Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Asia Cup: এশিয়া কাপের জন্য স্কোয়াড নির্বাচন সোমবার, জেনে নিন সম্ভাব্য ভারতীয় দল

    Asia Cup: এশিয়া কাপের জন্য স্কোয়াড নির্বাচন সোমবার, জেনে নিন সম্ভাব্য ভারতীয় দল

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবারই এশিয়া কাপের (Asia Cup) জন্য দল ঘোষণা করতে পারে ভারত। নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকাররা সোমবারে দিল্লিতে বৈঠকে বসছেন। এরপরেই এই ১৭ জনের দল ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর। পাশাপাশি এখানেই আলোচনা হবে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের দল গঠন নিয়ে। কোচ রাহুল দ্রাবিড় নির্বাচক কমিটির এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। তবে বিশ্বকাপের মতো ১৫ নয় বরঞ্চ ১৭ জনের এই দল ঘোষণা হবে। এশিয়া কাপের (Asia Cup) জন্য ১৭ জনেরই দল গঠনের অনুমতি মিলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে (Asia Cup)। এবং বাংলাদেশ ও পাকিস্তানও একই পথে হেঁটে ১৭ জনের দল ঘোষণা করেছে। অন্যদিকে ক্রিকেট বিশ্বকাপের (Asia Cup) জন্য ১৫ জনের দল ঘোষণা করতে হবে বলে জানা গিয়েছে। এবং ৫ সেপ্টেম্বর এই দল ঘোষণা হতে পারে বলে খবর। ২৭ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত দল ঘোষণার কথা।

    ৩০ অগাস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ

    প্রসঙ্গত, এশিয়া কাপ (Asia Cup) শুরু হচ্ছে চলতি মাসের ৩০ তারিখে, প্রথম খেলা পাকিস্তানের মুলতানে। সেপ্টেম্বরের ২ তারিখে ভারত মুখোমুখি হবে তার প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে। ক্যান্ডিতে হবে ভারত-পাকিস্তানের ম্যাচ। 
    জানা গিয়েছে লোকেশ রাহুল এবং শ্রেয়স আয়ার এই দুজনেরই রিহ্যাব চলছে। এদের মধ্যে ম্যাচ খেলার মত ফিটনেস রাহুলের থাকলেও শ্রেয়সের সমস্যা রয়ে গেছে। তাই এশিয়া কাপের জন্য একদম সবদিক থেকে ফিট ক্রিকেটারই চাইছেন নির্বাচকরা। জানা গিয়েছে, বিসিসিআইয়ের মেডিক্যাল কমিটি সার্টিফিকেট দিয়েছে এই দুই ক্রিকেটারকে। এবং তারা বিশ্বকাপের ১৫ জনের চূড়ান্ত দলে স্থান পেতে চলেছেন। কিন্তু এশিয়া কাপে (Asia Cup) তাঁদের না খেলার সম্ভাবনাই প্রবল। যদিও ১৭ জনের দলে দুই ক্রিকেটারই থাকবেন। অন্যদিকে এশিয়া কাপে (Asia Cup) একবার ঝালিয়ে দেখা হতে পারে তিলক বর্মাকে।

    এশিয়া কাপের (Asia Cup) সম্ভাব্য দল

    এখনও পর্যন্ত ১৭ জনের যে সম্ভাব্য দল ঘোষণা হতে পারে তা হল ঠিক এইরকম, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক, ফিটনেসের ব্যাপারে নিশ্চিত হলে), শ্রেয়স আয়ার (ফিটনেসের ব্যাপারে নিশ্চিত হলে), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ঈশান কিশন (উইকেটরক্ষক), অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, যুজবেন্দ্র চহাল অথবা রবিচন্দ্রন অশ্বিন।
     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Bridge Competition: এশিয়ান গেমসের পর বিশ্ব যুব ব্রিজ প্রতিযোগিতায় ভারতের বড়সড় সাফল্য

    Bridge Competition: এশিয়ান গেমসের পর বিশ্ব যুব ব্রিজ প্রতিযোগিতায় ভারতের বড়সড় সাফল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসের পর বিশ্ব যুব ব্রিজ প্রতিযোগিতায় (Bridge Competition) ভারতের বড়সড় সাফল্য। ৬ সদস্যের ব্রিজ খেলোয়াড়রা ব্রোঞ্জ পদক জিতে নিলেন। ৩১ বছরের নিচে এই ভারতীয় দলের কোচ ছিলেন ২০১৮ এশিয়ান গেমসে সোনাজয়ী দলের সদস্য শিবনাথ দে সরকার।

    চিনকে হারিয়ে জয়ী ভারতীয় দল (Bridge Competition)

