Category: বিনোদন

Get updates on Entertainment News Celebrities, Hollywood, Bollywood, Tollywood Movies, Web series, OTT from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Nora Fatehi: “আমি ষড়যন্ত্রের শিকার, ষড়যন্ত্রকারী নই”, আর্থিক তছরুপ মামলায় জেরার মুখে বললেন নোরা ফতেহি

    Nora Fatehi: “আমি ষড়যন্ত্রের শিকার, ষড়যন্ত্রকারী নই”, আর্থিক তছরুপ মামলায় জেরার মুখে বললেন নোরা ফতেহি

    মাধ্যম নিউজ ডেস্ক: জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)-এর পরে গতকাল নোরা ফতেহি (Nora Fatehi)-কে সমন করেছিল দিল্লি পুলিশ (Delhi Police)। ফলে সময় মতো দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (EOW) -এর অফিসে পৌঁছে গিয়েছিলেন নোরা। ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় (Money Laundering Case) মন্দির মার্গের সদর দফতরে নোরাকে টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। বলি সুন্দরীকে জেরা করার সময়ে অনেক তথ্যই উঠে এসেছে, যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

    নোরা ফতেহি বলেছেন, ‘তিনি এই ষড়যন্ত্রের শিকার, ষড়যন্ত্রকারী নয়।’ গতকাল নোরার পাশাপাশি জেরা করা হয় পিঙ্কি ইরানিকেও। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিন ও নোরার সঙ্গে আলাপ করিয়েছিলেন এই পিঙ্কি। নোরা এদিন দাবি করেন যে, তাঁর সঙ্গে সুকেশের কখনও সাক্ষাৎ হয়নি, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল। এবং হোয়াটসঅ্যাপের সেই মেসেজের স্ক্রিনশটগুলিও দেখিয়েছেন নোরা।

    আরও পড়ুন: ৮-ঘণ্টা জিজ্ঞাসাবাদ জ্যাকলিনকে, এবার দিল্লি পুলিশের জেরার মুখে নোরা

    তিনি তাঁর তামিলনাড়ুতে “চ্যারিটি” ইভেন্টে সফরের বিস্তারিত ঘটনাও বলেছেন। তিনি জানিয়েছেন যে, তিনি এক্সসিড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের প্রোমোটার আফসার জাইদির আমন্ত্রণে সেই ইভেন্টে গিয়েছিলেন ও অনুষ্ঠানটি সুপার কার আর্টিস্ট্রি দ্বারা অনুষ্ঠিত করা হয়েছিল। এরপর তদন্তকারীরা প্রশ্ন করেন যে, এই ইভেন্টে যাওয়ার জন্য কে তাঁর খরচের জন্য টাকা দিয়েছেন, তখন নোরা সুকেশের স্ত্রী লীনা পলের (Leena Paul) নাম উল্লেখ করেন। অফিসারদের আরও বলেছিলেন যে লীনা একটি ইভেন্টে তাঁর সঙ্গে দেখা করেছিলেন এবং তাঁকে একটি গুচি ব্যাগ এবং একটি আইফোন উপহার দিয়েছিলেন এবং তখনই তিনি জানতে পারেন যে তাঁকে একটি বিএমডব্লিউ উপহার দেওয়া হচ্ছে।

    ইকোনমিক উইং-এর বিশেষ কমিশনার রবীন্দ্র যাদব সংবাদমাধ্যমে জানিয়েছেন, তদন্তে সাহায্য করেছেন নোরা। সূত্রের খবর অনুযায়ী, বুধবার জ্যাকলিন ও পিঙ্কিকে দিল্লি পুলিশের জেরা করার সময়ে তাঁরা বিতর্কে জড়িয়ে পড়ে। আরও জানা গিয়েছে যে, সুকেশ প্রথমে নোরাকে ফাঁসানোর চেষ্টা করলে সুকেশ ব্যর্থ হয় ও পরে জ্যাকলিনকে তাঁর জালে ফাঁসিয়ে নেয়। ফলে জ্যাকলিন চন্দ্রশেখরের দ্বারা এতটাই প্রভাবিত হয়ে পড়েছিলেন যে, তিনি তাকে “তার স্বপ্নের মানুষ” বলে ভাবতেন। এমনকি তাঁকে বিয়ে করার কথাও ভাবতেন। পুলিশের বিশেষ কমিশনার (ইওডব্লিউ) রবিন্দর যাদব জানিয়েছেন, তবে জ্যাকলিন সুকেশের বিষয়ে জানার পরেও তাঁর সঙ্গে সম্পর্ক ভাঙেনি। অন্যদিকে কিন্তু কিছু সন্দেহ করতে পারায় আগেই সুকেশ ও লীনার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে নেয় নোরা। ফলে গতকাল তিনি বলেছেন, ‘তিনি কোনও অপরাধমূলক কাজকর্মের সম্পর্কে জানতেন না’।

  • Raju Srivastava: নরেন্দ্র মোদি থেকে অমিতাভ বচ্চন, ‘কমেডি-কিং’ রাজুর অনুরাগী ছিলেন সকলেই

    Raju Srivastava: নরেন্দ্র মোদি থেকে অমিতাভ বচ্চন, ‘কমেডি-কিং’ রাজুর অনুরাগী ছিলেন সকলেই

