Category: বিনোদন

Get updates on Entertainment News Celebrities, Hollywood, Bollywood, Tollywood Movies, Web series, OTT from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Satish Kaushik: চলে গেলেন ‘ক্যালেন্ডার’! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বলিউড অভিনেতা সতীশ কৌশিক

    Satish Kaushik: চলে গেলেন ‘ক্যালেন্ডার’! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বলিউড অভিনেতা সতীশ কৌশিক

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত বলিউড অভিনেতা সতীশ কৌশিক (Satish Kaushik)। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই বর্ষীয়ান অভিনেতা-পরিচালক। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৬৬ বছর। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যু সংবাদ দেন সহ অভিনেতা অনুপম খের। ট্যুইটে তিনি লেখেন, “জানি, এই বিশ্বে মৃত্যুই একমাত্র সত্য। কিন্তু আমি কখনও ভাবিনি, নিজে বেঁচে থাকতে থাকতে আমার সবথেকে প্রিয় বন্ধুকে নিয়ে এটা লিখব! ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ দাঁড়ি পড়ল। সতীশ, তোমাকে ছাড়া জীবন আর কোনও দিন আগের মতো হবে না। ওম শান্তি।”

     

    দিল্লিতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর (Satish Kaushik)। ময়না তদন্তের পর মুম্বই নিয়ে যাওয়া হবে মরদেহ।

    আরও পড়ুন: ডিএ-এর জন্য সরকারি কর্মীদের ধর্মঘট! আন্দোলন ব্যর্থ করতে সক্রিয় তৃণমূল 

    মাত্র দেড় দিন আগেই রঙের উৎসবে যোগ দিয়েছিলেন সতীশ (Satish Kaushik)। ৭ মার্চ জুহুতে জানকি কুটিরে জাভেদ আখতারের পার্টিতে বলিউডের অন্যান্য তারকাদের সঙ্গে হইহুল্লোড় করেছিলেন তিনি। তার ছবি নিজেই পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। পার্টিতে ছিলেন জাভেদ আখতার, মহিমা চৌধরি, শাবানা আজমি, রিচা চড্ডা, আলি ফজলের মতো তারকারা।

    ১৯৫৬ সালে পাঞ্জাবে জন্ম হয় সতীশ কৌশিকের (Satish Kaushik)। গ্র্যাজুয়েশনের পর যোগ দেন ন্যাশনাল স্কুল অব ড্রামায়। তারপর থেকে বলিউডের একের পর এক সিনেমায় অভিনয় করেছেন এই জাত অভিনেতা। মিস্টার ইন্ডিয়ার ‘ক্যালেন্ডার’ তাঁর অভিনয় গুনে হয়ে উঠেছিল আইকনিক চরিত্র। কিংবা দিওয়ানা মস্তানার ‘পাপ্পু পেজার’।

    আদতে সতীশের নিজের শিকড় ছিল মঞ্চ। থিয়েটার জগতে তিনি একসময় ছিলেন অনন্য। হিন্দি নাটক সেলসম্যান রামলালে তাঁর অভিনীত উইলি লোমান চরিত্রটি দর্শকদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে ।
     
    অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কঙ্গনা রানাউত। কঙ্গনার পরবর্তী ছবি ‘এমার্জেন্সি’তে জগজীবন রামের চরিত্রে অভিনয় করেছেন সতীশ। কিন্তু ছবি মুক্তির আগেই চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা। কঙ্গনা ৯ মার্চ সকালে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “ঘুম ভাঙল এরকম ভয়াবহ খবরে। তিনি আমাকে সবসময়ে উৎসাহ দিয়ে এসেছেন। সফল অভিনেতা, পরিচালক। সতীশ কৌশিকজি ব্যক্তি মানুষ হিসেবেও প্রচণ্ড অমায়িক ছিলেন। এমার্জেন্সি’তে ওঁকে নির্দেশনা দিতে ভাল লেগেছিল। তাঁর কথা মনে পড়বে। ওম শান্তি।”

     


    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amitabh Bachchan: এবার চোট পাঁজরে! ফের শ্যুটিংয়ে গুরুতর আহত অমিতাভ বচ্চন

    Amitabh Bachchan: এবার চোট পাঁজরে! ফের শ্যুটিংয়ে গুরুতর আহত অমিতাভ বচ্চন

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্যুটিং চলাকালীন ফের পাঁজরে আঘাত পেলেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। জানা যাচ্ছে, চোট এতটাই গুরুতর যে, ছবির কাজ বন্ধ করে দিতে হয়েছে। চিকিৎসকরা বলছেন, অভিনেতার ডানদিকের পাঁজরের পেশি ছিঁড়ে গিয়েছে বলে খবর। তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল। এ খবর নিজেই জানিয়েছেন অমিতাভ।

