Category: বিনোদন

Get updates on Entertainment News Celebrities, Hollywood, Bollywood, Tollywood Movies, Web series, OTT from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Ram Setu: শুরুতেই বক্স অফিসে বাজিমাত! অক্ষয়ের ‘রাম সেতু’-র প্রথম দিনের আয় পেরোল ১৫ কোটি

    Ram Setu: শুরুতেই বক্স অফিসে বাজিমাত! অক্ষয়ের ‘রাম সেতু’-র প্রথম দিনের আয় পেরোল ১৫ কোটি

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু থেকেই হাজারও বিতর্কের মধ্যেই গত ২৫ অক্টোবর মুক্তি পেল অক্ষয় কুমার অভিনীত ‘রাম সেতু’ (Ramsetu)। আর শুরুতেই বক্সঅফিসে দারুণ এন্ট্রি নিল ‘রাম সেতু’। ফলে দীপাবলিতে অক্ষয় কুমার তাঁর অনুরাগীদের এই বিশেষ উপহার দিল। ছবিটি এখনও পর্যন্ত দর্শকদের কাছে মিশ্র সাড়া পাচ্ছে। অনেকে অপছন্দ করলেও, অনেকে আবার ছবিটি নিয়ে ভাল প্রতিক্রিয়া দিয়েছেন। তবে ২৫ অক্টোবর মুক্তি পাওয়া পরই পাওয়া পরই ছবিটি দারুণ ওপেনিং করেছে বক্স অফিসে (Box Office)। জানা গিয়েছে, মুক্তির পর প্রথম দিনই ১৫ কোটি টাকার বেশি ব্যবসা করেছে অক্ষয় কুমার অভিনীত ‘রাম সেতু’।

    এবছর অক্ষয় কুমারের কোনও ছবিই বক্সঅফিসে সেই মত ব্যবসা করতে পারেনি। দর্শকদের মনেও জায়গা করে নিতে পারেনি। তাঁর শেষ তিনটি ছবি ‘বচ্চন পান্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’ এবং ‘রক্ষা বন্ধন’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ফলে ‘রাম সেতু’-র দিকে অনেকেই আশা নিয়ে  তাকিয়ে ছিলেন। তবে ছবির শুরুটা ভালও হলেও পরবর্তীতে বক্স অফিসে কতটা হিট হতে পারে এটাই এখন দেখার। বক্স অফিস থেকে পাওয়া তথ্য অনুসারে জানা গেছে রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার এবং মধ্য ভারতের রাজ্যগুলির দর্শকদের মধ্যে বেশ ভালো সাড়া পেয়েছে ‘রাম সেতু’। পাশপাশি এই বছর অক্ষয় অভিনীত ছবিগুলির মধ্যে প্রথম দিন সবচেয়ে ভালো ব্যবসা করে ‘রাম সেতু’। সূত্রের খবর অনুযায়ী, এই ছবিটিই ২০২২-এর ‘খিলাড়ি’-র মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে সেরা ওপেনার ছবি।

    আরও পড়ুন: মুক্তি পেল ‘রাম সেতু’- র ট্রেলর, মুখ্য ভূমিকায় অক্ষয় কুমার

    প্রসঙ্গত, এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার (Akshay Kumar), জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez), নুসরত ভারুচা (Nushratt Bharuccha)। এই এই সিনেমায় অ্যাকশন, অ্যাডভেঞ্চার ও কমেডির মাধ্যমে ইতিহাস আর পুরাণের গল্পের সঙ্গে এক করে ‘রামসেতু’ সিনেমায় তুলে ধরা হয়েছে। অন্যদিকে এই ছবি মুক্তির পাশাপাশি মুক্তি পেয়েছে অজয় ​​দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রার ‘থ্যাঙ্ক গড’। প্রথম দিন থেকেই দুই ছবির মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই চলছে। ওপেনিং-এর দিনেই  ‘রাম সেতু’, ‘থ্যাঙ্ক গড’-কে ছাপিয়েছে। যেখানে অক্ষয়ের ছবির প্রথম দিনের আয় প্রায় ১৫ কোটি, সেখানে অজয়ের ছবির আয় ৮-৯ কোটি টাকা। ফলে পরবর্তীতে দেখাই যাবে যে, এই লড়াইয়ে বক্স অফিসে শেষ পর্যন্ত কে টিকে থাকতে পারে।

  • Abir Chatterjee: এবারে ডেঙ্গির থাবা টলিউডেও! আক্রান্ত আবির চট্টোপাধ্যায়, কেমন আছেন তিনি?

    Abir Chatterjee: এবারে ডেঙ্গির থাবা টলিউডেও! আক্রান্ত আবির চট্টোপাধ্যায়, কেমন আছেন তিনি?

