Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • T20 World Cup 2024: অক্ষর-কুলদীপ ঘূর্ণিতে বেসামাল ইংল্যান্ড, ফের বিশ্বকাপ ফাইনালে ভারত

    T20 World Cup 2024: অক্ষর-কুলদীপ ঘূর্ণিতে বেসামাল ইংল্যান্ড, ফের বিশ্বকাপ ফাইনালে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র সাত মাসের ব্যবধান, আবারও বিশ্বকাপ (T20 World Cup 2024) ফাইনালে ভারত।  গত নভেম্বরে দেশের মাটিতে অপরাজিত থেকে একদিনের বিশ্বকাপ ফাইনালে খেলেছিল রোহিতরা। এবার সুদূর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়া। ভারতের বরাবরের শক্তি স্পিন আক্রমণেই হারিয়ে গেল ইংরেজরা। অক্ষর-কুলদীপ ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারলেন না জস বাটলার, ফিল সল্ট, লিভিং স্টোনরা। সঙ্গে তো রয়েইছেন বুম বুম বুমরা। মনের জোরকে সম্বল করে অ্যাডিলেডের বদলা নিয়ে নিলেন রোহিতরা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অ্যাডিলেডে রোহিতের ভারতকে ১০ উইকেটে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছিল ইংরেজরা। সেই দলের আট জন ক্রিকেটার এই ম্যাচেও প্রথম একাদশে ছিলেন। কিন্তু এ বার ফলাফল বদলাতে পারলেন না তাঁরা। সেই ম্যাচের নায়ক জস বাটলার এদিন খলনায়ক হলেন। টসে জিতেও আগে বল করার সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে গেল। আগে ব্যাট করে ১৭১/৭ তুলেছিল ভারত। জবাবে ইংল্যান্ড থেমে গেল ১০৩ রানে। ভারত জিতল ৬৮ রানে। 

    বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে টস-ফ্যাক্টর

    টসের আগেই ধারাভাষ্যকারেরা বলছিলেন, কোনও অধিনায়কই জিততে চাইবেন না। বৃষ্টির কারণে দীর্ঘ সময় উইকেট ঢাকা থাকায় পিচ কেমন আচরণ করবে তা কেউই বুঝতে পারছিলেন না। তবে নিশ্চিত ভাবেই প্রথমে ব্যাট করা দলের সমস্যা বেশি হত। টসে হেরে রোহিত শর্মাদের সেই আগে ব্যাটই করতে হল। যদিও রোহিত স্বীকার করলেন, তাঁরা আগে ব্যাট করতেই চেয়েছিলেন। এদিনও রাজকীয় ভঙ্গিতেই শুরু করেন রোহিত।  টপলিকে ছয় মেরে আশা জাগিয়েছিলেন কিং কোহলিও। কিন্তু না এবারও ব্যর্থ বিরাট। টপলির বলের লাইন বুঝতেই পারলেন না বিরাট। যা কোনওভাবেই তাঁকে মানায় না। পন্থ, সূর্যকুমারও ফিরলেন দ্রুত। কিন্তু একদিন আগলে রেখে অধিনায়কোচিত ইনিংস উপহার দেন রোহিত। কিন্তু চালিয়ে খেলার তাড়নায় আদিল রশিদের গুগলির সামনে ঠকে যান রোহিত। হার্দিকও চালিয়ে খেলেন। তখন স্কোরবোর্ডে রানের দরকার ছিল। শেষ দিকে রবীন্দ্র জাডেজা এবং অক্ষর  প্যাটেলের সৌজন্যে ১৭১/৭ তোলে ভারত।

    ঘূর্ণিতে বেসামাল

    ভারতের রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিলেন সল্ট ও বাটলার। ইংরেজ অধিনায়কের (T20 World Cup 2024) আগ্রাসী মনোভাব দিকে ফিরে আসছিল অ্যডলিডের স্মৃতি। কিন্তু না তা হয়নি। পিচ বুঝে চতুর্থ ওভারেই অক্ষরকে নিয়ে আসেন রোহিত। ওভারের প্রথম বলেই বাটলার-কাঁটা উপড়ে নিলেন অক্ষর। প্রথম বলেই কাট করতে গিয়ে পন্থের হাতে ক্যাচ দিলেন বাটলার। পরের ওভারে বুমরা তুলে নিলেন সল্টকে। ষষ্ঠ ওভারে সেই অক্ষরই তুলে নেন জনি বেয়ারস্টো। পাওয়ার প্লে-র মধ্যে তিন উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় ইংল্যান্ড। সেখান থেকে আর ফিরতে পারেনি গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কুলদীপ ও অক্ষর ৩টি করে উইকেট পান। বুমরা নেন ২টি উইকেট। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: এবার ভরসা বুমরা-কুলদীপ! বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের রান ২০ ওভারে ১৭১

    T20 World Cup 2024: এবার ভরসা বুমরা-কুলদীপ! বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের রান ২০ ওভারে ১৭১

