Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Lionel Messi: ইউরোপ বা আরব নয়! মেসির নতুন ঠিকানা আমেরিকার মায়ামি

    Lionel Messi: ইউরোপ বা আরব নয়! মেসির নতুন ঠিকানা আমেরিকার মায়ামি

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউরোপ বা আরব নয়। গ্রহের সেরা ফুটবলার লিওনেল মেসির (Lionel Messi) নতুন ঠিকানা এবার আমেরিকা। জানা গিয়েছে, মেজর লিগ সকারে খেলবেন ২০২২ বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মায়ামিতে (Inter Miami) সই করতে চলেছেন মেসি। এলএম টেন এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন এই খবর। বিভিন্ন জল্পনা-কল্পনার মাঝেই তিনি বলেন, ‘আমি মায়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ কাতার বিশ্বকাপের পর থেকে মেসির পিএসজি ছাড়া নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। গত কয়েক দিন ধরে বার বার শোনা যাচ্ছিল, মেসি তাঁর পুরনো ক্লাব বার্সেলোনা বা সৌদির ক্লাব আল হিলালে যোগ দিতে পারেন।

    কী বললেন মেসি (Lionel Messi)?

    মেসি (Lionel Messi) বলেন, ‘‘আমেরিকার ক্লাব মায়ামির সঙ্গে এখনও ১০০ শতাংশ চুক্তির কাজ শেষ হয়নি। তা শীঘ্রই হবে।’’ তিনি আরও বলেন, ‘‘প্যারিসে ২ বছর খুব খারাপ সময়ের মধ্যে কাটিয়েছি। পরিবারের উপরও সেই প্রভাব পড়েছে। ইউরোপে অন্য ক্লাবের অফার থাকলেও শুধুমাত্র বার্সেলোনায় খেলতে চেয়েছিলাম। কিন্তু লা লিগার অর্থনৈতিক কাঠামো বাধা হয়ে দাঁড়ায়।’’ মেসিকে নেওয়ার জন্য অন্য ফুটবলারদের বেতন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বার্সা। সেটা চাননি মেসি। তাই বার্সায় ফিরলেন না।

    অর্থের কারণেই কি আমেরিকায় মেসি? 

    মায়ামিতে মেসির যোগ দেওয়ার অন্যতম কারণ কি বিশাল অর্থ?  এনিয়ে কী বলছেন এলএম টেন। এই বিষয়ে মেসি বলেন, ‘‘আসলে অর্থ আমার জন্য কখনও সমস্যা বা বাধা হয়ে দাঁড়ায়নি। যদি এটা অর্থের বিষয় হত, তা হলে আমি সৌদি আরব অথবা অন্য কোনও জায়গাকে বেছে নিতাম। এটা ঠিক যে আমার জন্য বিশাল অর্থের প্রস্তাব ছিল। কিন্তু সত্যি হচ্ছে মায়ামিকে বেছে নেওয়ার জন্য অন্য কারণ রয়েছে। অর্থ নয়।’’  তবে কী কারণ রয়েছে তা আগামীদিনেই জানা যাবে।

    আরও পড়ুন: ওভালে দাপট হেড-স্মিথের, প্রথম দিনে চালকের আসনে অস্ট্রেলিয়া

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • WTC Final 2023: ওভালে দাপট হেড-স্মিথের, প্রথম দিনে চালকের আসনে অস্ট্রেলিয়া

    WTC Final 2023: ওভালে দাপট হেড-স্মিথের, প্রথম দিনে চালকের আসনে অস্ট্রেলিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের ধাঁচেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final 2023) শুরু করলেন ট্রেভিস হেড। তিনি প্রথম ব্যাটার যিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শতরান করলেন। সেই শতরান এল মাত্র ১০৬ বলে। একই সঙ্গে টেস্ট ক্রিকেটের ধারা বজায় রেখে দলকে ধীর গতিতে টেনে নিয়ে গেলেন স্টিভ স্মিথ। প্রথম দিনের শেষে স্মিথ-হেড জুটির ওপর ভর করে ৮৫ ওভার ব্যাট করে অস্ট্রেলিয়া মাত্র ৩ উইকেট হারিয়ে তুলে নিয়েছে ৩২৭ রান।

    অস্ট্রেলিয়ার দাপট

    ফাইনালে (WTC Final 2023) টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। টস জেতা ছাড়া প্রথম দিনে আর কোনও কিছুই ভারতের পক্ষে গেল না। ওভালের সবুজ পিচ এবং মেঘলা আকাশ দেখে বল করাই ঠিক মনে করেছিলেন রোহিত। মধ্যাহ্নভোজের বিরতির আগে দুই উইকেট পড়েও যায় অস্ট্রেলিয়ার। কিন্তু তারপর থেকে শুধুই অজি-দাপট। স্মিথ-হেডের অবিচ্ছিন্ন জুটিতে ওঠে ২৫১ রান। ট্রেভিস হেড ১৫৬ বলে ১৪৬ রান করে অপরাজিত থাকেন। তিনি ২২টি চার ও ১টি ছক্কা মারেন। স্টিভ স্মিথ ২২৭ বলে ৯৫ রান করে নট-আউট থাকেন। তিনি ১৪টি চার মেরেছেন।

