Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Lionel Messi: ইনস্টাগ্রামেও রোনাল্ডোকে পিছনে ফেললেন মেসি! জানেন কী সেই পোস্ট?

    Lionel Messi: ইনস্টাগ্রামেও রোনাল্ডোকে পিছনে ফেললেন মেসি! জানেন কী সেই পোস্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধু মাঠে নয় সোশ্যাল সাইটেও বন্ধু থেকে প্রতিপক্ষ সকলকেই কয়েক ডজন গোল দিলেন লিওনেল মেসি। ফুটবলের রাজপুত্র তিনি। তাই তাঁর স্থান সবার আগে। দেশকে বিশ্বকাপ দিয়ে শুধু খেলার মাঠে নয় সমাজমাধ্যমের লড়াইয়েও পর্তুগিজ প্রতিদ্বন্দ্বী ক্রিস্চিয়ানো রোনাল্ডোকে হারিয়ে দিলেন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপ শুরুর আগে রোনাল্ডোর একটি ইনস্টাগ্রাম পোস্ট সবচেয়ে বেশি লাইক ও শেয়ার হয়েছিল। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে মেসি যে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন, তা ছাপিয়ে গিয়েছে রোনাল্ডোর ছবিকেও।

    মেসির পোস্ট

    বিশ্বকাপ জেতার পর ইনস্টাগ্রামে একটি পোস্ট করে মেসি লিখেছিলেন, “বিশ্বের চ্যাম্পিয়ন”। মেসির এই পোস্ট ৪৩ মিলিয়ন লাইক পেয়েছে। ইনস্টাগ্রামে কোনও স্পোর্টস পার্সনের করা পোস্টে এটাই সর্বাধিক লাইক। মেসির এই পোস্ট ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড ভেঙে দিয়েছে। বিশ্বকাপের আগে লিওনেল মেসির সঙ্গে দাবা খেলার একটি ছবি নিজের প্রোফাইলে পোস্ট করেছিলেন রোনাল্ডো, যেটি সোমবার সন্ধ্যা পর্যন্ত ৪১.৯ মিলিয়ান লাইক পেয়েছে।

    আরও পড়ুন: দেশের মাটিতে পা রাখল মেসি ব্রিগেড! আর্জেন্টিনায় আজ সরকারি ছুটি

    প্রসঙ্গত, গত রবিবার দোহায় বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ট্রফি জেতে আর্জেন্টিনা। প্রথমার্ধে ফ্রান্সকে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয়ার্ধের দ্বিতীয় ভাগে খেলা থেকেই হারিয়ে যায় আর্জেন্টিনা। ফলস্বরূপ, পর পর দু’টি গোল করে সমতা ফেরায় এমবাপের দেশ। তার পর অতিরিক্ত সময়ের খেলাও শেষ হয়। অতঃপর শুরু হয় পেনাল্টি শুটআউট। তাতেই বাজিমাত করে মেসির আর্জেন্টিনা। দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপ ট্রফি হাতে পেয়ে উল্লসিত হয়ে ওঠেন মেসি। ট্রফি হাতে মেসি সতীর্থদের কাঁধে চেপে মাঠে ঘোরেন। সেই ছবিই দেন নিজের ইনস্টার পাতায়। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর লিওনেল মেসি বিশ্বকাপ হাতে পোস্টে লিখেছেন, “বহু বার এর স্বপ্ন আমি দেখেছি, বিরাট ভাবে আমি এটাকে চেয়েছি, আমি এখনও বিশ্বাস করতে পারছি না… অসংখ্য ধন্যবাদ জানাই আমার পরিবারকে, তাদের সকলকে যাঁরা আমায় সমর্থন করেছেন, তাঁদের প্রত্যেককে যাঁরা আমাদের প্রতি বিশ্বাস রেখেছেন। ব্যক্তিগত মেরিটের থেকেও বেশি এই দলের মেরিট। প্রত্যেকেই একটা স্বপ্নকে সফল করার জন্য লড়াই করেছে। আমরা এটা করতে পেরেছি।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • FIFA World Cup: মেসিদের মাঠে নিয়ে গিয়েছিলেন শিখ বাস চালক! ভাইরাল ভিডিও

    FIFA World Cup: মেসিদের মাঠে নিয়ে গিয়েছিলেন শিখ বাস চালক! ভাইরাল ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার বিশ্ব ফুটবলের মহাযুদ্ধে অংশ নিতে মেসিদের বাসে করে লুসেইল স্টেডিয়ামে পৌঁছে দিয়েছিলেন এক শিখ ব্যক্তি। তিনি নিজেও আর্জেন্টিনার ভক্ত। মেসি অনুরাগী। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিমেষে তা ভাইরাল হয়ে যায়।

    ভাইরাল ভিডিও

    ফাইনাল বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে দেয় আর্জেন্টিনা। ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে তারা। ভারত বিশ্বকাপের আসরে ফুটবল ময়দানে না নামলেও অগণিত ভারতীয় রবিবার আর্জেন্টিনাকে সমর্থন করেছেন। কাশ্মীর থেকে কেরল, দিল্লি থেকে কলকাতা, পাঞ্জাব থেকে বিহারের অলিগলি ভরে গিয়েছিল নীল-সাদা পতাকা আর জার্সিতে। মেসিদের জন্যই সমর্থন ছিল সব থেকে বেশি। সেই সমর্থকদের নিরাশ করেননি মেসিরা।