    ‘প্রজেক্ট কে’- এর শ্যুটিং চলছে  হায়দ্রাবাদে, সেখানেই ঘটল বিপত্তি 

    জানা গেছে,  হায়দ্রাবাদে দীপিকা পাড়ুকোন, প্রভাস এবং অমিতাভ বচ্চন অভিনীত ‘প্রজেক্ট কে’ ছবির শ্যুটিং চলছিল। সেইসময়েই একটি শট চলাকালীন পাঁজরে গুরুতর আঘাত পান বর্ষীয়ান অভিনেতা। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই জানা যায় যে অমিতাভের (Amitabh Bachchan) পাঁজরের কার্টিলেজ ছিঁড়ে গিয়েছে। আপাতত তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। এরপরই শ্যুট ক্যানসেল করে মুম্বইয়ে ফিরে আসেন অমিতাভ। বর্তমানে নিজের বাড়িতেই সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি।

    এটা নতুন কিছু নয়, এর আগেও এমন চোট পেয়েছেন তিনি শ্যুটিং চলাকালীন

    ১৯৮২ সালে ‘কুলি’ ছবির সেটে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে তলপেটে চোট পান তিনি। শুরু হয়েছিল তলপেটে রক্তক্ষরণ। সে বার কয়েক সপ্তাহ অভিনেতাকে থাকতে হয়েছিল হাসপাতালে। সোমবার অমিতাভের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা সমাজমাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

    চোট নিয়ে কী বললেন বিগ-বি

    নিজের ব্লগে বিগ-বি লেখেন, “চোটের কারণে  হায়দ্রাবাদে শ্যুটিং বাতিল করতে হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, এই আঘাত থেকে সেরে উঠতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে। উল্লেখ্য, মুম্বইয়ে নিজের বাড়িতে ফেরার আগে অভিনেতা হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে সিটি স্ক্যান করান। তখনই কার্টিলেজ ছেঁড়ার বিষয়টি ধরা পড়েছে। একটু যন্ত্রণা তো রয়েছেই। শ্বাস প্রশ্বাস নিতেও সমস্যা হচ্ছে।” এখানেই শেষ নয়। এরপর বিগ বি আরও লেখেন যে, নড়াচড়া করতেও সমস্যা রয়েছে। ব্যথার ওষুধ চলছে। ডাক্তারদের পরামর্শ মেনে যেহেতু সম্পূর্ণ বিশ্রামে রয়েছি।

    প্রতি রবিবার জলসার সামনে ভক্তদের সঙ্গে দেখা করেন বিগ-বি

    প্রতি রবিবার জলসার সামনে ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তবে এই রবিবার তিনি পারবেন না, সেই খবর জানাতেই মুখ খোলেন বিগ বি। “তবে কতদিন লাগবে তা এখনই বলা মুশকিল.. আমি আজ সন্ধ্যায় জলসা গেটে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা করতে পারছি না.. তাই আসবেন না.. এবং যারা আসতে চান তাঁদের যতটা সম্ভব এই খবর জানাবেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

     

  • Shah Rukh Khan: পাঠানের পর টাইগার থ্রি! একসঙ্গে আবার দেখা যাবে দুই খানকে

    Shah Rukh Khan: পাঠানের পর টাইগার থ্রি! একসঙ্গে আবার দেখা যাবে দুই খানকে

    মাধ্যম নিউজ ডেস্ক: বক্স অফিসে ইতিমধ্যেই ঝড় তুলেছে শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি ‘পাঠান’। ছবির নির্মাতারা জানিয়েছেন, প্রথম তিন দিনেই সারা বিশ্ব জুড়ে ৫০০ কোটি টাকা ব্যবসা করেছে ‘পাঠান’। এই ছবির বেশ কতগুলি অংশ খুবই পছন্দ করেছে দর্শকরা, তার মধ্যে অন্যতম সলমন খানের সঙ্গে শাহরুখ খানের (Shah Rukh Khan) বন্ধুত্বের ছবি। যখন বিপাকে পাঠান শাহরুখ তখন তাঁকে কার্যত উদ্ধার করতে আবির্ভাব হয়েছেন টাইগার সলমান। দুজনের বন্ধুত্বের এমন রসায়ন, দর্শকদের বেশ মনে ধরেছে। একই ছবিতে তাঁদের একসঙ্গে দেখতে যে দর্শক কতটা মুখিয়ে রয়েছে, এই ছবি তারই আভাস। তবে এই অনস্ক্রিন বন্ধুত্বের এখানেই শেষ হয়ে যায়নি। খুব শীঘ্রই টাইগার থ্রিয়ে একসঙ্গে দেখা যাবে তাঁদের। হয়তো দর্শকদের চাহিদাকেই মান্যতা দিয়েছেন এক্ষেত্রে সিনেমা পরিচালকরা।

