Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • AIFF: ‘‘প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেরণায় এগোচ্ছে ভারতীয় ফুটবল’’, বললেন কল্যাণ চৌবে

    AIFF: ‘‘প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেরণায় এগোচ্ছে ভারতীয় ফুটবল’’, বললেন কল্যাণ চৌবে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ফুটবল সঠিক পথে চলছে। সাফ কাপ জয়ী সুনীলদের কুর্নিশ জানালেন সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) সভাপতি কল্যাণ চৌবে। তিনি এআইএফএফ-এর দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতীয় ফুটবল দল ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ইন্টারকনন্টিনেন্টাল কাপের পর সাফ কাপেও চ্যাম্পিয়ন সুনীলরা। ইম্ফলে ত্রিদেশীয় টুর্নামেন্ট দিয়ে শুরু তারপর ট্রফি জয়ের হ্যাটট্রিক করেছেন ব্লু টাইগারসরা।  কোচ ইগর স্টিমাচেরও ভূয়সী প্রশংসা করেন কল্যাণ।

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেরণা

    কয়েক মাস আগেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন একটি প্রকল্প নিয়েছিল, ‘ভিশন ২০৪৭’। সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এআইএফএফ-এর সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey) বলেন, “সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে কুয়েতের বিরুদ্ধে জয়, ভারতের ক্রমবর্ধমান ফুটবল শক্তির যথেষ্ট প্রমাণ। ইম্ফল এবং ভুবনেশ্বরে ব্যাক-টু-ব্যাক টুর্নামেন্ট জিতে ফিফা র‍্যাঙ্কিং ১০০-এ পৌঁছে গিয়েছে ভারত। এটা প্রমাণিত যে ভারতীয় ফুটবল সঠিক পথে চলছে।” ট্যুইট বার্তায় কল্যাণ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রেরণায় এগোচ্ছে ভারতের ক্রীড়াজগত।

    মোদির ট্যুইট-বার্তা

    সুনীল ছেত্রীদের জন্য গর্বিত সচিন তেন্ডুলকর। হয়তো এমনটা হওয়াই স্বাভাবিক। সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে সুনীল, সান্ধুদের ইস্পাত কঠিন স্নায়ুর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটারে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ভারত বনাম কুয়েত সাফ চ্যাম্পিয়নশিপে রুদ্ধশ্বাস ফাইনালের সাক্ষী থেকেছে ফুটবল জনতা। কঠিন মুহূর্তে স্নায়ুর চাপ সামলে সেরাটা উজাড় করে দেওয়া মুখের কথা নয়। 

    আরও পড়ুন: দলে নেই রিঙ্কু! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০-র স্কোয়াড ঘোষণা ভারতের

    শাহর ট্যুইট-বার্তা

    সাফ ফাইনালে কুয়েতের বিরুদ্ধে সুনীল ছেত্রী এবং ভারতীয় দলকে বাঘের মতো লড়াই করতে দেখেছে ফুটবল অনুরাগীরা। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে ভারতীয় দলের হার না মানা মনোভাবের প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহও। সাডেন ডেথে কুয়েতের ক্যাপ্টেনের শট আটকে দেন গুরপ্রীত সিং সান্ধু।

    সঠিক পথে ভারতীয় ফুটবল

    ভারতীয় দলের শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা সাধারণ ফুটবলপ্রেমী থেকে ক্রীড়াবিদদের মন জয় করে নিয়েছে। এই লড়াই জারি রাখতে হবে বলে জানিয়েছেন এআইএফএফ সভাপতি (AIFF Chief Kalyan Chabey)। সুনীল প্রায় কুড়ি বছর ধরে একাই বজায় রেখেছে ভারতের ফুটবলের সম্মান। কিন্তু এখন সাহেল, আশিক, থাপা, সন্দেশ একঝাঁক লড়াকু ফুটবলার উঠে এসেছে। ফলে ভারতীয় ফুটবলের ভবিষ্যত উজ্জ্বল, বলে দাবি করেছেন কল্যাণ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India Vs West Indies: দলে নেই রিঙ্কু! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০-র স্কোয়াড ঘোষণা ভারতের

    India Vs West Indies: দলে নেই রিঙ্কু! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০-র স্কোয়াড ঘোষণা ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: গত কয়েক দিন ধরে আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিলেন তিনি। অনেকেরই ধারণা ছিল, আইপিলে কলকাতা নাইট রাইডর্সের হয়ে ভালো খেলার সুবাদে জাতীয় দলে ডাক পাবেন তিনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের (India Vs West Indies) বিরুদ্ধে ঘোষিত টি ২০ দলে জায়গা পেলেন না রিঙ্কু সিং। যা নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে রয়েছে ক্ষোভ। অনেকে নির্বাচকদের সমালোচনা করে বলেছেন, একই যাত্রায় পৃথক ফল। ঋতুরাজ গায়কোয়ার যদি চেন্নাই সুপার কিংসের হয়ে ভালো খেলে টেস্ট দলে ডাক পেতে পারেন, তাহলে আইপিএলে ভালো খেলার পুরস্কার রিঙ্কু সিং পাবে না কেন?