    রবিবার ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে গিয়েছিলেন মেসিরা। পেনাল্টি থেকে গোল করেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। ব্যবধান বাড়ান ডি মারিয়া। সেই দু’টি গোলই দ্বিতীয়ার্ধে শোধ করে দেন ফান্সের কিলিয়ান এমবাপে। অতিরিক্ত সময়ে দু’টি দলই একটি করে গোল করেন। মেসি এবং এমবাপের গোলের সংখ্যা বাড়ে। খেলা গড়ায় টাইব্রেকারে।


    সেখানে ৪-২ ব্যবধানে ফাইনাল জিতে নেন মেসিরা। বিশ্বকাপের ইতিহাসে সেরা ফাইনাল দেখে ফুটবল বিশ্ব। সেই সময়ই ভারতীয় সমর্থকদের মধ্যে ভাইরাল হয় একটি ভিডিও। সেখানে দেখা যায়, ম্যাচের আগে আর্জেন্টিনার টিম বাস চালিয়ে আনছেন এক শিখ ব্যক্তি। মেসি, মার্টিনেজ, ডি মারিয়াদের লুসেইল স্টেডিয়ামে পৌঁছে দেন তিনি। তাঁর মাথাতে ছিল নীল পাগড়ি। 

    ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে ছিলেন দিয়েগো মারাদোনা। ৩৬ বছর পর একই কাজ করে দেখালেন মেসি। এবার উৎসবের পালা। উৎসবে গা ভাসাবেন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা আর্জেন্টিনার সমর্থকরা। ভারতও তার ব্যতিক্রম নয়।

  • IPL Auction 2023: শুক্রবার আইপিএলের মিনি নিলাম! কলকাতার পকেটে সবচেয়ে কম টাকা

    IPL Auction 2023: শুক্রবার আইপিএলের মিনি নিলাম! কলকাতার পকেটে সবচেয়ে কম টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী শুক্রবার, ২৩ ডিসেম্বর কোচি শহরে ২০২৩ আইপিএলের (2023 IPL Auction) মিনি নিলাম। এবারই প্রথম আইপিএল-এর নিলামের আসর বসতে চলেছে কেরালায়। দুপুর সাড়ে ১২’টা থেকে নিলাম শুরু হওয়ার কথা চলবে সন্ধ্যা পর্যন্ত। অকশনের জন্য মোট ৯৯১ জন ক্রিকেটার নিজেদের নাম রেজিস্টার করেছিলেন। তার মধ্যে প্রথমে ৩৬৯ জনকে অকশনের জন্য বেছে নেওয়া হয়। পরে ফ্র্যাঞ্চাইজিগুলির তরফে আরও ৩৬ জনের নাম যোগ করার প্রস্তাব আসে। সব মিলিয়ে ২৩ ডিসেম্বরের নিলামে থাকছে দেশ-বিদেশের ৪০৫ জন ক্রিকেটারের নাম। 

    কার পকেটে কত টাকা

    মোট বাজেটের ৭৫ শতাংশ প্রতিটা ফ্র্যাঞ্চাইজি খরচ করতে পারবে, তার থেকে বেশি খরচ করার অনুমতি নেই কারোর। সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে রয়েছে সর্বমোট ২০৬.৫ কোটি টাকা। হায়দ্রাবাদের কাছে সবচেয়ে বেশি ৪২.২৫ কোটি টাকা রয়েছে। কেকেআরের কাছে সবচেয়ে কম ৭.০৫ কোটি টাকা আছে। মুম্বই ইন্ডিয়ান্সের ঝুলিতে রয়েছে ২০.০৫ কোটি টাকা, দিল্লি ক্যাপিটলসের ঝুলিতে রয়েছে ১৯.৪৫ কোটি টাকা, চেন্নাই সুপার কিংসের ঝুলিতে রয়েছে ২০.৪৫ কোটি টাকা, গুজরাট টাইটানসের ঝুলিতে রয়েছে ১৯.২৫ কোটি টাকা,লখনউ সুপার জায়ান্টসের কাছে আছে ২৩.৩৫ কোটি টাকা, পাঞ্জাব কিংসের কাছে রয়েছে ৩২.২ কোটি টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে রয়েছে ৮.৭৫ কোটি টাকা, রাজস্থান রয়্যালসের কাছে আছে ১৩.২ কোটি টাকা।

    আরও পড়ুন: বাংলাদেশ টেস্ট সিরিজে অনিশ্চিত জাদেজা, শামি! পরিবর্তে ভারতের হয়ে খেলবেন কে?

