Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Wimbledon 2023: জাবেউরকে হারিয়ে উইম্বলডন খেতাব জয় মার্কেতার

    Wimbledon 2023: জাবেউরকে হারিয়ে উইম্বলডন খেতাব জয় মার্কেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৯ সালে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন মার্কেতা ভনদ্রুসোভাই। এর পর মাঝখানে কেটে গিয়েছে ৪টি বছর। কোনও গ্র্যান্ড স্লামেরই ফাইনালে ওঠা হয়নি। উইম্বলডনে (Wimbledon 2023) সেই মার্কেতা ভনদ্রুসোভাই চ্যাম্পিয়ন হলেন।

    খেতাব জিতলেন মার্কেতা

    মহিলাদের সিঙ্গলসে খেতাব জিতলেন তিউনিশিয়ার ওনস জাবেউরকে স্ট্রেট সেটে হারিয়ে। চার বছর আগে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন, তখন তাঁকে নিয়ে মাতামাতিও হয়। চেক প্রজাতন্ত্রের এই তরুণী জিততে পারেননি। ফাইনালের পরে কার্যত হারিয়ে যান তিনি। কিন্তু এভাবে কামব্যাক! একেবারে আশ্চর্য করে দিয়েছেন সবাইকে। কেরিয়ারের সবচেয়ে বড় ব্রেক থ্রু!তিউনিশিয়ার ওনস জাবেউরের বিরুদ্ধে দূর্দান্ত খেললেন মার্কেতা। ৬-৪, ৬-৪ ব্যবধানে স্ট্রেট সেটে জিতলেন। চেক প্রজাতন্ত্রের তৃতীয় খেলোয়াড় হিসেবে উইম্বলডন (Wimbledon 2023) জয় মার্কেতার। ডব্লিটিএ ব়্যাঙ্কিংয়ে তাঁর স্থান ৪২! এত নীচের ক্রমতালিকায় থেকে এ এক অনন্য রেকর্ড।

    ফাইনালে ফেভারিট ছিলেন জাবেউর

    অন্যদিকে গত কয়েক বছর মহিলাদের টেনিসে নজর কেড়েছেন ওনস জাবেউর। এবারও উইম্বলডনের (Wimbledon 2023) ফাইনালে উঠতে তাঁকে অনেক ধাপই পেরতে হয়েছে। পেত্রা কিতোভা, এলিনা রিবাকিনা, আরিয়ানা সাবালেঙ্কার মতো তারকাদের পরাস্ত করতে হয়েছে তাঁকে। ফাইনালেও ফেভারিটই ছিলেন জাবেউর, কিন্তু সবাইকে চমকে জিতে যান মার্কেতা। প্রসঙ্গত, গত পাঁচটি গ্র্যান্ড স্লামে এটা ছিল জাবেউরের তৃতীয় ফাইনাল। প্রথম রাউন্ড থেকে জাবেউরের আগ্রাসী খেলা দর্শকদের নজর কাড়ে। ফাইনালের দিকে যত এগোচ্ছিলেন ততই যেন অপ্রতিরোধ্য হয়ে উঠছিলেন জাবেউর। কিন্তু ফাইনালে ভুল করার কারণেই মিলল না খেতাব। হাই ভোল্টেজ ফাইনালে জাবেরের ‘আনফোর্সড এরর’-এর (অনিচ্ছাকৃত ভুল) সংখ্যা ৩১। যেখানে মার্কেতা মাত্র ১৩টি মেরেছেন। ফলে ফাইনালে ফেভারিট থাকলেও নিজের ভুলের কারণে ম্যাচটা হাতছাড়া হল তাঁর। প্রথম সেটে এক সময় জেতার মুখেও ছিলেন তিনি। কিন্তু টানা চারটি গেম জিতে খেতাব জয় করেন মার্কেতা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Team India Jersey: ‘টিম ইন্ডিয়া নাকি টিম ড্রিম ১১?’ রোহিতদের নতুন জার্সি দেখে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা

    Team India Jersey: ‘টিম ইন্ডিয়া নাকি টিম ড্রিম ১১?’ রোহিতদের নতুন জার্সি দেখে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: টেস্ট ক্রিকেটের (Test Cricket) জার্সি মানেই সাদা, এমনটাই জানে ক্রিকেট প্রেমীরা। কিন্তু ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই বদলে গেল টিম ইন্ডিয়ার জার্সি (Team India Jersey)। তবে রোহিতদের এই নয়া জার্সি দেখে ভারতীয় ক্রিকেট সমর্থকেরা কার্যত হতাশ হয়ে পড়েছেন। টিম ইন্ডিয়ার এই নয়া জার্সিতে কোথাও ভারতের নাম উল্লেখ করা হয়নি। দেশের জার্সি নাকি ড্রিম ১১ এর জার্সি তা বুঝতে পারছেন না সমর্থকেরা।

    নতুন জার্সি কেমন

    কয়েকদিন আগেই ভারতের জার্সির (Team India Jersey) প্রধান স্পনসর হিসেবে ফ্যান্টাসি ক্রিকেট অ্যাপ ড্রিম ১১ এর সঙ্গে চুক্তি হয়েছে বিসিসিআইয়ের। এই সংস্থার সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের ৩৫০ কোটি টাকার চুক্তি হয়েছে। এবার তাই টিম ইন্ডিয়ার নতুন জার্সির সামনে জ্বলজ্বল করছে ড্রিম-১১ -এর লোগো। টিম ইন্ডিয়ার এই নতুন টেস্ট জার্সিতে কাঁধের উপর তিনটে নীল রংয়ের স্ট্রাইপ দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি বুকের উপর লাল রংয়ে লেখা রয়েছে ড্রিম ইলেভেন। ভারতীয় টেস্ট ক্রিকেট দলের জার্সিতে লাল রং দেখেই সমর্থকেরা বেজায় ক্ষিপ্ত হয়েছেন। তাঁদের কথায়, এই লাল রংয়ের কারণে টেস্ট জার্সিটা একটু বেশিই রঙিন লাগছে। দেখে মনে হচ্ছে যে এটা টেস্ট নয়, যেন একদিনের ক্রিকেট দলের জার্সি।

    আরও পড়ুন: দলে নেই রিঙ্কু! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০-র স্কোয়াড ঘোষণা ভারতের

    ড্রিম ১১ লেখাতে আপত্তি

    সম্প্রতি ট্যুইটারে ভারতীয় ক্রিকেটারদের নতুন টেস্ট জার্সিতে (Team India Jersey) ফটোশুটের ছবি ভাইরাল হয়েছে। যা দেখে নেটিজেনদের বক্তব্য, বিখ্যাত ক্রীড়া সরঞ্জাম ও পোশাক প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস ভারতের নতুন জার্সি বানিয়েছে। কিন্তু তাতে  লাল রংয়ের ড্রিম ১১ লেখা ভীষণ দৃষ্টিকটু লাগছে।

    তাই এক সমর্থক লিখেছেন, ‘অ্যাডিডাস সুন্দর জার্সি বানিয়েছিল, তাতে ড্রিম ১১ লেখাটা পুরো জল ঢেলে দিল।’ টিম ইন্ডিয়ার এক সমর্থক লিখেছেন, ‘ড্রিম ১১ এর থেকে স্টার, বাইজুস লেখা জার্সি অনেক ভালো ছিল। পুরনো সাহারা জার্সিও ফিরিয়ে আনলে ভালো হত।।’

    চলতি বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কোনও স্পনসর ছাড়াই খেলেছিল ভারত। সেই সময় টিম ইন্ডিয়ার জার্সিতে বড় করে লেখা ছিল ইন্ডিয়া। একাধিক ক্রিকেট সমর্থক নতুন ড্রিম ১১ লেখা জার্সি দেখে স্পনসর ছাড়া ওই জার্সিটিকে বেশি ভালো বলছেন। যদিও চুক্তি অনুসারেই নতুন জার্সি তৈরি করা হয়েছে। আসলে কোনও দ্বিপাক্ষিক সিরিজে ভারতীয় ক্রিকেট দলের জার্সির সামনে সবসময়ই স্পনসরের নাম উল্লেখ থাকে। কোনও আইসিসি টুর্নামেন্ট খেলতে নামলে তখন দেশের নাম উল্লেখ করা হয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • World Cup 2023: ওয়েস্ট ইন্ডিজের হার লজ্জার! ট্যুইট-বার্তায় বলছেন বীরেন্দ্র সেহবাগ