    চলতি বছরের এপ্রিল মাসেই টাইগার থ্রিয়ের জন্য শ্যুট করবেন শাহরুখ খান (Shah Rukh Khan)

    এপ্রিলের শেষ সপ্তাহে টাইগার থ্রিয়ের জন্য শ্যুট করবেন শাহরুখ খান। টাইগার সলমনের ছবিতে এবার ক্যামিও চরিত্রে দেখা যাবে পাঠান শাহরুখকে। কিন্তু ঠিক কোন সিক্যোয়েন্সে একসঙ্গে দেখা যাবে দুই বন্ধুকে, তা নিয়েই শোনা যাচ্ছিল নানা জল্পনা। অবশেষে সামনে এল এই ছবির শ্যুটিংয়ের সিকোয়েন্স। শোনা যাচ্ছে, যেভাবে জেলবন্দি পাঠানকে ছাড়াতে ট্রেনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন সলমন টাইগার। সেরকমভাবেই জেলেবন্দি টাইগারকে মুক্ত করতে হাজির হবেন শাহরুখ খান। সেখানেই জমে উঠবে শাহরুখ (Shah Rukh Khan) ও সলমনের যৌথ অ্যাকশন দৃশ্য।

    শাহরুখের (Shah Rukh Khan) আগামী ছবি জওয়ান মুক্তি পাবে জুন মাসে

    অন্যদিকে আগামী ছবির জন্য প্রস্তুত হচ্ছেন শাহরুখ (Shah Rukh Khan)। জুন মাসে মুক্তি পাওয়ার কথা অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’। এই ছবিতে শাহরুখের ব্যান্ডেজ বাঁধা লুকিং ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে। অন্যদিকে মুক্তির অপেক্ষায় সলমান খানের ‘কিসি কা ভাই, কিসি কি জান’। শ্যুটিং কার্যত শেষের পথে টাইগার থ্রি-এর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

     
  • Sushmita Sen: ‘চিকিৎসক বলেছেন, আমার হৃদয় খুব বড়’, অ্যাঞ্জিওপ্লাস্টির পর জানালেন সুস্মিতা 

    Sushmita Sen: ‘চিকিৎসক বলেছেন, আমার হৃদয় খুব বড়’, অ্যাঞ্জিওপ্লাস্টির পর জানালেন সুস্মিতা 

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব সুন্দরীর অ্যাঞ্জিয়োপ্লাস্টি হয়েছে। হার্টে স্টেন্ট বসানো হয়েছে। এত কিছু হয়ে গিয়েছে, কিন্তু তাঁর ভক্তরা কেউ টেরটি পায়নি। হার্ট অ্যাটাক হওয়ার দু’দিন পরে সুস্মিতা সেন (Sushmita Sen) তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আনলেন। তবে এখন তিনি আগের থেকে ভাল আছেন বলেই জানিয়েছেন। এতে বলিউড সতীর্থরা তাঁকে আয়রন লেডি হিসাবে অভিনন্দন জানিয়েছেন। জানা গেছে, ২০১৪ সাল থেকেই গুরুতর শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন। ক্রনিক সমস্যা রয়েছে তাঁর একটি। যাকে বলে অ্যাডিসন’স ডিজিজ।

    তিনবছর আগে হতাশ হয়ে গিয়েছিলেন সুস্মিতা (Sushmita Sen)

    ২০২০ সাল নাগাদ সুস্মিতা ভেবেছিলেন, এবার বুঝি সব শেষ। সোশ্যাল মিডিয়াতে সেসময় লিখেছিলেন, “আমার শরীর নিয়ে যুদ্ধ করছি প্রতিনিয়ত। এ বার বোধ হয় হাল ছেড়ে দিতে হবে। লড়াই করার আর একটুও শক্তি বাকি নেই। অ্যাডিসন’স ডিজিজ ধরা পড়ার পর আমি হতাশায় ডুবে গিয়েছিলাম। একই সঙ্গে রাগ, বিরক্তি। চোখের নীচে কালো দাগ। ৪ বছর ধরে সহ্য করেছি, স্টেরয়েড নিয়েছি। এই ক্রনিক সমস্যা নিয়ে বেঁচে থাকা ক্লান্তিকর।”

