Category: বিনোদন

Get updates on Entertainment News Celebrities, Hollywood, Bollywood, Tollywood Movies, Web series, OTT from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Lalita Lajmi: ৯০ বছর বয়সে প্রয়াত গুরু দত্তের বোন প্রখ্যাত চিত্রশিল্পী ললিতা লাজমি

    Lalita Lajmi: ৯০ বছর বয়সে প্রয়াত গুরু দত্তের বোন প্রখ্যাত চিত্রশিল্পী ললিতা লাজমি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত হলেন প্রবীণ শিল্পী ললিতা লাজমি (Lalita Lajmi), সোমবার ১৩ ফেব্রুয়ারি ৯০ বছর বয়সে মারা যান তিনি।  প্রখ্যাত অভিনেতা ও লেখক গুরু দত্তের বোন ছিলেন ললিতা লাজমি (Lalita Lajmi)। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল বলিউড সিনেমা ‘তারে জমিন পর’। দেশ বিদেশে প্রশংসিত এই সিনেমায় তাঁকে দেখা গিয়েছিল আর্ট টিচার ভূমিকায়। ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টের পক্ষ থেকে লাজমির (Lalita Lajmi) মৃত্যুর খবরটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

    সেখানে লেখা হয়েছে, ‘শিল্পী ললিতা লাজমির মৃত্যু সংবাদে আমরা গভীরভাবে শোকাহত। লাজমি একজন স্ব-শিক্ষিত শিল্পী ছিলেন যার শাস্ত্রীয় নৃত্যের প্রতি গভীর আগ্রহ ছিল। তাঁর কাজে ছাপ ছিল বিষণ্ণতা এবং কর্মক্ষমতার। যেমন এই শিল্পকর্মটি, নাম ‘ডান্স অফ লাইফ অ্যান্ড ডেথ’।’ যা শিল্প-বিশেষজ্ঞদের কাছে এক অমর সৃষ্টি হয়ে থেকে যাবে।

    প্রয়াত শিল্পীর ব্যক্তিগত জীবন 

    ললিতা (Lalita Lajmi) বিয়ে করেছিলেন ক্যাপ্টেন গোপী লাজমিকে। তাঁদের একমাত্র কন্যা সন্তান ২০১৮ সালে মারা যান। নাম ছিল কল্পনা লাজমি। মেয়ের মৃত্যুশোক সহ্য করতে হয়েছিল ললিতাকে। পরপর হারিয়েছিলেন ভাই গুরু দত্ত, ভাইয়ের বউ গীতা দত্ত ও তাঁদের দুই ছেলে তরুণ আর অরুণকেও। ব্যক্তিগত জীবন খুব সুখের ছিলনা তাঁর। ললিতা লাজমির মৃত্যু সংবাদে গভীরভাবে শোকপ্রকাশ করেছেন শিল্পী সমাজ।

    আরও পড়ুন: আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, চরিত্রে অভিনয় প্রয়াত পপ-তারকার ভাইপোর!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Sid Kiara: প্রেম থেকে পরিণয়, রাজস্থানে শাহি আয়োজনে বিয়ে সারলেন সিদ্ধার্থ-কিয়ারা

    Sid Kiara: প্রেম থেকে পরিণয়, রাজস্থানে শাহি আয়োজনে বিয়ে সারলেন সিদ্ধার্থ-কিয়ারা

    মাধ্যম নিউজ ডেস্ক: সাত পাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী (Sid Kiara)। বলিউডের এই তারকাদের বিয়ের আসর বসেছিল জয়সালমেরের সূর্যগড় প্যালেসে। ইন্ডিস্ট্রির সীমিত কিছু বন্ধু-বান্ধব এবং পরিবারের উপস্থিতিতে বিয়ে সারলেন ‘শেরশাহ’। রাজকীয় ঢঙে সম্পন্ন হল বিয়ে। আঁটসাঁট নিরাপত্তা বলয়েই শুভ পরিণয় সম্পন্ন হল। 

    মেহেন্দি ও সঙ্গীতানুষ্ঠান হয় ৬ ফেব্রুয়ারি। এরপর ৭ ফেব্রুয়ারি বসে বিয়ের আসর (Sid Kiara)। মেহেন্দি অনুষ্ঠানে যোগ দেন কর্ণ জোহর, জুহি চাওলা, শাহিদ কপূর, মীরা রাজপুত-রা। ডান্স ফ্লোর মাতান স্বয়ং বর-কনে সিদ্ধার্থ ও কিয়ারা। সূর্যগড় হোটেলের লেকসাইডে বসে আসর। প্রথমে কিয়ারার হাতে, পরে সিদ্ধার্থের হাত রাঙিয়ে দেওয়া হয় মেহেন্দিতে। 