    মাধ্যম নিউজ ডেস্ক: বারবার বৃষ্টি বাধা হল টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারত-ইংল্যান্ড (India vs England) সেমিফাইনাল ম্যাচে। আশঙ্কা ছিলই। আর সেটাই সত্যি হল। বৃষ্টিবিঘ্নিত গায়ানায় পিছিয়ে গেল বিশ্বকাপ সেমিফাইনালে (ICC T20 World Cup 2024) ভারত-ইংল্যান্ড ম্যাচের টস। সন্ধ্যা সাড়ে ৭টার পরিবর্তে টস হল রাত সড়ে ৮টার পর। ৮.৫০ মিনিটে। তারপর শুরু হয় খেলা। তবে তা-ও বৃষ্টিবিঘ্নিত। এদিনও রান পেলেন না বিরাট কোহলি। এক প্রান্ত আটকে রেখে রোহিত করলেন ৫৭ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ভারতের রান দাঁড়ায়

    টসে জিতে বোলিং

    এদিন টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিলেন ইংরেজ অধিনায়ক জস বাটলার। ভিজে মাঠে সুইং পেলেন ইংল্যান্ডের (India vs England) বোলাররা। এদিনও ব্যর্থ বিরাট। টপলির সোজা বলে আড়াআড়ি খেলতে গেলেন কোহলি। বল ভেঙে দিল লেগ স্টাম্প। তার আগেই ছয় মেরেছিলেন টপলিকে। দাঁড়াতে পারলেন না পন্থ। প্রথম ওভারেই উইকেট নিলেন স্যাম কারেন। তাঁর দ্বিতীয় বলেই চালাতে গিয়ে মিড অনে ক্যাচ দিলেন পন্থ (৪)। এদিনও খেলা ধরলেন রোহিত ও সূর্য। কিন্ত ৮ ওভারের মাথায় ফের নামল অঝোড়ে বৃষ্টি। ভারত তখন ৬৫। ক্রিজে রোহিত (৩৭) এবং সূর্য (১৩)।

    কখনও মেঘ, কখনও বৃষ্টি। বর্তমানে এটাই গায়ানার অবস্থা। হঠাৎ করেই বৃষ্টি নামছে। আবার কিছুক্ষণ পরেই সব বন্ধ। যদি খেলা ভেস্তে যায়, তা হলে ফাইনালে উঠবে ভারত। কারণ, সুপার ৮-এ গ্রুপ শীর্ষে শেষ করেছেন রোহিত শর্মারা। ইংল্যান্ড সেখানে গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করেছে। সেই কারণে, খেলা না হলে সুবিধা হবে ভারতের। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • T20 World Cup: আফগান রূপকথায় ইতি, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

    T20 World Cup: আফগান রূপকথায় ইতি, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিজ্ঞতার অভাব, বড় ম্যাচে নার্ভ ফেল, ব্যাটিং দুর্বলতা, টসে জিতে ফিল্ডিং নেওয়ার ভুল সিদ্ধান্ত কারণ যাই হোক এবারের মতো স্বপ্নের দৌড় শেষ আফগানিস্তানের। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের সামনে খড়-কুটোর মতো উড়ে গেল আফগানিস্তান। নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশের মতো টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিলেন গুরবাজরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার মানতে হল রশিদ খানদের। একপেশে সেমিফাইনালে ৯ উইকেটে জিতে কাপের কাছাকাছি পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা (South Africa vs Afghanistan)।

    টস-ভাগ্য

    বৃহস্পতিবার সকালে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন রশিদ। অনেকে মনে করছেন, সেটাই বোধ হয় ভুল হল। দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা স্পিনারদের বিরুদ্ধে খুব স্বচ্ছন্দ নন। আফগানিস্তান প্রথমে বল করে অল্প রানে প্রোটিয়াদের আটকে দিলে, নিজেদের সামনে একটা রানের লক্ষ্য নিয়ে খেলতে নামতে পারতেন। কিন্তু রশিদের পরিকল্পনা ছিল অন্য। তিনি দলের বোলিংকে কাজে লাগাতে চেয়েছিলেন পরে। রশিদ জানেন তাঁর দলের শক্তি বোলিং। তাই পরে বল করলে ম্যাচ জেতার সুযোগ পবেশি থাকবে বলে মনে করেছিলেন তিনি। কিন্তু দলের ব্যাটিং বিপর্যয় যে এভাবে হবে তা ভাবতে পারেনি আফগান অধিনায়ক। 

    দুর্বল ব্যাটিং দাগ কাটতে পারল না

    এদিন শুরু থেকেই প্রোটিয়া পেসারদের সুইংয়ের দাপট সামলাতে পারলেন না রহমানুল্লা গুরবাজেরা। চার রানে প্রথম উইকেট পড়ে। গুরবাজ এদিন তিন বল খেলে শূন্য রানে আউট হন। অপর ওপেনার ইব্রাহিম জাদরান মাত্র দুই রান করে ফেরেন। অস্ট্রেলিয়া ম্যাচের নায়ক গুলবদিন করেন ৯ রান। আজমাতুল্লা ওমরজাই ১০ রান করে ফেরেন। পাওয়ার প্লে-র মধ্যে একটি দল যদি ৫ উইকেট হারায় তা হলে ম্যাচে ফেরা কঠিন হয়। নির্ধারিত ২০ ওভারও ব্যাট করতে পারেননি আফগানি ব্যাটাররা। মাত্র ১১.৫ ওভারেই গুটিয়ে যায় তারা। করে ৫৬ রান। বল হাতে তিনটে করে উইকেট নেন মার্কো জেনসন, তাবরেজ শামসি। দুটো করে উইকেট নেন কাগিসো রাবাডা ও অনরিখ নকিয়া। স্লোয়ার ও পিচের স্পিন নিয়ে বাজিমাত করে প্রোটিয়ারা।

