna)। তার বন্ধু বললে, একটি উত্তম ভাগবতের পন্ডিত আছে। কিন্তু তার একটু গোল আছে। তারা নিজের অনেক চাষবাস দেখতে হয়। চারখানা লাঙ্গল, আটটা হেলে গরু। সর্বদা তদারক করতে হয়। অবসর নাই (Kathamrita)। যার পণ্ডিতের দরকার সে বললে আমার এমন ভাগবতের পণ্ডিতের দরকার নাই। যার অবসর নাই (Ramakrishna), লাঙ্গল হেলে গরু ওয়ালা ভাগবত পন্ডিত আমি খুঁজছি না, আমি এমন ভাগবত পণ্ডিত চাই যে আমাকে ভাগবত শোনাতে পারে।

  • Nigeria: নাইজেরিয়াতে ইসলামিক জঙ্গি সংগঠন ফুলানির হামলায় নিহত ১০০ খ্রিস্টান

    Nigeria: নাইজেরিয়াতে ইসলামিক জঙ্গি সংগঠন ফুলানির হামলায় নিহত ১০০ খ্রিস্টান

    মাধ্যম নিউজ ডেস্ক: আফ্রিকা মহাদেশে খ্রিস্টানদের উপর গণহত্যা চলছেই। ইসলামিক মৌলবাদীরা (Islamic Terrorists) এই মহাদেশে খ্রিস্টানদের নির্মূল করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র চালাচ্ছে। এরই অংশ হিসেবে একের পর এক দেশে চলছে খ্রিস্টান গণহত্যা।

    ফুলানি ইসলামিক মিলিট্যান্টস (Islamic Terrorists)

    মহাদেশটির অন্যতম ইসলামী জঙ্গি সংগঠন হল ফুলানি ইসলামিক মিলিট্যান্টস। সম্প্রতি তারাই নাইজেরিয়ার (Nigeria) ইয়েলেওতা গ্রামের উপর ভয়ংকর সন্ত্রাসী হামলা চালায় এবং হত্যা করে শতাধিক খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে। এই হামলা শুরু হয় গত শুক্রবার এবং চলে শনিবার পর্যন্ত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, অজস্র পরিবার গৃহবন্দি অবস্থায় ছিল। বহু পরিবারকে ঘরের ভিতর থেকে তালা বন্ধ করে আটকে রাখা হয় এবং গোটা বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। গৃহবন্দি অবস্থায় থাকা এই পরিবারগুলির এভাবেই মারা যায়। কয়েক ডজন মানুষ এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন এবং শতাধিক মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন। এই হামলায় গুরুতরভাবে আহত হওয়া ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসাও পাচ্ছেন না।

    আফ্রিকার খ্রিস্টান জনগোষ্ঠীকে নিশ্চিহ্ণ করাই উদ্দেশ্য

    এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে নাইজেরিয়ার (Nigeria) বেনুয়ে রাজ্যে। এই রাজ্যেই বড় সংখ্যক খ্রিস্টান বসবাস করেন। সেখানে জিহাদিরা হামলা চালিয়ে এই জনগোষ্ঠীকে নির্মূল করার প্রচেষ্টা চালাচ্ছে। উল্লেখযোগ্য যে, এটি কোনো নতুন ঘটনা নয়। ফুলানি নামক এই জঙ্গি সংগঠনের জিহাদিরা দীর্ঘদিন ধরেই এই গণহত্যা চালিয়ে আসছে। এদের সঙ্গে যুক্ত রয়েছে বোকো হারাম, আইএসডব্লিউএপি-সহ একাধিক ইসলামিক জঙ্গি সংগঠন। এই সংগঠনগুলোর লক্ষ্য হল আফ্রিকার খ্রিস্টান জনগোষ্ঠীকে নিশ্চিহ্ণ করা।