    কোন দলে কতজন

    গত বছরের মতো রাইট টু ম্যাচ (আরটিএম) কার্ডের কোনও অপশন থাকছে না আইপিএল ২০২৩-এর জন্য নিলামে। প্রতিটা ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে নূন্যতম ১৮ জন ক্রিকেটার থাকতে হবে এবং সর্বাধিক ২৫ জন ক্রিকেটার থাকতে পারে। সবচেয়ে বেশি ক্রিকেটার কেনার স্লট রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে। দলটির ৪ জন বিদেশি খেলোয়াড় প্রয়োজন। কলকাতা নাইট রাইডার্সের ১১ এবং লখনউ সুপার জায়ান্টসের ১০ জন খেলোয়াড় প্রয়োজন। যে ৪০৫ জনের নাম শর্টলিস্ট করা হয়েছে তার মধ্যে ২৭৩ জন ভারতীয় ক্রিকেটারের নাম সামিল রয়েছে। বিদেশি ক্রিকেটারের সংখ্যা ১৩২। ৪টি আইসিসি অ্যাসোসিয়েট দেশের ক্রিকেটাররাও এ বারের নিলামে থাকছেন। ১১৯ জন ক্রিকেটার ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেছেন। ঈশান পোড়েল, অভিমন্যু ঈশ্বরণ, ঋত্বিক চট্টোপাধ্যায়, মুকেশ কুমারের মতো একঝাঁক বাংলার ক্রিকেটাররা নিলামে উঠবেন। টিভিতে আইপিএল নিলাম দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এই নিলাম অনলাইনে দেখা যাবে জিও সিনেমা অ্যাপে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • FIFA World Cup Final: ফুটবলে মজে ভারতীয় ক্রিকেটাররা! মেসিদের জয়ে উচ্ছ্বসিত ক্রীড়াজগত

    FIFA World Cup Final: ফুটবলে মজে ভারতীয় ক্রিকেটাররা! মেসিদের জয়ে উচ্ছ্বসিত ক্রীড়াজগত

    মাধ্যম নিউজ ডেস্ক: ফুটবল জীবনের শেষ বিশ্বকাপে লিওনেল মেসির স্বপ্নপূরণ। এটিই ছিল মেসির শেষ বিশ্বকাপ। ফলে আর্জেন্টিনার সমর্থকরা চেয়েছিলেন মেসির হাত ধরেই আর্জেন্টিনা যেন বিশ্বকাপ জেতে। আর অবশেষে ঠিক সেটাই হয়েছে। খরা কাটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। মেসির হাত ধরেই দিয়াগো মারাদোনার দেশ বিশ্বকাপ পেল। ফলে পুরো বিশ্বের মেসি ভক্তরা আনন্দে মেতে ওঠে। এর পাশাপাশি ক্রিকেট জগতের খেলোয়াড়রাও এদিন ফুটবলেই মজে ছিলেন। ভারতীয় ক্রিকেট টিম বর্তমানে রয়েছে বাংলাদেশে। ফলে সেখানেই সবাই বসে পড়েছিলেন ফ্রান্স-আর্জেন্টিনার হাই-ভোল্টেজ ম্যাচ দেখতে (FIFA World Cup Final)।

    ভারতীয় ক্রিকেট টিম বিশ্বকাপ ফাইনাল দেখতে ব্যস্ত

    বাংলাদেশকে প্রথম টেস্টে হারিয়ে ভারতীয় দল এখন হালকা, ফুরফুরে মেজাজে। রবিবার, সকালে ৫০ মিনিটের মধ্যে খেলা শেষ হয়ে যায়। দ্বিতীয় ম্যাচ রয়েছে ২২ ডিসেম্বর। ফলে রাতে একসঙ্গে খেলা দেখতে বসে পড়লেন বিরাট কোহলি, লোকেশ, রাহুলরা। রবিবার ১৮৮ রানে বাংলাদেশকে হারায় ভারত। সহজেই ম্যাচ জিতে নেন রাহুলরা। আর সেদিনই ছিল বিশ্বকাপের ফাইনাল। ফলে বিরাট, রাহুলরা বসে পড়েছিলেন মেসি ও এমবাপেকে দেখতে। আর সেই ছবিই ট্যুইটারে শেয়ার করেছে বিসিসিআই (FIFA World Cup Final)।

    ক্রীড়াজগতের খেলোয়াড়দের ট্যুইট

    ম্যাচ চলাকালীন কুলদ্বীপ যাদবকে ট্যুইট করতে দেখা যায়। এরপর ম্যাচ শেষে মেসির ছবি শেয়ার করে ‘সর্বকালের সেরা’ লিখে পোস্ট করেছেন তিনি।

    মহম্মদ শামিও ভারতে বসে বিশ্বকাপ ফাইনাল দেখেছেন ও ম্যাচ শেষে আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছেন।

    অন্যদিকে শেহবাগকে দেখা যায় ট্যুইটারে অন্য এক ব্যক্তির পোস্ট ট্যুইট করতে, যেই পোস্টে ইউজার ভবিষ্যতবাণী করে লিখেছিলেন, ২০২২ সালে মেসিই বিশ্বকাপ জিতবেন। এই পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ও শেহবাগও এটি শেয়ার করেছেন।