    নিজেকে আবারও তৈরি করেন নতুনভাবে 

    নিজেকে আবার প্রস্তুত করতে থাকেন নতুনভাবে। মার্শাল আর্টের নানচাকু কৌশল আয়ত্ত করে ফেলেন সুস্মিতা (Sushmita Sen)। তাতেই ধীরে ধীরে রোগের উপশম। আর ২০২৩ সালে বোঝা গেল, তিনি এখন মোটেও অসুস্থ নন।বৃহস্পতিবার দুপুরে বাবার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে সুস্মিতা লেখেন, “নিজের হৃদয়কে খুশি রাখো এবং সাহসী করে তোলো। কারণ সে তখন তোমার পাশে থাকবে, যখন তাঁকে তোমার সব থেকে বেশি দরকার হবে। এই কথাই আমার বাবা আমায় বলেছিলেন। কয়েক দিন আগে আমার হার্ট অ্যাটাক হয়। অ্যাঞ্জিয়োপ্লাস্টি হয়েছে। স্টেন্ট বসেছে যথাস্থানে। সব থেকে বড় কথা, আমার চিকিৎসক আমায় বলেছেন, আমার হৃদয় সত্যিই বড়। আমি তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যাঁরা সেই সময় আমার পাশে ছিলেন।”

    সুস্মিতার (Sushmita Sen) আরও সংযোজন, “এই মুহূর্তে এই পোস্টটা দেওয়ার একটাই কারণ। আমি এখন অনেকটাই সুস্থ। আরও কিছু বছর বেঁচে থাকতে পারব। তোমাদের সবাইকে ভালবাসি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Deepika Padukone: এবছর অস্কার বিতরণকারীদের তালিকায় একমাত্র ভারতীয় দীপিকা

    Deepika Padukone: এবছর অস্কার বিতরণকারীদের তালিকায় একমাত্র ভারতীয় দীপিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার রাতেই ঘোষণা হয়েছে যে অস্কার ২০২৩-এ বিতরণকারীর ভূমিকায় দেখা মিলবে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)। এবছর একমাত্র ভারতীয় হিসেবে তিনি এই গৌরব অর্জন করবেন। গত বছর অর্থাৎ ২০২২ সালে অস্কার মঞ্চে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে। আগামী ১৩ মার্চ ভারতীয় সময় অনুযায়ী দেখা যাবে ৯৫ তম অস্কার বিতরণী অনুষ্ঠান।  রাতেই বলিউড অভিনেত্রী এই খবর ঘোষণা করেন নিজের ইনস্টাগ্রামে। নিমেষেই ভাইরাল হয়ে যায় দীপিকার (Deepika Padukone) এই পোস্ট। শুভেচ্ছাবার্তা জানায় অনুরাগীরা। সকলেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন বলিউডের বর্তমানের অন্যতম জনপ্রিয় এই নায়িকাকে। মন্তব্য করেছেন সহ-তারকারাও। প্রসঙ্গত, ২০২২ ফিফা বিশ্বকাপ ফুটবল মঞ্চেও তাঁকে দেখা গিয়েছিল।

    কে কী বললেন

    নেহা ধুপিয়া মন্তব্য করেন, ‘দীপু তোমাকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ দীপিকার বোন অনিশা লিখলেন, ‘বুম’। দীপিকার স্বামী রণবীর সিং কমেন্ট সেকশনে দিয়েছেন হাততালি দেওয়ার ইমোজি।

    অস্কার বিতরণকারীদের তালিকায় আর কে কে

    তালিকায় ডোয়াইন জনসন , মাইকেল বি. জর্ডান, রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ, ট্রয় কোটসুর, ডোয়াইন জনসন, জেনিফার কনেলি, স্যামুয়েল এল জ্যাকসন, মেলিসা ম্যাকার্থি, জো সালডানা, ডনি ইয়েন, জোনাথন মেজরস এবং কোয়েস্টলোভও রয়েছেন।

    ভারতের জন্য বিশেষ হতে চলেছে এই অস্কার বিতরণী অনুষ্ঠান

    ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড নানা দিক থেকে ভারতের কাছে বিশেষ হতে চলেছে। কারণ এইবার শুধু একটি নয়, তিনটি সিনেমা অস্কার জেতার লড়াইয়ে আছে, অর্থাৎ মনোনয়ন পেয়েছে। এই বছরের শুরুতে একই বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার জেতা ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটি সেরা মৌলিক গানের বিভাগে লড়ছে। শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম এবং গুনীত মঙ্গার ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ সেরা ডকুমেন্টারি শর্টের জন্য মনোনীত হয়েছে।

    আরও পড়ুন: বাড়তি ওজন কমাতে পাতে রাখুন এই ৬ প্রকারের উচ্চ ফাইবারযুক্ত সবজি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Rupankar Bagchi: অরিজিৎ সিং- এর ছবিতে কমেন্ট করে নেটিজেনদের কটাক্ষের মুখে রূপঙ্কর

    Rupankar Bagchi: অরিজিৎ সিং- এর ছবিতে কমেন্ট করে নেটিজেনদের কটাক্ষের মুখে রূপঙ্কর