    মাধ্যম নিউজ ডেস্ক: এবছর রাজ্যে ডেঙ্গি (Dengue) সংক্রমণের হার গত কয়েক বছরের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। করোনার তেমন দাপট না থাকলেও উৎসবের মরশুমের আগে থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত তা কমার নাম নেই। ফলে পশ্চিমবঙ্গে ডেঙ্গি ভয়াবহ রূপ ধারণ করেছে। আর এবারে ডেঙ্গি থাবা বসাতে শুরু করেছে টলিপাড়াতেও। আজই খবর সামনে এসেছে যে, অভিনেতা আবির চ্যাটার্জি (Abir Chatterjee) ডেঙ্গিতে আক্রান্ত। আর এই খবর ছড়িয়ে পড়তেই তাঁর অনুরাগীদের মন খারাপ। দ্রুত সুস্থতার জন্য তাঁর অনুরাগীরা কামনাও করেছেন।

    সূত্রের খবর অনুযায়ী, অভিনেতার (Abir Chatterjee) পরিবারের তরফে জানানো হয়, রবিবার রাত থেকেই জ্বরে কাবু ছিলেন অভিনেতা। আবিরের স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায় জানিয়েছেন, এরপরই তাঁরা চিকিৎসকের পরামর্শ নেন এবং দেরি না করে সোমবারই তাঁর রক্তপরীক্ষা করানো হয়। তাতেই ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে। তবে এখন সবারই এক প্রশ্ন কেমন আছেন ও কোথায় আছেন তিনি? তাঁর স্ত্রী জানিয়েছেন, আপাতত বাড়িতেই আছেন আবির। গায়ে জ্বর থাকলেও চিকিৎসকরা বলেছেন, চিন্তার কোনও কারণ নেই। অভিনেতার শারীরিক অবস্থাও বর্তমানে স্থিতিশীল। আপাতত এক সপ্তাহ বিশ্রামের প্রয়োজন তাঁর।

    আরও পড়ুন: ডেঙ্গিতে আক্রান্ত সলমন খান,শারিরীক অসুস্থতায় শুটিং বন্ধ

    পুজোর পর ছুটি শেষ হয়ে টলিপাড়ায় শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। আর তারপর থেকেই একের পর এক অভিনেতা-তারকাদের ডেঙ্গি (Dengue) হওয়ার খবর সামনে এসেছে। আর সেই তালিকা থেকে বাদ গেলেন না পর্দার ‘ব্যোমকেশ’ও (Abir Chatterjee) । প্রসঙ্গত, টলিউডের পাশাপাশি বলিউডেও ডেঙ্গি থাবা বসিয়েছে। কিছুদিন আগেই বলিউডের ‘ভাইজান’ সলমান খানও ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছিল, অভিনেতার গুরুতর কোনও সমস্যা হয়নি। তিনি বাড়িতেই চিকিৎসাধীন আছেন।

    প্রসঙ্গত, আবিরকে (Abir Chatterjee) শেষ ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ ছবিতেই দেখা গিয়েছিল। বেশ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অভিনেতার বহু প্রতীক্ষিত ছবি ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। প্রতিবারের মতো এবারেও প্রফেসার সুবর্ণ সেন ওরফে ‘সোনাদা’র চরিত্রে সকলের মন জয় করে নিয়েছেন অভিনেতা। চলতি বছরে মুক্তি পাওয়া বাংলা ছবির মধ্যে এই ছবি সবচেয়ে এগিয়ে। প্রথম তিন দিনে ছবির অ্যায় প্রায় ২ কোটির কাছাকাছি ছিল।

  • Web Series XXX: ওয়েব সিরিজ নিয়ে একতা কাপুরকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট, কী আছে XXX-এ?

    Web Series XXX: ওয়েব সিরিজ নিয়ে একতা কাপুরকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট, কী আছে XXX-এ?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় বেশ কিছুদিন ধরেই একতা কাপুরের (Ekta Kapoor) ওয়েব সিরিজ (Web Series) ‘এক্স এক্স এক্স’কে (Web Series XXX) ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। ওয়েব সিরিজে আপত্তিকর দৃশ্য দেখানোর জন্য নানা বিতর্ক তৈরি হয়েছিল আগেই। এছাড়াও ভারতীয় সেনাবাহিনীকে অপমানের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। আর এইসব বিতর্কের জল এবার গড়াল আদালত পর্যন্ত। অবশেষে সেই মামলায় নিজের মত জানাল সুপ্রিম কোর্ট। এই মামলার শুনানিতে ওয়েব সিরিজ ‘এক্স এক্স এক্স’-এর নির্মাতা একতা কাপুরকে চরম ভর্ৎসনা করল শীর্ষ আদালত।

    প্রসঙ্গত, ‘এক্স এক্স এক্স’ -এর (Web Series XXX) কনটেন্ট নিয়ে আদালতে মামলা দায়ের করেন বেগুসরাইয়ের এক বাসিন্দা। তাঁর নাম শম্ভু কুমার ও তিনি একজন প্রাক্তন সেনাকর্মী ছিলেন। তাঁর অভিযোগ ছিল, এই ওয়েব সিরিজে ভারতীয় সেনা আধিকারিকদের স্ত্রী-দের নিয়ে অসম্মানজনক দৃশ্য দেখানো হয়েছে। যা সকলের ভাবাবেগে আঘাত করেছে। আর এর ফলেই বিহারের বেগুসারাই আদালত থেকে একতা কাপুর ও তাঁর মা তথা প্রযোজক শোভা কাপুরের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। জানা গিয়েছিল যে, এই সিরিজ নিয়ে অভিযোগ ওঠার পরেই সিরিজ থেকে ওই দৃশ্যগুলো বাদ দেওয়া হয়েছে। কিন্তু তাতে মামলা শেষ হয়ে যায়নি। এরপরেই তাদের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