    অজিত আগারকারের নেতৃত্বে বেছে নেওয়া হয়েছে টি ২০ দল। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটাররা দলে নেই। যা থেকে দুটি বিষয় স্পষ্ট, এক, আসন্ন একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে সিনিয়রদের বিশ্রাম দেওয়া হয়েছে। পাশাপাশি, আগামী টি ২০ বিশ্বকাপের প্রস্তুতিও একাধারে শুরু করে দিতে চাইছেন নির্বাচকরা। সে কারণেই তরুণদের উপর আস্থা রাখা হয়েছে। ক্যারিবিয়ান সফরে (India Vs West Indies) ভারতীয় দল দুটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ খেলবে। তারপর রয়েছে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ। 

    কেন নেই রিঙ্কু

    এক দিন আগেই অজিত আগরকর প্রধান নির্বাচক হয়েছেন। তার পরের দিনই তিনি টি-টোয়েন্টি দল বেছে নিলেন। তবে এশিয়া কাপ এবং বিশ্বকাপের দল বাছাই তাঁর কাছে আসল পরীক্ষা হতে চলেছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, গত দুই মরসুমে কেকেআরের হয়ে খুবই ভাল খেলেছেন রিঙ্কু। বিশেষত গত মরসুমে তাঁর শেষ মুহূর্তে নেমে ম্যাচ শেষ করে আসার ক্ষমতা বার বার নজরে এসেছে। ভারতীয় বোর্ড তরুণদের সুযোগ দিতে চাইছে টি-টোয়েন্টি দলে। তাই অনেকেই মনে করেছিলেন টি-টোয়েন্টি দলে হয়তো রিঙ্কুকে নেওয়া হবে। কিন্তু সেই আশা অপূর্ণই থেকে গেল। রিঙ্কুকে আরও কিছুটা সময় দেওয়া দরকার বলে মনে করছেন নির্বাচকেরা।

    আরও পড়ুন: প্রধান নির্বাচক! বিশ্বকাপের আগে পরীক্ষার সামনে অজিত আগরকর

    দলে কারা:

    দেখে নেওয়া যাক করা করা আছেন স্কোয়াডে হার্দিক পান্ডিয়া ( অধিনায়ক), সূর্য কুমার যাদব (সহ অধিনায়ক) , ঈশান কিষান, সঞ্জু স্যামসন, শুভমান গিল, যশ্বসী জয়সওয়াল, তিলক ভার্মা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণুই, অর্শদীপ সিং, উমরান মালিক, আবেশ খান ও মুকেশ কুমার ।

    ভারতের সূচি:

    টেস্ট সিরিজ: ১২-১৬ জুলাই (ডোমিনিকা) এবং ২০-২৪ জুলাই (ত্রিনিদাদ)।

    এক দিনের সিরিজ: ২৭ এবং ২৯ জুলাই (বার্বাডোজ) এবং ১ অগস্ট (ত্রিনিদাদ)।

    টি-টোয়েন্টি সিরিজ: ৩ অগস্ট (ত্রিনিদাদ), ৬ ও ৮ জুলাই (গায়ানা), ১২ ও ১৩ জুলাই (ফ্লোরিডা)।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ajit Agarkar: প্রধান নির্বাচক! বিশ্বকাপের আগে পরীক্ষার সামনে অজিত আগরকর

    Ajit Agarkar: প্রধান নির্বাচক! বিশ্বকাপের আগে পরীক্ষার সামনে অজিত আগরকর

    মাধ্যম নিউজ ডেস্ক : শেষ পর্যন্ত অজিত আগরকারই (Ajit Agarkar) হলেন ভারতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক প্রধান। ওয়েস্ট ইন্ডিজ সফরে টি ২০ দল নির্বাচনের মধ্য দিয়ে তাঁর কার্যকাল শুরু হবে। 

    নয়া দায়িত্ব আগরকরের

    স্টিং অপারেশন কাণ্ডে জড়িয়ে জাতীয় নির্বাচক মন্ডলীর চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন চেতন শর্মা। তারপর অস্থায়ী ভাবে দায়িত্বে ছিলেন পূর্বাঞ্চলের প্রতিনিধি শিবসুন্দর দাস। তাঁর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট এবং ওয়ান ডে দল নির্বাচন হয়েছিল। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর ভারতীয় দল নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন ওঠে। তাই বিসিসিআই কর্তারা চাইছিলেন এমন একজনকে নির্বাচক প্রধান করতে, যার প্রোফাইল বেশ আকর্ষণীয়। এক্ষেত্রে বোর্ড কর্তারা চাইছিলেন প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেওয়াগ দায়িত্ব নিক। কিন্তু খেলা ছাড়ার পর বিভিন্ন উপায়ে মোটা অর্থ উপার্জন করেন বীরু। তাই তিনি রাজি হননি। বোর্ডকে নির্বাচকদের চুক্তির অর্থ বাড়ানোর কথা বলেছিলেন তিনি। কিন্তু রাতারাতি সেটা কার্যকর করা সম্ভব ছিল না। ফলে লড়াই থেকে সরে দাঁড়ান শেওয়াগ। তারপর প্রাক্তন পেসার অজিত  আগরকরকে (Ajit Agarkar) প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব দেয় বিসিসিআই। তাঁকে বলা হয় সামনে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক রয়েছে, সেখান নির্বাচকদের চুক্তির অর্থ বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হবে। আপাতত উনি দায়িত্ব নিন। সেই মতো ভারতীয় দলের প্রধান নির্বাচক হলেন আগরকর।

