Category: বিনোদন

Get updates on Entertainment News Celebrities, Hollywood, Bollywood, Tollywood Movies, Web series, OTT from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Vivek Agnihotri: ওটিটি প্ল্যাটফর্মে আসছে ‘কাশ্মীর ফাইলস আনরিপোর্টেড’, ট্যুইট অগ্নিহোত্রীর

    Vivek Agnihotri: ওটিটি প্ল্যাটফর্মে আসছে ‘কাশ্মীর ফাইলস আনরিপোর্টেড’, ট্যুইট অগ্নিহোত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: সিনেমার পর্দায় কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের গণহত্যা দেখিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তি পায় ২০২২ সালের মার্চে। শুধু তাই নয়, ২০২৩ সালে অস্কারের জন্য মনোনীত হয়েছিল এই ছবি। এবার ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে ‘কাশ্মীর ফাইলস আনরিপোর্টেড’, যা নিয়ে ট্য়ুইট করেছেন বিবেক অগ্নিহোত্রী। ইতিমধ্যে ট্রেলারও সামনে এসেছে। সব কিছু ঠিক থাকলে আগামী ১৫ অগাস্ট ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘কাশ্মীর ফাইলস আনরিপোর্টেড’।

    কী বলছেন বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)?

    এবিষয়ে অগ্নিহোত্রী (Vivek Agnihotri) বলেন, ‘‘বাস্তব জীবনে কাশ্মীরে যাঁরা অত্যাচারিত হয়েছেন, তাঁদের কথাই তুলে ধরা হয়েছে এই ছবিতে। শুধু তাই নয়, অত্যাচারিতরা নিজেদের ওপর হামলার কথাও তুলে ধরবেন এই ছবিতে।’’

    হিন্দু পণ্ডিতরা ভিটেছাড়া…

    প্রসঙ্গত, ১৯৯০ সালের ১৯ জানুয়ারি কাশ্মীরের পণ্ডিতদের ওপর হামলার অভিযোগ ওঠে সেখানকার উগ্র ইসলামিক জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে। লাখের ওপর পণ্ডিত উপত্যকা ছাড়তে বাধ্য হন রাতারাতি। মহিলাদের ওপর অত্যাচার চরম আকার ধারণ করে সেখানে। এই সব ঘটনা নিয়েই ২০২২ সালে বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) নির্মাণ করেন ‘দ্য কাশ্মীর ফাইলস’। মিঠুন চক্রবর্তী, অনুপম খের অভিনীত এই সিনেমা দেশ-বিদেশে ঝড় তোলে। আন্তর্জাতিক মহলেরও স্বীকৃতি পায় এই ছবি। ২০২২ সালের ২৫ ডিসেম্বর এই ছবি সেরা মানবধিকার চলচ্চিত্রের শিরোপা পায়।

    ব্যাপক উৎসাহ নেটপাড়ায়

    ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা সামনে আসতেই নেট পাড়ায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। বিভিন্ন নেটিজেন ট্যুইট করেন এ নিয়ে।

    আরও পড়ুন: গ্রামীণ ভারতীয় মহিলার মতো সাজতে প্রশিক্ষণ নেন সীমা! দাবি গোয়েন্দাদের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shah Rukh Khan: শ্যুটিংয়ে নাক ফাটলো শাহরুখের! হাসপাতালে অস্ত্রোপচারের পর কেমন আছেন?

    Shah Rukh Khan: শ্যুটিংয়ে নাক ফাটলো শাহরুখের! হাসপাতালে অস্ত্রোপচারের পর কেমন আছেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: লস অ্যাঞ্জেলেসে একটি প্রজেক্টের সেটে শ্যুটিং চলাকালীন দুর্ঘটনার শিকার হন শাহরুখ খান (Shah Rukh Khan)। জানা গিয়েছে, সেখানেই অস্ত্রোপচার করা হয়েছে বলিউড বাদশার। অভিনেতার নাকে বর্তমানে ব্যান্ডেজ বাঁধা রয়েছে বলে খবর। সূত্রের খবর, কিং খান বর্তমানে সুস্থ রয়েছেন এবং মুম্বইয়ে তাঁর নিজ বাসভবনে বিশ্রাম নিচ্ছেন। আন্তর্জাতিক কয়েকটি সংবাদ সংস্থার দাবি, ‘এসআরকে লস অ্যাঞ্জেলেসে একটি প্রজেক্টের জন্য শ্যুটিং করছিলেন এবং সেই সময় নাকে চোট পান। তাঁর রক্তক্ষরণ শুরু হয় এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