    আরও পড়ুন: ওভালে করমণ্ডল দুর্ঘটনা স্মরণ! এক মিনিট নীরবতা পালন রোহিতদের

    বাদ অশ্বিন

    ভারতীয় দলে রয়েছে তিন পেসার। শামি, সিরাজ এবং উমেশ যাদব রয়েছেন ভারতীয় দলে। নেওয়া হয়নি রবিচন্দ্রন অশ্বিনকে। আইসিসির ক্রমতালিকায় টেস্ট ক্রিকেটের এক নম্বর বোলার অশ্বিন। তাঁকে বসিয়ে রেখে খেলতে নামা কতটা ঠিক সিদ্ধান্ত, তা নিয়ে প্রশ্ন উঠছে। ইংল্যান্ডের পরিস্থিতি পেসারদের জন্য সুবিধার। কিন্তু ওভাল! সেখানে ম্যাচ গড়ালে সুবিধা পায় স্পিনাররা। তার মধ্যে এখনকার আবহাওয়া শুষ্ক। অশ্বিনের অভাব প্রথম দিনেই টের পেল ভারত। এদিন শামি দিয়েছেন ৭৭ রান, সিরাজ দিয়েছেন ৬৭ রান। একটি করে উইকেট নিয়েছেন তাঁরা। শার্দূল একটি নিয়ে দিয়েছেন ৭৫ রান। উমেশ ১৪ ওভার বল করে দিয়েছেন ৫৪ রান। একমাত্র স্পিনার রবীন্দ্র জাদেজা দিয়েছেন ৪৮ রান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • ICC Test Championship Final: ওভালে করমণ্ডল দুর্ঘটনা স্মরণ! এক মিনিট নীরবতা পালন রোহিতদের

    ICC Test Championship Final: ওভালে করমণ্ডল দুর্ঘটনা স্মরণ! এক মিনিট নীরবতা পালন রোহিতদের

    মাধ্যম নিউজ ডেস্ক: দুই শহরের মধ্যে দূরত্ব প্রায় ৮ হাজার কিলোমিটার। সময়ের ফারাক প্রায় সাড়ে চার ঘণ্টা। তবুও, বুধবার সকালে ওড়িশার বালাসোরের সঙ্গে কোথাও যেন মিলে গেল লন্ডন। মিলিয়ে দিল একটা বিপর্যয়। মিলিয়ে দিল সমবেত দুঃখ। মিলিয়ে দিল সমগ্র মানবিকতা।

    ওড়িশার করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ছায়া পড়ল সুদূর লন্ডনে। এদিন থেকেই কেনিংটন ওভালে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল (ICC Test Championship Final)। খেলার আগে, ওভাল মাঠের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে উল্লেখ করা হয় করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে। 

    গত শুক্রবার ওড়িশার বাহানগা বাজারে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা হয়। সেই ঘটনায় ২৮৮ জন মারা গিয়েছেন। ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে দুই দেশের জাতীয় সঙ্গীতের আগে এক মিনিটের নীরবতা পালন করা হয়। হাতে কালো ব্যান্ড পরে নেমেছেন ভারত এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। টেস্টের (ICC Test Championship Final) পাঁচদিনই কালো ব্যান্ড পরে খেলবে দুই দলের ক্রিকেটাররা।

    এদিন ওভালের বেল বাজিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (ICC Test Championship Final) সূচনা করেন দীনেশ কার্তিক। এদিন টস জিতে ওভালের ঘাসে ঢাকা উইকেট দেখে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দল এরকম— রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, শ্রীকর ভরত, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, উমেশ যাদব, মহম্মদ সিরাজ। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC Test Championship Final: আজ শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, কোথায় কীভাবে দেখবেন ম্যাচ?

    ICC Test Championship Final: আজ শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, কোথায় কীভাবে দেখবেন ম্যাচ?