    রাজস্থানের নিয়ন আলোয় সেজে ওঠে বিয়েবাড়ি (Sid Kiara)। অনুষ্ঠানে যোগ দিতে রবিবার রাতেই ব্যক্তিগত জেটে মরুপ্রদেশে পাড়ি দেন কিয়ারার স্কুল মেট ঈশা আম্বানি। ফিরে যান সোমবার রাতে। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ফের ফিরে আসেন মঙ্গলবার। সংবাদ সংস্থা আইএএনএস সূত্রের খবর, ১০টি দেশ থেকে ১০০-র বেশি পদের আয়োজন করা হয় বিয়েতে। মেনুতে ছিল ইটালিয়ান, চাইনিজ, আমেরিকান, দক্ষিণ ভারতীয়, মেক্সিকান, রাজস্থানি, পাঞ্জাবি, গুজরাতি পদ, সঙ্গে জলসমেরে ঘোটওয়ান লাড্ডু। 

    গতকালই প্রকাশ্যে এসেছে জুটির প্রথম ছবি (Sid Kiara)। আর তারপর থেকেই ট্রেন্ডিংয়ে চলে এসেছেন দুজনে। সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে সিড কিয়ারার বিয়ের ছবি। অনেকে আবার খুঁজে বের করছেন তাঁদের পুরনো সাক্ষাৎকারের ভিডিও, যেখানে নিজেদের সম্পর্ক আভাসে, ইঙ্গিতে বুঝিয়েছেন তাঁরা।

    প্রকাশ্যে বিয়ের ছবি 

    গত বছর কয়েক পর্ব আগে পরে কফি উইথ করনে এসেছিলেন সিদ্ধার্থ কিয়ারা (Sid Kiara)। সঞ্চালকের প্রশ্নবাণের মুখে পড়ে বেশ কিছু সিক্রেট ফাঁস করেছিলেন তাঁরা। সেখানেই করন প্রশ্ন করেছিলেন, নিজের ‘ব্রাইডসমেড’ হিসাবে কাকে চান কিয়ারা? অভিনেত্রী সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন, তিনি চান আলিয়া ভাট তাঁর বিয়ের সব কাজকর্ম করুক। আলিয়াকে তাঁর বেশ মিষ্টি লাগে বলেও জানিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, সিদ্ধার্থ আলিয়ার প্রেম ছিল একসময়ের হটকেক। মজার বিষয় হল, কিয়ারার আসম নাম কিন্তু আলিয়া। সিনেমার ক্ষেত্রে সেই নাম তিনি ব্যবহার করেন না। নেটিজেনরা অনেকেই বলছেন, সিদ্ধার্থের আলিয়াকে বিয়ে করার স্বপ্ন অবশেষে পূরণ হল।

    আরও পড়ুন: মুর্শিদাবাদ, কলকাতায় পতাকা বিড়ির কারখানা, অফিসে আয়কর হানা, চলছে তল্লাশি  

    ২০২১ সালে মুক্তি পায় সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী (Sid Kiara) অভিনীত ছবি শেরশাহ। এই ছবিতেই দুই তারকা প্রথমবার পর্দায় জুটি বাঁধেন। যদিও তাঁরা এর অনেক আগে থেকেই বহুবছর ধরে সম্পর্কে ছিলেন বলে জানা যায়। বহু সময় তাঁদের একসঙ্গে নানা জায়গায় দেখা গিয়েছে। কখনও বিদেশে ছুটি কাটাতে যেতে। কখনও আবার বলিউডের কোনও পার্টিতে। কিন্তু কখনও প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি কেউ। আবার অস্বীকারও করেননি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     

     

  • Sourav Ganguly: সৌরভ গাঙ্গুলির বায়োপিকে কে অভিনয় করবেন নাম ভূমিকায়? কবে থেকে শুটিং?

    Sourav Ganguly: সৌরভ গাঙ্গুলির বায়োপিকে কে অভিনয় করবেন নাম ভূমিকায়? কবে থেকে শুটিং?

    মাধ্যম নিউজ ডেস্ক: সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) বায়োপিকের কাজ শুরু হতে চলেছে। সেই কাজেই গত ২৩ জানুয়ারি মুম্বাই উড়ে গিয়েছিলেন মহারাজ। লাভ ফিল্মসের অন্যতম কর্ণধার অঙ্কুর গর্গের সঙ্গে আলোচনা হয় সেখানে। শুরু হয়ে গিয়েছে চিত্রনাট্য লেখার কাজ। চিত্রনাট্য লেখা হয়ে গেলেই, নভেম্বর-ডিসেম্বর নাগাদ শুরু হয়ে যাবে শুটিং। বাজেট প্রায় ১৪০ কোটি টাকা। ভবিষ্যতে বাড়তেও পারে এই বাজেট।

    এবার প্রশ্ন মহারাজের চরিত্রে দেখা যাবে কাকে? সৌরভ আগেই জানিয়েছেন, তাঁর পছন্দের তালিকায় সবার ওপরে রয়েছেন রনবীর কাপুর। এমনকি একটা সময় হৃতিক রোশনের নামও শোনা গিয়েছিল। তবে এখন জানা যাচ্ছে, কার্তিক আরিয়ানও অভিনয় করতে পারেন এই চরিত্রে।

    কী জানালেন ডোনা? 

