Category: পরম্পরা

Get updated History and Heritage and Culture and Religion related news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Ranna Puja: ‘ভাদ্র মাসে রেঁধে আশ্বিনে খাওয়া’, কী এই রান্না পুজো? কোন দেবীর পুজো করা হয়?

    Ranna Puja: ‘ভাদ্র মাসে রেঁধে আশ্বিনে খাওয়া’, কী এই রান্না পুজো? কোন দেবীর পুজো করা হয়?

    মাধ্যম নিউজ ডেস্ক: কথায় আছে, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই ১৩ পার্বণের অন্যতম পার্বণ হল অরন্ধন উৎসব। দুর্গাপুজোর মরশুম শুরু হওয়ার আগে বাঙালির শেষ উৎসব এটিই। এই উৎসবকে একটি বিশেষ নামে সম্বোধন করা হয়, যেটি ‘ভাদ্র মাসে রেঁধে আশ্বিনে খাওয়া’ নামে পরিচিত। এই উৎসবে বিশেষত দেবী মনসার পুজো করা হয়। ঠিক বিশ্বকর্মা পুজোর আগের দিন সারা রাত জেগে চলে রান্নাবান্না (Ranna Puja)।

    কী এই অরন্ধন বা রান্নাপুজো?

    বাঙালির দুর্গাপূজোর মরশুম শুরু হওয়ার আগে এই রান্না পুজোই (Ranna Puja) শেষ উৎসব। এটি হয়ে থাকে সাধারণত বিশ্বকর্মা পুজোর আগের রাতের অমাবস্যার দিনে। এই দিন সারা রাত জেগে গৃহস্থ বাড়িতে রান্নাবান্না করে এই পার্বণ পালন করা হয়। আর এই রান্না পুজোর পরের দিন অর্থাৎ বিশ্বকর্মা পুজোয় বাসি খাবার খাওয়ার রীতি চলে আসছে বহু বছর ধরে। এই পার্বণে সাধারণত আমিষ ও নিরামিষ উভয় পদই রান্না করা হয়। আমিষ রান্নার মধ্যে থাকে ইলিশ ও চিংড়ি মাছ। এছাড়াও আরও অন্যান্য মাছ রান্না করা হয়। আর অপরদিকে নিরামিষ পদে নানা রকম ভাজা, ডাল, নারকেল দিয়ে কচু শাক, পান্তা ভাত, চাটনি, তালের বড়া, মালপোয়া ইত্যাদি রান্না করা হয়।

    বছরে দু’বার পালন হয় এই অরন্ধন উৎসব (Ranna Puja)

    শুধু বিশ্বকর্মা পুজোর আগের দিনই নয়, সরস্বতী পুজোর পরের দিনও এই উৎসব (Ranna Puja) পালিত হয়, যেটি শীতল ষষ্ঠী নামে পরিচিত। এই দিন অনেক বাড়িতে গোটা ও সিদ্ধ খাওয়ার রীতি চলে আসছে, এই দিনেও বাসি খাবার খাওয়ার চল আছে।

    কীভাবে ও সাধারণত কেন এই পুজো (Ranna Puja) করা হয়?

    এই উৎসব শহরাঞ্চলে অনেকটা বিলুপ্ত হলেও গ্রামাঞ্চলে এখনও পর্যন্ত প্রত্যেক বাড়িতে হয়ে থাকে। এই দিন অনেকের বাড়িতে পঞ্চ সাপের ফণা যুক্ত মনসা প্রতিমা পুজো করা হয়। এর সাথে ফনিমনসা গাছের ডালও পুজো করা হয়ে থাকে। প্রাচীনকালের এক উৎসব যা শস্য উৎসব নামে পরিচিতি, এই উৎসবেরও কিছুটা স্মৃতি বহন করে এই অরন্ধন পার্বণ। বিশেষত গ্রামাঞ্চলে বর্ষাকালে প্রচণ্ড সাপের উপদ্রব বাড়ে। তাই এই সমস্যা থেকে সবাইকে রক্ষা করার উদ্দেশ্যে দেবী মনসার পুজো করা হয় ঠিক ভাদ্র মসের শেষ দিন। আর এই মনসা দেবীর প্রতীক হিসেবে সিঁদুর ও তেল দিয়ে রান্নাঘর ও উনুনকে পুজো (Ranna Puja) করা হয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kite Flying In Vishwakarma Puja: ভোকাট্টা! বিশ্বকর্মা পুজো মানেই আকাশ জুড়ে ঘুড়ির লড়াই কেন?

    Kite Flying In Vishwakarma Puja: ভোকাট্টা! বিশ্বকর্মা পুজো মানেই আকাশ জুড়ে ঘুড়ির লড়াই কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর তেরো পার্বণের এক পার্বণ বিশ্বকর্মা পুজো। আর এই বিশ্বকর্মা পুজো মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। নানা কলকারখানা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই পুজো হয়ে থাকে। আর এর সঙ্গে বিশ্বকর্মা পুজো মানেই ঘুড়ি ওড়ানোর পার্বণ (Kite Flying In Vishwakarma puja)। বাংলার বিভিন্ন জায়গাতেই এই দিনে ঘুড়ি ওড়ানোর চল আছে। এই দিনে আকাশে চলে ঘুড়ির লড়াই, কানে ভেসে আছে ভোকাট্টা শব্দ। আকাশে চোখ দিলেই দেখা যায় রং বেরঙের নানান ঘুড়ি। কিন্তু কখনও মনে প্রশ্ন এসেছে, কেন এই দিনে ঘুড়ি ওড়ানো হয়?

    বিশ্বকর্মা পুজোয় কেন ঘুড়ি ওড়ানো হয়? 

