Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • India vs Australia T20: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ৪৪ রানে জয়ী ভারত

    India vs Australia T20: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ৪৪ রানে জয়ী ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী হয়েছিল রোহিত শর্মার ভারত। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে (India vs Australia T20) জয়ী হল ভারত। রবিবার প্রথমে ব্যাট করতে নামে ভারত। ভারতের স্কোর হয় ২৩৫। অস্ট্রেলিয়ার সামনে ২৩৬ রানের টার্গেট বেঁধে দেয় ভারত।

    ভারতের স্কোর ২৩৫

    রবিবাসরীয় সন্ধেয় ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ভারত করে ২৩৫ রান। ভারতের তরফে অর্ধশতরান করেন যশস্বী, ঈশান ও ঋতুরাজ। শেষের দিকে ঝড় তুলেছিলেন রিঙ্কু সিংহ। ৯ বলে তিনি করেন ৩১ রান। থাকেন অপরাজিত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে দ্বিতীয় ম্যাচেও জয় পেল ভারত। তিরুবনন্তপুরম আন্তর্জাতিক স্টেডিয়ামে কিউদের ৪৪ রানে পরাস্ত করল সূর্যকুমারের দল। টস করেছিলেন অস্ট্রেলিয়ান স্কিপার ম্যাথু ওয়েড। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান তিনি। প্রথমে ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে খেলতে থাকে ওপেনার যশস্বী জয়সওয়াল ও ঋতুরাজ গায়কোয়াড়।

    মাঠ দাপাল ভারত 

    মাত্র (India vs Australia T20) ২৩ বলে এই ওপেনার জুটি করে ৫০ রান। এদিন ১৪.১ ওভারে ১৫০ রান করে টিম ইন্ডিয়া। তার পরেই ২৯ বলে ফের অর্ধশত রান করেন ঈশান কিষান। ৫২ বলে অবশ্য আউট হয়ে যান ঈশান। তাঁকে সাজঘরে ফিরিয়ে দেন মার্কুয়াস স্টয়নিস। ভারতের এই জয়ের জেরে টি২০ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সূর্যকুমারের দল। ২০ ওভারে ৯ উইকেট খুইয়ে ১৯১ রানেই থমকে যেতে হয় টিম অস্ট্রেলিয়াকে। স্টয়নিসের উইকেটটি নেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মুকেশ কুমার। অক্ষর পটেলের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফিরে যান তিনি। অক্ষর পটেল নিয়েছেন ম্যাক্সওয়েলের উইকেট। অস্ট্রেলিয়ার পক্ষে তিনটি উইকেট নেন নাথান এলিস। আর মার্কাস নেন একটি। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিক ম্যাচে এটিই ভারতের সর্বাধিক স্কোর। টি২০ আন্তর্জাতিক সেরার তালিকায় এই ইনিংস থাকছে পঞ্চম স্থানে।

    আরও পড়ুুন: “ইংরেজি বছরের শুরুতে মমতাকে ইডি-সিবিআই চা খেতে আমন্ত্রণ করবে” বিস্ফোরক দিলীপ

    টিম ইন্ডিয়ায় অলরাউন্ডার তথা স্কিপার হার্দিক পান্ডের অভাব চোখে পড়ছিল প্রথম থেকেই। গোড়ালিতে চোট পেয়ে ম্যাচ থেকে বাদ পড়েছেন তিনি। প্রসঙ্গত, ২০১৯ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে ভারত করে ৩ উইকেটে ২৪০ রান। গত বছর অক্টোবরে গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত করে ৩ উইকেটে ২৩৭ রান। এই খেলায় ১৬ রানে জিতেছিল টিম ইন্ডিয়া (India vs Australia T20)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • IPL 2024: আইপিএলের আঙিনায় দ্রাবিড়! লখনউ-এর মেন্টর হতে চলেছেন রাহুল

    IPL 2024: আইপিএলের আঙিনায় দ্রাবিড়! লখনউ-এর মেন্টর হতে চলেছেন রাহুল

    মাধ্যম নিউজ ডেস্ক: রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে বিসিসিআইয়ের চুক্তি শেষ হয়েছে বিশ্বকাপের পরেই। রাহুল (Rahul Dravid) আর ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) কোচের পদে থাকতে চাইছেন না।  সূত্রের খবর আগামী আইপিএল-এ (IPL 2024) লখনউ সুপারজায়ান্টস দলের মেন্টর হিসেবে  দেখা যেতে পারে রাহুল দ্রাবিড়কে। লখনউ সুপারজায়ান্টসের মেন্টের ছিলেন গৌতম গম্ভীর। যিনি তাঁর পুরনো দল কেকেআরের মেন্টর হিসেবে দায়িত্ব সামলাবেন আগামী মুশুমে। সেই জায়গাতেই আসতে পারেন দ্রাবিড়।