    সংবাদমাধ্যমকে ডোনা গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বলেন, “সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন, সেটা তো সিনেমার পরিচালক কিংবা প্রযোজকই বলতে পারবেন। তাঁদের হাত দিয়েই তো এই সিনেমা জন্ম নেবে। আমার ফেবারিট তো অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খান। কিন্তু সেটা তো সম্ভব নয়। কারণ ২৪ বছরের সৌরভকে সিনেমায় পর্দায় ফুটিয়ে তুলতে হবে। তাছাড়া সময়ের সঙ্গে সিনেমায় সৌরভের ‘লুক’-ও বদলে যাবে। তাই সেটা মেনেই নায়ককে বেছে নেওয়া হবে।”

    জানা গিয়েছে, সৌরভ (Sourav Ganguly) নিজে তাঁর বায়োপিকের চিত্রনাট্য লিখছেন না। তিনি শুধু ক্রিকেট কেরিয়ার ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য ও অজানা বিষয় গল্পের আকারে বলে গিয়েছেন। প্রোডাকশন হাউসের লোকজন তাঁর সেই বক্তব্য ক্যামেরায় রেকর্ড করে রেখেছে। সেগুলো শুনেই লেখা হবে চিত্রনাট্য।

    আরও পড়ুন: কুন্তলের থেকেও টাকা এসেছিল পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে, নয়া তথ্য ইডির

    চিত্রনাট্যের কাজ কতদূর এগিয়েছে, সে বিষয়ে ডোনা জানান, “সৌরভ (Sourav Ganguly) খুবই ব্যস্ত। তবুও চিত্রনাট্যের যাবতীয় ব্যাপার নিজেই দেখছে। পুরো বিষয়টা এক ছাতার তলায় নিয়ে আসা খুব সহজ নয়। এটা সময় সাপেক্ষ বিষয়। তাই সবাইকে অপেক্ষা করতেই হবে।”

    জানা গিয়েছে, ক্রিকেট শিক্ষার দিন থেকে শুরু হতে পারে এই সিনেমা। গ্রেগ চ্যাপেল থাকতে পারেন সিনেমার বড় জায়গা নিয়ে। হাজার প্রতিকুলতার বিরুদ্ধে সৌরভের কামব্যাকই হতে চলেছে সিনেমার ইউএসপি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Sharukh Khan: পাঠানের পর বক্স অফিসে আসছে ‘জওয়ান’, ভাইরাল কিং খানের ব্যান্ডেজ লুক

    Sharukh Khan: পাঠানের পর বক্স অফিসে আসছে ‘জওয়ান’, ভাইরাল কিং খানের ব্যান্ডেজ লুক

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ২৫ জানুয়ারি পাঠান মুক্তি পেয়েছে। ছবিকে কেন্দ্র করে শাহরুখ(Sharukh Khan) ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনার রেশ এখনও কাটেনি। ঠিক এর মধ্যেই ভক্তরা পেলেন নতুন সারপ্রাইজ। ব্যান্ডেজে ঢাকা মুখ, এমনই লুকে দেখা গেল কিং খানকে। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই ছবি। শাহরুখ খান (Sharukh Khan) অবশ্য নিজে পোস্ট করেননি। জানা যাচ্ছে, তাঁর নতুন ছবি জওয়ানের শ্যুটিং চলাকালীন সেট থেকে ফাঁস হয়েছে এই ছবি। দেখা যাচ্ছে মুখে ব্যান্ডেজ বেঁধে শ্যুটিং করছেন শাহরুখ খান (Sharukh Khan)। প্রসঙ্গত, জওয়ানে ঠিক এভাবেই ব্যান্ডেজ জড়ানো মুখেই দেখা যাবে বলিউডের কিং-কে। সিনেমার প্রমোশনাল পোস্টার ও টিজারে শাহরুখকে(Sharukh Khan) এই লুকেই দেখা যাচ্ছে। 

    জানা গিয়েছে, পাঠান মুক্তির প্রায় এক সপ্তাহ পরে শ্যুটিং সেটে ফিরলেন শাহরুখ (Sharukh Khan)। মুম্বইয়ে চলছে জওয়ানের শ্যুটিং- এর কাজ। আরও জানা গিয়েছে, দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমারের নির্দেশনায় জওয়ান ছবিতে কাজ করছেন কিং খান। এই ছবিতে শাহরুখ খানের পাশাপাশি দেখা যাবে দক্ষিণের দুই  তারকাকেও, তাঁরা হলেন, বিজয় সেতুপতি ও নয়নতারা।

    জওয়ানের শ্যুটিং সেটের ছবি প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত শাহরুখ অনুরাগীরা। ভক্তদের মতে, পাঠানের থেকে জওয়ান আরও সফল হবে। শাহরুখ খান নিজেই বলেছেন, জিরো ফ্লপ হওয়ার পরে চার বছর অপেক্ষা করেছি। পর স্বমহিমায় ফিরেছেন শাহরুখ। জওয়ানের টিজারে শাহরুখ খানের নতুন লুকে মাত নেটপাড়া। শাহরুখ খান (Sharukh Khan) বিগত সাংবাদিক সম্মেলনে নিজেই বলেছেন, অ্যাকশন হিরো হওয়ার ইচ্ছাই ছিল তাঁর। পরপর পাঠান এবং জওয়ান মুভি যেন সেই ইচ্ছাকেই সামনে আনছে। 

    কবে মুক্তি পাবে জওয়ান 

     সূত্র মারফত জানা গিয়েছে, ২০২৩ সালের ২ জুন সিনেমা হলগুলিতে মুক্তি পাবে এই হাই ভোল্টেজ মুভি। হিন্দি, তামিল, তেলুগু, মালয়লাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে অ্যাটলি কুমার পরিচালিত এই ছবি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Pathaan: পাঠানের জনপ্রিয়তায় মাত গোটা বিশ্ব, সিনেমা দেখতে ভারতে আসছেন বাংলাদেশিরা!