    একটা সময় বলা হত, তাস পাশা সর্বনাশা। কিন্তু এখন আর তা বোধহয় বলা যাবে না। কারণ, এই খেলাকে ভরসা করে ভারতের ঝুলিতে আসছে একের পর এক আন্তর্জাতিক পদক। গত ২৮ শে জুলাই থেকে ৭ অগাস্ট পর্যন্ত নেদারল্যান্ডসে বসেছে বিশ্ব যুব ব্রিজ প্রতিযোগিতা (Bridge Competition)। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইউরোপ, আমেরিকা ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন। ভারত থেকেও এই প্রতিযোগিতার জন্য বড়সড় দল পাঠানো হয়। সোমবার ফাইনালে ৬ জন বাঙালি খেলোয়াড় নিয়ে গঠিত দল চিনকে ৮ পয়েন্টে হারিয়ে দেয়। এরপরই তাদের গলায় ওঠে ব্রোঞ্জের পদক। এত বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় জিতে খুশি কোচ এবং খেলোয়াড়রা।

    কীভাবে হয়েছিল বাছাই পর্ব (Bridge Competition)?

    গত জুন মাসে এই ছ’ জনের ব্রিজ টিমের বাছাই পর্ব অনুষ্ঠিত হয় উত্তর হাওড়ার সালকিয়া সুইমিং অ্যাসোসিয়েশনে। ব্রিজ ফেডারেশন অফ ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল ব্রিজ অ্যাসোসিয়েশনের সঙ্গে সালকিয়া সুইমিং অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই বাছাই হয়। কেরল, উত্তরপ্রদেশ, মুম্বই সহ বিভিন্ন রাজ্য থেকে প্রায় ১৫ জন প্রতিযোগীর মধ্যে ৬ জনকে বাছাই করা হয়। তাঁরাই এবার মেডেল নিয়ে আসেন। দুই প্রতিযোগী সায়ন্তন কুশারী ও সাগ্নিক রায় বলেন, তাঁদের প্রতিদ্বন্দ্বী ইউরোপিয়ান দেশগুলি, ইতালি, নরওয়ে, সুইডেন ব্রিজ খেলায় যথেষ্ট পারদর্শী। কিন্তু তার পরেও তাদেরকে পিছনে ফেলে তাঁরা ব্রোঞ্জ জিতে নিয়েছেন। লকডাউনের পর ব্রিজ খেলায় (Bridge Competition) অনেক প্র্যাকটিসের সুযোগ পেয়েছেন। এই খেলা আরও জনপ্রিয় হয়েছে।

    কী বললেন এই দলের কোচ (Bridge Competition)?

    ২০১৮ য় এশিয়ান গেমসে গোল্ড মেডেলিস্ট ব্রিজ খেলোয়াড় শিবনাথ সরকার বলেন, একটা সময় এই তাস খেলা বা ব্রিজ খেলাকে জুয়া বলে গণ্য করা হত। এটা যে আসলে জুয়া নয়, একটি বুদ্ধিমত্তার খেলা, সেটাই তাঁরা প্রমাণ করে দিয়েছেন (Bridge Competition)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs West Indies: টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারাল ভারত

    India vs West Indies: টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারাল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত। দুর্দান্ত ফিনিশ করলেন হার্দিক পান্ডিয়া। শেষ দিকে প্রয়োজন ছিল ২ রান। অন্যদিকে তখন ব্যাটিং করছেন ৪৯ রানে অপরাজিত তিলক ভার্মা। তাঁর অপর দিকের ক্রিজে দাঁড়িয়ে রয়েছেন হার্দিক পান্ডিয়া, ছয় মেরে ম্যাচ জেতালেন ভারত অধিনায়ক (India vs West Indies)। এবং প্রায় ২ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেল ভারত। সিরিজ এখন ২-১ অবস্থায়। ভারতকে সিরিজ জিততে পরের দুটি ম্যাচেই এখন জিততে হবে।

    ওয়েস্ট ইন্ডিজ করে ১৫৯ রান 

    তৃতীয় টি-টোয়েন্টি ক্রিকেটে মাঠে নামার আগে এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। কারণ এই ম্যাচ জিতলেই তারা সিরিজ (India vs West Indies) জিতে নিতে পারত। সেই মত টসের পরে দেখা যায় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন।  শুরু থেকেই ভালো খেলছিল ওয়েস্ট ইন্ডিজ এবং তারা বড় লক্ষ্যের দিকে ক্রমশই এগিয়ে যাচ্ছিল ১৫তম ওভার থেকে তাদের গতি কিছুটা রোধ করেন ভারতীয় বোলাররা। এবং একই ওভারে দুটি উইকেট পড়ে যায়। অন্যদিকে,  ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল ১৯ বলে ৪০ রানের বিধ্বংস ইনিংস খেলেন। ভারতের জন্য কুড়ি ওভারে ১৬০ রানের দরকার হয় অর্থাৎ ওভার প্রতি আট রানের।