    মাধ্যম নিউজ ডেস্ক: কমেডিয়ান-অভিনেতা রাজু শ্রীবাস্তবের (Raju Srivastava) প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। তাঁর প্রয়াণে বলিউড থেকে রাজনৈতিক মহল, সর্বত্রই শোকের ছায়া। প্রায় দেড় মাসের লড়াই শেষে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তিনি। তাঁর রয়েছে অসংখ্য ভক্ত। তাঁর শারীরিক অবস্থার খারাপ হওয়ার পর থেকেই তাঁর অসংখ্য অনুরাগীরা তাঁর জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে জানেন কী, এই বিখ্যাত ‘কমেডি কিং’-এর অনুরাগীদের মধ্যে অন্যতম ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও বলিউডের বিগ বি (Big B)।

    আগের এক সাক্ষাৎকারে রাজু জানিয়েছিলেন, তিনি অমিতাভ বচ্চনের সবচেয়ে বড় ভক্ত। তিনি সবার সামনে স্বীকার করেছিলেন যে কীভাবে তিনি তাঁর শৈশবের দিনগুলিতে বিগ বিকে অনুকরণ করতেন। তিনি সেই সাক্ষাৎকারে বলেন, “আমি অমিতাভ বচ্চনের ‘দিওয়ার’ (Deewar) দেখার পর থেকে মিমিক্রি এবং কমেডির ভক্ত হয়ে গিয়েছিলাম। আমি তাঁর পোস্টার কিনে আমার বাড়িতে লাগাতাম। আমি তাঁর মত চুলের স্টাইল করে তাঁকে অনুকরণ করতে শুরু করেছিলাম। তখন লোকেরা আমাকে বিগ বি বলে সম্বোধন করত।”

    তবে শুধুমাত্র রাজু বিগ বি-এর ভক্ত ছিলেন না। অমিতাভ বচ্চনও রাজুর অনুরাগী ছিলেন। ফলে তাঁরা একে অপরের ভালো বন্ধুও হয়ে উঠেছিলেন।। জানা যায়, রাজু যখন অসুস্থ অবস্থায় হাসপাতালে ছিলেন, তখন রাজুর দ্রুত আরোগ্য কামনা করে তাঁকে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন বিগ বি। রাজুকে পাঠানো ভয়েস মেসেজে তিনি বলেছিলেন, “রাজু এবার তো ওঠো। এখনও অনেক কাজ করতে হবে।”

    আরও পড়ুন: থেমে গেল হাসি, প্রয়াত জনপ্রিয় কমেডিয়ান-অভিনেতা রাজু শ্রীবাস্তব, শোকবার্তা প্রধানমন্ত্রীর

    শুধুমাত্র বলিউড অভিনেতাদের কাছে নয়, রাজনৈতিক নেতাদের কাছেও ব্যাপকভাবে প্রিয় ছিলেন রাজু। ২০১৭ সালের একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর অনুকরণ উপভোগ করেন। রাজু জানিয়েছিলেন, মোদিজি নিজে চেয়েছিলেন তাঁর অনুকরণ যাতে তিনি করেন। কারণ মোদিজি মনে করেন, কাউকে অনুকরণ করাও একটি শিল্প।

    ১৯৬৩ সালের ২৫ ডিসেম্বর কানপুরে জন্ম হয় রাজু শ্রীবাস্তবের। বাবা রমেশচন্দ্র শ্রীবাস্তব ছিলেন কানপুরের প্রখ্যাত কবি। ছেলের নাম তিনি রেখেছিলেন সত্যপ্রকাশ শ্রীবাস্তব। কিন্তু রাজু নামেই সকলে ডাকতেন। ছোটবেলা থেকেই চেনা মানুষজনের নকল করতে পারতেন। তবে রাজু শ্রীবাস্তবের এত অনুরাগী থাকলেও তিনি জানিয়েছিলেন, তাঁর এই কাজকে আত্মীয়রা ভালো চোখে দেখেনি। কিন্তু তিনি সব কটুক্তি, বাধাকে সম্মুখীন করে তাঁর নিজের লক্ষ্যের জন্য এগিয়ে গিয়েছিলেন। পরে তিনি আমদানি আটানি খরচা রুপাইয়া, ম্যায়নে পেয়ার কিয়া-সহ বেশ কিছু বলিউড ছবিতে কাজ করেন। এমনকি ‘বিগবস’ থেকে শুরু করে ‘কপিল শর্মা’র শো– এ সবেই নিজের অবদান রেখেছেন রাজু। সম্প্রতি ‘ইন্ডিয়া’জ লাফটার চ্যাম্পিয়ন’-এ বিশেষ অতিথি হিসেবে দেখা গিয়েছিল তাঁকে।

  • Brahmastra: শাহরুখের ‘বানরাস্ত্র’-এর চরিত্র নিয়ে তৈরি করা হবে আলাদা ছবি! ইঙ্গিত দিলেন ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালক

    Brahmastra: শাহরুখের ‘বানরাস্ত্র’-এর চরিত্র নিয়ে তৈরি করা হবে আলাদা ছবি! ইঙ্গিত দিলেন ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালক

    মাধ্যম নিউজ ডেস্ক: বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji) পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। আর ছবির প্রথম পার্ট ইতিমধ্যেই ঝড় তুলেছে বক্স অফিসে। তবে এই ছবির প্রধান অভিনেতা রনবীর কাপুর (Ranbir Kapoor) হলেও, মূল আকর্ষণ ছিল কিং খানের (Shah Rukh Khan) ক্যামিও। মাত্র কয়েক মিনিটের জন্য তাঁকে এই ছবিতে দেখা গেলেও শাহরুখ অনুরাগীদের মনে ঝড় তুলেছে তিনি। তাঁকে অল্প সময়ের জন্য দেখে শাহরুখ ভক্তদের মন ভরেনি। তাই এবারে বাদশাহ-র ভক্তরা এক আলাদাই দাবি করে পরিচালক অয়ন মুখার্জির কাছে।

