Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Brazil Legends vs India All Stars: কাকা-রোনাল্ডিনহোদের সঙ্গে স্বপ্নের ম্যাচ! ব্রাজিল লিজেন্ড দলের বিরুদ্ধে খেলবে ইন্ডিয়া অল স্টার

    Brazil Legends vs India All Stars: কাকা-রোনাল্ডিনহোদের সঙ্গে স্বপ্নের ম্যাচ! ব্রাজিল লিজেন্ড দলের বিরুদ্ধে খেলবে ইন্ডিয়া অল স্টার

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল বনাম ভারত আদৌ (Brazil Legends vs India All Stars) কখনও দেখা যাবে কি না সময়ই বলবে। তবে আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই ভারতের বুকে বসতে চলেছে বিশ্ব ফুটবলের কিংবদবন্তীদের নিয়ে আসর। চেন্নাইয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামের মাঠে রবিবার ৩০ মার্চ এক দুরন্ত ফুটবল ম্যাচের সাক্ষী থাকতে চলেছে ভারতীয় ফুটবল প্রেমীরা। যে ম্যাচে মাঠে নামবেন ২০০২ সালে ব্রাজিলকে ফুটবল বিশ্বকাপ জেতানো নাম করা সব তারকারা। দুঙ্গার কোচিংয়ে রিভাল্ডো, রোনাল্ডিনহো, কাকা, কাফু, গিলবার্তো সিলভা-দের বিরুদ্ধে খেলতে দেখা যাবে সুব্রত পাল, মহেশ গাউলিদের মতো সদ্যপ্রাক্তন তারকাদের।

    কাকা-রোনাল্ডিনহোদের সঙ্গে খেলার অপেক্ষা

    ২০০২ সালে কোরিয়া-জাপানের বিশ্বকাপ এখনও ফুটবলপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে রয়েছে রোনাল্ডো, রিভাল্ডোদের জন্য। শেষ আটে ইংল্যান্ডের বিরুদ্ধে ফ্রি-কিকে রোনাল্ডিনহোর সেই বিস্ময় গোল। ফাইনালে দুর্ধর্ষ জার্মানির বিরুদ্ধে রোনাল্ডোর জোড়া গোল। বিশ্বকাপ হাতে রি‌ভাল্ডো ও রোনাল্ডিনহো-র সাম্বা। টেলিভিশনের পর্দায় দেখা স্বপ্নের নায়কদের ভারতের মাটিতে প্রথমবার একসঙ্গে খেলতে দেখবেন ক্রীড়াপ্রেমীরা। এর আগে বিক্ষিপ্তভাবে রোনাল্ডিনহো, কাফু, রোমারিওরা কলকাতা-তথা ভারতে এসেছেন। লুসিও খেলে গিয়েছেন আইএসএলের ক্লাবে। তবে এভাবে ফুটবল ম্যাচে (Brazil Legends vs India All Stars) সেভাবে খেলতে দেখা যায়নি ব্রাজিলের কিংবদন্তীদের। এবার সেটাই সম্ভব হয়েছে। ৩০ মার্চ ব্রাজিল লিজেন্ড দলের বিরুদ্ধে ম্যাচ খেলবে ইন্ডিয়া অল স্টার দল। সেই ম্যাচের টিকিট প্রায় নিঃশেষ। খেলা শুরু সন্ধে ৭টায়। ব্রাজিলের হয়ে খেলবেন কাকা-রোনাল্ডিনহোরা। ব্রাজিল শিবিরে যেমন থাকছেন রোনাল্ডিনহো, রিভাল্ডো, কাকা, লুসিওর মতো বিশ্বকাপজয়ী তারকারা। তেমন ভারতীয় ব্রিগেডে থাকছেন মেহতাব হোসেনের মতো ভারতীয় ফুটবলের চেনা মুখ। ইন্ডিয়া অল স্টার দলের কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে প্রশান্ত বন্দ্যোপাধ্যায়কে। ব্রাজিল লিজেন্ডস বনাম ইন্ডিয়া অল-স্টার প্রদর্শনী ম্যাচের (Brazil Legends vs India All Stars) টিকিটের দাম ১,০০০, ১,৫০০ এবং ২,৫০০ টাকা।

  • Sepak Takraw: বিশ্বচ্যাম্পিয়ন! ঐতিহাসিক সোনা জয়ী ভারতীয় সেপাক তাকরাও দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

    Sepak Takraw: বিশ্বচ্যাম্পিয়ন! ঐতিহাসিক সোনা জয়ী ভারতীয় সেপাক তাকরাও দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন ভারত। এবার সেপাক তাকরাও (Sepak Takraw) বা কিক ভলিবলে সোনা জিতল ভারতের ছেলেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ভারতের সেপাক তাকরাও দলকে বিশ্বকাপে তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানিয়েছেন। সেপাক তাকরাও বিশ্বকাপ ২০২৫ প্রতিযোগিতায় ভারত ৭টি পদক জিতেছে। যার মধ্যে পুরুষদের রেগু ইভেন্টে প্রথম সোনা জিতেছে ভারত। সেপাক তাকরাও (Sepak Takraw) বা কিক ভলিবল, মালয়েশিয়ার জাতীয় খেলা হিসেবে বিবেচিত হয়। মঙ্গলবার পাটনায় ২০২৫ সালের সেপাক তাকরাও বিশ্বকাপে সোনার পদক জিতেছে ভারত। ঘরের মাঠে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে রেগু ইভেন্টে চ্যাম্পিয়ন হয় ভারতের ছেলেরা।

