Tag: 2029 Lok Sabha Elections

  • Parliament Winter Session: ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সংসদের শীতকালীন অধিবেশন! মহিলা সংরক্ষণ কার্যকর করতে সংবিধান সংশোধনী বিল আনার প্রস্তুতি কেন্দ্রের

    Parliament Winter Session: ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সংসদের শীতকালীন অধিবেশন! মহিলা সংরক্ষণ কার্যকর করতে সংবিধান সংশোধনী বিল আনার প্রস্তুতি কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হতে পারে সংসদের শীতকালীন অধিবেশন। রবিবার এক সংবাদসংস্থার প্রতিবেদনে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। এই অধিবেশনেই মহিলা সংরক্ষণ কার্যকর করার লক্ষ্যে লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণের (Parliament Winter Session) সঙ্গে সংরক্ষণ নীতিকে যুক্ত করে একটি সংবিধান সংশোধনী বিল পাশ করানোর উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এদিকে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে বিরোধী দলগুলিও সংসদে আন্দোলন আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছে। ফলে (Delimitation Bill) আসন্ন অধিবেশনে সরকার ও বিরোধীদের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

    প্রস্তাবিত বিল অনুযায়ী, সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে লোকসভার বর্তমান ৫৪৩টি আসন বাড়িয়ে সর্বোচ্চ ৮৫০টি করার পরিকল্পনা রয়েছে। এর ফলে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই সংসদ এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের পথ প্রশস্ত হতে পারে। প্রতিবেদন অনুযায়ী, শীতকালীন অধিবেশনের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে সরকারের শীর্ষস্তরে আলোচনা চলছে।

    তবে এই বিল সংসদে পাশ করানো সরকারের কাছে সহজ হবে না। কারণ, সংবিধান সংশোধনী বিল পাশ করাতে সংসদে উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের অন্তত দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন। বর্তমানে লোকসভায় তিনটি আসন খালি রয়েছে। ফলে ৫৪০ জন সদস্যের প্রত্যেকেই ভোট দিলে বিল পাশ করাতে অন্তত ৩৬১টি ভোটের প্রয়োজন হবে।

    বিল পাশের বিষয়ে আশা (Parliament Winter Session)

    অথচ শাসক এনডিএ জোটের হাতে বর্তমানে রয়েছে ৩২০ জন সাংসদ। অর্থাৎ, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য বিরোধী শিবিরের সমর্থনও আদায় করতে হবে সরকারকে। যদিও বৃহস্পতিবার সরকারের এক শীর্ষ আধিকারিক এই বিল পাশের বিষয়ে আশা প্রকাশ করেছেন। তাঁর দাবি, সংসদে বিলটি ১৫ থেকে ১৮ ভোটের ব্যবধানে পাশ হতে পারে।

    অন্যদিকে, মহিলা সংরক্ষণ নিয়ে কেন্দ্রের এই উদ্যোগের পাশাপাশি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে ঘিরেও নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রক্রিয়ার সমালোচনায় সরব বিরোধী দলগুলি। তাদের দাবি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে। বিরোধীদের এই আন্দোলন সংসদের শীতকালীন অধিবেশনেও প্রভাব ফেলতে পারে। এমনকি এর জেরে সংসদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে।

    শাসক জোটের এক সাংসদের বক্তব্য, সংসদে সুষ্ঠু পরিবেশ ও স্বাভাবিক কাজকর্ম বজায় না থাকলে সংবিধান সংশোধনী বিল নিয়ে আলোচনা কিংবা ভোটাভুটি কোনওটাই সম্ভব নয়।

    এদিকে, বাদল অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা না করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত ঘিরেও জল্পনা বেড়েছে। গত ১৩ অগস্ট সংসদের বাদল অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করা হলেও আনুষ্ঠানিকভাবে তার সমাপ্তি ঘোষণা করা হয়নি। ইতিমধ্যে ৯৪ দিন ধরে অধিবেশনটি আনুষ্ঠানিকভাবে বহাল রয়েছে। ২০০৮ সালে তৈরি হওয়া ৮৭ দিনের আগের নজিরকেও ছাপিয়ে গিয়েছে এই সময়সীমা (Parliament Winter Session)।

    বাদল অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা হয়নি!

