Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Virat Kohli: ছুঁয়ে দেখছেন না মাছ-মাংস! বিশ্বকাপে নিজেকে ফিট রাখতে কী খাচ্ছেন বিরাট?

    Virat Kohli: ছুঁয়ে দেখছেন না মাছ-মাংস! বিশ্বকাপে নিজেকে ফিট রাখতে কী খাচ্ছেন বিরাট?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজের ফিটনেস নিয়ে কোনও কিছুর সঙ্গেই আপোস করেন না বিরাট কোহলি (Virat Kohli)। বিরাটের শারীরিক কসরতের ছবি প্রায় সামনে আসে। এর পাশাপাশি বিশ্বকাপের সময় নিজের ডায়েটের প্রতি সজাগ দৃষ্টি রয়েছে বিরাটের। জানা গিয়েছে, বিগত বেশ কয়েক বছর ধরে মাংস খাওয়া ছেড়েই দিয়েছেন কোহলি। তাঁর ডায়েট নিরামিষ খাদ্য তালিকা দিয়েই সাজানো থাকে।

    বিরাটের সুপার ফুড

    বিশ্বকাপেও বজায় রয়েছে বিরাটের (Virat Kohli) পছন্দের ডায়েট। যেহেতু মাছ বা মাংস তিনি খাচ্ছেন না, তাই শরীরে প্রোটিনের চাহিদা মেটাতে খাদ্য তালিকায় থাকছে তোফু এবং সয়াবিন জাতীয় খাবার। যে হোটেলে ভারতীয় দল থাকছে সেখানকারই শেফ বলছেন, ‘‘ভারতীয় দলের খাবার টেবিলে মাছ এবং মাংসের নানারকম পদ আমরা সাজিয়ে রেখেছিলাম। তবে কোহলি সেসব কিছু ছুঁয়েও দেখেননি। তবে টিম ইন্ডিয়ার বাকি সদস্যরা সেগুলি খেয়েছেন। তাই কোহলির জন্য আমরা বিশেষ কিছু নিরামিষ পদ তৈরি করেছিলাম। এই পদগুলি বেশিরভাগটাই সবজি দিয়ে বানানো হয়েছিল এবং তাতে অল্প মশলা এবং তেল ব্যবহার করা হয়েছিল।’’ ওই শেফ আরও বলেন, ‘‘সেদ্ধ সবজি, সয়াবিন, মোমো তোফুর মতো নানা পদই ছিল কোহলির (Virat Kohli) জন্য এবং কোনও কোনও পদে অল্প দুধ জাতীয় জিনিসও ব্যবহার করা হয়েছিল।’’ এতো গেল ডিনার বা লাঞ্চের কথা। সকালে ব্রেকফাস্টে বিরাটের (Virat Kohli) পছন্দ হল মিলেট ধোসা এবং মিলেট ইডলি।

    ক্রিকেটাররা মদ্যপান করেন না বলেই জানা গিয়েছে

    হোটেলের ওই রাঁধুনী আরও বলেন, ‘‘আইপিএলের সময় আমাদের হোটেলে নিউজিল্যান্ডের কয়েকজন ক্রিকেটার ছিলেন। তাঁরা ভারতীয় মশলাদার খাবার এড়িয়ে চলেন। তবে কিছু ক্রিকেটার ভারতীয় খাবার হিসেবে ইডলি, ধোসা, পরোটার মত পদ চেয়ে থাকেন।’’ ভারতীয় দলের প্রাতঃরাশের রাগির তৈরি ধোসা থাকত বলেও জানিয়েছেন ওই শেফ। তবে কোনও দেশের খেলোয়াড়ই মদ খান না বলেই জানা গিয়েছে। একমাত্র নিউজিল্যান্ড কোনও ম্যাচ জিতলে বিয়ার অর্ডার করা হয়। কেউ কেউ অল্প মদ্যপান করে থাকেন। তা ছাড়া বাকিরা অ্যালকোহল ছুঁয়েও দেখেন না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • ICC ODI World Cup 2023: বিরাটের জন্মদিনে বিশেষ ভাবনা সিএবির! বিশ্বকাপের জন্য প্রস্তুত ইডেন

    ICC ODI World Cup 2023: বিরাটের জন্মদিনে বিশেষ ভাবনা সিএবির! বিশ্বকাপের জন্য প্রস্তুত ইডেন

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্গা পুজোর রেশ কাটতে না কাটতেই ক্রিকেট উৎসবে গা ভাসাচ্ছে শহরবাসী। বিশ্বকাপ শুরু হয়েছে ২০দিন হয়ে গেল। রাত পোহালেই, লক্ষ্মীপুজোর দিন কলকাতায় প্রথম ম্যাচ। শনিবার বাংলাদেশ এবং আফগানিস্তান মুখোমুখি হবে ইডেনে। ভারতের খেলা অবশ্য আগামী রবিবার। শনিবার ইডেনে বিশ্বকাপের বোধন হলেও, প্রচুর ক্রিকেট প্রেমীর নজর ৫ নভেম্বরে। কারণ, ৫ নভেম্বর বিরাট কোহলির জন্মদিন। ওই দিনই আবার ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ। অনুমতি মিললে সিএবির তরফ থেকে ওই দিনের ম্যাচে বিরাটকে কেক উপহার দেওয়া হবে।