    নয়া ভূমিকায় দ্রাবিড়

    দ্রাবিড় (Rahul Dravid) এখনই লখনউ সুপারজায়ান্টস দলের সদস্য তা বলা সম্ভব নয় তার কারণ, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দ্রাবিড়কে কোচ হিসেবে দায়িত্ব থেকে অব্যহতি না নেওয়ার অনুরোধ জানাতে পারে। তবে দ্রাবিড় নাকি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে তিনি আর  রোহিতদের কোচের পদে থাকতে আগ্রহী নন।  ফলে আইপিএলে যে এলএসজির মেন্টর হিসেবে দ্রাবিড়কে দেখতে পাওয়া যাবে এটা এক প্রকার সিলমোহর না পড়লেও নিশ্চিত ভাবে বলাই যায়।  এর আগে আইপিএলে (IPL 2024) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের হয়ে খেললেও, সাপোর্ট স্টাফ হিসেবে এই প্রথমবার আইপিএলে কোন দলের সঙ্গে যুক্ত হতে চলেছেন রাহুল দ্রাবিড়। 

    আরও পড়ুন: কেকেআর শিবিরে বদল! থাকছেন না বিশ্বকাপ খেলা তিন ক্রিকেটার

    ইতিমধ্যেই গৌতম গম্ভীর লখনউ সুপার জায়ান্টসের দায়িত্ব ছেড়ে ফিরেছেন কলকাতা নাইট রাইডার্স শিবিরে। ক্যাপ্টেন হিসেবে কেকেআরকে জোড়া খেতাব জেতানো গম্ভীরকে আসন্ন আইপিএল মরশুমে দেখা যাবে নাইটদের মেন্টর হিসেবে। সুতরাং, লখনউকে তাদের সাপোর্ট স্টাফের শূন্যপদ পূরণ করতে হবে খুব তাড়াতাড়িই। এক্ষেত্রে এলএসজি দ্রাবিড়কে পেতে ঝাঁপিয়েছে বলে খবর। তবে, দ্রাবিড়কে তাঁর পুরনো আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের ডাগআউটেও দেখা যেতে পারে, বলে খবর। তবে এখনও জাতীয় দলের হেড কোচ দ্রাবিড়। বিসিসিআই-এর সঙ্গে তাঁর কথা বলার উপরই সব কিছু নির্ভর করছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kolkata Knight Riders: কেকেআর শিবিরে বদল! থাকছেন না বিশ্বকাপ খেলা তিন ক্রিকেটার 

    Kolkata Knight Riders: কেকেআর শিবিরে বদল! থাকছেন না বিশ্বকাপ খেলা তিন ক্রিকেটার 

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ খেলা তিন ক্রিকেটারকে রাখছে না কলকাতা নাইট রাইডার্স। আগামী ১৯ ডিসেম্বরের নিলামের আগে তাঁদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেকেআর কর্তৃপক্ষ। ভারতের শার্দূল ঠাকুর এবং নিউজিল্যান্ডের লকি ফার্গুসন ও টিম সাউদিকে দলে রাখতে ইচ্ছুক নয় নাইট শিবির। শোনা যাচ্ছে, গুজরাট টাইটান্স ছেড়ে পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সে ফিরছেন হার্দিক পান্ডিয়া। হার্দিক গুজরাট ছাড়লে সেখানে কারা নেতা হবেন বা মুম্বইয়ে ভারত অধিনায়ক রোহিতের ভবিষ্যত কী হবে তা নিয়ে জল্পনা চলছে।

    বোলিং বিভাগ বদলাচ্ছে কেকেআর 

    কোন কোন ক্রিকেটারকে ধরে রাখা হবে, তা ২৬ নভেম্বরের মধ্যে জানিয়ে দিতে হবে আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজিকে। শোনা যাচ্ছিল আন্দ্রে রাসেলকে আর রাখবে না কেকেআর। কিন্তু সূত্রের খবর, এ বারও তাঁকে রেখে দেওয়া হবে। বরং দলের জোরে বোলিং আক্রমণের খোলনলচে বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমিত ওভারের ক্রিকেটে দীর্ঘ দিন জাতীয় দলে সুযোগ না পাওয়া উমেশ যাদবকে রেখে দিলেও বিশ্বকাপ খেলা তিন জোরে বোলারকে রাখছে না কেকেআর। গত বছর নিলামে শার্দূলকে ১০ কোটি টাকা দিয়ে কিনেছিল কেকেআর। ১১টি ম্যাচে ৭টি উইকেট নিয়েছিলেন তিনি। ব্যাট হাতে করেছিলেন ১৬৮ রান। অলরাউন্ডার হিসাবে দলকে হতাশ করেছিলেন তিনি। আইপিএলের মঞ্চে দলকে সাফল্য দিতে পারেননি নিউজিল্যান্ডের লকি ফার্গুসন ও টিম সাউদিও। নাইট শিবির সূত্রে খবর, এবার দলের মেন্টর হিসাবে যোগ দিয়েছেন গৌতম গম্ভীর। দু’বার আইপিএল ট্রফি দেওয়া প্রাক্তন অধিনায়কের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে দল গঠনের ক্ষেত্রে।