    বিশেষজ্ঞদের মতে, বাদল অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা না করার ফলে সরকার প্রয়োজন অনুযায়ী স্বল্প সময়ের নোটিশে সংসদের বর্ধিত অধিবেশন ডাকতে পারবে। নতুন করে অধিবেশন আহ্বান করতে যেখানে অন্তত ১৪ দিনের নোটিশ প্রয়োজন, সেখানে চলতি অধিবেশনের বর্ধিত পর্ব আয়োজনের ক্ষেত্রে মাত্র দু’দিনের নোটিশই যথেষ্ট।

    তবে প্রস্তাবিত সীমানা পুনর্নির্ধারণ নিয়ে বিশেষত দক্ষিণ ভারতের রাজ্যগুলির উদ্বেগ দূর করতেও একটি বিকল্প সূত্র বিবেচনা করছে কেন্দ্র। আলোচনাধীন প্রস্তাব অনুযায়ী, ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে রাজ্যগুলির মধ্যে লোকসভা আসনের বর্তমান আনুপাতিক অংশীদারিত্ব বজায় রেখেই প্রতিটি রাজ্যে আসনসংখ্যা ৫০ শতাংশ বাড়ানো হতে পারে (Delimitation Bill)। তবে এই কাঠামো নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

    উল্লেখ্য, গত ১৭ এপ্রিল সংসদের বিশেষ অধিবেশনে এই সংবিধান সংশোধনী বিল প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এবার শীতকালীন অধিবেশনে নতুন করে বিলটি পাশ করানোর উদ্যোগ নিচ্ছে কেন্দ্র (Parliament Winter Session)। ফলে মহিলা সংরক্ষণ, লোকসভা আসন পুনর্বিন্যাস এবং ভোটার তালিকা সংশোধন—এই তিনটি বিষয়কে কেন্দ্র করেই সংসদের আসন্ন অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠার সম্ভাবনা প্রবল।

     

  • PM Modi: “বিশ্বের প্রয়োজনীয় সমাধান দেওয়ার ক্ষমতা রয়েছে তোমাদেরই’’, তরুণ প্রজন্মকে বার্তা মোদির

    PM Modi: “বিশ্বের প্রয়োজনীয় সমাধান দেওয়ার ক্ষমতা রয়েছে তোমাদেরই’’, তরুণ প্রজন্মকে বার্তা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: তরুণ প্রজন্মের প্রতি ফের বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁর মতে, বর্তমান বিশ্বের যেসব সমাধান অত্যন্ত জরুরি হয়ে উঠেছে, সেগুলি খুঁজে বের করার ক্ষমতা রয়েছে নবীন প্রজন্মের (Gen Z) হাতেই। তাই নিজেদের ভবিষ্যৎকে বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে দেখার এবং বড় স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার সময় এখনই। তরুণদের উদ্দেশে তাঁর বার্তা, নির্ভয়ে নতুন ভাবনা নিয়ে কাজ করতে হবে, প্রচলিত চিন্তাধারার বাইরে গিয়ে ভাবতে হবে এবং নিজেদের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

    চেন্নাইয়ের নন্দনবক্কমে চেন্নাই বাণিজ্য কেন্দ্রে জয়গোপাল গারোদিয়া হিন্দু বিদ্যালয় ম্যাট্রিক উচ্চমাধ্যমিক স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “উন্নত ভারত গড়ে তোলার জন্য যে নতুন ভাবনা ও সমাধানের প্রয়োজন, তা শুধু ভারতের ভবিষ্যৎকেই রূপ দেবে না, গোটা বিশ্বের ভবিষ্যৎ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”

    তরুণদের সম্ভাবনার উপর আস্থা (PM Modi)