    World Cup 2023: ওয়েস্ট ইন্ডিজের হার লজ্জার! ট্যুইট-বার্তায় বলছেন বীরেন্দ্র সেহবাগ

    মাধ্যম নিউজ ডেস্ক: স্কটল্যান্ডের কাছে হেরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যার জেরে এক দিনের বিশ্বকাপে (World Cup 2023) খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডসদের দেশ। শনিবার ওই ম্যাচ হয় হারারেতে। সেখানে ৭ উইকেটে ধরাশায়ী হয় দু দুবার বিশ্বকাপ জেতা ওয়েস্ট ইন্ডিজ।  

    ধরাশায়ী ক্যারিবিয়ানরা 

    ১৯৭৫ সালের পর এই প্রথম ক্যারিবিয়ানরা বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে পরাজিত হল। অথচ ১৯৭৫ ও ১৯৭৯ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই ওয়েস্ট ইন্ডিজই সুপার সিক্সের মঞ্চে হেরে গেল ৪ পয়েন্টে। অথচ ওয়ান ডে ক্রিকেটে (World Cup 2023) দু দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের ঝুলিতে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বট্রফিও। এহেন ওয়েস্ট ইন্ডিজের হার দেখল তামাম বিশ্ব।

    ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ

    ক্যারিবিয়ানরা হেরে যাওয়ায় বিশ্বকাপের মূল পর্বে ওঠা কার্যত নিশ্চিত হয়ে গেল শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের। এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১৮১ রানে অল আউট হয়ে যায়। তিন উইকেট হারিয়ে ৪৩.৫ ওভারে সেই রান তুলে নেয় স্কটল্যান্ড।

    ওয়েস্ট ইন্ডিজের হার লজ্জার, ট্যুইট-বার্তায় বলছেন বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag)।

    তিনি লিখেছেন, কেবল মাত্র ট্যালেন্ট থাকলেই হবে না, ভাল ম্যানেজমেন্টও প্রয়োজন, প্রয়োজন রাজনীতিমুক্ত ক্রিকেট (World Cup 2023)। ওয়েস্ট ইন্ডিজ ফের ঘুরে দাঁড়াবে বলে ট্যুইট-বার্তায় জানিয়েছেন গৌতম গম্ভীর। তিনি লিখেছেন, বিশ্ব ক্রিকেটে তারা এক নম্বর হবে বলেই বিশ্বাস করি।

    আরও পড়ুুন: প্রয়োজনে ঘরে ঢুকে মেরে আসতে পারি, পাকিস্তানকে বার্তা রাজনাথের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     

  • Saff Cup 2023: লেবাননকে হারিয়ে সাফ কাপের ফাইনালে ভারত! সামনে কুয়েত

    Saff Cup 2023: লেবাননকে হারিয়ে সাফ কাপের ফাইনালে ভারত! সামনে কুয়েত

    মাধ্যম নিউজ ডেস্ক: টাইব্রেকারে লেবাননকে হারিয়ে সাফ কাপের (Saff Cup 2023) ফাইনালে ভারত। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে এই অনন্য জয় পেল সুনীল ছেত্রীদের দল। ম্যাচ ট্রাইবেকার পর্যন্ত গড়াত না, তার আগেই জিতে যাওয়ার কথা ভারতের। কিন্তু কিছু সহজ সুযোগ এদিন হাতছাড়া করে ভারত। ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিংহ সান্ধু শনিবার লেবাননের বিরুদ্ধে ম্য়াচের নায়ক। ৪-২ গোলে লেবাননকে হারিয়ে ফাইনালে কুয়েতের সামনে ভারত।

    ট্রাইব্রেকারে প্রথম গোল বাঁচিয়ে দেন গুরুপ্রীত

    টাইব্রেকার শুরু হতেই প্রথম পেনাল্টি মারতে যান সুনীল। লেবাননের গোল রক্ষক বাঁচাতে পারেননি সুনীলের শট। অন্য দিকে লেবাননের অধিনায়ক হাসান মাটুকের প্রথম শট বাঁ দিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন গুরপ্রীত। ফলে শুরুতেই পিছিয়ে পড়ে লেবানন। ভারতের হয়ে সুনীলের পরে আনোয়ার আলি, মহেশ নাওরেম সিংহ ও উদান্তা সিংহ গোল করেন। লেবাননের চতুর্থ শট বারের উপর দিয়ে উড়ে যেতেই ম্যাচ জিতে যায় ভারত।