    এপ্রিল-মে মাসেও চলে হামলা, হত্যা করা হয় খ্রিস্টানদের

    এই জঙ্গিদের বিরুদ্ধে যেমন সন্ত্রাস চালানোর অভিযোগ রয়েছে, তেমনি অভিযোগ রয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের জমি দখলেরও। ২০২৫ সালের জুন মাসের ১ তারিখেই ফুলানি জিহাদিরা নাইজেরিয়ার (Nigeria) বেনুয়ে রাজ্যে হামলা চালায়, এখানে ৪৩ জন খ্রিস্টান নিহত হন। এই হামলা চলে জুন মাসের ১ ও ২ তারিখের মধ্যে। এর আগে ২৪ ও ২৫ মে, নাইজেরিয়ার প্লেটো রাজ্যে আরেকটি হামলা চালায় জঙ্গিরা, যেখানে ৫০ জন নাগরিক নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন খ্রিস্টান। ২০২৫ সালের এপ্রিল মাসে প্লেটো স্টেট-এ আরেকটি সন্ত্রাসী হামলায় নিহত হন ৪০ জন খ্রিস্টান। এই হামলা কয়েকদিন ধরে চলে। তারও আগে, মে মাসের শুরুতেই ফুলানি ইসলামিক জঙ্গি সংগঠন বেনুয়ে স্টেটে হামলা চালিয়ে (Nigeria) হত্যা করে ২০ জনকে।

  • Rare Earth Metals: বিরল ধাতু রফতানিতে নিষধাজ্ঞা চিনের, দেশে প্রভাব পড়তে পারে বৈদ্যুতিক যানবাহনের উৎপাদনে

    Rare Earth Metals: বিরল ধাতু রফতানিতে নিষধাজ্ঞা চিনের, দেশে প্রভাব পড়তে পারে বৈদ্যুতিক যানবাহনের উৎপাদনে

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমানে বৈদ্যুতিক যানবাহনের (Rare Earth Metals) চাহিদা ক্রমশ বেড়েই চলেছে। ভারতবর্ষেও সড়কে এখন বৈদ্যুতিক যানবাহন দেখা যায়। পরিবেশবান্ধব এই যানবাহন কিনতেই গ্রাহকদের আগ্রহ বেশি থাকে, কারণ এই ধরনের যানবাহনগুলি খরচ-সাশ্রয়ীও হয়। কিন্তু বর্তমানে ভারতের অন্যতম প্রতিবেশী দেশ চিন বিরল ধাতু রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। এই ধাতুগুলির মধ্যে অন্যতম হল নিওডিয়ামিয়াম। এই ধাতু অত্যন্ত শক্তিশালী চুম্বক তৈরি করতে সক্ষম। এই ধাতু থেকে তৈরি চুম্বকগুলি বৈদ্যুতিক যেকোনও যানবাহনের জন্যই অপরিহার্য। বিশেষত ওই যানবাহনগুলির মোটর তৈরি করতে কাজে লাগে এই চুম্বক। যা বৈদ্যুতিক যানবাহনগুলিকে টেকসই করতেও অনেকটাই কাজে লাগে।

    বিরল ধাতু (Rare Earth Metals)

    বর্তমানে পৃথিবীর এই বিরল ধাতুগুলি সম্পর্কে আমাদের প্রথমেই জানা উচিত, এগুলি আসলে খুব বেশি বিরল নয়। যতটা পরিমাণ তামা পৃথিবীতে পাওয়া যায়, তার চেয়েও বেশি এই ধাতুগুলি পাওয়া যায়। তবে ১৭টি ধাতব উপাদানকে বিরল ধাতুর স্বীকৃতি দেওয়া হয়েছে। সাধারণভাবে এই ধাতুগুলিকে তামা বা লোহার মতো ঘনীভূত অবস্থায় পাওয়া যায় না। এ কারণেই এগুলোকে বিরল হিসেবে চিহ্নিত করা হয়। এই ধাতুগুলিকে নিষ্কাশন এবং পরিশোধন করতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল এবং পরিবেশের দিক থেকে ক্ষতিকারকও বটে। ঠিক সেই কারণেই এগুলোকে বিরল (Rare Earth Metals) বলা হয়।

    চিন পরিবেশের নিয়ম মানেনা (Rare Earth Metals)