    হার্দিক-রোহিত মুম্বইয়ের নেতা কে

    গুজরাটকে দু’বছর সাফল্যের সঙ্গে নেতৃত্ব দেওয়া হার্দিক পান্ডিয়াকে দলে ফেরাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক দলে ফিরলে রোহিতের ভবিষ্যত কী হবে তা নিয়ে জল্পনা চলছে। প্রসঙ্গত, আইপিএলের ইতিহাসে রোহিত শর্মা অন্যতম সফল অধিনায়ক। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে মুম্বইকে চ্যাম্পিয়ন করেছেন রোহিত। এমএস ধোনি ও রোহিত শর্মাই অধিনায়ক হিসেবে ৫বার করে আইপিএল জেতার রেকর্ড রয়েছে। আর প্লেয়ার হিসেবে সবথেকে বেশি ৬ বার আইপিএল জিতেছেন রোহিত। আগামী নিলামের আগেই মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিকের চুক্তি চূড়ান্ত হয়ে যাবে। ১৫ কোটি টাকা দিয়ে বরোদার অলরাউন্ডারকে দলে ফেরাচ্ছে মুম্বই। সূত্রের খবর, নেতৃত্বের দাবি করেননি হার্দিক। রোহিতের নেতৃত্বে খেলতে আপত্তি নেই তাঁর। কারণ ভারতীয় দলেও তিনি খেলেন রোহিতের নেতৃত্বেই।

    আরও পড়ুন: হারল বিশ্বচ্যাম্পিয়নরা! টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই জয় ভারতের

    গুজরাটের নেতা কে

    পর পর দু’বার আইপিএলে গুজরাটকে ফাইনালে তোলা অধিনায়ক হার্দিক পান্ডিয়া তাঁর পুরনো দল মুম্বইয়ে যোগ দিলে টাইটান্সদের নেতা কে হবে তা ভাবাচ্ছে ক্রীড়া মহলকে। শোনা যাচ্ছে, অধিনায়কের দৌড়ে রয়েছেন ভারতের তারকা ওপেনার শুভমন গিল। ২০২৩ সালের আইপিএলে গুজরাটের হয়ে  ১৭টি ম্যাচে ৮৯০ রান করেছিলেন ২৪ বছরের ক্রিকেটার। দৌড়ে রয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার গুজরাটের প্রথম একাদশের গুরুত্বপূর্ণ সদস্য রশিদ খানও। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সতীর্থদের মধ্যে জনপ্রিয়। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Australia: হারল বিশ্বচ্যাম্পিয়নরা! টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই জয় ভারতের

    India vs Australia: হারল বিশ্বচ্যাম্পিয়নরা! টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের পর প্রথম ম্যাচেই হার বিশ্বজয়ীদের। টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় অস্ট্রেলিয়াকে হারাল ভারত। ফর্মে ফিরলেন সূর্যকুমার যাদবও। টি-টোয়েন্টির ময়দানে যে তাঁর অবাধ বিচরণ তা ফের প্রমাণ করলেন সূর্য। এদিন প্রথমে ব্যাট করে জশ ইংলিসের আগ্রাসী শতরানের সুবাদে ম্যাথু ওয়েডের দল করে ৩ উইকেটে ২০৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ১ বল বাকি থাকতে ৮ উইকেটে ২০৯ রান তুলে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। 

    ইংলিশের শতরান

    এদিন  টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। তবে, বিশাখাপত্তনমের ২২ গজে সুবিধা করতে পারেননি ভারতের বোলারেরাও। অস্ট্রেলিয়ার ইনিংস শুরু করেন স্টিভ স্মিথ এবং শর্ট। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন অসি ওপেনারেরা। শর্ট আউট হতেই তিন নম্বরে নামা ইংলিসএবং স্মিথ দ্বিতীয় উইকেটের জুটিতে তুললেন ১৩০ রান। যা কার্যত চালকের আসনে বসিয়ে দিল অস্ট্রেলিয়াকে। ক্রিকেটজীবনে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম শতরান পেলেন ইংলিস।  ৫০ বলে ১১০ রানের অনবদ্য ইনিংস খেললেন তিনি। তাঁর ব্যাট থেকে এল ১১টি চার এবং ৮টি ছক্কা। স্মিথ করলেন ৪১ বলে ৫২ রান। 