    আরও পড়ুন: সাফ কাপ জিতে নিজের রাজ্য মণিপুরের জন্য শান্তির প্রার্থনা জিকসনের

    আগরকরের সামনে নানা চ্যালেঞ্জ

    মুম্বাইয়ের প্রধান নির্বাচক ছিলেন তিনি। তখন বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। তা দেখেই অনেকে বলছেন, আগরকর (Ajit Agarkar) জামানায় ভারতীয় দল নির্বাচন হয়তো গতানুগতিক হবে না। বিচার্য হবে পারফরম্যান্স। দেখা হবে না তারকা ইমেজ, ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করলে সুযোগ মিলতে পারে জাতীয় দলে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের টি-টোয়েন্টি ভবিষ্যৎ নির্ধারিত হওয়ার সময় এসে গিয়েছে বলে কারও কারও মনে হচ্ছে। আগরকরকে চেয়ারম্যান করে আনার প্রধান উদ্দেশ্যই নাকি, সাহসী সিদ্ধান্ত যাতে কেউ নিতে পারেন। আগরকর অবশ্য দায়িত্ব পেয়েই বড় পরীক্ষার মুখে পড়তে চলেছেন। এ বছরেই দেশের মাঠে বিশ্বকাপ। সব নজর থাকবে বিশ্বকাপের দল নির্বাচন এবং ভারতীয় দল কেমন ফল করে তার উপরে। যাই হোক এখন সময় বলবে ভারতীয় নির্বাচকরা কতটা সাবলম্বী হতে পারলেন!

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • SAFF Championship: সাডেন ডেথে কুয়েতকে হারিয়ে সাফ কাপ চ্যাম্পিয়ন ভারত

    SAFF Championship: সাডেন ডেথে কুয়েতকে হারিয়ে সাফ কাপ চ্যাম্পিয়ন ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Championship) ফাইনাল। উত্তেজনার ম্যাচ হবে এমনটাই প্রত্যাশিত। লড়াই হল সমানে সমানে। নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকল ম্যাচ। এরপর অতিরিক্ত সময় পর্যন্ত গোল করতে পারল না কোনও দলই। ফলে খেলা গড়াল টাইব্রেকারে। শেষ পর্যন্ত জয় পেল ভারত। ম্যাচের নায়ক গুরপ্রীত সিং সান্ধু। ইম্ফলে ত্রিদেশীয় টুর্নামেন্ট, ইন্টারকন্টিনেন্টাল কাপের পর সাফ কাপ জিতে ট্রফি জয়ের হ্যাটট্রিক করল সুনীলরা।

    ছাংতের গোলে সমতা ফেরায় ভারত

    এদিন খেলার শুরুটা ভাল হয়নি সুনীলদের। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের (SAFF Championship) ফাইনালেও সুনীল ছেত্রীদের আগ্রাসী খেলার নির্দেশ দিয়েছিলেন কোচ ইগর স্টিমাচ। কিন্তু ভারত শুরু করেছিল মন্থর গতিতে। ১৫ মিনিটে কুয়েত গোল করার পর ধীরে ধীরে খেলায় ফেরেন সুনীলেরা। ৩৮ মিনিটে ভারত সমতায় ফেরে লালিয়ানজুয়ালা ছাংতের গোলে। ফাইনালে প্রথম গোলের সুযোগ পেয়েছিল ভারত। ম্যাচের ৪ মিনিটে সুনীলের হেড সরাসরি কুয়েতের গোলরক্ষকের হাতে যায়। এর মিনিট ২ পরেই কর্নার পায় ভারত। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। খেলার ১৫ মিনিটে সুপরিকল্পিত আক্রমণ থেকে গোল করেন আলখালদি। পিছিয়ে পড়ে খেলার দখল নেওয়ার চেষ্টা করেন ভারতীয় ফুটবলারেরা। ১৯ মিনিটে সুনীলের শট আটকে দেন কুয়েতের গোলরক্ষক। ৩৮ মিনিটে সাহাল সামাদ একা বল নিয়ে অনেকটা উঠে পাশ দেন সুনীলকে। তিনি আবার বল ফিরিয়ে দেন সাহালকে। তিনি বল সাজিয়ে দেন ফাঁকায় থাকা ছাঙতেকে। মঙ্গলবারই বর্ষসেরা ফুটবলার হওয়া ২৫ বছরের মণিপুরের ফুটবলার গোল করতে ভুল করেননি।