    এই ছবিতে এক বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। যাঁর নাম মোহন ভার্গব, যিনি ‘বানরাস্ত্র’ (Vanarastra)-এর অধিকারী। আর এই চরিত্রে তাঁকে দর্শকরা আরও দেখতে চান। তাই শাহরুখ অনুরাগীদের দাবি, এবার ডা. মোহন ভার্গব চরিত্র নিয়েই তৈরি হোক পূর্ণদৈর্ঘের একটি সিনেমা। অনেকে আবার সোশ্যাল মিডিয়ায় বলেছেন ছবির সিক্যোয়েল নয়, প্রিক্যোয়েল তৈরি হোক। যেখানে মোহন ভার্গবের ‘বানরাস্ত্র’-এর শক্তি পাওয়ার আগের জীবনের গল্প বলা হবে। আর এই নিয়েই নতুন ট্রেন্ডে ভরেছে সোশ্যাল মিডিয়া।

    আরও পড়ুন: বক্স অফিসে ‘সুপারহিট’ ব্রহ্মাস্ত্র, প্রথম দিনের আয় ছাপিয়ে গেল সঞ্জয়ের ‘সঞ্জু’-র রেকর্ড

    আর শাহরুখ ভক্তদের এই দাবি হয়তো মেনে নিতে চলেছেন পরিচালক নিজেই। কারণ তিনি সংবাদমাধ্যমে এমনটাই ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, শাহরুখ খানের চরিত্রটি প্রথম অংশেই সীমাবদ্ধ থাকবে না এবং সুপারস্টার অবশ্যই ফিরে আসবেন। তিনি বলেছেন, “অনুরাগীরা বলার আগেই আমরা এ বিষয়ে পরিকল্পনা করছিলাম। ২০১৯-এ যখন শাহরুখের দৃশ্যটির শ্যুট হচ্ছিল, তখনই আমরা ভেবেছিলাম। আমার সহকারীরাও আমার সঙ্গে একমত। তাই আমরা স্পিন অফ নিয়ে পরিকল্পনা শুরু করেছি। ফলে আমরা পরবর্তী পদক্ষেপের জন্য পরিকল্পনা করছি।“

    প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। বক্স অফিসে ব্যবসা ভালো করলেও ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে দর্শকরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। অনেকেই ছবির ভিএফএক্স নিয়ে প্রশংসা করলেও গল্পকে নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। এখনও পর্যন্ত ভারতে ছবিটি ১৫০ কোটি টাকার ব্যবসা করেছে। তবে দর্শকদের প্রতিক্রিয়া দেখে এই মনে করা হচ্ছে যে, এই ছবিতে অনেক বড় বড় অভিনেতা-অভিনেত্রীরা থাকলেও শাহরুখ খানের চরিত্রই দর্শকদের মনে দাগ কাটতে পেরেছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
  • Prabhas: দশেরায় রামলীলায় রাবণের কুশপুতুল দাহ করবেন ‘রাম’ প্রভাস

    Prabhas: দশেরায় রামলীলায় রাবণের কুশপুতুল দাহ করবেন ‘রাম’ প্রভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতি বছরের মত এবারেও লাভ-কুশ রামলীলা কমিটি (Lav Kush Ramleela Committee) দশেরা (Dussehra) উৎসবে রামলীলার আয়োজন করেছে। কিন্তু এবারের রামলীলা অনুষ্ঠানে কিছু ধামাকাদার হবে বলেই আশা করা হয়েছিল। আর তেমনটাই হল। জানা গিয়েছে, এবারে দশেরায় রাবণের কুশপুতুল দাহ করবেন দক্ষিণের বিখ্যাত সুপারস্টার প্রভাস (Prabhash)। প্রতি বছরের মতো এবারও লাভ কুশ রামলীলা সমিতির তরফে রাবণ দহন অনুষ্ঠান নিয়ে জোরদার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবার জনপ্রিয় সুপারস্টার প্রভাসের আগমনে বেশ উচ্ছ্বসিত কমিটির লোকজনসহ প্রভাস অনুরাগীরাও।

    জানা গিয়েছে, খুব শীঘ্রই বড়পর্দায় ‘আদিপুরুষ’ (Adipurush) সিনেমায় রামের চরিত্রে আসতে চলেছে বাহুবলী। ‘আদিপুরুষ’ ভারতীয় পৌরাণিক কাহিনির উপর ভিত্তি করে তৈরি ছবি। বক্স অফিসে বেশ ভালো ফলাফল করতে পারে বলে আশা করা হচ্ছে। এই আসন্ন ছবি ঘিরে সিনেপ্রেমীদের মধ্যে উন্মাদনের শেষ নেই। ফলে সিনেমা মুক্তি পাওয়ার আগেই প্রভাসকে রামের অবতারে দেখা যাবে, এই কথা জেনেই প্রভাস অনুরাগীদের উত্তেজনার শেষ নেই। সূত্রের খবর অনুযায়ী, এই ছবি বক্স অফিসে ঝড় তুলতে পারে, ভেঙে যেতে পারে আগের সব রেকর্ডও।