    এই ঘুড়ি ওড়ানোর চল নিয়ে অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, কেন এই বিশেষ দিনেই ঘুড়ি ওড়ানো হয়? আসলে এর পিছনে কিছুটা পৌরাণিক কাহিনিও আছে আর কিছুটা পরম্পরা। বিশ্বকর্মা হল প্রকৌশলীর দেবতা, সমস্ত দেবতাদের অস্ত্র থেকে শরু করে দেবতাদের রথ তৈরি, সব কিছু বিশ্বকর্মাই করে থাকেন। ঋগবেদ অনুসারে তিনি হলেন স্থাপত্য এবং যন্ত্রবিজ্ঞান বিদ্যার জনক। পুরাণ মতে, তিনিই নাকি কৃষ্ণের বাসস্থান দ্বারকা নগরী তৈরি করেছিলেন। আর তিনি তৈরি করেছিলেন দেবতাদের জন্য উড়ন্ত রথ। এই উড়ন্ত রথকেই স্মরণ করে এই বিশেষ দিনে ঘুড়ি ওড়ানোর চল রয়েছে। এই দিনে অনেক বছর ধরেই বাংলার আকাশে ঘুড়ি ওড়ানোর রীতি (Kite Flying In Vishwakarma puja) চলে আসছে। 

    বাংলায় কবে শুরু?

    বাংলায় ঘুড়ি ওড়ানোর আছে আরও কিছু ইতিহাস। শোনা যায়, বাংলার আকাশে ১৮৫০ সাল থেকে এই ঘুড়ি ওড়ানোর (Kite Flying In Vishwakarma puja) প্রচলন শরু হয়। আগে এই ঘুড়ি ওড়ানো ছিল প্রভাবশালী ও ধনী ব্যক্তিদের একটি বিশেষ বিনোদন। বাংলার বেশ কিছু ব্যবসায়ী নিজদের আর্থিক শক্তি ও প্রতিপত্তি দেখানোর জন্য ঘুড়িতে টাকা বেঁধে আকাশে ওড়াতেন। এমনকি জমিদার থেকে শরু করে রাজারাও টাকা দিয়ে ঘুড়ি বানিয়ে আকাশে ওড়াতেন।

    বর্ধমান রাজবাড়ির ইতিহাস

    এক সময় বর্ধমান রাজবাড়িতে ঘুড়ি ওড়ানোর (Kite Flying In Vishwakarma puja) প্রচলন ছিল। বর্ধমানের রাজা এসেছিলেন পঞ্জাব থেকে, আর পঞ্জাবে অনেক দিন যাবত এই ঘুড়ি ওড়ানোর রীতি ছিল। সেই সূত্রেই বর্ধমানের রাজা বাংলায় ঘুড়ি ওড়ানোর প্রচলন শুরু করেন। এটাই আস্তে আস্তে ঘুড়ি উৎসবে পরিণত হয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Ganesh Chaturthi 2023: গণেশ চতুর্থী কেন পালিত হয়? কীভাবে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি?

    Ganesh Chaturthi 2023: গণেশ চতুর্থী কেন পালিত হয়? কীভাবে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভগবান গণেশকে বিঘ্ন বিনাশক বলা হয়ে থাকে। ভক্তদের বিশ্বাস, জীবনে চলার পথে সকল বাধা দূর করেন গণপতি বাপ্পা। পার্বতী নন্দনের সঙ্গে আবার দেশের জাতীয়তাবোধের উন্মেষ সরাসরি সম্পর্কিত। পরাধীন ভারতে মহারাষ্ট্রে গণপতি উৎসব (Ganesh Chaturthi 2023) শুরু করেন বাল গঙ্গাধর তিলক। হিন্দু জাতীয়তাবাদী উৎসব হিসেবে তা ব্যাপক প্রভাব ফেলতে সক্ষম হয়। বাল গঙ্গাধর তিলকের আগে শিবাজি মহারাজও সপ্তদশ শতকে মহারাষ্ট্রে গণেশ উৎসব করতেন বলে জানা যায়। কয়েক ফুটের গণপতি বাপ্পার প্রতিমা নিয়ে, গেরুয়া পতাকা, বাজনার সহযোগে শোভাযাত্রা মহারাষ্ট্রে গণেশ উৎসবের বড় আকর্ষণ। পিছিয়ে নেই বাংলাও, বিগত বছরগুলিতে গণেশ চতুর্থী পালন লক্ষণীয়ভাবে বেড়েছে। প্যান্ডেল, প্রতিমা, চোখ ধাঁধানো আলোর মালা এসব দিয়েই বাঙালি মেতে ওঠে গণপতি বাপ্পার আরাধনায়। এমনিতে গণেশ পুজো বাঙালি বাড়িতে সারা বছরের বিভিন্ন সময়েই হয়। যে কোনও শুভকাজে বাড়িতে গণেশ আরাধনা করেই থাকেন বাঙালি।

    গণেশ চতুর্থীর পৌরাণিক আখ্যান

    পৌরাণিক কাহিনী অনুসারে, গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2023) হল গণপতি বাপ্পার জন্মতিথি। এদিনই মা পার্বতীর কোলে এসেছিল গণেশ। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি (Ganesh Chaturthi 2023) তাই গণেশ চতুর্থী নামে জনপ্রিয়। এই দিনটি আবার বিনায়ক চতুর্থী নামেও পরিচিত। ভক্তদের বিশ্বাস, গণেশের পুজো ঘরে সুখ, সমৃদ্ধি ও শান্তি নিয়ে আসে। তবে গণেশ চতুর্থী নিয়ে পুরাণেও মতভেদ দেখা যায়। শিব পুরাণে ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের চতুর্থীকে গণেশের জন্মতিথি হিসেবে বর্ণনা করা হয়েছে। অন্যদিকে গণেশ পুরাণ অনুযায়ী, পার্বতী নন্দনের আবির্ভাব ঘটেছিল ভাদ্রের শুক্লা চতুর্থীতে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ভাদ্রমাসের শুক্লপক্ষের চতুর্থীতে রাতে চাঁদ দর্শন নিষিদ্ধ। বিশ্বাস করা হয় যে এই রাতে যে ব্যক্তি চাঁদের দিকে তাকায়, সে মিথ্যা কলঙ্ক পায়।

    গণেশ চতুর্থীর ব্রত কীভাবে রাখবেন?

    হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৩ সালের গণেশ চতুর্থী শুরু হচ্ছে  ১৮ সেপ্টেম্বর ঠিক বেলা ১২ টা ৩৯ মিনিটে এবং তা চলবে পরের দিন মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর রাত্রি ৮ টা ৪৩ পর্যন্ত। 

    ১) গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi 2023) দিন সকালে উঠেই স্নান করুন। এরপর গণেশের মূর্তিতে সিঁদুর অর্পণ করে ২১টি লাড্ডু অর্পণ করুন। রীতি অনুযায়ী, এর মধ্যে পাঁচটি লাড্ডু গণেশের মূর্তির কাছে রাখতে হবে এবং বাকিগুলো ব্রাহ্মণদের দান করতে হবে।

    ৩) যাঁরা গণেশ চতুর্থীর উপবাস রাখবেন (Ganesh Chaturthi 2023), তাঁরা ভক্তিভরে ব্রতকথার গল্প শুনুন। বিশ্বাস মতে, গণেশ চতুর্থীর উপবাস পালনের পর ব্রতকথার গল্প শুনলে  জীবনে সুখ, সমৃদ্ধি আসে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Vishwakarma Puja: রাজ্য জুড়ে বিশ্বকর্মা পুজোর তোড়জোড়, জানুন দেবশিল্পীর পৌরাণিক কথা

    Vishwakarma Puja: রাজ্য জুড়ে বিশ্বকর্মা পুজোর তোড়জোড়, জানুন দেবশিল্পীর পৌরাণিক কথা

    মাধ্যম নিউজ ডেস্ক: দেখতে দেখতে চলে এল বিশ্বকর্মা পুজো। মধ্যবিত্ত বাঙালির বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja) মানে সকালে উঠেই সাইকেল বা মোটরবাইক ধুয়ে-মুছে পরিষ্কার করা। এরপর ফুল-চন্দন দিয়ে তা পুজো করা। যা কিছু যন্ত্র, তাই যেন আমাদের কাছে বিশ্বকর্মা। বড় বড় শিল্পকারখানা তো বটেই, পাশাপাশি ছোটখাট কল-কারখানাগুলোতে বা দোকানগুলোতেও হয় পুজো। দিনভর ঘুড়ি ওড়ানো, পরের দিন দুপুরে মাংসভাত। শুধু বাংলায় নয়, সারা দেশেই সাড়ম্বরে অনুষ্ঠিত হয় বিশ্বকর্মা পুজো। শ্রমজীবী মানুষের আপন দেবতা বিশ্বকর্মা (Vishwakarma Puja)। বক্স বাজিয়ে, প্রতিমা সাজিয়ে, আলোর মালায় চলে দেবকূলের ইঞ্জিনিয়ারের আরাধনা। অন্যান্য বছর ১৭ সেপ্টেম্বর পুজো হলেও, চলতি বছরে ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো উদযাপিত হবে।

    দেবশিল্পীর পৌরাণিক কাহিনী 

    পৌরাণিক কাহিনী অনুযায়ী, সত্যযুগে স্বর্গ গড়েছিলেন স্বয়ং বিশ্বকর্মা। ভক্তদের বিশ্বাস, মর্ত্যলোকেও তাঁর অবদান কম নয়, পুরীর জগন্নাথ, বলরাম, সুভদ্রার নির্মাণ করেন তিনি। আবার ত্রেতা যুগে ভগবান কৃষ্ণের সাম্রাজ্য দ্বারকা তাঁর হাতেই গড়া। হস্তিনাপুরও তাঁর হাতেই গড়া বলে পৌরাণিক মত রয়েছে। মহাদেবের ত্রিশূল হোক বা শ্রীহরির সুদর্শন চক্র, সবটাই তৈরি করেছিলেন বিশ্বকর্মা (Vishwakarma Puja)। পৌরাণিক কাহিনী অনুযায়ী, হনুমানের গদা, যমরাজের কালদণ্ড, কর্ণের কুণ্ডল এবং কুবেরের পুষ্পক বিমানও তৈরি করেছিলেন তিনি। দধীচির হাড় থেকে ইন্দ্রের জন্য বজ্র, রাবণের লঙ্কাপুরী ইনিই নির্মাণ করেছিলেন। রামসেতু তৈরির সময় ইনি নলবানরকে সৃষ্টি করেন বলে পৌরাণিক মত রয়েছে।

    বিশ্বকর্মা (Vishwakarma Puja) অনেক জন ছিলেন! 

    বিশ্বকর্মার জন্ম নিয়ে নানা মত রয়েছে পুরাণে। শাস্ত্রবিদরা মনে করেন, এখন বিশ্বকর্মাকে একজন দেবতা হিসাবে ভাবা হলেও, আসলে বিশ্বকর্মা অনেক জন ছিলেন। নানা দেবতা নানা সময়ে বিশ্বকর্মার দায়িত্ব পালন করেছেন। মোট কথায় এটি কোনও দেবতার নাম নয়, এটি আসলে দেবতার মধ্যেকার একটি উপাধি বা পদ। কারুকার্যে পারদর্শী দেবতা হতেন বিশ্বকর্মা। বিশ্বকর্মা পুরাণ অনুসারে আদি নারায়ণ প্রথমে সৃষ্টি করেন ব্রহ্মার এবং তারপরেই বিশ্বকর্মার সৃষ্টি করেন। বরাহ পুরাণও বলছে, ভগবান ব্রহ্মা বিশ্বকর্মাকে সৃষ্টি করেছিলেন। পৌরাণিক কাহিনী অনুযায়ী, বিরাট বিশ্বকর্মা প্রথম, ধর্মবংশী বিশ্বকর্মা হলেন দ্বিতীয়, অঙ্গিরাবংশী বিশ্বকর্মা হলেন তৃতীয়, সুধন্ব বিশ্বকর্মা (Vishwakarma Puja) হলেন চতুর্থ। অসুরগুরু শুক্রাচার্যের নাতি ছিলেন ভৃগুবংশী বিশ্বকর্মা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Durga Puja 2023: দেবী দুর্গার দশ হাতে দশ অস্ত্রের মাহাত্ম্য কী? জেনে নিন বিস্তারিত