    আরও পড়ুন: জন্ম সাল রেখেই প্রকাশিত নতুন লোগো! আজ, মোহনবাগানে মার্টিনেজ

    টাইব্রেকারে দুরন্ত ভারত

    ভারত সমতায় ফেরার পর পেশির ফুটবল শুরু করে কুয়েত। মাঠে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথম থেকেই কড়া হাতে ম্যাচ করেছেন রেফারি। প্রয়োজনে কার্ড দেখাতে দ্বিধা করেননি। প্রথমার্ধের শেষ দিকে কুয়েতের কোচকেও হলুদ কার্ড দেখান তিনি। ১-১ ফলেই শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে দু’দলই কিছুটা সতর্ক ভাবে শুরু করেন। আক্রমণ-প্রতিআক্রমণ নির্ভর খেলা হলেও দ্বিতীয়ার্ধে গোল করতে পারেনি কোনও দলই। যদিও গোল করার মতো একাধিক পরিস্থিতি তৈরি করেছিলেন দু’দলের ফুটবলারেরাই। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। গোল হয়নি অতিরিক্ত সময়েও।

    শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা থেকে নবমবার সাফ (SAFF Championship) ঘরে তুললেন সুনীলরা। আর সেমিফাইনালের মত ফাইনালেও নায়ক গুরপ্রীত। টাইব্রেকারে আটকে দিলেন কুয়েতকে। গুরুত্বপূর্ণ সময়ে আটকে দলকে জিতিয়ে দিলেন। নির্ধারিত সময়ে ১-১ থাকার পর পেনাল্টিতে ভারত জিতল ৫-৪ গোলে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Mohun Bagan: জন্ম সাল রেখেই প্রকাশিত নতুন লোগো! আজ, মোহনবাগানে মার্টিনেজ

    Mohun Bagan: জন্ম সাল রেখেই প্রকাশিত নতুন লোগো! আজ, মোহনবাগানে মার্টিনেজ

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতায় এমিলিয়ানো মার্টিনেজ। শতাব্দী প্রাচীন ক্লাবে আজ দেখা যাবে বিশ্বকাপের সেরা গোলরক্ষককে (Emiliano Martinez)। তার ঠিক আগেই প্রকাশ পেল মোহনবাগানের (Mohun Bagan) নতুন লোগো। খুশি সবুজ-মেরুন সমর্থকরা। মোহনবাগানই যথেষ্ট। নামের সামনে থেকে এটিকে উঠে গিয়েছে। এখন নতুন নাম মোহনবাগান সুপার জায়ান্ট। 

    মোহনবাগানের নয়া লোগো

    ক্লাবের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় নতুন লোগোর ছবি প্রকাশ করা হয়ছে। এটিকের সঙ্গে সংযুক্তিকরণের আগে পালতোলা নৌকার উপরে ‘১৮৮৯’ লেখা থাকত না। এবার সেই সালও ফিরেছে। নতুন লোগোতে উপরে মোহনবাগান, নিচে সুপার জায়ান্ট, মাঝে পাল তোলা নৌকা ১৮৮৯ লেখা। মোহন বাগান ও সুপার জায়ান্টের (Mohun Bagan) মাঝে যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে রয়েছে আরপিএসজি গ্রুপের লোগো। সোমবার বিকেলে মোহনবাগানের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয় সেই লোগো। যা প্রকাশ্যে আসার পর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

    মোহনবাগানই যথেষ্ট

    গত মরশুমে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরই ক্লাবের নামের আগে থেকে ‘এটিকে’ উঠিয়ে দেওয়ার ঘোষণা করে দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। জানিয়েছিলেন, আগামি মরশুম থেকে মোহনবাগান সুপার জায়ান্ট নামে খেলবে শতাব্দী প্রাচীন ক্লাব। ঐতিহাসিক ক্লাবের নামের আগে থাকবে না কোনও কিছুই। সমর্থকদের দীর্ঘদিনের দাবি মেনে এবার প্রকাশিত হল নয়া লোগো। এটিকের সঙ্গে মোহনবাগানের সংযুক্তিকরণ নিয়ে কম অপমান, কটাক্ষ সহ্য করতে হয়নি মোহনবাগান সমর্থকদের। নিজেদের ক্লাবকে বেচে দিয়েছে, এমন নোংরা অপবাদও জুটেছিল প্রধান বিপক্ষ দল ইস্টবেঙ্গল ভক্তদের থেকে। এদিন নতুন লোগো দেখে উচ্ছ্বসিত মোহনবাগানপ্রেমীরা। কেউ লিখেছেন, ‘জয় মোহনবাগান’। আবার কেউ আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কাকে। এখন শুধুই মরশুম শুরুর অপেক্ষা। 

    আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের হার লজ্জার! ট্যুইট-বার্তায় বলছেন বীরেন্দ্র সেহবাগ

