Category: পড়াশোনা

Get updated Education and Career news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • CISCE: এগিয়ে ছাত্রীরা, ফলপ্রকাশ আইসিএসই ও আইএসসির, জেনে নিন কীভাবে দেখবেন রেজাল্ট?

    CISCE: এগিয়ে ছাত্রীরা, ফলপ্রকাশ আইসিএসই ও আইএসসির, জেনে নিন কীভাবে দেখবেন রেজাল্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশিত হল আইসিএসই (দশম শ্রেণি) ও আইএসসি(দ্বাদশ শ্রেণি)-র ফল। সকাল ১১টায় ফল প্রকাশ করা হয়। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন। নয়া দিল্লির পুষ্প বিহারে বোর্ডের অফিস থেকেই সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করা হয়। এ বছর দশমের ফলাফল পরীক্ষা শেষের ৩৭ দিনের মাথায় এবং দ্বাদশের ফলাফল পরীক্ষা শেষ হওয়ার ৪৮ দিনের মাথায় প্রকাশ করা হল।

    ছাত্রীদের পাশের হার বেশি

    রাজ্যে আইসিএসই-এর পাশের হার ৯৯.৪৭ শতাংশ। আইএসসি-র পাশের হার ৯৮.১৯ শতাংশ। আইএসসিই-তে ছাত্রীরা উল্লেখযোগ্য ফল করেছে ছাত্রদের তুলনায়। ছাত্রীদের পাশের হার আইএসসিই-তে ৯৯.৪১ শতাংশ, ছাত্রদের পাশের হার ৯৯.০৭ শতাংশ। আইএসসি তেও ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি। আইএসসি-তে রাজ্যে ছাত্রীদের পাশের হার ৯৮.৪৬ শতাংশ, ছাত্রদের পাশের হার ৯৬.৮৮ শতাংশ। ২০২৩ সালে আইসিএসই-তে পাশের হার ছিল ৯৮.৯৪ শতাংশ। এ বছর রাজ্য থেকে আইসিএসই (ISCE) পরীক্ষা দিয়েছে ৪২,৩৭২ জন, আইএসসি (ISC) পরীক্ষা দিয়েছেন ২৭,৬২১ জন। চলতি বছরে ২১ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ অবধি আইসিএসই পরীক্ষা হয়েছিল। দ্বাদশ শ্রেণির (ISC) পরীক্ষা হয়েছিল ১২ ফেব্রুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত।

    কীভাবে দেখবেন রেজাল্ট 

    আইসিএসই, আইএসসি-র ছাত্র-ছাত্রীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রোল নম্বর দিয়ে ফলাফল দেখতে পাবে।  এছাড়া ৯২৪৮০৮২৮৮৩ (9248082883) নম্বরে ৭ ডিজিটের ইউনিক আইডি পাঠালেও রেজাল্ট দেখা যাবে। যে ওয়েবসাইটগুলিতে ফল জানা যাবে সেগুলি হল-

    cisce.org

    results.cisce.org

    results.digilocker.gov.in

    কত নম্বর পেলে পাশ

    আইসিএসই পরীক্ষায় পাশ করতে ন্যূনতম ৩৩ নম্বর পেতে হবে। আইএসসি পরীক্ষায় পাশের জন্য ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। উল্লেখ্য, এবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে আইসিএসই ও আইএসসি-র কম্পার্টমেন্ট পরীক্ষা। কোনও পরীক্ষার্থী যদি কোনও বিষয়ে কম নম্বর পেতেন, তবে এই পরীক্ষা দিতেন। এবার থেকে একই বছরের মধ্যে নিজের নম্বর বা গ্রেড বাড়ানোর জন্য পরীক্ষার্থীরা ইমপ্রুভমেন্ট এগজামিনেশন দিতে পারবেন। তবে সর্বাধিক দুটি বিষয়েই পরীক্ষা দেওয়া যাবে। আগামী জুলাই মাসে এই পরীক্ষা হবে। ফলপ্রকাশের পর ১০ মে পর্যন্ত করা যাবে পুনর্মূল্যায়নের আবেদন।

     

    আরও পড়ুন: দেশবাসীর মঙ্গলে পুজো, করলেন সন্ধ্যারতি, অযোধ্যায় রামলালা দর্শনে মোদি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Madhyamik Result 2024: ফের মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, প্রথম দশে স্থান পেল ৬ পড়ুয়া

    Madhyamik Result 2024: ফের মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, প্রথম দশে স্থান পেল ৬ পড়ুয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Result 2024) মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। রাজ্যে প্রথম দশটি স্থানের মধ্যে রয়েছে ৫৭ জন পড়ুয়া। ঠিক এই প্রথম দশের মধ্যেই মিশনের ৬ জন পড়ুয়া জায়গা করে সাফল্যের নজির গড়েছে। নরেন্দ্রপুরে তাই খুশির আবহ। রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফল বৃহস্পতিবার সকাল ৯টায় প্রকাশিত হয়েছে। এরপরই এই সংবাদ জানা গিয়েছে।

    কে কে রয়েছে প্রথম দশে (Madhyamik Result 2024)?