    জয় সময়ের অপেক্ষা

    আফগানিস্তানের ইনিংস ১০০ পেরোলেও লড়াই করার জায়গায় থাকতে পারতেন রশিদরা। কিন্তু এত কম রানে আটকে যাওয়ার পর আর কিছু করার ছিল না। দক্ষিণ আফ্রিকার (South Africa vs Afghanistan) জয় ছিল সময়ের অপেক্ষা। রান তাড়া করতে নেমে তাদের খুব একটা সমস্যায় পড়তে হয়নি। ওপেনার কুইন্টন ডি কক ব্যর্থ হন। তিনি মাত্র পাঁচ রান করে ফেরেন। ফজলহক ফারুকির বলে তিনি বোল্ড হন। ৫৭ রান তাড়া করতে নেমে মাত্র ৮.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup: বদলার ম্যাচ ভারতের, ইতিহাস গড়তে চায় আফগানিস্তান

    T20 World Cup: বদলার ম্যাচ ভারতের, ইতিহাস গড়তে চায় আফগানিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: গত টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল ভারতকে। এবারও ফের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে টিম ইন্ডিয়া। ভারতের কাছে কার্যত এটা বদলার ম্যাচ। ইতিহাস বদলাতে চায় রোহিতরা। অন্যদিকে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাসের সামনে প্রতিবেশী আফগানিস্তান।

    দুরন্ত ভারত 

    কাপ (T20 World Cup) ও রোহিতদের মধ্যে আর মাত্র দুটো ম্যাচের দুরত্ব। ভারতকে টি-২০ বিশ্বকাপ জয় করার জন্য সেমিফাইনালে ইংল্যান্ডকে হারাতেই হবে। এবারের টি-২০ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে। গ্রুপ পর্যায়ে টিম ইন্ডিয়া আয়ারল্যান্ডকে ৮ উইকেটে, পাকিস্তানকে ৬ রানে এবং আমেরিকাকে ৭ উইকেটে পরাস্ত করেছে। এরপর গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচটা কানাডার বিরুদ্ধে বৃষ্টির কারণে ভেস্তে যায়। অন্যদিকে সুপার এইট পর্বে টিম ইন্ডিয়া আফগানিস্তানকে ৪৭ রানে, বাংলাদেশকে ৫০ রানে এবং অস্ট্রেলিয়াকে ২৪ রানে পরাস্ত করেছে গ্রুপ পর্যায় এবং সুপার এইট পর্বে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করার পর ভারতীয় ক্রিকেট দল সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে হারানোর আপ্রাণ চেষ্টা করবে। এই ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেলে সুপার এইটে শীর্ষে থাকার জন্য সরাসরি ফাইনালে পৌঁছে যাবে ভারত।

    ইতিহাসের সামনে আফগানিস্তান

    টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) খেতাব জয়, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান দুটো দলের কাছেই আপাতত স্বপ্ন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল এই নিয়ে তৃতীয়বার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে। অন্য়দিকে, আফগানিস্তান প্রথমবার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করেছে।

    টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান এখনও পর্যন্ত মোট ২ বার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। আর এই দু’বারই বাজিমাত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ২০১৬ সালে শেষবার টি-২০ বিশ্বকাপে এই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৩৭ রানে জয়লাভ করে। এবার ৮ বছর পর ফের সাক্ষাত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup: বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার! বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে আফগানিস্তান

    T20 World Cup: বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার! বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে আফগানিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে নতুন পাওয়ার আফগানিস্তান। সম্ভাবনাময় ক্রিকেট উপহার দিচ্ছে রশিদ খানরা। প্রথমবার কোনও আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছল আফগানিস্তান। মঙ্গলবার সকালে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে প্রথমবার টি২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে উঠল তারা। রশিদরা (Afghanistan vs Bangladesh) লিখে ফেলল ইতিহাস। একই সঙ্গে লজ্জার মুখে পড়ল ক্রিকেটের সুপার পাওয়ার অস্ট্রেলিয়া। সেমিফাইনালেই উঠতে পারল না বিশ্বচ্যাম্পিয়নরা। এবারের মতো টুর্নামেন্ট থেকে বিদায় নিল ব্যাগি গ্রিনরা।