    ইডেনে দুর্ঘটনা

    বিশ্বকাপের ম্যাচের একদিন আগেই  ইডেনের চার নম্বর গেট ভেঙে গিয়েছে। বৃহস্পতিবার আচমকা ইডেনের গেটে ধাক্কা মারে একটি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গাড়িটি। তাতেই গেট ভেঙে যায়। শনিবারের ম্যাচের আগে ইডেনের গেট সারিয়ে ফেলতে হবে সিএবি-কে। বিশ্বকাপের জন্য ইডেন সাজানোর কাজ হচ্ছিল। অনেক কিছুই নতুন করে করা হয়েছে। এমন অবস্থায় বিশ্বকাপের ম্যাচের ৪৮ ঘণ্টা আগে এমন দুর্ঘটনা চিন্তায় ফেলল সিএবি-কে। 

    দলের সঙ্গে শাকিব

    কলকাতায় দলের সঙ্গে যোগ দিলেন শাকিব আল হাসান। বাংলাদেশ পাঁচটির মধ্যে চারটি ম্যাচে হেরে গিয়েছে। ১০ দলের মধ্যে তারা রয়েছে আট নম্বরে। পর পর চারটি ম্যাচে হারতে হয়েছে তাদের। শাকিব নিজেও ফর্মে নেই। এমন অবস্থায় হঠাৎ করেই দেশে ফিরে গিয়েছিলেন তিনি। শাকিবের ব্যক্তিগত কোচ নাজমুল জানিয়েছেন যে, কেন তাঁর কাছে গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। নাজমুল বলেন, “নিউজিল্যান্ডের বিরুদ্ধে সব ধরনের শট খেলতে পারছিল না শাকিব। অফ স্টাম্পের বাইরে বল করা হয়নি ওকে। তাই কাট বা ড্রাইভ করতে পারেনি। অন সাইডে খেলে যেতে হচ্ছিল। স্পিনারেরা সারা ক্ষণ লেগ স্টাম্প লক্ষ্য করে বল করে যাওয়ায় সমস্যা হচ্ছিল শাকিবের। সেই কারণেই বড় শট খেলতে গিয়ে আউট হয় ও। শাকিবের আসল শক্তি অফ সাইড। কিন্তু ওই দিকে বল না পাওয়ায় সমস্যা হচ্ছিল। তাই আমার কাছে এসেছিল সেই সমস্যা দূর করতে।”

    আরও পড়ুন: চিন্তায় রোহিতরা, পুরো বিশ্বকাপ থেকেই বাদ পড়তে পারেন হার্দিক! কেন জানেন?

    ইডেনে টিকিটের চাহিদা

    ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বিশ্বকাপের পরের ম্যাচ ৩১ অক্টোবর। তারপর ৫ নভেম্বর বিরাট কোহলির (Virat Kohli) জন্মদিনে রয়েছে ভারতের ম্যাচ। সেই ম্যাচের জন্য বিশেষ ভাবনা রয়েছে সিএবির। বিশ্বকাপের জন্য ইডেন গার্ডেন্সে সংস্কারের কাজ হয়েছে। তাই আগের থেকে অনেক উজ্জ্বল হয়েছে ক্রিকেটের নন্দনকানন। ইডেন চত্বরে দেখা গিয়েছে একাধিক বাংলাদেশের সমর্থকদের। যাঁরা এখনও শনিবারের বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের টিকিটের খোঁজ করছেন। অনেকেই আবার ৩১ অক্টোবর পাকিস্তান-বাংলাদেশের যে ম্যাচ, তার টিকিটের খোঁজও করছেন। এদিকে ৩১ অক্টোবর ক্রিকেটর নন্দনকাননে রয়েছে পাকিস্তানের ম্যাচ। ইডেনে টিকিটের আসল চাহিদা ৫ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের। বাংলার ক্রিকেট সংস্থার সদস্যেরা সকলে সেই ম্যাচের টিকিট পাননি। সেই নিয়ে বৃহস্পতিবারও বিক্ষোভ দেখান তাঁরা।  সিএবি-র ১১ হাজার সদস্য রয়েছে। কিন্তু মাত্র তিন হাজার টিকিট সদস্যদের জন্য দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Hardik Pandya: চিন্তায় রোহিতরা, পুরো বিশ্বকাপ থেকেই বাদ পড়তে পারেন হার্দিক! কেন জানেন?

    Hardik Pandya: চিন্তায় রোহিতরা, পুরো বিশ্বকাপ থেকেই বাদ পড়তে পারেন হার্দিক! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফুল মার্কস নিয়েই বিশ্বকাপে এগোচ্ছে ভারত (ICC World Cup 2023)। ৫ ম্যাচে ১০ পয়েন্ট ঝুলিতে নিয়ে আপাতত সেমিফাইনাল নিশ্চিত রোহিতদের। তবে এর মধ্যেও চিন্তা পিছু ছাড়ছে না। চোট-আঘাত লেগেই রয়েছে দলে। চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি ভারতের সহঅধিনায়ক হার্দিক পান্ডিয়া। ভাবা হয়েছিল ইংল্যান্ড ম্যাচে ফিরবেন হার্দিক। বিসিসিআই সূত্রে খবর, হার্দিকের (Hardik Pandya) লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে ফলে কবে তিনি বাইশ গজে ফিরতে পারবেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। 