    আর্জেন্টিনার কাপ জয়ের পরে মাস্টার ব্লাস্টার ট্যুইট করে অভিনন্দন জানান ফুটবলের রাজপুত্রকে। অভিনন্দন জানান আর্জেন্টিনাকে। সচীন লেখেন, “মেসির জন্য কাপ জেতায় অনেক অভিনন্দন আর্জেন্টিনাকে। অভিযান শুরু করার পরে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটাল ওরা। বিশেষ করে ধন্যবাদ জানাই মার্টিনেজকে। এক্সট্রা টাইমের প্রায় শেষের দিকে দুরন্ত সেভ করে দলকে বাঁচাল। মার্টিনেজের ওই দুরন্ত সেভটার পরই আমার মনে হয়েছিল আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে।”

    ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী ট্যুইট করে লিখেছেন, “আমার দেখা সেরা ফুটবল ম্যাচ। ১২০ মিনিট জুড়ে আবেগের বিস্ফোরণ দেখলাম। তার পরে সবটাই নির্ধারিত হল স্পট থেকে। হোয়াট আ শো। হোয়াট আ স্পোর্ট। লিওনেল মেসি।”

    ক্রিকেটার শুভমন গিলের ট্যুইট, ‘মেসিই সর্বকালের সেরা। কুর্নিশ’।

    মাঠে গিয়ে খেলা দেখেছেন রবি শাস্ত্রী। তিনি ট্যুইট করেন, ‘অবিশ্বাস্য। মেসি ও এমবাপের লড়াই অনবদ্য’।

  • Abhijit Ganguly: ‘‘মেসির জন্য এই বিশ্বকাপ দরকার ছিল’’, বললেন আদ্যান্ত মারাদোনা-ভক্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    Abhijit Ganguly: ‘‘মেসির জন্য এই বিশ্বকাপ দরকার ছিল’’, বললেন আদ্যান্ত মারাদোনা-ভক্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    মাধ্যম নিউজ ডেস্ক: রুদ্ধশ্বাস এক ফাইনাল শেষে কাপ উঠল ফুটবল ম্যাজিশিয়ানের হাতে। কেরিয়ারের শেষ বিশ্বকাপটা বর্ণময় হয়ে থাকল লিওনেল আন্দ্রেস মেসির। ফুটবলের যাদুকরের খেলা দেখতে টিভির পর্দায় চোখ রেখেছিলেন বহু বাঙালি। রাতজেগে বিশ্বকাপ  ফুটবল ফাইনাল দেখলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। আদ্যোপান্ত মারাদোনা ভক্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুরু থেকেই আর্জেন্টিনার হয়ে গলা ফাটিয়েছিলেন। মেসির জন্য এই বিশ্বকাপ দরকার ছিল, বলছেন বিচারপতি।

    কী বললেন বিচারপতি

    একটি মামলা চলাকালীন হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদকের সঙ্গে কথাবার্তার মধ্যেই উঠে আসে বিশ্বকাপ প্রসঙ্গ। তখনই ফুটবল ভক্ত অভিজিৎ জানান, কলকাতাবাসীর পক্ষ থেকে মেসিকে ইমেইল করে শুভেচ্ছা জানানো উচিত। তবে মারাদোনা ভক্ত বিচারপতি বলেন, ” মেসির পায়ে শাপমুক্তি ঘটলেও লিও কিন্তু মারাদোনা নয়। মেসি মারাদোনা হলে একা দশজনকে কাটিয়ে গোল দিত। ম্যাচ টাইব্রেকার পর্যন্ত গড়াত না। আর্জেন্টিনা না অন্য দেশ কে জিতলো সেটা বড় বিষয় নয়। ভাল ফুটবল খেলা দেখা গেল।” ২০১৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় লা আলবিসেলেস্তেদের। কাতারে সাতটি গোল করে আর্জেন্টিনার (Argentina) জয় নায়ক কিন্তু মেসিই, বলছে ফুটবল বিশ্ব।

    আরও পড়ুন: “নিশ্চয়ই দিয়েগো এখন হাসছেন…”, মেসিদের অভিনন্দন জানালেন ‘ফুটবল সম্রাট’ পেলে

    আর্জেন্টিনা, মেসির জন্য খুশি হলেও বর্তমানে বাংলার ফুটবল নিয়ে আক্ষেপ শোনা গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে। একদা ময়দানে নিয়মিত ফুটবল খেলতেন বিচারপতি। ১৯৭৭-১৯৭৮ সালে কলকাতার ভেটেরান ক্লাবে খেলতেন। পরিতোষ চক্রবর্তী’র কোচিংয়ে প্র্যাকটিস করতেন। লাতিন আমেরিকার ফুটবল তাঁকে বরাবর আকর্ষণ করে। ব্রাজিল জিতলে খুশি হন। তবে এবার ব্রাজিল বিদায় নেওয়ায় আর্জেন্টিনাকেই সমর্থন করছিলেন। তবে, আর্জেন্টিনা জিতলেও তাঁর গলায় আফসোসের সুর। বললেন, ” স্ক্রিনে স্ক্রল হতে দেখলাম মোস্ট এক্সাইটেড ফাইনাল ম্যাচ। ভালো কথা। আমরা খেলা দেখতে ভালবাসি। ভাল সমর্থক। কিন্তু আমরা খেলতে পারি না। দীর্ঘদিন সন্তোষ ট্রফি অধরা বাংলার। সুরজিৎ, পি কে, অমল দত্তরা অতীত। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • FIFA World Cup: ট্র্যাজিক হিরো! চার গোল করেও দলের হার, এমবাপেকে সান্ত্বনা দিলেন ফরাসি প্রেসিডেন্ট