    কী বললেন প্রধানমন্ত্রী

    বিশ্বজয়ী ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি এই সাফল্যকে “চমৎকার পারফরম্যান্স” হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, এই সাফল্য ভারতকে আরও এগিয়ে দেবে। ভারতের জন্য সেপাক তাকরাও (Sepak Takraw) বিশ্ব মঞ্চে একটি “প্রতিশ্রুতিশীল ভবিষ্যৎ” নির্দেশ করছে। তিনি তাঁর এক্স পোস্টে লিখেছেন, “আমাদের দলকে অভিনন্দন জানাই ঐতিহাসিকভাবে ভারতের প্রথম সোনার পদক জয়ের জন্য। এই চমৎকার পারফরম্যান্স ভারতকে সেপাক তাকরাও বিশ্ব মঞ্চে একটি প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।” সেপাক তাকরাও (Sepak Takraw) ভারতে খুব একটা পরিচিত নয়। ১৯৮২ সালের দিল্লি এশিয়ান গেমসে এটি একটি প্রদর্শনী ক্রীড়া হিসেবে খেলা হয়েছিল। ২০০০ সাল থেকে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক এই খেলাকে স্বীকৃতি দেয়।

    অভিনন্দন ক্রীড়ামন্ত্রীর

    ক্রীড়া মন্ত্রী মানসুখ মান্ডব্যও ২০২৫ সালের সেপাক তাকরাও (Sepak Takraw) বিশ্বকাপে ভারতের সাতটি পদক জয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বিশেষভাবে পুরুষদের দলের প্রথম সোনার পদক জয়ের জন্য প্রশংসিত করেন। তাঁর কথায়, “ভারতের সেপাক তাকরাও দলকে ৭টি পদক জয়ের জন্য আন্তরিক অভিনন্দন। বিশেষত পুরুষদের দলকে অভিনন্দন জানাই প্রথম সোনার পদক জেতার জন্য। আপনারা যারা কঠোর পরিশ্রম করেছেন, তারা আমাদের জাতির যুবকদের জন্য এক অনুপ্রেরণা। ভবিষ্যতে আরো বড় সাফল্য কামনা করছি।

  • Weather Update: কিং-বাদশার দ্বৈরথে বৃষ্টির চোখ রাঙানি! ইডেনে কী হবে আইপিএলের উদ্বোধন?

    Weather Update: কিং-বাদশার দ্বৈরথে বৃষ্টির চোখ রাঙানি! ইডেনে কী হবে আইপিএলের উদ্বোধন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শনিবার সন্ধেয় ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আইপিএলের (IPL 2025) উদ্বোধনী ম্যাচ (KKR vs RCB Match)। এবছর আঠারোয় পা দিল আইপিএল। ফলে বলা যেতে পারে, ২০০৮ সালে  জন্ম নেওয়া এই মারকাটারি বিনোদন ক্রিকেট এতদিনে সাবালক হল। এ বারের আইপিএলের উদ্বোধনী ম্যাচ ঘিরে সকলের উন্মাদনা তুঙ্গে। মুখোমুখি কেকেআর ও আরসিবি (Weather Update)। অধিনায়ক না হলেও আরসিবি-র মধ্যমনি বিরাট কোহলি। কিং কোহলির ব্যাট দেখতে মুখিয়ে শহরের ক্রীড়াপ্রেমীরা। আর কেকেআর মানে তো বরাবরই বলিউড বাদশা শাহরুখ খান। এদিকে শুক্রবার সন্ধে থেকেই কলকাতা সহ জেলায় জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার সন্ধে থেকে শুরু হওয়া বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।

    জেলায় জেলায় ঝড়-বৃষ্টি

    ঝড় বৃষ্টির দৌলতে কলকাতায় উধাও গরমের দাপট। উল্টে এক ধাক্কায় তাপমাত্রা কমে গিয়েছে ৬ ডিগ্রি। যার জেরে ফিরেছে খানিকটা শীতের শিরশিরানি। তবে সোমবার থেকে আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে, এবং পরবর্তী দুই-তিন দিনের মধ্যে ‘চার থেকে ছয় ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে’ বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। শনিবার কলকাতা সহ দুই বঙ্গের অধিকাংশ জেলায় ঝড়-বৃষ্টি হবে। ঝড়-বৃষ্টির তীব্রতা বেশি থাকবে দক্ষিণবঙ্গের চার জেলা— বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমানে। এই চার জেলায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। একইভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এখানে ঘণ্টায় ঝড়ের গতিবেগ থাকবে ৫০ কিলোমিটার। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    কলকাতায় বৃষ্টি

    শনি ও রবিবার কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। সকাল থেকেই আকাশের মুখ ভার। মাঝে মধ্যেই চলছে ধারাপাত। বেলা ১টা বেজে গেলেও বৃষ্টি কমেনি। ১৮ বছরের আইপিএলে কখনও প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়নি। শনিবার সেই আশঙ্কা রয়েছে। শুক্রবার বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছে দুই দলের অনুশীলনও। এই পরিস্থিতিতে সকল ক্রিকেটপ্রেমীরা চাইছেন বরুণদেব যেন আজকের ম্যাচে নজর না দেন। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে, বিক্ষিপ্ত বৃষ্টি হবে। টানা বৃষ্টির সম্ভাবনা নেই। যা আশা জাগাচ্ছে সকলের মনে। ভরসা দিচ্ছে ইডেনের নিকাশি ব্যবস্থাও। পুরো মাঠ ঢেকে দেওয়ার ব্যবস্থাও রয়েছে। ফলে ভারী বৃষ্টি হলেও তা থামার পর খুব বেশি সময় লাগবে না ম্যাচ শুরু করতে।