    Durga Puja 2023: দেবী দুর্গার দশ হাতে দশ অস্ত্রের মাহাত্ম্য কী? জেনে নিন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: দেবী দশভূজা দুর্গা মায়ের পুজো (Durga Puja 2023) আর মাত্র কয়েক দিন বাকি। মৃৎশিল্পীদের কাজের ব্যস্ততা তুঙ্গে। আকাশে বাতাসে বইতে শুরু করেছে আগমনীর বার্তা। কিন্তু মা দশভূজার দশ হাতে অসুর বধের জন্য যে অস্ত্র দেওয়া হয়, তার তাৎপর্য কী? অস্ত্রের বাহ্যিক এবং অন্তর্নিহিত মাহাত্ম্য কী? অশুভ শক্তিকে জয় করে, শুভ শক্তির জাগরণে এই অস্ত্রের গুরুত্ব কেমন? আসুন জানি এই অস্ত্রের উৎস এবং গুরুত্ব।

    ১. ত্রিশূল

    পুরাণে কথিত রয়েছে যে মহাদেব নিজে ত্রিশূল দিয়েছিলেন। এই ত্রিশূলের তিন মাথায় তিন রকম গুণ রয়েছে। সত্ত্ব, রজঃ এবং তমঃ। দেবী দুর্গা এই ত্রিশূল দিয়ে মহিষাসুরকে বধ করেন।

    ২. সুদর্শন চক্র

    দেবী দুর্গার (Durga Puja 2023) হাতে আরেক অস্ত্র হল সুদর্শন চক্র। ভগবান বিষ্ণু ত্রিকালজয়ী মহিষাসুরকে বিনাশ করার জন্য এই চক্র প্রদান করেন। জগতের সকল সৃষ্টি এবং বিনাশের ভার অর্পিত থাকে এই সুদর্শন চক্রের উপর।

    ৩. পদ্ম ফুল

    সৃষ্টিকর্তা ব্রহ্মা স্বয়ং নিজে দেবী দুর্গার হাতে পদ্ম ফুল তুলে দেন। এই পদ্ম ফুল হল মহাজ্ঞান বা প্রজ্ঞার প্রতীক। পদ্ম মনের আধ্যাত্মিক ভাব জাগরণে বিশেষ ক্রিয়াশীল থাকে।

    ৪. তীর-ধনুক

    তীর-ধনুক শক্তির গতিময়তাকে বিশেষ গতি দান করে। দেবী দুর্গাকে (Durga Puja 2023) পবনদেব এবং সূর্যদেব উভয়ে মিলে এই অস্ত্র প্রদান করেন। মহাজগতে সকল শক্তির আধার হল দেবী দুর্গা। তাই এই অস্ত্র বিশেষ ভাবে শক্তির আধার।

    ৫. তলোয়ার

    তলোয়ার হল বুদ্ধির প্রতীক। যুদ্ধের ক্ষেত্রে বুদ্ধির তীক্ষ্ণতা অনেক বেশি প্রয়োজন থাকে। দেবী দুর্গাকে এই অস্ত্র দান করেন গণেশ। এই অস্ত্র দিয়ে বিনাশ বা অশুভ শক্তিকে ধ্বংস করা হয়। অসুরদের বিনাশ করে জগত জননী কল্যাণ সাধন করে থাকেন এই অস্ত্রের মাধ্যমে।

    ৬. বজ্র

    দেবরাজ ইন্দ্র স্বয়ং দেবী দুর্গাকে (Durga Puja 2023) এই অস্ত্র প্রদান করেন। মেঘ থেকে বজ্র ঘর্ষণ হলে যেমন শক্তি অর্জন হয়, সেই রকম ভাবে অশুভকে জয় করতে শক্তির উদ্ভব করে বজ্র। মহিষাসুরকে বধ করতে দেবী দুর্গা যখন নানান অস্ত্রে সজ্জিত হচ্ছিলেন, সেই সময় দেবী বজ্র অস্ত্রে সজ্জিত হন। এই বজ্র হল দৃঢ়তা এবং সংহতির প্রতীক। জীবন লক্ষ্যকে অবিচল রাখার জন্য এই অস্ত্রের ব্যবহার করা হয়।

    ৭. বর্শা

    আগ্নিদেব নিজে দেবী দুর্গার হাতে বর্শা প্রদান করেন। সত্য-মিথ্যা নির্ধারণের জন্য বর্শা অস্ত্র কাজ করে থাকে। এই বর্শা প্রজ্বলিত শক্তিকে লক্ষ্যের দিকে নিয়ে যেতে ব্যাপক ক্রিয়াশীল থাকে।

    ৮. সর্প

    নাগ দেবতা শেষনাগ নিজে অসুরকে দমন করতে নাগপাশ দিয়েছেন। মনের ভাবকে শুদ্ধ করতে চেতনার প্রয়োজন হয়, তাই হল সাপ অস্ত্রের প্রতীক। এই চেতনা সর্প দেবতার গুণে সাধকের নিজের সাধনা নিম্নস্তর থেকে উচ্চস্তরের দিকে এগিয়ে যায়।

    ৯. কুঠার

    সমাজের জন্য যা হিতকর নয়, তাকে ধ্বংস করতে কুঠার অস্ত্র ব্যবহার করা হয়। বিশ্বকর্মা স্বয়ং এই অস্ত্র প্রদান করেন। সকল ভয় ভীতিকে দূর করতে কুঠার অস্ত্রের প্রয়োজন।

    ১০. গদা

    যমরাজ নিজে দেবী দুর্গাকে গদা দান করছেন। এই গদা হল অস্ত্রের প্রতি আনুগত্য এবং রক্ষার প্রতীক। এই গদা হল কালদণ্ডের প্রতীক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Bengali Sweet: শতবর্ষ পেরিয়েও সমান জনপ্রিয় সিউড়ির তাঁতিপাড়ার জিলিপি! লুকিয়ে কোন রহস্য?

    Bengali Sweet: শতবর্ষ পেরিয়েও সমান জনপ্রিয় সিউড়ির তাঁতিপাড়ার জিলিপি! লুকিয়ে কোন রহস্য?