    জানা গিয়েছে, মাধ্যমিকের (Madhyamik Result 2024) মেধা তালিকার তৃতীয় স্থানে রয়েছে নৈর্ঋতরঞ্জন পাল। তার প্রাপ্ত নম্বর ৬৯১। ষষ্ঠ স্থান লাভ করেছে অলিভ গাইন। তার প্রাপ্ত নম্বর ৬৮৮। ৬৮৭ নম্বর পেয়ে সপ্তম হয়েছে আলেখ্য মাইতি। একই সঙ্গে নবম স্থানের অধিকারী হয়েছে যুগ্মভাবে ঋত্বিক দত্ত এবং ঋতব্রত নাথ। উভয়ের প্রাপ্ত নম্বর ৬৮৫। একই ভাবে মেধাতালিকার দশম স্থান দখল করেছে শুভ্রকান্তি জানা। তার প্রাপ্ত নম্বর ৬৮৪।

    পড়ুয়াদের বক্তব্য

    মিশনের পড়ুয়ারা জানিয়েছে, পরীক্ষায় (Madhyamik Result 2024) আশানুরূপই ফল লাভ করেছে তারা। কিন্তু মেধাতালিকার প্রথম দশে জায়গা হবে, অনেকেই ভাবতে পারেনি। তবে পড়ুয়ারা যেহেতু মিশনে থেকে পড়াশুনা করত, তাই তাদের সাফল্যের সবটাই মিশনের মহারাজদের, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের দিয়েছে কৃতীরা। বেশিরভাগ পড়ুয়া ডাক্তার, ইঞ্জিনিয়ার আবার কেউ কেউ সরকারি আমলা হতে চায়। তাদের দাবি, কতক্ষণ পড়তে হয় তা বড় কথা নয়, যে কোনও বিষয়কে মনোযোগ দিয়ে পড়লে সাফল্য আসবেই। প্রত্যেক বছরই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে রামকৃষ্ণ মিশনের একটা বিশেষ জায়গা থাকে। এবারও তার ব্যতিক্রম হল না।

    আরও পড়ুনঃ প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের ফল, পাস ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন

    প্রধান শিক্ষকের বক্তব্য

    স্কুলের এই সাফল্যের পিছনে কি কোনও যাদুমন্ত্র রয়েছে? উত্তরে স্কুলের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ বলেন, “আবাসিক বিদ্যালয়ের নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা রয়েছে এই সাফল্যের পিছনে। তবে সামাজিক মাধ্যম এবং মোবাইল ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা রয়েছে। এর ফলেও পরীক্ষার ফলাফল (Madhyamik Result 2024) অনেক ভালো হয়েছে।”

    উল্লেখ্য, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৯,১০,৫৯৮। এর মধ্যে ছাত্র ছিল ৪,০৩,৯০০ এবং ছাত্রী ছিল ৫,০৮,৬৯৮ জন। মোট পাশ করেছে ৭,৬৫,২৫২ জন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Madhyamik Result 2024: প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের ফল, পাস ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন

    Madhyamik Result 2024: প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের ফল, পাস ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশিত হল মাধ্যমিক ২০২৪-এর ফলাফল (Madhyamik Result 2024)। ৮০ দিনের মাথায় ফলপ্রকাশ হচ্ছে। সাংবাদিকদের মুখোমুখি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামাণুজ গঙ্গোপাধ্যায়। ২০২৪-এর মাধ্যমিকের ফল ঘোষণা করছেন তিনি। এবার মাধ্যমিকে পাশ করেছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন। চলতি বছরে মাধ্যমিকে পাশের হার ৮৬.৩১ শতাংশ। মাধ্যমিক পরীক্ষায় পাশের হারে ছেলেদের টেক্কা দিল মেয়েরা। মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহারের চন্দ্রচূড় সেন (৬৯৩)। ৯৯ শতাংশ নম্বর পেয়েছে চন্দ্রচূড়। মাধ্যমিকে দ্বিতীয় পুরুলিয়া থেকে সাম্যপ্রিয় গুরু (৬৯২)। পাশের হারে এগিয়ে কালিম্পং। তারপরে রয়েছে পূর্ব মেদিনীপুর। তৃতীয় কলকাতা ও চতুর্থ পশ্চিম মেদিনীপুর।

