Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • India vs West Indies: টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারাল ভারত

    India vs West Indies: টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারাল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত। দুর্দান্ত ফিনিশ করলেন হার্দিক পান্ডিয়া। শেষ দিকে প্রয়োজন ছিল ২ রান। অন্যদিকে তখন ব্যাটিং করছেন ৪৯ রানে অপরাজিত তিলক ভার্মা। তাঁর অপর দিকের ক্রিজে দাঁড়িয়ে রয়েছেন হার্দিক পান্ডিয়া, ছয় মেরে ম্যাচ জেতালেন ভারত অধিনায়ক (India vs West Indies)। এবং প্রায় ২ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেল ভারত। সিরিজ এখন ২-১ অবস্থায়। ভারতকে সিরিজ জিততে পরের দুটি ম্যাচেই এখন জিততে হবে।

    ওয়েস্ট ইন্ডিজ করে ১৫৯ রান 

    তৃতীয় টি-টোয়েন্টি ক্রিকেটে মাঠে নামার আগে এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। কারণ এই ম্যাচ জিতলেই তারা সিরিজ (India vs West Indies) জিতে নিতে পারত। সেই মত টসের পরে দেখা যায় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন।  শুরু থেকেই ভালো খেলছিল ওয়েস্ট ইন্ডিজ এবং তারা বড় লক্ষ্যের দিকে ক্রমশই এগিয়ে যাচ্ছিল ১৫তম ওভার থেকে তাদের গতি কিছুটা রোধ করেন ভারতীয় বোলাররা। এবং একই ওভারে দুটি উইকেট পড়ে যায়। অন্যদিকে,  ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল ১৯ বলে ৪০ রানের বিধ্বংস ইনিংস খেলেন। ভারতের জন্য কুড়ি ওভারে ১৬০ রানের দরকার হয় অর্থাৎ ওভার প্রতি আট রানের।

    ৭ উইকেটে জয় ভারতের 

    ম্যাচের শুরুতেই যশস্বীর উইকেট হারায় ভারত।  কিছুক্ষণের মধ্যেই হতাশ করেন আইপিএলের ঝড় তোলা শুভমন গিলও। তবে তিলক ভার্মার ব্যাটিংয়ে কিছুটা ভরসা পায় ভারত। এবং তিনি এগিয়ে যেতে থাকেন। সূর্য কুমার যাদব এবং তিলক ভার্মার পার্টনারশিপে এগিয়ে যেতে থাকে ভারত। ৫১ বলে ৮৭ রানের পার্টনারশিপ করেন সূর্য ও তিলক। সূর্য কুমার ৪৪ বলে ৮৩ রান করে ম্যাচ জেতান। চারটে ছয় এবং দশ টিচার সাজানো ছিল তার ইনিংস। তাঁর এই বিধ্বংস ইনিংসে উড়ে যায় ক্যারিবিয়ানরা এবং দলও সিরিজে (India vs West Indies) বেঁচে যায়।  অন্যদিকে তিলক ভার্মা ৩৭ বলে ৪৯ রান করেন। তাঁর ইনিংসের ৪টি চার এবং একটি ছক্কা রয়েছে। ১৬০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ১৭.৫ ওভারেই তিন উইকেটের বিনিময়ে ১৬৪ রান তুলে নেয় ভারত।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Pakistan: ভারতে বিশ্বকাপ খেলতে আসছে পাকিস্তান, ছাড়পত্র শেহবাজ সরকারের

    India vs Pakistan: ভারতে বিশ্বকাপ খেলতে আসছে পাকিস্তান, ছাড়পত্র শেহবাজ সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে একদিনের বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন হচ্ছে ভারতে। প্রশ্ন দেখা দিয়েছিল, ভারতে আয়োজিত বিশ্বকাপে পাকিস্তান খেলতে (India vs Pakistan) আসবে কি না! অবশেষে সবুজ সংকেত দিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। ভারতে খেলতে আসছে বাবর আজমদের দল। জানা গিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই ছাড়পত্র দিয়েছেন। রবিবার পাকিস্তানের (India vs Pakistan) বিদেশ মন্ত্রকের তরফে আনুষ্ঠানিকভাবে একথা জানানো হয়েছে। বিবৃতিতে সাফ উল্লেখ করা হয়েছে, ভারতে বিশ্বকাপ খেলতে যাবে পাকিস্তানের ক্রিকেট দল।

    ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ

    প্রসঙ্গত, চলতি বছরের ৫ অক্টোবর থেকে বিশ্বকাপের আসর বসছে ভারতে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan) ম্যাচ ইতিপূর্বে ঠিক ছিল ১৫ অক্টোবর হবে। কিন্তু এখন জানা গিয়েছে, সেই তারিখ একদিন এগিয়ে এসেছে। অর্থাৎ ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ হতে চলেছে ১৪ অক্টোবর। জানা গিয়েছে, পাক ক্রিকেটারদের (India vs Pakistan) নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সে দেশের বিদেশমন্ত্রক এবং এ বিষয়ে তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং ভারতের আধিকারিকদের সঙ্গেও কথা বলেছে। ভারতের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে পাকিস্তানের ক্রিকেটারদের নিরাপত্তায় কোনও রকমের ফাঁক রাখা হবে না।