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে প্রায় অনেক জেলাতেই তাদের নিজস্ব জনপ্রিয় মিষ্টি (Bengali Sweet) আছে। যেমন বীরভূমের মোরব্বা, বর্ধমানের মিহিদানা, সীতাভোগ, বাঁকুড়ার মেচা সন্দেশ সহ আরও অনেক কিছু। কিন্তু অনেকেরই অজানা বীরভূমের মোরব্বা ছাড়াও আরও একটি মিষ্টি জনপ্রিয়। সেটি হল সিউড়ির তাঁতিপাড়ার বিউলির ডালের জিলিপি। যা কিনা ১০০ বছরেরও বেশি সময় ধরে জনপ্রিয়। তাই এই মিষ্টিটি সিউড়ির মোরব্বার পাশাপাশি নিজস্ব একটি ঐতিহ্য বহন করে। কিন্তু তা এখনও থেকে গিয়েছে অনেকের অজানা।

    তাঁতিপাড়ার জিলিপির ইতিহাস কী? কেন এটি জনপ্রিয়?

    প্রায় এক শতক পেরিয়ে গেলেও আজও এই জিলিপি তার ঐতিহ্য ধরে রেখেছে। বীরভূমের একটি স্বনামধন্য মুসলিম ধর্মীয় স্থান “পাথর চাপুরি”। এখানে দাতাবাবার উদ্দেশে যে মেলা অনুষ্ঠিত হয়, তা বর্তমানে সমগ্র দেশ এমনকী বিশ্ব জুড়ে আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে। এই মেলা থেকেই জনপ্রিয় হয় তাঁতিপাড়ার দে পরিবারের জিলিপি (Bengali Sweet)। এই পরিবারের বর্তমান প্রজন্ম ও বয়োজ্যেষ্ঠ সদস্য অমৃতলাল দে জানান, তাঁতিপাড়া থেকে খাঁকি বাবার মাধ্যমেই পাথর চাপুরির জন্য মিষ্টির দোকান ডেকে এনেছিলেন স্বয়ং দাতাবাবা। এই খাঁকি বাবা ছিলেন বীরভূমের বক্রেশ্বরের একজন সাধক। তিনি তাঁতিপাড়া থেকে জিলিপি নিয়ে দাতাবাবাকে উপহার দেন। দু’জনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কও ছিল বলে জানা যায়। তার পর থেকেই দাতাবাবার আমন্ত্রণে পাথর চাপুরি মেলায় এই দে পরিবারের বিখ্যাত জিলিপির দোকান খোলা হয়। আর ধীরে ধীরে তা জনপ্রিয় হয়ে ওঠে। প্রথম জিলিপি দাতাবাবাকে তুলে দিয়ে তারপরে মেলায় বেচাকেনা করত দে পরিবার। এখনও পর্যন্ত সেই রীতি চলে আসছে ১০০ বছর ধরে। প্রথমে দাতাবাবার মাজারে জিলিপি উৎসর্গ করে তবেই মেলাতে সাধারণের জন্য বিক্রি শুরু হয়।

    তাঁতিপাড়ার জিলিপি কতটা আলাদা?

    সাধারণত এই জিলিপি অন্যান্য জিলিপির থেকে অনেকটাই আলাদা। এই জিলিপি তৈরি হয় বিউলির ডাল আর চালগুঁড়ো সহযোগে। মেলাতে দোকান করার এক মাস আগে থেকে শুরু হয় প্রস্তুতি। প্রথমে বিউলির ডাল, আতপ চালের গুঁড়ো তৈরি করতে হয়। ডাল ও চাল যোগে তৈরি হয় এই অনন্য জিলিপি (Bengali Sweet), যা দূর দূরান্তের অনেক মানুষের পছন্দের খাবার। মেলা ছাড়াও বারো মাস পাওয়া যায় এই জিলিপি।

    কোথায় এই তাঁতিপাড়া?

    বীরভূম জেলার মধ্যে অবস্থিত সতীর একান্ন পিঠের অন্যতম পিঠ বক্রেশ্বর ধাম। এর কাছে অবস্থিত তাঁতিপাড়া। বীরভূমের সদর শহর সিউড়ি থেকে মাত্র ২০ কিমি দূরে বাস সহযোগে পৌঁছানো যায় এখানে। যেখানে সকাল সকাল এই বিউলির ডালের জিলিপির (Bengali Sweet) দেখা মেলে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Belur Math: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, কুমারী পুজো কটায় শুরু?

    Belur Math: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, কুমারী পুজো কটায় শুরু?

    মাধ্যম নিউজ ডেস্ক: হাতে মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই বাঙালি মেতে উঠবে দুর্গাপুজোয় (Belur Math)। সারা পৃথিবীতে  ছড়িয়ে থাকা বাঙালিদের কাছে দুর্গাপুজোর উৎসব হল শ্রেষ্ঠ। কলকাতা থেকে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রাম অথবা লন্ডন থেকে নিউইয়র্ক, সর্বত্রই বাঙালিরা দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকেন। বেলুড় মঠের (Belur Math) দুর্গাপুজোর এক আলাদা গুরুত্ব রয়েছে। পুজোকে কেন্দ্র করে ভক্তদের ব্যাপক সমাগম সেখানে লক্ষ্য করা যায়। ইতিমধ্যে বেলুড় মঠ দুর্গাপুজোর নির্ঘণ্ট ঘোষণা করেছে। বেলুড় মঠে পুজোর কয়দিন সন্ধ্যায় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আরতির পরে দেবী দুর্গার আরতি করা হয়। ভোগপ্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। দিনভর চলে নানা ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সমেত নাম সংকীর্তন। পাশাপাশি বেলুড় মঠের কুমারী পুজো খুব জাঁকজমকপূর্ণভাবে হয়ে থাকে। 

    এক নজরে দেখে নিন বেলুড়মঠে (Belur Math) দুর্গাপুজোর নির্ঘণ্ট

    ২১ অক্টোবর ২০২৩, শনিবার সপ্তমী, পুজো শুরু ভোর সাড়ে ৫টা

    ২২ অক্টোবর ২০২৩, রবিবার মহাষ্টমী, পুজোর শুরু হবে ভোর সাড়ে ৫টা
    সকাল ৯টায় শুরু হবে কুমারী পুজো, আর সন্ধিপুজো হবে সন্ধ্যা ৭টা ৩৬ মিনিট থেকে রাত্রি ৮টা ২৪ মিনিট পর্যন্ত

    ২৩ অক্টোবর ২০২৩, সোমবার নবমী, পুজো শুরুর সময় ভোর সাড়ে ৫টা

    বেলুর মঠে (Belur Math) দুর্গাপুজোর ইতিহাস জানেন?