    মাধ্যম নিউজ ডেস্ক: যেন টেস্ট ক্রিকেটের বিশ্বকাপ ফাইনাল (ICC Test Championship Final)! আর সেই খেতাবি লড়াইয়ে আজ থেকে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। একে অপরকে টক্কর দিতে আগামী পাঁচ দিন ওভালের বাইশ গজে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাবে মেন ইন ব্লু বনাম ব্যাগি গ্রিনের মধ্যে। 

    দুই বছর ধরে একের পর এক টেস্ট সিরিজ খেলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ICC Test Championship Final) শেষ ল্যাপে এসে পৌঁছেছে দুটি দল, ভারত ও অস্ট্রেলিয়া। এই নিয়ে টানা দ্বিতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে প্রথম বার। দুবছর আগে, উদ্বোধনী টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারত। এবার সেই অধরা স্বপ্নকে সফল করার সামনে ফের একবার দাঁড়িয়ে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ব্রিগেড। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু বিশ্বের সেরা টেস্ট দল হওয়ার লড়াই। মাঠ হোক বা টিভি-র পর্দা কিংবা হোক স্মার্টফোনের স্ক্রিন— দুই হেভিওয়েটের মধ্যে এই লড়াই প্রত্যক্ষ করার সুযোগ পাবেন কোটি কোটি ক্রিকেট অনুরাগী।

    আরও পড়ুন: আজ ভারত-অস্ট্রেলিয়া মহারণ! আইসিসি ট্রফির খরা কাটবে কি?

    এক ঝলকে দেখে নিন, কীভাবে, কোথায় দেখতে পাবেন ম্যাচ

    কবে থেকে হচ্ছে ফাইনাল ম্যাচ?

    আজ, বুধবার, ৭ জুন থেকে হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (ICC Test Championship Final) ম্যাচ। চলবে ১১ তারিখ পর্যন্ত। 

    ম্যাচে কি কোনও রিজার্ভ ডে রয়েছে?

    ফাইনাল ম্যাচে একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে। সেক্ষেত্রে ১২ তারিখ পর্যন্ত হতে পারে ম্যাচ।

    কখন শুরু হবে ম্যাচ?

    ভারতীয় সময় দুপুর ৩.৩০ থেকে ম্যাচ শুরু। স্থানীয় সময় সকাল ১০.৩০টা থেকে।

    কোথায়, কোন স্টেডিয়ামে হচ্ছে ম্যাচ?

    ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ডে। খেলা হচ্ছে লন্ডনের কেনিংটন ওভালে। 

    কোন চ্যানেলে সরাসরি সম্প্রচার হবে ম্যাচ?

    টিভিতে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে দেখা যাবে খেলার সরাসরি সম্প্রচার। 

    কোন ওটিটি প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং দেখা যাবে?

    মোবাইলে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে এই ম্যাচ সরাসরি স্ট্রিমিং হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC Test Championship Final: আজ ভারত-অস্ট্রেলিয়া মহারণ! আইসিসি ট্রফির খরা কাটবে কি?

    ICC Test Championship Final: আজ ভারত-অস্ট্রেলিয়া মহারণ! আইসিসি ট্রফির খরা কাটবে কি?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ ভারত-অস্ট্রেলিয়া মহারণ। আজ থেকে ইংল্যান্ডের ওভাল গ্রাউন্ডে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (ICC Test Championship Final) ম্যাচ। ২ বছর আগের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও নিউজিল্যান্ডের কাছে হেরে খালি হাতে ফিরতে হয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতকে। এবার নেতৃত্বে রোহিত শর্মা। এবার ট্রফি নিয়ে মরিয়া ভারতীয় টিম। 

    রোহিতের আঙুলে চোট!

    তবে, ম্যাচের প্রাক্কালে বড় চিন্তার সম্মুখীন ভারতীয় দল। মঙ্গলবার শেষ প্র্যাকটিসে ব্যাট করার সময় হাতে চোট পেলেন স্বয়ং অধিনায়ক। নেটে ব্যাট করার সময় বাম হাতের বুড়ো আঙুলে চোট পান রোহিত। তাঁকে দেখা যায় ফিজিওর তত্ত্বাবধানে। চোট নিয়ে ভারতীয় দলের পক্ষ থেকে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। চোট কতটা গুরুতর তাও জানা যায়নি। তবে, রোহিত নিজে খেলার বিষয়ে আশাবাদী। 

    অতীতের ভুল থেকে শিক্ষা 

    অধিনায়ক হিসেবে দেশকে প্রথম আইসিসি ট্রফি  (ICC Test Championship Final) এনে দিতে মরিয়া রোহিত শর্মা। সাংবাদিক সম্মেলনে কোনও রাখঢাক না করেই ভারতের নেতা জানিয়ে দিলেন ফাইনালে নামার জন্য মুখিয়ে আছে দল। একইসঙ্গে তিনি মনে করিয়ে দিলেন, গতবারের থেকে শিক্ষা নিয়েই কাল ওভালে নামবে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে করা ভুলগুলো যাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর না হয় সেগুলো নিয়ে কোচ রাহুল দ্রাবিড় প্রায় পাঁচ মিনিটের একটা বক্তব্য রাখলেন দলের সদস্যদের কাছে।

    পিচ না মাঠ বোঝা দায়!