    লিগামেন্টে চোট

    রবিবার ভারতের পরবর্তী ম্যাচ। লখনউতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে মেন ইন ব্লু। প্রথমে জানা গিয়েছিল, গোড়ালিতে সামান্য চোট পেয়েছেন হার্দিক। কিন্তু পরে জানা যাচ্ছে, হার্দিকের চোট গুরুতর। তাঁর গোড়ালির লিগামেন্ট ছিঁড়েছে। তাই গ্রুপ পর্বের ম্যাচ তো বটেই গোটা বিশ্বকাপটাই যেতে পারে ভারতীয় অলরাউন্ডারের। এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন হার্দিক। সেখানেই তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন চিকিৎসকেরা। হার্দিকের চোট নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। সম্পূর্ণ সুস্থ না হলে তাঁকে মাঠে নামতে দেওয়া হবে না, বলেই খবর।

    অনিশ্চিত হার্দিক

    গত বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে নবম ওভারে বল করার সময় চোট পেয়েছিলেন হার্দিক। তাঁর বলে স্ট্রেট ড্রাইভ মেরেছিলেন লিটন দাস। সেই বল পা দিয়ে আটকাতে গিয়েছিলেন হার্দিক। সেই সময় পড়ে গিয়েছিলেন তিনি। হার্দিকের পায়ের উপর তাঁর পুরো শরীরের ওজন পড়ে গিয়েছিল। তাতেই চোট লেগেছিল ভারতীয় অলরাউন্ডারের। 

    আরও পড়ুন: ‘‘২০৩৬ অলিম্পিক্সের জন্য প্রস্তুত ভারত’’, জাতীয় গেমসের উদ্বোধনে ঘোষণা প্রধানমন্ত্রীর

    বিসিসিআই সূত্রে জানা যাচ্ছে, হার্দিক পান্ডিয়া নিতিন প্যাটেলের অধীনে মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছে। প্রথমে তাঁর চোটটি যেমন মনে হয়েছিল, তার থেকে এখন চোটের অবস্থা গুরুতর মনে হচ্ছে। সম্ভবত তাঁর একটি লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। যা সেরে উঠতে কমপক্ষে দু’সপ্তাহ লাগবে। মেডিকেল টিম তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করছে। এখনই তাঁর বদলি হিসেবে দলে কাউকে নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। আগামী সপ্তাহ অবধি হার্দিকের জন্য অপেক্ষা করবে টিম। তারপর হার্দিকের শারীরিক অবস্থা দেখে বাকি টুর্নামেন্টে তাঁর খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC ODI World Cup 2023: পরপর হার! বিশ্বকাপে বেকায়দায় ইংল্যান্ড, ৮ উইকেটে জয়ী শ্রীলঙ্কা

    ICC ODI World Cup 2023: পরপর হার! বিশ্বকাপে বেকায়দায় ইংল্যান্ড, ৮ উইকেটে জয়ী শ্রীলঙ্কা

    মাধ্যম নিউজ ডেস্ক: হারের হ্যাটট্রিক! পরপর তিনটে ম্যাচ হেরে বাইশগজের বিশ্বযুদ্ধে (ICC ODI World Cup 2023) দিশেহারা ইংল্যান্ড। নিউজিল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে এমনিতেই বেকায়দায় ছিল গতবারের বিশ্বকাপজয়ী দল। আর এবার শ্রীলঙ্কার কাছে চলতি বিশ্বকাপের নিজেদের চতুর্থ ম্যাচ হেরে সেমি ফাইনালে যাওয়ার রাস্তা আরও কঠিন করে তুললেন জো রুট-বেন স্টোকসরা। সেমিফাইনালে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ল গত বারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের। বাটলারদের পরের ম্যাচ ভারতের বিপক্ষে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আশঙ্কা করা হয়েছিল ভারত বনাম ইংল্যান্ড ম্যাচটি হয়তো ভারতীয় দলের কাছে সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং ম্যাচ হতে পারে। কিন্তু দুই দলের সাম্প্রতিক ফর্ম ধারনাটা বদলে দিয়েছে।

    স্পিন নয়, পেস অস্ত্রেই ঘায়েল ইংল্যান্ড

    টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাটলার। শুরুটাও খারাপ হয়নি। দুই ওপেনার জনি বেয়ারস্টো ও দাউইদ মালান ওপেনিং জুটিতে ৪৫ রান করেন। ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। শ্রীলঙ্কার স্পিন নয়, পেস আক্রমণের সামনেই দিশাহারা দেখাচ্ছিল ইংল্যান্ডের ব্যাটিংকে। একমাত্র স্টোকস ৪৩ রান করেন। তিনি আউট হওয়ার পর আর বেশি ক্ষণ খেলতে পারেনি ইংল্যান্ড। ৩৩.২ ওভারে ১৫৬ রানে অল আউট হয়ে যায় তারা।

    মাত্র ১৫৭ রান চেজ করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। দলের রান যখন ২৩, তখন সাজঘরে ফিরে যান কুশল মেন্ডিস ও কুশল পেরেরা। তবে এতে সমস্যা হয়নি। পাথুম নিশাঙ্কা (Pathum Nissanka) ও সদিরা সমরবিক্রমা (Sadeera Samarawickrama) তৃতীয় উইকেটে ১৩৭ রান যোগ করে শ্রীলঙ্কাকে জয় এনে দেন। পাথুম নিশাঙ্কা ৮৩ বলে ৭৭ রানে অপরাজিত ছিলেন। মারলেন ৭টি চার ও ২টি ছক্কা। তাঁর সতীর্থ সমরবিক্রমা এবারও তাঁর ফর্মা বজায় রাখলেন। ডাচদের বিরুদ্ধে গত ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ম্যাচ উইনিং ১০৭ বলে অপরাজিত ৯১ রান। আর এবার ‘বিক্রম’ দেখিয়ে ৫৪ বলে ৬৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন। মারলেন ৭টি চার ও ১টি ছক্কা। 