    জানা যায়, ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে শারদীয়া দুর্গাপুজোর সূচনা করেন। ওই বছর থেকেই বেলুড়মঠে অষ্টমী পুজোর দিন পাঁচ থেকে সাত বছর বয়সী এক কন্যা কুমারীকে প্রতিমার পাশে বসিয়ে পুজো করা হয়। প্রসঙ্গত, অধিকাংশ দুর্গা পুজোতে দেখা যায় নবমীর দিনে কুমারী পুজোর রীতি। তবে বেলুড় মঠে কুমারী পুজো হয় অষ্টমীর দিনেই। বেনারসি শাড়ি পরিয়ে কুমারীকে মা দুর্গা জ্ঞানে পুজো করা হয়। এখানে বয়স অনুযায়ী কুমারীদের নামকরণও হয়। ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ সারদা মায়ের উপস্থিতিতে ৯ জন বালিকাকে কুমারী রূপে পুজো করেছিলেন। জানা যায়, স্বামী বিবেকানন্দ নিজে কুমারীদের পায়ে পুষ্পাঞ্জলি অর্পণ করেন এবং পুজো শেষে তাদের প্রণামীও দেন। স্বামীজীর পুজো পদ্ধতি অনুসরণ করে আজও একইভাবে সমান রীতিতে সেখানে কুমারী পুজো চলছে (Belur Math)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lord Kartikeya: দক্ষিণ ভারতে কার্তিকের মন্দিরের কাছাকাছি শিবের মন্দির দেখা যায় কেন?

    Lord Kartikeya: দক্ষিণ ভারতে কার্তিকের মন্দিরের কাছাকাছি শিবের মন্দির দেখা যায় কেন?

    স্বামী অলোকেশানন্দ

    বিয়ের পর দেবসেনার সঙ্গে কৈলাসে বাস করছিলেন কার্তিক। কিন্তু মাঝে মাঝে ভাই গণেশের সঙ্গে একটু আধটু তর্ক-বিতর্ক ও বাদ-প্রতিবাদের মধ্যে পড়তে হত। এরকমই একদিন তর্ক-বিতর্কে দুই ভাইয়ের মধ্যে ঠিক হল, কে আগে সারা পৃথিবী ঘুরে এসে মা পার্বতীর থেকে পুরস্কার নিতে পারে? কার্তিক (Lord Kartikeya) শুনেই তাঁর বাহন ময়ূরকে নিয়ে পৃথিবী ঘুরতে বেরিয়ে পড়েন। ঘুরে এসে দেখেন, পার্বতী মায়ের পুরস্কার, মুক্তোর মালা নিয়ে গণেশ মায়ের কোলে বসে আছেন। কারণ মা পার্বতী হলেন বিশ্বব্রহ্মাণ্ড। তাঁকে ঘুরলেই সব ঘোরা হয়ে যায়। এই ঘটনা আমরা সকলেই জানি।

    দক্ষিণ ভারতে অন্য কাহিনী (Lord Kartikeya) 

    কিন্তু তামিলনাড়ুতে বা দক্ষিণ ভারতে এই বিষয়ে অন্য একটি কাহিনী শোনা যায়। যখন গণেশ ও কার্তিক তর্ক-বিতর্ক করছিলেন, সেই সময় কোথা থেকে নারদ আমের মত দেখতে একটি ফল নিয়ে উপস্থিত হলেন। দুই ভাই জানতে চাইলেন, এটা কী বস্তু? নারদ বললেন, এটা জ্ঞান ফল। খেলে বুদ্ধি বাড়বে আবার আত্মজ্ঞান বাড়বে। শুনে দু’জনেই দাবি করতে লাগলেন তাঁদের এটি দিতে হবে। বলা বাহুল্য, সেই জ্ঞান ফল নিয়ে দুই ভাইয়ের মধে তর্ক-বিতর্ক আরম্ভ হয়ে গেল। তখন নারদ বললেন, ঠিক আছে, যে সবার আগে ত্রিভুবন ঘুরে আসতে পারবে, তাকে এই ফলটা দেব। শুনেই কার্তিক (Lord Kartikeya) রাজি হয়ে তাঁর ময়ূরের পিঠে উঠে বেরিয়ে পড়লেন ত্রিভুবন ঘুরতে। গণেশ অনেক চিন্তাভাবনা করে মা পার্বতী ও পিতা মহাদেবকে ডেকে কাছে দাঁড় করালেন। মা ও বাবাকে জিজ্ঞাসা করলেন, তোমরা ত্রিভুবন পতি? তাঁরা বললেন, হ্যাঁ। ব্যাস, গণেশ তাঁর ইদুরের পিঠে চেপে মা-বাবাকে একসঙ্গে দাঁড় করিয়ে তিন পাক ঘুরে নিলেন। এই ঘটনা নারদের সামনেই হল। তাই নারদ ফলটি গণেশকেই দিয়ে দিলেন। এরপর যখন কার্তিক ত্রিভুবন ঘুরে এলেন, দেখলেন যে ফলটি গণেশের হাতে। কার্তিক জিজ্ঞাসা করাতে বললেন, মা ও বাবা ত্রিভুবন পতি। তাঁদেরই তিন পাক ঘুরে ত্রিভুবন ঘুরে নিলাম। এই না দেখে ও শুনে খুব অভিমান সহকারে স্ত্রী দেবসেনা ও বাহন ময়ূরকে নিয়ে কার্তিক ঘুরতে ঘুরতে চলে আসেন দক্ষিণ ভারতে তামিলনাড়ুর পালানিতে।

