Category: বিনোদন

Get updates on Entertainment News Celebrities, Hollywood, Bollywood, Tollywood Movies, Web series, OTT from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Aryan Khan: এবার কি ছবি পরিচালকের ভূমিকায় আসছেন শাহরুখ পুত্র!

    Aryan Khan: এবার কি ছবি পরিচালকের ভূমিকায় আসছেন শাহরুখ পুত্র!

    মাধ্যম নিউজ ডেস্ক: বাবা বলিউড বাদশা! সিনেমা জগতে জনপ্রিয়তায় আকাশ ছুঁয়েছেন। এবার ছেলে আরিয়ান খানও (Aryan Khan), ওই একই জগতে পা বাড়াচ্ছেন কি! জল্পনা আরিয়ান খানের (Aryan Khan) একটি ইনস্টাগ্রাম পোস্টকে ঘিরে। রেড চিলিজ প্রোডাকশনের নাম লেখা একটি ছবি আর তাতেই তিনি লিখেছেন, “অ্যাকশন বলার জন্য অপেক্ষা করতে পারি না।” আর তাতেই কমেন্ট করেছেন চলচ্চিত্র জগতের সব ব্যক্তিত্বরা। শাহরুখ পুত্রের অভিষেক তবে কিসে হতে চলেছে? শোনা যাচ্ছে, অভিনেতা হিসাবে নয়, পরিচালক হিসাবে আত্মপ্রকাশ হতে চলেছে আরিয়ান খানের (Aryan Khan)। তাঁর ওই পোস্টে “সিরিজ আভি বাকি হ্যায় মেরে দোস্ত ”  লিখে কমেন্ট করেছেন, বিলাল সিদ্দিকী। যিনি রেড চিলিজ প্রোডাকশনের অন্যতম স্ক্রিপ্ট রাইটার এবং  Netflix একটি শো “বার্ড অফ ব্লাডের” লেখক। শাহরুখ পত্নী তথা আরিয়ানের মা গৌরি খানও কমেন্ট করেছেন। লিখেছেন, “আর অপেক্ষা করতে  পারছিনা”। 

    আরও পড়ুন: পাশে বসে ‘বলিউড বাদশা’, জানতেই যা কাণ্ড করে বসলেন এই হলিউড সুপারস্টার

    সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, এটি একটি ওয়েব সিরিজ। ইতিমধ্যে অনেক উঠতি অভিনেতা, এই সিরিজের জন্য অডিশন দিয়েছেন। সম্ভবত, বিল্লাল সিদ্দিকি এবং অভিনেতা প্রিত কামানি এই ওয়েব সিরিজে কাজ করবেন। চলতি বছরের শেষের দিকে এই ওয়েব সিরিজটি মুক্তি পেতে পারে। 

    আরও পড়ুন: ‘মেরা দিল ইয়ে পুকারে আজা’, ভাইরাল গানে নাচলেন মাধুরী দীক্ষিত

    করণ জোহরের প্রস্তাবও নেননি আরিয়ান (Aryan Khan)

    আরও শোনা যাচ্ছে, আরিয়ান খান (Aryan Khan) নাকি ইতিমধ্যে করণ জোহরের কাছ থেকে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন কিন্তু তারকা পুত্র (Aryan Khan) সে অফার নেননি। ছবিতে নাকি শাহরুখ পুত্রের ভূমিকাও স্থির করে ফেলেছিলেন পরিচালক করণ জোহর।  অভিনয় নয় বরং ছবির নির্দেশনাই আরিয়ানের পছন্দের কাজ। শাহরুখ খানও একথা বলেছেন বিভিন্ন জায়গায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ।  

     

     

  • Body Modification: বডি মোডিফিকেশনে দম্পতির বিশ্ব রেকর্ড

    Body Modification: বডি মোডিফিকেশনে দম্পতির বিশ্ব রেকর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক শরীরের বিভিন্ন অংশে ট্যাটু করতে অনেকেই ভালোবাসেন। কিন্তু ভাবতে পেরেছেন কখনও ট্যাটু করার এই সখ এনে দিতে পারে বিশ্ব রেকর্ড। সম্প্রতি,বডি মোডিফিকেশনের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল আর্জেন্টিনার এক দম্পতি। দম্পতির নাম ভিক্টর হুগো এবং গ্যাব্রিয়েলা পেরালটা। ট্যাটু এবং বডি মোডিফিকেশন এই দম্পতির প্যাশন বা সখ। বিভিন্ন ধরনের ৯৮টি ট্যাটু রয়েছে এই দম্পতির শরীরে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ভিক্টর হুগো বলেন, আমাদের সবার, জীবনকে খুব সুন্দর ভাবে  ভালোবাসতে শেখা উচিত। শিল্প-কলাকে ভালোবাসতে শেখা উচিত। শরীরে ট্যাটু দেখে বলা যায়না,কে ভালো আর কে খারাপ!