     

  • Asian Para Games: এশিয়ান প্যারা গেমসে নয়া ইতিহাস ভারতের, পদক সংখ্যায় ভাঙল অতীতের সব রেকর্ড

    Asian Para Games: এশিয়ান প্যারা গেমসে নয়া ইতিহাস ভারতের, পদক সংখ্যায় ভাঙল অতীতের সব রেকর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান প্যারা গেমস (Asian Para Games) ২০২৩ সালে নয়া রেকর্ড করল ভারত। বৃহস্পতিবারই চিনের হ্যাংঝাউতে অতীতের পদক জয়ের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা। প্যারা গেমসের (Asian Para Games) চতুর্থ দিনে ভারতের মোট পদকের সংখ্যা পৌঁছেছে ৭৩-এ। যার মধ্যে রয়েছে ১৭টি সোনা, ২১টি রূপো।  প্রসঙ্গত, এর আগে জাকার্তায় ২০১৮ সালে এশিয়ান প্যারা গেমসে ভারত ৭২টি পদক জিতেছিল। ২০১৮ সালে জাকার্তার এশিয়ান প্যারা গেমসকেও ছাপিয়ে গেল ২০২৩ সালে ভারতের পারফরম্যান্স।

    এশিয়ান প্যারা গেমসে রেকর্ড ভারতের

    বৃহস্পতিবারই শট পাটার সচিন খিলাড়ি সোনার পদক জেতেন। ৩৪ বছর বয়সী সচিন এই পদক জয়ের মাধ্যমে (Asian Para Games) চিনের ক্রীড়াবিদ ওয়েই এনলংয়ের সেট করা রেকর্ড ১৫.৬৭ মিটারকে ভেঙে দিয়েছেন। এখন চিনা ক্রীড়াবিদের স্থান দ্বিতীয় এবং ভারতের সচিনের স্থান প্রথম। আরেক ভারতীয় ক্রীড়াবিদ রোহিত কুমার একই ইভেন্টে তৃতীয় হয়েছেন। অন্যদিকে ভারতীয় ক্রীড়াবিদ শ্যুটার সিদ্ধার্থ বাবু স্বর্ণপদক জিতেছেন। তাঁর স্কোর ২৪৭.৭ যা এশিয়ান প্যারা গেমসে একটি রেকর্ডও বটে। সিদ্ধার্থ বাবু এই পারফরম্যান্সের মাধ্যমে প্যারিসের প্যারা অলিম্পিকসে নিজের কোটাও নিশ্চিত করে ফেলেছেন।

    ৭৩টি পদক নিয়ে ভারত ষষ্ঠ স্থানে

    ভারতের হয়ে ৭৩ তম পদকটি যেতেন শাটলার নিত্য শ্রী সুমাথি সিভান। এছাড়াও উত্তরপ্রদেশের মিরাটের জয়নাব খাতুন ৬১ কেজি ওজন বিভাগে রুপোর পদক জিতেছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে দিল্লির বাসিন্দা রাজকুমারী ওই একই ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। এছাড়া পুরুষদের ১০০ মিটার টি-৩৫ ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন নারায়ণ ঠাকুর। ১০০ মিটার টি-৩৭ এ শ্রেয়াংশ ত্রিবেদী দ্বিতীয় পদক জিতেছেন। জানা গিয়েছে, চিনে অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমসে অংশগ্রহণ করতে ৩১৩ জন ক্রীড়াবিদ সে দেশে গিয়েছেন। ২২টি ক্রীড়া ইভেন্টের মধ্যে ১৮টিতে অংশ নিচ্ছেন ভারতীয়রা। প্রসঙ্গত, প্রথম এশিয়ান প্যারা গেমস (Asian Para Games) অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালে চিনে। ভারত সেই সময় একটি স্বর্ণপদক সহ ১৪টি পদক নিয়ে ১৫তম স্থান অর্জন করে। ২০১৪ এবং ২০১৮ সালে ভারত যথাক্রমে ১৫তম এবং নবম স্থান দখল করেছিল। ২০২৩ সালে এখনও পর্যন্ত ৭৩টি পদক নিয়ে ভারত রয়েছে ষষ্ঠ স্থানে।

    শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

    ভারতীয় খেলোয়ারদের এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা ভেসে আসে এক্স হ্যান্ডেলে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • ICC ODI World Cup 2023: বিশ্বকাপে বেহাল বাংলাদেশ, দেশে ফিরলেন শাকিব আল হাসান

    ICC ODI World Cup 2023: বিশ্বকাপে বেহাল বাংলাদেশ, দেশে ফিরলেন শাকিব আল হাসান

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপের সেমিতে ওঠার আশা কার্যত তাদের নেই। এর মাঝেই দেশে ফিরে গেলেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে খবর, বুধবারই দেশে ফিরে গিয়েছেন দলের অধিনায়ক শাকিব আল হাসান। দুপুরে তিনি মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে তাঁর ছেলেবেলার কোচ নাজমুল আবেদিনের তত্ত্বাবধানে অনুশীলনও করেন।