    মোহনবাগানে মার্টিনেজ

    মঙ্গলবার মোহনবাগান ক্লাবে যাবেন এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। বিকেলের দিকে মোহনবাগান তাঁবুতে যাবেন তিনি। মোহনবাগানের তরফে সংবর্ধনা দেওয়া হবে বিশ্বকাপের সেরা গোলরক্ষককে। ‘মোহনবাগান রত্ন’ স্মারক তুলে দেওয়া হবে মার্টিনেজের হাতে। এর পর কিছু নির্বাচিত ক্লাবকর্তার সঙ্গে দেখা করবেন তিনি। সেই অনুষ্ঠানেই ১০ জনকে আজীবন সদস্যপদ দেওয়া হচ্ছে মোহনবাগানের তরফে। সেই ১০ জনের হাতে এই সম্মান তুলে দেবেন মার্টিনেজ। সেই সঙ্গে মোহনবাগান ক্লাবে পেলে, দিয়েগো মারাদোনা এবং গ্যারি সোবার্সের নামে যে গেট রয়েছে তার উদ্বোধন করবেন মার্টিনেজ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • World Cup 2023: স্কটল্যান্ডের কাছে হার ক্যারিবিয়ানদের, একদিনের বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ

    World Cup 2023: স্কটল্যান্ডের কাছে হার ক্যারিবিয়ানদের, একদিনের বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের (World Cup 2023) মূল পর্বের আগেই অঘটন! বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ। শনিবার স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামে দু বারের বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে গেল ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডসদের দেশ। স্কটল্যান্ডের কাছে ধরাশায়ী হওয়ায় ওডিআই ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার মূল পর্বে উঠতে পারল না ওয়েস্ট ইন্ডিজ।

    দু বারের বিশ্বকাপ জয়ী দেশ

    ১৯৭৫ সালের পর এই প্রথম ক্যারিবিয়ানরা বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে পরাজিত হল। এদিন হারারেতে ব্যাটে ও বলে চোখ ধাঁধানো ইনিংস খেলে স্কটল্যান্ড। যার জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ক্যারিবিয়ানদের স্বপ্ন। ১৯৭৫ ও ১৯৭৯ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই ওয়েস্ট ইন্ডিজই সুপার সিক্সের মঞ্চে হেরে গেল ৪ পয়েন্টে। অথচ ওয়ান ডে ক্রিকেটে (World Cup 2023) দু দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের ঝুলিতে রয়েছে টি-টোয়েন্ট বিশ্বট্রফিও। এহেন শক্তিধর একটি দেশকে এদিন স্কটল্যান্ডের কাছে নিতান্তই শিশু বলে মনে হল।

    নিয়ম রক্ষার ২ ম্যাচ

    সুপার সিক্সে তিনটি ম্যাচ খেলতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। প্রতিটিতেই গোহারা হয়েছে ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডসদের দেশ। তাই ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার কোনও আশা আর নেই ওয়েস্ট ইন্ডিজের। বাকি যে আরও দুটি ম্যাচ তাদের খেলতে হবে, তা নিছকই নিয়ম রক্ষার হয়ে দাঁড়াল। ক্যারিবিয়ানরা হেরে যাওয়ায় বিশ্বকাপের মূল পর্বে ওঠা কার্যত নিশ্চিত হয়ে গেল শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের।

    এদিন যোগ্যতা অর্জন পর্বের (World Cup 2023) ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ গ্রুপ লিগে জিম্বাবোয়ে ও নেদারল্যান্ডসের কাছে আগেই তারা হেরে গিয়েছিল। তাই এদিন না জিততে পারলে, তারা যে ছিটকে যাবে তা মোটামুটি নিশ্চিত ছিল। এদিন প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১৮১ রানে অল আউট হয়ে যায়। তিন উইকেট হারিয়ে ৪৩.৫ ওভারে সেই রান তুলে নেয় স্কটল্যান্ড।

    আরও পড়ুুন: লুসানে ডায়মন্ড লিগে শীর্ষস্থান নীরজের

    ওয়েস্ট ইন্ডিজের বোলিং শৃঙ্খলাবদ্ধ হলেও তারা ক্রশ-ম্যাকমুলানের জুটিকে ভাঙতে পারেনি। তবে ম্যাকমুলান অ্যাকিল হোসেনের একটি স্ট্রেট মারতে গিয়ে আউট হয়ে যেতেন, যদি কেইল মেয়ার্স বলটা ধরতে পারতেন। ঘটনাটি ঘটে ১২ ওভারের সময়। ২৫ ওভার খেলে ম্যাকমুলান এদিন হাফ সেঞ্চুরি করেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Neeraj Chopra: লুসানে ডায়মন্ড লিগে শীর্ষস্থান নীরজের

    Neeraj Chopra: লুসানে ডায়মন্ড লিগে শীর্ষস্থান নীরজের

    মাধ্যম নিউজ ডেস্ক: নীরজই সেরা! যাঁরা ভেবেছিলেন চোটের কারণে ছেলেটা হয়তো হারিয়ে যাবেন, তাঁরা ভুল প্রমাণিত হলেন। শুক্রবার লুসানে ডায়মন্ড লিগে শীর্ষস্থান দখল করলেন ভারতীয় জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra)। ৮৭.৬৬ মিটার দূরে বর্শা ছুড়ে সোনা জিতলেন তিনি।