    বৃষ্টি হলে ম্যাচের ভবিষ্যত

    ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল আইপিএল। প্রথম বছর কেকেআর এবং আরসিবি-ই প্রথম ম্যাচ খেলেছিল। কিন্তু এ বারে ম্যাচ হওয়া নিয়ে আশঙ্কা থেকে গিয়েছে। লিগের ম্যাচে কোনও রিজার্ভ দিনও থাকে না। ফলে বৃষ্টির জন্য সময় নষ্ট হলে প্রথমে চেষ্টা করা হবে ওভার কমিয়ে ম্যাচ করানোর। ম্যাচ শুরু হওয়ার কথা সন্ধ্যে ৭টা ৩০ থেকে। বৃষ্টির কারণে ওভার কমলেও কমপক্ষে ৫ ওভারের ম্যাচ করতেই হবে। নিয়ম অনুযায়ী, রাত ১২.০৬ মিনিটের মধ্যে খেলা শেষ করতেই হবে। যে কারণে ৫ ওভারের ম্যাচ করতে হলে সেটা শুরু করতে হবে রাত ১০.৫৬ মিনিটের মধ্যে। একান্তই যদি খেলা না হয় তা হলে দুই দল এক পয়েন্ট করে পাবে।

    উদ্বোধন ঘিরে চমক

    ক্রিকেট এবং বিনোদনের মেলবন্ধন ঘটায় আইপিএল (IPL 2025)। ক্রিকেটের নন্দনকাননে আজ উদ্বোধনী ম্যাচ সঞ্চালনা করার কথা শাহরুখ খানের। তাঁর অ্যাকশনের পাশাপাশি মঞ্চে পারফর্ম করবেন সুরের জাদু ঝরানো শ্রেয়া ঘোষাল। তরুণ প্রজন্মের হার্টথ্রব দিশা পাটানির নাচ মুগ্ধ করবে সকলকে। সঙ্গে থাকছেন করণ অউজলা। একটা জমকালো ওপেনিং সেরেমনির অপেক্ষায় লক্ষ লক্ষ ক্রিকেট প্রেমী। যারা ইডেনে আইপিএলের উদ্বোধনী ম্যাচের টিকিট পেয়েছেন, নিজেদের ভাগ্যবান মনে করছেন।

    কী কী চমক

    শনিবার সন্ধ্যা ঠিক ৬.১১-তে মাঠে প্রবেশ করবেন শাহরুখ। তিনিই অনুষ্ঠানের সঞ্চালক। অনুষ্ঠানের শুরুতে ঠিক ২ মিনিট বক্তব্য রাখবেন তিনি।
    ৬.১৩-য় মঞ্চে উঠবেন শ্রেয়া ঘোষাল। যিনি বলিউড থেকে শুরু করে টলিউড -একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন ভক্তদের।
    ৬.১৩ থেকে ঠিক ১৬ মিনিট গান শোনাবেন শ্রেয়া। ১৬ মিনিটে মোটামুটিভাবে ৫-৬টি গান গাইবেন শ্রেয়া।
    ঠিক সাড়ে ছটায় মঞ্চে উঠবেন দিশা পাটানি। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নাচের তালে মাঠ মাতাবেন।
    দিশার ৪ মিনিটের পারফরম্য়ান্সের পর মঞ্চে আসবেন গায়ক কর্ণ আউজলা। ৮ মিনিট গান গাইবেন। তাঁর শেষ গানের সময় ফের মঞ্চে উঠবেন দিশা।
    পৌনে সাতটা থেকে ৬.৫৩ পর্যন্ত ফের মঞ্চে শাহরুখ। ক্রিকেটারদের সঙ্গে কথোপকথন হবে কিং খানের। তারপর সমস্ত বোর্ড কর্তা ও সেলিব্রিটিদের মঞ্চে ডাকবেন শাহরুখ।
    তারপর উদ্বোধনী ম্যাচের দুই অধিনায়ক মাঠে প্রবেশ করবেন। সব অধিনায়কদের সঙ্গেই কথোপকথন হবে শাহরুখের।
    বিরাটকে ভীষণ পছন্দ করেন শাহরুখ। গত আইপিএলে ইডেনেই ঝুমে যো পাঠান গানের তালে নাচিয়েছিলেন কোহলিকে। বিরাট এখন আর আরসিবি-র অধিনায়ক নন। তবে শাহরুখ তাঁর সঙ্গেও মঞ্চ থেকে কথা বললে অবাক হওয়ার কিছু থাকবে না।
    সব শেষে থাকবে আইপিএল ১৮ লেখা কেক কাটার পর্ব, বেলুন ওড়ানো ও ড্রোন শো। ট্রফি নিয়ে সকলের ফটোশ্যুট। আতশবাজি ফাটানো হবে। শুরু হয়ে যাবে আইপিএল।

  • IPL 2025: ওয়াইডেও হক-আই! রাতের খেলায় দ্বিতীয় ইনিংসে দু’টি নতুন বল, এবারের আইপিএলে আর কোন নতুন নিয়ম?

    IPL 2025: ওয়াইডেও হক-আই! রাতের খেলায় দ্বিতীয় ইনিংসে দু’টি নতুন বল, এবারের আইপিএলে আর কোন নতুন নিয়ম?