    FIFA World Cup: ট্র্যাজিক হিরো! চার গোল করেও দলের হার, এমবাপেকে সান্ত্বনা দিলেন ফরাসি প্রেসিডেন্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও হয়ত দুটো বিশ্বকাপ খেলবেন। মাত্র ২৩ বছর বয়সেই কাতার বিশ্বকাপে নিজের জাত চিনিয়েছেন কিলিয়ান এমবাপে। এই বয়সেই বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকার সম্মান পান। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদও পেয়েছেন এমবাপে। কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেছেন তিনি। তবুও খেতাব ধরে রাখতে পারেনি তাঁর দল। আর্জেন্টিনার কাছে হেরে পর পর দুবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে ফ্রান্সের।

    ফাইনালে হ্যাটট্রিক

    একা খুব চেষ্টা করেছিলেন। বিশ্বকাপ ফাইনালে দেশের হয়ে চার চারটে গোল করে গোল্ডেন বুট জিতেছেন এমবাপে। ৮টি গোল করে ছুঁয়ে ফেলেছেন ২০০২ সালে ব্রাজিলের স্ট্রাইকার রোনাল্ডোর রেকর্ড। কিন্তু যতই গোল হোক দেশকে জেতাতে না পারলে তার দাম নেই। তাই মাঠেই হতাশায় ভেঙে পড়েন ফ্রান্সের ১০ নম্বর তারকা। তাঁকে  সান্ত্বনা দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। যে ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এদিন খেলার শুরু থেকেই কেমন যেন দিশেহারা ছিল ফ্রান্স। প্রথম ৭০ মিনিট মাঠে রাজত্ব করে আর্জেন্টিনা।  ৮০ মিনিটের মাথায় খেলা ঘুরিয়ে দেন এমবাপে। প্রথমে পেনাল্টি থেকে গোল করেন। পরের মিনিটেই দুর্দান্ত ভলিতে গোল করে খেলার ফল ২-২ করে দেন ফরাসি তারকা। আবার এক্সট্রা টাইমের ১৮ মিনিটে যখন আর্জেন্টিনা এগিয়ে গিয়েছিল, তখনও ফ্রান্সকে ম্যাচে ফেরান এমবাপে। ১১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। পেনাল্টি শ্যুট-আউটে নিয়ে যান ম্যাচ। তাই টাইব্রেকারে দল হারতেই ভেঙে পড়লেন এমবাপে।

    আরও পড়ুন: বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আরও কয়েকটি ম্যাচ খেলতে চাই! এখনই অবসর নয় ঘোষণা মেসির

    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গোল্ডেন বুট হাতে নিয়েও চোখের কোন চিকচিক করছিল এমবাপের। তাঁকে সান্ত্বনা দিতে আসেন ফরাসি প্রেসিডেন্ট। একই সঙ্গে দলকে সান্ত্বনা দিয়ে ম্যাক্রোঁ বলেন, ‘দ্য ব্লুজরা আমাদের স্বপ্ন দেখিয়েছিল।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘এই বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স ও লড়াকু মানসিকতার জন্য ফ্রান্সের (ফুটবল) দলকে অভিনন্দন। তোমরা দেশবাসী এবং বিশ্বজুড়ে সমস্ত সমর্থকদের শিহরিত করে তুলেছ। জয়ের জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন।’ 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Pele: “নিশ্চয়ই দিয়েগো এখন হাসছেন…”, মেসিদের অভিনন্দন জানালেন ‘ফুটবল সম্রাট’ পেলে

    Pele: “নিশ্চয়ই দিয়েগো এখন হাসছেন…”, মেসিদের অভিনন্দন জানালেন ‘ফুটবল সম্রাট’ পেলে

    মাধ্যম নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপের (FIFA World Cup Final 2022) ফাইনাল এক অবিস্মরণীয় ম্যাচ! ফুটবলপ্রেমীদের মনে দাগ কেটে দিয়েছে এইবারের ফাইনালের ম্যাচ। মেসির দুর্ধর্ষ পারফরমেন্সে মুগ্ধ হয়ে চারিদিক দিক থেকে ধেয়ে আসছে প্রশংসা। অভিনন্দনের বন্যায় ভাসছেন মেসি। আর এবারের এই দুর্দান্ত বিশ্বকাপ ফাইনালের জন্য মেসি ও এমবাপেকে অভিনন্দন জানালেন ‘ফুটবল সম্রাট’ পেলে (Pele)। রবিবার কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে ফ্রান্সকে হারানোর পরেই সোশ্যাল মিডিয়ায় পেলে জানিয়ে দেন, বিশ্বকাপ জেতার জন্য মেসির আর্জেন্টিনাই যোগ্য। আবার তিনি এমবাপেরও প্রশংসা করেছেন।

    পেলে ইনস্টাগ্রামে কী বললেন?

    শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে তিনবার বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি পেলে (Pele) হাসপাতালে ভর্তি। কিন্তু তিনি সেখান থেকেই বিশ্বকাপের খেলোয়াড়দের উৎসাহ দিয়ে গিয়েছেন। বিশ্বকাপে খেলার আগে নেইমারের উদ্দেশেও বিশেষ বার্তা দিয়েছিলেন পেলে। আর এবারে, ফিফা বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার ট্রফি জেতার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে পেলে লিখেছেন, “সবসময়ের মত রোমাঞ্চকরভাবে আজ ফুটবল তার গল্প বলে চলেছে। মেসির প্রথম বিশ্বকাপ জেতা, এটি যেন তাঁরই জন্য প্রাপ্য ছিল।”

    আরও পড়ুন: ‘রোমাঞ্চকর ম্যাচ’! মেসিদের জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী! ট্যুইট করে কী লিখলেন মোদি?

    মেসির পাশাপাশি এদিন ফরাসি তারকা কিলিয়ান এমবাপেরও প্রশংসা করেছেন পেলে (Pele)। বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করে ইতিহাস গড়া এমবাপেকে উদ্দেশ্য করে পেলে লিখেছেন, “আমার প্রিয় বন্ধু এমবাপে, তুমি ফাইনালে ৪ গোল করেছ। আমাদের খেলার ভবিষ্যতের জন্য এটি একটি উপহার ছিল। এক কথায় অসাধারণ।”  

    আবার তিনি (Pele) তাঁর পোস্টে মরক্কোর কথাও উল্লেখ করেছেন। মরক্কো কাতার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে প্রথম আফ্রিকান দল হিসেবে ইতিহাস সৃষ্টি করেছিল। কিন্তু তাঁদের আর ফাইনালে উঠে আসা হয়নি। কিন্তু মরক্কোর বিষয়েও বিশেষ বার্তা দিয়েছে পেলে। তিনি বলেছেন, “এই অবিশ্বাস্য অভিযানের জন্য মরক্কো কে অভিনন্দন না জানিয়ে পারলাম না আমি, আফ্রিকাকে জ্বলে উঠতে দেখে দারুণ লাগছে।”

    [insta]https://www.instagram.com/p/CmUqLGguD6_/?utm_source=ig_web_copy_link[/insta]

    আবার তিনি (Pele) শেষে দিয়েগো মারাদোনার প্রসঙ্গ এনে বলেন, “আর্জেন্টিনাকে অভিনন্দন! অবশ্যই দিয়েগো এখন হাসছেন।” উল্লেখ্য, ২০০০ সালে প্রয়াত হন ‘ফুটবলের রাজপুত্র’ দিয়েগো মারাদোনা। ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন তিনি। আর এরপর দীর্ঘ ৩৬ বছর পর খরা কাটিয়ে অবশেষে আর্জেন্টিনাকে ফের ট্রফি এনে দিলেন মেসিরা (Lionel Messi)। 

  • FIFA World Cup Final: ফাইনালে নেমেই বিশ্বরেকর্ড! মেসি ম্যাজিকে গড়ল একাধিক নজির

    FIFA World Cup Final: ফাইনালে নেমেই বিশ্বরেকর্ড! মেসি ম্যাজিকে গড়ল একাধিক নজির

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে লিওনেল মেসির হাতে উঠল বিশ্বকাপ (FIFA World Cup Final)। ফুটবল জীবনের শেষ বিশ্বকাপে স্বপ্নপূরণ লিওনেল মেসির। রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ ব্যবধানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina vs France)। আর শেষ বিশ্বকাপে নেমেই মেসি গড়লেন একের পর এক নজির। ২০০৬ থেকে বারবার বিশ্বকাপ থেকে খালি হাতেই ফিরতে হয়েছিল তাঁকে। ১৯৮৬ সালে দিয়েগো মারাদোনার নেতৃত্বে কাপ জয়ের পর, ফের বিশ্বজয়ী আলবিলেস্তেরা। আর এর মধ্যেই মেসির পা-এর জাদুতে ভেঙে গেল একের পর এক রেকর্ড। একঝলকে মেসির রেকর্ডনামা।

    প্রতিযোগিতার সব পর্বে গোল করার নজির

    বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে প্রতিযোগিতার (FIFA World Cup Final) সব পর্বে গোল করার নজির গড়লেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। মেসিই বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার যাঁর গ্রুপ পর্বে, প্রি কোয়ার্টার ফাইনালে, কোয়ার্টার ফাইনালে, সেমিফাইনালে ও ফাইনালে গোল করার নজির রয়েছে। একটি বিশ্বকাপের সব পর্বে গোল করার নজির বিশ্বের কোনও ফুটবলারের ছিল না। কিন্তু মেসি সেই অবিশ্বাস্যই করে দেখালেন। গ্রুপ পর্বে সৌদি আরব এবং মেক্সিকোর বিরুদ্ধে গোল করেছিলেন তিনি। তারপর প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া, কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস, সেমিফাইনালে ক্রোয়েশিয়া এবং ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধেও গোল করেছেন মেসি। গ্রুপে পোল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি নষ্ট না করলে একটি বিশ্বকাপের সব ম্যাচে গোল করার কৃতিত্ব অর্জন করতে পারতেন তিনি।