    তবে, রোহিতদের চিন্তায় ইংল্যান্ডের খামখেয়ালি আবহাওয়া ও ওভালের বাইশ গজ। মঙ্গলবার পর্যন্ত দেখা যায়, পিচ আর আউটফিল্ড মিলে মিশে একাকার। গোটা পিচ একদম সতেজ ঘাসে ভরপুর। পরিষ্কার পিচে বাউন্স থাকবে এবং পেসাররা সুবিধা করতে পারবেন। সোমবার সকালে অস্ট্রেলিয়া যখন অনুশীলনে নামে, তখন আকাশ মেঘলা ছিল। তবে ভারতীয় দল অনুশীলনে নামার সময় রোদের দেখা মেলে ওভালের মাটিতে। বেশ ফুরফুরে মেজাজে এদিন অনুশীলন করতে দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের।

    ঘাসে ঢাকা ওভালের বাইশ গজ

    প্রথম একাদশে দুই স্পিনার না এক?

    ঘাসে ঢাকা পিচ দেখে এখন প্রথম একাদশ নিয়ে ভাবনাচিন্তা চালাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রোহিত বলেন, পরিবেশের ওপর নির্ভর করবে দলের কম্বিনেশন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘অশ্বিন খেলবে না সেটা বলছি না। কন্ডিশন দেখে আমরা সিদ্ধান্ত নেব। তবে, আগামিকাল হয়ত পিচ থেকে কিছুটা ঘাস ছেঁটে ফেলা হবে।  তাতে অবশ্য ইংল্যান্ডের পরিবেশে পিচের চরিত্রে খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। প্র্যাকটিস পিচে বেশ বাউন্স রয়েছে। ফলে, মূল পিচেের চরিত্রও যে প্রায় সমান হবে, তা ধরে নেওয়া যায়। ভারতীয় দল সূত্রে খবর, বুধবার চূড়ান্ত পিচ ইন্সপেকশনের পরই চূড়ান্ত একাদশ স্থির করা হবে। 

    চিন্তায় মিচেল স্টার্ক

    ফাইনালে (ICC Test Championship Final) ভারতীয়দের আরেকটা চিন্তার কারণ মিচেল স্টার্ক। ঘাসে ঢাকা পিচে এই অজি ফাস্ট বোলার কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারেন, তা বলার অপেক্ষা রাখে না। তার ওপর, স্টার্কের আরেকটা অ্যাডভান্টেজ তিনি বাঁহাতি বোলার। অন্যদিকে, অধিকাংশ ভারতীয় ব্যাটার ডান-হাতি। ফলে, স্টার্ক বরাবরই ডানহাতি ব্যাটারদের জন্য ভয়ঙ্কর। জানহাতি ব্যাটারদের ক্ষেত্রে বাঁহাতি জোরে বোলার বিপজ্জনক হয়ে উঠতে পারে। ওভার দ্য উইকেট থেকে বলগুলো ক্রস আসে ডানহাতি ব্যাটারদের কাছে। ফলে, ইনসুইং করলে লেগ বিফোরের আশঙ্কা, আর আউট সুইয়ে স্লিপে ক্যাচ। ভারতীয় দল বিলক্ষণ জানে এই বিষয়টা। যে কারণে, নেটে বাঁহাতি উনাদকাট সহ স্থানীয় বাঁহাতি জোরে বোলারদের ডেকে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন সারেন ভারতীয় ব্যাটাররা।

    আরও পড়ুন: বুধবার থেকে ওভালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

    পজিটিভ ক্রিকেটে বিশ্বাস

    তবে, বিপক্ষকে সমীহ করলেও, বাড়তি চাপ নিতে নারাজ টিম ইন্ডিয়া। অধিনায়ক রোহিত পরিস্কার করে দিয়েছেন, আক্রমণাত্মক এবং পজিটিভ ক্রিকেট খেলতে চান তাঁরা। তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়া অবশ্যই চ্যাম্পিয়ন দল। কিন্তু ভারত তাদের সম্মান করলেও ভয় পেতে নারাজ। রোহিত মনে করিয়ে দিয়েছেন ফাস্ট বলেই যদি মাপকাঠি হয় তাহলে খেলা ঘুরিয়ে দেওয়ার মতো বোলার ভারতের হাতেও আছে। 

    ১০ বছরের খরা কাটবে কি?

    সেই ২০১৩ সালে শেষবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। সেটাও ছিল এই ইংল্যান্ডের মাটিতে। তারপর আর কোনও আইসিসি আয়োজিত ট্রফি  (ICC Test Championship Final) জেতেনি ভারত। ১০ বছর পর ফের সুযোগ রোহিত শর্মাদের সামনে। তবে, পরিসংখ্যান ও ইতিহাস নিয়ে এখন ভাবতে নারাজ মেন ইন ব্লু-রা। হেড কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দেন, আইসিসি ট্রফি জেতা নিয়ে চাপ নেই। জিতলে অবশ্যই ভালো লাগবে। আইসিসির টুর্নামেন্ট জেতা নিশ্চয়ই দারুণ ব্যাপার। তবে, দু’বছর ধরে সেরা ক্রিকেট খেলেই এখানে আসতে পেরেছে দল। সেটাও ইতিবাচক দিক। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC Test Championship Final: বুধবার থেকে ওভালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