    ৭ উইকেটে জয় ভারতের 

    ম্যাচের শুরুতেই যশস্বীর উইকেট হারায় ভারত।  কিছুক্ষণের মধ্যেই হতাশ করেন আইপিএলের ঝড় তোলা শুভমন গিলও। তবে তিলক ভার্মার ব্যাটিংয়ে কিছুটা ভরসা পায় ভারত। এবং তিনি এগিয়ে যেতে থাকেন। সূর্য কুমার যাদব এবং তিলক ভার্মার পার্টনারশিপে এগিয়ে যেতে থাকে ভারত। ৫১ বলে ৮৭ রানের পার্টনারশিপ করেন সূর্য ও তিলক। সূর্য কুমার ৪৪ বলে ৮৩ রান করে ম্যাচ জেতান। চারটে ছয় এবং দশ টিচার সাজানো ছিল তার ইনিংস। তাঁর এই বিধ্বংস ইনিংসে উড়ে যায় ক্যারিবিয়ানরা এবং দলও সিরিজে (India vs West Indies) বেঁচে যায়।  অন্যদিকে তিলক ভার্মা ৩৭ বলে ৪৯ রান করেন। তাঁর ইনিংসের ৪টি চার এবং একটি ছক্কা রয়েছে। ১৬০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ১৭.৫ ওভারেই তিন উইকেটের বিনিময়ে ১৬৪ রান তুলে নেয় ভারত।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Pakistan: ভারতে বিশ্বকাপ খেলতে আসছে পাকিস্তান, ছাড়পত্র শেহবাজ সরকারের

    India vs Pakistan: ভারতে বিশ্বকাপ খেলতে আসছে পাকিস্তান, ছাড়পত্র শেহবাজ সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে একদিনের বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন হচ্ছে ভারতে। প্রশ্ন দেখা দিয়েছিল, ভারতে আয়োজিত বিশ্বকাপে পাকিস্তান খেলতে (India vs Pakistan) আসবে কি না! অবশেষে সবুজ সংকেত দিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। ভারতে খেলতে আসছে বাবর আজমদের দল। জানা গিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই ছাড়পত্র দিয়েছেন। রবিবার পাকিস্তানের (India vs Pakistan) বিদেশ মন্ত্রকের তরফে আনুষ্ঠানিকভাবে একথা জানানো হয়েছে। বিবৃতিতে সাফ উল্লেখ করা হয়েছে, ভারতে বিশ্বকাপ খেলতে যাবে পাকিস্তানের ক্রিকেট দল।

    ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ

    প্রসঙ্গত, চলতি বছরের ৫ অক্টোবর থেকে বিশ্বকাপের আসর বসছে ভারতে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan) ম্যাচ ইতিপূর্বে ঠিক ছিল ১৫ অক্টোবর হবে। কিন্তু এখন জানা গিয়েছে, সেই তারিখ একদিন এগিয়ে এসেছে। অর্থাৎ ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ হতে চলেছে ১৪ অক্টোবর। জানা গিয়েছে, পাক ক্রিকেটারদের (India vs Pakistan) নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সে দেশের বিদেশমন্ত্রক এবং এ বিষয়ে তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং ভারতের আধিকারিকদের সঙ্গেও কথা বলেছে। ভারতের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে পাকিস্তানের ক্রিকেটারদের নিরাপত্তায় কোনও রকমের ফাঁক রাখা হবে না।

    প্রসঙ্গ এশিয়া কাপ

    প্রসঙ্গত ২০২৩ সালের এশিয়া কাপ নিয়েও সমস্যা তৈরি হয়। ইতিপূর্বে ভারত স্পষ্ট করে দিয়েছিল যে এশিয়া কাপ খেলতে ভারতীয় দল পাকিস্তানে যাবে না। এই পরিস্থিতিতে এশিয়া কাপের কয়েকটা ম্যাচ পাকিস্তানে খেলা (India vs Pakistan) হবে, বাকি ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলা হবে। এমনটাই জানিয়েছে আইসিসি। এরপর পাকিস্তানও দাবি করতে থাকে যে ভারত যদি তাদের দেশে না খেলতে আসে, তাহলে পাকিস্তানও যাবে না ভারতে খেলতে। তবে তাদের সেই দাবি শেষ পর্যন্ত টিকল না।

     

    আরও পড়ুন: তিরন্দাজিতে ভারতের ইতিহাস, ব্যক্তিগত ভাবে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন ১৭ বছরের অদিতি স্বামী