    ব্যাটিং অনুশীলন শাকিবের

    ক্রিকেট বিশেষজ্ঞদের অনুমান, নিজের চেনা ছন্দে নেই শাকিব। তাই ছন্দ ফিরে পেতে, বিশ্বকাপের মাঝে ছেলেবেলার কোচের স্মরণাপন্ন হয়েছেন শাকিব। জানা গিয়েছে, তিনি দলের সঙ্গে আগামী ২৭ অক্টোবর যোগ দেবেন। আর ২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানে হেরেছে বাংলাদেশ। তার পর বুধবার সকালেই মুম্বই থেকে ঢাকার বিমান ধরেছেন বাংলাদেশের অধিনায়ক। দেশে ফিরেই চলে গিয়েছেন মিরপুর স্টেডিয়ামে। সেখানে ইন্ডোরে নিজের কোচ নাজমুল আবেদিনের কাছে বেশ কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করেছেন শাকিব। কোথায় ভুল হচ্ছে, সে সব বুঝে নিয়েছেন। আজ, বৃহস্পতিবার এবং কাল, শুক্রবারও নাজমুলের কাছে অনুশীলন করবেন শাকিব। 

    বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার মাঝে তাঁর হঠাৎ দেশে ফেরায় তৈরি হয়েছে প্রশ্ন। কী এমন হল যে নিজের কোচের কাছে ব্যাটিং অনুশীলন করতে দেশে ফিরতে হল তাঁকে। বড় প্রতিযোগিতার মাঝে শাকিব আগেও দেশে ফিরেছেন। গত মাসেই এশিয়া কাপের সময় ভারতের বিরুদ্ধে সুপার ফোর পর্বের ম্যাচের আগে দু’দিনের জন্য দেশে ফিরে গিয়েছিলেন শ্রীলঙ্কা থেকে। তবে বিশ্বকাপের মাঝে শাকিবের দেশে ফেরাকে কেন্দ্র করে প্রশ্ন তৈরি হয়েছে। যদিও বাংলাদেশ দলের অন্য ক্রিকেটারেরা বুধবার কলকাতায় পৌঁছে গিয়েছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • ICC ODI World Cup 2023: ৪০ বলে শতরান ম্যাক্সওয়েলের! নেদারল্যান্ডসের বিপক্ষে রেকর্ড ব্যবধানে জয় অস্ট্রেলিয়ার

    ICC ODI World Cup 2023: ৪০ বলে শতরান ম্যাক্সওয়েলের! নেদারল্যান্ডসের বিপক্ষে রেকর্ড ব্যবধানে জয় অস্ট্রেলিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: অল্পের জন্য বেঁচে গেল ভারতের রেকর্ড। বুধবার বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) নজির গড়ল অস্ট্রেলিয়া। নেদারল্যান্ডসকে (Australia vs Netherlands) রেকর্ড রানের ব্যবধানে হারাল অজিরা। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রান তোলে অস্ট্রেলিয়া। জোড়া সেঞ্চুরি করেন ডেভিড ওয়ার্নার এবং গ্লেন ম্যাক্সওয়েল। জবাবে ২১ ওভারে ৯০ রান তুলে গুটিয়ে যায় ডাচরা। যার ফলে ৩০৯ রানের রেকর্ড ব্যবধানে এই ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। একইসঙ্গে জয়ের হ্যাটট্রিক করল ক্যাঙারু বাহিনী। এই ম্যাচ জেতার ফলে পয়েন্ট টেবিলে উন্নতি করেছে অস্ট্রেলিয়া। ৩ ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের ৪ নম্বরে উঠল অজিরা।

    বড় ব্যবধানে জয়

    এদিন ডেভিড ওয়ার্নার এবং গ্লেন ম্যাক্সওয়েলের জোড়া শতরানের সুবাদে অস্ট্রেলিয়া ৩৯৯ রানের পাহাড় গড়ে। জবাবে নেদারল্যান্ডসের ইনিংস শেষ হয় ৯০ রানে। অস্ট্রেলিয়া জিতে ৩০৯ রানে। এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রানের ব্যবধানে জয়ের বিশ্বরেকর্ড রয়েছে ভারতের। ৮ রানের জন্য বেঁচে গেল রোহিত শর্মার দলের সেই নজির। গত ১৫ জানুয়ারি তিরুঅনন্তপুরমে শ্রীলঙ্কাকে রোহিতরা হারিয়েছিলেন ৩১৭ রানে। ভারতের ৫ উইকেটে ৩৯০ রানের জবাবে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়েছিল ৭৩ রানে। তবে এক দিনের বিশ্বকাপে এটাই সব থেকে বেশি রানে জয়ের নজির। আগের রেকর্ডটিও ছিল অস্ট্রেলিয়ার। ২০১৫ সালের বিশ্বকাপে আফগানিস্তানকে অস্ট্রেলিয়া হারিয়েছিল ২৭৫ রানে।

    আরও পড়ুন: ২২ জানুয়ারি রামমন্দিরে মূর্তি প্রতিষ্ঠা, আমন্ত্রণ মোদিকে, ‘‘আমি ধন্য’’, ট্যুইট প্রধানমন্ত্রীর

    ম্যাক্সওয়েলের ঝোড়ো শতরান

    দিল্লির মাঠেই বিশ্বকাপে সব থেকে কম বলে শতরান করার রেকর্ড করেছিলেন এডেন মার্করাম। ১৮ দিনের মধ্যেই সেই মাঠেই রেকর্ড ভেঙে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪০ বলে করলেন শতরান। প্রথম ২০ বলে ম্যাক্সওয়েল করেছিলেন ৩৪ রান। পরের ২০ বলে শতরানে পৌঁছে যান। ম্যাক্সওয়েল ইনিংস শেষ করেন ৪৪ বলে ১০৬ রান করে। ন’টি চার এবং আটটি ছক্কা মারেন তিনি।