    বলিউডের ৩১ বছরের কেরিয়ারে একাধিকবার চোট-আঘাত পেয়েছেন শাহরুখ (Shah Rukh Khan)

    তবে এই প্রথম নয়, ৩১ বছরের দীর্ঘ কেরিয়ারে চোট-আঘাত এসেছে শাহরুখের কাছে বারে বারে। তবে প্রতিবারই তিনি সেসব দূরে ঠেলে আবারও ঘুরে দাঁড়িয়েছেন নিজের ছন্দে। বছর ছয়েক আগে, ২০১৭ সালে তাঁর একটি ছোট অপারেশন হয়। সেবছর মুক্তি পেয়েছিল রইস। জানা যায়, শ্যুটিংয়ের সময় হাঁটুতে চোট পান তিনি। অন্যদিকে, ২০১৩ সালেও চেন্নাই এক্সপ্রেসের শুটিং শেষ হওয়ার পর কিং খানকে অপারেশন করাতে হয়। ২০০৯ সালে বাম কাঁধের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার জন্য অপারেশন করেন বলিউড বাদশা।

    সাড়ে চারবছর পর বলিউডে ফের ঝড় তোলে শাহরুখের (Shah Rukh Khan) পাঠান

    বিগত ৪ বছর রুপোলি পর্দা থেকে দূরেই ছিলেন শাহরুখ খান। করোনার হানা, ছেলে আরিয়ানের মাদক মামলায় জেলে যাওয়া এসব পেরিয়ে  অবশেষে চলতি বছরের জানুয়ারি মাসে তাঁর অভিনীত ‘পাঠান’ মুক্তি পায়। দেশ-বিদেশে ঝড় তোলে এই ছবি। মোট ১,০০০ কোটি টাকার ব্যবসা করে পাঠান। আপাতত তাঁর নতুন ছবি ‘জওয়ান’ মুক্তির অপেক্ষায় রয়েছে। জানা গিয়েছে, ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি। শাহরুখ-গৌরীর হোম প্রোডাকশন ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’ থেকে এই সিনেমা আসছে। বলিউডের অন্দরের খবর, মেয়ের সঙ্গে শাহরুখের যুগলবন্দি দেখা যেতে পারে পর্দায়। সুজয় ঘোষ পরিচালিত একটি অ্যাকশন থ্রিলারে কাজ করতে পারেন শাহরুখ-সুহানা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Adah Sharma Accident: গাড়ি দুর্ঘটনায় আহত ‘দ্য কেরালা স্টোরি’-র পরিচালক সুদীপ্ত সেন, নায়িকা আদা

    Adah Sharma Accident: গাড়ি দুর্ঘটনায় আহত ‘দ্য কেরালা স্টোরি’-র পরিচালক সুদীপ্ত সেন, নায়িকা আদা

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্ঘটনার কবলে ‘দ্য কেরালা স্টোরি’-এর পরিচালক এবং নায়িকা (Adah Sharma Accident)। জানা গেছে, রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ের করিমনগরে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন পরিচালক সুদীপ্ত সেন এবং নায়িকা আদা শর্মা। সে সময় তাঁদের গাড়ি দুর্ঘটনার (Adah Sharma Accident) কবলে পড়ে। শেষ পাওয়া খবর অবধি পরিচালক এবং নায়িকা দুজনেই জখম হয়েছেন এবং তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রসঙ্গত, মুক্তি পাওয়ার পর থেকেই ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে সারা দেশ জুড়ে জোর চর্চা চলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত বলেছেন, ‘‘দ্য কেরালা স্টোরি সন্ত্রাসের মুখোশ খুলে দিয়েছে।’’ একাধিক রাজ্যে এই সিনেমাতে কর মুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গের এই সিনেমা নিষিদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত হয়েছে। এরপরেও দেশ জুড়ে রমরমিয়ে ব্যবসা করছে কেরালা স্টোরি, ইতিমধ্যে তা ১০০ কোটির ক্লাবের সদস্যও হয়ে গেছে। ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে অনেক সময় হুমকির মুখেও পড়েছেন আদা শর্মা এবং পরিচালক। জানা গিয়েছে, দুর্ঘটনার (Adah Sharma Accident) কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