    প্রথম দশে কারা

    চলতি বছরেও মাধ্যমিকে জেলার জয় জয়কর। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবার মাধ্যমিকে (Madhyamik Result 2024) প্রথম দশে রয়েছে ৫৭ জনের নাম। দক্ষিণ ২৪ পরগনার ৮ জন, দক্ষিণ দিনাজপুরের ৭ জন, পূর্ব বর্ধমানের ৭ জন, পূর্ব মেদিনীপুরের ৭ জন, বাঁকুড়ার ৪ জন, বীরভূমের ৩ জন, উত্তর ২৪ পরগনার ২ জন, হাওড়ার ১ জন, মালদহের ৪ জন, পশ্চিম মেদিনীপুরের ৪ জন, কোচবিহারের ২ জন, হুগলি থেকে ২ জন, নদিয়ার ২ জন, হাওড়ার ১ জন, ঝাড়গ্রামের ১ জন, কলকাতার ১ জন, পুরুলিয়ার ১ জন, উত্তর দিনাজপুরের ১ জন।

    মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহারের রামঘোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় হয়েছে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু। প্রাপ্ত নম্বর ৬৯২। তৃতীয় স্থান পেয়েছে তিনজন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের ছাত্র উদয়ন প্রসাদ।  বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভ স্কুলের ছাত্রী পুস্পিতা বাসুরি ও দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণের ছাত্র নৈরিত পাল। প্রাপ্ত নম্বর ৬৯১। মাধ্যমিকে চতুর্থ হয়েছে হুগলির তপোজ্যোতি মন্ডল (৬৯০)। পঞ্চম পূর্ব বর্ধমানের অর্ঘ্যদীপ বসাক (৬৮৯)। ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন, ‘AA’ পেয়েছে ৯ হাজার ৯৬১ জন, ‘A+’ পেয়েছে ২৪ হাজার ৬৪৩ জন, ‘A’ পেয়েছে ৮৩ হাজার ৮০৭ জন।

    আরও পড়ুন: দিনে অসহ্য তাপপ্রবাহ ও সন্ধ্যায় স্বস্তির বৃষ্টি! কেমন কাটল বুধবার?

    কীভাবে দেখবেন

    চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি, শেষ হয় ১২ ফেব্রুয়ারি। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Result 2024) দিয়েছে ৯,২৩,০১৩ জন পড়ুয়া। এদের মধ্যে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা- ৪,০৫,৯৯৪। ছাত্রী পরীক্ষার্থীদের সংখ্যা- ৫,১৭,০১৯ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা-২৬৭৫টি। ৫১ হাজার ৮৩৮ জন পরীক্ষক ছিলেন। পরীক্ষার্থীরা (www.wbbse.wb.gov.in) এবং (wbresults.nic.in) ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে নিজেদের ফল দেখতে পাবেন। 

    — WBBSE মাধ্যমিক ক্লাস 10 রেজাল্ট লিঙ্ক-এ ক্লিক করুন
    — রোল নম্বর, জন্ম তারিখ লাগবে লগ-ইন করতে
    — WBBSE রেজাল্ট ২০২৪ লগ-ইন উইন্ডো খুলবে
    — মাধ্যমিকের রোল নম্বর, জন্ম তারিখ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে
    — এরপর সাবমিট করলেই স্ক্রিনে রেজাল্ট দেখা যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UGC Chairman: ভারতে ক্যাম্পাস খুলতে উৎসাহী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলি, জানালেন ইউজিসি চেয়ারম্যান

    UGC Chairman: ভারতে ক্যাম্পাস খুলতে উৎসাহী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলি, জানালেন ইউজিসি চেয়ারম্যান

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় উত্তর আমেরিকা, ইউরোপ, ব্রিটেন এবং অস্ট্রেলিয়া ভারতের সঙ্গে কথা এখানে তাদের ক্যাম্পাস খোলার জন্য। এ কথা জানিয়েছেন ইউজিসির চেয়ারম্যান এম জগদীশ কুমার (UGC Chairman)। সোমবারই জগদীশ কুমার এ বিষয়ে বলেন যে এ নিয়ে বিভিন্ন খ্যাতনামা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলি আবেদনও জমা করেছে। কিন্তু যেহেতু আবেদন প্রক্রিয়া চলছে তাই কোনও নাম এখনও তিনি মুখে আনেননি। কিন্তু তিনি জানিয়েছেন, ভারতবর্ষে ক্যাম্পাস খোলার ক্ষেত্রে বিপুল আগ্রহ দেখা গিয়েছে খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে। ২০২৩ সালের নভেম্বর মাসেই ইউজিসি নোটিশ জারি করে জানায় যে বিদেশী বিশ্ববিদ্যালয়গুলি চাইলে ভারতে তাদের ক্যাম্পাস খুলতে পারে।