    প্রথম থেকে ভালো খেলেছে লেবানন

    লেবাননের শুরুটা ভালোই হয়েছিল। প্রথম থেকেই আক্রমনে ছিল তারা। বেশ কয়েক বার ভারতের বক্সে পৌঁছে যান লেবাননের ফুটবলাররা। কিন্তু গোল করতে পারেননি তাঁরা। এরপর ১৫ মিনিটের পর থেকে ধীরে ধীরে খেলায় ফেরে ভারত। নিজেদের মধ্যে পাশ খেলে আক্রমণ শানাতে থাকেন সুনীলরা। ১৬ মিনিটের মাথায় সুনীলের কাছ থেকে বক্সে ভালো জায়গায় বল পান জিকসন সিংহ। গোল করার সুযোগ থাকলেও তা না করে সাহাল আব্দুল সামাদের দিকে বল বাড়ান তিনি। সাহাল গোলে বল জড়াতে পারেননি। 

    দুই দলের ফুটবলারদের ধাক্কাধাক্কি

    ৩৫ মিনিটের মাথায় লেবানন বক্সের ঠিক বাইরে ফাউল করা হয় শুভাশিস বসুকে। তিনি উঠে ধাক্কা মারেন লেবাননের ফুটবলারকে। মাঠের পরিস্থিতি বিগড়ে যায়। ফলে দু’দলের ফুটবলারদের মধ্যে সামান্য ধাক্কাধাক্কি হয়। ফ্রি কিক (ফুটবলারকে অন্যায় ভাবে ফেলে দিলে সেই দল বল মারার সুযোগ পায়) থেকে গোলের সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু গোল হয়নি। ৪১ মিনিটের মাথায় লেবাননের অধিনায়ক মাটুকের ডান পায়ের শট ভালো বাঁচান গুরপ্রীত। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল। দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলে দু’দল। প্রান্ত ব্যবহার করে বিপক্ষের রক্ষণকে সমস্যায় ফেলেন ভারত ও লেবাননের ফুটবলাররা। কিন্তু কোনওভাবেই গোলে বল জড়াতে পারেননি দুই দলের ফুটবলাররা। ম্যাচ গড়ায় ট্রাইব্রেকার পর্যন্ত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Indian Cricket Team: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হারল ভারত

    Indian Cricket Team: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হারল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা দ্বিতীয় বার, ফাইনালে হার। টেস্ট ক্রিকেটেও সেরার শিরোপা পেল না ভারত। এনিয়ে টানা দ্বিতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারত (Indian Cricket Team)। প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ইতিপূর্বে দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত তিনটি সিরিজই জিতেছে ভারত। দ্বিপাক্ষিক সিরিজ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এক হল না। টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন রোহিত শর্মা। প্রথম দিন থেকেই ব্যাকফুটে ছিল ভারত। শেষ অবধি ২০৯ রানের বিশাল ব্যবধানে হার হল ভারতের।

    কেন এই হার?

    টি-টোয়েন্টি ফরম্যাটকেই এক্ষেত্রে দায়ী করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ আইপিএল ফাইনাল ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মাঝে মাত্র এক সপ্তাহের মতো সময় পাওয়া গেছিল। ভারতীয় দলের বেশির ভাগ ক্রিকেটারই আইপিএল-এ ফোকাস রেখেছিলেন। অস্ট্রেলিয়ার সিনিয়র ক্রিকেটাররা এক্ষেত্রে আইপিএল নয়, এই ম্যাচকেই পাখির চোখ করেছিলেন, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।ভারতের হারের মূল কারণ ব্যাটিং ব্যর্থতা, এ বিষয়ে সন্দেহ নেই। পিচ বুঝতে ভুল করা, টসে জিতে ফিল্ডিং নেওয়া এবং একাদশে অশ্বিনকে না রাখাও অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা। ওভালে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছেন নাথান লিয়ঁ। প্রশ্ন আরও জোরালো হয়েছে, অশ্বিনকে এই ম্যাচে খেলানো উচিত ছিল না?