    হাসপাতাল থেকেই ট্যুইট করলেন পরিচালক এবং অভিনেত্রী

    ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত অভিনেত্রী আদা শর্মা ট্যুইটারে লিখেছেন, ‘‘আমি ভাল আছি বন্ধুরা। আপনারা উদ্বিগ্ন হয়ে আছেন বুঝতে পারছি। আমাদের দুর্ঘটনার (Adah Sharma Accident) খবর ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। তবে এটুকু বলতে পারি আমরা দলের সবাই ঠিক আছি। বড় কোন বিপদ হয়নি। অনেক ধন্যবাদ আপনাদের।’’ 

    অন্যদিকে ট্যুইট করেছেন পরিচালক সুদীপ্ত সেন নিজেও। তিনি ট্যুইটে লিখছেন, ‘‘আজ আমাদের যাওয়ার কথা ছিল করিমনগরে। সেখানে যুবক যুবতীদের ভিড়ে আমাদের ছবিটা নিয়ে কথা হতো। কিন্তু হঠাৎ করেই স্বাস্থ্যের অবনতি হয়। যেতে পারলাম না, খুব দুঃখিত আমরা সেখানকার মানুষের কাছে ক্ষমাপ্রার্থী। দ্য কেরালা স্টোরি ছবিটা বানিয়েছিলাম আমাদের কন্যাদের রক্ষা করতে। দয়া করে আপনারা পাশে থাকুন।’’

  • Salman Khan: ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে মঞ্চ মাতালেন সলমন, বললেন, “আই লভ কলকাতা”

    Salman Khan: ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে মঞ্চ মাতালেন সলমন, বললেন, “আই লভ কলকাতা”

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি এলেন। গাইলেন। জয় করলেন। ১৩ বছর বাদে শনিবার ফের কলকাতায় এলেন সলমন খান (Salman Khan)। তাঁর সঙ্গে ছিলেন পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনাক্ষি সিনহার মতো নায়িকারা। মাস কয়েক ধরে ক্রমাগত প্রাণনাশের হুমকি পেয়েছেন সাল্লু মিঞা। শনিবাসরীয় সন্ধ্যায় সেসব উপেক্ষা করেই মঞ্চ মাতালেন তিনি। নিজের হিট গান ‘ও ও জানে জানা’, ‘জিনে কে হ্যায় চার দিন’, ‘মুন্নি বদনাম হুয়ি’ গানের সঙ্গে নাচলেনও।

    সলমন খান (Salman Khan)…

    এদিন দুপুরে কলকাতায় পা রেখেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান সলমন। তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। নিরাপত্তার কারণে সলমনের থেকে অনেক দূরেই আটকে দেওয়া হয় সলমন ভক্তদের। তবে তাতে কী? কেউ মোবাইল ক্যামেরায় ধরে রাখলেন প্রিয় নায়কের ছবি। কেউ আবার প্রমাণ সাইজের কাটআউটে মালা পরিয়ে স্বাগত জানলেন ভাইজানকে।

    এদিন ইস্টবেঙ্গল ক্লাবের একটি অনুষ্ঠানে যোগ দিতে বলিউড থেকে উড়ে এসেছিলেন সলমন (Salman Khan)। সেখানেই কখনও নাচে, কখনও গানে মন জয় করলেন ফ্যানদের। অত্যুৎসাহী এক মহিলা ভক্ত মঞ্চ উঠে আচমকাই জড়িয়ে ধরেন প্রিয় নায়ককে। দৃশ্যতই অপ্রস্তুতে পড়ে যান ভাইজান। এদিন ইস্টবেঙ্গল ক্লাবের তরফে আজীবন সদস্যপদ দিয়ে সম্মানিত করা হয় সলমনকে। অনুষ্ঠান শেষে ক্লাবের তরফে তাঁকে দেওয়া হয় সম্মাননাও। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী তাঁকে লাল-হলুদ উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন।

    আরও পড়ুুন: ‘‘ইমরান খান সন্ত্রাসবাদীদের চেয়ে কম কিছু নয়’’, তোপ পাক প্রধানমন্ত্রীর