    মাধ্যম নিউজ ডেস্ক: অরিজিৎ সিং- এর ছবিতে কমেন্ট করে ফের বিপাকে রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। কমেন্টে শুধু লিখেছেন ‘ভালোবাসা নিও’। আর এতেই রেগে আগুন অরিজিতের ভক্তরা। হু ইজ কেকে ম্যান… এই মন্তব্যের রেশ শেষ হতে না হতেই কলকাতায় কনসার্টে মৃত্যু হয় কেকে- র। তারপর থেকেই কেকে ভক্তদের রোষানলে জ্বলে পুড়ে যাচ্ছেন রূপঙ্কর। বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। বিভিন্ন কাজ, এমনকী মিও আমরের সঙ্গে চুক্তিও হারাতে হয়েছে তাঁকে। সেই পুরোনো ঘটনাকেই মনে করালেন ভক্তরা। অরিজিতের ছবিতে একটি মাত্র মন্তব্য করতেই রে-রে করে উঠলেন শিল্পীর ভক্তরা।

    কী ঘটেছে? 

    এমনিতে সোশ্যাল মিডিয়ায় খুব বেশি অ্যাক্টিভ নন অরিজিৎ সিং। সদ্য ফেসবুকের ডিসপ্লে পিকচার বা ডিপি বদল করেছেন তিনি। অরিজিতের ফেসবুক প্রোফাইলে আবার সেই পুরনো ডিপি। যাতে মাথা নীচু করে স্টেজকে প্রণাম করছেন গায়ক। সেই ছবিতে লাভ প্রতিক্রিয়া দিয়েছেন রূপঙ্কর (Rupankar Bagchi)। পাশাপাশি সেই ছবির কমেন্ট বক্সে তিনি লিখেছেন, ‘ভালোবাসা নিও’। আর পাঁচজনের মত কমেন্ট করেন রূপঙ্কর। তারপর? অরিজিত ভক্তদের কথায়, আর যাই হোক ওকে নিয়ে ছেলেখেলা না। কেউ কেউ সোজা জিজ্ঞেস করলেন, “হূ ইজ অরিজিত ম্যান?” এক নেটিজেন লেখেন, ‘আবার অরিজিৎ সিংকে নিয়ে ইনসিকিউরিটিতে ভুগছেন নাকি? অন্য এক নেটিজেন লেখেন, ‘ওর উপর নজর দেবেন না প্লিজ। ওকে বাঁচতে দিন।’ যদিও একথার উত্তর দেন নি রূপঙ্কর।

    আরও পড়ুন: “কোনও সার্টিফিকেটের প্রয়োজন নেই তৃণমূলের”, রাহুলের খোঁচার জবাব মহুয়ার 

    রূপঙ্করের (Rupankar Bagchi) পাশে দাঁড়িয়েছেন এক নেটিজেন। তিনি লিখেছেন, ‘অনভিপ্রেত, সে কথা একবাক্যে সবাই স্বীকার করে নিয়েছে এমন কী উনি নিজেও। আবেগের বশে হোক বা যে কোন কারণেই হোক, উনি যা বলে ফেলেছেন, তা যদি নিন্দনীয় হয়, তবে পরবর্তীতে যে পরিকল্পিত আক্রমণ আপনারা করে চলেছেন, তা নিন্দার যোগ্য।’ 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Rani Mukherjee: বাঙালি মায়ের সঙ্গে একটা গোটা রাষ্ট্রের লড়াই! গল্প হলেও সত্যি ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’র ঘটনা

    Rani Mukherjee: বাঙালি মায়ের সঙ্গে একটা গোটা রাষ্ট্রের লড়াই! গল্প হলেও সত্যি ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’র ঘটনা

    মাধ্যম নিউজ ডেস্ক: এক বাঙালি মায়ের সঙ্গে একটা গোটা রাষ্ট্রের লড়াই। মা, তাঁর সন্তানকে খাইয়ে দেন, নিজের সঙ্গে নিয়ে ঘুমোতে যান। সন্তানের মাথায় লাগান আশীর্বাদি টিকা, এটাই তাঁর অপরাধ। মায়ের কোল থেকে দুধের সন্তানকে কেড়ে নেয়ে রাষ্ট্র। লড়াই শুরু হয়। দীর্ঘ লড়াইয়ে জয় হয় মায়েরই। রানি মুখোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যের ছবি ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’র ট্রেলারেই ফুটে উঠেছে সেই ছবির গল্প। রানির তুখোড় অভিনয়শৈলী, ব্রেস্টমিল্ক পাম্প করে রাখার মতো করুণ ও অর্থবহ দৃশ্য সাড়া ফেলেছে। কিন্তু জানেন, এই ছবি, গল্প হলেও সত্যি। যে সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি, তা জানতে ফিরে যেতে হবে ১২ বছর আগে। 