    আমাদের প্রতিবেশী দেশ চিন এসবের কিছু অবশ্য তোয়াক্কা করে না। তারা পরিবেশগত কোনও নিয়ম-কানুন মানে না। এজন্যই চীনের উত্তর-পশ্চিম প্রদেশে, যেখানে জনসংখ্যা কম, সেখানেই এই ধরনের ধাতুগুলির নিষ্কাশনের কাজ করা হয়। আমাদের দেশ ভারতবর্ষে (India) সেরিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম-এর মতো ধাতুগুলি রয়েছে এবং তা আধুনিক প্রযুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ধাতব বাজারে বর্তমানে চিনের আধিপত্য বিস্তার করে রয়েছে। যেমন, বিশ্বব্যাপী চাহিদাসম্পন্ন টারবিয়াম এবং লুটেটিয়াম এই দুই ধাতুর ৯৮ শতাংশ সরবরাহ করে বেজিং। এলইডি তৈরির জন্য এই দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান।

    বন্ধ হতে চলেছে নিওডিয়ামিয়ামের আমদানি

    অন্যদিকে, বৈদ্যুতিক যানবাহন বা বায়ু টারবাইনের জন্য গুরুত্বপূর্ণ উপাদান হলো নিওডিয়ামিয়াম। এই নিওডিয়ামিয়াম থেকে তৈরি চুম্বকগুলি যে গাড়িতে ব্যবহার করা হয়, সেই মোটরগুলি ১০ থেকে ১৫ বছর পর্যন্ত স্থায়ী হয়। এই কারণেই অনেকেই এই ধাতব উপাদান ব্যবহার করতে চান। জানা গিয়েছে, ভারত (India) বর্তমানে চিন থেকে বৈদ্যুতিক যানবাহনের জন্য প্রায় বারোশো কোটি টাকার নিওডিয়ামিয়াম চুম্বক আমদানি করত এতদিন। এবার সেটিই বন্ধ হতে চলেছে।

  • Air India: নড়ছিল বিমানের পিছনের অংশ! এবার সংবাদমাধ্যমে দাবি করলেন এয়ার ইন্ডিয়ার যাত্রী আকাশ

    Air India: নড়ছিল বিমানের পিছনের অংশ! এবার সংবাদমাধ্যমে দাবি করলেন এয়ার ইন্ডিয়ার যাত্রী আকাশ

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবারে আমেদাবাদের এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা হয়। এর ঠিক কয়েক ঘণ্টা আগেই আকাশ বৎস নামের এক যাত্রী এয়ার ইন্ডিয়ার (Air India) বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ফ্লাইটে চড়েছিলেন বলে দাবি করেন এবং তিনি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। তাঁর ওই পোস্ট ব্যাপকভাবে ভাইরাল হয়। কারণ তিনি বিমানের অব্যবস্থা নিয়ে বেশ কিছু তথ্য দেন। আকাশ বৎস (Akash Vatsa) দিল্লি থেকে আমেদাবাদ যান ওই বিমানে চড়ে এবং সেই ফ্লাইটের ভিতরের ভিডিও তিনি প্রকাশ করেন। নিজের পোস্টে আকাশ বৎস প্রশাসনকে অনুরোধ জানান, তাঁর সঙ্গে যোগাযোগ করার জন্য। আকাশের দাবি, যে বিমানের বিপর্যয় ঘটেছে সে সম্পর্কে তিনি আরও অনেক কিছু তথ্য জানাতে পারেন।

    25A সিটে বসেছিলেন আকাশ (Air India)

    আকাশ সমাজমাধ্যমে জানিয়েছেন, আমেদাবাদের ওই বিমান ভেঙে পড়ার ঠিক দু’ঘণ্টা আগেই তিনি ওই ফ্লাইটে (Air India) ছিলেন এবং সেখানে তিনি অস্বাভাবিক অনেক কিছু লক্ষ্য করেছেন। এরপরেই তিনি প্রশাসনের উদ্দেশে লেখেন, “দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করুন।” এক্স (আগে টুইটার) -এ তিনি লেখেন, “আমি ওই একই ফ্লাইটে উঠেছিলাম, দুর্ঘটনার দুই ঘণ্টা আগে। 25A সিটে বসেছিলাম। তখনই কিছু অস্বাভাবিক বিষয় খেয়াল করেছিলাম।”

    পিছনের অংশ নড়ছিল বিমানের, দাবি আকাশের

    দিল্লি থেকে আমেদাবাদ যাওয়ার ওই বিমানে (Air India) থাকা আকাশ পরবর্তী কালে সংবাদ সংস্থা এনআইএ-র সঙ্গেও কথা বলেন। ওই সাক্ষাৎকারে আকাশ বলেন, “প্রথমে স্বাভাবিক মনে হলেও অনেক কিছু অস্বাভাবিক লক্ষ্য করেছি। যখনই বিমানটি উপরের দিকে ওঠে, তখন আমি লক্ষ্য করলাম যে পিছনের অংশ বারবার উপর এবং নিচে নড়ছিল।”

    কী বললেন আকাশ?