    আরও পড়ুন: ‘কমিশনকে বলব তৃণমূলের প্রতীক প্রত্যাহার করার জন্য?’, বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়

    এই দম্পতি চোখের সাদা অংশ এবং আইবলেও ট্যাটু করিয়েছেন।এর পোশাকি নাম স্ক্রেলা।মাইক্রোডারমালাস,বডি ইমপ্ল্যান্ট প্রভৃতি ধরনের বডি মোডিফিকেশন রয়েছে দম্পতির শরীর জুড়ে।চোখ,নাক,কান,জিভ কোনও কিছুই বাদ যায়নি।

    আরও পড়ুন: আরও জোরদার ডিএ-র দাবিতে আন্দোলন, গণছুটির পথে রাজ্য সরকারি কর্মীরা!

    ট্যাটু করতে যন্ত্রনাও

    ভিক্টর হুগো এবং গ্যাব্রিয়েলা পেরালটার প্রথম পরিচয় আজ থেকে ২৪ বছর আগে। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস শহরে। এখানে একটি মোটর সাইকেল ইভেন্টে দুজনের পরিচয় হয়েছিল।তারপর থেকেই দুজনের সম্পর্কের শুরু। আজ অবধি প্যাশন বলতে ট্যাটু এবং বডি মোডিফিকেশন। যা দুজনকে বিশ্ব জোড়া খ্যাতি এনে দিল। কিছু বডি মোডিফিকেশন এবং ট্যাটু করতে তাঁদের যথেষ্ট দৈহিক যন্ত্রনাও ভোগ করতে হয়েছে বলে তাঁরা জানিয়েছেন। যেমন,জিভে ইমপ্ল্যান্ট করার সময় তাঁর নিঃশ্বাস নিতে অসুবিধা হতো বলে জানিয়েছেন ভিক্টর হুগো।

    আরও পড়ুন: ‘ডিসেম্বর সিনড্রোম’! ভয় পেয়েই কি বিরোধী দলনেতাকে নিজের ঘরে ডাকলেন মুখ্যমন্ত্রী?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ

     

     

     

     

     

     

     

     

     

  • Adipurush: নেটিজেনদের সমালোচনায় পিছিয়ে গেল আদিপুরুষের মুক্তি

    Adipurush: নেটিজেনদের সমালোচনায় পিছিয়ে গেল আদিপুরুষের মুক্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্রেলার মুক্তির পর থেকেই চরম কটাক্ষের মুখে প্রভাসের ‘আদিপুরুষ’। নিম্নমানের ভিএফএক্সের জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে পরিচালক ওম রাউতকে। পাশাপাশি ‘রাবণ’ রূপী সইফের লুক নিয়েও কম বিতর্ক হয়নি। এই সকল বিতর্কের মাঝেই আদিপুরুষ নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন নির্মাতারা। পরিচালক ট্যুইটারে লিখেছেন, আদিপুরুষ শুধুই একটা ছবি নয়, বরং প্রভু শ্রীরাম এবং ভারতীয় সংস্কৃতি এবং ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল। তাই দর্শককে বড় পর্দায় একটা সামগ্রিক ভাল অভিজ্ঞতা দেওয়ার জন্য আমাদের এই ছবিটার পিছনে আরও সময় দিতে হবে। সেহেতু আগামী ১২ই জানুয়ারি নয়, তার পরবর্তী পাঁচ মাস পর ১৬ই জুন মুক্তি পাবে এই ছবি। 

    আদিপুরুষ এর মত বড় বাজেটের ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার পিছনে অবশ্য অন্য কারণ দেখছেন সমালোচকরা। ছবিতে প্রভাস ছাড়াও রয়েছেন কৃতী শ্যানন, সইফ আলি খান। ছবির টিজ়ার মুক্তির পর সিনেমাপ্রেমীদের একটা বড় অংশ ছবির বিরোধিতা করেন। রামায়ণের উপর নির্ভর করে নির্মাণ এই ছবিটির টিজারে ভারতীয় ইতিহাসের বৈগ্রহিক চরিত্রদের রূপায়ণ ঠিক মতো করা হয়নি, এই মর্মে বিভিন্ন মহল থেকে আপত্তি উঠতে শুরু করে। বিশেষ করে রাবণের ভূমিকায় সইফের লুকের তীব্র সমালোচনা করা হয়।

     

    এই সময়ে দাঁড়িয়ে ছবির ভিএফএক্সের গুণমান নিয়েও প্রশ্ন ওঠে।সূত্র মারফত জানা যাচ্ছে, নতুন করে ছবির ভিএফএক্সের পিছনে আরও ১০০ কোটি টাকা খরচ করছে টিম।  অবশ্য এর আগেই ছবির পরিচালক ভিএফএক্সের পরিবর্তন করার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন সকলেই সমালোচনা গুলো ভালো করে শুনে নোট করে রাখছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
     