    পরে মঞ্চে ওঠেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। ছিলেন ইস্টবেঙ্গলের বাকি কর্মকর্তারাও। ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উপলক্ষে তৈরি বিশেষ মুদ্রাও দেওয়া হয় স্মারক হিসেবে। সলমনের (Salman Khan) প্রিয় ২৭ নম্বর লাল-হলুদ জার্সিও তুলে দেওয়া হয় সল্লু মিঞার হাতে। প্রতীকী হিসেবে তুলে দেওয়া হয় মাঠের ঘাস এবং মাটি। এদিন মঞ্চে ‘চান্দ ছুপা বাদল’ ও তাঁর ছবি ‘বডিগার্ডে’র বিখ্যাত গান ‘আই লাভ ইউ’তে গলাও মেলালেন সলমন। জ্যাকেট খুলে কাছে টেনে নিলেন জ্যাকলিনকে। নাচলেন। শেষে কলকাতার উদ্দেশে বললেন, “কলকাতা ইজ টু হট…, আই লভ ইট।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Raghav-Parineeti Engagement: এক হল রাজনীতি-বিনোদন! বাগদান সারলেন পরিণীতি-রাঘব

    Raghav-Parineeti Engagement: এক হল রাজনীতি-বিনোদন! বাগদান সারলেন পরিণীতি-রাঘব

    মাধ্যম নিউজ ডেস্ক: আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা এবং বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার (Raghav-Parineeti Engagement) প্রেম অবশেষে পূর্ণতা পেল। সম্পন্ন হল, তাঁদের বাগদান পর্ব। এদিন বাগদান পর্বে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং। এছাড়াও, বাগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া,  আদিত্য ঠাকরে, পি চিদম্বরমের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরাও। আত্মীয় পরিজন বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে একে অপরকে আংটি পরালেন রাজনীতিবিদ এবং অভিনেত্রী। প্যাস্টেল থিমে সেজে উঠেছিল বাগদানের আসর।  দিল্লির কপূরথলা হাউসে সম্পন্ন হয় এই বাগদান পর্ব (Raghav-Parineeti Engagement)। দুজনেই নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শেয়ার করেন তাঁদের জীবনের এই বিশেষ মুহূর্তের ছবি।

    দীর্ঘদিন ধরেই তাঁদের এই প্রেমের সম্পর্ক নিয়ে দুজনেই কেউ কখনও মুখ খোলেননি তবে জনসমক্ষে একাধিকবার তাঁদেরকে দেখা গিয়েছে। সে মুম্বাই-এর রেস্টুরেন্ট হোক অথবা বিমানবন্দর। সর্বত্র ছবি ধরা পড়েছে রাজনীতিবিদ-অভিনেত্রী যুগলের (Raghav-Parineeti Engagement)। সব মিলিয়ে জমজমাট এক বাগদান পর্বের সাক্ষী থাকল রাজধানী। রাঘব-পরিণীতিকে সাজাতে দিল্লি থেকে উড়ে এসেছিলেন ফ্যাশন ডিজাইনার মনীশ মলহোত্রা। তাঁরই ডিজাইন করা সাদা লেহেঙ্গাতে নজর কাড়লেন পরিণীতি। অন্যদিকে রাঘবের পোশাকও ছিল বেশ ঝলমলে।

    দুজনের প্রেমের সূত্রপাত (Raghav-Parineeti Engagement)

    দুজনেই পড়াশোনা করেছেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে। এরপরে দুজনেই আলাদা আলাদা কেরিয়ার বেছে নেন। একজন রাজনীতি এবং অপরজন চলচ্চিত্র জগতকে। কিন্তু তবুও দুজনের দূরত্ব বাড়েনি বা বন্ধুত্বও ফিকে হয়নি। দুজনের ইচ্ছায় অনেক মিলও রয়েছে। তাঁরা ঘুরতে ভালোবাসেন। এবার সেই সম্পর্কই পূর্ণতা পেল। বিয়ের আগে পরিণীতি বলেছিলেন, ‘‘আমি এমন একটা কেরিয়ার পছন্দ করি, যেখানে উত্থান এবং পতন দুই থাকবে। যেদিন মনের মানুষকে খুঁজে পেয়ে যাবো সেদিনই বিয়ে করব। বহুদিন ধরে অনেকের প্রেম জীবন সম্পর্কে আমি ওয়াকিবহাল।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Salman Khan: প্রায় ১৩ বছর পর, ১৩ মে কলকাতায় ভাইজান! জেনে নিন সলমনের কনসার্টের প্রবেশ-মূল্য