    শেষ ইনিংসে বিতর্ক শুভমনের আউট নিয়ে

    ভারতের শেষ ইনিংসে শুভমনের আউট নিয়ে দানা বাঁধে বিতর্ক। স্কট বোল্যান্ডের বল শুভমনের ব্যাট ছুঁয়ে স্লিপে যায়। তৃতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা ক্যামেরন গ্রিন বাঁদিকে ঝাঁপিয়ে লুফে নেন বল। এই ক্যাচ নিয়েই উঠেছে প্রশ্ন। চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পরে সেই বিতর্কে উস্কে দিয়েছেন শুভমন নিজেই। ওই ক্যাচের ছবি ট্যুইট করেছেন তিনি। শুভমন কোনও মন্তব্য করেননি। যদিও ছবি দেখে মনে হচ্ছে ক্যাচ নেওয়ার সময় বল মাটিতে ঠেকেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC Champions Trophy : পাকিস্তান থেকে কি সরছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি?

    ICC Champions Trophy : পাকিস্তান থেকে কি সরছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি?

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) আয়োজক দেশ বদলে যেতে পারে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায়। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানের মাঠে। কিন্তু এই দুই প্রতিযোগিতার জায়গা পরিবর্তন হতে পারে। এমনটাই জানা গিয়েছে এক সংবাদ মাধ্যম সূত্রে।

    পরিবর্তনের কারণ কী?

    সম্প্রতি বিসিসিআইয়ের চূড়ান্ত আপত্তির পর এশিয়া কাপ সরতে চলেছে পাকিস্তান থেকে। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের কপাল পুড়ল আমেরিকার জন্য। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব রয়েছে যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপর। আইসিসির আধিকারিকদের ধারণা, মার্কিন যুক্তরাষ্ট্র এখনও বিশ্বকাপের মতো বড় ইভেন্ট আয়োজন করতে প্রস্তুত নয়। আর ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের মাঠে।। এই জায়গা পূরণের জন্য পাকিস্তান থেকে সরিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রকে দেওয়া হতে পারে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) আয়োজনের দায়িত্ব।

    এশিয়া কাপও সরছে পাকিস্তান থেকে? 

    এ বারের এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু ভারত সেখানে খেলতে যেতে রাজি নয়, তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে বিসিসিআই। তাই এশিয়া কাপ অন্য কোথাও হওয়ার সম্ভাবনা প্রবল। শোনা যাচ্ছে তা শ্রীলঙ্কায় সরতে পারে। দুই দেশের রাজনীতির সম্পর্ক মোটেও ভাল নয়। সেই প্রভাব স্বাভাবিক ভাবেই পড়ছে ক্রিকেটে। দুই দেশের সিরিজও দীর্ঘদিন বন্ধ রয়েছে। সেই কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে দেওয়া হল কি না সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।

    আরও পড়ুন: সুরাটে মিলল আইএস মডিউলের সন্ধান! ধৃত ১ মহিলা-সহ ৪

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Emi Martinez: জুন মাসেই কি কলকাতায় আসছেন আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ?

    Emi Martinez: জুন মাসেই কি কলকাতায় আসছেন আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ?

    মাধ্যম নিউজ ডেস্ক: সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের জুন মাসেই কলকাতায় পা দিতে পারেন ২০২২ সালের ফিফা বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ (Emi Martinez)। জানা গিয়েছে, কলকাতার জনৈক শতদ্রু দত্ত যাঁর উদ্যোগে তিলোত্তমায় পা দিয়েছিলেন পেলে এবং মারাদোনা, তিনিই আর্জেন্টিনা দলের গোলরক্ষকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর কলকাতা সফরের বিষয়টি চূড়ান্ত করেন। সূত্রের খবর, মার্টিনেজ (Emi Martinez) জানিয়েছেন, জুন মাসে তাঁর কোন আন্তর্জাতিক ফুটবল ম্যাচ নেই সেই সময়ে তিনি কলকাতায় আসবেন।