  • Salman Khan: ডেঙ্গিতে আক্রান্ত সলমন খান,শারিরীক অসুস্থতায় শুটিং বন্ধ

    Salman Khan: ডেঙ্গিতে আক্রান্ত সলমন খান,শারিরীক অসুস্থতায় শুটিং বন্ধ

    মাধ্যম নিউজ ডেস্ক: ডেঙ্গিতে আক্রান্ত বলিউড অভিনেতা সলমন খান (Salman Khan)। গত চার-পাঁচদিন ধরে অসুস্থ তিনি। যার কারণে বড় পর্দা বা ছোট পর্দার তাঁর সব শ্যুটিং এই মুহূর্তে বন্ধ রয়েছে। ‘ভাইজান’ অসুস্থ, এই খবর শুনলে মন খারাপ হবে ভক্তদের।সূত্র মারফত জানা যাচ্ছে, সলমন খান গত দু’সপ্তাহ ধরে কিসি কা ভাই, কিসি কি জান (Kisi Ka Bhai Kisi Ki Jaan) ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন।তার মাঝেই তিনি আক্রান্ত হন ডেঙ্গিতে (Dengue)। অভিনেতার শারীরিক অবস্থার কথা ভেবে আপাতত ছবির শ্যুটিং বন্ধ রাখা হয়েছে।কিছু দিনের জন্য তাই ‘বিগ বস’-এর মঞ্চ থেকেও বিরতি নিতে হয়েছে নায়ককে। শুক্রবার দর্শক ওই শোয়ের সঞ্চালকের আসনে দেখেছেন পরিচালক কর্ণ জোহরকে। বলিউডের ভাইজান না থাকলে, অনেকেই মুখ ফেরাতেন পারেন জনপ্রিয় ‘বিগ বস’ থেকে। তাই সংবাদ সূত্রে জানা যাচ্ছে, আগেভাগেই বেশ কিছু পর্বের শুটিং সেরে রেখেছেন সলমন। যদিও এর আগেও করণ জোহর (Karan Johar) ‘বিগ বস ওটিটি’- সঞ্চালনা করেছেন। তাঁর নিজস্ব স্টাইলে এই শো হিট হয়েছে।

    ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি খুব বাড়াবাড়ি না হলেও চিকিৎসকেরা তাঁকে বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন।

    প্রসঙ্গত, আগামী মঙ্গলবার, ২৫ অক্টোবর থেকে পরের ছবির শুটিং শুরু করার কথা সলমনের। ডেঙ্গিতে আক্রান্ত নায়ক অতটা দ্রুত সেরে উঠে নির্দিষ্ট দিনে সে ছবির কাজ শুরু কতে পারবেন কি না, তা শনিবার পর্যন্ত স্পষ্ট নয়। তবে নায়কের ঘনিষ্ঠ সূত্রে খবর, “ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভাইজান। খুব শীঘ্রই শুরু করবেন নতুন ছবি ‘কিসি কা ভাই, কিসি কি জান’”-এর শুটিং। তবে নায়কের অসুস্থতার কারণে বন্ধ নেই সেই ছবির কাজ। অন্যান্য অভিনেতাকে নিয়ে ছবির বাকি অংশের কাজ এগিয়ে রাখছেন পরিচালক। আগামীতে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সাথে ফের টাইগার ৩ তে দেখা যাবে ভাইজানকে।

    এই মুহূর্তে সলমনকে দর্শক দেখছেন বিগ বস (Bigg Boss) -এর ঘরে যাবতীয় সমস্যা এবং বিতর্ক সামলাতে। এমনিতেই ওই শোয়ে সাজিদ খানকে নিয়ে বিতর্কে ফুটছে বলিপাড়া। মাঝে এমনটাও শোনা গিয়েছিল বিগ বস থেকে নাকি বেরিয়ে যেতে পারেন সাজিদ। তবে এ প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি শোয়ের সঞ্চালক-নায়ক।বিগ বস-এর পর নিজের প্রযোজিত আগামী ছবিতে মন দিতে চান সলমন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Jacqueline Fernandez: প্রমাণ লোপাট করে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন জ্যাকলিন! আদালতে বিস্ফোরক ইডি

    Jacqueline Fernandez: প্রমাণ লোপাট করে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন জ্যাকলিন! আদালতে বিস্ফোরক ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০০ কোটি টাকা তছরূপ-কাণ্ডে ইতিমধ্যে নাম জড়িয়েছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ-এর (Jacqueline Fernandez)। আর তারই মধ্যে বিস্ফোরক অভিযাগ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকাল, শনিবার, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকা তছরূপ মামলা চলাকালীন অভিনেত্রী দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। শুধু তাই নয়, প্রমাণ লোপাট করার অভিযোগও এনেছে জ্যাকলিনের বিরুদ্ধে। এছাড়াও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, এই মামলায় জিজ্ঞাসাবাদের সময়ের প্রথম থেকেই তিনি সহযোগিতা করছিলেন না।