    দুরন্ত ব্যাটিং

    ব্যাট করতে নেমে বিশ্বকাপে রান না পাওয়া সূর্যকুমারকে আবার চেনা মেজাজে দেখা গেল ২০ ওভারের ক্রিকেটে। ২২ রানে ২ উইকেট হারানোর পর ভারতের ইনিংসের হাল ধরেন ঈশান কিশন এবং সূর্যকুমার যাদব। তাঁদের তৃতীয় উইকেটের জুটিতে ওঠে ১১২ রান। ইশান খেললেন ৩৯ বলে ৫৮ রানের ইনিংস। ২টি চার এবং ৫টি ছক্কা মারেন তিনি। সূর্যকুমার করলেন ৪২ বলে ৮০ রান। অধিনায়কের ব্যাট থেকে এল ৯টি চার এবং ৪টি ছয়। তিনিই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার পান। ছয় নম্বরে নেমে আগ্রাসী ব্যাটিং করেন কলকাতার রিঙ্কু সিং। শেষ বলে ঠান্ডা মাথায় জয় এনে দিলেন নাইট শিবিরের তারকা। ১৪ বলে ২২ রান করলেন। মারলেন ৪টি চার। শেষ বলে ছক্কা মেরে দলকে জেতালেন তিনি।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC: ফের ক্রিকেট দুর্নীতি! ৬ বছরের জন্য নির্বাসিত ইডেনে বিশ্বকাপজয়ী ক্রিকেটার

    ICC: ফের ক্রিকেট দুর্নীতি! ৬ বছরের জন্য নির্বাসিত ইডেনে বিশ্বকাপজয়ী ক্রিকেটার

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের (ICC World Cup 2023) রেশ কাটতে না কাটতেই ক্রিকেটে ফের দুর্নীতির ছায়া। ওয়েস্ট ইন্ডিজের বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেটার মার্লন স্যামুয়েলসকে (Marlon Samuels) ৬ বছরের জন্য নির্বাসিত করল আইসিসি। ওয়েস্ট ইন্ডিজের দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে স্যামুয়েলসের। ২০১২ এবং ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের হয়ে ফাইনালে সর্বোচ্চ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিভিন্ন ফরম্যাটে ৩০০-র বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন স্যামুয়েলস। ১৮ বছর দেশের প্রতিনিধিত্ব করেছেন। 

    ইডেনে খেলেছিলেন স্যামুয়েলস

    ২০২১ সালে স্যামুয়েলসের বিরুদ্ধে অপরাধের সঙ্গে যুক্ত হওয়ার অভিযোগ ওঠে। চলতি বছরের অগাস্ট মাসে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ হয়। অবশেষে এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতি দমন আইনে অভিযুক্ত হয়েছেন প্রাক্তন বিশ্বজয়ী ক্রিকেটার। ২০১৬-র টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ইডেন গার্ডেন্সে খেলেছিলেন স্যামুয়েলস। কার্লোস ব্রেথওয়েটের চার ছক্কা সত্ত্বেও স্যামুয়েলসের অবদান ভোলার নয়। ওই খেলায় তিনি ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হয়েছিলেন। ২০২০ সালের ডিসেম্বরে তিনি ক্রিকেট থেকে অবসর নেন।

    কী অপরাধ করেছিলেন স্যামুয়েলস

    চারটি অভিযোগ আনা হয়েছে স্যামুয়েলসের বিরুদ্ধে। জুয়াড়িদের থেকে উপহার, অর্থ এবং অন্যান্য ,সুযোগ সুবিধা নিয়েছেন তিনি। সেই তথ্য আইসিসি-র দুর্নীতি বিরোধী আধিকারিকদের কাছে লুকিয়ে গিয়েছেন। এ ছাড়া ৭৫০ ডলারের বেশি মূল্যের আর্থিক সুবিধা পেয়েও তা জানাননি।সবশেষে আইসিসি-র দুর্নীতি বিরোধী সংস্থার আধিকারিকদের সঙ্গে তদন্তে সহযোগিতা করেননি তিনি।  প্রয়োজনীয় কাগজপত্র বা তথ্য লোপাট করে  তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। আইসিসি-র দুর্নীতি দমন শাখার প্রধান অ্যালেক্স মার্শালের দাবি, স্যামুয়েলস সব নিয়ম জানা সত্ত্বেও দুর্নীতিতে মদত দিয়ে গিয়েছেন। অপরাধ করলেও তা লুকিয়ে গিয়েছেন। তাই তাঁকে ৬ বছরের জন্য় নির্বাসিত করেছে আইসিসি।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rahul Dravid: চুক্তি বাড়াতে আগ্রহী নন দ্রাবিড়! হেড কোচের পদে কি এবার লক্ষ্মণ?