    আরও পড়ুন: রণবীরকে সকলের সামনে চড় মারলেন তাঁরই দেহরক্ষী! তারপর যা ঘটল…

    লাভ কুশ রামলীলা সমিতির প্রধান অর্জুন কুমার এই বছরের পরিকল্পনা সম্পর্কে তার উত্তেজনা প্রকাশ করেছেন এবং জানিয়েছেন যে দক্ষিণের শিল্পী প্রভাস তাঁর পরবর্তী ছবি আদিপুরুষে ভগবান শ্রী রামের ভূমিকায় অভিনয় করছেন। চলচ্চিত্রের মাধ্যমে খারাপের ওপর ভালোর জয়ের বার্তা দেবেন তিনি। সেই কারণেই এবার রাবণ দহনের জন্য সবচেয়ে উপযুক্ত প্রভাস। অর্জুন কুমার জানান, প্রতিবারের মতো এবারও রাবণ, কুম্ভকরন ও মেঘনাদের তিনটি কুশপুতুল থাকবে। বাতাসে তীর ছুঁড়ে প্রতিটি কুশপুতুলকে দাহ করবেন অভিনেতা প্রভাস। এর আগে অজয় দেবগন, জন আব্রাহামের মত তারকারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এবছর দশেরা উৎসব ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে ও ৫ অক্টোবর বিজয়াদশমী।

    তবে এবারের প্যান্ডেলেও এক নতুন চমক নিয়ে আসতে চলেছে লাভ কুশ কমিটি। কারণ এ বছর প্যান্ডেলের থিম রাখা হয়েছে অযোধ্যার রাম মন্দিরের আদলে। প্রায় ১০০ ফুটের প্যান্ডেল তৈরি করা হবে। লাভ-কুশ রামলীলা সমিতি লাল কেল্লার মাঠে রামলীলার আয়োজন করবে। বিজয়াদশমীতে দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার প্রভাস উৎসবে যোগ দেবেন এবং রাবণের কুশপুতুল দাহ করবেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Kangana vs Mahesh: ‘মহেশ ভাটের আসল নাম আসলাম, তবে লুকিয়ে রাখেন কেন?’ প্রশ্ন করলেন কঙ্গনা

    Kangana vs Mahesh: ‘মহেশ ভাটের আসল নাম আসলাম, তবে লুকিয়ে রাখেন কেন?’ প্রশ্ন করলেন কঙ্গনা

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও খবরের শিরোনামে কঙ্গনা-মহেশ (Kangana – Mahesh)। ফের নতুন বিতর্কে জড়ালেন বলিউড কুইন কঙ্গনা রানাউত (Kangana ranaut)। এবারে কঙ্গনার নিশানায় বিখ্যাত পরিচালক-প্রযোজক মহেশ ভাট (Mahesh Bhatt)। তিনি দাবি করলেন, মহেশ ভাটের আসল নাম আসলাম (Aslam), তাই তিনি প্রশ্ন করেছেন কেন  তিনি এই নাম বদল করেছেন এবং কেন তিনি এই নাম সবার থেকে গোপন রেখেছেন? কঙ্গনা তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে মহেশ ভাটের একটি পুরনো ভিডিও শেয়ার করে এই প্রশ্ন করেন।

    এরপরেই তাঁর এই সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। শুধু নামের কথাই নয়, তিনি তাঁর ধর্ম নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর ভিডিও শেয়ার করে কঙ্গনা লিখেছেন, “মহেশজি খুব কাব্যিকভাবে হিংসার জন্য উস্কানি দিচ্ছেন।“ ভিডিও-এর আরেকটি অংশ শেয়ার করে তিনি বলেন, “আমায় বলা হয়েছিল, মহেশ ভাটের আসল নাম আসলাম। দ্বিতীয় স্ত্রী সোনি রাজদানকে বিয়ে করার জন্য তিনি ধর্ম পরিবর্তন করেছিলেন। নামটা সুন্দর, তবে লুকিয়ে রাখেন কেন?” তিনি  আরও একটি মন্তব্য করে বলেন, “নিজের আসল নাম ব্যবহার করা উচিত। আর উনি যখন ধর্ম পরিবর্তন করেছেন, তখন আর নির্দিষ্ট কোনও ধর্মের হয়ে কথা না বলাই উচিত।”

    আরও পড়ুন: ‘ব্রহ্মাস্ত্র’-এর নতুন রেকর্ড! অগ্রিম বুকিং-এ ২৪ ঘণ্টারও কম সময়ে ২০০০ টি টিকিট বিক্রি!

    এইবারই প্রথম নয়, এর আগেও তিনি মহেশ ভাটকে অনেক বিষয়ে আক্রমণ করেছেন। উল্লেখ্য ২০২০ সালে কঙ্গনা মহেশের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। কঙ্গনা দাবি করেছিলেন, মহেশ ভাটের মেয়ে পূজা ভাটের ছবি ‘ধোঁকা’-তে একটি বিশেষ দৃশ্যে কঙ্গনা অভিনয় করতে রাজি না হওয়ায় কঙ্গনার মুখে নাকি জুতো ছুঁড়ে মেরেছিলেন মহেশ। এছাড়াও চলতি বছরের প্রথমের দিকে মহেশ কন্যা আলিয়াকেও নিশানা করেছিলেন কঙ্গনা। আলিয়াকে কটাক্ষ করে ‘পাপা কী পরি’ বলেন ও মহেশকে ‘মুভি মাফিয়া’ বলেন।

    উল্লেখ্য়, মহেশ ভাটের ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমেই কঙ্গনা বলিউডে তাঁর যাত্রা শুরু করেছিলেন। কিন্তু বর্তমানে তাঁর সঙ্গে মহেশের সঙ্গে সম্পর্ক আর আগের মত নেই। তাই বার বার কঙ্গনার নিশানায় আসতে হয়েছে মহেশ ভাটকে। এবার আবারও তাঁর নাম ও ধর্ম নিয়ে মন্তব্য করায় সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা শুরু হয়েছে।

  • Ranveer Singh Slapped: রণবীরকে সকলের সামনে চড় মারলেন তাঁরই দেহরক্ষী! তারপর যা ঘটল…