    দিল্লির আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন জ্যাকলিন (Jacqueline Fernandez)। সেই মামলারই শুনানি চলছিল। সেসময় জামিনের আবেদনের বিরোধিতা করে বিস্ফোরক দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁদের বক্তব্য, অভিনেত্রী নাকি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু গত বছর লুক-আউট সার্কুলার (এলওসি) জারি করার কারণে তাতে সক্ষম হননি বলে ইডি-র অভিযোগ। জামিন আবেদনের শুনানি চলাকালীন ইডি অভিযোগ জানায়, জ্যাকলিন তাঁর মোবাইল ফোন থেকে প্রমাণ লোপাটেরও চেষ্টা করেছিলেন। ইডি আরও বলে, জ্যাকলিন ফার্নান্ডেজ কখনওই তদন্তে সহযোগিতা করেননি, প্রমাণ পেশ করার পর কেবল মুখ খুলেছেন তিনি।

    আরও পড়ুন: “আমি ষড়যন্ত্রের শিকার, ষড়যন্ত্রকারী নই”, আর্থিক তছরুপ মামলায় জেরার মুখে বললেন নোরা ফতেহি

    অন্যদিকে জ্যাকলিনের (Jacqueline Fernandez) আইনজীবী জানান, ইডির তরফে মামলা সংক্রান্ত কোনও নথি পাঠানো হয়নি। আদালতের তরফে এরপরই নির্দেশ দেওয়া হয় যে ইডি যেন মামলার যাবতীয় নথি অভিনেত্রীকে পাঠানো হয়। আগামী ১০ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। গতকাল ইডি আরও অভিযোগ করেছে যে, তদন্ত চলাকালীন প্রথম থেকেই জ্যাকলিন সহযোগিতা করতে চাননি। এমনকি আর্থিক প্রতারণা মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে মুখোমুখি বসিয়ে তথ্য প্রমাণ পেশ করা হলেও, জ্যাকলিন তদন্তে সহযোগিতা করতে অস্বীকার করেন। অভিনেত্রীর আচরণ নিয়েও আদালতে অভিযোগ করা হয় ইডির তরফে।

    গতকাল দীর্ঘ সওয়াল জবাব শেষে আদালত অভিনেত্রীর (Jacqueline Fernandez) সুরক্ষার মেয়াদ আরও কিছুদিন বাড়িয়েছে বলেই খবর সূত্রে জানা গিয়েছে। ফলে আপাতত আরও কয়েকদিন স্বস্তি পাবেন জ্যাকলিন। এমনটাই মনে করা হচ্ছে। উল্লেখ্য, এই মামলায় মডেল ও অভিনেত্রী নোরা ফতেহি-এর নামও জড়িয়ে পড়েছিল। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু ইডির দাবি, নোরা এই তদন্তে সহযোগিতা করেছিলেন।  

  • Ekta Kapoor Diwali Party: জমজমাট একতা কাপুরের দিওয়ালি পার্টি, উপচে পড়েছিল পুরো বলিউড

    Ekta Kapoor Diwali Party: জমজমাট একতা কাপুরের দিওয়ালি পার্টি, উপচে পড়েছিল পুরো বলিউড

    মাধ্যম নিউজ ডেস্ক: আলোর উৎসবে পুরো দেশ সাজতে শুরু করে দিয়েছে। সেখানে বলিউড কেন পিছনে থাকবে! বলিপাড়াতেও পুরোদমে চলছে দিওয়ালি সেলিব্রেশন। প্রায়ই তারকাদের ক্যামেরাবন্দি হতে দেখা যাচ্ছে দিওয়ালির বিভিন্ন অনুষ্ঠানে। গতকাল, শনিবার রাতে একতা কাপুর ধামাকাদার দিওয়ালি পার্টির আয়োজন করেছিলেন। সেই পার্টিতে যেন চাঁদের হাট বসেছিল। বলিপাড়ার কে না ছিলেন সেখানে! কিন্তু বাকি তারকাদের থেকে এই পার্টির অন্যতম আকর্ষণ ছিল যে, এই পার্টিতে দেখা গিয়েছিল করণ জোহার, কঙ্গনা রানাউত ও তাপসী পান্নুকে। তাঁদের একে অপরের সঙ্গে সম্পর্ক যে একেবারেই ভালো নয় তা সবারই জানা।