    তিনি আরও বলেন, “আমি কোনও বিশেষজ্ঞ নই, তবে বিমান চলাচলের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা এটি আরও ভালোভাবে বুঝতে পারবেন। তবে আমার মনে হয়েছে বিমানের (Air India) ফ্ল্যাপগুলির বেশ কিছু অস্বাভাবিকতা ছিল।” তিনি আরও দাবি করেন, “ওড়ার আগে মাটিতে থাকাকালীন বিমানের এসি সঠিকভাবে কাজ করছিল না।” প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবারের এই বিমান দুর্ঘটনার সঙ্গে আকাশ বৎসের (Akash Vatsa) এই দাবির কোনও সম্পর্ক রয়েছে কিনা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। দুর্ঘটনার সঠিক কারণ পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে।

  • Kedarnath: কেদারনাথে মর্মান্তিক কপ্টার দুর্ঘটনা! শিশু সহ মৃত্যু ছ’জনের

    Kedarnath: কেদারনাথে মর্মান্তিক কপ্টার দুর্ঘটনা! শিশু সহ মৃত্যু ছ’জনের

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডে বড়সড় হেলিকপ্টার দুর্ঘটনা। কেদারনাথ ধাম (Kedarnath) থেকে গুপ্তকাশীর উদ্দেশ্যে যাওয়া যাত্রীবাহী ওই হেলিকপ্টার মাঝপথে ভেঙে পড়ে। জানা গিয়েছে, কপ্টারটিতে পাইলট-সহ মোট ছয়জন যাত্রী ছিলেন, যার মধ্যে একজন শিশু ছিল। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে কপ্টারটি নিয়ন্ত্রণ হারায় এবং গৌরীকুণ্ডের জঙ্গলে ভেঙে পড়ে (Gaurikund)।

    কপ্টারের ধ্বংসাবশেষের ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে

    দুর্ঘটনায় কপ্টারে থাকা সব যাত্রীর মৃত্যু হয়েছে। উত্তরাখণ্ডের আইজি আইনশৃঙ্খলা নীলেশ ভারনে এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হেলিকপ্টারটি কেদারনাথ থেকে যাত্রীদের নিয়ে গুপ্তকাশীর দিকে যাচ্ছিল, সেই সময় আকাশপথে ভারী কুয়াশা ও বৃষ্টির কারণে এটি নিয়ন্ত্রণ হারায় বলে অনুমান। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে কপ্টারের ধ্বংসাবশেষের ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (Kedarnath)।

    কী বলছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী?

    উত্তরাখণ্ডের (Kedarnath) মুখ্যমন্ত্রী পুস্কর সিংহ ধামী কপ্টার দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘রুদ্রপ্রয়াগ জেলায় হেলিকপ্টার ভেঙে পড়ার খবর পেয়েছি। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে। বাবা কেদারের কাছে সকল যাত্রীর নিরাপত্তা কামনা করছি।’’

    রবিবার ভোর ৫টা ২০ মিনিটে ঘটে দুর্ঘটনা

    উত্তরাখণ্ডের (Kedarnath) অসামরিক বিমান পরিবহণ উন্নয়ন কর্তৃপক্ষ (ইউসিএডিএ) কপ্টার দুর্ঘটনা নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ‘‘রবিবার ভোর ৫টা ২০ মিনিটে কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশী যাওয়ার পথে একটি হেলিকপ্টার গৌরীকুণ্ডের কাছে ভেঙে পড়েছে। কপ্টারে পাইলট-সহ মোট ছ’জন ছিলেন। তাঁদের মধ্যে পাঁচ জন প্রাপ্তবয়স্ক এবং এক জন শিশু। হেলিকপ্টারে যে যাত্রীরা ছিলেন, তাঁরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাতের বাসিন্দা। জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ শুরু করেছে।’’ কেদারনাথ থেকে গুপ্তকাশীর মধ্যে যাত্রী পরিবহণের অন্যতম মাধ্যম হল এই হেলিকপ্টার। কেদারের পুণ্যার্থীরা অনেককেই কপ্টার ব্যবহার করতে দেখা যায়। রবিবারের কপ্টারটিও কেদার থেকে পুণ্যার্থীদের নিয়ে গুপ্তকাশীতে ফিরছিল।