    কার্তিক (Lord Kartikeya) এখানে ছয়টি জায়গায় থাকতেন

    দক্ষিণ ভারতের তামিল রাজ্য কার্তিকের (Lord Kartikeya) বাসস্থান। কার্তিক এখানে ছয়টি জায়গায় থাকতেন বা আছেন বলে দক্ষিণ ভারতের মানুষ বিশ্বাস করেন। এই ছয়টি হল ১) স্বামীমালাই মুরুগান্‌ মন্দির  ২) পালানী মুরুগান্‌ মন্দির ৩) থিরুচেন্দুর মুরুগান্‌ মন্দির ৪) থিরুপ্‌পারান্‌কুন্ড্রাম্‌ মুরুগান্‌ মন্দির ৫) থিরুথানি মুরুগান্‌ মন্দির ও ৬) পাঝামুদিরচোলাই মুরুগান্‌ মন্দির। কার্তিকের দু’জন স্ত্রী বল্‌লী ও দৈবানৈ (দেবসেনা)। দেবসেনার সঙ্গে আগেই বিয়ে হয়েছেল। কিন্তু  ঘুরতে ঘুরতে যখন পাঝামুদিরচোলাই এলেন, জায়গাটা ট্রাইবাল এরিয়া ছিল। সেখানকার উপজাতি লোকেরা তাঁকে মুরুগন্‌ বলে শ্রদ্ধা জানায়, আদর-আপ্যায়ন শুরু করে। তাকে খুব শ্রদ্ধা ও ভালবাসে। 
    একদিন সেখানে স্থানীয় উপজাতি রাজার মেয়ে, যার গায়ের রঙ কালো, সেই বল্‌লীকে দেখে তাঁর রূপে আকৃষ্ট হন কার্তিক। কিন্তু কার্তিক কয়েক বার চেষ্টা করেও বল্‌লীর মন জয় করতে না পেরে ভাই গণেশকে ডেকে সব বলেন। গণেশ তখন হাতির রূপ ধরে বল্‌লীর কাছে যান। তখন সেখানে বৃদ্ধর রূপ ধরে কার্তিকও হাজির হয়ে যান। সামনে হাতি দেখে ভয়ে চোখ বুজে বল্‌লী বৃদ্ধরূপী কার্তিককে জড়িয়ে ধরে। কার্তিক বলেন, হাতি আমি তাড়িয়ে দেবো, কিন্তু আমাকে বিয়ে করতে হবে। তাতে বললী রাজি হয়। তারপর চোখ খুলে দেখে, হাতি চলে গেছে, সামনে সুদর্শন যুবক কার্তিক। তারপর বিয়ে হয় তার সাথে।

    কেন কার্তিকের (Lord Kartikeya) মন্দিরের কাছাকাছি শিবের মন্দির?

    সেই থেকে কার্তিক (Lord Kartikeya) এখানেই আছেন। বিবাহ করেছেন এখানে, লোকে তাই বলে তামিলনাডুর জামাই। তামিল রাজ্যে শিব ও কার্তিকের ভক্ত বেশি। তবে বর্তমানে শিবের থেকে মুরুগন অর্থাৎ কার্তিকের প্রভাব বেশি। কার্তিকের মন্দিরের কাছাকাছি শিবের মন্দির দেখা যায়। কারণ কার্তিক যখন তামিলনাডু চলে আসেন, তখন শিব ও পার্বতী তাঁকে এখানে নিতে আসেন। কিন্তু তামিলনাডুর লোকেরা এত ভালোবাসা, আদর-আপ্যায়ন করে রেখেছেন, যে কার্তিক এখান থেকে যেতে চাইলেন না। শিব তখন বললেন, কার্তিক না গেলে আমিও যাবো না। এরপর শিব কার্তিককে নিয়ে এখানে রয়ে গেলেন, আর পার্বতী গণেশকে নিয়ে কৈলাসে বাস করতে লাগলেন। দক্ষিণ ভারতে কার্তিকের মন্দিরের কাছাকাছি শিবের মন্দির দেখা যায় এই কারণেই।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Janmashtami 2023: ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে দহি-হান্ডি উৎসব পালিত হয় কীভাবে?

    Janmashtami 2023: ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে দহি-হান্ডি উৎসব পালিত হয় কীভাবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: হাঁড়িতে দই রেখে সেই হাঁড়ি ভাঙা। সংক্ষেপে এমন উৎসবের নামই হল দহি-হান্ডি উৎসব। এই উৎসব মূলত ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী (Janmashtami 2023) তিথিতে পালিত হয়। এই বছর জন্মাষ্টমীর তিথি পড়েছে সেপ্টেম্বরের ৬ এবং ৭ তারিখ। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন হবে ৬ তারিখ, আর এর ঠিক পরের দিন হবে দহি-হান্ডি উৎসব। কৃষ্ণ ভক্তরা এই দিনটি অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকেন। উৎসবের এই হাঁড়ি ভাঙার খেলার মধ্যে কপটতার ছল এবং কৌতূক থাকে, যা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের।

    কেমনভাবে পালিত হয় দহি-হান্ডি উৎসব (Janmashtami 2023)?

    দহি-হান্ডি মূলত উত্তর এবং পূর্ব ভারতের খুব জনপ্রিয় উৎসব। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর (Janmashtami 2023) সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এই উৎসব। এটি সবথেকে বেশি জনপ্রিয় মহারাষ্ট্রে। আদতে এটি একটি খেলার উৎসব। বড় মাঠের মধ্যে যুবকরা একটি মানব পিরামিডের আকৃতি নিয়ে দাঁড়িয়ে শৃঙ্খল তৈরি করে। এর পর উপরে একটি মাটির হাঁড়িতে দই রেখে ঝুলিয়ে দেওয়া হয়। উঁচুতে দই সমেত হাঁড়ি ভাঙার প্রতিযোগিতাই হল খেলা। যুবক প্রতিযোগীরা একে অপরের কাঁধের উপর উঠে, পিরামিডের শৃঙ্খল তৈরি করে হাঁড়ি ভেঙে থাকে। খেলার সময় ভক্তদের মধ্যে বিপুল উন্মাদনা লক্ষ্য করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ দই, মাখন, ননী, দুধ খুব পছন্দ করতেন। তাই এই ঝোলানো মাটির হাঁড়ির মধ্যে কৃষ্ণের পছন্দের খাবারগুলিই রাখা থাকে।

    কীভাবে ভাঙা হয় হাঁড়ি (Janmashtami 2023)?