    গতকাল একতা কাপুরের জমজমাট পার্টিতে উপস্থিত ছিলেন বড় পর্দার তারকাদের থেকে শুরু করে ছোট পর্দার তারকারাও। এদিন উপস্থিত ছিলেন একতা কাপুরের বাবা জিতেন্দ্র, রাকেশ রোশন, আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও, পত্রলেখা, কার্তিক আরিয়ান, অনন্যা পান্ডে, দিশা পাটানি, কৃতি শ্যানন, শমিতা শেট্টি, শিল্পা শেট্টি, করণ কুন্দ্রা, তেজস্বী প্রকাশ, মৌনি রায়, রিয়া কাপুর, হিনা খান, কারিশমা তান্না, অঙ্কিতা লোখান্ডে, তাঁর স্বামী ভিকি জৈন, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি সহ আরও অনেকে।

    [insta]https://www.instagram.com/p/CkCw-_rI8m2/?utm_source=ig_web_copy_link[/insta]

    [insta]https://www.instagram.com/p/CkB0f22Bwww/?utm_source=ig_web_copy_link[/insta]

    তবে এদিন কঙ্গনা, করণ ও তাপসীকে একই পার্টিতে দেখে আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, পার্টিতে বিশেষ কারও সঙ্গেই কথা বলতে দেখা যায়নি তাঁকে। তবে অঙ্কিতা লোখন্ডে ও স্বামী ভিকি জৈনের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। কারণ তাঁদের সঙ্গে কঙ্গনার সম্পর্ক ভালো। তবে করণ ও তাপসীকে এড়িয়ে চলেছেন কঙ্গনা। ওঁরাও এড়িয়ে গিয়েছেন তাঁকে।

    [insta]https://www.instagram.com/reel/CkB0YylKqA3/?utm_source=ig_web_copy_link[/insta]

    এদিন একতার কাপুরের বাবা অভিনেতা জিতেন্দ্রর সঙ্গে রাকেশ রোশনকে ছবি তুলতে দেখা গিয়েছে। এদিনের সব ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ঝড়ের বেগে ভাইরাল। একাধিক ছবি, ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। পাপারাৎজিরা তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একের পর এক ভিডিও, ছবি পোস্ট করতেই থাকেন। পার্টিতে উপস্থিত সকলের সাজই ছিল নজরকাড়া।    

  • Shikhar Dhawan: বলিউডে এন্ট্রি শিখর ধাওয়ানের! কোন সিনেমায় হুমা কুরেশির সঙ্গে দেখা যাবে ভারতীয় ক্রিকেটারকে?

    Shikhar Dhawan: বলিউডে এন্ট্রি শিখর ধাওয়ানের! কোন সিনেমায় হুমা কুরেশির সঙ্গে দেখা যাবে ভারতীয় ক্রিকেটারকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: চোখে চোখ, আবেগঘন অবস্থায় শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) কাছাকাছি অভিনেত্রী হুমা কুরেশি (Huma Qureshi), তবে কি তাঁরা দুজন নতুন জীবনে পা দিতে চলেছেন? সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন হুমা কুরেশি। সেই ছবিতেই তাঁদের একসঙ্গে রোম্যান্টিকভাবে দেখা যাচ্ছে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই সবার মনে একটিই প্রশ্ন, তাঁরা কি ভালোবাসার সম্পর্কে রয়েছেন? তবে এমনটা কিন্তু নয়। জানা গিয়েছে, রিয়েল জীবনে নয়, রিলে হুমার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে শিখরকে। অর্থাৎ হুমা কুরেশি ও সোনাক্ষী সিনহা অভিনীত ‘ডাবল এক্সএল’ সিনেমার মাধ্যমে তাঁর বলিউডে প্রথম আত্মপ্রকাশ হতে চলেছে। বলিউডে এন্ট্রি নিতে চলেছেন ভারতীয় ক্রিকেট টিমের খেলোয়াড় শিখর ধাওয়ান।

    [insta]https://www.instagram.com/p/CjkRAsxpbxt/?utm_source=ig_web_copy_link[/insta]

    প্রখ্যাত খেলোয়াড়, ক্রিকেটারদের আপনারা প্রায়ই বহু বিজ্ঞাপনে দেখে থাকেন। কিন্তু একেবারে বড় পর্দায় এসে তাক লাগিয়ে দিলেন ক্রিকেটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। মঙ্গলবার এই সিনেমার একটি ছবি তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তাতে শিখরকে কালো শ্যুট ও বো পরে হুমা কুরেশির সঙ্গে হাতে হাত ও চোখে চোখ রেখে নাচতে দেখা যাচ্ছে। হুমাকে (Huma Qureshi) গোলাপি ড্রেস, পার্লের সেট ও কোঁকড়ানো চুলে খুব সুন্দরী লাগছে।