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Archery: অদিতির পরে ওজাস, বিশ্ব তিরন্দাজির পুরুষ বিভাগেও সোনা জয় ভারতের

    Archery: অদিতির পরে ওজাস, বিশ্ব তিরন্দাজির পুরুষ বিভাগেও সোনা জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: তিরন্দাজিতে (Archery) মেয়েদের বিভাগের পর এবার ছেলেদের কম্পাউন্ড বিভাগেও এক বিশ্বজয়ী পাওয়া গেল। একই দিনে তীরন্দাজিতে জোড়া ইতিহাস করল ভারত। বার্লিনে বিশ্ব তিরন্দাজির ফাইনালে ভারতের ওজাস হারালেন পোল্যান্ডের লুকাসকে। ফাইনালে ১৫০ পয়েন্ট স্কোর করেন ওজাস। তবে ফাইনালের প্রতিযোগিতা নেহাত সহজ ছিল না। সামনে ছিল কঠিন প্রতিপক্ষ। সমানে সমানে লড়াই চলতে থাকে। এক ইঞ্চিও জায়গা কেউ কাউকে ছেড়ে দেয়নি। কিন্তু ফাইনালে বাজিমাত করে চলে যান ভারতের তিরন্দাজ (Archery)। ১৫০-১৪৯ পয়েন্টে জেতেন ওজাস।

    তিরন্দাজিতে (Archery) তিনি বিশ্ব চ্যাম্পিয়ন অদিতি

    প্রসঙ্গত, ওজাসের আগেই ভারতের ১৭ বছরের কন্যা অদিতি স্বামী ইতিহাস গড়েন। তিরন্দাজিতে (Archery) তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হন। অদিতি ভারতের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন। সামনে ছিলেন মেক্সিকোর প্রতিপক্ষ আন্দ্রেয়া।  আন্দ্রেয়া পরাস্ত হন অদিতির কাছে ১৪৯-১৪৭ ব্যবধানে। গত মাসে তিরন্দাজির যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপেও জিতেছিলেন তিনি।

    ১১ বছর বয়স থেকেই তিরন্দাজিতে (Archery) হাতপাকাতে শুরু করেছিলেন অদিতি

    শুক্রবার, দলগতভাবে ভারতের মেয়েরা সোনা জিতেছিল। বিশ্ব তিরন্দাজি (Archery) চ্যাম্পিয়নশিপ প্রথমবার জেতে ভারত। সেই দলে ছিলেন অদিতিও। তিনি ছাড়া বাকি দুজন ছিলেন জ্যোতি সুরেখা ভেন্নাম ও প্রণীত কৌর। এই চ্যাম্পিয়নশিপের (World Archery Championships) ফাইনালে ওঠার পথ একেবারেই মসৃণ ছিল না। সামনে ছিল একাধিক কঠিন প্রতিপক্ষ। কিন্তু সমস্ত বাধা টপকে ফাইনালে ওঠে ভারতের মেয়েরা। সেমি ফাইনালেও ছিল কঠিন লড়াই কলম্বিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচেও ভারত ২২০-২১৬ ব্যবধানে জিতেছিল। ভারতের মেয়েদের দল কোয়ার্টার ফাইনালে পরাস্ত করে চাইনিজ তাইপেকে। ব্যবধান ছিল ২২৮-২২৬। এবার ব্যক্তিগত বিভাগেও সোনা জিতলেন অদিতি। জানা গিয়েছে, মাত্র ১১ বছর বয়স থেকেই তিরন্দাজিতে (Archery) হাতপাকাতে শুরু করেছিলেন অদিতি। চলতি বছরের শুরুতেই তীরন্দাজির বিশ্বকাপে অনূর্ধ্ব ১৮ বিভাগে রেকর্ড করেছিলেন অদিতি। ৭২০ পয়েন্ট এর মধ্যে ৭১১ পেয়েছিলেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • World Archery Championships: বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়লেন ভারতের মেয়েরা

    World Archery Championships: বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়লেন ভারতের মেয়েরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের মেয়েরা ইতিহাস গড়ল বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে। বিশ্ব তিরন্দাজি  চ্যাম্পিয়নশিপে (World Archery Championships) দলগতভাবে দেশকে সোনা এনে দিল দেশের তিনকন্যা। মেক্সিকোকে হারিয়ে এই ইতিহাস তৈরি করলেন জ্যোতি সুরেখা ভেন্নাম, অদিতি স্বামী ও প্রণীত কৌর। বার্লিনে তিরন্দাজির ফাইনালে মেক্সিকোকে ২৩৫-২২৯ ব্যবধানে হারায় ভারতের মেয়েরা। বিশ্ব তিরন্দাজি  চ্যাম্পিয়নশিপে (World Archery Championships) এই প্রথম দেশকে সোনার পদক এনে দিলেন তাঁরা। 