    প্রসঙ্গ এশিয়া কাপ

    প্রসঙ্গত ২০২৩ সালের এশিয়া কাপ নিয়েও সমস্যা তৈরি হয়। ইতিপূর্বে ভারত স্পষ্ট করে দিয়েছিল যে এশিয়া কাপ খেলতে ভারতীয় দল পাকিস্তানে যাবে না। এই পরিস্থিতিতে এশিয়া কাপের কয়েকটা ম্যাচ পাকিস্তানে খেলা (India vs Pakistan) হবে, বাকি ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলা হবে। এমনটাই জানিয়েছে আইসিসি। এরপর পাকিস্তানও দাবি করতে থাকে যে ভারত যদি তাদের দেশে না খেলতে আসে, তাহলে পাকিস্তানও যাবে না ভারতে খেলতে। তবে তাদের সেই দাবি শেষ পর্যন্ত টিকল না।

     

    আরও পড়ুন: তিরন্দাজিতে ভারতের ইতিহাস, ব্যক্তিগত ভাবে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন ১৭ বছরের অদিতি স্বামী

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Archery: অদিতির পরে ওজাস, বিশ্ব তিরন্দাজির পুরুষ বিভাগেও সোনা জয় ভারতের

    Archery: অদিতির পরে ওজাস, বিশ্ব তিরন্দাজির পুরুষ বিভাগেও সোনা জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: তিরন্দাজিতে (Archery) মেয়েদের বিভাগের পর এবার ছেলেদের কম্পাউন্ড বিভাগেও এক বিশ্বজয়ী পাওয়া গেল। একই দিনে তীরন্দাজিতে জোড়া ইতিহাস করল ভারত। বার্লিনে বিশ্ব তিরন্দাজির ফাইনালে ভারতের ওজাস হারালেন পোল্যান্ডের লুকাসকে। ফাইনালে ১৫০ পয়েন্ট স্কোর করেন ওজাস। তবে ফাইনালের প্রতিযোগিতা নেহাত সহজ ছিল না। সামনে ছিল কঠিন প্রতিপক্ষ। সমানে সমানে লড়াই চলতে থাকে। এক ইঞ্চিও জায়গা কেউ কাউকে ছেড়ে দেয়নি। কিন্তু ফাইনালে বাজিমাত করে চলে যান ভারতের তিরন্দাজ (Archery)। ১৫০-১৪৯ পয়েন্টে জেতেন ওজাস।

    তিরন্দাজিতে (Archery) তিনি বিশ্ব চ্যাম্পিয়ন অদিতি

    প্রসঙ্গত, ওজাসের আগেই ভারতের ১৭ বছরের কন্যা অদিতি স্বামী ইতিহাস গড়েন। তিরন্দাজিতে (Archery) তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হন। অদিতি ভারতের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন। সামনে ছিলেন মেক্সিকোর প্রতিপক্ষ আন্দ্রেয়া।  আন্দ্রেয়া পরাস্ত হন অদিতির কাছে ১৪৯-১৪৭ ব্যবধানে। গত মাসে তিরন্দাজির যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপেও জিতেছিলেন তিনি।

    ১১ বছর বয়স থেকেই তিরন্দাজিতে (Archery) হাতপাকাতে শুরু করেছিলেন অদিতি

    শুক্রবার, দলগতভাবে ভারতের মেয়েরা সোনা জিতেছিল। বিশ্ব তিরন্দাজি (Archery) চ্যাম্পিয়নশিপ প্রথমবার জেতে ভারত। সেই দলে ছিলেন অদিতিও। তিনি ছাড়া বাকি দুজন ছিলেন জ্যোতি সুরেখা ভেন্নাম ও প্রণীত কৌর। এই চ্যাম্পিয়নশিপের (World Archery Championships) ফাইনালে ওঠার পথ একেবারেই মসৃণ ছিল না। সামনে ছিল একাধিক কঠিন প্রতিপক্ষ। কিন্তু সমস্ত বাধা টপকে ফাইনালে ওঠে ভারতের মেয়েরা। সেমি ফাইনালেও ছিল কঠিন লড়াই কলম্বিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচেও ভারত ২২০-২১৬ ব্যবধানে জিতেছিল। ভারতের মেয়েদের দল কোয়ার্টার ফাইনালে পরাস্ত করে চাইনিজ তাইপেকে। ব্যবধান ছিল ২২৮-২২৬। এবার ব্যক্তিগত বিভাগেও সোনা জিতলেন অদিতি। জানা গিয়েছে, মাত্র ১১ বছর বয়স থেকেই তিরন্দাজিতে (Archery) হাতপাকাতে শুরু করেছিলেন অদিতি। চলতি বছরের শুরুতেই তীরন্দাজির বিশ্বকাপে অনূর্ধ্ব ১৮ বিভাগে রেকর্ড করেছিলেন অদিতি। ৭২০ পয়েন্ট এর মধ্যে ৭১১ পেয়েছিলেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • World Archery Championships: বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়লেন ভারতের মেয়েরা