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার থেকে শুরু হচ্ছে ক্রীড়া-বিনোদনের ককটেল আইপিএল (IPL 2025)। ইডেনে প্রথম ম্যাচে কলকাতার মুখোমুখি হবে বেঙ্গালুরু। আইপিএল শুরুর আগে নিয়মে কয়েকটি বদল আনল ভারতীয় ক্রিকেট বোর্ড। বলে থুতু লাগানো যাবে এ বার থেকে, যা প্রত্যাশিতই ছিল। কোনও অধিনায়কই দ্বিমত প্রকাশ করেননি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হল, রাতের ম্যাচগুলিতে দ্বিতীয় ইনিংসে যে দল বল করবে তারা দু’টি নতুন বল ব্যবহার করতে পারবে। একটি ইনিংস শুরুর সময়ে। একটি মাঝে। এ ছাড়া, ওয়াইড বলের ক্ষেত্রে হক-আই ব্যবহার করা যাবে।

    কোন কোন নিয়মে বদল

    মুম্বইয়ে আইপিএলের (IPL 2025) সব দলের অধিনায়কদের নিয়ে হওয়া ‘ক্যাপ্টেন্স মিট’-এ বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, রাতের ম্যাচগুলির ক্ষেত্রে দ্বিতীয় নতুন বল ব্যবহার করা যাবে ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের পর। যে কোনও সময়ে নতুন বল নেওয়া যাবে। ঠিক করবে ফিল্ডিং করা দল। জানা গিয়েছে, দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের পর আম্পায়ারেরা বল পরীক্ষা করবেন। যদি অত্যধিক শিশির থাকে, তা হলেই বোলিং করা দল নতুন ব্যবহারের অনুমতি পাবে। সেই বল অবশ্য চকচকে পালিশ করা বল নয়। ক্ষয়াটে, চটে যাওয়া বলই দেওয়া হবে। শুধু সেই বলটি ভিজে থাকবে না। এ ছাড়া, দুপুরের ম্যাচে এই নিয়ম প্রযোজ্য হবে না।

    বলে লালার ব্যবহার

    দ্বিতীয় নতুন নিয়মটি হল, এ বার থেকে উচ্চতা এবং অফ স্টাম্পের বাইরের ওয়াইড বলে ডিআরএস নেওয়া হলে, হক-আই এবং বল ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করা হবে। ওয়াইডের ক্ষেত্রে ডিআরএসের নিয়ম আগের বছর থেকেই চালু করা হয়েছিল। এ বার এল প্রযুক্তির ব্যবহার। এবার থেকে বলে লালা ব্যবহার করা যাবে। থুতু নিয়ে নিষেধাজ্ঞা তুলতে সমর্থন জানিয়েছেন বেশির ভাগ অধিনায়কই। সব দলের অধিনায়কের কাছে পরামর্শ চাওয়া হয়েছিল। কেউ কেউ মৃদু আপত্তি তুলেছিলেন। তবে বেশির ভাগেরই মত ছিল নিষেধাজ্ঞা ওঠানোয়। সেটাই হয়েছে।

    অধিনায়কের শাস্তি

    এছাড়াও আগামী দিনে মন্থর ওভার রেটের জন্য অধিনায়ককে ম্যাচ থেকে নির্বাসিত হতে হবে না। গত বছর পর্যন্ত আইপিএলের (IPL 2025) নিয়ম ছিল, মন্থর ওভার রেটের জন্য প্রথম বার দোষী সাব্যস্ত হলে অধিনায়ককে দিতে হয় ১২ লক্ষ টাকা। দ্বিতীয়বার একই অপরাধের জন্য ক্যাপ্টেনকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। আর তৃতীয়বার দোষী হলে ৩০ লক্ষ টাকা জরিমানা, সেই সঙ্গে এক ম্যাচের নির্বাসনের খাঁড়া নেমে আসে অধিনায়কের উপরে। সেই শাস্তি পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের তৎকালীন অধিনায়ক ঋষভ পন্থ। শাস্তি ভুগছেন হার্দিকও। কিন্তু নতুন নিয়ম থেকে উঠে যাচ্ছে নির্বাসনের শাস্তি। তার বদলে থাকছে ডিমেরিট পয়েন্ট এবং বড় অঙ্কের জরিমানা। লেভেল ১ অপরাধ করলে অধিনায়ককে ২৫ থেকে ৭৫ শতাংশ জরিমানা করা হবে। তাঁর নামের পাশে বসবে ডিমেরিট পয়েন্ট। যদি লেভেল ২ অপরাধ করেন তাহলে ম্যাচ ফি’র পুরোটাই জরিমানা গুণতে হবে অধিনায়ককে। সর্বোচ্চ চারটি ডিমেরিট পয়েন্ট যোগ হবে অধিনায়কের নামের পাশে। তবে ডিমেরিট পয়েন্টের সংখ্যা খুব বেশি বেড়ে গেলে পরবর্তীকালে হয়তো নির্বাসিত হতে পারেন ক্রিকেটাররা। তবে, গতবারের নিয়মে নির্বাসিত হওয়ায় এ বছর প্রথম ম্যাচ খেলতে পারবেন না মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক।

  • Commonwealth Games 2030: ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তাব পেশ ভারতের, কোন শহরে হবে খেলা?

    Commonwealth Games 2030: ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তাব পেশ ভারতের, কোন শহরে হবে খেলা?

    মাধ্যম নিউজ ডেস্ক: অলিম্পিক আয়োজনের আবহে এ বার ২০৩০ সালের কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2030) জন্য বিড করল বা প্রস্তাব পেশ করল ভারত। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সের সময়েই সামনে এসেছিল ভারত ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করতে চায়। অলিম্পিকের জন্য মঞ্চ প্রস্তুত করার মধ্যেই তিরিশের কমনওয়েলথ গেমস গুজরাটের আহমেদাবাদের করতে চেয়ে সরকারিভাবে বিড জমা দিল ক্রীড়ামন্ত্রক।