    ভারতে আসার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে 

    এক সাক্ষাৎকারে এম জগদীশ কুমার (UGC Chairman) জানিয়েছেন, বিশ্বের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে ভারতে আসার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তাদের মধ্যে উৎসাহ তুঙ্গে দেখা যাচ্ছে। আমরা প্রতিনিধির দল পাঠিয়েছিলাম উত্তর আমেরিকা, ইউরোপ, ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং আরও অন্যান্য জায়গায়। সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগ্রহ দেখিয়েছে ভারতে ক্যাম্পাস স্থাপনের বিষয়ে। অস্ট্রেলিয়ার ডিয়াকিন বিশ্ববিদ্যালয় হল প্রথম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় যারা ভারতে তাদের শাখা স্থাপন করছে। গুজরাট ইন্টারন্যাশনাল ফাইনান্স টেকনোলজি সিটিতে প্রথম তাদের ক্যাম্পাস খুলছে এই বিদেশী বিশ্ববিদ্যালয়।

    আরও পড়ুনঃ প্রথমবার পেট্রাপোল পেরিয়ে বাংলাদেশে পৌঁছালেন মহিলা ট্রাকচালক

    চালু হয়েছে অনলাইন পোর্টাল 

    ইউজিসি চেয়ারম্যান (UGC Chairman) আরও জানিয়েছেন, অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। যে পোর্টালের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলি ভারতে ক্যাম্পাস খোলার বিষয়ে আবেদন করতে পারবে। মাত্র ৬০ দিনের মধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি অনুমোদনের বিষয়টি দেখাশোনা করবে বলে জানা গিয়েছে। বিশ্বের প্রথম ৫০০ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে থেকেই আবেদন নেওয়া হবে বলে জানানো হয়েছে। পরবর্তীকালে সেই তালিকাকে অনুমোদন দেবে ইউজিসি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UGC NET: ৪ বছরের ডিগ্রি কোর্স করেই সরাসরি পিএইচডি! সম্মতি ইউজিসি-র, মানতে হবে এই শর্ত

    UGC NET: ৪ বছরের ডিগ্রি কোর্স করেই সরাসরি পিএইচডি! সম্মতি ইউজিসি-র, মানতে হবে এই শর্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার কলেজের চার বছর পূর্ণ হলেই শিক্ষার্থীরা পিএইচডি করতে পারবেন এবং নেট পরীক্ষা দিতে পারবেন। এমনই তথ্য দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি চেয়ারম্যান এম জগদীশ কুমার। জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF) সহ বা ছাড়াই পিএইচডি করার জন্য, প্রার্থীদেরকে তাদের চার বছরের স্নাতক কোর্সে ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর বা সমমানের গ্রেডের প্রয়োজন হবে। এখনও পর্যন্ত, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের (NET) একজন প্রার্থীর ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন ছিল।

    নতুন নিয়ম কত নম্বর লাগবে

    নেট দিয়ে পিএইচডি করার জন্য আর তিন বছর ধরে কলেজ করে মাস্টার্স ডিগ্রি নেওয়ার প্রয়োজন নেই। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান জগদীশ কুমার জানিয়েছেন যে চার বছরের স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীরা এখন সরাসরি নেট পরীক্ষায় উপস্থিত হতে পারবেন এবং পিএইচডি করতে পারবেন। এতদিন সাধারণ নিয়মে তিন বছরের ডিগ্রিধারী পরীক্ষার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET) দেওয়ার জন্য ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর সহ স্নাতকোত্তর পাস করতে হত। কিন্তু এখন চার বছরের স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীরাও এই পরীক্ষায় অংশ নিতে পারবেন। জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF) সহ বা জুনিয়র রিসার্চ ফেলোশিপ ছাড়া পিএইচডি করার জন্য, প্রার্থীদের অবশ্যই তাদের চার বছরের স্নাতক কোর্সে ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর পেতে হবে কিংবা সমমানের গ্রেডের প্রয়োজন হবে। আর যে প্রার্থীরা তিন বছর স্নাতক করেছেন বা ৭৫ শতাংশের কম নম্বর পেয়েছেন, তাঁরা আগের মতোই ৫৫ শতাংশ স্কোর সহ মাস্টার্স করে নেট এবং পিএইচডি করতে পারবেন। 