    Rahul Dravid: চুক্তি বাড়াতে আগ্রহী নন দ্রাবিড়! হেড কোচের পদে কি এবার লক্ষ্মণ?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় দলের কোচ হিসাবে আর থাকতে চাইছেন না রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ইতিমধ্যেই ভারতীয় বোর্ডের সঙ্গে মেয়াদ শেষ হয়েছে মিস্টার ডিপেন্ডবলের। আর সেই চুক্তি বাড়াতে নারাজ তিনি। বিসিসিআই’-র একাধিক সূত্র মারফত জানা গিয়েছে, বিশ্বকাপ ফাইনালের ম্যাচটি হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের শেষ ম্যাচ এবং প্রাক্তন হেড কোচ নিজের সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বোর্ডকে। তাঁর পরিবর্তে এবার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন তাঁর সতীর্থ, প্রাক্তন ভারতীয় তারকা ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। 

    আগ্রহী লক্ষ্মণ

    দ্রাবিড় (Rahul Dravid) কোচ থাকাকালীনও মাঝে মধ্যে ভারতীয় দলের দায়িত্ব সামলেছেন লক্ষ্মণ। তিনি এখন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান। দ্রাবিড়ও ভারতের কোচ হওয়ার আগে সেই দায়িত্বেই ছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের ভারপ্রাপ্ত কোচ লক্ষ্মণ। এর আগে আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ এবং নিউ জিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজেও অন্তর্বর্তিকালীন কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। বিসিসিআই সূত্রে খবর, ভারতীয় দলের কোচ হওয়ার বিষয়ে চরম আগ্রহ দেখিয়েছেন লক্ষ্মণ (VVS Laxman)। বিশ্বকাপ চলাকালীন তিনি আমেদাবাদে গিয়ে বিসিসিআইয়ের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে আলোচনাও করেছিলেন। খুব শীঘ্রই উনি একটি দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করবেন এবং দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা যাবেন স্থায়ী কোচ হিসেবে।

    আরও পড়ুন: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট আর নয়! বিসিসিআই-এর সঙ্গে আলোচনায় রোহিত

    দ্রাবিড়ের ইচ্ছা

    বিশ্বকাপের পরেই তাঁর সঙ্গে বোর্ডের চুক্তি শেষ হয়ে গিয়েছে। দ্রাবিড় (Rahul Dravid) সেই চুক্তি আর বাড়াতে আগ্রহী নন বলেই জানা গিয়েছে। দ্রাবিড় বেঙ্গালুরুর বাসিন্দা। তিনি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্ব পালনে অবশ্য আগ্রহী বলেই জানা যাচ্ছে। এর আগেও তিনি এই দায়িত্ব সামলেছেন। এনসিএ প্রধান হিসাবে কাজ করলে নিজের শহর বেঙ্গালুরুতেই থাকতে পারবেন রাহুল। তাঁর ইচ্ছা, মাঝেমধ্যে দলকে কোচিং করাবেন তবে ফুল-টাইম কোচ আর থাকবেন না। তবে উল্লেখযোগ্য বিষয় হল, শুধু দ্রাবিড়ের বদলে লক্ষ্মণ নন, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাকি কোচদেরও বদল করা হয়েছে। ভারতের ব্যাটিং কোচের ভূমিকায় বিক্রম রাঠৌরের জায়গায় আনা হয়েছে সীতাংশু কোটককে। তিনি ভারতের হয়ে ১৩০টি প্রথম শ্রেণি ও ৮৯টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। পরশ মামব্রের জায়গায় বোলিং কোচ করা হয়েছে সাইরাজ বাহুতুলেকে। টি দিলীপের বদলে ফিল্ডিং কোচ হয়েছেন মুনীশ বালি।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mohammed Shami: ‘তুমি আমার সব থেকে বেশি কাছের’! অসুস্থ মাকে নিয়ে আবেগঘন বার্তা শামির

    Mohammed Shami: ‘তুমি আমার সব থেকে বেশি কাছের’! অসুস্থ মাকে নিয়ে আবেগঘন বার্তা শামির

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজের সোশ্যাল মিডিয়ায় মাকে নিয়ে ছোট্ট আবেগঘন বার্তা পোস্ট করলেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি। বিশ্বকাপ ফাইনালের রাতে উদ্বেগ এবং জ্বরে অসুস্থ হয়ে পড়েন ভারতের তারকা বোলারের মা। এখন অবশ্য তিনি স্থিতিশীল। নিজের সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করে শামি লেখেন, ‘তুমি আমার কাছে অত্যন্ত প্রিয় মা। আশা করি তুমি দ্রুতই সুস্থ হয়ে উঠবে।’ 

    মা-কে আবেগ-ঘন বার্তা

    বিশ্বকাপে আগুন ঝরিয়েছেন মহম্মদ শামি। প্রতিযোগিতার সর্বাধিক উইকেটের মালিক তিনি। রবিবার, ১৯ নভেম্বর যখন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) হয়ে বিশ্বকাপ জয়ের আশায় আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বল করছেন মহম্মদ শামি (Mohammed Shami), ঠিক তখনই অসুস্থ হয়ে পড়েন তাঁর মা। হঠাৎই শরীর অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁর মাকে। প্রাথমিক চিকিৎসার পর শামির মাকে আরও উন্নত মানের চিকিৎসার জন্য ভাল হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং তাঁর পরিস্থিতির উন্নতিও হয়। 