    আরও পড়ুন: নাটকীয় ফাইনাল! টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ আর্জেন্টিনার

    সর্বোচ্চ গোলদাতা

    ফাইনালে গোল করার সঙ্গে সঙ্গে মেসির গোল সংখ্যা দাঁড়াল ২৬। ১৩টি বিশ্বকাপে ও ১৩টি কোপা আমেরিকায়।  প্রথম সারির টুর্নামেন্টে আর্জেন্টিনার হয়ে ২৬ গোল হয়ে গেল মেসির। ব্রাজিলের রোনাল্ডোর দখলে ছিল এই দুই প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ ২৫টি গোল করার রেকর্ড। তাঁর সেই রেকর্ড ভেঙে দিলেন মেসি। বিশ্বকাপে আবার ২১টি গোলে অবদান রয়েছে মেসির। ১৩টি গোল করেছেন। ৮টি গোলে সহায়তা করেছেন (FIFA World Cup Final)।

    সর্বোচ্চ ম্যাচ ও ভাঙল ম্যাথেউজের রেকর্ড

    বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ (FIFA World Cup Final) খেলার রেকর্ড করলেন মেসি। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ছিল মেসির বিশ্বকাপ কেরিয়ারের ২৫তম ম্যাচ। ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপে নিজের ২৬তম ম্যাচে নেমেছেন মেসি। যে রেকর্ড ফুটবল বিশ্বে আর কারও নেই। ২৫ টি ম্যাচ খেলার আগে রেকর্ড ছিল জার্মানির কিংবদন্তি লোথার ম্যাথেউজের। কিন্তু ফ্রান্সের বিরুদ্ধে খেলতে নেমে মেসি ম্যাথেউজের সেই রেকর্ড ভেঙে দিলেন। গড়লেন নতুন কীর্তি

  • FIFA World Cup: তোমরা ইতিহাস লিখেছো! ম্যাচ শেষে বন্ধু হাকিমির জার্সি গায়ে বললেন এমবাপে

    FIFA World Cup: তোমরা ইতিহাস লিখেছো! ম্যাচ শেষে বন্ধু হাকিমির জার্সি গায়ে বললেন এমবাপে

    মাধ্যম নিউজ ডেস্ক: মরক্কোকে হারিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে উঠলো গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। গোল না পেলেও মন জিতে নিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। শুধু ম্যাচে নয়, ম্যাচের পরে বন্ধুত্বের বার্তায়। ম্যাচ শেষের বাঁশি বাজতেই লড়াই ভুলে প্রতিপক্ষ দলের তারকা আশরাফ হাকিমিকে জড়িয়ে ধরলেন এমবাপে। বদলে ফেলেন জার্সি। আসল ঘটনা হলো, এমবাপে ও হাকিমি খেলেন একই ক্লাব পিএসজিতে। তাই বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে তারা ফাইনালে ওঠার লড়াইয়ে একে অপরকে এক ইঞ্চি জমি না ছাড়লেও, মাঠের বাইরের বন্ধুত্বে কোনো চির ধরেনি। তারই ছবি ধরা পড়লো বুধবার রাতে আল বায়েত স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে।

    জার্সি বদল

    ম্যাচের শেষে দুই বন্ধু কিলিয়ান এমবাপে ও আশরাফ হাকিমিকে দেখা যায় এক ফ্রেমে। ফাইনালে ওঠার পর, ফ্রান্সের সকল ফুটবলার ও সাপোর্ট স্টাফদের যখন দেখা গিয়েছিল সেলিব্রেশনে মেতে উঠতে, সেই সময় হাকিমিকে খোঁজার জন্য মরক্কো শিবিরের কাছে দেখা যায় এমবাপেকে। এরপরই ক্লাব ফুটবলের দুই সতীর্থ কিলিয়ান এমবাপে ও আশরাফ হাকিমিকে দেখা যায় একে অপরকে জড়িয়ে ধরতে, এবং জার্সি বদল করতে।

    আরও পড়ুন: প্রত্যাশামতোই রবিবার মেসি বনাম এমবাপে! মরক্কোর স্বপ্নের দৌড় থামিয়ে ফাইনালে ফ্রান্স

    হাকিমির উদ্দেশে এমবাপের বার্তা

    ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপের জার্সি গায়ে চাপিয়ে মরক্কো শিবিরের দিকে ফিরে আসেন আশরাফ হাকিমি। দেশকে ফাইনালে তুলতে পারেননি ঠিকই, কিন্তু বন্ধুর সাফল্যে তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি হাকিমি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে হাকিমির জার্সি পরে এমবাপের জয়ের সেলিব্রেশন  ঝড় তুলেছে। একই সঙ্গে এমবাপে সোশ্যাল মিডিয়ায় হাকিমির উদেশে লিখেছেন, ” মন খারাপ করো না ভাই। তোমরা যা করে দেখিয়েছো, তার জন্য সবাই গর্বিত।” তোমরা ইতিহাস লিখেছো ফাইনালে উঠতে না পারলেও মরক্কো এবারের বিশ্বকাপে দারুণ চমক দিয়েছে। অপরাজিত থেকে তারা উঠেছিল সেমি ফাইনালে। হাকিমিরা হারিয়েছে স্পেন, পর্তুগাল, বেলজিয়ামের মতো শক্তিশালী দলকে। তাই ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও মরক্কো, বন্দিত হচ্ছে ফুটবল মহলে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Lionel Messi Retirement: চার বছর পর আর নয়, রবিবারই বিশ্বকাপে তাঁর শেষ ম্যাচ! জানালেন মেসি