    ফাইনালে ওঠার পথ

    এই চ্যাম্পিয়নশিপের (World Archery Championships) ফাইনালে ওঠার পথ একেবারেই মসৃণ ছিল না। সামনে ছিল একাধিক কঠিন প্রতিপক্ষ। কিন্তু সমস্ত বাধা টপকে ফাইনালে ওঠে ভারতের মেয়েরা। সেমি ফাইনালেও ছিল কঠিন লড়াই কলম্বিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচেও ভারত ২২০-২১৬ ব্যবধানে জিতেছিল। ভারতের মেয়েদের দল কোয়ার্টার ফাইনালে পরাস্ত করে চাইনিজ তাইপেকে। ব্যবধান ছিল ২২৮-২২৬।

    ট্যুইট ওয়ার্ল্ড আর্চারির তরফ থেকে 

    ভারতের এই সোনা জয়ের ইতিহাসকে শেয়ার করেছে ওয়ার্ল্ড আর্চারির অফিসিয়াল টুইট হ্যান্ডেল। এবং সেখানে লেখা হয়েছে, ‘‘ভারতের ঐতিহাসিক জয়। বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপের (World Archery Championships) নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পাওয়া গেল।’’

    ট্যুইট প্রধানমন্ত্রীর

    ভারতের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিও। তিনি তাঁর ট্যুইটারে লেখেন, ‘‘আমাদের ভারতীয়দের জন্য গর্বের বিষয়। প্রথমবার বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপ (World Archery Championships) থেকে সোনা জিতেছেন আমাদের মেয়েরা। সবাইকে শুভেচ্ছা জানাই। তাঁদের কঠোর পরিশ্রম, অধ্যাবসায়ের ফল পেয়েছেন তাঁরা।

    কী বলছেন সোনার মেয়েরা?

    ইতিহাস তৈরির পরে স্বভাবতই উচ্ছ্বসিত তিন সোনার মেয়ে। তাঁদের মধ্যে অদিতি স্বামী বলছেন, ‘‘দেশের হয়ে প্রথমবার সোনা জিতলাম। এটা দারুন অনুভূতি। ভাল ফল করার ব্যাপারে আমরা প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলাম। প্রতিপক্ষ কারা তা নিয়ে কখনও ভাবিনি। শুধু মন দিয়েছিলাম সঠিক লক্ষ্যে তির ছোড়ার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Paschim Medinipur: হুইল চেয়ারে বসেই ‘ড্রাগন বোট বিশ্ব চ্যাম্পিয়নশিপে’ ঘাটালের অপূর্ব

    Paschim Medinipur: হুইল চেয়ারে বসেই ‘ড্রাগন বোট বিশ্ব চ্যাম্পিয়নশিপে’ ঘাটালের অপূর্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্ঘটনায় মৃত্যু পর্যন্ত হতে পারত। ভগবান সহায়, হয়নি। পরে অসুস্থতায় মৃত্যু একরকম নিশ্চিত, এমনটা ভেবেছিলেন চিকিৎসকরাও। কিন্তু বেঁচে আছেন অপূর্ব সামন্ত। তখন কোনও স্বপ্নই ছিল না তাঁর চোখে। পরিবারের লোককে চিকিৎসক বলেই দিয়েছিলেন, হাতে বেশি সময় নেই। ভগবানকে ডাকার পাশাপাশি, ছেলে যা যা ভালবাসে, সে সব খাওয়ানোর কথাও বলেছিলেন। দিয়েছিলেন শেষ দিনগুলি সুখে কাটানোর পরামর্শও। যাঁর সম্পর্কে এই সব পরামর্শ, সেই অপূর্ব সামন্তও তখন নিজের মৃত্যুই চেয়েছেন। কিন্তু এখন ঘাটালের (Paschim Medinipur) সেই যুবক অপূর্ব স্বপ্ন দেখান অনেককে। হুইল চেয়ারে বসেই দেশকে সম্মানিত করার স্বপ্ন দেখেন নিজে। এবার প্রথম বিদেশেও যাচ্ছেন স্বপ্ন সফল করতে।

    চোখেমুখে দেশের জন্য পদক জেতার স্বপ্ন (Paschim Medinipur)