    তরুণদের সম্ভাবনার উপর আস্থা প্রকাশ করে তিনি বলেন, “আজ গোটা বিশ্ব বিভিন্ন সমস্যার সমাধান খুঁজছে। সেই সমাধান দেওয়ার সম্ভাবনা তোমাদের রয়েছে। আমি চাই, প্রত্যেক তরুণ-তরুণী নিজেদের ভবিষ্যৎকে বৃহত্তর পরিসরে দেখুক। কারণ, এটাই তোমাদের সময়, এটাই তোমাদের সুযোগ।” নিজেকে কাশীর প্রতিনিধি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী মহান তামিল কবি সুব্রহ্মণ্য ভারতীর কথাও স্মরণ করেন। নির্ভীকভাবে জীবনযাপনের অনুপ্রেরণা জোগানো এই কবির ভাবনা তুলে ধরে তিনি বলেন, “এখানে উপস্থিত প্রত্যেকের কাছে আমার আবেদন, নিজেদের নির্ভীক হওয়ার সুযোগ দাও। নিজেদের ভাবনা নিয়ে কাজ কর। বড় স্বপ্ন দেখ, অন্যভাবে চিন্তা কর এবং নির্ভয়ে এগিয়ে চলো।” তরুণ প্রজন্মের উদ্দেশে আশাবাদী বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ভারতে অফুরন্ত সুযোগ রয়েছে। এটাই তোমাদের সময়, এটাই তোমাদের সুযোগ। আমরা একসঙ্গে এই কাজ করে দেখাব।”

    তরুণদের ক্ষোভের আবহে প্রধানমন্ত্রীর বার্তা

    প্রধানমন্ত্রীর এই বার্তা এমন একটা সময়ে এল, যখন দিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে কেন্দ্র করে বিক্ষোভে নেমেছে পড়ুয়া ও তরুণদের একাংশ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের তত্ত্বাবধানে পরিচালিত এই সংশোধন প্রক্রিয়াকে ঘিরে প্রতিবাদ ক্রমশ জোরালো হয়েছে।

    শনিবার দিল্লির যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভের আগে পুলিশ আটক করে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-সহ দলের আরও দুই নেতা সৌরভ দাস এবং আশুতোষ রানকাকে। মুম্বই থেকে তাঁদের বিমান দিল্লিতে অবতরণের কিছুক্ষণের মধ্যেই আটক করা হয়। এর পাশাপাশি, প্রায় তিন হাজার মানুষকে আটক করা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বন্ধ রাখা হয় একাধিক মেট্রো স্টেশন ও পরিষেবা, পাশাপাশি থামিয়ে দেওয়া হয় স্থানীয় ট্রেন চলাচলও (PM Modi)।

    এই পরিস্থিতিতে বিশেষ শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ, নিতান্ত প্রয়োজন না হলে সমস্ত ব্যারিকেড সরিয়ে ফেলতে হবে। একই সঙ্গে বড় জমায়েত নিষিদ্ধ করতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩-এর ১৬৩ ধারার প্রয়োগ প্রত্যাহারের বিষয়েও কর্তৃপক্ষকে বিবেচনা করতে বলা হয়।

    তরুণদের অসন্তোষ কি বড় চ্যালেঞ্জ বিজেপির?

    এর আগে চিকিৎসা প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে বিক্ষোভ হয়েছিল। সেই আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়।

    রাজনৈতিক মহলের একাংশের মতে, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের চেষ্টা হিসেবেও দেখা হচ্ছে চেন্নাইয়ে প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে। বেকারত্ব, স্বচ্ছতার অভাব এবং বিভিন্ন সরকারি প্রক্রিয়া নিয়ে তরুণদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, তা কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের কাছে ক্রমশ বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

    তৃতীয় দফার (Gen Z) শাসনকালে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এই পরিস্থিতিতে তরুণ ভোটারদের আস্থা অর্জন এবং তাঁদের প্রত্যাশার সঙ্গে নিজেদের রাজনৈতিক বার্তাকে সামঞ্জস্যপূর্ণ করে তোলা শাসকদলের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে তরুণদের স্বপ্ন, উদ্ভাবনী শক্তি ও ভবিষ্যৎ নির্মাণের ক্ষমতার উপর প্রধানমন্ত্রীর এই জোর দেওয়াকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে (PM Modi)।

LinkedIn
Share