    আরও পড়ুন: জালালাবাদের মুক্তি যুদ্ধ, ভারতের ইতিহাসে এক প্রেরণা ২২শে এপ্রিল ১৯৩০

    কুমার জানিয়েছেন, ‘চার বছরের স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা এখন সরাসরি পিএইচডি করতে এবং নেট পরীক্ষা দিতে পারেন। এই ধরনের প্রার্থীরা যে বিষয়ে নিজেদের স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তাঁর বাইরেও অন্যান্য বিষয়ে তাঁদেরকে এই পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে’। ইউজিসি-এর সিদ্ধান্ত অনুযায়ী এসসি, এসটি, ওবিসি (নন-ক্রিমি লেয়ার), ভিন্নভাবে সক্ষম, অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ এবং অন্যান্য বিভাগের প্রার্থীদের জন্য পাঁচ শতাংশ নম্বর বা এর সমতুল্য গ্রেডের শিথিলকরণ অনুমোদিত হতে পারে। নেট পরীক্ষা বছরে দু’বার নেওয়া হয়। প্রতি বছর জুন এবং ডিসেম্বর। এর স্কোরগুলি বর্তমানে জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF) প্রদান করতে এবং স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগের যোগ্যতা হিসেবে ব্যবহার করা হয়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UPSC: চূড়ান্ত ফল প্রকাশ ইউপিএসসির, শীর্ষস্থানে আদিত্য শ্রীবাস্তব

    UPSC: চূড়ান্ত ফল প্রকাশ ইউপিএসসির, শীর্ষস্থানে আদিত্য শ্রীবাস্তব

    মাধ্যম নিউজ ডেস্ক: ফল প্রকাশ হল ইউপিএসসি (UPSC) সিভিল সার্ভিস (Civil Services) পরীক্ষা ২০২৩ সালের। শীর্ষস্থান অর্জন করলেন আদিত্য শ্রীবাস্তব। দ্বিতীয়স্থানে রয়েছেন অনিমেষ প্রধান। তৃতীয় হয়েছেন অনন্যা রেড্ডি। চূড়ান্ত পার্সোনালিটি টেস্ট ও সাক্ষাৎকার রাউন্ড শুরু হয়েছিল ২ জানুয়ারি থেকে। মঙ্গলবার ঘোষিত হয়েছ রেজাল্ট। চূড়ান্ত ফল ঘোষণার তারিখ থেকে ১৫ দিনের মধ্যে প্রার্থীদের মার্ক্স ইউপিএসসির ওয়েবসাইটে দেখা যাবে।

    শীর্ষ পাঁচজনের মধ্যে রয়েছেন দুই মহিলাও (UPSC)

    আদিত্য ইতিমধ্যেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেছেন আইআইটি কানপুর (IIT Kanpur) থেকে। মঙ্গলবার ইউপিএসসি (UPSC) সিভিল (civil services) সার্ভিস পরীক্ষা ২০২৩-এর যে ফল প্রকাশিত হয়েছে, সেখানে সবার ওপরে রয়েছেন আদিত্য। দ্বিতীয় স্থান পেয়েছেন অনিমেষ। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি রাউরকেল্লা থেকে কম্পিউটার সায়েন্সে বিটেক করেছেন। সমাজবিজ্ঞান তাঁর অপশনাল বিষয় ছিল। তৃতীয় স্থান অধিকারী অনন্যা রেড্ডি, কলা বিভাগে স্নাতক। তিনি দিল্লি ইউনিভার্সিটির মিরান্ডা হাউসের ছাত্রী। তাঁর ঐচ্ছিক বিষয় ছিল নৃবিজ্ঞান। শীর্ষ স্থানাধিকারী পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুজন মহিলা। 

    আরও পড়ুনঃ এখনই সতর্ক হোন, হিমোফিলিয়ার সমস্যা গুরুতর আকার নিতে পারে!

    পরীক্ষায় সফল ২০১৬ জন 

    ২০২৩ এর ইউপিএসসি (UPSC) পরীক্ষায় সফল হয়েছেন ২০১৬ জন। শীর্ষ ২০জনের তালিকায় অন্যদের মধ্যে রয়েছেন পিকে সিদ্ধার্থ রামকুমার (৪র্থ র‌্যাঙ্ক), রুহানি (৫ম র‌্যাঙ্ক), সৃষ্টি দাবাস (৬ষ্ঠ র‌্যাঙ্ক), আনমোল রাঠোর (সপ্তম র‌্যাঙ্ক), আশিস কুমার (অষ্টম র‌্যাঙ্ক), নওশীন (নবম র‌্যাঙ্ক), ঐশ্বর্য, প্রজাপতি (১০ তম র‌্যাঙ্ক), কুশ মোটওয়ানি (১১ তম র‌্যাঙ্ক), অনিকেত শান্ডিল্য (১২ তম র‌্যাঙ্ক), মেধা আনন্দ (১৩ তম র‌্যাঙ্ক), শৌর্য অরোরা (১৪ তম র‌্যাঙ্ক), কুনাল রাস্তোগি (১৫ তম র‌্যাঙ্ক), অয়ন জৈন (১৬ তম র‌্যাঙ্ক), স্বাতী শর্মা (১৭ তম র‌্যাঙ্ক), ওয়ার্দা খান (১৮তম র‌্যাঙ্ক), শিবম কুমার (১৯তম র‌্যাঙ্ক), এবং আকাশ ভার্মা (২০তম র‌্যাঙ্ক)। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা ২০২৩ প্রাথমিক পরীক্ষা হয়েছিল ২৮ মে। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা ২০২৩ মেইন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১৫, ১৬, ১৭, ২৩ এবং ২৪ সেপ্টেম্বর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CBSE: একাদশ-দ্বাদশের পরীক্ষায় বড় বদল সিবিএসই বোর্ডে, বেশিরভাগই থাকবে এমসিকিউ প্রশ্ন