    World Archery Championships: বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়লেন ভারতের মেয়েরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের মেয়েরা ইতিহাস গড়ল বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে। বিশ্ব তিরন্দাজি  চ্যাম্পিয়নশিপে (World Archery Championships) দলগতভাবে দেশকে সোনা এনে দিল দেশের তিনকন্যা। মেক্সিকোকে হারিয়ে এই ইতিহাস তৈরি করলেন জ্যোতি সুরেখা ভেন্নাম, অদিতি স্বামী ও প্রণীত কৌর। বার্লিনে তিরন্দাজির ফাইনালে মেক্সিকোকে ২৩৫-২২৯ ব্যবধানে হারায় ভারতের মেয়েরা। বিশ্ব তিরন্দাজি  চ্যাম্পিয়নশিপে (World Archery Championships) এই প্রথম দেশকে সোনার পদক এনে দিলেন তাঁরা। 

    ফাইনালে ওঠার পথ

    এই চ্যাম্পিয়নশিপের (World Archery Championships) ফাইনালে ওঠার পথ একেবারেই মসৃণ ছিল না। সামনে ছিল একাধিক কঠিন প্রতিপক্ষ। কিন্তু সমস্ত বাধা টপকে ফাইনালে ওঠে ভারতের মেয়েরা। সেমি ফাইনালেও ছিল কঠিন লড়াই কলম্বিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচেও ভারত ২২০-২১৬ ব্যবধানে জিতেছিল। ভারতের মেয়েদের দল কোয়ার্টার ফাইনালে পরাস্ত করে চাইনিজ তাইপেকে। ব্যবধান ছিল ২২৮-২২৬।

    ট্যুইট ওয়ার্ল্ড আর্চারির তরফ থেকে 

    ভারতের এই সোনা জয়ের ইতিহাসকে শেয়ার করেছে ওয়ার্ল্ড আর্চারির অফিসিয়াল টুইট হ্যান্ডেল। এবং সেখানে লেখা হয়েছে, ‘‘ভারতের ঐতিহাসিক জয়। বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপের (World Archery Championships) নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পাওয়া গেল।’’

    ট্যুইট প্রধানমন্ত্রীর

    ভারতের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিও। তিনি তাঁর ট্যুইটারে লেখেন, ‘‘আমাদের ভারতীয়দের জন্য গর্বের বিষয়। প্রথমবার বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপ (World Archery Championships) থেকে সোনা জিতেছেন আমাদের মেয়েরা। সবাইকে শুভেচ্ছা জানাই। তাঁদের কঠোর পরিশ্রম, অধ্যাবসায়ের ফল পেয়েছেন তাঁরা।

    কী বলছেন সোনার মেয়েরা?

    ইতিহাস তৈরির পরে স্বভাবতই উচ্ছ্বসিত তিন সোনার মেয়ে। তাঁদের মধ্যে অদিতি স্বামী বলছেন, ‘‘দেশের হয়ে প্রথমবার সোনা জিতলাম। এটা দারুন অনুভূতি। ভাল ফল করার ব্যাপারে আমরা প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলাম। প্রতিপক্ষ কারা তা নিয়ে কখনও ভাবিনি। শুধু মন দিয়েছিলাম সঠিক লক্ষ্যে তির ছোড়ার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Paschim Medinipur: হুইল চেয়ারে বসেই ‘ড্রাগন বোট বিশ্ব চ্যাম্পিয়নশিপে’ ঘাটালের অপূর্ব

    Paschim Medinipur: হুইল চেয়ারে বসেই ‘ড্রাগন বোট বিশ্ব চ্যাম্পিয়নশিপে’ ঘাটালের অপূর্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্ঘটনায় মৃত্যু পর্যন্ত হতে পারত। ভগবান সহায়, হয়নি। পরে অসুস্থতায় মৃত্যু একরকম নিশ্চিত, এমনটা ভেবেছিলেন চিকিৎসকরাও। কিন্তু বেঁচে আছেন অপূর্ব সামন্ত। তখন কোনও স্বপ্নই ছিল না তাঁর চোখে। পরিবারের লোককে চিকিৎসক বলেই দিয়েছিলেন, হাতে বেশি সময় নেই। ভগবানকে ডাকার পাশাপাশি, ছেলে যা যা ভালবাসে, সে সব খাওয়ানোর কথাও বলেছিলেন। দিয়েছিলেন শেষ দিনগুলি সুখে কাটানোর পরামর্শও। যাঁর সম্পর্কে এই সব পরামর্শ, সেই অপূর্ব সামন্তও তখন নিজের মৃত্যুই চেয়েছেন। কিন্তু এখন ঘাটালের (Paschim Medinipur) সেই যুবক অপূর্ব স্বপ্ন দেখান অনেককে। হুইল চেয়ারে বসেই দেশকে সম্মানিত করার স্বপ্ন দেখেন নিজে। এবার প্রথম বিদেশেও যাচ্ছেন স্বপ্ন সফল করতে।