    আরও পড়ুন: আরও বিপাকে প্রভাস-কৃতি-সইফ! ‘আদিপুরুষ’ ছবির টিমকে আইনি নোটিশ সংগঠনের

    হুমার (Huma Qureshi) সঙ্গে শিখরের (Shikhar Dhawan) এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার হওয়া মাত্রই নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গেছে হুমার পোস্টে। বাইশ গজের পিচ ছেড়ে বড় পর্দায় শিখর ধাওয়ানের এই ইনিংসকে দেখে তাঁর অনুরাগীরা বেজায় খুশি হয়েছেন। ক্রিকেটারের অভিনয় জগতে আসায় বেশ উত্তেজিত শিখরের ফ্যানরা। কেউ লিখেছেন, ‘ওহ মাই গড! এ তো বিরাট ব্যাপার’। আবার কেউ লিখেছেন, ‘ক্রিকেটের মতো এখানেও শিখর তাঁর জাদু দেখাবেন… ‘। তবে ছবিতে শিখর নায়কের ভূমিকায় রয়েছেন নাকি গুরুত্বপূর্ণ চরিত্রে? সে বিষয়ে হুমার পোস্ট থেকে কিছু জানা যায়নি। তবে ট্রেলার দেখে মনে হচ্ছে, নিজের প্রথম বলিউড সিনেমায় ক্যামিও চরিত্রেই অভিনয় করেছেন ভারতীয় ক্রিকেটার।

    উল্লেখ্য, ‘ডাবল এক্সএল’ ছবিটিতে বডি পজিটিভিটি ও বডি শেমিং-এর মত গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরা হবে। মুদ্দাসর অজিজের লেখা এটি একটি কমেডি ফিল্ম। পরিচালনায় রয়েছেন সত্রাম রমানি। ছবির দুই প্রধান চরিত্রে দেখা যাবে হুমা কুরেশি (Huma Qureshi) ও সোনাক্ষী সিনহাকে (Sonakshi Sinha)। ছবিটির প্রযোজনায় রয়েছে টি-সিরিজ, ওয়াকাও ফিল্মস এবং এলিমেন ৩ এন্টারটেইনমেন্ট। আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে এই ছবি।

  • Deepika Padukone: “মা না থাকলে আজ আমি কোথায় থাকতাম জানি না…” অবসাদ নিয়ে ফের মুখ খুললেন দীপিকা পাডুকোন

    Deepika Padukone: “মা না থাকলে আজ আমি কোথায় থাকতাম জানি না…” অবসাদ নিয়ে ফের মুখ খুললেন দীপিকা পাডুকোন

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউড থেকে হলিউড সর্বত্র ছেয়ে রয়েছেন দীপিকা পাডুকোন। বলিউডে প্রথম সারির তারকাগুলির মধ্যে রয়েছে তিনি। তবে এক সফল অভিনেত্রী হয়েও তিনি কেন অবসাদে ছিলেন, এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তাঁকে সবসময় তাঁর ডিপ্রেশন নিয়ে খোলাখুলি বলতে শোনা গিয়েছে। কিছুদিন আগেও তাঁকে তাঁর অবসাদ নিয়ে বলতে শোনা গিয়েছিল। অভিনেত্রী এটাও জানিয়েছিলেন যে, এই জার্নিতে তিনি পাশে পেয়েছিলেন তাঁর পরিবারকে। বিশেষ করে মা-কে। তাঁর ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার পিছনে তাঁর মা কেই কৃতিত্ব দিয়েছেন।

    আরও পড়ুন: হ্যান্ডলুম পোশাকে বলিউড তারকাদের কেমন দেখাচ্ছে, একনজরে দেখে নিন

    তিনি আগেই নিজের মুখে জানিয়েছিলেন যে, কীভাবে একসময় ভেঙে পড়েছিলেন তিনি। তিনি বর্তমানে একটি মানসিক স্বাস্থ্য প্রোগ্রামের জন্য তামিলনাড়ুতে রয়েছেন, ফলে আবারও মানসিক অসুস্থতার সঙ্গে তাঁর লড়াই সম্পর্কে এখন সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি তখন তাঁর কেরিয়ারের ভালো জায়গাতেই ছিলেন, তবুও তিনি অবসাদে ভুগছিলেন। আর সেসময় তিনি নিজেই জানতেন না যে তিনি অবসাদে ভুগছেন। আর সেসময় দীপিকার মা তাঁর ডিপ্রেশনের লক্ষণ বুঝতে পেরেছিলেন ও তাঁকে সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিলেন। তাই তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, যদি তাঁর মা মানসিক অবস্থার কথা না জানত, তবে দীপিকা আজ এই অবস্থায় থাকতে পারতেন না। ফলে তাঁর ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার পিছনে তাঁর মায়ের কত বড় অবদান রয়েছে, তা তিনি সংবাদমাধ্যমে শেয়ার করেছেন।