    Ranveer Singh Slapped: রণবীরকে সকলের সামনে চড় মারলেন তাঁরই দেহরক্ষী! তারপর যা ঘটল…

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি রণবীর সিংয়ের (Ranveer Singh) নগ্ন ফটোশ্যুট নিয়ে তোলপাড় উঠেছিল ভারতের মিডিয়া। নগ্ন ফটোশ্যুট করায় অভিনেতার বিরুদ্ধে অশালীনতার অভিযোগ তুলে মুম্বই পুলিশের  (Mumbai Police) তরফ থেকে তাঁকে নোটিশ পাঠানো হয়েছিল। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের নতুন বিতর্কে ‘পদ্মাবৎ’ খ্যাত অভিনেতা।

    দক্ষিণ ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার বিতরণী উৎসবে (SIIMA Awards 2022) উপস্থিত হয়েছিলেন রণবীর। বরাবরই প্রাণবন্ত ও খোশমেজাজে থাকেন তিনি। কখনও অনুরাগীদের নিরাশ করেন না। তাঁর এই স্বভাবের জন্য রণবীরকে বেশ পছন্দ করেন তাঁর ভক্ত-অনুরাগীর দল। প্রিয় অভিনেতাকে এদিন পাশে পেয়ে সকলেই আবদার করছিলেন তাঁর সঙ্গে সেলফি তোলার। হাসিমুখেই বিলোচ্ছিলেন রণবীর। 

    এই সময় তাঁকে ঘিরে দর্শকদের মধ্যে প্রচণ্ড উন্মাদনা থাকায় দেহরক্ষীরা তাঁর নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।  অতিরিক্ত ভিড়ের মধ্যে দুটি বালক নীচে পড়ে যায়। কিন্তু, রণবীরের তৎপরতার সঙ্গে এগিয়ে গিয়ে তাদের তুলে নিজের কাছে টেনে নেন। আর ঠিক এই সময়ে ঘটে যায় ঘটনাটি। আচমকা, তাঁরই দেহরক্ষীর চড় এসে পড়ে রণবীরের গালে। এই ঘটনায় হতোদ্যম হয়ে পড়েছিলেন অভিনেতা। তবে, কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে নেন। 

    আরও পড়ুন: ওটিটি প্লে অ্যাওয়ার্ডসে চাঁদের হাট, কারা জিতলেন কোন পুরস্কার, দেখে নিন তালিকা

    কিন্তু কেন এমনটা ঘটালেন ওই দেহরক্ষী? আসলে, গোটাটাই একটি নিছক দুর্ঘটনা মাত্র। রণবীরকে ক্রমশ ঘিরে চলা ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিলেন তাঁর দেহরক্ষীরা। এমন সময় একজন অনুরাগীকে সরাতে গিয়ে ভুলবশত, তাঁর দেহরক্ষীর হাত গিয়ে পড়ে রণবীরের গালে। ভিড় থেকে রক্ষা করতে গিয়েই ভুলক্রমে রণবীরকে আঘাত করে বসেন তাঁর দেহরক্ষী। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটি ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা গিয়েছে, চড় খেয়ে স্বল্পক্ষণের জন্য তিনি অবাক হয়ে তাকিয়েছিলেন। সম্বিৎ ফেরার পরে হেসে কিছুক্ষণ ডান গালটি চেপে ধরেছিলেন।

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by फिल्मी NEWJ (@filmynewj)

     

    রণবীর সিং বলিউডের একমাত্র সেলিব্রিটি যিনি দক্ষিণ ভারতের চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিসেল হান্সিকা মোতওয়ানি, বিজয় দেবরাকোন্ডা, অমলা পল, যশ, আল্লু অর্জুন, পূজা হেগড়ে, অরবিন্দ গোস্বামী এবং প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার মতো বিখ্যাত তারকা-সেলিব্রিটিরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

  • Jean-Luc Godard: বিশ্ব চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন, প্রয়াত পরিচালক জঁ লুক গোদার

    Jean-Luc Godard: বিশ্ব চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন, প্রয়াত পরিচালক জঁ লুক গোদার

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব চলচ্চিত্র জগতে ইন্দ্রপতন। প্রয়াত কিংবদন্তী ফরাসি পরিচালক (French Film Director) জঁ লুক গোদার (Jean-Luc Godard Passes Away)। ষাটের দশকে ফরাসি চলচ্চিত্রে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিলেন কিংবদন্তী এই পরিচালক। বলা হয়, ফরাসি সিনেমার নবজাগরেণের রূপকার ছিলেন গদার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১। ‘ব্রেথলেস’, ‘কনটেম্পট’-এর মতো ছবি বানিয়ে ফরাসি ছবিতে নতুন দিক খুলে দিয়েছিলেন তিনি। 

    শুধু ফরাসি ছবিতেই সীমাবদ্ধ ছিলেন না গোদার। আন্তর্জাতিক ছবিতেও নিজের কাজের বড় ছাপ ফেলেছিলেন ওই পরিচালক। হলিউডে গল্প বলা ছবির যে ধরন, সম্পাদনার যে ধরন, সবই পাল্টে দিয়েছিলেন তিনি। চলচ্চিত্রের ভাষাকে এক নতুন মাত্রা দিয়েছিলেন গোদার। 

    আরও পড়ুন: ওটিটি প্লে অ্যাওয়ার্ডসে চাঁদের হাট, কারা জিতলেন কোন পুরস্কার, দেখে নিন তালিকা 