    Salman Khan: প্রায় ১৩ বছর পর, ১৩ মে কলকাতায় ভাইজান! জেনে নিন সলমনের কনসার্টের প্রবেশ-মূল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় ১৩ বছর পর আগামী ১৩ মে কলকাতায় আসছেন ভাইজান। নানান জল্পনার মধ্যেই সব বাধাবিঘ্ন কাটিয়ে অবশেষে কলকাতার মাটিতে পা রাখছেন বলিউড সুপারস্টার সলমন খান (Salman Khan)। ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে কনসার্টে অংশ নেবেন তিনি। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। শুধু সলমন নন, তাঁর সঙ্গে মঞ্চ মাতাবেন একঝাঁক তারকা। থাকছেন সোনাক্ষী সিন্‌হা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, আয়ুষ শর্মা। অন্য দিকে, গানে দর্শকের মন জয় করবেন গুরু রণধওয়া। 

    সলমনের নতুন ছবি

    শেষবার সলমন কলকাতায় এসেছিলেন ২০০৯ সালে, তাঁর ‘ওয়ান্টেড’ ছবির প্রচারে। ভাইজানের কলকাতায় আসা নিয়ে বহুদিন ধরেই চলছিল অনেক গুঞ্জন। একের পর এক মৃত্যু হুমকির মুখে পড়ছেন নায়ক, সেই কারণে তাঁর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে সরকারের তরফ থেকে। বহুদিন পর অভিনেতাকে আবারও চাক্ষুষ দেখতে ভিড় জমাবে শহরবাসী। আগামী ১৩ মে কলকাতার ইস্টবেঙ্গল মাঠে পারফর্ম করবেন সলমন ও তাঁর দাবাং গ্যাং। আগামী কয়েকদিন সলমনের ব্যস্ততার মধ্যেই কাটবে। ইদে মুক্তি পাচ্ছে সলমনের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। ফরহাদ সামজি পরিচালিত, এই ছবি দিয়ে চার বছর পর বড় পর্দায় ফিরছেন ভাইজান। সেই ছবির প্রচারও করবেন তিনি। তার পর ২৪ এপ্রিল দুবাইতে কনসার্টে অংশ নেবেন সল্লু-ভাই। 

    আরও পড়ুুন: গ্রেফতার হওয়া তৃণমূল নেতা জীবন কৃষ্ণের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ!

    সলমনের কনসার্টের টিকিট

    সলমনের কনসার্ট নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে শহরে। অনলাইনে দ্রুতগতিতে বিক্রি হচ্ছে টিকিট। ৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে টিকিটের মূল্য। এর পরে দাম যথাক্রমে ১৫০০ টাকা, ১৬৫০ টাকা, ২৫০০ টাকা, ৩৫০০ টাকা ধার্য করা হয়েছে। টিকিটের সর্বোচ্চ মূল্য ধার্য করা হয়েছে ২৫ হাজার টাকা। শোনা যাচ্ছে, দর্শকাসনকেও সলমনের অভিনীত বিভিন্ন ছবির নামানুসারে ভাগ করা হয়েছে। যেমন ভাইজান জোন, টাইগার জোন, ওয়ান্টেড জোন ইত্যাদি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Naatu Naatu: অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানের লাইভ পারফর্ম দেখা যাবে এবছর

    Naatu Naatu: অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানের লাইভ পারফর্ম দেখা যাবে এবছর

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও এক নতুন পালক যোগ হতে চলেছে টিম ‘আরআরআর’-এর মুকুটে। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় মঞ্চ অস্কারের আসরে সেরা মৌলিক গানের মনোনয়ন জিতে আগেই দেশকে বড় সম্মান এনে দিয়েছে ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’ (Naatu Naatu)। এবার এই দক্ষিণী সিনেমার গান লাইভ পারফর্ম করা হবে ৯৫তম অ্যাকাডেমি অ্য়াওয়ার্ডসের আসরে। আগামী ১৩ মার্চ হবে অস্কারের অনুষ্ঠান। সেখানেই এই এম এম কিরাবাণীর সুর করা এবং চন্দ্র বোসের লেখা এই গান গাইবেন কালা ভৈরব এবং রাহুল সিপলিগঞ্জ। ‘আরআরআর’ ছবির এই গানের তালে এবার নাচবে গোটা বিশ্ব। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের বার্ণাঢ্য আসর। এইবার অস্কার সঞ্চালনার দায়িত্বে থাকছেন জিমি কিমেল। 

    কালা ভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জের গান শোনা যাবে অস্কারের মঞ্চে