    আর এই গ্রেফতারির পরোয়ানার পালটা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন একতা। আর এই মামলার আবেদন করতে এসেই আর ফেঁসে গেলেন তিনি। গত ১৪ অক্টোবর অর্থাৎ শুক্রবার এই মামলার শুনানি হয়। আর সেখানেই একতা কাপুরকে চরম ভর্ৎসনা করল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম বিচারপতি অজয় রোস্তাগি ও সিটি রবিকুমারের ডিভিশন বেঞ্চ তিরস্কারের সুরে জানায়, ‘কিছু একটা করা দরকার। আপনারা দেশের তরুণ প্রজন্মের মন কলুষিত করছেন। এটা তো সবার কাছেই উপলব্ধ। ওটিটি কনটেন্ট তো সবাই দেখতে পায়। আপনারা ঠিক কোন ধরণের চয়েসের কথা বলছেন? …. অন্যদিকে আপনারা তরুণ প্রজন্মকে নষ্ট করছেন’।

    অন্যদিকে একতার পক্ষ রেখে তাঁর আইনজীবী মুকুল রোহাতগি বলেন, এই দেশে প্রত্যেকের ‘ফ্রিডম অফ চয়েস’ রয়েছে। অর্থাৎ কে কী দেখবেন তার স্বাধীনতা রয়েছে। পাশাপাশি ওই বিতর্কিত ভিডিও যে প্ল্যাটফর্মে দেখা গেছে তা সাবস্ক্রিবশন নির্ভর। ফ্রি-টু এয়ার নয়।

    আবার এর উত্তরে আরও ক্ষোভ উগরে দেয় বিচারপতি, আর জানান, শুধুমাত্র বেশি টাকা দিয়ে আইনজীবী নিয়োগ করার ক্ষমতা রাখলেই আদালত তার হয়ে কথা বলবে না। ভবিষ্যতে এই ধরণের পিটিশন দাখিলের জন্য আদালত একতার বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপ করবে বলে সাফ জানিয়ে দেয় শীর্ষ আদালত।

  • Me too: বলিউডের পর আবার টলিউডেও ‘মি টু’ ঝড়, অভিযুক্ত উঠতি পরিচালক

    Me too: বলিউডের পর আবার টলিউডেও ‘মি টু’ ঝড়, অভিযুক্ত উঠতি পরিচালক

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউডে ফের নতুন করে মাথা চাড়া দিয়েছে ‘মি টু’ (Me Too)। অভিনেত্রী শার্লিন চোপড়া এবং গায়িকা সোনা মহাপাত্র নির্দেশক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। এবার সেরকমই কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল টলিপাড়ার উঠতি পরিচালক বাপ্পার বিরুদ্ধেও। অভিযোগ করেছেন বাংলা সিরিয়ালের চেনা মুখ সুকন্যা দত্ত (Sukanya Dutta)। সুকন্যার অভিযোগ, পরিচালক বাপ্পা (Director Bappa) তাঁকে প্রস্তাব দেন, তাঁর ছবিতে অভিনয় করতে গেলে বোল্ড সিনের ওয়ার্কশপ করতে হবে। ফেসবুকে পোস্ট করে অভিযোগ করেছেন তিনি। 

    অভিনেত্রী ফেসবুকে অভিযোগ করেছেন, বাপ্পা তাঁকে নিজে থেকে ফেসবুকে মেসেজ পাঠিয়ে কাজের প্রস্তাব দেন। এরপর দেখা করার কথা বলেন। সুকন্যার দাবি, বাপ্পা তাঁকে বোল্ড সিনের ওয়ার্কশপ করার কথা বলেন। সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরেও নানান ভাবে যৌন ইঙ্গিতবাহী কথা বলতে থাকেন। তিনি ফেসবুকে এও লেখেন, যে তিনি বুঝতে পারছেন না বাপ্পা সিনেমা বানাবেন নাকি পর্ন ফিল্ম! বিষয়টি সামনে আসতেই আরও একবার উত্তাল টলিউড। 

    আরও পড়ুন : এবার কেষ্টকন্যা সুকন্যাকে দিল্লিতে তলব ইডির

    সংবাদমাধ্যমকে সুকন্যা বলেন, “উনি অনেক বারই আমায় বাইরে দেখা করতে বলেছেন। আমারও অভিনয়ের ইচ্ছে ছিল। সেই জন্য আমি এক দিন ওঁর স্টুডিয়োর বাইরে দেখা করি। স্বল্প দৈর্ঘ্যের ছবি নিয়ে আলোচনার পর আমায় স্কুটি করে গলির মোড় পর্যন্ত পৌঁছে দেন। শুধু তাই নয়, ঘনিষ্ঠ এবং যৌনদৃশ্যে অভিনয়ের মহড়া দেওয়ার দাবি জানান পরিচালক। হয়তো সেটা উনি অনেকের সঙ্গে আলোচনাও করেছিলেন। কারণ বৃহস্পতিবার সে কথা উল্লেখ করে অনেকে নানা ইঙ্গিতে আমার সঙ্গে রসিকতা শুরু করেন। তখনই আমার মনে হল, আমার সঙ্গে যা ঘটেছে, তা সকলকে জানানো উচিত।”