    চোখেমুখে দেশের জন্য পদক জেতার স্বপ্ন (Paschim Medinipur)

    আগামী সোমবার থেকে তাইল্যান্ডে শুরু হচ্ছে ‘ড্রাগন বোট বিশ্ব চ্যাম্পিয়নশিপ’। তাতে ভারতীয় প্যারা দলের প্রতিনিধি অপূর্ব। তিনি বললেন, ‘‘আপাতত আমার একটাই স্বপ্ন। দেশের হয়ে পদক জয়।’’ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল শহর থেকে অনেকটাই দূরে দাসপুরের দুবরাজপুর গ্রামে বাড়ি অপূর্বর। ২০১৭ সালে মারাত্মক বাইক দুর্ঘটনা। বাইকের হ্যান্ডেলটা ভেঙে ঢুকে গিয়েছিল কোমরে। প্রথম বার সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ফিরলেন। কিন্তু মেরুদণ্ডের আঘাত শয্যাশায়ী করে দেয়। দিনের পর দিন বিছানায় শুয়ে থাকতে থাকতে ‘বেড সোর’ হয়ে যায়। এক সময়ে পিঠে ‘সংক্রমণ’ হয়ে যায়। তখনই জবাব দিয়ে দেন স্থানীয় (Paschim Medinipur) চিকিৎসকরা। আর অপূর্ব কোনও রকমে বাইরের দিকে চেয়ে থাকতেন এক ফালি জানালা দিয়ে। জানালা নয়, অপূর্ব প্রথম বার আলো দেখতে পেয়েছিলেন ফেসবুকে। তাঁর শরীরের অবস্থার কথা জেনে ফেসবুকেরই এক বন্ধু জানান, চিকিৎসা আছে। সঠিক জায়গায় গেলে চিকিৎসা করানো যায়। একটু একটু করে স্বপ্ন দেখতে শুরু করেন অপূর্ব। তাইল্যান্ড রওনা হওয়ার আগে অবশ্য তাঁর চোখেমুখে অনেক স্বপ্ন। আগে হুইল চেয়ারে ম্যারাথনে অংশ নিয়েছেন। বাস্কেটবল, ভলিবলও খেলেছেন। কিন্তু এখন ড্রাগন বোটই তাঁর মূল খেলা।

    হুইল চেয়ার ব্যবহারের প্রশিক্ষণও দেন (Paschim Medinipur)

    ড্রাগন বোট খেলা এখনও ভারতে তেমন জনপ্রিয় না-হলেও দিন দিন তা বাড়ছে বলে দাবি করলেন অপূর্ব। তিনি জানালেন, সম্প্রতি জাতীয় স্তরের প্রতিযোগিতা হয় বিহারে। সেখানে বাংলার প্যারা দল চ্যাম্পিয়নও হয়। এবার ভারতীয় প্যারা দলে অপূর্ব-সহ রয়েছেন পাঁচ জন। তবে তিনিই একা হুইল চেয়ারে বসা প্রতিনিধি (Paschim Medinipur)। কলকাতায় এক বার একটি প্যারা ম্যারাথনে যোগ দিতে এসেছিলেন অপূর্ব। সেই সময়ে আলাপ হয় কলকাতার নিউরো রিহ্যাব চিকিৎসক সুপর্ণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। পরে অপূর্বর প্রশিক্ষণ থেকে এই বিদেশযাত্রায় পাশে রয়েছেন সুপর্ণ। তিনি বলেন, ‘‘অপূর্ব খেলাধুলোর চেয়েও বড় যে কাজটি করে, তা হল হুইল চেয়ারে বসে হুইল চেয়ার ব্যবহারের প্রশিক্ষণ দেয়। খুবই বড় একটা কাজ। ও শেখায়, হুইলচেয়ারে বসেও কী ভাবে ব্যালান্স রেখে খেলাধুলো করা যায়, কী ভাবে সব কাজ স্বনির্ভরতার সঙ্গে করা যায়।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Howrah: যুব কমনওয়েলথ গেমসে সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করল কোয়েল

    Howrah: যুব কমনওয়েলথ গেমসে সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করল কোয়েল

    মাধ্যম নিউজ ডেস্ক:  ভারোত্তলনে জুনিয়র মহিলা ৪৯ কেজি বিভাগে বাংলার মুখ উজ্জ্বল করল হাওড়ার (Howrah) কোয়েল বর। যুব কমনওয়েলথ গেমসে সোনা জিতে বাড়ি ফিরল সাঁকরাইলের মহিষগোট এলাকার এই ছোট্ট মেয়েটি। কোচ অষ্টম দাস থেকে শুরু করে সকলেই খুশি কোয়েলের এই সাফল্যে। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার কোয়েলকে সংবর্ধনা জানানো হয়।

    কীভাবে এল এই সাফল্য (Howrah)?