    সেই অর্থে ভারতীয় মিউজিক দুনিয়ার পরিচিত নাম নন কালা ভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জ। তবে এই দুই তরুণ গায়কের হাত ধরেই অস্কারের মঞ্চে নয়া ইতিহাস লিখবে ভারত। গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, অবশেষে সেই খবরে সিলমোহর দিয়ে মঙ্গলবার রাত ১১.৩০টা নাগাদ অ্যাকাডেমির অফিসিয়্যাল ট্যুইটার হ্যান্ডেল থেকে জানানো হয় ‘নাটু নাটু’ (Naatu Naatu) গান পারফর্ম করা হবে অস্কারের মঞ্চে।

    প্রতিযোগিতায় আর কোন কোন গান থাকছে  

    প্রসঙ্গত, চলতি বছরের অস্কারের মঞ্চে ‘লিফ্‌ট মি আপ’ গানে পারফর্ম করতে চলেছেন পপ তারকা রিহানা। অন্যদিকে ‘এভরিথিং এভরিথিং অল অ্যাট ওয়ানস’ ছবির ‘দিজ ইজ লাইফ’ গানে পারফর্ম করতে দেখা যাবে ডেভিড বাইরনে এবং স্টেফানি হসুকে। এছাড়াও থাকবে ‘অ্যাপ্লোস’ গানে সোফিয়া কারসনের পারফরম্যান্সও। সেরা মৌলিক গানের দৌড়ে থাকছে লেডি গাগার ‘হোল্ড মাই হ্যান্ড’ গানটিও।

    এর আগে ২০০৯ সালে অস্কার জিতেছিল জয় হো গান  

    এর আগে সেরা মৌলিক গানের জন্য ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবির জয় হো-অস্কার (২০০৯) ছিনিয়ে নিয়েছিল। তবে ব্রিটিশ প্রযোজনা সংস্থার তৈরি ছবি সেটি। ‘নাটু নাটু’র (Naatu Naatu) হাতে অস্কার উঠলে এই প্রথম সম্পূর্ণরূপে কোনও ভারতীয় ছবির জন্য অস্কার জিতবেন ভারতীয় শিল্পীরা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Ranbir Kapoor: সৌরভের বায়োপিকের ‘অফার পাননি’! কিশোর কুমারের ভূমিকায় দেখা যাবে রণবীরকে!

    Ranbir Kapoor: সৌরভের বায়োপিকের ‘অফার পাননি’! কিশোর কুমারের ভূমিকায় দেখা যাবে রণবীরকে!

    মাধ্যম নিউজ ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে দেখা যাবে না তাঁকে কলকাতায় এসে জানিয়ে দিলেন বলিউড অভিনেতা রণবীর (Ranbir Kapoor)। প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরেই জোর চর্চা চলছিল সৌরভের বায়োপিক নিয়ে, শোনা যাচ্ছিল রণবীর কাপুর (Ranbir Kapoor) অভিনয় করবেন ওই বায়োপিকে। অভিনেতা তথা গায়ক, কিশোর কুমারের বায়োপিকে তিনিই নাম ভূমিকায় থাকছেন বলেও এদিন জানান তিনি। প্রসঙ্গত, বর্তমানে অভিনেতা কলকাতায় এসেছেন তাঁর আগামী ছবি তু ঝুঠি ম্যায় মক্কার ছবির প্রচারের জন্য। আর সেখানেই রবিবারের একটি ইভেন্টে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় সহ কিশোর কুমারের বায়োপিকে কাজ করা নিয়ে কথা বলেন।

    সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার হয়, সেখানেই তাঁকে বলতে শোনা যায় একথা

    সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার হয় এই অনুষ্ঠানের। সেখানে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয় দাদা কেবল ভারতের লিভিং লেজেন্ড নন। তিনি গোটা পৃথিবীর কাছেই তাই। ওঁর বায়োপিক ভীষণই স্পেশাল হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার কাছে এই ছবির কোনও অফার এখনও পর্যন্ত আসেনি। আমার মনে হয় এই ছবির স্ক্রিপ্ট নিয়ে এখনও কাজ চলছে।’