    ত্রাতা নয়াদিল্লি

    বিপুল খরচের জন্য ২০২৬ সালের কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2030) আয়োজনের দায়িত্ব ছেড়ে দিয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশ। পরে সেই গেমস আয়োজনে রাজি হলেও প্রতিযোগিতায় কাটছাঁট করেছে গ্লাসগো। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট ওই প্রতিযোগিতায় হবেই না। ২০৩০ কমনওয়েলথ গেমসেও একই পরিস্থিতি। ২০৩০ সালের অগাস্ট মাসে কমনওয়েলথ গেমস আয়োজনের কথা ছিল কানাডার অ্যালবার্টায়। কিন্তু খরচের ভয়ে আলবার্টাও সরে দাঁড়ায়। ফলে ২০৩০ কমনওয়েলথ গেমস আদৌ হবে কি না সেটা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে ত্রাতা হয়ে উঠে এল নয়াদিল্লি।

    বিড জমা দিল ভারত

    ক্রীড়ামন্ত্রক সূত্রে খবর, কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য বিড জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ মার্চ। তার আগেই কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য ভারতের বিড ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন জমা দিয়েছে। ২০৩০ সালে গেমস (Commonwealth Games 2030) আয়োজনের জন্য আহমেদাবাদকে বেছে নেওয়া হয়েছে। ভারত বিড জমা দেওয়ার পর এ বার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমনওয়েলথ স্পোর্টস। যদি ভারত আয়োজনের অনুমতি পায়, তা হলে ২০১০ সালের পর ফের ভারতে কমনওয়েলথ গেমসের আসর বসবে। যদি সব ঠিকঠাক থাকে তা হলে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস ও ২০৩৬ সালে অলিম্পিক আয়োজন করবে ভারত। পরপর দুটো মেগা ইভেন্ট। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমস থেকে যেই ইভেন্টগুলো বাদ দেওয়া হয়েছিল, ২০৩০ সালে সেই ইভেন্টগুলো ফেরানো হবে। এর আগে ২০১০ সালে কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল ভারত। সেই গেমস সফলভাবে আয়োজন করা গেলেও পরে বিস্তর দুর্নীতির অভিযোগ ওঠে কংগ্রেস সরকারের বিরুদ্ধে।

  • India vs Bangladesh: ফিরছেন সুনীল! বাংলাদেশের বিপক্ষে নামার আগে মলদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ভারতের

    India vs Bangladesh: ফিরছেন সুনীল! বাংলাদেশের বিপক্ষে নামার আগে মলদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় দলের জার্সিতে আজ, বুধবার প্রত্যাবর্তন হতে চলেছে কিংবদন্তী ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রীর। বুধবার শিলংয়ে মলদ্বীপের বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলতে নামবে ভারতীয় দল। এই প্রথম মেঘালয়ের রাজধানীতে খেলবে মেন-ইন ব্লু। পরের সপ্তাহে বাংলাদেশের বিরুদ্ধে ২০২৭ এএফসি এশিয়ান কাপ কোয়ালিয়াফার খেলবে ভারত। সেখানেও থাকার কথা সুনীলের। ক্রিকেটে বাংলাদেশকে (India vs Bangladesh) পরাজিত করার পর ফুটবলেও তাদেরকে হারিয়েই এএফসি এশিয়ান কাপ এর মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে চায় ভারত।

    কেন অবসর ভাঙলেন সুনীল

    ইন্ডিয়ান সুপার লিগে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে দারুণ ফর্মে আছেন ছেত্রী। বেঙ্গালুরু এফসির হয়ে খেলে ৪০ বছর বয়সী এই ফুটবলার প্রমাণ করেছেন যে বয়স কেবল একটি সংখ্যা। আইএসএলের লিগ পর্বে ১২টি গোল করেছেন তিনি সঙ্গে অ্যাসিস্ট করেছেন ২টিতে। সেই কারণেই ভারতীয় কোচ মানোলো মার্কেজ সুনীলকে ফিরে আসতে অনুরোধ করেন। তারপরই অবসর থেকে ইউ-টার্ন নেওয়ার সিদ্ধান্ত নেন সুনীল। বুধবার শিলং-য়ে দেশের হয়ে ১৫২তম ম্যাচে নামবেন তারকা ফুটবলার। মানোলোর অনুরোধে অবসর ভেঙে ফিরেছেন সুনীল। বাংলাদেশের (India vs Bangladesh) ফুটবল সমর্থকদের একাংশের দাবি, হামজা চৌধুরীর ভয়ে নাকি সুনীল ছেত্রীকে অবসর ভেঙে খেলতে নামতে হচ্ছে। কারণ হামজা চৌধুরীর কাছে রয়েছে ইউরোপে খেলার অভিজ্ঞতা। তাই বাংলাদেশে তাঁর ডিফেন্স ভাঙার জন্যই নাকি সুনীলকে অবসর ভেঙে নামতে হচ্ছে। তবে বাংলাদেশের সমর্থকরা হামজা চৌধুরীকে নিয়ে গর্ব করলেও ভারত ও বাংলাদেশের মধ্যে ফুটবল ম্যাচের ফল কিন্তু বলছে অন্য কথা। ভারত-বাংলাদেশ মোট ৩১টি ম্যাচের মধ্যে ১৬টিতে জিতেছে ভারত। বাংলাদেশ ২টিতে, ১৩টি ম্যাচ অমীমাংসিত।