    ICC Test Championship Final: বুধবার থেকে ওভালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঝে মাত্র একটা দিন। বুধবার ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (ICC Test Championship Final) নামছে ভারত ও অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা এবার কার মাথায় উঠবে, তা নির্ধারণ করতেই খেতাবি লড়াইয়ে মুখোমুখি রোহিত শর্মা ও প্যাট কামিন্স বাহিনী। বুধবার থেকে শুরু হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ইংল্যান্ডের মাঠে জোর কদমে অনুশীলন সারছে টিম ইন্ডিয়া।

    স্লিপ ক্যাচিংকে বাড়তি গুরুত্ব

    বিগত কয়েকদিন ধরেই ইংল্যান্ডে অনুশীলন সারছিলেন রোহিত, কোহলিরা। তবে তা হচ্ছিল আরুনডেল ক্রিকেট ক্লাবে। রবিবার থেকে ফাইনালের (ICC Test Championship Final) ভেন্যুতেই অনুশীলন করেন রোহিতরা। কোচ রাহুল দ্রাবিড়ের কড়া তদারকিতেই চলল ভারতীয় দলের অনুশীলন। অজিঙ্ক রাহানে, বিরাট কোহলিরা বেশ খানিকক্ষণ ফিল্ডিং অনুশীলন করেন। ইংল্যান্ডের পরিবেশে স্লিপ ক্যাচিং গুরুত্ব ভূমিকা পালন করে। সেই কথা মাথায় রেখেই রাহানে, কোহলি, পূজারা, শুভমন-রা বেশ কিছুটা সময় স্লিপ ক্যাচিংয়ের অনুশীলন করেন।

    অজি পেস ব্যাটারির জন্য বিশেষ প্রস্তুতি

    ২ বছর আগের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারতে হয়েছিল ভারতীয় দলকে। এবারের ফাইনালে (ICC Test Championship Final) গতবারের ব্যর্থতা ঢাকতে মরিয়া দ্রাবিড়ের ছেলেরা। অস্ট্রেলিয়ার পেস বোলিংয়ের কথা মাথায় রেখে বিশেষ ব্যাটিং অনুশীলনও করে ভারতীয় টিম। অস্ট্রেলিয়ার দল থেকে চোটের জন্য ছিটকে গিয়েছেন জশ হ্যাজেলউড। কিন্তু, প্যাট কামিন্স থেকে শুরু করে মিচেল স্টার্ক সমৃদ্ধ অজি পেস অ্যাটাক সমীহ জাগানো। স্টার্কের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে ভারত। বাঁহাতি নেট বোলারদের নিয়ে ক্রমাগত ব্যাটিং অনুশীলন করেন ভারতীয় ব্যাটাররা।

    ঈশানের চোট নিয়ে চিন্তায় রোহিতরা

    এদিকে, মহারণের (ICC Test Championship Final) আগে দলের প্রধান উইকেটরক্ষক ঈশান কিশানের চোট নিয়ে চিন্তা বাড়ছে রোহিতদের। ওভালে অনুশীলন করার সময় বাঁ হাতে চোট পান এই বাঁহাতি ব্যাটার। প্রাথমিক চিকিৎসা করানো হয় তাঁর। তবে ইশান কিশানের চোট গুরুতর নয় বলেই সূত্রের খবর। তবে ভারতীয় দল এখনও কিছু না জানানোয় ইশান কিশানের চোটের পরিস্থিতি নিয়ে কিছু জানা যায়নি। গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ছিটকে যান দলের মূল কিপার ঋষভ পন্থ। বর্তমানে তিনি রিহ্যাবে। তিনি না থাকায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দলে নেওয়া হয়েছে ইশান কিশান ও কেএস ভরতকে।

    নতুন জার্সিতে নামবে ভারতীয় দল

    অ্যাডিডাস সম্প্রতি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার অফিসিয়াল কিট স্পনসর হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (ICC Test Championship Final) টিম ইন্ডিয়া প্রথমবার অ্যাডিডাসের জার্সিতে খেলবে। এই বিশেষ ম্যাচের জন্য একটি বিশেষ জার্সি লঞ্চ করা হয়েছে। নতুন জার্সি পরে খেলতে দেখা যাবে রোহিত-বিরাটদের। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে গোটা টিমের ফোটো সেশনের ছবি শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। বিসিসিআই এর শেয়ার করা ছবিতে ভারতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়দের নতুন জার্সিতে দেখা গিয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Junior Asia Hockey 2023: ছোটদের বড় রেকর্ড! পাকিস্তানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