    ১১ বছর ধরে কিশোর কুমারের বায়োপিকে কাজ করে চলেছেন রণবীর

    অন্যদিকে কিশোর কুমারের বায়োপিকের বিষয় তিনি বলেন, ‘আমি গত ১১ বছর ধরে কিশোর কুমারের বায়োপিকের উপর কাজ করছি। আশা করছি এটাই আমার পরের বায়োপিক হবে, যেখানে আমি অভিনয় করব। কিন্তু আমি এখনও দাদার উপর যে বায়োপিক হচ্ছে সেই বিষয়ে কিছু শুনিনি।’

    রবিবার সৌরভের সঙ্গে ক্রিকেটও খেলতে দেখা যায় তাঁকে

    রবিবার কলকাতার ইডেন গার্ডেনে রণবীর (Ranbir Kapoor) এবং সৌরভকে ক্রিকেট খেলতেও দেখা যায়। তাঁদের মাঠের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানে তাঁদের কথা বলতেও দেখা যাচ্ছে। ছবিতে রণবীরকে কালো টিশার্ট এবং প্যান্ট পরে দেখা যাচ্ছে। অন্যদিকে সৌরভের পরনে চিক সাদা টিশার্ট এবং ট্রাউজার। তাঁদের টিশার্টে মজার টিম নেওয়া দেওয়া ছিল বেশ এদিন! রণবীরের আগামী ছবি প্রমোশন হিসেবে অভিনেতার জামায় লেখা ছিল রণবীরের মক্কার এগারো, আর দাদার টিশার্টের পিছনে লেখা ছিল দাদার ঝুঠি এগারো।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Alia Bhat: রেগে আগুন আলিয়া ভাট! ক্ষোভ উগরে দিলেন নেট-মাধ্যমে, হঠাৎ কী হল?

    Alia Bhat: রেগে আগুন আলিয়া ভাট! ক্ষোভ উগরে দিলেন নেট-মাধ্যমে, হঠাৎ কী হল?

    মাধ্যম নিউজ ডেস্ক: বেড রুমেও দু-দণ্ড শান্তি নেই বলিউড নায়িকা আলিয়া ভাটের (Alia Bhat)। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় বাড়ির ভিতরে নিত্যদিনের কাজে ব্যস্ত নতুন মা আলিয়ার ছবি ফাঁস হয়ে যায় একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে। এতেই চটে লাল রাহার মা। ব্যক্তিগত গোপনীয়তা, মেয়ের সুরক্ষা নিয়ে স্বভাবতই চিন্তিত অভিনেত্রী। ইনস্টাগ্রামে ক্ষোভ উগরে দিয়েছেন মহেশ কন্যা।

    কী বললেন আলিয়া ভাট

    এদিন অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে  ছবি দুটির কোলাজ শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে জাল দিয়ে ঘেরা কাঁচের সুবিশাল জানালার ওপারে বাড়ির লিভিং রুমে বসে আছেন অভিনেত্রী (Alia Bhat)। আলিয়া তাঁর পোস্টে লেখেন, ‘ আমি নিজের বাড়িতে খুব স্বাভাবিক সময় কাটাচ্ছিলাম লিভিং রুমের মধ্যে, তখন মনে হল আমার উপর কেউ নজরদারি করছে… আমি আশেপাশে দেখলাম, তখন দেখি দুজন ব্যক্তি আমার প্রতিবেশির বিল্ডিংয়ের ছাদে উঠে আমাকে লক্ষ্য করে ক্যামেরা তাক করেছে!’

    আলিয়ার আরও সংযোজন, ‘কোন দুনিয়াতে এটাকে সঠিক কাজ বলে মনে করা হয়? বা কোথায় এই ধরণের কাজের অনুমতি রয়েছে? এটা কারুর গোপনীয়তায় সরাসরি হস্তক্ষেপ! সবকিছুর একটা সীমারেখা রয়েছে যা পার করা উচিত নয়, আজ সবটা অতিক্রম করে ফেলেছেন! নিজের পোস্টে মুম্বই পুলিশকেও ট্যাগ করেন অভিনেত্রী (Alia Bhat)।

    এদিন আলিয়াকে ট্যাগ করে অনুষ্কা শর্মা লেখেন, ‘বছর দুয়েক আগে সংবাদমাধ্যম আমার সঙ্গেও ঠিক এমনই ঘটনা ঘটিয়েছিল। অত্যন্ত লজ্জাজনক। ওরাই একমাত্র সংবাদমাধ্যম যাদের বারংবার বলা সত্ত্বেও আমাদের মেয়ের ছবি ওরা পোস্ট করে চলেছে’।