    সাঁকরাইলের (Howrah) মহিষগোট এলাকার বাসিন্দা সবে ১৩ উত্তীর্ণ কোয়েলের এক ছোট ভাই রয়েছে। বাবা মুটে মজুরের কাজ করেন। খুবই গরিব পরিবারের কোয়েলের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বড় কিছু হওয়ার। বিশেষ করে খেলার প্রতি তার ঝোঁক ছিল অনেক বেশি। কোয়েল জানায়, ছোটবেলা থেকেই সে নিয়মিত এক বেলা করে প্র্যাকটিস করত। বছর দুয়েক আগে থেকে দুবেলা করে প্র্যাকটিস শুরু করে। অবশেষে যে সে সাফল্য পেয়েছে, খুবই ভালো লাগছে। আগামী দিনে আরও বড় সাফল্যের শীর্ষে পৌঁছাতে চায় সে। কোয়েল জানায়, ছোট থেকেই পড়ার ফাঁকে ফাঁকে খেলতে বেরিয়ে যেত। তবে জুনিয়র বিভাগের এই সাফল্য সবে শুরু বলে মনে করে সে। কোয়েল বলেন, আগামী দিনে কঠোর পরিশ্রম করেই সাফল্যের শীর্ষে পৌঁছাতে চায় সে।

    মেয়ের সাফল্যে খুশি বাবা (Howrah)

    মেয়ের এই সাফল্যে খুশি কোয়েলের বাবা মিঠুন বর। তিনি জানান, নিজে সেভাবে পড়াশোনা করতে পারেনি। তাই ছেলে-মেয়েকে পড়াশোনা এবং খেলাধূলায় পারদর্শী করার স্বপ্ন ছিল। আজ এই স্বপ্ন সার্থক হল। তাঁর গ্রাম (Howrah) থেকে আগে আন্তর্জাতিক ক্ষেত্রে এই ধরনের কোনও সাফল্য আসেনি বলে তিনি জানান। গত বছর হাওড়ারই ছেলে অচিন্ত্য শিউলি কমনওয়েলথ গেমসে ভারোত্তলনে সোনা জিতেছিল। তারপর জুনিয়র বিভাগে কোয়েলের এই সাফল্য হাওড়ার মুকুটে আরও একটা নতুন পালক জুড়ল।

    রূপো আসবেই, নিশ্চিত ছিলেন কোচ

    কোচ অষ্টম দাস বলেন, অচিন্ত্যর ক্ষেত্রেও তাঁরা আগেই বলেছিলেন যে অচিন্ত্যের (Howrah) সোনা জয় নিশ্চিত। কোয়েলের ক্ষেত্রেও তিনি জানিয়েছিলেন, যদি কোনও ভাবে অসুস্থ হয়ে না পড়ে, তাহলে সোনা জয় করতে না পারলেও অন্তত কোয়েলের ঝুলিতে রূপো আসবে। কোয়েল সোনা নিয়েই ফিরেছে তার নিজের গ্রামে। উজ্জ্বল করেছে গ্রামের মুখ। আর্থিকভাবে পিছিয়ে পড়া গ্রামকে তুলে ধরেছে বিশ্বের দরবারে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Gold: ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার দৌড়ে প্রথম হয়ে সোনা জিতল উত্তর দিনাজপুরের সোনিয়া

    Gold: ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার দৌড়ে প্রথম হয়ে সোনা জিতল উত্তর দিনাজপুরের সোনিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের হয়ে শ্রীলঙ্কার মাটিতে দৌড়ে প্রথম স্থান অধিকার করে সোনা (Gold) জিতে দেশের নাম উজ্জ্বল করলেন রায়গঞ্জের মেয়ে সোনিয়া বৈশ্য। শ্রীলঙ্কা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ অংশগ্রহণ করে ৪০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করেন সোনিয়া। গত ২৮ শে জুলাই থেকে ৩০ শে জুলাই এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল শ্রীলংকার কলম্বোতে। সেখানে মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত ছাড়াও বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। সেখানে সকলকে হারিয়ে দেশের মুখ উজ্জ্বল করে উত্তর দিনাজপুরের সোনার মেয়ে।