    ব্যাক্তিগত সমস্যা

    বুধবার, ২২ নভেম্বর  ইনস্টাগ্রামে একটি ছবি দিয়েছেন শামি। সেখানে দেখা যাচ্ছে, ছেলের বুকে মাথা রেখে দাঁড়িয়ে রয়েছেন শামির মা অঞ্জুম। সেই ছবি দিয়ে শামি লিখেছেন, ‘‘তুমি আমার সব থেকে বেশি কাছের। আশা করছি খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে উঠবে।’’ ‘বিচ্ছিন্না’ স্ত্রী হাসিন জাহানের সঙ্গে শামির সম্পর্কের তিক্ততা অবশ্য বেড়েই চলেছে। বিশ্বকাপ চলাকালীন শামির সম্পর্কে মুখ খুলেছিলেন হাসিন। বিশ্বকাপের পর এক সাক্ষাৎকারে হাসিনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কথা উঠতেই গর্জে উঠেছেন শামি। হাসিনের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছে শামির। সেই ঘটনা তাঁর জীবনে যে বড় ছাপ ফেলে গিয়েছে, সেটাও জানালেন ভারতীয় পেসার।

    আরও পড়ুন: ‘‘আমাদের সাফল্য ওদের সহ্য হয় না’’, পাকিস্তানকে তোপ মহম্মদ শামির

    শামি বলেন, “কেউ যদি সত্যি কথা না বলে, তাহলে সে পালাবে। চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। আমি জানি সত্যিটা এক দিন ঠিক সামনে আসবে। যখন যেখানে যেতে বলা হয়েছে আমি গিয়েছি। ৪-৬ দিন একটু মানসিক সমস্যা হয়েছিল। কিন্তু পরিবার আমার পাশে ছিল। তখন নিজেকে বোঝালাম যে, আমার নতুন করে শুরু করা উচিত। আমি তো আর কাউকে খুন করিনি যে পালিয়ে যাব। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, সেটাও সত্যি নয়। তাহলে আমি কেন থেমে থাকব।”

    চোট-প্রসঙ্গ

    সম্প্রতি এক সাক্ষাৎকারে শামি ২০১৫ সালের বিশ্বকাপের সময় চোট নিয়ে নিজের সংগ্রামের কথা তুলে ধরেন শামি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শামি বলেন, ‘২০১৫ বিশ্বকাপের আগে আমার হাঁটু ফুলে ছিল। অন্য কেউ হলে ওই ব্যথা নিয়ে খেলত না হয়তো। তবে আমার ব্যথা সহ্য করার ক্ষমতা রয়েছে। আমায় দুইটি বিকল্প দেওয়া হয়েছিল, হয় তখনই আমায় অস্ত্রোপ্রচার করাতে হত নয়তো টুর্নামেন্ট খেলার পর। ম্যাচের পর প্রতিদিন গোটা দল হোটেলে ফিরলেও, আমি যেতাম হাসপাতালে, ইঞ্জেকশন নিতে। দেশের জন্য খেলার সময় বাকি সবকিছু তুচ্ছ হয়ে যায়।’

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rohit Sharma: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট আর নয়! বিসিসিআই-এর সঙ্গে আলোচনায় রোহিত

    Rohit Sharma: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট আর নয়! বিসিসিআই-এর সঙ্গে আলোচনায় রোহিত

    মাধ্যম নিউজ ডেস্ক: অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে পরবর্তী চার বছরের পরিকল্পনা নিয়ে আলোচনায় বসবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। সেই বৈঠকে সাদা বলের ক্রিকেটে রোহিত নিজের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন সেটাই জানতে চাওয়া হতে পারে। একই সঙ্গে আগামী দিনে রোহিতের পরবর্তী অধিনায়ক হিসেবেও কথা হতে পারে। 

    আগামীর অধিনায়ক

    বিসিসিআই-এর কাছে এখন একটি বড় চ্যালেঞ্জ হল দীর্ঘমেয়াদী অধিনায়ক তৈরি করা। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের সময়ে রোহিতের বয়স প্রায় ৪০ হবে। পরবর্তী বড় ওডিআই টুর্নামেন্টটি হবে ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যা পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা। বাকি আগামী এক বছরে ভারতের মাত্র ছ’টি ওয়ানডে খেলার কথা রয়েছে। পরবর্তী বিশ্বকাপের কথা মাথায় রাখলে আগামীর নেতা বাছতেই হবে। হার্দিক পান্ডিয়া চোট প্রবণ তাই বিকল্প খুঁজতে চাইছে বিসিসিআই। রোহিতকে ২০২৫ সাল পর্যন্ত টেস্টে অধিনায়ক রেখে দেওয়া হবেই। বিসিসিআই-এর এক কর্তা বলেন, “রোহিতকে টেস্টে ব্যবহার করা হবে। ২০২৫ পর্যন্ত টেস্টে লাগবে রোহিতকে। এই সময়ের মধ্যে নতুন অধিনায়ককে তৈরি করা হবে। আর এক দিনের ক্রিকেটের জন্য নতুন অধিনায়ক খুঁজতে হবে।