    আগামী সোমবার থেকে তাইল্যান্ডে শুরু হচ্ছে ‘ড্রাগন বোট বিশ্ব চ্যাম্পিয়নশিপ’। তাতে ভারতীয় প্যারা দলের প্রতিনিধি অপূর্ব। তিনি বললেন, ‘‘আপাতত আমার একটাই স্বপ্ন। দেশের হয়ে পদক জয়।’’ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল শহর থেকে অনেকটাই দূরে দাসপুরের দুবরাজপুর গ্রামে বাড়ি অপূর্বর। ২০১৭ সালে মারাত্মক বাইক দুর্ঘটনা। বাইকের হ্যান্ডেলটা ভেঙে ঢুকে গিয়েছিল কোমরে। প্রথম বার সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ফিরলেন। কিন্তু মেরুদণ্ডের আঘাত শয্যাশায়ী করে দেয়। দিনের পর দিন বিছানায় শুয়ে থাকতে থাকতে ‘বেড সোর’ হয়ে যায়। এক সময়ে পিঠে ‘সংক্রমণ’ হয়ে যায়। তখনই জবাব দিয়ে দেন স্থানীয় (Paschim Medinipur) চিকিৎসকরা। আর অপূর্ব কোনও রকমে বাইরের দিকে চেয়ে থাকতেন এক ফালি জানালা দিয়ে। জানালা নয়, অপূর্ব প্রথম বার আলো দেখতে পেয়েছিলেন ফেসবুকে। তাঁর শরীরের অবস্থার কথা জেনে ফেসবুকেরই এক বন্ধু জানান, চিকিৎসা আছে। সঠিক জায়গায় গেলে চিকিৎসা করানো যায়। একটু একটু করে স্বপ্ন দেখতে শুরু করেন অপূর্ব। তাইল্যান্ড রওনা হওয়ার আগে অবশ্য তাঁর চোখেমুখে অনেক স্বপ্ন। আগে হুইল চেয়ারে ম্যারাথনে অংশ নিয়েছেন। বাস্কেটবল, ভলিবলও খেলেছেন। কিন্তু এখন ড্রাগন বোটই তাঁর মূল খেলা।

    হুইল চেয়ার ব্যবহারের প্রশিক্ষণও দেন (Paschim Medinipur)

    ড্রাগন বোট খেলা এখনও ভারতে তেমন জনপ্রিয় না-হলেও দিন দিন তা বাড়ছে বলে দাবি করলেন অপূর্ব। তিনি জানালেন, সম্প্রতি জাতীয় স্তরের প্রতিযোগিতা হয় বিহারে। সেখানে বাংলার প্যারা দল চ্যাম্পিয়নও হয়। এবার ভারতীয় প্যারা দলে অপূর্ব-সহ রয়েছেন পাঁচ জন। তবে তিনিই একা হুইল চেয়ারে বসা প্রতিনিধি (Paschim Medinipur)। কলকাতায় এক বার একটি প্যারা ম্যারাথনে যোগ দিতে এসেছিলেন অপূর্ব। সেই সময়ে আলাপ হয় কলকাতার নিউরো রিহ্যাব চিকিৎসক সুপর্ণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। পরে অপূর্বর প্রশিক্ষণ থেকে এই বিদেশযাত্রায় পাশে রয়েছেন সুপর্ণ। তিনি বলেন, ‘‘অপূর্ব খেলাধুলোর চেয়েও বড় যে কাজটি করে, তা হল হুইল চেয়ারে বসে হুইল চেয়ার ব্যবহারের প্রশিক্ষণ দেয়। খুবই বড় একটা কাজ। ও শেখায়, হুইলচেয়ারে বসেও কী ভাবে ব্যালান্স রেখে খেলাধুলো করা যায়, কী ভাবে সব কাজ স্বনির্ভরতার সঙ্গে করা যায়।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Howrah: যুব কমনওয়েলথ গেমসে সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করল কোয়েল

    Howrah: যুব কমনওয়েলথ গেমসে সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করল কোয়েল

    মাধ্যম নিউজ ডেস্ক:  ভারোত্তলনে জুনিয়র মহিলা ৪৯ কেজি বিভাগে বাংলার মুখ উজ্জ্বল করল হাওড়ার (Howrah) কোয়েল বর। যুব কমনওয়েলথ গেমসে সোনা জিতে বাড়ি ফিরল সাঁকরাইলের মহিষগোট এলাকার এই ছোট্ট মেয়েটি। কোচ অষ্টম দাস থেকে শুরু করে সকলেই খুশি কোয়েলের এই সাফল্যে। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার কোয়েলকে সংবর্ধনা জানানো হয়।

    কীভাবে এল এই সাফল্য (Howrah)?