    সত্য কাহিনী

    ২০১১, স্বামী ও দুই ছেলে মেয়ের সঙ্গে নরওয়েতে গিয়ে সংসার বেঁধেছিলেন সাগরিকা ভট্টাচার্য। ২০১১, স্বামী ও দুই ছেলে মেয়ের সঙ্গে নরওয়েতে গিয়ে সংসার বেঁধেছিলেন সাগরিকা ভট্টাচার্য। হঠাতই একদিন নরওয়ের শিশু সুরক্ষা কমিশন তাঁর কোল থেকে কেড়ে নিয়ে যায় দুই সন্তানকে। তখন তাঁর ছেলে অভিজ্ঞানের বয়স মাত্র ৩। আর মেয়ে ঐশ্বর্যা তখন এক বছরের, দুধ খাওয়াও ছাড়েনি সে। নরওয়ে কর্তৃপক্ষের মনে হয়েছিল, সন্তানকে হাত দিয়ে খাওয়ানো মানে তাকে জোর করে খাওয়ানো, একজন সুস্থ বাবা-মা নাকি এমনটা করতেই পারেন না। এখানেই শেষ নয়, তিন বছরের পুত্র সন্তান কেন তার বাবার সঙ্গে শোবে? কেন নেই তার আলাদা বিছানা– এ নিয়েও প্রশ্ন তুলেছিলেন তাঁরা। অভিযোগ ছিল, বাচ্চাদের জন্য নাকি ঘরে খেলার পর্যাপ্ত জায়গা নেই। এই ধরনের নানা অভিযোগে সাগরিকার থেকে সন্তান কেড়ে নিয়ে রাখা হয়েছিল সরকারি হেফাজতে।

    আরও পড়ুন: মহারাজের ভূমিকায় কে প্রায় নিশ্চিত! সৌরভের বায়োপিকের শ্যুটিং শুরু শীঘ্রই

    সন্তান হারানোর যন্ত্রণায় স্বামী-স্ত্রীয়ের নিত্য ঝগড়া লেগে থাকত। সন্তানকে ফিরে পেতেই অনুরূপ ও সাগরিকা আলাদা হয়ে যান। বিদেশ মুলুকে একা লড়াই করেছিলেন সাগরিকা। অনেক টানাপড়েনের পর ঘটনায় হস্তক্ষেপ করে ভারত সরকার। অবশেষে বাচ্চার কাকার কাছে তাদের দায়িত্ব ন্যস্ত করার সিদ্ধান্ত নেয় নরওয়ে। কিন্তু সন্তানকে নিজের কাছে ফিরে পেতে মরিয়া মা। ২০১৩ সালে প্রায় দুই বছর লড়াইয়ের পর কলকাতা হাইকোর্ট মা’কে তাঁর দুই সন্তানের দায়িত্ব দেন। স্বস্তির নিঃশ্বাস ফেলেন সাগরিকা। মায়ের মমতা, ভালবাসা, বিশ্বাসের কাছে হার মানে সবকিছু সমাজ থেকে রাষ্ট্র।

    ফিরছেন রানি

    সাগরিকার এই লড়াইকেই পর্দায় নিয়ে আসছেন রানি মুখোপাধ্যায়। মর্দানি অবতার একেবারে দূরে সরিয়ে এই ছবিতে বাঙালি বউ ও মায়ের অবতারে দেখা যাবে রানিকে। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে রানির স্বামীর ভূমিকায় অভিনয় করছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এই ছবি থেকেই বলিউডের পা রাখলেন অনির্বাণ। ছবিটি মুক্তি পাবে ১৭ মার্চ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Sourav Ganguly: মহারাজের ভূমিকায় কে প্রায় নিশ্চিত! সৌরভের বায়োপিকের শ্যুটিং শুরু শীঘ্রই

    Sourav Ganguly: মহারাজের ভূমিকায় কে প্রায় নিশ্চিত! সৌরভের বায়োপিকের শ্যুটিং শুরু শীঘ্রই

    মাধ্যম নিউজ ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরির আলোচনা দীর্ঘদিন ধরেই চলছিল। সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়েও চর্চা তুঙ্গে চলছিল। সূত্র অনুযায়ী জানা গেছে রণবীর কাপুরকেই বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এ জন্য তিনি শীঘ্র কলকাতাতেও আসবেন। আরও জানা গেছে তিনি ইডেন গার্ডেন্স, সৌরভের বাড়ি, বরিশা ক্লাব, মোহনবাগান ক্লাবের মত জায়গায় তিনি ঘুরে দেখবেন। প্রতিটা জায়গার সঙ্গে যুক্ত প্রাক্তন ভারতীয় অধিনায়ক। অর্থাৎ, সৌরভের সঙ্গে যুক্ত প্রতিটা জায়গায় তিনি ঘুরবেন। শ্যুটিং শুরু হলে তাঁকে এইসব জায়গাতেই আসতে হবে। সৌরভের চরিত্রে কে মানানসই হবেন তা নিয়েও তুঙ্গে ওঠে চর্চা। সৌরভ আগেই জানিয়েছিলেন, তাঁর চরিত্রে অভিনয় করতে তিনি চান রণবীর কপুর বা হৃত্বিক রোশনকে। সিদ্ধার্থ মালহোত্রাদের নামও শোনা যাচ্ছিল। এরমধ্যে হৃত্বিককে না পাওয়া যাওয়ায় রণবীরকেই বেছে নেওয়া হয়েছে।