    বিষয়টিতে সাময়িক মৌনতা বজায় রাখলেও, শনিবার রাতে নিজের সপক্ষে যুক্তি দিয়ে পাল্টা একটি ফেসবুক পোস্ট করেন ‘শহরের উপকথা’- খ্যাত পরিচালক বাপ্পা। ‘অল বেঙ্গল মেল ফোরাম’-এর শ্রীমতী নন্দিনী ভট্টাচার্যই তাঁকে এই পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন বাপ্পা। সুকন্যার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন তিনি। 

    তাঁর বক্তব্য, ইন্ডাস্ট্রিতে তিনিও নতুন কাজ শুরু করেছেন। আর শুরুতেই যদি এমনটা হয়, তা হলে তো বেজায় মুশকিল। শনিবার নিজের বক্তব্য স্পষ্ট করে দিলেন পরিচালক। সঙ্গে পোস্ট করলেন সুকন্যার সঙ্গে তাঁর কথোপকথনের বেশ কিছু স্ক্রিনশটও। পরিচালক বলেন, “আমি ভেবেছিলাম চুপ থাকব। এই সব বিষয়ে মন্তব্য করার ইচ্ছা ছিল না। কিন্তু শেষ কয়েক দিন ধরে যা শুরু হয়েছে, তাতে চুপ থাকতে পারলাম না। ‘অল বেঙ্গল মেল ফোরাম’-এ অভিযোগ জানিয়েছি। তাঁরা যথাযথ পদক্ষেপ করবে। এ ছাড়া স্থানীয় থানায়ও অভিযোগ জানাব।” সুকন্যার করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পরিচালক। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
  • Actor Vaishali Takkar Suicide: অভিনেত্রীর আত্মহত্যা! কার নাম লিখে গেলেন সুইসাইড নোটে?

    Actor Vaishali Takkar Suicide: অভিনেত্রীর আত্মহত্যা! কার নাম লিখে গেলেন সুইসাইড নোটে?

    মাধ্যম নিউজ ডেস্ক: জনপ্রিয় টিভি সিরিয়াল সাসুরাল সিমার কা’ এবং ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় খ্যাত অভিনেত্রী বৈশালী তক্করকে (Vaishali Takkar) আজ সকালে মধ্যপ্রদেশে তার নিজস্ব বাসভবন থেকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে।
    ইন্দোরের সহকারী পুলিশ কমিশনার এম রহমান বলেছেন যে অভিনেত্রীর ঘর একটি সুইসাইড নোট উদ্ধার করেছে যা থেকে বোঝা যায় যে তিনি মানসিক চাপে ছিলেন। প্রাক্তন প্রেমিকের দ্বারা তাকে হয়রানি করা হচ্ছিল।

    আরও পড়ুন: বলিউডে এন্ট্রি শিখর ধাওয়ানের! কোন সিনেমায় হুমা কুরেশির সঙ্গে দেখা যাবে ভারতীয় ক্রিকেটারকে? 

    পুলিশ মৃতদেহকে ময়নাতদন্তের জন্য মহারাজা যশবন্ত রাও হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ মৃত অভিনেত্রীর মোবাইল ফোন সংগ্রহ করার পর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

    [tw]


    [/tw]  
    এই অভিনেত্রী বাবা ভাইয়ের সাথে ইন্দোরে বসবাস করতে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর আগে তার আচরণে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করেনি পরিবার। বৈশালী যে এত বড়ো সিদ্ধান্ত নিতে পারে তা ভাবতেও পারেনি পরিবারের সদস্যরা। ২০১৫ সালে  ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় নামে জনপ্রিয় এই সিরিয়াল দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। সম্প্রতি তিনি বিগ বস’ খ্যাত নিশান্ত মালকানির বিপরীতে অভিনয় করছিলেন।
    মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে কর্মসূত্রে মুম্বাই চলে যান। পরে অবশ্য ইন্দোরের তেজাজি নগর থানা এলাকার সাই বাগ কলোনিতে তার ভাই এবং বাবার সাথে গত এক বছর ধরে ছিলেন।

      হেল্পলাইন
      মানসিক স্বাস্থ্যের জন্য ভান্দ্রেভালা ফাউন্ডেশন 9999666555 অথবা help@vandrevalafoundation.com
      টিআইএসএস আইকল 022-25521111 (সোম-শনিবার: সকাল ৮টা থেকে রাত ১০টা)
      ( আপনি যদি নিজে মানসিক সমস্যায় আছেন বা মানসিক সমস্যায় আছে এমন কাউকে চেনেন সেক্ষেত্রে অনুগ্রহ করে নিকটস্থ মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিন।)

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
     
  • Adipurush: আরও বিপাকে প্রভাস-কৃতি-সইফ! ‘আদিপুরুষ’ ছবির টিমকে আইনি নোটিশ সংগঠনের