    টি-টোয়েন্টিতে রোহিত

    বিসিসিআই (BCCI) সূত্রে খবর বিশ্বকাপ শুরুর আগেই ‘হিটম্যান’ নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ভবিষ্যত নিয়ে বোর্ডের সঙ্গে যাবতীয় আলোচনা সেরে ফেলেছেন। সূত্রের মতে, রোহিত (Rohit Sharma) ইতিমধ্যেই নির্বাচকদের জানিয়ে দিয়েছেন যে, টি-টোয়েন্টিতে তাঁকে বিবেচনা না করার জন্য, তাঁর কোনও সমস্যা নেই। আর নির্বাচকেরাও টি-টোয়েন্টিতে তরুণদের সুযোগ দিতে আগ্রহী। বোর্ডের ওই কর্তা বলেন, “গত এক বছর ধরে তরুণদের টি-টোয়েন্টিতে খেলানো হচ্ছে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তরুণদের সেখানে খেলার সম্ভাবনা বেশি।” নির্বাচন কমিটি খুব স্পষ্ট যে, তারা এমন খেলোয়াড়দের তৈরি করতে চায়, যাদের দীর্ঘ সময়ের জন্য একসঙ্গে খেলানো যাবে। শ্রেয়স আইয়ার টেস্ট দলে ফিরেছেন। এবং শুভমান গিল ওপেন করছেন। তিনে রাহানের জন্য সুযোগ কম। কেএল রাহুলকেও টেস্ট ম্যাচের জন্য বিবেচনা করা যেতে পারে, কারণ তিনি ব্যাকআপ উইকেটকিপিং বিকল্প হতে পারেন।

    আরও পড়ুন: ‘‘আমাদের সাফল্য ওদের সহ্য হয় না’’, পাকিস্তানকে তোপ মহম্মদ শামির

    একদিনের ফরম্যাটে রোহিত

    বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে ঠাসা কর্মসূচির জন্য তিন ফরম্যাটে ক্রিকেট দীর্ঘদিন ধরে চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব। তবে, যেহেতু ২০২৪ এ টি-টোয়েন্টি বিশ্বকাপ, আর রোহিত বা কোহলি দুজনেই দুরন্ত ফর্মে রয়েছেন, তাই এখনই চূড়ান্ত কিছু ভাবা হচ্ছে না। তবে পুরোটাই রোহিতদের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে, বলেই মত বোর্ডের ওই কর্তার। রোহিত তাঁর ওয়ানডে ক্যারিয়ার নিয়ে কী সিদ্ধান্ত নেবেন, সেটা নিয়েও জল্পনা রয়েছে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Sri Lanka Cricket: নির্বাসিত বোর্ড! শ্রীলঙ্কার বদলে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট 

    Sri Lanka Cricket: নির্বাসিত বোর্ড! শ্রীলঙ্কার বদলে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট 

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে বাজে পারফরম্যান্স-সহ একাধিক অভিযোগে গোটা শ্রীলঙ্কা  (Sri Lankan Cricket) বোর্ডকে ভেঙে দিয়েছে সেই দেশের সরকার। যদিও দেশের আদালত বিষয়টিতে পরবর্তীতে হস্তক্ষেপ করেছে। তবুও ক্রিকেট বোর্ডের স্বাধীনতায় হস্তক্ষেপ করার কারণে শ্রীলঙ্কা বোর্ডের আইসিসির সদস্যপদ আপাতত বাতিল করা হয়েছে। তাই শ্রীলঙ্কা থেকে সরানো হল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর। সেটি দক্ষিণ আফ্রিকায় করা হবে। তবে নির্বাসনের সময়, শ্রীলঙ্কার ক্রিকেট দল বা ক্রিকেটারদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে জল্পনা ছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে আইসিসি জানিয়েছে নির্বাসন থাকলেও শ্রীলঙ্কা ক্রিকেট দল খেলতে পারবে।

    অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর

    সোমবার, ২০ নভেম্বর আইসিসির তরফে আয়োজিত এক বৈঠকে শ্রীলঙ্কা ক্রিকেটকে ঘিরে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রীলঙ্কান দলের বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের পর সেই দেশের সরকার ক্রিকেট বোর্ডের কার্যকলাপে হস্তক্ষেপ করার ফলেই আইসিসি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে নির্বাসিত করে। আগামী বছর ২০২৪ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর বসার কথার ছিল দ্বীপরাষ্ট্রে। কিন্তু নির্বাসনের ফলে এই টুর্নামেন্টটি আর শ্রীলঙ্কায় আয়োজিত হবে না। পরিবর্তে সেটি দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। 