    সোনিয়ার লক্ষ্য এশিয়ান গেমস

    উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের নেতাজীপল্লির বাসিন্দা সোনিয়া। তাঁর বাবা বরেন বৈশ্য একজন ব্যবসায়ী। ছোটবেলা থেকেই সোনিয়ার স্বপ্ন ছিল যে বড় হয়ে একজন অ্যাথলেটিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। এই স্বপ্নপূরণে সম্পূর্ণরূপে তাঁর পাশে দাঁড়ায় তাঁর বাবা বরেনবাবু। রায়গঞ্জে খেলা শুরু করে বর্তমানে বিদেশের মাটিতে নিজের প্রতিভাকে তুলে ধরে দেশের নাম উজ্জ্বল করেছেন রায়গঞ্জের এই সোনার (Gold) মেয়ে সোনিয়া। এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি। তাঁর সামনের লক্ষ্য এশিয়ান গেমস ২০২৩, যা অনুষ্ঠিত হবে চিনে। সেখানে অংশগ্রহণ করে দেশের হয়ে সোনা  আনতে দিনরাত পরিশ্রম করে চলেছে তিনি। বর্তমানে সোনিয়া পুনেতে ন্যাশনাল অ্যাথলেটিক্স ক্যাম্পে রয়েছেন। উল্লেখ্য, শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই খেলায় তার ইভেন্ট ছিল ৪০০ মিটার দৌড়। তার ইভেন্টে প্রথম হয়েছে সোনিয়া। দ্বিতীয় হয়েছে ভারতেরই দিসনা ম্যাথিউ এবং তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলংকার একজন প্রতিযোগী। তাঁদের এই সাফল্যকে কুর্নিশ জানিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরও।

    কী বললেন সোনিয়ার বাবা?

    সোনিয়ার এই সাফল্যে খুশির হাওয়া তাঁর পরিবারেও। তাঁর বাবা বলেন বরেন বৈশ্য বলেন,” মেয়ে শ্রীলঙ্কায় দেশের হয়ে ৪০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে সোনা (Gold) জিতেছে। মেয়ের জন্য আমাদের গর্ব হচ্ছে। অনেকদিন ধরে ও দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছিল না, এবার পেল। আশা করি সামনে এশিয়ান গেমসে ও দেশের হয়ে খেলে দেশের নাম উজ্জ্বল করবে এটাই প্রার্থনা করি।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Team India: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয় পেল ভারত! তবে চিন্তায় রাখল ব্যাটিং

    Team India: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয় পেল ভারত! তবে চিন্তায় রাখল ব্যাটিং

    মাধ্যম নিউজ ডেস্ক: দুবারের বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজ এবার বিশ্বকাপে সুযোগ পায়নি। তাদের বিরুদ্ধে সহজ জয় পেল ভারত (Team India)।  প্রথমে বল করে ওয়েস্ট ইন্ডিজকে ১১৪ রানে মুড়ে দেয় ভারতীয় টিম। একদিনের ম্যাচে ১১৫ রানের লক্ষ্য ছিল যথেষ্ঠ সহজ। কিন্তু ১১৫ রান তুলতে গিয়েও পাঁচ উইকেট খোয়াতে হয় ভারতকে (Team India)।

    টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রোহিত

    বৃহস্পতিবার টস জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক (Team India) রোহিত। টস জিতে তিনি  বলেন, ‘‘প্রথমে বল করব। কোনও বিশেষ কারণ নেই আগে বল করার। নিজেদের বিভিন্ন ভাবে পরখ করে নিতে চাই। দল হিসাবে আমরা কেমন সেটা দেখে নিতে চাই। বিশ্বকাপের আগে নিজেদের চিন্তাভাবনাগুলো পরিষ্কার রাখতে চাই আমরা। ফলাফলটাও গুরুত্বপূর্ণ। একাধিক ক্রিকেটারকে এই সময়ে দেখে নেওয়া হবে। তাই বলে জয় ছাড়া অন্য কিছু ভাবছি না।’’ শুরু থেকেই দাপট দেখাতে থাকে ভারত। মাত্র ৪৫ রানের মধ্যে তিন উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষমেষ ১১৪তেই থামতে হয় ক্যারিবিয়ানদের। কুলদীপ তিন ওভার বল করে চারটি উইকেট নেন। অন্যদিকে জাডেজা নেন তিনটি উইকেট। 

    ব্যাটিং কিন্তু চিন্তায় রেখেছে ভারতীয় টিমকে (Team India)

    সহজ লক্ষ্য থাকায় রোহিত ওপেন করেননি। শুভমন গিল এবং ঈশান কিশন ভারতীয় ইনিংসের (Team India) শুরু করেন। ঈশান ৫২ রান করেন। কিন্তু শুভমন মাত্র সাত রানে আউট হন। তিন নম্বরে বিরাট কোহলি নামেননি। তাঁর জায়গায় নেমেছিলেন সূর্যকুমার। হতাশ করলেন তিনি। চার নম্বরে নামা হার্দিক পাণ্ড্যও আউট হন। শেষ পর্যন্ত নামতেই হয় রোহিতকে। রোহিত এবং জাডেজার জুড়ি ম্যাচ শেষ করেন।  ১১৫ রান তুলতে ২২.৫ ওভার লেগে যায় ভারতের। আইপিএল-এ ঝড় তোলা শুভমন, ঈশান, সূর্যকুমাররা এভাবে ব্যর্থ হবেন তা ভাবেননি কেউ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Durand Cup 2023: ট্রফি নিয়ে ৬৫ তলা থেকে ঝাঁপ দুই সেনাকর্তার, কলকাতায় অভিনব উদ্বোধন ডুরান্ড কাপের