    বিশ্বকাপে লজ্জার বিশ্বরেকর্ড

    বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) লজ্জার নজির গড়লেন নেদারল্যান্ডসের জোরে বোলার বাস ডি লিড। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০ ওভার বল করে দিলেন ১১৫ রান। এক দিনের ক্রিকেটের একটি ম্যাচে এত রান এর আগে কোনও বোলার দেননি। তাঁকে মোট ১৯ বার মাঠের বাইরে পাঠিয়েছেন অস্ট্রেলীয় ব্যাটারেরা। তাঁর বলে হয়েছে ১৩টি চার এবং ৬টি ছক্কা। একটি করে ওয়াইড এবং নো বল করেছেন লিড। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Team Dravid Triund Trek: বিশ্বকাপের মাঝে এক সপ্তাহের ‘ব্রেক’ টিম ইন্ডিয়ার, কোচিং স্টাফদের নিয়ে ট্রেকিংয়ে দ্রাবিড়

    Team Dravid Triund Trek: বিশ্বকাপের মাঝে এক সপ্তাহের ‘ব্রেক’ টিম ইন্ডিয়ার, কোচিং স্টাফদের নিয়ে ট্রেকিংয়ে দ্রাবিড়

    মাধ্যম নিউজ ডেস্ক: গত রবিবার ধর্মশালায় ছিল ভারতের ম্যাচ। সেখানে নিউজিল্যান্ডকে পরাস্ত করে টিম ইন্ডিয়া। বর্তমানে পাঁচ ম্যাচে পাঁচটিতেই জয়ী হয়েছে রোহিত-বাহিনী। বিশ্বকাপের (ICC World Cup 2023) পয়েন্ট তালিকাতেও ভারত রয়েছে শীর্ষে। ভারতের পরের ম্যাচ আগামী রবিবার, লখনউতে। বিপক্ষ ইংল্যান্ড। তার আগে, একদিনের ছুটি নিয়ে ঝটিকা সফরে পাহাড়ে ঘুরে এলেন কোহলি-রোহিতদের হেড কোচ রাহুল দ্রাবিড় সহ টিম ইন্ডিয়ার গোটা কোচিং ও সাপোর্ট স্টাফ (Team Dravid Triund Trek)।

    বিশ্বকাপের মাঝে এক সপ্তাহের ব্রেক

    ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে এক সপ্তাহ ‘ব্রেক’ পেয়েছে টিম ইন্ডিয়া। তাই বিশ্বকাপের মাঝে ছোট ছুটির মেজাজে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের মাঝে ট্রেকিং অভিযানে যাওয়ার বিষয়ে ক্রিকেটারদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও কোচ-সাপোর্ট স্টাফদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে মন তরতাজা করতে একদিনের পর্বতারোহণে গিয়েছিল টিম দ্রাবিড় (Team Dravid Triund Trek)। সাপোর্ট স্টাফদের সঙ্গে নিয়ে পর্বতারোহণে রেরিয়ে পড়েন মেন ইন ব্লু-দের হেড-স্যর। গন্তব্য হিমাচল প্রদেশের ত্রিউন্ড ট্রেক। ওই অভিযানে দ্রাবিড়ের সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর সহ বাকি কোচ ও সাপোর্ট স্টাফের সদস্যরা। 

    টিম দ্রাবিড়ের পর্বতারোহণের ভিডিও

    পর্বতারোহণের সেই ভিডিও নিজেদের এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে শেয়ার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ছবির মতো সুন্দর নৈসর্গিক দৃশ্যের জন্য বিখ্যাত হলো ত্রিউন্ড। সেখান থেকে ধৌলাধর পর্বতমালা স্পষ্ট দেখা যায়। ৯ কিলোমিটার দৈর্ঘ্যের সেই ট্রেক করতে ৪ থেকে ৬ ঘণ্টা সময় লাগে। ভিডিওতে দেখা গিয়েছে, ধর্মশালার ঠান্ডা আবহে ট্রেকিংয়ের স্বাদ চুটিয়ে উপভোগ করছেন রাহুল দ্রাবিড় এবং তাঁর সঙ্গীরা (Team Dravid Triund Trek)। সেখানেই দ্রাবিড়কে বলতে শোনা যায়, ‘‘ট্রেক করে পাহাড়ে ওঠাটা দারুণ চ্যালেঞ্জিং। এখানে এলেই বুঝতে পারবেন কত সুন্দর এই দৃশ্য। সাপোর্ট স্টাফদের কাছেও এটা দারুণ মুহূর্ত।’’ ভারতের হেড-স্যর আরও বলেন, ‘‘আপনি একবার যদি এখানে আসেন, তবে দেখবেন, দৃশ্যগুলো সব শ্বাসরুদ্ধকর এবং দর্শনীয়। সাপোর্ট স্টাফদের জন্য এখানে আসতে পারাটা অবিশ্বাস্য। একটা দারুণ দিন কাটছে।’’

    ‘‘ক্রিকেটারদের আনাটা ঝুঁকিপূর্ণ হয়ে যেত”