    সাঁকরাইলের (Howrah) মহিষগোট এলাকার বাসিন্দা সবে ১৩ উত্তীর্ণ কোয়েলের এক ছোট ভাই রয়েছে। বাবা মুটে মজুরের কাজ করেন। খুবই গরিব পরিবারের কোয়েলের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বড় কিছু হওয়ার। বিশেষ করে খেলার প্রতি তার ঝোঁক ছিল অনেক বেশি। কোয়েল জানায়, ছোটবেলা থেকেই সে নিয়মিত এক বেলা করে প্র্যাকটিস করত। বছর দুয়েক আগে থেকে দুবেলা করে প্র্যাকটিস শুরু করে। অবশেষে যে সে সাফল্য পেয়েছে, খুবই ভালো লাগছে। আগামী দিনে আরও বড় সাফল্যের শীর্ষে পৌঁছাতে চায় সে। কোয়েল জানায়, ছোট থেকেই পড়ার ফাঁকে ফাঁকে খেলতে বেরিয়ে যেত। তবে জুনিয়র বিভাগের এই সাফল্য সবে শুরু বলে মনে করে সে। কোয়েল বলেন, আগামী দিনে কঠোর পরিশ্রম করেই সাফল্যের শীর্ষে পৌঁছাতে চায় সে।

    মেয়ের সাফল্যে খুশি বাবা (Howrah)

    মেয়ের এই সাফল্যে খুশি কোয়েলের বাবা মিঠুন বর। তিনি জানান, নিজে সেভাবে পড়াশোনা করতে পারেনি। তাই ছেলে-মেয়েকে পড়াশোনা এবং খেলাধূলায় পারদর্শী করার স্বপ্ন ছিল। আজ এই স্বপ্ন সার্থক হল। তাঁর গ্রাম (Howrah) থেকে আগে আন্তর্জাতিক ক্ষেত্রে এই ধরনের কোনও সাফল্য আসেনি বলে তিনি জানান। গত বছর হাওড়ারই ছেলে অচিন্ত্য শিউলি কমনওয়েলথ গেমসে ভারোত্তলনে সোনা জিতেছিল। তারপর জুনিয়র বিভাগে কোয়েলের এই সাফল্য হাওড়ার মুকুটে আরও একটা নতুন পালক জুড়ল।

    রূপো আসবেই, নিশ্চিত ছিলেন কোচ

    কোচ অষ্টম দাস বলেন, অচিন্ত্যর ক্ষেত্রেও তাঁরা আগেই বলেছিলেন যে অচিন্ত্যের (Howrah) সোনা জয় নিশ্চিত। কোয়েলের ক্ষেত্রেও তিনি জানিয়েছিলেন, যদি কোনও ভাবে অসুস্থ হয়ে না পড়ে, তাহলে সোনা জয় করতে না পারলেও অন্তত কোয়েলের ঝুলিতে রূপো আসবে। কোয়েল সোনা নিয়েই ফিরেছে তার নিজের গ্রামে। উজ্জ্বল করেছে গ্রামের মুখ। আর্থিকভাবে পিছিয়ে পড়া গ্রামকে তুলে ধরেছে বিশ্বের দরবারে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Gold: ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার দৌড়ে প্রথম হয়ে সোনা জিতল উত্তর দিনাজপুরের সোনিয়া

    Gold: ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার দৌড়ে প্রথম হয়ে সোনা জিতল উত্তর দিনাজপুরের সোনিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের হয়ে শ্রীলঙ্কার মাটিতে দৌড়ে প্রথম স্থান অধিকার করে সোনা (Gold) জিতে দেশের নাম উজ্জ্বল করলেন রায়গঞ্জের মেয়ে সোনিয়া বৈশ্য। শ্রীলঙ্কা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ অংশগ্রহণ করে ৪০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করেন সোনিয়া। গত ২৮ শে জুলাই থেকে ৩০ শে জুলাই এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল শ্রীলংকার কলম্বোতে। সেখানে মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত ছাড়াও বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। সেখানে সকলকে হারিয়ে দেশের মুখ উজ্জ্বল করে উত্তর দিনাজপুরের সোনার মেয়ে।