    প্রসঙ্গত, দীপিকার হাতে বর্তমানে অনেক আকর্ষণীয় সিনেমা রয়েছে। তাঁকে পরবর্তীতে জন আব্রাহাম ও শাহরুখ খানের সঙ্গে পাঠান ছবিতে দেখা যাবে, যা ২৫ জানুয়ারী, ২০২৩ এ মুক্তি পাবে। এছাড়াও পরবর্তীতে, তিনি নাগ অশ্বিন পরিচালিত প্রজেক্ট কে-তে প্রভাস এবং দিশা পাটানির বিপরীতে অভিনয় করবেন। এছাড়াও দীপিকাকে আমেরিকান কমেডি ফিল্ম দ্য ইন্টার্ন-এ অমিতাভ বচ্চন এবং হৃতিক রোশনের সঙ্গে দেখা যাবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Ram Setu Trailer: মুক্তি পেল ‘রাম সেতু’- র ট্রেলর, মুখ্য ভূমিকায় অক্ষয় কুমার

    Ram Setu Trailer: মুক্তি পেল ‘রাম সেতু’- র ট্রেলর, মুখ্য ভূমিকায় অক্ষয় কুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের (Akshay Kumar) বহু প্রতীক্ষিত আগামী ছবি ‘রাম সেতু’- র (Ram Setu Trailer) ট্রেলর। ছবিটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে। ছবিটিতে অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ ও নুসরাত বারুচা। ট্রেলরে দেখা যাচ্ছে, সরকার রামসেতু ভেঙে ফেলার পরিকল্পনা করেছে। সরকারের এই পরিকল্পনাকে ব্যর্থ করতে খিলাড়ি কুমারকে একটি মিশনে পাঠানো হয়। এই ছবিতে আর্কিওলজিস্টের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়। প্রত্নতাত্ত্বিক অক্ষয়ের মাথায় গুরু দায়িত্ব। ভারত-শ্রীলঙ্কার সংযোগকারী ঐতিহাসিক রাম সেতুর ভবিষ্যৎ তাঁর হাতেই। দুমিনিটের ভিডিও জুড়ে টানটান উত্তেজনা। এছাড়া সত্যদেব ও নস্সরকেও দেখা যাবে কেন্দ্রীয় চরিত্রে। অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে আজ এই ট্রেলরটি পোস্ট করেছেন। যা দেখার পর  রীতিমতো  শোরগোল পরে গিয়েছে দর্শকমহল।

    আরও পড়ুন: জন্মদিনে অমিতাভ বচ্চনকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির      

    অক্ষয় কুমার তার ইনস্টাগ্রামে পোস্ট করেন ট্রেলরটি (Ram Setu Trailer) এবং পোস্টার ক্যাপশনে লেখেন, “আপনারা রামসেতুর প্রথম ঝলককে খুব পছন্দ করেছিলেন। আশা করি রামসেতুর ট্রেলরকে আপনারা আরও ভালোবাসবেন। আগামী ২৫ শে অক্টোবর থেকে থিয়েটারে দেখা যাবে রামসেতু। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতেও একসাথে ছবিটি রিলিজ করা হবে বড় পর্দায়।  

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Akshay Kumar (@akshaykumar)

    অক্ষয় কুমারকে ‘রাম সেতু’র (Ram Setu Trailer) ইতিহাস খুঁজে বার করবার অভিযানে পাঠাবেন নাসের। যদিও মিশনে পৌঁছে অক্ষয় উপলব্ধি করবেন আদতে মরবার জন্যই এই প্রত্নতাত্ত্বিক অভিযান পাঠানো হয়েছে তাঁদের। কিন্তু হার মানতে না-রাজ তিনি। এই লড়াইয়ে তাঁর সঙ্গী জ্যাকলিন এবং সত্য দেব। ট্রেলরের শেষে দেখা যায়, সমুদ্র থেকে একটি বিরাট পাথর ঘাড়ে করে বেরিয়ে আসছেন অক্ষয়, এবং তাঁর কন্ঠে শোনা যায়- “পৃথিবীতে ভগবান শ্রীরামের লাখো মন্দির রয়েছে, তবে সেতু একটাই”।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Javed Akhtar Twitter: মিশেল ওবামাকে হোয়াইট হাউজে ফেরার আর্জি জানানোয় জাভেদ আখতারকে নিয়ে মিমের বন্যা

    Javed Akhtar Twitter: মিশেল ওবামাকে হোয়াইট হাউজে ফেরার আর্জি জানানোয় জাভেদ আখতারকে নিয়ে মিমের বন্যা

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার (Barack Obama) স্ত্রী মিশেল ওবামাকে আবার হোয়াইট হাউসে (White House) দেখতে চাইলেন জাভেদ আখতার। একেবারেই মজা করে নয়। আমেরিকার প্রাক্তন ফার্স্ট লেডির টুইটার পোস্টের নীচে মন্তব্য বাক্সে যথেষ্ট দৃঢ় ভাবেই বলিউডের গীতিকার লিখলেন, ‘‘ম্যাডাম, আমার কথা গুরুত্ব দিয়ে দেখুন। শুধু আমেরিকা নয়, গোটা বিশ্বই আপনাকে হোয়াইট হাউসে চাইছে।’’ কিন্তু ঠিক কী কারণে এ কথা বললেন জাভেদ, তা অবশ্য স্পষ্ট নয়। তাঁর মন্তব্য দেখেও তা বোঝা সম্ভব হয়নি। কিছু দিনের মধ্যে মিশেলের লেখা বই ‘দ্য লাইট উই ক্যারি’(The Light We Carry) প্রকাশিত হতে চলেছে।

    আরও পড়ুন: ছেলেকে ‘ডিভোর্স’ দিতে চাওয়ায় নৃশংসভাবে পুত্রবধূকে খুন করলেন মার্কিন প্রবাসী ভারতীয়! 