    Pathaan: পাঠানের জনপ্রিয়তায় মাত গোটা বিশ্ব, সিনেমা দেখতে ভারতে আসছেন বাংলাদেশিরা!

    মাধ্যম নিউজ ডেস্ক: চার বছর পর রুপোলী পর্দায় ফিরেও তিনি দেখিয়েছেন তিনি আজও বলিউডের ‘বাদশা’। আজও একই ভাবে তাঁর ভক্তরা তাঁর জন্যে পাগল। বলছি শাহরুখ খানের কথা। শাহরুখ খানের কামব্যাক ছবি ‘পাঠান’ (Pathaan) বক্স অফিসে সুপারহিট। মাত্র সাত দিনে ৬৩৪ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। দেশ  মিলেছে ৩৯৫ কোটি টাকা। বিদেশ থেকে ছবিটি কামিয়েছে ২৩৯ কোটি টাকা। ছবিটি মুক্তির আগেই এর সফল হওয়ার আভাস পাওয়া গিয়েছিল। হাজার কোটি ছোঁয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। চার বছর পর সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবির হাত ধরে বড়পর্দায় কামব্যাক করেছেন শাহরুখ। অ্যাকশন হিরোকে ফের বড় পর্দায় দেখতে সিনেমা হলে ছুটছেন অনুরাগীরা। শুধু এদেশেই নয়। শাহরুখের ছবির জনপ্রিয়তা পার করেছে কাটা তারও। বাংলাদেশ থেকে অগণিত ভক্ত এদেশে ছুটে আসছেন পাঠান দেখতে। কারণ, ওপার বাংলায় মুক্তি পায়নি পাঠান। তাতে কী? কিং খানের ভক্তদের কাটা তার আটকে রাখতে পারে? জানা গিয়েছে, এই ছবি দেখার জন্য ভারতে আসছেন বাংলাদেশিরা।

    আরও পড়ুন: কারচুপির অভিযোগে পড়েছে শেয়ারের দাম, ২০ হাজার কোটির শেয়ার ছাড়ার পরিকল্পনা বাতিল আদানি গোষ্ঠীর  

    পাঠানের (Pathaan) ওপার বাংলায় মুক্তি না পাওয়ার নেপথ্যে মূলত আইনি জটিলতা। এ প্রসঙ্গে বাংলাদেশের পরিচালক অনন্য মামুন ঢাকা ট্রিবিউনকে বলেন, “আইনি জটিলতার জেরেই পাঠান মুক্তি পাচ্ছে না এখানে। দু’টি আইনে আটকেছে এই সিনেমা। প্রথমত, কোনও উপমহাদেশীয় ছবি আমাদের দেশে মুক্তি পায় না। দ্বিতীয়ত, ঢাকা এবং ভারতের যৌথ উদ্যোগে নির্মিত সিনেমা নয় এটি। যদি সেটা হতো, তাহলে মুক্তি পাওয়ার সুযোগ থাকত।” 

    কিন্তু সে বাঁধা মানতে নারাজ শাহরুখের বাংলাদেশি ভক্তরা। তাই তাঁরা ভারতের সিনেমাহলগুলিকেই বেছে নিচ্ছেন প্রিয় তারকাকে দেখতে। অজন্তা সিনেমা হলের মালিক শতদীপ সাহার ত্রিপুরাতেও একটি হল রয়েছে। যার নাম রূপসী সিনেমা। তিনি একটি স্ক্রিনশট শেয়ার করে জানিয়েছেন যে এক বাংলাদেশি পরিবারের সদস্যরা পাঠান (Pathaan) দেখার জন্য তাঁর আগরতলার সিনেমা হলে এসেছিলেন।

    পাকিস্তানে বেআইনি স্ক্রিনিং  

    প্রায় একই হাল আরও (Pathaan) এক প্রতিবেশি দেশের। পাকিস্তানেও মুক্তি পায়নি পাঠান। কারণ, চার বছর আগেই ভারতীয় ছবিকে নিষিদ্ধ করেছে তারা। কিন্তু তাতেও থামানো যায়নি শাহরুখ ভক্তদের। সেই দেশে বেআইনিভাবেই নাকি শাহরুখ খানের ছবির স্ক্রিনিং চলছে। ৯০০ টাকায় বিক্রি হচ্ছে পাঠানের টিকিট! শাহরুখ এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ছবিটি দুর্দান্ত হয়েছে জানার পরেই নাকি ছবিটি দেখার জন্যে পাগল হয়ে যান পাকিস্তানি ভক্তরা। এরপর চোরা পথে ওই ছবি দেখার পদ্ধতি খুঁজে বের করা হয়। চড়া দামে টিকিটও বিক্রি হয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Michael Jackson: আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, চরিত্রে অভিনয় প্রয়াত পপ-তারকার ভাইপোর!