    সোনিয়ার লক্ষ্য এশিয়ান গেমস

    উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের নেতাজীপল্লির বাসিন্দা সোনিয়া। তাঁর বাবা বরেন বৈশ্য একজন ব্যবসায়ী। ছোটবেলা থেকেই সোনিয়ার স্বপ্ন ছিল যে বড় হয়ে একজন অ্যাথলেটিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। এই স্বপ্নপূরণে সম্পূর্ণরূপে তাঁর পাশে দাঁড়ায় তাঁর বাবা বরেনবাবু। রায়গঞ্জে খেলা শুরু করে বর্তমানে বিদেশের মাটিতে নিজের প্রতিভাকে তুলে ধরে দেশের নাম উজ্জ্বল করেছেন রায়গঞ্জের এই সোনার (Gold) মেয়ে সোনিয়া। এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি। তাঁর সামনের লক্ষ্য এশিয়ান গেমস ২০২৩, যা অনুষ্ঠিত হবে চিনে। সেখানে অংশগ্রহণ করে দেশের হয়ে সোনা  আনতে দিনরাত পরিশ্রম করে চলেছে তিনি। বর্তমানে সোনিয়া পুনেতে ন্যাশনাল অ্যাথলেটিক্স ক্যাম্পে রয়েছেন। উল্লেখ্য, শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই খেলায় তার ইভেন্ট ছিল ৪০০ মিটার দৌড়। তার ইভেন্টে প্রথম হয়েছে সোনিয়া। দ্বিতীয় হয়েছে ভারতেরই দিসনা ম্যাথিউ এবং তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলংকার একজন প্রতিযোগী। তাঁদের এই সাফল্যকে কুর্নিশ জানিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরও।

    কী বললেন সোনিয়ার বাবা?

    সোনিয়ার এই সাফল্যে খুশির হাওয়া তাঁর পরিবারেও। তাঁর বাবা বলেন বরেন বৈশ্য বলেন,” মেয়ে শ্রীলঙ্কায় দেশের হয়ে ৪০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে সোনা (Gold) জিতেছে। মেয়ের জন্য আমাদের গর্ব হচ্ছে। অনেকদিন ধরে ও দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছিল না, এবার পেল। আশা করি সামনে এশিয়ান গেমসে ও দেশের হয়ে খেলে দেশের নাম উজ্জ্বল করবে এটাই প্রার্থনা করি।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Team India: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয় পেল ভারত! তবে চিন্তায় রাখল ব্যাটিং

    Team India: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয় পেল ভারত! তবে চিন্তায় রাখল ব্যাটিং

    মাধ্যম নিউজ ডেস্ক: দুবারের বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজ এবার বিশ্বকাপে সুযোগ পায়নি। তাদের বিরুদ্ধে সহজ জয় পেল ভারত (Team India)।  প্রথমে বল করে ওয়েস্ট ইন্ডিজকে ১১৪ রানে মুড়ে দেয় ভারতীয় টিম। একদিনের ম্যাচে ১১৫ রানের লক্ষ্য ছিল যথেষ্ঠ সহজ। কিন্তু ১১৫ রান তুলতে গিয়েও পাঁচ উইকেট খোয়াতে হয় ভারতকে (Team India)।

    টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রোহিত

    বৃহস্পতিবার টস জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক (Team India) রোহিত। টস জিতে তিনি  বলেন, ‘‘প্রথমে বল করব। কোনও বিশেষ কারণ নেই আগে বল করার। নিজেদের বিভিন্ন ভাবে পরখ করে নিতে চাই। দল হিসাবে আমরা কেমন সেটা দেখে নিতে চাই। বিশ্বকাপের আগে নিজেদের চিন্তাভাবনাগুলো পরিষ্কার রাখতে চাই আমরা। ফলাফলটাও গুরুত্বপূর্ণ। একাধিক ক্রিকেটারকে এই সময়ে দেখে নেওয়া হবে। তাই বলে জয় ছাড়া অন্য কিছু ভাবছি না।’’ শুরু থেকেই দাপট দেখাতে থাকে ভারত। মাত্র ৪৫ রানের মধ্যে তিন উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষমেষ ১১৪তেই থামতে হয় ক্যারিবিয়ানদের। কুলদীপ তিন ওভার বল করে চারটি উইকেট নেন। অন্যদিকে জাডেজা নেন তিনটি উইকেট। 

    ব্যাটিং কিন্তু চিন্তায় রেখেছে ভারতীয় টিমকে (Team India)

    সহজ লক্ষ্য থাকায় রোহিত ওপেন করেননি। শুভমন গিল এবং ঈশান কিশন ভারতীয় ইনিংসের (Team India) শুরু করেন। ঈশান ৫২ রান করেন। কিন্তু শুভমন মাত্র সাত রানে আউট হন। তিন নম্বরে বিরাট কোহলি নামেননি। তাঁর জায়গায় নেমেছিলেন সূর্যকুমার। হতাশ করলেন তিনি। চার নম্বরে নামা হার্দিক পাণ্ড্যও আউট হন। শেষ পর্যন্ত নামতেই হয় রোহিতকে। রোহিত এবং জাডেজার জুড়ি ম্যাচ শেষ করেন।  ১১৫ রান তুলতে ২২.৫ ওভার লেগে যায় ভারতের। আইপিএল-এ ঝড় তোলা শুভমন, ঈশান, সূর্যকুমাররা এভাবে ব্যর্থ হবেন তা ভাবেননি কেউ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share