    সোনার ছেলে নীরজ

    মরশুম শুরু করেছিলেন একইভাবে। দোহা ডায়মন্ড লিগেও জিতেছিলেন সোনা। কিন্তু তারপর চোট সমস্যা ভোগাতে শুরু করে নীরজকে (Neeraj Chopra)। যে কারণে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন কমনওয়েলথ গেমসে। নামতে পারেননি আরও বেশ কয়েকটি প্রতিযোগিতায়। প্রশ্ন উঠছিল, তাহলে কি নীরজের দৌড় শেষ। না, লক্ষ্যে অবিচল সোনার ছেলে। এখনও বহু স্বপ্ন তিনি সযত্নে লালিত পালিত করে চলেছেন। তাঁর টাগের্ট ৯০ মিটার দূরে বর্শা ছোড়া। এভাবে এগোলে একদিন নীরজের লক্ষ্য পূরণ হবে বলে মত ওয়াকিবহাল মহলের।

    বুদাপেস্টই লক্ষ্য নীরজের

    ২৫ বছরের নীরজ বলেন, ‘চোট সারিয়ে এভাবে ফিরে আসতে পেরে বেশ ভালো লাগছে। এখানে বেশ ঠান্ডা। এটা বুঝতে পারছি যে, আমি আগের থেকে সুস্থ। নিজের সেরাটা দিতে পারিনি। তবে এই সাফল্য আমার আত্মবিশ্বাস বাড়াবে।’ ৮৭.৬৬ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সোনা জেতার পর নীরজ আরও বলেন, ‘আমি আবার অনুশীলনে ফিরে যাব। অনেক কিছু ঠিক করতে হবে। সেগুলো করলে আরও শক্তিশালী হয়ে ফিরব। লুসেনে আগেও ভাল ফল করেছি। গত বছরও এখানে জিতেছিলাম। আশা করছি আগামী বছরেও এই সাফল্য বজায় রাখতে পারব। এখন লক্ষ্য বুদাপেস্ট। আমার কাছে ওটাই আপাতত বড় চ্যালেঞ্জ।”

    আরও পড়ুন: বিশ্বকাপে ভারত ভ্রমণ! ৯ শহরে ৯ ম্যাচ, ৮৪০০ কিলোমিটার ঘুরবে টিম ইন্ডিয়া

    নীরজ চোট সারিয়ে ফিরলেও তিনি যে একটু অস্বস্তি বোধ করছেন তা বোঝা যাচ্ছিল। সাধারণত নীরজের প্রথম থ্রোটাই সব থেকে দূরে হয়। কিন্তু এ দিন তাঁর প্রথম থ্রো বাতিল হয়। দ্বিতীয় এবং তৃতীয় থ্রো সঠিক হলেও সেগুলি ছিল ৮৩.৫২ এবং ৮৫.০৪ মিটার। কিন্তু চতুর্থ থ্রো-টিও তাঁর বাতিল হয়। পঞ্চম থ্রো-টি ছিল ৮৭.৬৬ মিটার। যা জয় এনে দেয় নীরজকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Digital Panchayat: স্বাধীনতা দিবস থেকেই পঞ্চায়েতে ডিজিটাল লেনদেন, নির্দেশ কেন্দ্রের

    Digital Panchayat: স্বাধীনতা দিবস থেকেই পঞ্চায়েতে ডিজিটাল লেনদেন, নির্দেশ কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত স্তরে আর্থিক দুর্নীতি ঠেকাতে দেশের সব পঞ্চায়েতে (Digital Panchayat) এই স্বাধীনতা দিবস থেকে ডিজিটাল পেমেন্ট বাধ্যতামূলক করা হল। পঞ্চায়েতগুলিতে ডিজিটাল লেনদেন চালু করতে রাজ্যগুলিকে নির্দেশ পাঠাল পঞ্চায়েত মন্ত্রক। কেন্দ্রের যুক্তি, এই নয়া পদ্ধতি আর্থিক স্বচ্ছতা আনবে। আর্থিক অনিয়ম নিয়ে গ্রামবাসীদেরও কোনও অভিযোগ থাকবে না। এই মর্মে দেশের সব রাজ্যের মুখ্য সচিবদের চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রক। 

    পঞ্চায়েতে ইউপিআই লেনদেন

    চলতি বছরের ১৫ই অগস্টের পর থেকে, উন্নয়নমূলক কাজ হোক বা রাজস্ব সংগ্রহ – পঞ্চায়েত (Digital Panchayat) স্তরের কোনও কাজে নগদ লেনদেন করা যাবে না। সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে দেশের প্রত্যেকটি পঞ্চায়েতকে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ শুক্রবার (৩০ জুন), এই বৈঠক করতে হবে। ৩০ জুলাইয়ের মধ্যে এই ব্যবস্থা চূড়ান্ত করতে হবে। ইউপিআই লেনদেনে সক্ষম হওয়ার পর, প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী বা সংশ্লিষ্ট রাজ্যের সাংসদ বা বিধায়কদের উপস্থিতিতে, সেই পঞ্চায়েতগুলিকে ডিজিটাল লেনদেনে সক্ষম বলে ঘোষণা করা উচিত বলে জানিয়েছে পঞ্চায়েতি রাজ মন্ত্রক।