    রোহিত-কোহলিদের না আনতে পারার আফশোসও ধরা পড়েছে দ্রাবিড়ের গলায়। তবে একইসঙ্গে, তিনি জানিয়ে দেন, কেন তাঁরা আসেননি। দ্রাবিড়ের মতে, কোনও ক্রিকেটারকে এখন ট্রেকে নিয়ে আসাটা ঝুঁকিপূর্ণ হয়ে যেত (Team Dravid Triund Trek)। বিশ্বকাপের (ICC World Cup 2023) মাঝে কোনও ক্রিকেটারের কোনও ভাবে চোট লাগুক, সেটা তিনি চান না। দ্রাবিড় বলেন, ‘‘দুর্ভাগ্যবশত ছেলেদের এখানে আনতে পারছি না। এই পাথরগুলোর উপর দিয়ে হাঁটা একটু বেশি ঝুঁকিপূর্ণ ছিল। তবে আশা করি, একদিন যখন ওরা খেলবে না, আমি ওদের এখানে নিয়ে আসতে চাই।’’ ঝুঁকির কথা স্বীকার করেছেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোরও। তিনি জানান, শেষ আধ ঘণ্টার ট্রেকটি একটু কঠিন। তবে, জায়গার প্রশংসায় তিনিও পঞ্চমুখ।

    পাহাড়ি নদীতে স্নান দুই রাহুলের

    তবে, ট্রেকিংয়ে না নিয়ে গেলেও, একজন ক্রিকেটারকে নিয়ে পাহাড়ি নদীতে স্নান সারেন দ্রাবিড় স্যর। নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন ক্রিকেটার লোকেশ রাহুল। দেখা যায়, পাহাড়ি নদীতে গা ভেজাচ্ছেন দ্রাবিড়, রাঠোর ও রাহুল। সেই ছবি পোস্ট করে রাহুল লেখেন, “প্রকৃতির বুকে ঠান্ডা জলে ডুব দেওয়ার থেকে ভাল কিছু হতেই পারে না।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Afghanistan Beats Pakistan: কাবুলে অকাল দেওয়ালি! শূন্যে গুলি ছুড়ে, বাজি ফাটিয়ে জয়োল্লাস আফগানদের

    Afghanistan Beats Pakistan: কাবুলে অকাল দেওয়ালি! শূন্যে গুলি ছুড়ে, বাজি ফাটিয়ে জয়োল্লাস আফগানদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার রাতে চেন্নাইয়ের মাঠে পাকিস্তানকে পরাস্ত করে ঐতিহাসিক জয় (Afghanistan Beats Pakistan) লাভ করে আফগান ক্রিকেট দল। আর এই জয়ের পরই উৎসবে মেতে ওঠে গোটা আফগানিস্তান। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে সেই উৎসব উদযাপনের। যদিও সেই ভিডিওর সত্যতা যাটাই করেনি মাধ্যম। 

    ভাইরাল সেলিব্রেশনের ভিডিও

    একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক আফগান নিজের বন্দুক থেকে শূন্যে গুলি ছুড়ে উৎসব পালন করছেন। রাতের আকাশ ঝলসে উঠছে আতসবাজির রোশনাইয়ে। প্রথমবার পাকিস্তানকে পরাস্ত করল আফগানিস্তান। তাও একেবারে বিশ্বকাপের মঞ্চে। এর আগে, পাকিস্তানের বিরুদ্ধে ৭টি একদিনের ম্যাচ খেলেছে আফগানিস্তান। একটিও জিততে পারেনি। ফলে, এই জয় আফগানদের কাছে ভীষণই স্পেশাল। বাচ্চা থেকে বুড়ো— সকলেই রাস্তায় নেমে পড়ে আফগানিস্তানের পাকিস্তান-বধ (Afghanistan Beats Pakistan) উদযাপন করেন। কাবুলের রাস্তাতেই চলে গোটা রাত সেলিব্রেশন। 

     

    ইংরেজ-বধের পর পাক-বধ

    চলতি বিশ্বকাপে, দুরন্ত ফর্মে রয়েছে আফগান দল। পাকিস্তানকে দুরমুশ করার আগে গতবারের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ডকেও হারিয়েছে তারা। এই প্রথম বিশ্বকাপে, দুটো ম্যাচ জিতলেন রশিদ-নবিরা। ইংল্যান্ড-জয় দিয়ে যে উৎসব শুরু হয়েছিল, তা যেন অন্য উচ্চতায় পৌঁছে গেল পাকিস্তান-বধের (Afghanistan Beats Pakistan) দিনে। এই জয়ের ফলে, পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এল আফগানিস্তান। এই জয় প্রমাণ করল, আফগানিস্তান আর কোনও ছোট দল নয়। ইংল্যান্ডের বিরুদ্ধে জয় যে কোনও ফ্লুক বা অঘটন ছিল না, তা সোমবার প্রমাণিত হল। 

    চেন্নাই যেন মিনি-কাবুল!