    Adipurush: আরও বিপাকে প্রভাস-কৃতি-সইফ! ‘আদিপুরুষ’ ছবির টিমকে আইনি নোটিশ সংগঠনের

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি ‘আদিপুরুষ‘- (Adipurush) এর প্রথম টিজার। কিন্তু টিজার মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কের ঝড় বয়ে চলেছে। নেটিজেনদের ট্রোলিং এবং কটাক্ষের শিকার হতে হচ্ছে ছবির পরিচালক সহ অভিনেতা-অভিনেত্রীদেরও। ছবিতে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ‘বাহুবলি'(Bahubali) খ্যাত প্রভাস (Prabhas) রামের চরিত্রে,  কৃতি স্যানন সীতার চরিত্রে ও সইফ আলি খান রাবণের চরিত্রে অভিনয় করবেন।

    প্রথমে ছবির (Adipurush) ভিএফএক্স ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। এবার ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে ‘আদিপুরুষ’- এর নির্মাতাদের বিরুদ্ধে। ফলে এবারে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক সংগঠন ও সিনেমাটির বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে আদিপুরুষ-এর টিমকে আইনি নোটিশ পাঠিয়েছে। ন্যাশনাল সিনে ওয়াকার্স ইউনিয়ন (The National Cine Workers Union) নামের সংগঠনটি এই নোটিশ পাঠায়।

    আরও পড়ুন: ‘আদিপুরুষ’- এ হিন্দু সংস্কৃতি নিয়ে উপহাস করা হয়েছে, দাবি বিশ্ব হিন্দু পরিষদের

    প্রসঙ্গত, এর আগেই সিনেমাটি (Adipurush) নিষিদ্ধ করার দাবি তুলেছে ধর্মীয় হিন্দু সংগঠনগুলি। হিন্দু সমাজ, হিন্দু সংস্কৃতি, হিন্দু ধর্মকে উপহাস করার অভিযোগ তুলেছিল বিশ্ব হিন্দু পরিষদও (Viswa Hindu Parishad)। এবারে সরাসরি আইনি পদক্ষেপ নেওয়া হল আদিপুরুষ-এর পরিচালক ওম রাউত, প্রযোজক ভূষণ কুমার সহ অভিনেতা প্রভাস, সইফ ও অভিনেত্রী কৃতি স্যাননের বিরুদ্ধে। সূত্রের খবর অনুযায়ী, নোটিশটি জারি করেছেন আশিষ রাই নামে একজন আইনজীবী। হিন্দু সভ্যতার রামায়ণকে অপমান করা হয়েছে এই ছবিতে বলে সংগঠনের তরফে দাবি করা হয়েছে।

    এই ছবির (Adipurush) টিজার মু্ক্তির প্রথম থেকেই প্রথমে ভিএফএক্স নিয়ে ট্রোলিং হতে শুরু হয়। এরপরে হিন্দু ভাবাবেগে আঘাত করার অভিযোগেও এই ছবি ঘিরে শুরু হয় নানা বিতর্ক। অনেকেই রাবণ হিসেবে সইফের দাঁড়িওয়ালা লুক মেনে নিতে পারছেন না। অভিযোগ উঠেছে যে, সইফকে রাবণের বদলে আলাউদ্দিন খিলজি বা বাবর বেশি মনে হচ্ছে। আবার অনেকেই হনুমানের দাঁড়িওয়ালা লুক দেখেও আপত্তি প্রকাশ করেছেন। ফলে অনেকেরই মতে, এমন ধরণের সাজ দিয়ে ছবির নির্মাতা ইসলাম ধর্মকে বেশি করে ফুটিয়ে তুলছে।

    অন্যদিকে এত কিছুর পর শেষে মুখ খুলেছেন ছবির (Adipurush) পরিচালক ওম রাউত। তিনি বলেন, “আমাদের আজকের রাবণ শয়তানের প্রতিরূপ, সে নিষ্ঠুর। যে সীতাকে অপহরণ করেছে, তাকে এখনকার সময়ে একটা চেহারা দেওয়ার কথা ভেবেছি আমরা। এটা শুধু একটা ছবি বা প্রজেক্ট নয়, আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ।” উল্লেখ্য, ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০২৩ সালের জানুয়ারি মাসে।

  • Cartoon Network:আমাদের শৈশবের দিন শেষ! কার্টুন নেটওয়ার্ক নিয়ে কেন বলছেন নেটিজেনরা?