    Durand Cup 2023: ট্রফি নিয়ে ৬৫ তলা থেকে ঝাঁপ দুই সেনাকর্তার, কলকাতায় অভিনব উদ্বোধন ডুরান্ড কাপের

    মাধ্যম নিউজ ডেস্ক: পরিকল্পনা সারা হয়েছিল আগেই। সেই মতো ছিল প্রস্তুতিও। শেষ বেলায় বৃষ্টির ফলে ঘটে সাময়িক ছন্দপতন। হয় বিলম্বও। কিন্তু, প্রতিকূল আবহাওয়াও বাধা হয়ে দাঁড়াতে পারেনি। মঙ্গলবার বিকেলে এক অভিনব দৃশ্যের সাক্ষী থাকল মহানগরবাসী। শহর কলকাতা তো বটেই, পূর্ব ভারতের সর্বোচ্চ বহুতল ‘দ্য ৪২’-র ছাদ থেকে ঝাঁপ দিলেন দুই সেনাকর্তা। হাজার হাজার মানুষ দেখলেন, কীভাবে ধীরে ধীরে তাঁরা প্যারাশ্যুট করে নেমে এলেন ব্রিগেডের মাঠে। সঙ্গে নিয়ে নামলেন সুদর্শন ট্রফি। এভাবেই মঙ্গলবার কলকাতায় ডুরান্ড কাপের (Durand Cup 2023) উদ্বোধন হল। কয়েকদিন পরেই শুরু হবে ১৩২তম ডুরান্ড কাপ। তার আগে, এশিয়ার সব থেকে প্রাচীন এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনে অভিনবত্ব দেখাল ভারতীয় সেনা (Indian Army)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনার পূর্বাঞ্চলীয় প্রধান জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল আর পি কলিতা। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাসও।

    কী এই বেস জাম্পিং?

    দেশের ১৪টি শহর ঘুরে ডুরান্ড কাপের ট্রফি (Durand Cup 2023) এসেছে কলকাতায়। দেরাদুন, উধমপুর, জয়পুর, পুনে, মুম্বই, কারওয়ার, এজিমালা, কোচি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, গুয়াহাটি, শিলং এবং কোকড়াঝোড় থেকে এবার ডুরান্ড কলকাতায়। ফলে, তাকে ‘ফ্ল্যাগ-ইন’ বা স্বাগত জানানোর প্রক্রিয়াকে স্মরণীয় করতে সেনার (Indian Army) তরফে এমন এক অভিনব উদ্যোগ নেওয়া হয়। সামরিক পরিভাষায় এধরনের ঝাঁপ দেওয়াকে বলা হয়ে থাকে ‘বেস জাম্পিং’। এটি একটি অ্যাডভেঞ্চার স্পোর্টস। কোনও বহুতলের ছাদ কিংবা কোনও সেতু থেকে ঝাঁপ দেওয়া হয়। আর এই ঝাঁপ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই প্যারাশুট খুলে দেওয়া হয়। তারপর ধীরে ধীরে ওই ব্যক্তি মাটিতে নেমে আসেন। বলা বাহুল্য, এই জিনিস আগে কখনও দেখেনি কলকাতা। সেই কারণে, বাছা হয়, ‘দ্য ৪২’-কেই। কারণ, এর চেয়ে ভালো আর কী-ই বা হতে পারতো। পূর্ব পরিকল্পনা মতো, মঙ্গলবার বিকালে ময়দান সংলগ্ন ‘দ্য ৪২’-র ৬৫ তলা থেকে প্রথমে ঝাঁপ দেন সেনার অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন কমল সিংহ ওবের। সরাসরি ময়দানে গিয়ে ল্যান্ড করেন তিনি। তার কিছু ক্ষণ পরে একই জায়গা থেকে ঝাঁপ দেন সেনার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সত্যেন্দ্র বর্মা। তিনিও ল্যান্ড করেন নির্দিষ্ট জায়গায়।

    কবে শুরু ডুরান্ড কাপ?

    আগামী ৩ অগাস্ট থেকে শুরু হবে ডুরান্ড কাপ (Durand Cup 2023)। মোট ২৪টি ক্লাব এই টুর্নামেন্টে অংশ নেবে। তার মধ্যে ১৯টি দল ভারতের। ইস্টবেঙ্গল, মোহনবাগান-সহ একাধিক জনপ্রিয় ক্লাব অংশ নেবে ডুরান্ড কাপে। এ বারে ডুরান্ড হবে গুয়াহাটি, কোকরাঝাড় এবং কলকাতায়। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ন্টসের মুখোমুখি বাংলাদেশ আর্মি। উদ্বোধনী ম্যাচ খেলা হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। ৪ জুলাই মহামেডান স্পোটিংসের প্রথম ম্যাচ। বিপক্ষে মুম্বই সিটি। কিশোর ভারতীতে খেলা হবে ওই ম্যাচ। আর ৬ তারিখ বাংলাদেশ আর্মি বিরুদ্ধে নামছে লাল-হলুদ বাহিনী। সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে শতাব্দী প্রাচীন টুর্নামেন্ট। তবে সবচেয়ে বেশি অপেক্ষা কলকাতা ডার্বির। ডুরান্ড কাপেই হতে চলেছে মরশুমের প্রথম বড় ম্যাচ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে জনসমক্ষে এলেন মেসি! বার্ষিক বেতন কত জানেন?

    Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে জনসমক্ষে এলেন মেসি! বার্ষিক বেতন কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইন্টার মায়ামির হয়ে প্রথম জনসমক্ষে এলেন লিয়োনেল মেসি (Lionel Messi)। ভারতীয় সময় সোমবার ভোরে আনুষ্ঠানিক ভাবে মেসিকে হাজির করাল তাঁর ক্লাব মায়ামি। জানা গিয়েছে, শুক্রবার মাঠে নামতে পারেন তিনি।

    সমর্থকদের উল্লাস ধ্বনি ময়দানে

    ঝড়-বৃষ্টির কারণে অনুষ্ঠান কিছুটা সময় এদিন পিছিয়ে যায়। যদিও নির্ধারিত সময়েই মাঠে স্ত্রী, সন্তানদের নিয়ে হাজির হয়ে গিয়েছিলেন এলএম-১০। গ্যালারিও ছিল ভিড়ে ঠাসা। মাঠের একেবারে কেন্দ্রে সাজানো হয়েছিল মঞ্চ। যদিও সব কিছু আয়োজনের পরেই বাধ সাধে বৃষ্টি। বৃষ্টি থামার পর আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ককে (Lionel Messi) নিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। মঞ্চে তখন হাজির ইন্টার মায়ামির সহ-সভাপতি ডেভিড বেকহ্যাম-সহ অন্য কর্মকর্তারা। মেসি প্রকাশ্যে আসতেই ইন্টার মায়ামি সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। আতস বাজির আলোর মালা তখন ফ্লোরিডার আকাশে। পরে মঞ্চে আসেন মেসির স্ত্রী এবং তিন সন্তান। জানা গিয়েছে, এদিন ফোর্ট লডারেবলে মেসি বরণে হাজির ছিলেন ২২ হাজার দর্শক। সেখানে মেসির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হল দলের অন্য ফুটবলারদের। পপ তারকা শাকিরার গানে নাচে মেতে ওঠেন দর্শকরা। জানা গিয়েছে, সোমবার ১৭ জুলাই ইন্টার মায়ামি বিশেষ সাংবাদিক বৈঠক করবে মেসিকে নিয়ে। আনুষ্ঠানিক ভাবে মেসির হাতে এদিন তুলে দেওয়া হল ক্লাবের জার্সি।

    কী বলছেন মেসি (Lionel Messi)?

    শনিবারই চুক্তিপত্রে সই করেছেন মেসি। জানা গিয়েছে, মেসি তাঁর প্রিয় ১০ নম্বর জার্সি পরেই খেলবেন। ইতিমধ্যে সমাজমাধ্যমে ইন্টার মায়ামি যে ভিডিয়ো দিয়েছে, তাতে দেখা যাচ্ছে মেসির (Lionel Messi) গায়ে ১০ নম্বর জার্সি। সামনে এসেছে মেসির বিবৃতি। তাতে মেসি বলেছেন, ‘‘আমেরিকা এবং ইন্টার মায়ামিতে ফুটবল জীবনের নতুন অধ্যায় শুরু করছি। দারুণ উত্তেজনা হচ্ছে। আমার কাছে এটা একটা দুর্দান্ত সুযোগ। সবাই মিলে এই সুন্দর প্রকল্পটাকে এগিয়ে নিয়ে যাব। এক সঙ্গে কাজ করে নতুন কিছু অর্জনের লক্ষ্যমাত্রা ঠিক করেছি আমরা। এটাই এখন আমার নতুন বাড়ি। সকলকে সাহায্য করার জন্য মুখিয়ে রয়েছি।’’ 

    মেসির (Lionel Messi) বেতন কতো জানেন?

    মার্কিন ও ইউরোপীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে জানানো হয়েছে, লিও মেসির (Lionel Messi) বার্ষিক বেতন হতে চলেছে ৫০ থেকে ৬০ মিলিয়ন। অর্থাৎ ভারতীয় মুদ্রায় যে অর্থের পরিমাণ প্রায় ৬০০ কোটি টাকা। মানে মাসে ৫০ কোটি বেতন। তবে রোজগার যেমন বেশি, তেমনই করের টাকাও অনেকটাই গুনতে হয় আর্জেন্তাইন সুপারস্টারকে। আমেরিকা সরকার তাঁর কাছে নেয় মোটা অঙ্কের কর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share