    বাংলাদেশকে হারানোই লক্ষ্য ব্লু-টাইগার্সদের

    কোচ হওয়ার পর আগামী সপ্তাহে বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ মানোলোর। তার আগে দলের কম্বিনেশন দেখে নিতে চান স্প্যানিশ কোচ। মলদ্বীপ ম্যাচকে তার প্রস্তুতি হিসেবেই নিচ্ছেন। মানোলো বলেন, ‘অবশ্যই সুনীল সব ম্যাচে খেলবে। শুরু করবে না পরিবর্ত হিসেবে নামবে সেটা এখনও ঠিক করিনি। আমরা ছটা পরিবর্ত ব্যবহার করতে পারি। সুতরাং, ১৭ জন খেলতে পারবে। সুনীল তারই মধ্যে একজন হবে। চলতি মরশুমে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি গোল সুনীলের। প্লেয়ারের বয়স ২০ না ৪০, না ৮৭, আমার দাদুর বয়সী, সেটা বিষয় নয়। কেউ ছন্দে থাকলে, জাতীয় দলে থাকবে। জাতীয় দল প্লেয়ার তৈরি করার জন্য নয়। এখানে তৈরি প্লেয়াররাই আসবে। ম্যাচ জিততে হবে। সেটা করতে হলে, যারা ছন্দে আছে তাঁদের ডাকতে হবে।’ আসন্ন এশিয়ান কাপ (Asian Cup) বাছাই পর্বে ভারতের গ্রুপে রয়েছে হংকং, সিঙ্গাপুর ও বাংলাদেশ। সফল হলে ২০২৭-এর এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলবে ভারত। আগামী এশিয়ান কাপের মূলপর্বে উঠলে ভারত টানা তৃতীয়বার এই টুর্নামেন্টে খেলবে, যা ভারতীয় ফুটবলের ইতিহাসে আগে কখনও হয়নি।

     

     

     

     

  • Perth Test: পারথ-জয় করতেই ফের টেস্ট বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষে ভারত

    Perth Test: পারথ-জয় করতেই ফের টেস্ট বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিল টিম ইন্ডিয়া। শীর্ষস্থানে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে অসামান্য জয়ের পরেই চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠে এল ভারত। অস্ট্রেলিয়া নেমে গেল দ্বিতীয় স্থানে। পারথ টেস্ট (Perth Test) ভারত জিততেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) পয়েন্ট টেবলেও হল বড় বদল হল।

    পয়েন্ট তালিকায় কে কোথায়?

    প্রসঙ্গত, বিগত ১৫টি টেস্টের মধ্যে (Perth Test) নটি টেস্ট জিতেছে ভারত। পাঁচটিতে হেরেছে, একটি হয়েছে ড্র। এই মুহূর্তে ভারতের পয়েন্ট ১১০। অন্যদিকে পয়েন্টের শতাংশ হল ৬১.১১। প্রসঙ্গত, পয়েন্ট শতাংশের ওপর নির্ভর করেই স্থির হয় কোন দুটি দল ফাইনাল খেলবে। নিয়ম অনুযায়ী, শীর্ষে যে দুই দল থাকবে, তারাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে। বিগত দুইবারই ফাইনাল খেলেছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া ১৩টি টেস্ট ম্যাচের মধ্যে আটটি জিতেছে ও চারটিতে হেরেছে। একটি টেস্ট ড্র হয়েছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট এই মুহূর্তে ৯০ এবং পয়েন্টের শতাংশ ৫৭.৬৯। প্রসঙ্গত, দ্বিতীয় স্থানে (Perth Test) থাকা অস্ট্রেলিয়ার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে আরও তিনটি দল। তিন নম্বরে থাকা শ্রীলঙ্কার পয়েন্টের শতাংশ হল ৫৫.৫৬। চার নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। ভারতকে হারিয়ে তাদের পয়েন্টের শতাংশ বেড়ে হয়েছে ৫৪.৫৫। পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্টের শতাংশ ৫৪.১৭।

    সিরিজ যে দল জিতবে টেস্ট বিশ্বকাপের ফাইনাল তারা নিশ্চিত ভাবে খেলবে

    ওয়াকিবহাল মহলের মতে, ভারত-অস্ট্রেলিয়া প্রথম দুই স্থানে থাকলেও ফাইনাল খেলবে নাকি এই দুই দল, সে নিয়ে নিশ্চিতভাবে এখনই কিছু বলা যাচ্ছে না। তার কারণ ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতের পয়েন্ট শতাংশ সত্তরেরও বেশি ছিল। পরপর তিনটি টেস্টে হারে ভারত। এরপর টিম ইন্ডিয়ার পয়েন্টের শতাংশ ৬০ শতাংশের নিচে নেমে যায়। বর্ডার-গাভাসকর ট্রফিতে এখনও চার টেস্ট বাকি (Perth Test) রয়েছে। এই সিরিজ যে দল জিতবে টেস্ট বিশ্বকাপের ফাইনাল তারা নিশ্চিত ভাবে খেলবে।
     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India: দুর্দান্ত কামব্যাক টিম ইন্ডিয়ার! পারথ টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারাল ভারত

    India: দুর্দান্ত কামব্যাক টিম ইন্ডিয়ার! পারথ টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারাল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকাম হওয়ার পরে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে দূর্দান্ত কামব্যাক করল টিম ইন্ডিয়া (India)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথে প্রথম ইনিংসে ব্যাপক ভরাডুবি হয় ভারতের। মাত্র দেড়শো রানে শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। এরপর ভারতের বোলারদের সামনে গুটিয়ে যায় অস্ট্রেলিয়াও। ১০৪ রানেই শেষ হয় অজিদের ইনিংস। বুমরা সিরাজদের বোলিংয়ে আগুন ঝরে। এরপরে দুর্দান্ত ব্যাটিং দেখা যায় ভারতীয় ব্যাটারদের। যশস্বী-বিরাটরা রানের পাহাড় গড়ে দেন অস্ট্রেলিয়ার সামনে। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪৮৭ রানে ডিক্লেয়ার দেয় ভারত। অস্ট্রেলিয়ার সামনে ৫৩৪ রানের বিরাট লক্ষ্যমাত্রা রেখে। প্রথম টেস্টে খেলেননি অধিনায়ক রোহিত শর্মা। চোটে বাদ পড়েছেন ক্রিকেটার শুভমন গিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথের মাঠে নামতে হয় ভারতকে, যেখানে অসিরা কোনও দিন হারেনি। পরিস্থিতি পুরোটাই ছিল ভারতের বিপক্ষে। এই আবহে চাপ বাড়ছিল গৌতম গম্ভীর, বিরাট কোহলির ওপরে। তবে চার দিন পরে হাসতে হাসতে মাঠ ছাড়লেন ভারতের ক্রিকেটাররা।