    শেষ ম্যাচ পর্যন্ত লড়াই 

    ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে জমে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আসর। সেমিফাইনালে ওঠার লড়াই চলল শেষ ম্যাচ পর্যন্ত। মঙ্গলবার খেলতে নামা আফগানিস্তান এবং বাংলাদেশের যেমন সুযোগ ছিল শেষ চারে ওঠার। তেমনই এই ম্যাচের উপর নির্ভর করছিল অস্ট্রেলিয়ার ভাগ্য। তিন দলের কাছেই সুযোগ ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলার। এদিন প্রথমে ব্যাট করে ১১৫ রান করে আফগানিস্তান। বাংলাদেশকে সেমিফাইনালে উঠতে হলে সেই রান করতে হত ১২.১ ওভারে। কিন্তু সেটা করতে পারলেন না শাকিব আল হাসানেরা। বৃষ্টির কারণে বার বার বন্ধ হল খেলা। বাংলাদেশের লক্ষ্যও বদলে গিয়েছিল। জয়ের জন্য ১৯ ওভারে ১১৪ রান প্রয়োজন ছিল তাদের। শেষ পর্যন্ত ৮ রানে হেরে গেল বাংলাদেশ। সুপার এইট থেকেই বিদায় নিল বেঙ্গল টাইগার্সরা। ছিটকে গেল ক্যাঙ্গারু বাহিনীও। চার পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেন রশিদেরা। 

    আফগানিস্তানের সামনে দক্ষিণ আফ্রিকা

    সুপার ৮-এ ভারতের বিরুদ্ধে হারলেও অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের বিরুদ্ধে জিতল আফগানিস্তান। সেমিফাইনালে (T20 World Cup) তাঁদের খেলতে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এদিন প্রথমে ব্যাট করে রহমানুল্লাহ গুরবাজের ৪৩ রানের ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তোলে আফগানিস্তান (Afghanistan vs Bangladesh)। জবাবে বাংলাদেশ দল ১৭.৫ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায়। আফগানিস্তানের হয়ে অধিনায়ক রশিদ খান ৪ ওভারে ২৩ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন। শেষ বেলায় ঝটকা দিয়ে নবীন-উল-হকও নেন ৪ উইকেট। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • India Vs Australia: রোহিতের রূপকথা! জয়ের হ্যাটট্রিক, অস্ট্রেলিয়াকে হারিয়েই শেষ চারে ভারত

    India Vs Australia: রোহিতের রূপকথা! জয়ের হ্যাটট্রিক, অস্ট্রেলিয়াকে হারিয়েই শেষ চারে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: টসে জিতে ফিল্ডিং নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্শ। প্রথম ওভারেই রোহিতের আউটের আবেদন করেছিল অস্ট্রেলিয়া (India Vs Australia)। কিন্তু ব্যাটে লেগে বল মাটিতে ছুঁয়ে ফিল্ডারের হাতে যায়। বেঁচে গেলেন রোহিত। দ্বিতীয় ওভার, হ্যাজলউডের শর্ট বলে পুল করতে গিয়ে আউট কোহলি। ফিরলেন শূন্য রানে। ২ ওভারের শেষে ভারতের রান ৬/১। ভারতীয় ক্রিকেট প্রেমীরা তখন চুপ। তাহলে এবারও…। দিনের তৃতীয় ওভার আইপিএলে ফাইনালে ৩ ওভারে ১৪ রান দিয়ে দুই উইকেট তোলা ২৫ কোটির বোলার মিচেল স্টার্কের হাতে বল। দুরু দুরু বুকে টিভির পর্দায় চোখ ১৪০ কোটির। ৩ ওভারের শেষে ভারতের স্কোর ৩৫/১। স্টার্কের এক ওভারে চারটি ছক্কা ও একটি বাউন্ডারি রোহিতের। শুরু রোহিত-রূপকথার।

    রোহিতের মধুর বদলা

    ভারত অধিনায়ককে হিটম্যান বলা হয়। অস্ট্রেলিয়ার (India Vs Australia) বিরুদ্ধে তিনি আরও এক বার বোঝালেন তাঁর সেই নামকরণের সার্থকতা। কখনও পুল, কখনও লং অনের উপর দিয়ে আবার কখনও কভারে রোহিত খেললেন অনায়াসে। ১৯ বলে অর্ধশতরান করলেন রোহিত। মাত্র ৮ রানের জন্য শতরান হাতছাড়া হয় তাঁর। স্টার্কের হাতেই ৪১ বলে ৯২ রান করে আউট হন তিনি। বিরতিতে সূর্যকুমার বললেন, ‘লাইক আ ড্রিম!’ স্বপ্নই বটে। বিগ বস! সাতটা চার আর আটটা ছক্কায় কোথাও যেন ধরা থাকল আক্রোশ, আমেদাবাদে গত ১৯ নভেম্বর ঝাঁ চকচকে শুরু করেও ৪৭ রানে ট্র্যাভিস হেডের অবিশ্বাস্য ক্যাচে স্বপ্নভঙ্গের যন্ত্রণা। ব্যাগি গ্রিনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, রোজ রোজ সমান যায় না। 