    CBSE: একাদশ-দ্বাদশের পরীক্ষায় বড় বদল সিবিএসই বোর্ডে, বেশিরভাগই থাকবে এমসিকিউ প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: সিবিএসই (CBSE) বোর্ডের একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বড়সড় বদল আনতে চলেছে বোর্ড। জানা গিয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই এই বদল চালু হবে। নতুন পরীক্ষা ব্যবস্থায় প্রশ্নের বড় উত্তর লেখার বদলে এমসিকিউ প্রশ্ন বেশি রাখার কথা ভেবেছে বোর্ড। জানা গিয়েছে, এমসিকিউ প্রশ্নের ধরন ৪০ থেকে ৫০ শতাংশ বাড়ানো হবে। অন্যদিকে, কমানো হবে বড় উত্তরের প্রশ্নগুলির সংখ্যাও। এই ধরনের প্রশ্নের সংখ্যা ৪০ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করা হবে বলে জানিয়েছে বোর্ড। বিভিন্ন বিষয়গুলির ওপর পরীক্ষার্থীদের দক্ষতা বাড়াতেই বোর্ডের এমন সিদ্ধান্ত বলে মনে করছে শিক্ষা মহলের একাংশ।

    আরও পড়ুন: শুধু কচ্ছতিভু দ্বীপ নয়, দেশের অখন্ডতাকেও ভেঙেছে কংগ্রেস, অভিযোগ ভিএইচপির

    কী বললেন সিবিএসই-এর ডিরেক্টর

    সিবিএসই (CBSE) বোর্ডের তরফ থেকে ডিরেক্টর জোসেফ ইম্যানুয়েল জানিয়েছেন, জাতীয় শিক্ষানীতি অনুসরণ করেই এই বদল আনা হচ্ছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপও নেওয়া হচ্ছে। যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করতে চাইছে বোর্ড তাই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন বোর্ডের ডিরেক্টর। এর পাশাপাশি শিক্ষকদের সক্ষমতা বাড়ানোও হচ্ছে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, একাদশ-দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে এই পরিবর্তন হচ্ছে। তবে নবম-দশম শ্রেণির ফরম্যাটে কোনওরকম বদল হচ্ছে না বলেও জানিয়েছে সিবিএসই (CBSE) বোর্ড।

    রাজ্যেও একাদশ দ্বাদশে সেমেস্টার চালু 

    এ প্রসঙ্গে বলা যেতে পারে, কেন্দ্রীয় বোর্ডের পাশাপাশি একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে সেমেস্টার চালু করছে রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও। দুটি ক্লাস মিলিয়ে মোট চারটি সেমেস্টার (CBSE) নেওয়া হবে। জানা গিয়েছে, এরমধ্যে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন হবে শেষ দুটি সেমেস্টারে পরীক্ষার্থীদের পাওয়া নম্বরের ভিত্তিতে। প্রসঙ্গত, এনিয়ে পক্ষে ও বিপক্ষে দুই ধরনের মতামতই উঠে এসেছে শিক্ষা মহল থেকে।

    আরও পড়ুন: “রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণপত্র প্রত্যাখ্যান মানা যায় না” , কংগ্রেস ছাড়ার কারণ ব্যাখ্যা করলেন গৌরব

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Madhyamik 2025: দিন বদল! আরও এগিয়ে এল আগামী বছরের মাধ্যমিক, কবে থেকে শুরু?

    Madhyamik 2025: দিন বদল! আরও এগিয়ে এল আগামী বছরের মাধ্যমিক, কবে থেকে শুরু?

    মাধ্যম নিউজ ডেস্ক: পর্ষদ থেকে আগে জানানো হয়েছিল, ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে, তা চলবে ২৪ ফেব্রুয়ারি (Madhyamik 2025) পর্যন্ত। কিন্তু রবিবার মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। কবে থেকে পরীক্ষা শুরু হবে, বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়েও দেওয়া হল।

    কবে থেকে পরীক্ষা শুরু?