    আন্তর্জাতিক চলচ্চিত্রে এসেছিল নতুন তরঙ্গ। ১৯৬০-এর দশকে সিনেমা তৈরির নতুন পদ্ধতি এনেছিলেন পরিচালক। হ্যান্ডহেল্ড ক্যামেরায় নাগরিক যাপন উঠে এসেছিল গোদারের ছবিতে। চলচ্চিত্রের সংলাপ নির্মাণে গোদারকে পৃথিবীর শ্রেষ্ঠতম পরিচালক বলে মনে করেন অনেকে। তাঁর হাত ধরেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল নব তরঙ্গের আদর্শ। বিপ্লবী চেতনার মানুষ ছিলেন গোদার। ছবির সংলাপ তৈরিতে প্রগতিশীল এবং বৈপ্লবিক। 

    আরও পড়ুন: ইন্সটাগ্রাম থেকে উধাও ছবি! দেড় মাসেই ললিত-সুস্মিতার সম্পর্ক শেষের পথে? প্রশ্ন উঠছে নেটদুনিয়ায় 

    পরবর্তী কালে আন্তর্জাতিক ছবির জগতের অন্যতম উচ্চপ্রশংসিত পরিচালক কোয়েন্টিন তারান্তিনোও গোদারের কাজকে স্বীকৃতি দিয়েছেন। ‘ট্যাক্সি ড্রাইভার’ তৈরির সময়ে মার্টিন স্করসিসও গোদারের কথা বলেছিলেন।   

    শুধু বিদেশ নয় এ দেশের পরিচালকদেরও প্রভাবিত করেছিলেন গোদার। গোদারের চলচ্চিত্রে একসময় উদবুদ্ধ হয়েছিলেন মৃণাল সেনও। আনন্দ গান্ধির ‘শিপ অফ থিসিয়াস’ এবং রীতেশ বাত্রার ‘লাঞ্চ বক্স’-এ গোদারের প্রভাব খুঁজে পান অনেকে।  

    ২০১৪ সালে গোদারের তৈরি ‘গুডবাই টু ল্যাঙ্গুয়েজ’ ছবিটি শ্যুট করা হয় থ্রিডি-তে। আন্তর্জাতিক চলচ্চিত্রে গোদারের অবদানের শেষ নেই। তিনি চলে গেলেও, রেখে গেলেন বহু মূল্যবান কাজ। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Dr. Bhupen Hazarika: ভূপেন হাজারিকার ৯৬তম জন্মদিন, ডুডল তৈরি করে শিল্পীকে শ্রদ্ধা গুগলের

    Dr. Bhupen Hazarika: ভূপেন হাজারিকার ৯৬তম জন্মদিন, ডুডল তৈরি করে শিল্পীকে শ্রদ্ধা গুগলের

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ কিংবদন্তী সংগীতশিল্পী ভূপেন হাজারিকার (Bhupen Hazarika) ৯৬ তম জন্মদিন। এই বিশেষ দিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাল গুগল (Google), তাদের ডুডলের (Doodle) মাধ্যমে। এটিই প্রথম নয়, এর আগেও গুগলকে দেখা গিয়েছে জনপ্রিয়, স্মরণীয় ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে এমন ডুডল করে থাকে। তিনি একাধারে গায়ক, কবি, সংগীতশিল্পী, পরিচালক ও গীতিকার ছিলেন। এর পাশাপাশি তিনি রাজনীতিতেও যোগ ছিলেন। ১৯৬৭ থেকে ১৯৭২ সাল পর্যন্ত আসাম বিধানসভার বিধায়কও ছিলেন তিনি। ‘সুধাকণ্ঠ’ নামেই বেশি পরিচিত ছিলেন তিনি।

    ২০১১ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ভূপেন হাজারিকা। তবে তিনি যেন এখনও তাঁর সংগীতের মাধ্যমে মানুষের মনে বেঁচে আছেন। এই কিংবদন্তি শিল্পীর প্রতি গুগলের শ্রদ্ধাজ্ঞাপনে ভূপেন হাজারিকার অনুরাগীরাও খুশী হয়েছেন। প্রায় ছয় দশক ধরে তিনি কাজ করেছেন প্রায় কয়েকশ ছবিতে। গুগলের এই বিশেষ সম্মান জানানোর পদ্ধতি প্রায় সবারই জানা। তাই আজও তার কোনও ব্যতিক্রম হয়নি। এই ডুডলে দেখা যায়, হারমোনিয়াম নিয়ে বসে রয়েছেন এই সংগীতশিল্পী। এই ডুডলটি তৈরি করেছেন মুম্বইয়ের অতিথিশিল্পী রুতুজা মালি (Rutuja Mali )।

    আরও পড়ুন: ‘ওয়েদার উম্যান অফ ইন্ডিয়া’- কে ১০৪তম জন্মদিনে শ্রদ্ধা জানাল গুগল ডুডল

    ১৯২৬ সালের ৮ই সেপ্টেম্বর আসামে জন্মগ্রহণ করেন তিনি। এরপর ব্রহ্মপুত্রের তীরে সেখানকার সংস্কৃতি আর লোকগানকে আঁকড়ে ধরেই তাঁর বড় হওয়া। মাত্র ১০ বছর বয়সে তাঁর প্রথম গান রেকর্ড করা হয়েছিল। এরপর তিনি ১৯৪২ সালে কলাবিভাগে ইন্টারমিডিয়েট পাশ করেন এবং ১৯৪৬ সালে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর পাশ করেন। এরপরই তিনি পাড়ি দেন নিউ ইয়র্কের উদ্দেশে। সেখানে পাঁচ বছর থেকে ১৯৫২ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশনে পিএইচডি করে দেশে ফিরে আসেন।