    আরও পড়ুন: ছিলেন অধিনায়ক, এ বার কেকেআর-এর মেন্টর গম্ভীর! উচ্ছ্বসিত নাইট অধিপতি শাহরুখ

    আইসিসি-র বৈঠকে আরও নানা সিদ্ধান্ত

    এদিন আইসিসির বৈঠকে শ্রীলঙ্কান ক্রিকেটের প্রতিনিধিদের দিকটা শোনার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে শ্রীলঙ্কান দলগুলি আন্তর্জাতিক মঞ্চে দ্বিপাক্ষিক সিরিজ খেলার পাশাপাশি আইসিসির বিভিন্ন টুর্নামেন্টেও অংশগ্রহণ করতে পারবে। এদিন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের উপর ঠিক কি কি শর্তে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে তা স্পষ্ট করেছে আইসিসি। একইসঙ্গে এদিন বৈঠকে আইসিসির সিইওর তরফে এক পরিকল্পনা পেশ করা হয়েছে যেখানে ম্যাচে মহিলা অফিসিয়াল নিয়োগ করার পদ্ধতিকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও পুরুষ ও মহিলা ক্রিকেট ম্যাচে দায়িত্বে থাকা আম্পায়ারদের সমান বেতন দেওয়ার পাশাপাশি ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপের প্রতিটি সিরিজে অন্তত একটি নিরপেক্ষ আম্পায়ার নিয়োগ করার বিষয়েও আলোচনা করা হয়েছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lionel Messi: মাঠ ছাড়লেন মেসি! আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচে রণক্ষেত্র মারাকানা

    Lionel Messi: মাঠ ছাড়লেন মেসি! আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচে রণক্ষেত্র মারাকানা

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ২০২৬ সালের বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ ছিল ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে (Brazil vs Argentina)। কিন্তু খেলা শুরুর আগেই ঝামেলায় জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকেরা। এর পরেই সতীর্থদের নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি (Lionel Messi)। ফলে ৩০ মিনিটের জন্য স্থগিত হয়ে যায় ম্যাচ। পুলিশ এবং সমর্থকদের সঙ্গে দফায় দফায় মারামারি, গ্যালারিতে হাতাহাতি দেখে বিস্মিত হয়ে যান ফুটবলাররা। 

    দু’পক্ষের সমর্থকদের মধ্যে মারামারি

    বুধবার ভারতীয় সময় ভোর ৬টা নাগাদ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে ব্রাজিলের রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা (Brazil vs Argentina)। ম্যাচকে ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। প্রথা মাফিক দুই দেশের ফুটবলাররা জাতীয় সংগীতের জন্য মাঠে সার দিয়ে দাঁড়িয়েছিলেন। তখনই গ্যালারিতে দু’পক্ষের সমর্থকদের মধ্যে তুমুল তর্কাতর্কি বাধে। যা মুহুর্তের মধ্যে হাতাহাতিতে গড়ায়। সেখানে আর্জেন্টিনার সমর্থকদের বেধড়ক মারধর করতে দেখা গিয়েছে পুলিশকে।

    দৃশ্যটি চোখে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন  লিওনেল মেসি। যোগ্যতা অর্জনের ম্যাচ খেলবেন না বলে মাঠ থেকে বেরিয়েন যান তিনি। তাঁকে অনুসরণ করেন অন্য খেলোয়াড়রাও। মাঠ ছাড়ার আগে অবশ্য কর্ম-কর্তাদের সঙ্গে কথা বলেন মেসি। এরপরই ‘আমরা খেলছি না, আমরা বেড়িয়ে যাচ্ছি,’ একথা বলতে শোনা যায় তাঁকে।

    ম্যাচ আপডেট

    ব্রাজিল-আর্জেন্টিনার (Brazil vs Argentina) খেলা মানেই উত্তেজনার পারদ চড়বে। বছর দুই আগে ব্রাজিলে খেলতে গিয়ে না খেলেই ফিরে এসেছিল আর্জেন্টিনা। সেবার সাও পাওলোতে ম্যাচ শুরুর কয়ের মিনিট পরেই ব্রাজিলের হেলথ এজেন্সির কর্মকর্তারা মাঠে ঢুকে খেলা পণ্ড করেন। এদিন অবশ্য কর্মকর্তাদের মধ্যস্থতায় মাঠে নামেন মেসিরা (Lionel Messi)। প্রায় আধ ঘণ্টা পর সাড়ে ৬টা নাগাদ খেলা শুরু হয়। এদিন খেলায় ঘরের মাঠে হারতে হয় ব্রাজিলকে। আর্জেন্টিনার হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন  নিকোলাস ওটামেন্ডি। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share