    Cartoon Network:আমাদের শৈশবের দিন শেষ! কার্টুন নেটওয়ার্ক নিয়ে কেন বলছেন নেটিজেনরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: নয়ের দশকের ছেলেমেয়েদের জন্য দুঃসংবাদ। বন্ধ হয়ে যাচ্ছে ৩০ বছরের পুরনো কার্টুন নেটওয়ার্ক (Cartoon Network)। ৯০’- স এর ছেলেমেয়েদের কাছে কার্টুন নেটওয়ার্ক মানে একটা নস্টালজিয়া। ড্রইং রুমে ধারাবাহিকের কচকচানি শোনার ফ্যান্টাসি ছিল না তাঁদের। অমোঘ আকর্ষণ ছিল কার্টুন নেটওয়ার্কের প্রতি। মা-বাবার হাজার বকুনি খেয়েও নয়ের দশকের ছেলেমেয়েরা কার্টুন নেটওয়ার্ক দেখেই বেড়ে উঠেছে। এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছিল মঙ্গলবার। ৩০ বছর পর কার্টুন নেটওয়ার্ক বন্ধ হচ্ছে। ওয়ার্নার ব্রাদার্স কিনে নিচ্ছে চ্যানেল। এই খবর জানাজানি হতেই নেটদুনিয়া ছেয়ে গিয়েছিল হৃদয়বিদারক পোস্টে। যেন প্রিয় বন্ধুকে সমাধিস্থ করা হচ্ছে, এমন ভাবেই একটি চ্যানেলকে বিদায় জানিয়েছেন বিশ্ববাসী। তাঁরা বেশির ভাগই নব্বইয়ের দশকের শিশু। যাঁরা আজও কোন সময় কোন কার্টুন হত, মুখস্থ বলে দিতে পারবেন, গল্পসমেত।এত দিনের নস্টালজিয়া, ছোটবেলা জড়িয়ে যেখানে, তার হারিয়ে যাওয়া মেনে নিতে পারছেন না কেউ।

    [tw]


    [/tw]

    সেই পরিস্থতিতে কার্টুন নেটওয়ার্ক-এর তরফে টুইট করা হল শনিবার, “তোমাদের সবাইকে বলছি, আমরা মরিনি। আমরা শুধু ৩০ বছর পূর্ণ করলাম। অনুরাগীদের বলছি, আমরা কোথাও যাচ্ছি না। যেমন ছিলাম তেমনই তোমাদের বাড়িতে থাকব। তোমাদের ভালবাসায় আরও কিছু উদ্ভাবনী কার্টুন নিয়ে আসব।”

    [tw]


    [/tw]

    অন্য দিকে, ওয়ার্নার ব্রাদার্স (Warner Bros) কার্টুন নেটওয়ার্ক চ্যানেলটি অধিগ্রহণ করার পরই  ২৬ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। অধিগ্রহণ করার  বিশদ বিবরণ কিংবা, এটি কী ভাবে আগামী দিনে কার্টুন নেটওয়ার্ক-এর কার্যকলাপ নিয়ন্ত্রণ করবে, তা এখনও জানা যায়নি।

    কার্টুন নেটওয়ার্কের (Cartoon Network)  তরফ থেকে ট্যুইট আসার পর ভক্তদের মনে কিছুটা স্বস্তি এনেছে। একজন সোস্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন দয়া করে পুরোনো কার্টুন শো গুলি রাখবেন বাচ্চাদের ক্লাসিক শো গুলির দেখার সুযোগ করে দেবেন। আবার আরেকজন লিখেছেন, ক্লাসিকের দোহাই দিয়ে বাচ্চাদের নতুন শো থেকে বঞ্চিত করা উচিত নয়।

    [tw]


    [/tw]

    প্রসঙ্গত ১৯৯২ সালে টেড টার্নার কার্টুন নেটওয়ার্ক (Cartoon Network) চ্যানেলটির প্রতিষ্ঠা করেছিলেন। এই চ্যানেলটির সবচেয়ে পুরনো কার্টুন শোয়ের নাম ছিল দ্যা মস্কি শো (The Moxy Show)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
     
  • Priyanka – Malala: ইন্সটাগ্রাম বিতর্কে নোবেলজয়ীর সমর্থনে প্রিয়াঙ্কা চোপড়া, কী এমন ঘটল?

    Priyanka – Malala: ইন্সটাগ্রাম বিতর্কে নোবেলজয়ীর সমর্থনে প্রিয়াঙ্কা চোপড়া, কী এমন ঘটল?

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউড ও হলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে (Priyanka Chopra) তাঁর অভিনয়ের পাশাপাশি সাহসী চরিত্রের জন্যই সবাই তাঁকে চিনে থাকেন। ফলে তাঁর পরিচয় দেওয়ার কোনও প্রয়োজন হয় না। যে কোনও বিতর্কেই প্রিয়াঙ্কাকে সরব হতে দেখা গিয়েছে। যেমন সম্প্রতি ইরানে চলা হিজাব বিরোধী আন্দোলনেও তাঁকে সরব হতে দেখা গিয়েছে। যদিও তাঁকে এর জন্য অনেক কটাক্ষের শিকারও হতে হয়েছে। তবে তাঁর কোনও তোয়াক্কা না করেই তিনি তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। এবারে মালালা ইউসুফজাই-এর সমর্থনে (Priyanka-Malala) তাঁকে দেখা গেল। সম্প্রতি আমেরিকান কমেডিয়ান হাসান মিনহাজ তাঁর একটি শো-তে মালালা-কে খোঁচা দিয়ে ঠাট্টা করায় সোশ্যাল মিডিয়াতেই এক বিতর্কের সৃষ্টি হয়েছে। আর এই বিতর্কেই প্রিয়াঙ্কা মালালাকে সমর্থন করেছেন।

    তবে কী এমন বলেছেন আমেরিকান কমেডিয়ান? ভিডিও-তে দেখা গিয়েছে, হাসান মিনহাজ তাঁর শো-তে মালালাকে উপহাস করে বলেছেন, নোবেল পুরস্কার বিজয়ী মালালা তাঁকে ইন্সটাগ্রামে ফলো করেছেন, কিন্তু হাসান তাঁকে ফলো করেননি। আর এই নিয়েই চলছিল ঠাট্টা-মশকরা। এরপরেই এই খবর মালালা জানতে পেরে তাঁকে ইন্সটাগ্রামে আনফলো করে দেন।

    আরও পড়ুন: বলিউডে এন্ট্রি শিখর ধাওয়ানের! কোন সিনেমায় হুমা কুরেশির সঙ্গে দেখা যাবে ভারতীয় ক্রিকেটারকে?