    ভারতের দাপট

    একটা সময় মনে হচ্ছিল ভারত হয়তো ২২০ রান তুলে ফেলবে। কিন্তু রোহিত এবং সূর্যকুমার যাদব আউট হতেই রানের গতি কমে যায়। ১৬ বলে ৩১ রান করে সূর্য ফিরতেই ভারতের ২২০ রানের আশা শেষ হয়ে যায়। হার্দিক ও দুবে চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁরা ক্রিজে থিতু হতে হতেই বেশ কিছু বল নষ্ট করেন। ফলে শেষ দিকে বড় শট খেললেও ২০৫ রানেই আটকে যায় ভারতের ইনিংস। রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি অজিরা। যে ভাবে সোমবার ট্রেভিস হেড ব্যাট করতে শুরু করেছিলেন, তাতে সাত মাস আগের স্মৃতি ফিরে এসেছিল ভারতীয় সমর্থকদের মনে। যশপ্রীত বুমরারা শেষ পর্যন্ত হতাশ করেননি। ভারতীয় বোলারদের মধ্যে সফলতম আরশদীপ সিং। ৪ ওভারে ৩৭ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। তবে ম্যাচের মোড় ঘোড়ান কুলদীপ ও বুমরাই। কুলদীপ বল করতে আসার আগে অস্ট্রেলিয়ার ব্যাটারেরা অনায়াসে শট খেলছিলেন। দ্রুত রান করছিলেন। সেটাই আটকে দেন কুলদীপ। বলের লাইন এবং লেংথ বার বার বদলে ব্যাটারদের বোকা বানাচ্ছিলেন তিনি। তাতেই রানের গতি কমে যায়। গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে (India Vs Australia) চাপে ফেলে দেন কুলদীপ। বড় শট খেলতে গিয়ে এর পর উইকেট দেন একাধিক অজি ব্যাটার। শেষ পর্যন্ত ২৪ রানে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সেমিফাইনালে ভারত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Shubman Gill: ভারতের নয়া অধিনায়ক শুভমন,  জিম্বাবোয়ে সফরে দল ঘোষণা

    Shubman Gill: ভারতের নয়া অধিনায়ক শুভমন,  জিম্বাবোয়ে সফরে দল ঘোষণা

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যেই জিম্বাবোয়ে সফরের জন্য ভারতীয় দল (Team India) ঘোষণা করা হল সোমবার। জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হলেন শুভমন গিল (Shubman Gill)। দলের কোচ হয়েছেন ভিভিএস লক্ষ্মণ। দলে রয়েছেন কেকেআর তারকা রিঙ্কু সিং। বাংলার পেসার মুকেশ কুমারকেও দলে রাখা হয়েছে।  টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর এটাই ভারতীয় দলের প্রথম সিরিজ।

    বিশ্রাম রোহিত-বিরাটদের

    ভারতীয় দলে রাখা হয়নি রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদবদের। তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে। দলে নেই শ্রেয়স আইয়ার ও ঈশান্ত শর্মাও। তাঁরা যে এখনও বোর্ডের গুডবুকে আসতে পারেননি, এই দল নির্বাচনই তার প্রমাণ। দলে প্রথম বার ডাক পেলেন অভিষেক শর্মা, রিয়ান পরাগ, নীতীশ রেড্ডি, ধ্রুব জুরেল এবং তুষার দেশপাণ্ডে। এঁদের মধ্যে ধ্রুব টেস্ট ক্রিকেট খেললেও টি-টোয়েন্টি দলে সুযোগ পেলেন প্রথম বার। টি ২০ বিশ্বকাপের দলে রিজার্ভ ক্রিকেটার হিসেবে ছিলেন আবেশ খান ও খলিল। তাঁরা জিম্বাবোয়ে সফরে যাবেন নিয়মিত সদস্য হিসেবে। 

    কবে কবে ম্যাচ

    জিম্বাবোয়ে সফরে ভারতীয় দল (Team India) খেলবে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ। ৬ জুলাই থেকে, সিরিজের শেষ ম্যাচ শুভমনরা (Shubman Gill) খেলবেন ১৪ জুলাই। গিলকে চলতি টি ২০ বিশ্বকাপের দলে রাখা হয়নি। তিনি দেশের নতুন অধিনায়ক হিসেবে বড় দায়িত্ব পেলেন। ৬ জুলাই প্রথম ম্যাচ খেলার পর দিনই দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। বাকি তিনটি ম্যাচ ১০, ১৩ ও ১৪ জুলাই। ১০ জুলাইয়ের ম্যাচ বাদ দিয়ে বাকি সব ম্যাচই ভারতীয় সময় দুপুর ১টা থেকে শুরু। ১০ তারিখের ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।

    নির্বাচিত দল: শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, সঞ্জু স্যামসন, ঋতুরাজ গায়কোয়াড, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, ধ্রুব জুরেল, নীতীশ রেড্ডি, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আমেদ, মুকেশ কুমার ও তুষার দেশপাণ্ডে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • T20 World Cup 2024: হতাশ আয়োজক আমেরিকা-ওয়েস্ট ইন্ডিজ! সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড

    T20 World Cup 2024: হতাশ আয়োজক আমেরিকা-ওয়েস্ট ইন্ডিজ! সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে হেরে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) থেকে বিদায় নিল ওয়েস্ট ইন্ডিজ। আয়োজক দেশের বিদায়ে স্বাভাবিকভাবেই হতাশ ক্যারিবিয়ান সমর্থকরা। জয়ের সুবাদে দু’নম্বর গ্রুপ থেকে ইংল্যান্ডের সঙ্গে সেমি-ফাইনালে জায়গা করে নিল প্রোটিয়া বাহিনী। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে আমেরিকার বিরুদ্ধে জিততেই হত ইংল্যান্ডকে। তারা শুধু জিতলই না, আমেরিকাকে ১০ উইকেটে উড়িয়ে দিল। হ্যাটট্রিক করলেন  ক্রিস জর্ডন।

    ম্যাচে দাপট দক্ষিণ আফ্রিকার

    এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ক্যারিবিয়ান ব্রিগেড। একটা সময় স্কোর ছিস ৫ রানে ২ উইকেট। গত ম্যাচের নায়ক সাই হোপ (০) ও নিকোলাস পুরান (১) দ্রুত মাঠ ছাড়েন। ওপেনার কাইল মেয়ার্স করেন ৩৫ রান। ব্যর্থ ক্যাপ্টেন রভম্যান পাওয়েল (১)। তবে ব্যাটে-বলে দুর্দান্ত লড়লেন রোস্টন চেজ। ৪২ বলে করলেন ৫২ রান। হাঁকালেন তিনটি চার ও দু’টি ছক্কা। ১৫ করে রান আউট হন আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে তোলে ১৩৫। 

    হতাশ ক্যারিবিয়ান সমর্থকরা

    স্বল্প পুঁজি নিয়েও শুরুটা ভালোই করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের (T20 World Cup 2024)  বোলাররা। দ্বিতীয় ওভাকের হেনডরিকস (০) ও কুইন্টৱনন ডি’কককে (১২) আউট করে লড়াই জমিয়ে দিয়েছিলেন আন্দ্রে রাসেল। তার পরেই নামে বৃষ্টি। খেলা বন্ধ হয়ে যায়। তারপর বৃষ্টি থামার পর ডাকয়ার্থ-লুইস নিয়মে দক্ষিণ আফ্রিকার টার্গেট দাঁড়ায় ১৭ ওভারে ১২৩। পাঁচ বল বাকি থাকতেই জয়ের কড়ি জোগাড় করে নেয় দক্ষিণ আফ্রিকা। তবে রান চেজ করতে গিয়ে কালঘাম ছোটে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের। ক্যাপ্টেন আইডেন মার্করাম আউট হন ১৮ রানে। হেনরিখ ক্লাসেন ফেরেন ২২ রানে। দু’টি উইকেটই নেন আলজারি জোসেফ। তারপর রোস্টন চেজ তুলে নেন ডেভিড মিলারের (৪) উইকেট। একটা সময় দক্ষিণ আফ্রিকার রান ছিল ৫ উইকেটে ৯৩। কিন্তু মার্কো জানসেন ১৪ বলে ঝোড়ো ২১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান। সাত উইকেট হারিয়ে ১৬.১ ওভারেই ১২৭ রান তুলে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা। দশ বছর পর টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। স্বভাবতই খুশির হাওয়া ম্যান্ডেলার দেশে। অন্যদিকে বিষাদের সুর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে।

    ব্যাটে-বলে দাপট ইংল্যান্ডের

    আমেরিকার বিপক্ষে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের (England) অধিনায়ক বাটলার। প্রথম ওভারেই আন্দ্রিস গৌসকে আউট করেন রিচি টপলে। দ্বিতীয় উইকেটে ভালো জুটি বাঁধেন স্টিভেন টেলর ও নীতীশ কুমার। পাওয়ার প্লে-র শেষ ওভারে টেলরকে আউট করেন স্যাম কারেন। মাঝের ওভারে আমেরিকার ব্যাটারদের সমস্যায় ফেলেন আদিল রশিদ। তাঁর লেগ স্পিন,গুগলি বুঝতেই পারলেন না অ্যারন জোনসেরা ৫ উইকেট পড়ার পরে দলকে টানছিলেন কোরি অ্যান্ডারসন ও হরমিত সিং। দলের রান ১০০ পার করেন তাঁরা। দেখে মনে হচ্ছিল, অন্তত ১৩০ রান করার চেষ্টা করছে আমেরিকা। কিন্তু দ্বিতীয় স্পেলে আমেরিকার লোয়ার অর্ডার শেষ করে দেন জর্ডন। ১১৫ রানের মাথায় আমেরিকার ষষ্ঠ উইকেট পড়ে। হরমিতকে ২১ রানে ফেরান কারেন।