    পারথ টেস্ট ভারত (India) জেতে ২৯৫ রানে

    দ্বিতীয় ইনিংসে ফের একবার বুমরা-সিরাজদের বোলিংয়ের সামনে ম্রিয়মান হয়ে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন। চা-পানের বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়া ৮ উইকেট খুইয়ে তোলে ২২৭ রান। এরপরে ২৩৮ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। পারথ টেস্ট ভারত (India) জেতে ২৯৫ রানে। বুমরা-সিরাজ প্রত্যেকেই তিনটি করে উইকেট নেন। অন্যদিকে, ওয়াশিংটন সুন্দর নেন দুটি উইকেট। হর্ষিত রানা ও নীতীশ রেড্ডি একটি করে উইকেট নেন।

    ভরসা হয়ে উঠছেন যশস্বী

    ভারতীয় (India) ব্যাটিং লাইনআপে ইতিমধ্যে ভরসা হয়ে উঠছেন তরুণ ওপেনার যশস্বী। দেশ-বিদেশের সব পিচে সমানভাবে স্বচ্ছন্দ তিনি। পারথের দ্রুতগতির পিচে অস্ট্রেলিয়ার (Australia) জোরে বোলারদের সামলে নিজের ব্যাটিং প্রতিভার পরিচয় দিলেন যশস্বী। ১৬১ রানের এক অনবদ্য ইনিংস। ২৯৭ বলের ইনিংসে ১৫টি চার এবং ৩টি ছয় রয়েছে। সুইং বলের মোকাবিলা করলেন ব্যাক ফুটে খেলে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Border-Gavaskar Trophy: যশস্বী-রাহুলের ধ্রুপদী ব্যাটিং, বুমরার ৫ উইকেট! পারথ টেস্টে ভালো জায়গায় ভারত

    Border-Gavaskar Trophy: যশস্বী-রাহুলের ধ্রুপদী ব্যাটিং, বুমরার ৫ উইকেট! পারথ টেস্টে ভালো জায়গায় ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: লাল বলকে প্রাপ্য সম্মান দিয়ে বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) রানে ফিরল ভারতের ওপেনিং জুটি। যশস্বী ও রাহুল দু’জনেই অর্ধশতরান পেলেন। দিনের শেষে অপরাজিতও থাকলেন। রবিবার যশস্বীর শতরানের অপেক্ষায় থাকল ভারত। দ্বিতীয় দিনের শেষে ভারতের দ্বিতীয় ইনিংসের রান ১৭২। এগিয়ে ২১৮ রানে। হাতে ১০ উইকেট। যশস্বী অপরাজিত ৯০ রানে। রাহুল খেলছেন ৬২ রানে। ম্যাচের এখনও তিন দিন বাকি। যশপ্রীত বুমরার দাপটে পারথ টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ১০৪ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। বলা যায় আপাতত ম্যাচে এগিয়ে ভারত।

    বুমরার বিষাক্ত স্পেল

    ঘরের মাঠে ভারতের (India vs Australia) বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় সর্বনিম্ন রান অজিদের। ৪৩ বছরের ইতিহাসে প্রথম। এর আগে ১৯৮১ সালে এমসিজিতে ৮৩ রানে অলআউট হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেটাই নিজেদের মাঠে ভারতের বিরুদ্ধে সর্বনিম্ন রান। এবার পারথে বুমরার সামনে দাঁড়াতেই পারেনি অজি ব্যাটাররা‌। ৩০ রানে ৫ উইকেট তুলে নেন ভারত অধিনায়ক। টেস্টে এই নিয়ে ১১ বার পাঁচ উইকেট নিলেন ভারতীয় পেসার। তাঁর দাপটে প্রথম ইনিংসের শেষে ৪৬ রানের লিড নেয় ভারত। প্রথম দিনের শেষে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান ছিল ৬৭। ৫২তম ওভারে শেষ হয়ে যায় অজিদের ইনিংস। শনিবার নিজের প্রথম বলেই অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে দেন বুমরা। বাকি উইকেট পড়তে বেশি সময় লাগেনি। অভিষেকেই নজর কাড়েন হর্ষিত রানা। ৪৮ রানে ৩ উইকেট তুলে নেন। তারমধ্যে রয়েছে নাথান লিয়ন এবং মিচেল স্টার্কের গুরুত্বপূর্ণ উইকেট। মহম্মদ সিরাজ নিয়েছেন ২ উইকেট। 

    সমানে সমানে লড়াই

    পারথ টেস্টের প্রথম দিন, শুক্রবার পড়েছিল ১৭টি উইকেট। এই পরিস্থিতিতে ভারত এবং অস্ট্রেলিয়া, উভয় দলই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের হাত শুধরোনোর চেষ্টা চালাবে। এই ম্যাচে টস জিতে শুক্রবার বুমরা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু, যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পড়িক্কল, বিরাট কোহলিরা কার্যত অস্ট্রেলিয়ার পেস বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করেন। প্রথম ইনিংসে ভারতকে মাত্র ১৫০ রানে আটকে দেওয়ার পর অস্ট্রেলিয়া ভেবেছিল যে তারা বেশ সুবিধাজনক অবস্থায় আছে। কিন্তু, ভারত অধিনায়ক বুমরার জ্বলন্ত স্পেলে স্টিভ স্মিথ, উসমান খোয়াজা, নাথান ম্যাকসুইনি, প্যাট কামিন্সরা হারিয়ে যান। 