    Junior Asia Hockey 2023: ছোটদের বড় রেকর্ড! পাকিস্তানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: হকিতে ফের এশিয়া সেরা হল ভারতের ছোটরা। চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারতের অনূর্ধ্ব-১৯ দল (Junior Asia Hockey 2023)। সেইসঙ্গে ছিনিয়ে নিল এতদিন পাকিস্তানের ধরে রাখা সর্বাধিক জয়ের রেকর্ডও। এই নিয়ে চতুর্থ বার এশীয় সেরা হল ভারতীয় দল।

    বৃহস্পতিবার ওমানের সালালাহে আয়োজিত জুনিয়র এশিয়া কাপের (Junior Asia Hockey 2023) ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দেশ। প্রথম থেকেই আগ্রাসী মেজাজে শুরু করেছিল ভারতীয় দল। বিরতিতে ২-০ গোলে এগিয়ে ছিল উত্তম সিংয়ের নেতৃত্বাধীন ভারতীয় দল। তৃতীয় কোয়ার্টারে আক্রমণের ঝাঁঝ বাড়ায় পাকিস্তান। দ্বিতীয়ার্ধে কঠিন লড়াই চালায় পাকিস্তান। এই সময় পাকিস্তানের হয়ে ব্যবধান কমান বাশারত আলি। যদিও শেষমেশ ম্যাচে সমতা ফেরানো সম্ভব হয়নি পাকিস্তানের পক্ষে।

    এই নিয়ে সব থেকে বেশি চারবার ছেলেদের জুনিয়র হকি এশিয়া চ্যাম্পিয়ন (Junior Asia Hockey 2023) হল ভারত। এই জয়ে উচ্ছ্বসিত হকি ইন্ডিয়া। তারা খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। প্রত্যেক খেলোয়াড় পাবে ২ লক্ষ টাকা। প্রত্যেক সাপোর্ট স্টাফ পাবেন ১ লক্ষ করে। এর আগে সব থেকে বেশিবার এই টুর্নামেন্ট জয়ের রেকর্ড ছিল পাকিস্তানের। তারা ৩ বার ছেলেদের বিভাগে হকির জুনিয়র এশিয়া কাপ জিতেছে। এর আগে, ভারত জুনিয়র এশিয়া কাপ শিরোপা জেতে ২০০৪, ২০০৮ ও ২০১৫ সালে। চারবারের মধ্যে তিনবার পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের ছোটরা।

    আরও পড়ুন: পাখির চোখ প্যারিস অলিম্পিক! জ্যাভলিনে বিশ্বের ১ নম্বর নীরজ

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: শেষ বলে বাজিমাত! এই নিয়ে পাঁচবার, আইপিএল ট্রফি চেন্নাইয়ের

    IPL 2023: শেষ বলে বাজিমাত! এই নিয়ে পাঁচবার, আইপিএল ট্রফি চেন্নাইয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চম আইপিএল (IPL 2023) খেতাব জিতল চেন্নাই সুপার কিংস। শেষ ২ বলে ১০ রান করে ট্রফি জয় সিংহদের। ধোনির মতো নেতার কাছে হার মেনেও সুখ, বললেন পরাজিত হার্দিক পান্ডিয়া। শেষ ওভারে দরকার ছিল ১৩ রান। মোহিত শর্মা প্রথম চারটি বলে মাত্র ৩ রান দিয়েছিলেন। দেখে মনে হচ্ছিল চ্যাম্পিয়ন হওয়া সময়ের অপেক্ষা গুজরাট টাইটান্সের। কিন্তু রবীন্দ্র জাদেজা শেষ দু বলে ছয় এবং চার মেরে চেন্নাইকে ট্রফি জেতান।

    গুজরাটের লড়াই

    রবিবারের পর সোমবারও আইপিএল ফাইনালে (IPL 2023) তাড়া করল বৃষ্টি। টস হেরে প্রথমে ব্যাট করে চেন্নাইকে ২১৫ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল গুজরাট টাইটান্স। ঘরের মাঠে দাপটে ব্যাট করেন গুজরাটের ব্যাটাররা। শুরুতে দুই ওপেনার ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল এবং তার পরে সাই সুদর্শন চেন্নাইয়ের বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন। গত ম্যাচের নায়ক শুভমন গিল ভালই শুরু করেছিলেন কিন্তু রবীন্দ্র জাদেজার বলে ৩৯ রানের মাথায় তাঁকে স্টাম্প আউট করেন ধোনি। ঋদ্ধি ৩৬ বলে অর্ধশতরান করেন। ৪৭ বলে ৯৬ রান করে আউট হয়ে যান সুদর্শন। হার্দিক শেষ দিকে ১২ বলে ২১ রান করেন। গুজরাটের ব্যাট শেষ হতেই আবার বৃষ্টি। সময়ের নিরিখে ম্যাচ গড়ায় তৃতীয় দিনে। রাত ১২.১০ নাগাদ ফের ম্যাচ শুরু হয়। ডিএলএসে চেন্নাইয়ের পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১৭১।