    ২০২২ ফিফা বিশ্বকাপে এমিলিয়ানো মার্টিনেজ (Emi Martinez)

    গত বছরের ডিসেম্বরে কাতার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ক্রীড়া মহলের মতে, কাতার বিশ্বকাপ জিততে মার্টিনেজের ভূমিকাও কম নয়। টানটান উত্তেজনার ম্যাচে, কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি পেনাল্টি সেভ করেছিলেন এবং ফাইনালেও ফ্রান্সের বিপক্ষে তিনি কার্যত চিনের দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন যদিও ৮০ মিনিটের মাথায় কিলিয়ান এমবাপের দুটি গোল তিনি আটকাতে পারেন নি। আন্তর্জাতিক ফুটবলের বাইরেও অজস্র সম্মান পেয়েছেন ৩০ বছর বয়সী মাটিনেজ (Emi Martinez)। বর্তমানে আর্জেন্টিনার গোল রক্ষক ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন। মার্টিনেজ (Emi Martinez) ২০২২ সালের বিশ্বকাপে সেরা গোলরক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন। ২০২১ সালের কোপা আমেরিকাতেও তিনি একই সম্মান পেয়েছিলেন

    ২০১০ সালেই আর্জেন্টিনা ছেড়ে কিশোর বয়সে মার্টিনেজ (Emi Martinez) চলে যান ইংল্যান্ডে

    জানা গিয়েছে, মার্টিনেজের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। সেইমতো ২০১০ সালে কিশোর বয়সে তিনি আর্জেন্টিনা ছাড়তে বাধ্য হন এবং আর্সেনালের ইউথ ক্লাবের হয়ে খেলা শুরু করেন। এখানেও রয়েছে এক গল্প। ইংল্যান্ডে গিয়ে ভাষা সমস্যায় পড়তে হয় তাঁকে। এরপর ক্লাবের তরফ থেকেই তাঁকে ইংরেজি শেখানোর উদ্যোগ নেওয়া হয় এবং বলা হয় কেমব্রিজ ইউনিভার্সিটির পরীক্ষা যদি মার্টিনেজ পাশ করতে পারেন, তাহলে তাঁকে ভারতীয় মুদ্রায় কুড়ি লাখ টাকারও বেশি বোনাস দেওয়া হবে এবং ওই পরীক্ষায় উতরেও যান মার্টিনেজ। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kohli and Ganguly: ম্যাচের পর করমর্দন সৌরভ-কোহলির! সম্পর্কের বরফ কি আদৌ গলবে? 

    Kohli and Ganguly: ম্যাচের পর করমর্দন সৌরভ-কোহলির! সম্পর্কের বরফ কি আদৌ গলবে? 

    মাধ্যম নিউজ ডেস্ক: সৌরভ-কোহলির (Kohli and Ganguly) সম্পর্কের বরফ কি গললো শনিবার? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রীড়াপ্রেমীদের মনে। শনিবার ফের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও RCB, দিল্লির ঘরের মাঠে। ম্যাচের পর দুই দলের সদস্যরা একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন। সেই সময় দেখা গেল বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায় (Kohli and Ganguly) একে অপরের সঙ্গে হাসিমুখে হাত মেলালেন। শুধু হাত মেলানোই নয়, কাঁধে হাত দিয়ে কিছু বলতেও দেখা যায়। অর্থাৎ, প্রায় একমাস আগে যে ছবিটা দেখা গিয়েছিল, সেটা এবার বদলে গেল। ক্রীড়াপ্রেমীরা এবার আশাবাদী, গম্ভীরের সঙ্গেও একইভাবে সম্পর্কের উন্নতি হবে কোহলির। তবে কোনও কোনও মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে বারবার সিনিয়রদের সঙ্গে বিতর্কে কেন জড়াচ্ছেন কোহলি? এক্ষেত্রে তাঁরা উদাহরণ দিচ্ছেন কোহলির পূর্বসূরি মহেন্দ্র সিং ধোনির। যিনি দেশকে তিন রকমের ক্রিকেটে সাফল্য এনে দিয়েছিলেন। পাশাপাশি কখনও বিতর্কে জড়াননি। প্রসঙ্গত,  ১ মে লখনউয়ের বিরুদ্ধে বেঙ্গালুরুর ম্যাচ চলাকালীন, লখনউয়ের একটা করে উইকেট পড়ার পরে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উল্লাস করছিলেন কোহলি। আফগানিস্তানের ক্রিকেটার নবীন উল হক আউট হওয়ার সময়ও উত্তেজিত নানা রকমের অঙ্গভঙ্গি করেন কোহলি। টুপি খুলে মাটিতে ছুড়ে ফেলেন। সেটা হয়তো ভালভাবে নেননি নবীন। তাই হাত মেলানোর সময় কোহলিকে কিছু একটা বলেছিলেন লখনউয়ের বিদেশি ক্রিকেটার। পাল্টা কিছু বলেছিলেন কোহলিও। তার পরেই সেখানে এসেছিলেন গম্ভীর। তিনি কোহলিকে কিছু একটা বলেছিলেন। তার পরেই বিবাদ বেড়ে গিয়েছিল।  