    কবে থেকে শুরু হবে শ্যুটিং

    সৌরভ গঙ্গোপাধ্যায়ের পক্ষ থেকে এই বিষয়ে কিছু জানা যায়নি। অতীতে সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করেছিলেন রণবীর কপুর। ফলে তাঁর কেরিয়ারে এটা দ্বিতীয় বায়োপিক হতে চলেছে। সব কিছু ঠিক থাকলে অল্প কয়েক দিনের মধ্যেই শুরু হতে পারে সৌরভের জীবনী চিত্র তৈরির কাজ। প্রাথমিক ভাবে খরচ ধরা হয়েছে ২০০ কোটি টাকা মতো। প্রয়োজনে বাড়তে পারে টাকার অঙ্ক। সৌরভ গঙ্গোপাধ্যায়ের আগে একাধিক ক্রিকেটারের বায়োপিক তৈরি হয়েছে। সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, মহম্মদ আজহারউদ্দিনের বায়োপিক আগেই তৈরি হয়েছে। ২০২১ সাল থেকে সৌরভের বায়োপিক তৈরি নিয়ে আলোচনা শুরু হয়। সেই সময় থেকেই কাজ শুরু হয়ে গিয়েছিল। চিত্রনাট্য লেখার কাজ শেষের দিকে বলে জানা গিয়েছে। তবে চিত্রনাট্যের কাজ এগিয়ে গেলেও কাস্টিং নিয়ে এতদিন সমস্যা চলছিল, অবশেষে সেটা মিটল।

    আরও পড়ুন: ‘সিবিআই কান অবধি পৌঁছে গেছে…’, কালীঘাটের কাকু সম্পর্কে বললেন সুকান্ত

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Dadasaheb Phalke Award 2023: ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর ঝুলিতে দাদাসাহেব ফালকে! দেখুন বিজয়ীদের পুরো তালিকা

    Dadasaheb Phalke Award 2023: ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর ঝুলিতে দাদাসাহেব ফালকে! দেখুন বিজয়ীদের পুরো তালিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মুকুটে জুড়ল ফের নয়া পালক। তুমুল বিতর্কের মধ্যেও সম্মানিত ‘দ্য কাশ্মীর ফাইলস’। এবার দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির শিরোপা পেল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’। এর আগেও একাধিক পুরস্কার জিতেছিল ছবিটি। ফের পুরস্কারে সম্মানিত হল এই সিনেমা। শুধু তাই নয়, এই চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতা হয়েছেন অনুপম খের। যিনি এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন। সব মিলিয়ে সাফল্য ও পুরস্কার জয়ের আনন্দে উচ্ছ্বসিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ টিম। বিবেক নিজেই তাঁর ট্যুইটার হ্যান্ডেল থেকে পুরস্কার নেওয়ার ছবি শেয়ার করেছেন।

    ‘দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার ২০২৩’

    সোমবার অনুষ্ঠিত হয় ‘দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার ২০২৩’। রেড কার্পেটে দেখা যায় বিনোদন দুনিয়ার একাধিক তারকার। আলিয়া ভাট থেকে বরুণ ধবন, তেজস্বী প্রকাশ থেকে রূপালি গঙ্গোপাধ্যায় ছিলেন রেখাও। চলতি বছরে দাদাসাহেব ফালকে অন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩-এর সেরা অভিনেতার খেতাব গিয়েছে রণবীর কাপুরের ঝুলিতে, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্যে। অন্যদিকে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবির জন্যে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট।

    ২০২৩ দাদাসাহেব ফালকে পুরস্কার বিজেতাদের সম্পূর্ণ তালিকা

    সেরা চলচ্চিত্র: দ্য কাশ্মীর ফাইলস

    সেরা পরিচালক: আর বাল্কি, (চুপ: রিভেঞ্জ অফ দ্য আর্টিস্ট)

    সেরা অভিনেতা: রণবীর কাপুর (ব্রহ্মাস্ত্র)

    সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি)

    মোস্ট প্রমিসিং অভিনেতা: ঋষভ শেট্টি (কান্তারা)

    ক্রিটিক্স চয়েস সেরা অভিনেতা: বরুণ ধবন (ভেড়িয়া)