    পর্ষদ জানিয়েছে, আগামী বছরে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2025) শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে। চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে মাধ্যমিকের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ করেনি পর্ষদ। সাধারণভাবে মাধ্যমিকের ফলপ্রকাশের দিনই পরের বছরের পরীক্ষার রুটিন ঘোষণা করা হয়। কবে থেকে মাধ্যমিক শুরু হবে, কবে কী পরীক্ষা হবে, কতদিন পরীক্ষা চলবে, তা ঘোষণা করে পর্ষদ।  কিন্তু এবার আগেভাগেই পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল পর্ষদ। এনিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষক মহলের একাংশ। তবে পূর্ণাঙ্গ রুটিন মাধ্যমিকের ফল প্রকাশের দিনই পর্ষদ ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে।

    কেন পরীক্ষার দিন এগিয়ে আনা হল?

    আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik 2025) শুরুর দিনটি নিয়ে বিতর্ক তৈরি হয়। কারণ ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন। এ ছাড়া ওই দিনে পড়েছে শবে বরাতও। এই দু’দিনে স্কুলে ছুটি থাকে। পর্ষদের সিদ্ধান্ত সামনে আসতেই কী করে ওই দিন পরীক্ষা নেওয়া যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শিক্ষকদের একাংশ।

    কী বলছেন শিক্ষকরা?

    শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারীর ভাষায়, ‘‘শবে বরাত এবং পঞ্চানন বর্মার জন্মবার্ষিকীতে প্রতি বছর ছুটি থাকা সত্ত্বেও আগামী বছর ১৪ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বলে ঘোষণা করায় তীব্র সমালোচনার মুখে পড়েছিল মধ্যশিক্ষা পর্ষদ (Madhyamik 2025)। শেষ পর্যন্ত ১৪ ফেব্রুয়ারির পরিবর্তে ১২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বলে ঘোষণা করল পর্ষদ। এটা কাঙ্ক্ষিত ছিল। শিক্ষা দফতরের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। কিন্তু শিক্ষামন্ত্রী যে ঘোষণা করেছিলেন, তা একেবারেই কাঙ্খিত নয়।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Madhyamik 2024: মাধ্যমিকের অ্যাডমিট রেজিস্ট্রেশনের বর্ধিত সময় ১০ জানুয়ারি, প্রশ্নফাঁস রুখতে নয়া উদ্যোগ

    Madhyamik 2024: মাধ্যমিকের অ্যাডমিট রেজিস্ট্রেশনের বর্ধিত সময় ১০ জানুয়ারি, প্রশ্নফাঁস রুখতে নয়া উদ্যোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2024) শুরু হচ্ছে আগামী ২ ফেব্রুয়ারি থেকে। এ বছর পরীক্ষা দেবেন প্রায় ১২ লক্ষ পরীক্ষার্থী। আর ২৫ দিন বাকি থাকতেই পর্ষদের তরফে এনিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করা হল। এবং সেখানে জানানো হয়েছে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন করার শেষ দিন ছিল ৩১ ডিসেম্বর ২০২৩ এই সময়সীমার মধ্যে যারা অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের জন্য বর্ধিত সময়সীমা দেওয়া হয়েছে আগামী ১০ জানুয়ারি।

    কী বলছেন পর্ষদ সভাপতি

    এদিন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘উদাসীনতা ও গাফিলতির কারণে সময়সীমার মধ্যে মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করেনি স্কুলগুলি। পড়ুয়াদের কথা ভেবে আমরা আরও একটি সুযোগ দিলাম। ওই সময়সীমার মধ্যে সম্পূর্ণ না হলে আর পরীক্ষায় বসতে পারবে না সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা।’’

    শিশু কোলে পরীক্ষা দেওয়া যাবে না

    এর পাশাপাশি এদিন আরও জানানো হয়েছে, শিশু কোলে কোনওভাবেই মাধ্যমিক (Madhyamik 2024) পরীক্ষা দেওয়া যাবে না এবং পরীক্ষা চলাকালীন তিন ঘন্টা ধরে শিশুকে মাতৃ স্তন পানও করানো যাবে না।  মানবিকতার কারণে শিশু কোলে পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হতো। কিন্তু বিগত বছরে বেশ কিছু কেন্দ্রে দেখা গিয়েছে শিশুর কাপড়ের মধ্যেই নকল থাকছে।

    প্রশ্ন ফাঁস রুখতে নয়া উদ্যোগ

    প্রসঙ্গত উল্লেখ্য, বিগত বছরগুলিতে দেখা গিয়েছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2024) শুরু হতেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। এবং তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। সে ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস রুখতে এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পর্ষদ সভাপতি জানিয়েছেন, প্রতিটি প্রশ্নপত্রেই আলাদা কোড থাকবে এবং সেটা দেখেই কোন পরীক্ষার্থীর কাছ থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তা জানা যাবে।