    দ্বিতীয় ইনিংসে নিখুঁত ব্যাটিং ভারতের

    দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত নিখুঁত ব্যাটিং ভারতের ওপেনিং জুটির। প্রথম ইনিংসে এমন প্রত্যাশাই ছিল। তবে পিচ যেমন কঠিন তেমনই ধৈর্যের পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন যশস্বী জয়সওয়াল। প্রথম বার অস্ট্রেলিয়ার মাটিতে খেলছেন। স্নায়ুর চাপও ছিল। দ্বিতীয় ইনিংসে ধ্রুপদী টেস্ট ব্যাটিং। সঙ্গ দিলেন অভিজ্ঞ লোকেশ রাহুল। আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের প্রবণতায় ঢাকা পড়ে যায় টেস্ট ব্যাটিংয়ের কৌশল। পারথের পিচ ভারতকে সেই কৌশল ফের শেখাল। ২০০৪ সালে সিডনি টেস্টে ওপেনিং জুটিতে ১২৩ রান করেছিলেন বীরেন্দ্র সেওয়াগ এবং আকাশ চোপড়া। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ভারতের আরও একটা শতরানকারী ওপেনিং জুটি পেতে ২০ বছর চলে গেল। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্মের পর প্রথম বার।

    ভারতীয় ব্যাটিং লাইন আপে বড় ধস না নামলে অজিদের সামনে বড় রানের টার্গেট দিতে চলেছে ভারত। অজিদের লড়তে হবে ম্যাচ বাঁচাতে। অস্ট্রেলিয়ার মাটিতে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সিংহভাগ জিতেছে অজিরা। সিরিজের প্রথম টেস্টও। ২০১৮ সালে সিরিজের প্রথম টেস্টে অজিদের পরাস্ত করেছিল ভারত। পারথে তাই অ্যাডিলেডের পুনরাবৃত্তি ঘটিয়ে বিরাট কোহলির নজির স্পর্শের হাতছানি অধিনায়ক বুমরার সামনে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • IPL 2025: আগামী তিন বছরের আইপিএলের শুরু ও শেষের তারিখ ঘোষণা বিসিসিআই-এর

    IPL 2025: আগামী তিন বছরের আইপিএলের শুরু ও শেষের তারিখ ঘোষণা বিসিসিআই-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী তিন বছরের আইপিএল (IPL 2025) উইন্ডো জানিয়ে দিল বিসিসিআই (BCCI)। ২০২৫ সালের আইপিএল শুরু ১৪ মার্চ। ফাইনাল ২৫ মে। ২০২৬ সালের আইপিএল হবে ১৫ মার্চ থেকে ৩১ মে। ২০২৭ সালের আইপিএল ১৪ মার্চ থেকে ৩০ মে। বোর্ডের তরফে আইপিএলের দশটি ফ্র্যাঞ্চাইজিকে ইমেল করে এই উইন্ডো জানিয়ে দেওয়া হয়েছে। ক্রীড়া ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তরফে এমনটাই খবর। নিলামের দু’দিন আগে ঘোষিত হল আইপিএল শুরুর দিন। 

    কেন এই দিন ঘোষণা

    এর আগে, কখনও তিন বছরের আইপিএলের (IPL 2025) দিন একসঙ্গে ঘোষণা করেনি বোর্ড (BCCI)। ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত এই দিন ঘোষণার কোনও কারণ যদিও কিছু জানায়নি তারা। ২০২৬ সালে আইপিএল শুরু হবে ১৫ মার্চ থেকে। ফাইনালে ৩১ মে। ২০২৭ সালে ১৪ মার্চ থেকে শুরু হবে আইপিএল। ফাইনাল হবে ৩০ মে। প্রতি বছরই ফাইনালগুলি রবিবার দেখে রাখা হয়েছে। আগামী তিন বছরের জন্য আইপিএলের দিন ঘোষণা করে দেওয়ায় আন্তর্জাতিক সিরিজগুলিও সেই ভাবে রাখা যাবে। কোনও ক্রিকেটারের আইপিএল খেলতে যাতে অসুবিধা না হয় সেই কারণে বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।

    আরও পড়ুন: ১৪ বছর পর ফের ভারতে আসছেন মেসি! কবে, কোথায় খেলবেন ফুটবলের রাজপুত্র?

    আগামী বর্ষে কটা ম্যাচ

    গত তিন মরশুমের মতো আগামী আইপিএলেও (IPL 2025) থাকছে মোট ৭৪টি ম্যাচ। যদিও আইপিএল মিডিয়া রাইটস বিক্রির সময় প্রাথমিক ভাবে বোর্ডের (BCCI) তরফে জানানো হয়েছিল, ম্যাচ সংখ্যা বাড়ানো হবে। সেই অনুযায়ী ২০২৫ ও ২০২৬ সালে ৮৪টি এবং ২০২৭ আইপিএলে ৯৪টি ম্যাচের কথা ছিল। আপাতত যা ঠিক হয়েছে, ৭৪টি ম্যাচই হবে ২০২৫ সালের আইপিএলে। আগামী ২৪ এবং ২৫ নভেম্বর আইপিএলের নিলাম। সেই দু’দিনে ঠিক হবে, আগামী তিন বছর কোন কোন ক্রিকেটার কোন দলে খেলবেন। এ বারের বড় নিলামের পর আগামী দু’বছর মিনি নিলাম হবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share