    [insta]https://www.instagram.com/reel/Cjp9iUjA57l/?utm_source=ig_web_copy_link[/insta]

    তবে এই বিতর্ক এখানেই শেষ নয়, এরপরে কমেডিয়ান হাসান ফের এর উত্তর দিতে একটি ভিডিও বানিয়ে বলেছেন, “৪ অক্টোবর, আমি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালাকে নিয়ে একটি রসিকতা করেছি। আমি বলেছিলাম সে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে এবং আমি তাঁকে ফলো করি না। তারপর ৫ অক্টোবর, তিনি প্রতিশোধ নেন জিজ্ঞাসা করে এই লোকটি কে? সে আমাকে ইনস্টাগ্রামে আনফলো করেছে। আমি দুঃখিত মালালা, আমাকে অনুসরণ করুন। আমি জানি না আমি আপনাকে অনুসরণ করব কিনা।“

    [insta]https://www.instagram.com/reel/CjvKYpegPTX/?utm_source=ig_web_copy_link[/insta]

    ফলে মালালা ও হাসানের বিতর্কের মাঝে প্রিয়াঙ্কা মালালার (Priyanka-Malala) পাশে দাঁড়িয়েছেন ও তিনি ইন্সটাগ্রামে পোস্ট করে বলেন, যে তিনিও হাসান মিনহাজকে ফলো করেন না। ফলে এইভাবেই ইন্সটাগ্রামে ফলো আনফলো নিয়েই বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Hema Malini Birthday: ৭৪-এ  ‘ড্রিম গার্ল’,  জন্মদিনে দেখুন কিছু বিশেষ ছবি

    Hema Malini Birthday: ৭৪-এ ‘ড্রিম গার্ল’, জন্মদিনে দেখুন কিছু বিশেষ ছবি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রবীণ অভিনেত্রী, রাজনীতিবিদ, নৃত্যশিল্পী- সর্বোপরি ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীর আজ জন্মদিন (Hema Malini Birthday)। ৭৪ বছরে পা দিলেন হেমা। তাঁর জন্মদিনে তাঁর অনুরাগীরা ও পুরো বলিউডের তারকারা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। এছাড়াও সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বরাও শুভেচ্ছা জানিয়েছেন। তবে তিনি এখন আর এই দিনটিতে তেমন জাঁকজমক পছন্দ করেন না, তাই পরিবারের সঙ্গেই ছোট করে নিজের জন্মদিন পালন করেন।

    হেমা মালিনী (Hema Malini Birthday) বলিউড ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বিখ্যাত ও সফল অভিনেত্রীর মধ্যে অন্যতম একজন। সিনেমা জগতে তাঁর অবদান অপরিসীম। বড় পর্দার পাশাপাশি তিনি রাজনীতিবিদ হিসেবেও বেশ সক্রিয় ছিলেন। একসময় বিজেপির সক্রিয় নেত্রী ছিলেন। হেমা মালিনী ১৯৬৩ সালে তামিল ছবি ‘ইধু সাথিয়াম’-এর মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। ১৯৬৮ সালের বিখ্যাত অভিনেতা রাজ কাপুরের বিপরীতে ‘স্বপ্নকা সওদাগর’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন বলিউডে। সেই ছবির পর আর পেছনে তাকাতে হয়নি তাঁকে। এরপর ‘সীতা গীতা’ ‘নসিব’, ‘জনি মেরা নাম’, ‘সত্তে পে সাত্তা’, ‘ক্রান্তি’ ‘প্রেম নগর’-এর ছবিতে কাজ করেছেন।

    হেমা মালিনীর শুধুমাত্র সৌন্দর্য ও অভিনয় নয়, তাঁর নাচ নিয়েও সবাই পাগল। হেমা মালিনী তাঁর ক্যারিয়ারে অনেক বড় তারকাদের সঙ্গে কাজ করেছেন তবে যে জুটি বেশ হিট ছিল তাঁর মধ্যে একজন হলেন রাজেশ খান্না। সুপারস্টার রাজেশ খান্নার সঙ্গে হিমা দশটি হিট ছবি দিয়েছিলেন। আবার ধর্মেন্দ্রের সঙ্গে তিনি ৩৫টি ছবি অভিনয় করেছিলেন।