    আরও পড়ুন: দলে যশস্বী, সূর্যকুমার! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চূড়ান্ত দল ঘোষণা

    ধোনির কাছে হার মেনে খুশি

    ফাইনালে ২১৫ রানের চাপ যথেষ্ট বেশি। কিন্তু মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস দেখাল, লক্ষ্য কঠিন হলেও জয় অসম্ভব নয়। বৃষ্টির দাপটে প্রায় ২ ঘণ্টা খেলা বন্ধ থাকলেও ছন্দ নষ্ট হয়নি চেন্নাইয়ের ব্যাটারদের। ২০ ওভারের খেলা কমে দাঁড়ায় ১৫ ওভারে। লক্ষ্য কমে হয় ১৭১। সেই লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে ম্যাচ জিতে যায় চেন্নাই। তবে চেন্নাই জিতলেও মুখের হাসি ম্লান হয়নি গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। তিনি হেরেও খুশি। কারণ হারতে হয়েছে মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে। তিনি বলেন, “আমি ধোনির জন্য খুশি। যদি হারতেই হয়, তাহলে ধোনির বিরুদ্ধেই হারা ভাল। মানুষ ভাল হলে তাঁর সঙ্গে সব সময় ভাল হয়। ধোনি আমার চেনা সব থেকে ভাল মানুষ। ঈশ্বর ওর প্রতি খুশি। আমাকেও ঈশ্বর অনেক দিয়েছেন, তবে এই রাতটা ধোনির।” হারলেও নিজের দলের খেলায় খুশি হার্দিক। তিনি বলেন, “আমাদের দল সব জায়গায় ভাল খেলেছে। হৃদয় দিয়ে খেলেছি আমরা। যে ভাবে লড়াই করেছে দল, তাতে আমি গর্বিত। আমাদের একটাই লক্ষ্য ছিল, জিতলে একসঙ্গে জিতব, হারলে একসঙ্গে হারব। কোনও অজুহাত দেব না এই হারের। চেন্নাই আমাদের থেকে বেশি ভাল খেলেছে, তাই জিতেছে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • WTC Final: দলে যশস্বী, সূর্যকুমার! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চূড়ান্ত দল ঘোষণা

    WTC Final: দলে যশস্বী, সূর্যকুমার! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চূড়ান্ত দল ঘোষণা

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের রেশ শেষ হতে না হতেই ক্রিকেটপ্রেমীরা মেতে উঠবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final)। আগামী ৭ জুন থেকে লন্ডনের ওভালে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) দ্বৈরথ। দুই দলই রবির সন্ধ্যায় চূড়ান্ত দল ঘোষণা করে দিল। ১৭ সদস্যের স্কোয়াড। মূল দলে ১৫ জন ও স্ট্যান্ড বাইতে দুই ক্রিকেটার। দুই দলেই রয়েছে চমক।

    দলে যশস্বী, সূর্যকুমার 

    আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের ফলে ভারতীয় দলে সুযোগ পেয়ে গেলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) থাকছেন স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে। ব্যক্তিগত কারণে টেস্ট দলে যোগ দিতে পারবেন না ঋতুরাজ গায়কোয়াড়। তাঁর বদলে দলে যোগ দেবেন যশস্বী। তাঁর ইউকে ভিসাও রয়েছে। ফলে যশস্বীর উড়ান ধরতেও সমস্যা নেই। চলতি আইপিএলে যশস্বী ১৪ ম্যাচে ৬২৫ রান করেছেন। হাঁকিয়েছেন একটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটি। লন্ডনের উড়ান ধরবেন সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav)। সূর্যর আইপিএল অভিযানও দুরন্ত সফল। ১৬ ম্যাচে ৬০৫ রান করেছেন বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার। রয়েছে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ-সেঞ্চুরি। 

    নেই মিচেল মার্শ

    ভারতের বিরুদ্ধে ফাইনালে (WTC Final) অস্ট্রেলিয়া স্কোয়াডে রাখা হল না মিচেল মার্শকে। চার পেসার হিসেবে অজি স্কোয়াডে আছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জোস হ্যাজেলউড, স্কট বোল্যান্ড। সঙ্গে পেসার অলরাউন্ডার হিসেবে আছেন ক্যামেরুন গ্রিন। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণে যে দল জিতবে, তারা পাবে ১.৬ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩.২৩ কোটি। আর রানার্স দল পাবে ৮ লাখ ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৬.৬১ কোটি টাকা। 

    আরও পড়ুন: ‘দ্য কেরালা স্টোরি’ দেখতে গিয়ে সঙ্গীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ হিন্দু যুবতীর

    ১৫ সদস্যের দুই দল

    অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারে (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জোশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জোশ ইংলিস (উইকেটকিপার), উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, ন্যাথান লিয়ঁ, টড মারফি, স্টিভ স্মিথ (ভাইস ক্যাপ্টেন), মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার।