    দহি-হান্ডি উৎসবে একসঙ্গে অনেক জনের এক একটি দল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে থাকে। এক এক দল পিরামিডের মতো নিচ থেকে উপরের হাঁড়ি পর্যন্ত একটি শৃঙ্খল নির্মাণ করে। এরপর একজন এই পিরামিড বেয়ে উপরে উঠে দই, মাখন, ননী সম্বলিত হাঁড়িকে ভেঙে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করে থাকে। অনেক সময় প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী দলের শৃঙ্খল, সম্বলিত পিরামিড ঠিক করে নির্মাণ করতে না পারলে, হাঁড়িতে হাত পৌঁছানোর আগেই মানব বন্ধনের পিরামিড ভেঙে যায়। তাই খেলায় অত্যন্ত সতর্কতার সঙ্গে হাঁড়ি ভাঙতে হয়। এই হান্ডি ভাঙা প্রতিযোগিতা হল ভগবান কৃষ্ণের (Janmashtami 2023) কৌতূকপূর্ণ এবং দুষ্টুময়তার প্রতীকবহ।

    এই বছরের জন্মাষ্টমীর তিথি (Janmashtami 2023)

    হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্র মাসের অন্ধকার পক্ষ কাটিয়ে অষ্টম দিনের মাথায় রোহিণী নক্ষত্র যোগে জগতকে আলোকিত করে মর্তে জন্ম গ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ। এই বছর জ্যোতিষ শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর (Janmashtami 2023) তিথি পড়েছে দুই দিন। জন্মাষ্টমীর তিথি ৬ সেপ্টেম্বর বিকাল ৩ টা ৩৭ মিনিট থেকে ৭ সেপ্টেম্বর বিকাল ৪ টা ১৪ মিনিট পর্যন্ত। পাশপাশি রোহিণী নক্ষত্রযোগের তিথির সময় হল ৬ সেপ্টেম্বর সকাল ৯ টা ২০ মিনিট থেকে ৭ সেপ্টেম্বর সকাল ১০ টা ২৫ মিনিট পর্যন্ত। জন্মাষ্টমী পালন হবে ৬ সেপ্টেম্বর এবং দহি-হান্ডি উৎসব পালন হবে ৭ সেপ্টেম্বর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Janmashtami 2023: জন্মাষ্টমীর তিথি কখন শুরু? জেনে নিন কীভাবে করবেন ব্রতপালন

    Janmashtami 2023: জন্মাষ্টমীর তিথি কখন শুরু? জেনে নিন কীভাবে করবেন ব্রতপালন

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু পঞ্জিকা মতে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে (Janmashtami 2023) যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। কথিত রয়েছে, দ্বাপর যুগের শেষদিকে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের কোলে এই মহাপূণ্য তিথিতে জন্ম (Janmashtami 2023) নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। কংস মামার হাত থেকে মধ্যরাতে নিজের দুধের শিশুকে বন্ধু নন্দর কাছে রেখে দিয়ে আসেন বাবা বাসুদেব। পুরাণ মতে, ছোট্ট গোপাল ধীরে ধীরে যশোদা মায়ের কাছে বেড়ে উঠতে থাকে।  অত্যন্ত দুরন্ত শিশু গোপাল দিনরাত গোটা এলাকা মাতিয়ে রাখত। চুরি করে বাড়ির ক্ষীর, মোয়া খেয়ে নিত। জন্মাষ্টমীতে নতুন পোশাকে সাজিয়ে তোলা হয় গোপালকে।  নানারকমের মিষ্টি ও ক্ষীরে সাজিয়ে দেওয়া হয় নৈবেদ্য। এছাড়া নানারকমের শুকনো খাবারও দেওয়া হয়। অনেকেই আবার ভগবানের সামনে সাজিয়ে দেন ৫৬ রকমের উপাচার। আলোতে আলোতে গোটা বাড়ি সাজিয়ে তোলেন ভক্তেরা। ভক্তদের বিশ্বাস এই পবিত্র তিথিতে ভগবান সমস্ত মনস্কামনা পূরণ করেন। এই উৎসবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, প্রতি বছর মধ্য-আগস্ট থেকে মধ্য-সেপ্টেম্বরের মধ্যে কোনও এক সময়ে পড়ে।

    চলতি বছরের জন্মাষ্টমী (Janmashtami 2023) তিথি কখন শুরু হচ্ছে

    শাস্ত্রবিদরা বলছেন, ভাদ্র মাসের কৃষ্ণ জন্মাষ্টমী (Janmashtami 2023) তিথি শুরু হচ্ছে ৬ সেপ্টেম্বর। বিকাল ৩টে ৩৭ মিনিটে। অষ্টমী তিথি শেষ হবে ৭ সেপ্টেম্বর বিকেল ৪টে ১৪মিনিটে।  পুরাণ অনুসারে, রাত্রি বারোটায় রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এই বিশ্বাস অনুসারে, ৬ সেপ্টেম্বর গৃহস্থরা জন্মাষ্টমী (Janmashtami 2023) ব্রত পালন করতে পারেন। বৈষ্ণব সমাজের নিয়ম অনুসারে তাঁরা শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী পালন করছে আগামী ৭ সেপ্টেম্বর ।

    পুজোর শুভক্ষণ: জন্মাষ্টমী (Janmashtami 2023) পুজোর শুভ ক্ষণের কথা যদি বলেন, তবে তা মাঝরাত ১২টা ২০ মিনিটে শুরু হবে। চলবে ১২টা ৪৮ মিনিট পর্যন্ত।

    কীভাবে পালন করবেন জন্মাষ্টমী (Janmashtami 2023) ব্রত?

    শাস্ত্র মতে, জন্মাষ্টমীর (Janmashtami 2023) ব্রত পালনে ফল পাওয়া যায়। ভক্তদের বিশ্বাস, শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করলে আর এই জড় জগতে জন্ম, মৃত্যু, ব্যাধি, কষ্ট ভোগ করতে হয় না। পুনর্জন্মও হয়না তাঁর।

    ১) জন্মাষ্টমীর (Janmashtami 2023) আগের দিন নিরমিষ আহার করতে হবে।

    ২। জন্মাষ্টমীর  দিন সকাল থেকে মধ্য রাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণ লীলা শ্রবণ করুন।

    ৩। উপবাস পালনে সমস্যা থাকলে অবশ্যই দুপুর ১২ টার পরে, ভগবানের কাছে ক্ষমা চেয়ে, একটু দুধ, বা ফল খেতে পারবেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share