     

    প্রসঙ্গত, গত বছর এপ্রিলে রণবীরের সঙ্গে ঘর বাঁধেন আলিয়া। জুন মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। প্রেগন্যান্সি পিরিয়ডেও মিডিয়ার আচরণ নিয়ে ক্ষুদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। লন্ডনে ‘হার্ট অফ স্টোন’-এর শ্যুটিং শেষে হলে আলিয়াকে ফিরিয়ে আনতে সেদেশে পৌঁছাবেন রণবীর, এই সংক্রান্ত খবর ছড়িয়ে পড়েছিল সংবাদমাধ্যমে। সংবাদ মাধ্যমের এই খবরে ক্ষুদ্ধ হন আলিয়া।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Dharmendra: নেটিজনের প্রশ্ন ছিল ‘স্ট্রাগলিং অ্যাক্টর’- এর মতো আচরণ কেন করছেন? কী জবাব দিলেন ধর্মেন্দ্র?      

    Dharmendra: নেটিজনের প্রশ্ন ছিল ‘স্ট্রাগলিং অ্যাক্টর’- এর মতো আচরণ কেন করছেন? কী জবাব দিলেন ধর্মেন্দ্র?     

    মাধ্যম নিউজ ডেস্ক: নেটিজনের প্রশ্ন ছিল ‘স্ট্রাগলিং অ্যাক্টর’- এর মতো আচরণ কেন করছেন? স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উত্তর দিলেন অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)। প্রসঙ্গত, বুধবার শোলে ছবির বীরু তাঁর আগামী ছবি ‘তাজ: রয়াল ব্লাড’ -এর লুক প্রথম প্রকাশ্যে আনেন এবং  ট্যুইটারে তা  শেয়ার করেন। সেখানে তিনি বলেন, এই ছবিতে আমি সেখ সেলিম চিস্তির ভূমিকায় অভিনয় করতে চলেছি। এটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র, আপনাদের শুভকামনা চাইছি। মুহুর্তের মধ্যে ভরে যায় তাঁর কমেন্ট সেকশন। অসংখ্য অনুরাগী এবং ভক্ত নিজেদের মতামত জানাতে থাকেন। প্রত্যেকেই যখন তাঁর নতুন ছবির সাফল্য কামনা করে নিজেদের মতামত দিচ্ছেন ঠিক তখনই এক নেটিজেন ট্রল করে বলেন, ‘স্ট্রাগলিং অ্যাক্টর’- এর মতো আচরণ কেন করছেন?

    কী উত্তর দিলেন অভিনেতা

    ধর্মেন্দ্র (Dharmendra) এই প্রশ্নটি লক্ষ্য করেন এবং উত্তরও দেন। ওই নেটিজেনকে উদ্দেশ্য করে তিনি লেখেন, জীবন হল একটি সংগ্রাম। প্রত্যেক ব্যক্তিকেই জীবন সংঘর্ষ করতে হচ্ছে। আপনি, আমি কেউ বাদ নেই এই সংগ্রামে। বিশ্রাম নিলেই জীবনের স্বপ্নগুলো সব শেষ হয়ে যাবে। তখন জীবনের যাত্রাপথ বলে আর কিছুই অবশিষ্ট থাকবেনা।

    মুহুর্তের মধ্যে তাঁর এই রিপ্লাই নেটিজেনদের কাছে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় এবং প্রত্যেকেই প্রশংসা করতে থাকেন তাঁর এই মন্তব্যের।

    তাঁর এই মন্তব্যে একজন নেটিজেন বলেন, বিনম্রতা খুব প্রয়োজন আজকের দিনে। আপনি এভাবেই পারস্পরিক ভালবাসা ছড়িয়ে যান। আপনি কোটি কোটি মানুষের রোল মডেল। অন্য একজন বলেন দূর্দান্ত উত্তর দিয়েছেন স্যার, আপনার অনুরাগী হয়ে আমরা গর্বিত।

    চলতি বছরে ‘তাজ: রয়াল ব্লাড’-এর পাশাপাশি ধর্মেন্দ্রকে (Dharmendra)  দেখা যাবে ‘রকি অউর রানী কী প্রেম কাহিনী’ ছবিতেও। করন জোহরের নির্দেশনায় বর্তমানে কাজ চলছে এই ছবির। ছবি মুক্তি পাওয়ার কথা এবছরের ২৮ জুলাই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

LinkedIn
Share