    স্ট্যান্ড বাই প্লেয়ার্স: মিচেল মার্শ, ম্যাথিউ রেনেশ

    ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈশান কিশান, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, শ্রীকর ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব ও জয়দেব উনাদকট।

    স্ট্যান্ড বাই প্লেয়ার্স: যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার, সূর্যকুমার যাদব

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: গিল-মোহিতের দাপটে পর পর দুবার আইপিএল ফাইনালে গুজরাট টাইটান্স

    IPL 2023: গিল-মোহিতের দাপটে পর পর দুবার আইপিএল ফাইনালে গুজরাট টাইটান্স

    মাধ্যম নিউজ ডেস্ক: খেতাব ধরে রাখার লড়াইয়ে শেষ ধাপে পৌঁছে গেল গুজরাট টাইটান্স। রবিবার আইপিএল (IPL 2023) ফাইনালে মোতেরায় হার্দিক বাহিনীর সামনে চেন্নাই সুপার কিংস। প্লে-অফে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল দুই দল। শেষ হাসি হেসেছিল ধোনি ব্রিগেড। তবে শুক্রবার মোতেরায় দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডয়ান্সকে ৬২ রানে হারিয়ে সহজেই ফাইনালের টিকিট পাকা করে নেয় গতবারের চ্যাম্পিয়নরা। ম্যাচের নায়ক শুভমান গিল। ৬০ বলে তাঁর সংগ্রহ ঝোড়ো ১২৯ রান। ৭টি চার ও ১০টি ছক্কাও হাঁকিয়েছেন তিনি। বলা ভালো, গিলের দুর্ধর্ষ ব্যাটিংয়ের সামনে উড়ে গেল মুম্বই।

    ম্যাচের হালচাল

    বৃষ্টির কারণে শুক্রবার মোতেরায় গুজরাট-মুম্বই ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পরে। পরিবেশ ও পরিস্থিতি বুঝে টসে জিতে আগে ফিল্ডিং নিয়েছিলেন রোহিত শর্মা। তিনি ভেবেছিলেন, রান তাড়া করতে সুবিধা হবে। কিন্তু শুভমান গিলের সেঞ্চুরিতে ভর করে গুজরাট ৩ উইকেটে ২২৩ রান তোলায় কার্যত কোণঠাসা হয়ে পড়ে মুম্বই। গিল ছাড়া গুজরাটের হয়ে ভালো ব্যাট করেছেন সাই সুদর্শন (৪৩)। তবে মন্থর ব্যাটিংয়ের কারণে রিটায়ার্ড আউট হন। যা আইপিএলে ঘটল দ্বিতীয়বার। চাওলার বলে ঋদ্ধিমান ১৮ রানে আউট হওয়ার পর ঝড় তোলেন গিল। তবে দু’বার জীবনও পেয়েছেন তিনি। একবার তাঁর ক্যাচ ফেলেন টিম ডেভিড। আর একবার ফিরতি ক্যাচ ধরতে ব্যর্থ হন গ্রিন। ৩২ বলে হাফ-সেঞ্চুরি করেন গিল। তারপর সেঞ্চুরিতে পৌঁছতে তাঁর লাগে মাত্র ১৭টি বল। যা থেকেই স্পষ্ট, গিল কতটা আক্রমণাত্মক ব্যাটিং করেছেন।

    আরও পড়ুন: একা হাতেই গুঁড়িয়ে দিলেন লখনউকে! কে এই আকাশ মাধওয়াল?

    দিনটা সত্যিই মুম্বইয়ের ছিল না। তা না হলে টসে জিতেও এভাবে হারতে হয়! সহ খেলোয়াড় জর্ডনের সঙ্গে সংঘর্ষে চোটে আঘাত পান কিষান। তিনি আর ব্যাট করতে পারেননি। ফলে রোহিতের সঙ্গে ওপেন করতে নামেন ওয়াধেরা। কিন্তু দু’জনেই ব্যর্থ। পাওয়ার প্লেতে চালিয়ে খেলে তিলক ভার্মা ১৪ বলে করেন ৪৩। গ্রিন চোট পেয়ে মাঠ ছাড়লেও, পরে ফের ব্যাট করতে নামে। সূর্যকুমারের সঙ্গে বড় জুটি গড়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু ৩০ রানে লিটলের বলে বোল্ড হন গ্রিন। তবে সূর্য যতক্ষণ ছিলেন, ততক্ষণ আশা বেঁচে ছিল মুম্বইয়ের। কিন্তু চাপের মুখে চালিয়ে খেলতে গিয়ে মোহিত শর্মার বলে ৬১ রানে বোল্ড হন সূর্য। গুজরাটের জয় কার্যত নিশিচত হয়ে যায়। ১৮.১ ওভারে ১৭১ রানেই গুটিয়ে যায় মুম্বই। ১০ রানে মোহিতের সংগ্রহ মোট ৫টি উইকেট।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share