    পরের ওভারে জর্ডনের হাতে বল তুলে দেন বাটলার। প্রথম বলেই অ্যান্ডারসনকে ফেরান তিনি। পরের বল ব্যাটে লাগাতে পারেননি আলি খান। উইকেটের পাশ দিয়ে সেই বল বেরিয়ে যায়। তৃতীয় বল আবার ব্যাটে লাগাতে পারেননি আলি। বল এ বার গিয়ে লাগে উইকেটে। চতুর্থ বলটি নশথুশ কেনজিগের প্যাড লক্ষ্য করে করেন জর্ডন। বল গিয়ে প্যাডে লাগে। আম্পায়ার এলবিডব্লিউ দেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি কেনজিগে। পঞ্চম বলে সৌরভ নেত্রাভলকরকে বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করেন জর্ডন। আমেরিকার বিরুদ্ধে ২.৫ ওভারে ১০ রান দিয়ে ৪ উইকেট নেন জর্ডন। চারটি উইকেটই আসে একই ওভারে। তাঁর দাপটে ১১৫ রানে ৫ উইকেট থেকে ১১৫ রানে অল আউট হয়ে যায় আমেরিকা। আমেরিকার রান মাত্র ৯.৪ ওভারে তাড়া করে জিতলেন দুই ওপেনার জস বাটলার ও ফিল সল্ট। ৩৮ বলে ৮৩ রান করে অপরাজিত থাকেন বাটলার। ৬টি চার ও ৭টি ছক্কা মারেন তিনি। সল্ট ২১ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • T20 World Cup 2024: বদলার ম্যাচ ভারতের, অস্ট্রেলিয়ার কাছে ডু অর ডাই! কী হবে বৃষ্টি হলে?

    T20 World Cup 2024: বদলার ম্যাচ ভারতের, অস্ট্রেলিয়ার কাছে ডু অর ডাই! কী হবে বৃষ্টি হলে?

    মাধ্যম নিউজ ডেস্ক: অপরাজিত থেকে ফাইনালে পৌঁছেছিল ভারত। গত বছর ১৯ নভেম্বর, বিশ্ব খেতাব জয়ের স্বপ্ন দেখেছিল ১৪০ কোটি ভারতবাসী। কিন্তু অল্পের জন্য সব হাতছাড়া। গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেদিন ছিল পিন পড়ার মতো নিস্তব্ধতা। একটা ম্যাচ যেন সব শেষ করে দিল। একদিনের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার (India vs Australia) কাছে হার মানতে হয়েছিল রোহিতদের। কান্না চাপতে পারেনি কেউই। বিরাটের মুখ ঢাকা, রোহিতের থমথমে চেহারা, সিরাজের কান্না আজও মনে রয়েছে ক্রিকেট পাগল ভারতবাসীর। আজ, সোমবার সুদুর ক্যারিবিয়ান দ্বীপে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) তার বদলা নেওয়ার পালা রোহিতদের সামনে।

    জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য 

    ভারতের কাছে আজকে ম্যাচ (T20 World Cup 2024) যেমন সেমিফাইনাল নিশ্চিত করার, তার চেয়েও বেশি বদলার। টুর্নামেন্টে একমাত্র দল হিসেবে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে ভারত। কোনওভাবেই জয়ের পথ থেকে সরতে চায় না রোহিত এন্ড কোং। গত ওয়ান ডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়েই অভিযান শুরু করেছিল ভারত। টানা দশ ম্যাচ জিতে ফাইনাল। ট্রফির ম্যাচেও সামনে ছিল অস্ট্রেলিয়াই। কিন্তু সেই ম্যাচে আর জয় আসেনি। অস্ট্রেলিয়ার কাছে হারে ট্রফির স্বপ্নভঙ্গ হয় রোহিতদের। এ বার অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে দিতে পারলে, সেই জ্বালা হয়তো কিছুটা জুড়োবে রহিতদের। অস্ট্রেলিয়ার কাছে এটা ডু অর ডাই ম্যাচ (India vs Australia)। জিততে না পারলে কার্যত ছিটকে যেতে হবে বলাই যায়।

    বৃষ্টি হলে সমীকরণ

    এদিনের ম্যাচে (T20 World Cup 2024) রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে ভারতের অবশ্য ক্ষতি হবে না। বরং, সেমিফাইনালে পৌঁছে যাবে রোহিতরা। চাপে থাকবে অজিরাই। এই ম্যাচ বাতিল হওয়ার কারণে, টিম ইন্ডিয়ার অ্যাকাউন্টে পাঁচ পয়েন্ট থাকবে। এই গ্রুপ থেকে কোনও দল এত পয়েন্টে পৌঁছতে পারবে না। ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে ক্যাঙ্গারুরা। এই ম্যাচ বাতিলের কারণে অজিরা ৩ পয়েন্টে থামবে। আফগানিস্তানের কাছে চার পয়েন্ট করে সেমিফাইনালে যাওয়ার টিকিট পাওয়ার সুযোগ থাকবে। আফগানিস্তানের শেষ ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। যদি আফগানরা সেই ম্যাচটি জিততে পারে তাহলে প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে সেমিফাইনালে প্রবেশ করবে আফগানিস্তান।

    কখন, কোথায় দেখবেন খেলা

    এখনও পর্যন্ত টি-টোয়েন্টি (T20 World Cup 2024)ফর্ম্য়াটে মোট ৩১টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia)। তার মধ্যে ১১ বার জয় ছিনিয়ে নিয়েছে অজিরা। অন্য়দিকে ১৯ বার জিতেছে ভারতীয় দল। ইতিহাস কিন্তু বলছে পাল্লা ভারী টিম ইন্ডিয়ারই। তবে, সাম্প্রতিক সময়ে আইসিসি ইভেন্টে গুরুত্বপূর্ণ ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছে রোহিত শর্মার দলকে। ভারতীয় সময় সোমবার রাত ৮ টা থেকে এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।  স্মার্টফোনেও দেখতে পাবেন ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি। ডিজনি প্লাস হটস্টারে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখার সুযোগ থাকছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UEFA Euro 2024: শেষ মুহূর্তের গোলে কোনও মতে মানরক্ষা জার্মানির! ইউরো থেকে ছুটি স্কটল্যান্ডের