    ২৪ জানুয়ারি থেকে অ্যাডমিট বিলি করবে স্কুলগুলি

    অন্যদিকে, ২২ জানুয়ারি থেকে পর্ষদের ক্যাম্প অফিস থেকে সকাল ১১ টা থেকে অ্যাডমিট কার্ড তুলতে পারবে স্কুলগুলি। এবং ২৪ জানুয়ারি থেকে স্কুল গুলি থেকে ছাত্র-ছাত্রীরা অ্যাডমিট কার্ড (Madhyamik 2024) সংগ্রহ করতে পারবে। কোথাও কোনও অ্যাডমিট কার্ডে ভুল থাকলে ২৯ জানুয়ারির মধ্যে তা সংশোধন করতে হবে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • US Visas: ভারতীয় পড়ুয়াদের রেকর্ড ভিসা! যুদ্ধকালীন তৎপরতায় কাজ বাইডেন প্রশাসনের

    US Visas: ভারতীয় পড়ুয়াদের রেকর্ড ভিসা! যুদ্ধকালীন তৎপরতায় কাজ বাইডেন প্রশাসনের

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২২-২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র আড়াই লাখেরও বেশি ভারতীয় পড়ুয়াকে ভিসা (US Visas) প্রদান করেছে, যা রেকর্ড। সংখ্যাটা হল ২ লক্ষ ৬৮ হাজার ৯২৩। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পরিষেবার উচ্চতম এক আধিকারিক জানিয়েছেন, গত বছর ভারতে আমেরিকান দূতাবাস সপ্তাহে ছয় থেকে সাত দিন কাজ করে নতুন ভিসা মঞ্জুর করেছে। সমস্ত ভারতীয় পড়ুয়া ক্লাস শুরুর আগে ইন্টারভিউ পর্যায়ে যাতে সঠিকভাবে পৌঁছাতে পারেন, সেই উদ্দেশ্যেই বাইডেন প্রশাসন যুদ্ধকালীন তৎপরতার মাধ্যমে আড়াই লাখেরও বেশি ভিসা প্রদান করেছে। পরবর্তী সময়ে আরও বাড়তে পারে ভারতীয় ভিসার সংখ্যা। উল্লেখ্য, আগের বছর এই সংখ্যাটা ছিল প্রায় দু’লাখ (১ লক্ষ ৯৯ হাজার ১৮২)। সেই হিসাবে দু’বছরের ব্যবধানে বৃদ্ধির হার ৩৫ শতাংশ।

    এই প্রথম এত ভিসা একসঙ্গে (US Visas)

    বর্তমানে ভারত থেকে আমেরিকাতে পড়তে যাওয়া পড়ুয়াদের সংখ্যা আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। আর ভারতীয়দের এই উদ্দেশ্যকে সফল করতে আমেরিকান সরকার বেশ অনেকটাই তৎপর হয়েছে। আমেরিকান দূতাবাসের আধিকারিকরা জানান, “ইতিহাসে এই প্রথমবার এত ভিসা একসাথে মঞ্জুর করতে পারায় আমরা অনেক খুশি হয়েছি। পরবর্তীতে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলেই আমরা মনে করছি। এমনকি চলতি বছরেও বহু ভারতীয় পড়ুয়া ভিসার (US Visas) জন্য আবেদন করেছেন। শুধু পড়ুয়া নন রয়েছেন, বেশ কয়েক হাজার কর্মী। বর্তমানে যেসব ভারতীয় পড়ুয়ারা আমেরিকায় পড়াশোনার জন্য যেতে চান, তাঁদের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে আমেরিকান সরকারের পক্ষ থেকে। শুধু ভারতীয় নয়, বহু দেশ থেকেই পড়ুয়াদের আগমন হয় আমেরিকাতে পড়াশোনার জন্য। কিন্তু সেই তালিকায় ভারতীয়দের সংখ্যা সব থেকে বেশি, যা নয়া রেকর্ড গড়েছে। গ্র্যাজুয়েট বিভাগে ভারতীয় পড়ুয়ার সংখ্যা চিনকেও ছাপিয়ে গিয়েছে।

    মার্কিন বিদেশ দফতর কী জানিয়েছে?

    মার্কিন বিদেশ দফতরের জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে ২০১৭ সালের পর থেকে এত পড়ুয়াকে ভিসা (US Visas) দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলি ফের ভারতীয় পড়ুয়াদের জন্য তাদেরকে ভিসা দেওয়ার দরজা উন্মুক্ত করে দেয়। শুধু ভারতই নয়, বিশ্বের অনেক দেশের পড়ুয়াকে প্রচুর ভিসা প্রদান করেছে আমেরিকা, যার পরিমাণ প্রায় এক কোটি ছাড়িয়েছে। গত বছর পড়ুয়া, কর্মী, পর্যটক সব মিলিয়ে প্রায় ১২ লক্ষের কাছাকাছি ভারতীয়কে ভিসা প্রদান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share