    হেমা মালিনীর জন্মদিন (Hema Malini Birthday) উপলক্ষে ইনস্টাগ্রামে সুন্দর একটি পোস্ট করেছেন তাঁর মেয়ে এষা দেওল (Esha Deol)। নিজের ও মায়ের দু’টি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিগুলির সঙ্গে এষা লিখেছেন, “শুভ জন্মদিন মা। ঈশ্বর তোমার শরীরের খেয়াল রাখুক। খুব সুখি থাকো। আমি সবসময় তোমার পাশে আছি। আই লভ ইউ।”

    [insta]https://www.instagram.com/p/Cjwng3IIYgI/?utm_source=ig_web_copy_link[/insta]

    এছাড়াও হেমা মালিনীর তাঁর স্বামী ধর্মেন্দ্র ও তাঁদের দুই মেয়ের সঙ্গে সময় কাটানোর কিছু মুহুর্ত একনজরে দেখে নিন।

    [insta]https://www.instagram.com/p/CdC3Tkevocn/?utm_source=ig_web_copy_link[/insta]

    [insta]https://www.instagram.com/p/CZGT4ErPB5e/?utm_source=ig_web_copy_link[/insta]

    [insta]https://www.instagram.com/p/BcbjZ1-h80f/?utm_source=ig_web_copy_link[/insta]

    [insta]https://www.instagram.com/p/Ce0N__zri6p/?utm_source=ig_web_copy_link[/insta]

    [insta]https://www.instagram.com/p/CVE7ocJNkUc/?utm_source=ig_web_copy_link[/insta]

    [insta]https://www.instagram.com/p/BpCUQv4B3Jh/?utm_source=ig_web_copy_link[/insta]

  • Amitabh-Jaya Bachchan: কেবিসি ১৪-এর সেটে কেঁদে ফেললেন ‘বিগ বি’! কী এমন হল…

    Amitabh-Jaya Bachchan: কেবিসি ১৪-এর সেটে কেঁদে ফেললেন ‘বিগ বি’! কী এমন হল…

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৪’ নিয়ে বর্তমানে ব্যস্ত বিগ বি (Big B)। এই ১৪ সিজনের আসন্ন একটি পর্ব ধামাকাদার হতে চলেছে যা একটি প্রোমো দেখেই বোঝা গিয়েছে। আগামী ১১ অক্টোবর কিংবদন্তি অভিনেতার জন্মদিন। ৮০ বছরে পা রাখতে চলেছেন তিনি। আর তার আগে বার্থ ডে স্পেশ্যাল এপিসোড শ্যুট করা হয় কেবিসি-র সেটে। আর সেখান থেকেই এল বড় চমক। এই প্রোমো তে বিগ বি-এর চোখে জলও দেখা গিয়েছে। তাই তাঁর অনুরাগীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে যে, সেটে কী এমন হল যে তিনি কান্নায় ভেঙে পড়লেন?  

    আরও পড়ুন: চোল রাজত্বকালে হিন্দু ধর্মের অস্তিত্ব ছিল না, দাবি অভিনেতা কমল হাসানের

    তাঁর জন্মদিনকে বিশেষ বানাতে চ্যানেলের তরফে এক উদ্যোগ নেওয়া হয়েছে। আর তাই কেবিসি-এর নির্মাতারা অভিনেতার জন্য জয়া (Amitabh-Jaya Bachchan) এবং অভিষেক বচ্চনকে আমন্ত্রণ জানিয়ে একটি বিশেষ চমক দেওয়ার পরিকল্পনা করেন। সেই সূত্রেই দুই জনের সেটে আসা। ইতিমধ্যেই ওই বিশেষ এপিসোডের একটি প্রোমো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, শো চলাকালীন আচমকা অন্তিম হুটার বেজে উঠছে। বিষয়টিতে চমকে উঠছেন অমিতাভও। প্রশ্ন করছেন, “একটু তাড়াতাড়িই শো শেষ হয়ে গেল না?” সঞ্চালক সহ দর্শকরা সবাই অবাক, আর তখনই হটসিটে বসে থাকা অভিষেক বচ্চন বলেন, “সারপ্রাইজ, বুলা লেতে হ্যায় জো রিশতে মে হমারি মা লগতি হ্যায়।“ 

    [insta]https://www.instagram.com/p/Cje6OfSsZzf/?utm_source=ig_web_copy_link[/insta]

    জয়া বচ্চনকে সেটে দেখে সত্যিই অবাক হয়েছিলেন অমিতাভ বচ্চন (Amitabh-Jaya Bachchan)। তিনি তাঁকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তাঁকে (Amitabh-Jaya Bachchan) জড়িয়েও ধরেন। প্রোমোতে আরও দেখা যায়, হট সিটে বসে জয়া বলেন, “ওঁর ব্যাপারে একটা বিষয় সকলের জানা উচিত…।” এরপরেই টিস্যু দিয়ে চোখের জল মুছতে দেখা যায় অমিতাভকে। কী এমন বললেন জয়া যে অমিতাভ বচ্চনের চোখে জল? কেন বা কোন কথায় তাঁর চোখে জল, এই বিষয়টি প্রোমো তে চ্যানেলের তরফে ধোঁয়াশা রাখা হয়েছে। ফলে ১১ অক্টোবর পর্বটি চ্যানেলে প্রচার হওয়ার পরেই বিগ বি-এর কান্নার পিছনের কারণ জানা যাবে। 

LinkedIn
Share