    পড়াশোনার শেষ করে গুয়াহাটিতে অল ইন্ডিয়া রেডিওর হয়ে গান গাইতে শুরু করেন তিনি। তিনি একাধিক বাংলা গান হিন্দিতে অনুবাদ করেও গেয়েছেন। এরপর তিনি অসংখ্য গান তৈরি করেছেন। তাঁর গানের মাধ্যমে তিনি মানুষের গল্প তুলে ধরতেন। তাঁদের সুখ-দুঃখের গল্প, ঐক্য এবং সাহস, রোম্যান্স এবং একাকীত্ব এবং দ্বন্দ্ব ও সংকল্পের গল্প তিনি তাঁর গানের মাধ্যমে তুলে ধরেন।

    ‘রুদালি’, ‘মিল গয়ি মনজিল মুঝে’, ‘দরমিয়াঁ’, ‘গজগামিনি’, ‘দামন’, ‘কিউঁ’-এর মতো গানের মাধ্যমে মানুষের মন ছুঁয়ে গিয়েছিলেন তিনি। একাধিক পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কার, সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, পদ্মশ্রী (১৯৭৭), দাদাসাহেব ফালকে পুরস্কার (১৯৯২), পদ্ম ভূষণ (২০০১)-এর মতো পুরস্কার। এছাড়াও তাঁকে মরণোত্তর পদ্মবিভূষণ (২০১১) এবং ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন (২০১৯) দিয়ে সম্মানিত করা হয়।

  • OTT Play Awards: ওটিটি প্লে অ্যাওয়ার্ডসে চাঁদের হাট, কারা জিতলেন কোন পুরস্কার, দেখে নিন তালিকা

    OTT Play Awards: ওটিটি প্লে অ্যাওয়ার্ডসে চাঁদের হাট, কারা জিতলেন কোন পুরস্কার, দেখে নিন তালিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার ছিল ওটিটি প্লে অ্যাওয়ার্ডস ২০২২ (OTT Play Awards 2022) -এর অনুষ্ঠান। ভারতের নানা রাজ্যের শিল্পীরা উপস্থিত ছিলেন সেখানে। এই অনুষ্ঠানে সেরা ওয়েব সিরিজ, সেরা অভিনেতা, সেরা ডায়লগ- সহ একাধিক বিভাগে ওটিটি প্ল্যাটফর্মের শিল্পীদের পুরস্কৃত করা হয়েছে। এই সর্বপ্রথম প্যান-ইন্ডিয়া ওটিটি পুরস্কার দেওয়ার আয়োজন করা হয়েছে। এর লক্ষ্য হল সারা দেশ থেকে সবচেয়ে আকর্ষণীয় ওটিটি সিনেমা, শো, অভিনেতা এবং সিনেমা নির্মাতাদের পুরস্কার দিয়ে তাঁদের সম্মান জানানো। আর সেখানে পিছিয়ে নেই বাংলাও। বাংলা ভাষা থেকেও অনেকে নমিনেশনে এসেছে ও পুরস্কারও জিতেছে। ওটিটি প্লে অ্যাওয়ার্ডসে পুরস্কৃত হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় । সেইসঙ্গে ‘আরণ্যক’-এর গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।  ওটিটি প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ডসে কে পেল সেরা সিরিজ, সেরা সিনেমার পুরস্কার, কেই বা হলেন সেরা অভিনেতা, অভিনেত্রী, একনজরে দেখে নেওয়া যাক…

    সেরা ওয়েব অরিজিনাল ফিল্ম (জনপ্রিয়) – জয় ভীম, শেরশাহ।

    সেরা ওয়েব অরিজিনাল ফিল্ম(জুরি) – দাসভি।

    সেরা ওয়েব সিরিজ (জনপ্রিয়) – দ্য ফ্যামিলি ম্যান।

    সেরা ওয়েব সিরিজ (জুরি) – তাব্বার।

    ওটিটি প্লে রিডার্স চয়েস অ্যাওয়ার্ড: সেরা সিরিজ – ভিলাঙ্গু।

    সেরা পরিচালক (চলচ্চিত্র)– সুজিত সরকার (সর্দার উধম)।

    সেরা পরিচালক (সিরিজ) – রাম মাধবনি, বিনোদ রাওয়াত, কপিল শর্মা (আর্য 2)

    দশকের চলচ্চিত্র নির্মাতা – পা. রঞ্জিত।

    আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরার শিরোপা সুরিয়া-অজয় দেবগনের, জয়জয়কার অভিযাত্রিকের

    সেরা অভিনেতা পুরুষ (জনপ্রিয়) (চলচ্চিত্র) – কার্তিক আরিয়ান (ধামাকা)।

    সেরা অভিনেত্রী (জনপ্রিয়) (চলচ্চিত্র) -তাপসী পান্নু (হাসিন দিলরুবা)।

    সেরা অভিনেতা পুরুষ (জুরি) (চলচ্চিত্র) – আর্য (সরপত্তা পরমবাই), ফারহান আখতার (তুফান)।

    শ্রেষ্ঠ অভিনেত্রী মহিলা (জুরি) (চলচ্চিত্র)– বিদ্যা বালান (জলসা)