    চিন্নাস্বামী স্টেডিয়ামের ঘটনা…

    প্রসঙ্গত একমাস আগে ১৫ এপ্রিল চিন্নস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস। ম্যাচের পর আলোচনায় উঠে আসে ভারতীয় ক্রিকেটের দুই প্রাক্তন অধিনায়কের মধ্যে সম্পর্ক। দেখা যায় ম্যাচের পর করমর্দনের সময় বিরাট ও সৌরভ গঙ্গোপাধ্যায় (Kohli and Ganguly) হাত মেলাননি একে অপরের সঙ্গে। এই নিয়ে শুরু হয় জোর চর্চা। এরপর একে অপরকে ইন্সটাগ্রাম থেকে আনফলো করে দেন। তবে শনিবারের পর একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করবেন কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন সবাই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: চলতি আইপিএলে ফের গড়াপেটার ছায়া! সিরাজকে কেন ফোন করেছিলেন জুয়াড়ি?

    IPL 2023: চলতি আইপিএলে ফের গড়াপেটার ছায়া! সিরাজকে কেন ফোন করেছিলেন জুয়াড়ি?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2023) ফের ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা সামনে এল। আইপিএল বাজিতে টাকা হেরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ফাস্ট বোলার মহম্মদ সিরাজের সঙ্গে যোগাযোগ করেছিলেন এক ব্যাক্তি। তিনি সিরাজকে প্রলুব্ধ করেছিলেন, সিরাজ যদি তাঁকে দলের ভিতরের জিনিসগুলি বলেন, তাহলে তাঁকে মোটা অঙ্কের টাকা দিতে পারেন। কিন্তু মহম্মদ সিরাজ পুরো বিষয়টি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) দুর্নীতি দমন ইউনিটকে (এসিইউ) জানিয়ে দেন।

    সিরাজকে ফোন

    বিসিসিআই সূত্রে খবর, সিরাজের কাছে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। যেখানে তাঁর কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অন্দরের খবর জানতে চাওয়া হয়। জানানো হয়, সেই ব্যক্তি জুয়া খেলতে গিয়ে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছেন। তাই ক্ষতি মেটাতে দলের অন্দরের খবর জানতে চান। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে সিরাজ অ্য়ান্টি করাপশন ইউনিটে অভিযোগ জানান। বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে বলেছে, “সিরাজকে যে বার্তা পাঠিয়েছিল, সে পেশাদার কোনও জুয়াড়ি নয়। হায়দরাবাদের একজন বাসচালক, যে ভারতের ম্যাচে নিয়মিত জুয়া খেলে। একাধিক জুয়ায় হেরে যাওয়ার পর হতাশা থেকেই সিরাজকে হোয়াটসঅ্যাপ করেছিল।” সিরাজের অভিযোগ পাওয়ার পরেই অন্ধ্রপ্রদেশের পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

    আরও পড়ুন: বিরাট-তিক্ততা! সমাজমাধ্যমের পাতায় একে অপরকে অনুসরণ করা বন্ধ করলেন সৌরভ-কোহলি