    ওই বইয়ের প্রচারে আমেরিকার কয়েকটি শহরে সফর করবেন তিনি। টুইটারে মিশেলের ওই সফর সংক্রান্ত একটি পোস্টের নীচে জাভেদ লেখেন, ‘‘মাননীয়া মিশেল ওবামা (michelle obama), আমি আপনার কোনও অল্পবয়সি পাগল ভক্ত নই। আমি ৭৭ বছরের এক জন কবি-লেখক। আমার ধারণা, প্রত্যেক ভারতীয়ই আমায় চেনেন। ম্যাডাম, আমার কথা গুরুত্ব বিবেচনা করুন। শুধু আমেরিকা নয়, গোটা বিশ্বই আপনাকে হোয়াইট হাউসে চায়। এই দায়িত্ব আপনি ঝেড়ে ফেলতে পারেন না।’

    [tw]


    [/tw]

    জাভেদ আখতারের (javed akhtar) এই ট্যুইট আসার পর থেকেই সোস্যাল মিডিয়ায় হাস্যরসাত্মক মিমের বন্যা বয়ে গিয়েছে। একজন ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, জাভেদ আখতার এটা আবার কে?

    [tw]


    [/tw]

    আরেক জন লিখেছেন আপনি জ্ঞানী বলে এখন আমেরিকার প্রাক্তন ফাস্ট লেডিকেও জ্ঞান দিচ্ছেন।

    [tw]


    [/tw]

    উল্লেখ্য, আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও কিন্তু মিশেল ওবামাকে ট্যাগ করে একটি পোস্ট করেছিলেন জাভেদ আখতার। সেই সময় তিনি মিশেলকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার আবেদন জানিয়েছিলেন।বরাবরই মিশেল ওবামাকে সুযোগ্য নেত্রী বলে মনে করেন জাভেদ আখতার। সে কথা নিজেই জানিয়েছেন অতীতে। বর্তমানে আমেরিকার শাসকের আসনে রয়েছেন ডেমোক্র্যাটরাই। জো বাইডেন (Joe Biden) এবং কমলা হ্যারিসের (Kamala Harris) নেতৃত্বেই চলছে আমেরিকা।

    মিশেল ওবামা বরাবরই বাইডেনের উপর ভরসা রেখেছেন। ২০২০ সালে জো বাইডেন যখন ডোনাল্ড ট্রাম্পের এর বিরুদ্ধে লড়াই করছিলেন, তখন মিশেল ওবামা বলেন, যখনই নেতৃত্ব অথবা সান্ত্বনার আশায় আশায় আমরা হোয়াইট হাউসের দিকে তাকাই তখনই শুধু হতাশা, বিশৃঙ্খলা, ভেদাভেদ এবং সহানুভূতির অভাবই নজরে আসে। নিজের তৈরি এক অসম্ভব জগতে বাস করেন ট্রাম্প। আজ রাতে আমার কোনও একটি কথা যদি মনে রাখতে হয়, তাহলে একটাই বিষয়ে আবার বলতে চাইব।

    আপনাদের যদি মনে হয়, বর্তমান পরিস্থিতির থেকে আর খারাপ হওয়ার কিছু নেই, তাহলে বিশ্বাস করুন আরও খারাপ দিন দেখতে হতে পারে যদি না এবারের নির্বাচনে কোনও ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে পারি। এই বিশৃঙ্খলা শেষ করার যদি কোনও উপায় এখনও থেকে থাকে, তাঁর নাম জো বাইডেন। বাইডেনকে ভোট দিন… এর উপরে আমাদের জীবন-মরণ নির্ভর করছে।

    প্রসঙ্গত, আগামী ১৫ নভেম্বর মিশেলের ‘দ্য লাইট উই ক্যারি’ বইটি প্রকাশিত হওয়ার কথা। তার আগে ওয়াশিংটন ডিসি, আটলান্টা, শিকাগো, লস অ্যাঞ্জেলেসে সফর করবেন মিশেল। ওই সফরে আমেরিকার (America) প্রাক্তন ফার্স্ট লেডির সঙ্গী হতে চলেছেন গেইল কিং, এলিজাবেথ আলেকজান্ডার, কোনান ও ব্রায়েনের মতো তারকারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
     
LinkedIn
Share