    ফিল্ম অফ দ্য ইয়ার: আর আর আর

    টেলিভিশন সিরিজ অফ দ্য ইয়ার: অনুপমা

    মোস্ট ভার্সেটাইল অভিনেতা: অনুপম খের (দ্য কাশ্মীর ফাইলস)

    সেরা সহ অভিনেতা: মণীশ পাল (যুগ যুগ জিও)

    ফিল্ম ইন্ডাস্ট্রিতে অবদান: রেখা

    সেরা ওয়েব সিরিজ: রুদ্র: দ্য এজ অফ ডার্কনেস

    সেরা টেলিভিশন সিরিজ অভিনেতা: জৈন ইমাম (ফনাহ- ইশক মে মরজাওয়ান)

    সেরা টেলিভিশন সিরিজ অভিনেত্রী: তেজস্বী প্রকাশ (নাগিন)

    সেরা গায়ক: সচেত টন্ডন (মাইয়া ম্যায়নু)

    সেরা গায়িকা: নীতি মোহন (মেরি জান)

    সেরা সিনেম্যাটোগ্রাফার: পি এস বিনোদ (বিক্রম বেদা)

    সঙ্গীত জগতে অবদান: হরিহরণ

  • Swara Bhaskar: সাদামাটা বিয়ে সারলেন বলি অভিনেত্রী স্বরা ভাস্কর, কীভাবে প্রেমের শুরু রাজনৈতিক নেতার সঙ্গে?

    Swara Bhaskar: সাদামাটা বিয়ে সারলেন বলি অভিনেত্রী স্বরা ভাস্কর, কীভাবে প্রেমের শুরু রাজনৈতিক নেতার সঙ্গে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের এক বলিউড অভিনেত্রীর বিয়ে! তবে নেই কোনও বলিউডি আয়োজন, নেই কোনও জাঁকজমক, এক্কেবারে সাদামাটা আয়োজনে সবাইকে চমকে দিয়ে রেজিস্ট্রি করে বিয়ে সেরে ফেললেন স্বরা ভাস্কর। পাত্র রাজনৈতিক নেতা। সমাজবাদী পার্টির রাজ্য যুব সভাপতি ফাহাদ আহমেদকে বিয়ে করেছেন স্বরা। জানা গিয়েছে, চলতি বছরের ৬ জানুয়ারি তাঁরা আইনি বিয়ে করেছেন। কিন্তু সে কথা ঘোষণা করলেন ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখ। আচমকাই ট্যুইটারে একটি  ভিডিও পোস্ট করে জানালেন, তাঁরা কোর্ট ম্যারেজ সেরে ফেলেছেন। জানা গিয়েছে, তাঁদের প্রেমের শুরুটাও হয়েছে একেবারে অন্যরকমভাবে। আর তারই ঝলক দেখা গেল কিছু ছবি ও ভিডিওর মন্তাজে।

    অভিনেত্রী ও রাজনৈতিক নেতার প্রেমের শুরু কীভাবে?

    সালটা ২০১৯। আন্দোলনেই প্রথম আলাপ। দু’টো জীবন এক হতে পারে, প্রথমে এমন ভাবনাই মাথায় আসেনি। কিন্তু একসময় বোঝেন, তাঁরা প্রেমে পড়েছেন। বাকিটা ইতিহাস। অবশেষে প্রেমিকের সঙ্গে বিয়েটা সেরে ফেললেন স্বরা ভাস্কর। ফলে রাজনৈতিক মঞ্চ থেকেই প্রেমের যাত্রা শুরু, এমনটাই বোঝা যাচ্ছে। এর আগে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জল্পনা উস্কে দিয়েছিলেন স্বরা। এক পুরুষের বাহুডোরে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সঙ্গে লেখা ছিল, ‘এই হয়তো প্রেম’। কিন্তু পুরুষের মুখ স্পষ্ট ছিল না।

    কিন্তু অবশেষে গতকাল স্বরা জানিয়ে দিলেন, তিনি বিয়ে সেরে নিয়েছেন। সঙ্গে পোস্ট করেছেন একটি ভিডিও। সেই ভিডিও-র ক্যাপশনে লেখা, “অনেক সময় আমরা এমন কিছু খুঁজি যা চোখের সামনেই থাকে, কিন্তু আমরা দূরে খুঁজতে থাকি। আমরা ভালবাসা খুঁজছিলাম। কিন্তু খুঁজে পেলাম বন্ধুত্ব। তার পর একে অপরকে খুঁজে পেলাম। আমার মনে তোমাকে স্বাগত ফাহাদ। এখানে অনেক শোরগোল, কিন্তু এই মন তোমার।” স্বরার বিয়ের খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশন অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে।

LinkedIn
Share