  • Foreign Universities: বিশ্বমানের শিক্ষা পাবেন পড়ুয়ারা! মুম্বইয়ে ক্যাম্পাস খুলছে ৫ বিদেশি বিশ্ববিদ্যালয়

    Foreign Universities: বিশ্বমানের শিক্ষা পাবেন পড়ুয়ারা! মুম্বইয়ে ক্যাম্পাস খুলছে ৫ বিদেশি বিশ্ববিদ্যালয়

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার থেকে বিশ্বমানের শিক্ষা ভারতীয় পড়ুয়ারা পাবে দেশেই—এমনই ঐতিহাসিক পদক্ষেপ করল উচ্চশিক্ষা বিভাগ। আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন পাঁচটি বিশ্ববিদ্যালয় (Foreign Universities) এবার ক্যাম্পাস তৈরি করতে চলেছে মুম্বইয়ে। এমনই ঘোষণা হল একটি সেমিনারে, যার পোশাকি নাম ছিল Mumbai Rising: Creating an International Educational City। মুম্বইয়ে অনুষ্ঠিত হওয়া এই সেমিনারে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রসঙ্গত, জাতীয় শিক্ষানীতি ২০২০-তে ভারতকে একটি বিশ্বমানের শিক্ষা কেন্দ্রে পরিণত করার কথা বলা হয়েছে, যার সূচনা হতে চলেছে মুম্বই দিয়ে।

    কোন পাঁচ বিশবিদ্যালয় (Foreign Universities)?

    জানা গিয়েছে, এই পাঁচটি বিশ্ববিদ্যালয় হল—

    ইউনিভার্সিটি অফ ইয়র্ক

    ইউনিভার্সিটি অফ অ্যাবেরডিন

    ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া

    ইলিনয় ইনস্টিটিউট অফ টেকনোলজি

    ইনস্টিটিউট অফ ইউরোপীয় ডিজাইন (ইতালি)

    জানা গিয়েছে, এই প্রত্যেকটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় (Foreign Universities) শাখা খুলবে নভি মুম্বই এবং মুম্বইয়ে। অন্যদিকে, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির শাখা মুম্বইয়ের পাশাপাশি খোলা হবে চেন্নাইতেও।

    কী বললেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান?

    ভারত সরকারের শিক্ষামন্ত্রী (NEP 2020) ধর্মেন্দ্র প্রধান এ নিয়ে বলেন, এটি একটি মাইলস্টোন। তাঁর মতে, এটি সম্ভব হচ্ছে আমাদের সংকল্পের জন্যই। কারণ, এই সরকার সর্বদাই যুবসমাজ এবং যুবদের শাসন ও উন্নয়নের দিকেই লক্ষ রেখেছে। ধর্মেন্দ্র প্রধান আরও বলেন, জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী ভারত এখন আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলছে। তিনি বলেন, এই কারণেই বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয় ভারতে তাদের ক্যাম্পাস স্থাপন করতে চাইছে এবং এখানেই বিশ্বমানের শিক্ষা দিতে আগ্রহী।

    কী বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী?

    মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জাতীয় শিক্ষানীতি (NEP 2020) তৈরি করার জন্য ধন্যবাদ জানান। তাঁর মতে, এই শিক্ষানীতির (Foreign Universities) ফলেই বিদেশি বিশ্ববিদ্যালয়গুলি ভারতে আসতে উৎসাহিত হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আরও বলেন, এমন পদক্ষেপের মাধ্যমে ভারতীয় পড়ুয়ারা যথেষ্ট উপকৃত হবে এবং তাঁরা বিশ্বমানের শিক্ষাব্যবস্থার সঙ্গে পরিচিত হবেন।

LinkedIn
Share