    দুর্নীতি দমন করবে ডিজিটাল লেনদেন

    রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই মন্ত্রকের তরফে লেখা একটি চিঠিতে বলা হয়েছে যে, প্রায় ৯৮ শতাংশ পঞ্চায়েত (Digital Panchayat) ইতিমধ্যেই ইউপিআই ভিত্তিক আর্থিক লেনদেন শুরু করেছে। পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের (PMFS) মাধ্যমে প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে। এখন পঞ্চায়েতগুলি থেকে ডিজিটালভাবে টাকার লেনদেন করা হবে। চেক ও নগদ অর্থ প্রদান প্রায় বন্ধ হয়ে যাবে। পঞ্চায়েতি রাজ মন্ত্রকের সচিব, সুনীল কুমার জানিয়েছেন,“পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম এর মাধ্যমে প্রায় ১.৫ লক্ষ কোটি টাকার অর্থপ্রদান করা হয়েছে। পঞ্চায়েতগুলিতে অর্থপ্রদান এখন ডিজিটাল পদ্ধতিতেই করা হচ্ছে। চেক এবং নগদে অর্থপ্রদান প্রায় বন্ধই হয়ে গিয়েছে। এখন প্রায় সব পঞ্চায়েতেই ডিজিটাল পেমেন্ট শুরু হয়ে গিয়েছে। আমরা ইতিমধ্যেই প্রায় ৯৮ শতাংশ পঞ্চায়েত কভার করে ফেলেছি।”

    আরও পড়ুুন: বাদল অধিবেশনেই সংসদে পেশ অভিন্ন দেওয়ানি বিধি বিল! ভাবনা মোদি সরকারের

    পঞ্চায়েতি রাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিলের দাবি, ডিজিটাল লেনদেন দুর্নীতি দমনে সাহায্য করবে। তিনি বলেছেন, “বেশিরভাগ পঞ্চায়েত এখন ডিজিটাল পেমেন্ট ব্যবহার করছে। এটি দুর্নীতি রোধে সাহায্য করবে। পরিকল্পনা থেকে অর্থপ্রদান, সবকিছুই আজকাল ডিজিটালভাবে করা হচ্ছে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ODI World Cup 2023: খোঁজখবর শুরু! ক্রিকেট বিশ্বকাপের টিকিট পাওয়া যাবে কবে থেকে?

    ODI World Cup 2023: খোঁজখবর শুরু! ক্রিকেট বিশ্বকাপের টিকিট পাওয়া যাবে কবে থেকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের (ODI World Cup 2023) ক্রীড়াসূচি প্রকাশ হতেই টিকিটের খোঁজখবর শুরু করে দিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ভারতের মোট দশটি ভেন্যুতে হবে ৪৮টি ম্যাচ। আগামী ৫ অক্টোবর আমেদাবাদে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া উদ্বোধনী ম্যাচে খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ভারত নামবে ৮ অক্টোবর। চেন্নাইয়ে রোহিত শর্মাদের প্রতিপক্ষও অস্ট্রেলিয়া। 

    ভারত-পাকিস্তান মহারণ

    এক একটি দল খেলবে ন’টি করে ম্যাচ। তবে সবারই আগ্রহ ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণ ঘিরে। যা হবে ১৫ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। বাইশগজে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লড়াই দেখার জন্য মুখিয়ে গোটা ক্রিকেট বিশ্ব (ODI World Cup 2023)। বাড়ছে টিকিটের চাহিদাও। তবে ঠিক কবে থেকে টিকিট বিক্রি শুরু হবে বা কত কত দামের টিকিট থাকবে, সে ব্যাপারে সরকারিভাবে এখনও কিছু জানায়নি আইসিসি। তবে বিসিসিআই (BCCI) সূত্রের খবর, জুলাইয়ের প্রথম সপ্তাহেই অন লাইনে টিকিট বিক্রি শুরু হতে পারে। তবে এক সঙ্গে সব ভেন্যুর টিকিট যেমন পাওয়া যাবে না, তেমনি ম্যাচের গুরুত্ব অনুযায়ী টিকিটের দাম ধার্য হতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের। আইসিসির নিজস্ব ওয়েবসাইট থেকে যেমন টিকিট বুক করা যাবে, তেমনি ব্যবহার করা হবে অন্য প্ল্যাটফর্মও।