    সোমবার ম্যাচ দেখতে চিদম্বরম স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বহু আফগান সমর্থক। ম্যাচের পর চেন্নাইয়ের রাস্তায় উৎসবে মেতে ওঠেন তাঁরা। নাচতে শুরু করেন। দেখে বোঝার উপায় ছিল না, এটা ভারত না আফগানিস্তান। এমনিতে, ভারতে যথেষ্ট পরিমাণ আফগান বাস করেন। ফলে, সোমবার চেন্নাইতে আফগানদের বিজয়োৎসব পালন সকলকে তাক লাগিয়ে দেয়। এমনকী, কয়েকজন ভারতীয়ও আফগানদের সঙ্গে নাচে মেতে ওঠেন। 

    ভারতীয় সমর্থকদের প্রশংসায় রশিদ

    এদিন পাক-বধ (Afghanistan Beats Pakistan) করার পর ভারতীয়দের সমর্থনের কথা বিশেষ করে উল্লেখ করেন আফগান তারকা স্পিনার রশিদ খান। তিনি বলেন, “ম্যাচে আমাদের সমর্থনের জন্য ভারতকে ধন্যবাদ জানাতে চাই। জয়ের জন্য ভারতীয়দের সমর্থন অনুঘটকের কাজ করেছে। সমর্থকরা সবসময়েই আমাদের পিছনে ছিলেন। ভারতে যে জনসমর্থন পাচ্ছি, তা ব্যাপক উপভোগ করছি আমরা।”

    আফগান টিম বাসে ‘লুঙ্গি ড্যান্স’

    ম্যাচের পর হোটেলে ফেরার সময়ও টিম বাসের মধ্যেই একপ্রস্থ আনন্দ উদযাপন (Afghanistan Beats Pakistan) করেন আফগান ক্রিকেটাররা। শাহরুখ খানের বিখ্যাত ‘লুঙ্গি ড্যান্স’ গানে বাসের মধ্যেই নাচতে থাকেন আফগান ক্রিকেটাররা। সোশ্যাল মিডিয়ায় ম্যাচের পরেই এক ভিডিও ভাইরাল হয়, যেখানে রশিদ খানদের দেখা যাচ্ছে টিম বাসেই বলিউডি গানে লাগামছাড়া উদযাপন পর্ব চলছে। 

    ধারাভাষ্য ছেড়ে নাচ শুরু ইরফানের

    তার আগে, মাঠে খেলা শেষে ধারাভাষ্য দেওয়ার ফাঁকেই রশিদ খানের সঙ্গে নাচতে শুরু করেন প্রাক্তন ভারতীয় পেসার ইরফান খান। সমাজমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও নিজের এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে পোস্ট করে ইরফান লেখেন, ‘‘রশিদ তাঁর কথা রেখেছে। আমিও আমার কথা রাখলাম। ভালো খেলেছ তোমরা!’’

    সোমবার, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়েছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৮২ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট খুইয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় আফগানরা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Ibrahim Zadran: ‘‘এই জয় উৎসর্গ করলাম…’’! পাক-বধ করে ‘বোমা’ ফাটালেন ম্যাচের নায়ক জাদরান

    Ibrahim Zadran: ‘‘এই জয় উৎসর্গ করলাম…’’! পাক-বধ করে ‘বোমা’ ফাটালেন ম্যাচের নায়ক জাদরান

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানকে হারানোর পর (Afghanistan Beats Pakistan) একেবারে সরাসরি পাক সরকারকে আক্রমণ করলেন আফগানিস্তানের ব্যাটার ইব্রাহিম জাদরান (Ibrahim Zadran)। ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।

    ম্যাচের সেরা জাদরান

    সোমবার, চেন্নাইয়ে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে আফগানিস্তান (Afghanistan Beats Pakistan)। এই প্রথম একদিনের ম্যাচে পাকিস্তানকে পরাস্ত করল আফগানরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৮২ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট খুইয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় আফগানরা। এই জয়ে বড় ভূমিকা পালন করেন জাদরান। ওপেন করতে নেমে ১১৩ বলে ৮৭ রান করেন ইব্রাহিম জাদরান। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১০টি বাউন্ডারিতে। গুরবাজের সঙ্গে প্রথম উইকেটে ১৩০ রানের পার্টনারশিপ করে আফগানিস্তানের জয়ের ভিত তৈরি করে দেন জাদরান (Ibrahim Zadran)। ফলস্বরূপ ম্যাচের সেরা নির্বাচিত হন তিনি।

    কী ‘বোমা’ ফাটালেন আফগান ব্যাটার?

    খেলার পর ম্যাচ সেরার পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ‘বোমা’ ফাটান এই আফগান ব্যাটার। কোনওরকম রাখঢাক না করেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার রামিজ রাজার প্রশ্নের প্রেক্ষিতে জাদরান স্পষ্টত বলে দেন, আফগানিস্তানের যে শরণার্থীদের দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে পাকিস্তান, তাঁদের ম্যাচের সেরা পুরস্কার উৎসর্গ করছেন। জাদরান (Ibrahim Zadran) বলেন, “আমি এই পুরস্কার সেই সব মানুষকে উৎসর্গ করতে চাই, যাঁদের পাকিস্তান থেকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে।”

    বহু আফগান শরণার্থীকে বের করে দিচ্ছে পাকিস্তান?

    প্রসঙ্গত, পাকিস্তান থেকে অনেক আফগানকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে। এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, ২১ অক্টোবর ৩২৪৮ জন আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। মোট ৫১ হাজার আফগান উদ্বাস্তুকে পাকিস্তান থেকে এখনও পর্যন্ত বার করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ১ নভেম্বরের মধ্যে সমস্ত নথিবিহীন শরণার্থীদের পাকিস্তান ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ। যে সিদ্ধান্তের ফলে পাকিস্তানে বসবাসকারী প্রায় ১৭ লাখ আফগান শরণার্থীদের জীবন প্রভাবিত হবে। বিষয়টির তুমুল বিরোধিতা করেছে আফগানিস্তানের তালিবান সরকার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share