মাধ্যম নিউজ ডেস্ক: ডেলিভারি বয়দের সুরক্ষায় এবার সক্রিয় পদেক্ষপ গ্রহণ করল কেন্দ্র। জানিয়ে দিল, আর নয় ‘১০ মিনিটে ডেলিভারি’। ব্লিঙ্কিট, জেপ্টো, সুইগি, জোম্যাটোর মতো পণ্য সরবরাহকারী সংস্থাগুলিকে স্পষ্ট নির্দেশ দিয়ে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক (Central Government) জানিয়েছে যে, নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে আর কোনও ভাবেই আপস নয়। তাই এখন থেকে মানতে হবে নতুন নিয়ম। ১০ মিনিটে ডেলিভারি (10 Minute Delivery) বন্ধ করতে হবে। সমস্ত ই-কমার্স বা অনলাইন পণ্য সরবরাহকারী সংস্থার কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বিশেষ নোটিস। বলা হয়েছে, অবিলম্বে অ্যাপগুলি থেকে সরিয়ে ফেলতে হবে এমন বিজ্ঞাপন।
অনেকেই পথদুর্ঘটনায় মৃত্যুর শিকার (10 Minute Delivery)
দেশজুড়ে গিগ ওয়ার্কদের সুরক্ষা নিয়ে ব্যাপক শোরগোল আগেই পড়েছে। গত ২৫ এবং ৩১ ডিসেম্বর দেশজুড়ে গিগ ও ডেলিভারি কর্মীরা ধর্মঘটের ডাক দিয়েছিলেন। শুধু তাই নয়, সংসদেও এই নিয়ে ব্যাপক তোলপাড় হয়েছে শাসক-বিরোধী শিবিরে। তাড়াহুড়ো করে পণ্য ডেলিভারি করতে গিয়ে লাগাতার মৃত্যুর ঘটনা ঘটে চলেছে। এতো কম সময়ে দ্রুত পণ্য পৌঁছাতে গিয়ে অনেকেই পথদুর্ঘটনায় মৃত্যুর শিকার হয়েছেন। তাই এবার থেকে এই ঝুঁকিপূর্ণ কাজে লাগাম টানতে চাইছে কেন্দ্রীয় সরকার (Central Government)।
ব্লিঙ্কিট ইতিমধ্যে ১০ মিনিটে ডেলিভারি (10 Minute Delivery) বন্ধ করে দিয়েছে। গিগকর্মীদের মধ্যে একটা বড় অংশ একাধিকবার দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করেছেন আগে। চাকরির নিশ্চয়তা এবং ডেলিভারির ক্ষেত্রে ১০ মিনিটে পৌঁছানোর লক্ষ্যমাত্রাকে বন্ধ করার জোরালো দাবিও তুলেছিলেন তাঁরা। রা অভিযোগ তোলেন সুরক্ষাহীন কাজের পরিবেশ, সময়ের চাপ, উপার্জন কমে যাওয়া এবং পর্যাপ্ত সামাজিক সুরক্ষা না পাওয়ার বিরুদ্ধে। তাঁদের মতে, এই কাজ অত্যন্ত অমানবিক। পেশাগত কারণে এই কাজ অত্যন্ত অনৈতিক। তবে নাগরিক সামাজের মধ্যেও যদি এই ধরনের বিষয় নিয়ে আগেও একাধিকবার ব্যাপক প্রতিবাদ করতে দেখা গিয়েছে।
বন্ধ করতে হবে বিজ্ঞাপন
কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় বিভিন্ন ফুড ডেলিভারি ও ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে বৈঠক করেন। সেখানে ব্লিঙ্কিট, জেপটোর মতো সংস্থাগুলিকে এই ১০ মিনিটে পরিষেবা (10 Minute Delivery) বন্ধ করার নির্দেশ দেন। তিনি বলেন, “ব্র্যান্ডিং বা প্রচারের কাজে যেন নির্দিষ্ট কোনও ডেলিভারি টাইম লিমিট ব্যবহার না করা হয়। ব্র্যান্ডিংয়ে নির্দিষ্ট সময়সীমার প্রতিশ্রুতি থাকলে তা ডেলিভারি কর্মীদের ওপর চাপ বাড়াতে পারে, যা তাদের নিরাপত্তার ঝুঁকি বাড়ায়। বিজ্ঞাপনের ভাষাতেও এখন থেকে এই প্রচার সম্পূর্ণ ভাবে বন্ধ করে দিতে হবে।” এই নির্দেশের পরেই কোম্পানিগুলি জানিয়েছে, ১০ মিনিটে যে গ্যারান্টি তারা দিত, সেখান থেকে তারা সরে আসছে। বিজ্ঞাপন, প্রচার বা সোশ্যাল মিডিয়া পোস্ট, কোথাও আর এই সময়সীমার কথা উল্লেখ করা হবে না। ফলে, গ্রাহকরা এখন থেকে এই ধরনের পরিষেবা আর পাবেন না। সমস্ত খাবার প্রস্তুত কারক সংস্থাগুলি ইতিমধ্যে পরিষেবা বন্ধ করার পথেই তারা হাঁটছে বলে জানা গিয়েছে।