    অতীতে ম্যাচ গড়াপেটাকাণ্ডে কলঙ্কিত হয়েছে আইপিএল। এস শ্রীসন্থ, অঙ্কিত চহ্বান এবং অজিত চাণ্ডিলাকে গ্রেফতার করা হয়েছিল ২০১৩ সালে। তারপরে চেন্নাই দলের তৎকালীন মুখ্যকর্তা গুরুনাথ মেইয়াপ্পানকেও গ্রেফতার করা হয়। চেন্নাই এবং রাজস্থান দলকে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার অপরাধে দু’বছর করে নির্বাসিত করা হয়। তারপর থেকে আইপিএল-সহ সব ধরনের ক্রিকেটে দুর্নীতি আটকাতে সক্রিয় বোর্ড। আইপিএলে প্রতিটি দলের সঙ্গে একজন অ্যান্টি করাপশন অফিসার রয়েছেন। যিনি দলের প্রতিটি মুভমেন্টে নজর রাখেন। কী করতে হবে আর কী করতে হবে না, প্রতিটি প্লেয়ারকে তা জানিয়ে দেন সেই অফিসার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • salim durani: ৮৮  বছরে প্রয়াত হলেন কিংবদন্তি ক্রিকেটার সেলিম দুরানি

    salim durani: ৮৮  বছরে প্রয়াত হলেন কিংবদন্তি ক্রিকেটার সেলিম দুরানি

    মাধ্যম নিউজ ডেস্ক: চলে গেলেন ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি। রবিবার নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন সেলিম দুরানি (salim durani)। তাঁর প্রয়াণে ভারতীয় ক্রিকেটে এক বিরাট যুগের অবসান ঘটল বলে মনে করছে ক্রীড়া মহল। বিদেশের মাটিতে জন্মেও ভারতের হয়ে খেলেছেন ‘প্রিন্স’!

    কী জানা গেল পরিবার সূত্রে

    পরিবার সূত্রে খবর, রবিবার সকালে জামনগরের বাড়িতে মারা যান তিনি। বেশ কিছুদিন ধরে বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন সেলিম (salim durani)। মাঠে যেমন লড়াই করতেন বিপক্ষের বিরুদ্ধে, তেমনই জীবনের যুদ্ধে লড়াই করছিলেন প্রাক্তন এই অলরাউন্ডার। আজ হার মানলেন জীবন যুদ্ধে।

    কাবুলে জন্মগ্রহণ করেন সেলিম দুরানি (salim durani)

    ১৯৩৪ সালের ১১ ডিসেম্বর আফগানিস্তানের কাবুলে জন্মগ্রহণ করেছিলেন সেলিম। তবে পরে সেলিমের (salim durani) পরিবার চলে আসে গুজরাতে। সেখানেই বড় হয়েছেন তিনি, তৈরি হয় ক্রিকেটের প্রতি ভালবাসা। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান অনস্বীকার্য।

    ভারতকে প্রথম টেস্ট সিরিজ জেতাতে বড় অবদান ছিল তাঁর

    সেলিম দুরানির নাম উঠলেই ক্রিকেট প্রেমীদের মনে পড়ে যায় ১৯৬০-৬১ সালের কথা। ভারত প্রথম টেস্ট সিরিজ জিতেছিল সেই সময়। আর সেই জয়ের পিছনে মূল কান্ডারি ছিলেন সেলিম। ইংল্যান্ডের বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল ভারত।
    প্রথম ম্যাচ জেতে চেন্নাইয়ে, আর সিরিজের শেষ ম্যাচ জেতে কলকাতায়। এই দুই ম্যাচ মিলিয়ে দুরানি মোট ১৮টি উইকেট নিয়েছিলেন। যা আজও ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

    ১৯৬০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয় তাঁর

    ১৯৬০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে ভারতীয় দলে অভিষেক হয় বাঁ-হাতি এই অলরাউন্ডারের। একের পর এক ম্যাচে বিপক্ষকে নাস্তানাবুদ করেছেন তিনি। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জেতার নায়কও তিনিই। সেবছরই তিনি ভারতের জার্সিতে শেষ ম্যাচ খেলেন। ভারতের হয়ে ২৯টি টেস্ট খেলেছেন দুরানি (salim durani)। ক্রিকেটার হিসেবে প্রথম তিনিই অর্জুন পুরস্কার পেয়েছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

LinkedIn
Share