    সাজছে ইডেন

    কলকতায় হবে বিশ্বকাপের (ODI World Cup 2023) পাঁচটি ম্যাচ। তার মধ্যে রয়েছে ভারত-দক্ষিণ গ্রুপ লিগের লড়াইও। একটি সেমি-ফাইনালও হবে ইডেনে। তাছাড়া পাকিস্তান, বাংলাদেশও খেলবে কলকাতায়। তাই উৎসবের মরশুমে বাংলার ক্রিকেট প্রেমীদের জন্য বাড়তি আনন্দ বয়ে আনছে বিশ্বকাপ। ইডেনে চলছে সংস্কারের কাজ। রংয়ের নতুন পোচ পড়ছে ড্রেসিংরুমে। সেজে উঠছে ক্লাব হাউস। নতুন মোড়কে কোহলি, রোহিতদের স্বাগত জানাতে তৈরি ক্রিকেটের নন্দনকানন। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন, সাধারণের কথা মাথায় রেখে টিকিটের দাম করা হবে। সেই মতোই প্রস্তুতি চলছে সিএবিতে। সৌরভ গঙ্গোপাধ্যায়কেও বিশ্বকাপের মহাযজ্ঞ আয়োজনে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে বঙ্গীয় ক্রকেটের নিয়ামক সংস্থা। 

    আরও পড়ুন: বিশ্বকাপে ভারত ভ্রমণ! ৯ শহরে ৯ ম্যাচ, ৮৪০০ কিলোমিটার ঘুরবে টিম ইন্ডিয়া

    সূত্রের খবর, ইডেনে বিশ্বকাপের (ODI World Cup 2023) ম্যাচে টিকিটের দাম ৭৫০, ১২০০, ২০০০ টাকা হতে পারে। বেশি দামেরও টিকিট থাকবে। সেক্ষেত্রে পাওয়া যাবে অন্য সুবিধাও। তবে সবার আগ্রহ ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। এই ম্যাচের টিকিটের চাহিদা যে সবচেয়ে বেশি হবে তা বলার অপেক্ষা রাখে না। তবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এক লক্ষের বেশি দর্শকাসন। তাই অনেকে মাঠে বসে খেলা দেখতে পাবেন। ফাইনালও হবে আমেদাবাদেই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ODI World Cup 2023: বিশ্বকাপে অনিশ্চিত পাকিস্তান! বাবররা ভারতে না এলে কী হবে?

    ODI World Cup 2023: বিশ্বকাপে অনিশ্চিত পাকিস্তান! বাবররা ভারতে না এলে কী হবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: চতুর্থবার বিশ্বকাপের (ODI World Cup 2023) আসর ভারতে বসতে চলেছে। তবে এই প্রথমবার তারা এককভাবে এই টুর্নামেন্টের দায়িত্ব গ্রহণ করেছে ভারত। তবে, এ দেশে খেলতে আসতে আপত্তি রয়েছে পাকিস্তানের। তিনটি ম্যাচের কেন্দ্র নিয়ে আইসিসির কাছে তারা যে আবেদন করেছিল তা মানেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (ICC)। তাই বিশ্বকাপ খেলতে পাকিস্তান আসবে কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পাক সরকার অনুমতি না দিলে ভারতে আসবেন না বাবর আজমরা।

    পাকিস্তান না এলে

    আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ক্রিকেটের বিশ্বজয়ের (ODI World Cup 2023) যুদ্ধ। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। আইসিসি (ICC) সূত্রে খবর, যদি শেষপর্যন্ত পাকিস্তান ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না আসে, তাহলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে আরও একটি দল মূল পর্বে খেলবে। এমনিতেই যোগ্যতা অর্জন পর্ব থেকে প্রথম দুই দল সরাসরি বিশ্বকাপে খেলবে। পাকিস্তান না খেললে পয়েন্ট তালিকায় থাকা তৃতীয় দলও বিশ্বকাপে খেলবে। সে ক্ষেত্রে পাকিস্তানের সূচিই নতুন দলের সূচি হিসাবে ধরা হবে। অর্থাৎ, পাকিস্তানের যে দিন যার বিরুদ্ধে খেলার কথা, সে দিন তার বিরুদ্ধে খেলবে সেই নতুন দল।

    আরও পড়ুন: বিশ্বকাপে ভারত ভ্রমণ! ৯ শহরে ৯ ম্যাচ, ৮৪০০ কিলোমিটার ঘুরবে টিম ইন্ডিয়া

    সুযোগ পেতে পারে ওয়েস্ট ইন্ডিজ

    বিশ্বকাপের (ODI World Cup 2023) যোগ্যতা অর্জনকারী পর্বের দিকে চোখ রাখলে দেখা যাবে, এই টুর্নামেন্টর দুই ফাইনালিস্ট বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে। এই টুর্নামেন্টের সুপার সিক্স পর্বের জন্য় ইতিমধ্যেই কোয়ালিফাই করেছে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড এবং ওমান। আপাতত যা পরিস্থিতি, তাতে ২ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ আদৌ আসন্ন টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করতে পারবে কি না, তা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। কারণ গ্রুপ পর্বে তারা ইতিমধ্যেই দুটো ম্যাচ হেরে গিয়েছে। আর শূন্য পয়েন্ট নিয়ে তারা সুপার সিক্স পর্বে উঠেছে। অন্যদিকে শ্রীলঙ্কা এবং জিম্বাবোয়ের ঝুলিতে ৪ পয়েন্ট করে রয়েছে। পাশাপাশি স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের হাতে ২ পয়েন্ট করে রয়েছে। তবে পাকিস্তান না খেললে একটা সুযোগ আসতে পারে ওয়েস্ট ইন্ডিজের কাছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share