    Michael Jackson: আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, চরিত্রে অভিনয় প্রয়াত পপ-তারকার ভাইপোর!

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার রুপোলি পর্দায় দেখা যাবে কিংবদন্তী শিল্পী মাইকেল জ্যাকসনের (Michael Jackson) বায়োপিক। জানা গিয়েছে, হলিউড পরিচালক আন্তোয়েন ফুকওয়া পপ সম্রাটের জীবন অবলম্বনে তৈরি করবেন এই চলচিত্র, নাম হবে‘মাইকেল’ (Michael Jackson) । 

    কী বলছে প্রযোজক সংস্থা

    প্রযোজক সংস্থা সূত্রে খবর, ছবিতে মাইকেল জ্যাকসনের (Michael Jackson)  চরিত্রে অভিনয় করবেন তাঁর ভাইপো জাফর জ্যাকসন। জানা গিয়েছে, মাইকেল জ্যাকসনের (Michael Jackson)  জীবনের অনেক অজানা কাহিনী তুলে ধরা হবে এই বায়োপিকে। প্রয়াত পপ সম্রাটের বিখ্যাত কিছু পারফরমেন্সও দেখানো হবে এই সিনেমাতে। আরও জানা যাচ্ছে সিনেমাটি প্রযোজনা করবেন গ্র্যাহাম কিং। চিত্রনাট্য লিখেছেন জন লোগান। 

    পরিচালক আন্তোয়েন ফুকওয়া সোশ্যাল মিডিয়াতে জাফরের মুনওয়াকের একটি ছবি শেয়ার করেছেন। তিনি লিখছেন, বায়োপিকে মাইকেল জ্যাকসনের ভূমিকায় দেখা যাবে তাঁর ভাইপো জাফর জ্যাকসকে। জানা যাচ্ছে, মাইকেল (Michael Jackson)  সিনেমার প্রযোজক গ্রাহাম কিং ২ বছর আগে জাফরের সঙ্গে দেখা করেছিলেন। গোটা দুনিয়া জুড়ে মাইকেলের চরিত্রের জন্য অভিনেতা খুঁজছিলেন তিনি। এ প্রসঙ্গে গ্রাহাম জানিয়েছেন, ‘জাফারকে আমি প্রথম দেখি বছর দুই আগে। প্রথম দেখাতেই আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এতটা মিল কী ভাবে হতে পারে! অদ্ভুতভাবে মাইকেলের (Michael Jackson)  ব্যক্তিত্বই যেন ফুটে ওঠে জাফারের মধ্যে।’  জানা গিয়েছে,  সব কিছু চূড়ান্ত হয়ে গেলে চলতি বছর থেকেই শুরু হবে এই বায়োপিকের কাজ।

    কী বললেন পপ তারকার মা

    বায়োপিক প্রসঙ্গে মাইকেল জ্যাকসনের (Michael Jackson)  মা ক্যাথরিন জ্যাকসন আন্তর্জাতিক সংবাদ সংস্থার কাছে একটি সাক্ষাৎকারে বলেন, ‘জাফারকে দেখলেই আমার ছেলের কথা মনে পড়ে, একই রকম দেখতে দুইজন। আমার পরিবারের বিনোদনের ধারাকে ও এগিয়ে নিয়ে যাবে, বায়োপিক দেখতে অধীর অপেক্ষা করছি।’ প্রসঙ্গত, প্রখ্যাত সঙ্গীতশিল্পী জেরমাইন জ্যাকসনের দ্বিতীয় সন্তান হলেন জাফর জ্যাকসন। ২০১৯ সালে তিনি পপ জগতে পা রেখেছেন ‘গট মি সিঙ্গিং’ গানের মাধ্যমে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

     

  • Naatu Naatu: ইতিহাস সৃষ্টি ‘আরআরআর’-এর! অস্কারে সেরা মৌলিক গানের নমিনেশন পেল ‘নাটু নাটু’

    Naatu Naatu: ইতিহাস সৃষ্টি ‘আরআরআর’-এর! অস্কারে সেরা মৌলিক গানের নমিনেশন পেল ‘নাটু নাটু’

    মাধ্যম নিউজ ডেস্ক: ঐতিহাসিক! আন্তর্জাতিক মঞ্চে ফের এস এস রাজামৌলির জয়জয়কার। এবারে অস্কারেও মনোনীত হল পরিচালক এস এস রাজামৌলির ছবি ‘আরআরআর’-এর (RRR) নাটু নাটু (Naatu Naatu) গান। যা প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যায় ভাসতে শুরু করে টিম আরআরআর। প্রসঙ্গত, এর আগে ভারতীয় ছবির গান হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার জেতে নাটু নাটু।  গোল্ডেন গ্লোব সম্মানের পর এবার অস্কার জয়ের হাতছানি।

    ইতিহাস সৃষ্টি ‘আরআরআর’-এর!