    সেরা অভিনেতা পুরুষ (জনপ্রিয়)(সিরিজ)– তাহির রাজ ভাসিন (ইয়ে কালি কালি আঁখিন)।

    শ্রেষ্ঠ অভিনেত্রী মহিলা (জনপ্রিয়)(সিরিজ) – রাভিনা ট্যান্ডন (আরণ্যক)।

    সেরা অভিনেতা (জুরি)(সিরিজ) – মনোজ বাজপেয়ী (দ্য ফ্যামিলি ম্যান)।

    সেরা সাপোর্টিং অভিনেতা পুরুষ (সিরিজ) – পরমব্রত চ্যাটার্জি (আরণ্যক)।

    সেরা সহ-অভিনেতা মহিলা (সিরিজ) – কঙ্কনা সেন শর্মা (মুম্বাই ডায়েরি 26/11)।

    সেরা গল্প (চলচ্চিত্র) – মহেশ নারায়ণন (মালিক)।

    সেরা সংলাপ (চলচ্চিত্র) – কনিকা ধিল্লন (হাসিন দিলরুবা)।

    সেরা গল্প (সিরিজ) – চারু দত্ত (আরণ্যক)।

    সেরা চিত্রনাট্য (সিরিজ) – পুষ্কর, গায়ত্রী (সুজল)।

    সেরা সংলাপ (সিরিজ) – অনির্বাণ (মান্দার)। ওটিটি-এর সেরা অনস্ক্রিন কাপল- ধ্রুব সেহগাল, মিথিলা পালকার (লিটল থিঙ্কস)।

    ব্রেকথ্রু পারফরম্যান্স অফ দ্য ইয়ার পুরুষ – গুরু সোমসুন্দরাম (মিনাল মুরালি)।

    ব্রেকথ্রু পারফরম্যান্স অফ দ্য ইয়ার মহিলা – সারা আলী খান (আতরঙ্গি রে)।

    ওটিটি পারফর্মার অফ দ্য ইয়ার – রাজেন্দ্র প্রসাদ (সেনাপতি)।

    নিউ ওয়েভ সিনেমায় অগ্রণী অবদান – রাজ বি শেট্টি ও রিশব শেট্টি।

  • Brahmastra Box Office: বক্স অফিসে ‘সুপারহিট’ ব্রহ্মাস্ত্র, প্রথম দিনের আয় ছাপিয়ে গেল সঞ্জয়ের ‘সঞ্জু’-র রেকর্ড

    Brahmastra Box Office: বক্স অফিসে ‘সুপারহিট’ ব্রহ্মাস্ত্র, প্রথম দিনের আয় ছাপিয়ে গেল সঞ্জয়ের ‘সঞ্জু’-র রেকর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে রণবীর কাপুর (Ranbir Kapoor) আর আলিয়া ভাটের (Alia Bhatt) অভিনীত এবছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি ব্রহ্মাস্ত্র (Brahmastra)। বিদেশি আদলে তৈরি এই সাইফাই সিনেমা নিয়ে ভীষণ উৎসাহিত ছিলেন ভারতীয় দর্শক। আর তাতেই অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমাকে প্রথম দিনের ভালোবাসায় ভরিয়ে দিলেন ভারতীয়রা। কর্মব্যস্ত দিনে মুক্তি পেয়েও প্রথমদিনেই এই ছবি আয় করল ৩৫-৩৬ কোটি টাকা (Brahmastra box office collection)। রণবীরের সঞ্জুর রেকর্ডও ছাপিয়ে গিয়েছে সিনেমাটি। যা ২০১৮ সালে মুক্তির দিনে আয় করেছিল ৩৪.৭৫ কোটি।

    আরও পড়ুন: ভূপেন হাজারিকার ৯৬তম জন্মদিন, ডুডল তৈরি করে শিল্পীকে শ্রদ্ধা গুগলের  

    মোট ৫টি ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। হিন্দি, তামিল, তেলেগু, কানাড়া ও মালয়ালাম। শুক্র-শনি-রবি মিলিয়ে এই সিনেমার অ্যাডভ্যান্সড বুকিং ৬০ কোটি টাকা ছাপিয়ে গিয়েছে। যদিও এরপরেও নিশ্চিন্ত হতে পারেননি ছবির নায়ক। এক সাক্ষাৎকারে রণবীর কাপুর বলেন, প্রি-বুকিংয়ের উপর খুব একটা ভরসা তাঁর নেই। কারণ এখনও সিনেমা দেখেননি দর্শকরা। তাই হয়তো যে কোনও সময় বদলে যেতে পারে খেলা।  

    Boxofficeindia.com-এর দেওয়া তথ্য অনুযায়ী, সব ভাষা মলিয়ে ব্রহ্মাস্ত্রের প্রথম দিনের ব্যবসা ৩৫-৩৬ কোটি। রিপোর্ট বলছে হিন্দি ভাষা আয় করেছে ৩২-৩৩ কোটি মতো। মনে করা হচ্ছে শনি আর রবি মিলিয়ে সিনেমার বিশ্বব্যপী আয় ৮-১০ লক্ষ মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।  

    এসএস রাজামৌলির ‘বাহুবলি ২’- প্রথম সিনের আয় ছিল ৪১ কোটি। সর্বকালের সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল এই সিনেমার বক্স অফিস আয়।

    আরও পড়ুন: ইন্সটাগ্রাম থেকে উধাও ছবি! দেড় মাসেই ললিত-সুস্মিতার সম্পর্ক শেষের পথে? প্রশ্ন উঠছে নেটদুনিয়ায়
     
    ব্রহ্মাস্ত্র সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন সিনেমা সমালোচকরা। রণবীর-আলিয়ার রোম্যান্স এই ছবির অন্যতম আকর্ষন। ছবির দ্বিতীয়ার্ধ অনেক বেশি টানটান। সেখানেই উন্মোচিত হবে ছবির আসল গল্প। চিত্রনাট্য খানিকটা জটিল হলেও ছবির ভিএফএক্সের কাজ আন্তর্জাতিক মানের। বড় পর্দায় এই সিনেমা দেখার অভিজ্ঞতা মিস করবেন না। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

LinkedIn
Share