    Lionel Messi Retirement: চার বছর পর আর নয়, রবিবারই বিশ্বকাপে তাঁর শেষ ম্যাচ! জানালেন মেসি

    মাধ্যম নিউজ ডেস্ক: মেসিকে ভবিষ্যতে আর নীল সাদা জার্সিতে দেখা যাবে কিনা সেই নিয়ে সংশয় রয়েছে। তবে কাতারেই খেলবেন শেষ বিশ্বকাপ (FIFA World Cup 2022), জানিয়ে দিলেন আধুনিক ফুটবলের ঈশ্বর লিওনেল মেসি (Lionel Messi)। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল জয়ের পর লিও বলে দিলেন, আগামী ১৮ ডিসেম্বর লুসেইল স্টেডিয়ামে কেরিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ খেলবেন। মেসি এই কথা জানানোর পরেই তাঁর অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে। ক্লাবের হয়ে খেললেও দেশের মেসিকে আর খেলতে না-ও দেখা যেতে পারে, সংশয় মেসি অনুরাগীদের মনে।

    এভাবেই শেষ হোক

    ১৯৮৬ সালের পর বিশ্বকাপ জেতেনি আর্জেন্টিনা। ৩৬ বছর পর আবার বিশ্বকাপ জয়ের সুযোগ তাদের কাছে। ফাইনালের ম্যাচটাই তাঁর বিশ্বকাপে শেষ ম্যাচ বলে জানিয়ে দিলেন মেসি। আর্জেন্টিনার তারকা ফুটবলার বলেন, “ফাইনালে উঠতে পেরে দারুণ লাগছে। আমার বিশ্বকাপ সফর শেষ হবে এই ফাইনাল ম্যাচ খেলেই। পরের বিশ্বকাপ অনেক দেরি। আমার পক্ষে সেটা খেলা সম্ভব হবে না। আর শেষটা এ ভাবেই করা ভাল।” ৩৫ বছরের মেসি এটি পঞ্চম বিশ্বকাপ খেলছেন। টপকে গিয়েছেন তাঁর দেশের অন্যতম সেরা ফুটবলার দিয়েগো মারাদোনাকে। এ বারের বিশ্বকাপে পঞ্চম গোল করে ফেলেছেন ফুটবলের জাদুকর। বিশ্বকাপে মোট ১১টি গোল তাঁর দখলে। মঙ্গলবার রাতে লুসেইল স্টেডিয়ামে আরও একবার পায়ের জাদু দেখান তারকা ফুটবলার। পেনাল্টি থেকে গোল করার পাশাপাশি আলভারেজকে গোল করতে সাহায্য করেন আর্জেন্টিনার অধিনায়ক।  দলকে ফাইনালে তোলার পর আর্জেন্টিনার সংবাদ সংস্থা ডিয়ারিও ডিপোর্টিভো ওলেকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, “ব্যক্তিগত রেকর্ড ভাল। সেগুলো গড়তে পারলে ভাল লাগে। কিন্তু আসল হচ্ছে দলগত ভাবে জেতা। সেটাই প্রধান লক্ষ্য। খুব সুন্দর জিনিস সেটা। আর একটা ম্যাচ বাকি। অনেক লড়াই করেছি আমরা। এ বার আমরা বিশ্বকাপ পাওয়ার জন্য নিজেদের সবটুকু দিয়ে দেব।”

    আরও পড়ুন: জোড়া গোল আলভারেজের! মেসি-ম্যাজিকেই ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

    নীল-সাদা জার্সিতে আরও কিছুদিন!

    আর্জেন্টিনার জার্সিতে কাতার বিশ্বকাপের ফাইনাল, তাঁর শেষ ম্যাচ কি না তা অবশ্য স্পষ্ট করেননি মেসি। সমর্থকরা চান, বিশ্বকাপে আর না খেললেও আর্জেন্টিনার হয়ে আরও কয়েকবছর খেলা চালিয়ে যান মেসি। আশা করা যায়, আর্জেন্টিনার জাতীয় দলে মেসির ভবিষ্যৎ নিয়ে বাকি প্রশ্নের উত্তর ফাইনালের পরই মিলবে। কিন্তু মেসির এই বক্তব্যে জাতীয় দল থেকে তাঁর অবসরের ইঙ্গিত স্পষ্ট। আপাতত ফোকাস ১৮ ডিসেম্বরের ‘ব্যাটেল অব লুসেইল’। কেরিয়ারের শেষ বিশ্বকাপে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে সোনালি কাপ উপহার দেওয়াই লক্ষ্য লিওর।

LinkedIn
Share