    মঙ্গলবার ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (95th Academy Awards) জন্য মনোনীত সিনেমাগুলির নাম ঘোষণা করা হয়। এবার মোট ২৩টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে রয়েছে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা স্ক্রিন প্লে, সেরা অভিনেতা ও অভিনেত্রী, সেরা গান, সিনেমাটোগ্রাফি, ইত্যাদি বিভাগ। আর এসএস রাজামৌলির এই ব্লকবাস্টার ছবির ‘নাটু নাটু’ গানটি ‘সেরা মৌলিক গান’-এর দৌড়ে সেরা পাঁচে জায়গা করে নিতে সফল হয়েছে। ইতিহাস রচনা করে দেশে অভাবনীয় সম্মান এনেছে নাটু নাটু। 

    এস এস রাজামৌলি পরিচালিত এই ছবির গান ‘নাটু নাটু’-র ঝুলিতে এসেছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডও। এই গানটির কম্পোজার এমএম কীরাবাণি এবং গায়ক কলা ভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জ। নমিনেশন জিতে নেওয়ার পর ইতিমধ্যেই ট্যুইট করা হয়েছে ‘আরআরআর’ টিমের তরফে। ছবির অফিসিয়্যাল ট্যুইটার হ্যান্ডেল থেকে লেখা হয়- “আমরা ইতিহাস গড়েছি। অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি ৯৫তম অস্কারের আসরে নাটু নাটু গানটি সেরা মৌলিক গানের পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।”

    প্রসঙ্গত, সেরা গানের বিভাগে নাটু নাটু গানকে ‘অ্যাপ্লস’, ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘লিফট মি আপ’, ‘দিস ইজ লাইফ’-এর মত জনপ্রিয় চারটি গানের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। আগামী ১২ই মার্চ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের বার্ণাঢ্য আসর। 

  • Naatu Naatu: পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ‘নাটু নাটু’র সুরকার এম এম কিরবানি

    Naatu Naatu: পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ‘নাটু নাটু’র সুরকার এম এম কিরবানি

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী পাচ্ছেন এম এম কিরাবানি। একদিকে যখন ‘নাটু নাটু’ নিয়ে সারা পৃথিবী উত্তাল, ঠিক তখনই দেশের মাটিতেই বড় সম্মান পেলেন এই গানের সঙ্গীত পরিচালক। গত কয়েক মাস ধরে দক্ষিণের এই সুরকার বারবার শিরোনাম দখল করেছেন। এর আগেও যুগান্তকারী সুর দিয়েছেন, গান বানিয়েছেন তিনি। কিন্তু এস এস রাজামৌলীর ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’র সৃষ্টির পর নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব। একের পর এক সম্মান পাচ্ছেন তিনি। সারা বিশ্বে তাঁর এই গান সকলের মন কেড়েছে।

    দেশেও সম্মানিত

    পুরো নাম কদুরি মরকঠমণি কিরবানি। ১৯৬১ সালে অন্ধ্রপ্রদেশের কোভভুর শহরে  জন্ম এই শিল্পীর। সুরকার হিসাবে দীর্ঘ দিন দক্ষিণ ভারতের সিনেমায় কাজ করছেন তিনি। এর পাশাপাশি গায়কের ভূমিকাতেও তাঁকে দেখা গিয়েছে। সঙ্গীত রচয়িতা, প্লেব্যাক সিঙ্গার এবং গীতিকার যিনি প্রধানত তেলুগু সিনেমায় কাজ করেছেন। তবে তিনি তামিল, মালয়ালাম, কন্নড় এবং হিন্দি সিনেমার জন্যও গান তৈরি করেছেন। প্রায় তিন দশকের পেশা জীবনে কিরাবাণী বিভিন্ন ভাষায় ১৫০টিরও বেশি ছবিতে কাজ করেছেন।

     

    ২০১৫ সালে ‘বাহুবলী: দ্য বিগিনিং’ থেকে শুরু করে ২০১৭-র ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ এবং ২০২২-এর ‘আরআরআর’-এ খুড়তুতো ভাই এস এস রাজামৌলীর সঙ্গে গাঁটছড়া বেঁধে সবথেকে বেশি স্বীকৃতি অর্জন করেছেন। রাজামৌলীও এদিন ট্যুইট করে তাঁর এই সম্মানকে শ্রদ্ধা জানান। রাজামৌলীর স্ত্রী রামা রাজামৌলীর বোন শ্রীভল্লিকেই বিয়ে করেছেন কিরাবানি। শ্রীভল্লি নিজে একজন সফল প্রযোজক। তাঁদের ছেলে কালা ভৈরবও সঙ্গীত জগতেই পা রেখেছেন। কাজ করেছেন বাবার সঙ্গে।

    আরও পড়ুুন: মুখোমুখি জেরায় একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানালেন তাপস-কুন্তল, একে অপরকে দোষারোপ

    কিরবানি ১৯৯৭ সালে তেলুগু চলচ্চিত্র ‘অন্নময়’-এর জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি ১১টি নন্দী পুরস্কার, ১টি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার ও ৮টি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেছেন। ২০২৩ সালের পদ্মসম্মানের তালিকায় তিনি ছাড়াও রয়েছেন রবিনা ট্যান্ডন। তিনিও পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। এছাড়া রয়েছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী জাকির হুসেন। তিনি পেয়েছেন পদ্ম বিভূষণ সম্মান। 

      দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Oscar: সত্যজিৎ-সুস্মিতের পর ফের এক বাঙালি! অস্কারে মনোনীত বঙ্গ সন্তান শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’

    Oscar: সত্যজিৎ-সুস্মিতের পর ফের এক বাঙালি! অস্কারে মনোনীত বঙ্গ সন্তান শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল। অস্কারে সেরা ফিচার তথ্যচিত্রের বিভাগে মনোনয়ন পেয়েছে বাঙালি পরিচালক শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’। সম্প্রতি, এক সংবাদমাধ্যমকে শৌনক জানিয়েছেন, এত ভাল লাগছে যে বলার নয়। মঙ্গলবার প্রকাশিত হয়েছে ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা৷ সেই তালিকায় অরিজিনাল সং বিভাগে যেমন জায়গা করে নিয়েছে আরআরআর ছবিটির নাটু নাটু গানটি, তেমনই আরও দুটি ভারতীয় তথ্যচিত্রও স্থান পেয়েছে এবছরের অস্কারের মনোনয়ন তালিকায়৷ ডকুমেন্টারি শর্ট ফিল্ম বিভাগের জন্য মনোনীত হয়েছে কার্তিকি গনসালভেসের ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’ ও ডকুমেন্টারি ফিচার ফিল্ম বিভাগে মনোনীত হয়েছে বাঙালি পরিচালক শৌনক সেনের তথ্যচিত্র ‘অল দ্যাট ব্রিদস’ ৷ শৌনকের এই সৃষ্টি ভারতীয় সিনেমায় সত্যি গর্বের বিষয়।

    সত্যজিৎ-সুস্মিতের পর অস্কার সফরে বাঙালি ছেলে

    ১৯৯২ সালের ৬৪তম অস্কার অ্যাওয়ার্ডে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন বাংলার সত্যজিৎ রায়। সেটিই বাংলা এবং ভারতের একটি মাত্র অস্কার পুরস্কার। তারপর ৩১ বছর কেটে গিয়েছে, ভারতে অস্কার আসেনি মনোনয়নের যাওয়ার পরও। ২০২১ সালে বঙ্গ সন্তান সুস্মিত ঘোষের তৈরি তথ্যচিত্র ‘রাইটিং উইথ ফায়ার’ সেরা তথ্যচিত্রের লড়াইয়ে মনোনীত হয়েছিল। তবে শেষ বিচারে সেটি বিবেচিত হয়নি পুরস্কারের জন্য। ফলে বাংলা থেকেও কোনও বাঙালি অস্কার জেতেননি। তবে এবার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ, এবার অস্কারের তথ্যচিত্র বিভাগে জায়গা পেয়েছে বাঙালি পরিচালক শৌনক সেনের ছবি ‘অল দ্যাট ব্রিদস’।

    তথ্যচিত্র মনোনীত হওয়ায় কী বললেন শৌনক?

    সংবাদমাধ্যমে শৌনক বলেছেন, “এত ভাল লাগছে…! এত ভাল লাগছে…! যে বলার নয়! এটা একটা অসামান্য অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা মুশকিল। অন্যরকম খুশির মুহূর্ত। আমি, আমার দল সবাই ভীষণ ভীষণ খুশি।” এরপর তিনি তাঁর টিমকেও কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সঙ্গে ধন্যবাদ দিলেন অ্যাকাডেমি কর্তৃপক্ষকে, তাঁর ছবিকে মনোনীত করার জন্য।

    একাধিক পুরস্কারে সম্মানিত শৌনকের এই তথ্যচিত্র

    এর আগে কান, বাফটা’র মত মঞ্চেও প্রশংসিত হয়েছে শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ (All that Breathes)৷ গত বছর কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছিল এই তথ্যচিত্রটি৷ সানডান্স ফিল্ম ফেস্টিভালেও পুরস্কৃত হয়েছে এই তথ্যচিত্র৷ আবার একমাত্র ভারতীয় ছবি হিসেবে ২০২২ সালের ‘ল’ওয়েল ডি‘অর’ পুরস্কারেও ভূষিত হয়েছে শৌনকের তৈরি তথ্যচিত্র। সেই সাফল্যের ধারা বজায় রেখেই এবার অস্কারের দৌড়েও নাম লেখাল বাঙালি তরুণের এই ডকুমেন্টারি৷ এবারে যদি হলিউডের ডলবি থিয়েটরে বাঙালি শৌনকের হাতে অস্কার ওঠে, তবে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হবে৷ আর বাঙালি হিসেবেও এক অনন্য নজির গড়বেন এই তরুণ৷ সত্যজিৎ রায়ের পর তিনিই হবেন সেই বঙ্গ সন্তান, যাঁর হাতে অস্কার উঠবে।

    ‘অল দ্যাট ব্রিদস’-এর গল্প

    দুই ভাইয়ের গল্প বলে এই ছবি। সেই দুই ভাইয়ের নাম নাদিম এবং সউদ, যাঁরা পাখিদের চিকিৎসা করেন। আহত পাখি, বিশেষত কালো চিল উদ্ধার করে শুশ্রূষা করেন তাঁরা। পরিবেশে মিশে থাকা বিষ এবং সামাজিক অবক্ষয়ের কথা বলে এই তথ্যচিত্র।