    UEFA Euro 2024: শেষ মুহূর্তের গোলে কোনও মতে মানরক্ষা জার্মানির! ইউরো থেকে ছুটি স্কটল্যান্ডের

    মাধ্যম নিউজ ডেস্ক: একদিকে জার্মানি-সুইৎজারল্যান্ড (Germany vs Switzerland), আর অন্যদিকে হাঙ্গেরি-স্কটল্যান্ড। রবিবার ছিল ইউরো কাপের (UEFA Euro 2024) জমজমাটি দুই ম্যাচ। একদিকে ইউরো কাপে লজ্জার হাত থেকে বেঁচে গেল আয়োজক দেশ জার্মানি। আর অন্যদিকে স্কটিশদের হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তা প্রস্তুত করল হাঙ্গেরি৷ এদিনের ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে সংযুক্ত সময়ের গোলে কোনও মতে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে হার এড়াল জার্মানি। ম্যাচ শেষ হল ১-১ অমীমাংসিত অবস্থায়। আর স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে জয়ী হল হাঙ্গেরি। 

    জার্মানি বনাম সুইৎজারল্যান্ড (UEFA Euro 2024) 

    ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিল জার্মানিরই। তিন মিনিটের মাথায় জামাল মুসিয়ালা ডিফেন্সচেরা পাস দিয়েছিলেন ইলকাই গুন্ডোয়ানকে। কিন্তু সেই আক্রমণ ক্লিয়ার করে দেয় সুইস রক্ষণ। তবে জার্মানির আক্রমণ তাতে কমেনি। বলের লড়াইয়ে তারাই এগিয়েছিল। মুসিয়ালা এবং ফ্লোরিয়ান উইর্ৎজ ইচ্ছামতো জায়গা বদল করে খেলে সুইসদের বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এরপর খেলার ১৭ মিনিটে এগিয়ে গিয়েছিল জার্মানি। জার্মানির আক্রমণের সামনে ভালই খেলছিল সুইস রক্ষণ। ২৮ মিনিটের মাথায় আচমকাই এগিয়ে যায় তারা। এনডোয়ের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সুইজারল্যান্ড। তারপর বেশকিছু সুযোগ তৈরি হলেও আর কোনও গোল হয়নি। অতএব প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়েই।

    এরপর খেলার (UEFA Euro 2024) দ্বিতীয়ার্ধে বাড়তি উদ্যম নিয়ে মাঠে নামে জার্মানি। খেলার ৪৯ মিনিটে, মুসিয়ালার জোরালো শট রুখে দেন সুইস গোলরক্ষক সমার। অন্যদিকে, পরিবর্ত হিসেবে নামা ডেভিড রাউমের শট একটুর জন্য বাইরে যায়। এরপর ম্যাচের ৭০ মিনিটে, দুরন্ত ব্লকিং করেন সুইস ডিফেন্ডাররা। ফলে, গোলের একেবারে কাছ থেকে ফিরে আসতে হয় জার্মানিকে। কিন্তু খেলার শেষদিকে লাগাতার আক্রমণ তুলে আনে জার্মানি। ম্যাচের অতিরিক্ত সময়ে, নিকলাস ফুলক্রাগের হেডে সমতা ফেরায় জার্মানি (Germany vs Switzerland)। বলা যেতে পারে, খেলার একেবারে শেষ মুহূর্তের নাটকীয় গোলে শেষপর্যন্ত, খেলা শেষ হয় ১-১ ফলাফল নিয়ে।

    আরও পড়ুন: নয়া সরকার গঠনের পর আজ শুরু লোকসভার প্রথম অধিবেশন, কী হবে সারাদিন?

    হাঙ্গেরি বনাম স্কটল্যান্ড (Hungary vs Scotland) 

    এদিন ম্যাচের (UEFA Euro 2024) প্রথমার্ধে তুলনামূলকভাবে স্কটল্যান্ডের আধিপত্য থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে হাঙ্গেরি৷ বিপক্ষ গোলরক্ষক অ্য়াঙ্গাস গুনকে ব্যস্ত রাখে তাঁরা৷ তবে গোল কিছুতেই আসছিল না৷ শেষমেশ খেলার ১০০ মিনিটে গিয়ে গোল তুলে নেয় হাঙ্গেরি৷ প্রতি-আক্রমণ থেকে রোলান্ড সালাইয়ের বাড়ানো বল ধরে গোল করে যান সবথ৷ এর ফলে গ্রুপ ‘এ’তে তৃতীয়স্থানে ম্যাচ শেষ করল হাঙ্গেরি৷ যদিও পরের পর্বে যাওয়ার জন্য অন্যান্য গ্রুপের ফলাফলের উপর নির্ভর করতে হবে তাঁদের৷  

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share