  • Pathaan: ভারতীয় সিনেমায় এই প্রথম! ৩ দিনে ৩১৩ কোটি! ‘পাঠান’ ঝড়ে কাঁপছে বক্স অফিস

    Pathaan: ভারতীয় সিনেমায় এই প্রথম! ৩ দিনে ৩১৩ কোটি! ‘পাঠান’ ঝড়ে কাঁপছে বক্স অফিস

    মাধ্যম নিউজ ডেস্ক: ৩ দিনেই ৩০০ কোটি পার! সমস্ত বিতর্ক উড়ে গেল ‘পাঠান’ ঝড়ে। প্রতিদিনই বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে শাহরুখ-দীপিকা-জনের ‘পাঠান’। সবচেয়ে দ্রুত বিশ্ব বক্স অফিসে ৩০০ কোটি টাকা কামানো বলিউড ছবির তকমা পেল ‘পাঠান’। সূত্রের খবর, মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী এই ছবির কালেকশন দাঁড়িয়েছে ৩১৩ কোটি টাকা। এর আগে বলিউডের আর কোনও ছবি এই নজির গড়তে পারেনি। এর পাশাপাশি জানা গিয়েছে, অতিমারির পর ‘পাঠান’ই প্রথম হিন্দি ছবি যা মুক্তির দিনে সর্বোচ্চ আয় করেছে।

    নতুন পালক ‘পাঠান’-এর তাজে

    ‘পাঠান’ ঝড়ের প্রভাব ক্রমে ছড়িয়ে পড়ছে দেশ থেকে বিশ্বে। বিশ্বজুড়ে বক্স-অফিসে তৃতীয় দিনেও চোখ কপালে ওঠার মত ব্যবসা করেছে এই ছবি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ মাত্র ৩ দিনেই দেশে প্রায় ১৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। সবমিলিয়ে দেশ-বিদেশ জুড়ে ৩ দিনে ‘পাঠান’-এর ব্যবসার অঙ্ক ছাড়িয়ে গেল ৩১৩ কোটি টাকা। দেশের আর কোনও হিন্দি ছবি প্রথম তিন দিনে এত টাকা আয় করতে পারেনি। এই সাফল্যের নজির নেই। গত বছর মুক্তি পেয়েছিল ‘কেজিএফ ২’। এত দিন পর্যন্ত ভারতীয় ছবির প্রথম দিনের ব্যবসার নিরিখে শীর্ষে ছিল এই ছবি। কিন্তু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, তিন দিনেই ‘কেজিএফ ২’-কেও হারিয়ে দিয়েছে ‘পাঠান’

    দীর্ঘ ৪ বছর পর কামব্যাক বাদশার!

    চারবছর পর সিনেপর্দায় আগমণ কিং খানের। আগের ছবি জিরো বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। কিন্তু চারবছর পর পাঠান হয়ে ফিরে এসে শাহরুখ ভাঙলেন সব রেকর্ড। এখন বক্স অফিসে শুধুই ‘পাঠান’-এর রাজত্ব। তবে এই ছবি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে। কিন্তু বয়কট, বিতর্কের মাঝেও শাহরুখের পাঠান বক্স অফিসে দাপিয়ে ব্যবসা করছে। তবে মনে করা হচ্ছে, রবিবার ‘পাঠান’-এর রোজগার আরও বাড়তে পারে।

    ‘পাঠান’-এর তিনদিনের আয়

    ২৫ তারিখ মুক্তির দিন নজির গড়েছিল শাহরুখের এই ছবি। শুধু দেশেই ৫৭ কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল। বিশ্বের নিরিখে রোজগারের অঙ্ক প্রথম দিনেই পেরিয়েছিল ১০০ কোটির গণ্ডি। ছবি মুক্তির দিনে দেশে ৫৭ কোটি ও বিদেশে ৪৯ কোটি, মোট ১০৬ কোটি টাকার ব্যবসা করেছিল। দ্বিতীয় দিনের আয় দেশে ৭০.৫০ কোটি ও বিদেশে ৪৩.১০ কোটি, মোট ১১৩.৬০ কোটি টাকা। তৃতীয় দিনের আয় দেশে ৩৯.২৫ কোটি ও বিদেশে ৫৪.১৫ কোটি, মোট ৯৩.৪০ কোটি টাকা। ফলে তিনদিনে দেশ-বিদেশ মিলিয়ে ‘পাঠান’-এর আয় দাঁড়াল মোট ৩১৩ কোটি।

    কিং খানের ধামাকাদার কামব্যাকে নিজেদের আবেগ চেপে রাখতে পারেননি অগণিত শাহরুখ খান ভক্তরা। তবে শাহরুখ অনুরাগীদের পাশাপাশি বলিউডের তারকারাও পাঠান-এর প্রশংসায় পঞ্চমুখ। রাভিনা ট্যান্ডন, শিল্পা শেঠি পাঠান-এর প্রশংসা করে ট্যুইট করেছেন।  


    [/tw]

LinkedIn
Share