মাধ্যম নিউজ ডেস্ক: বঙ্গে দ্বিতীয় তথা শেষ দফার বিধানসভার নির্বাচন (Assembly Election 2026) হবে ২৯ এপ্রিল। এই নির্বাচনে কলকাতা পুলিশের ওপর ভরসা নেই। তাই বুথ নয়, শহর কলকাতার রাস্তায় থাকছে নির্বাচন কমিশনের ক্যামেরা, যা দিয়ে হবে ওয়েব কাস্টিং। কমিশন সূত্রে খবর, শুধু বুথ বা বুথ সংলগ্ন এলাকাই নয়, এবার বুথমুখী সব রাস্তায় ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মূলত ঘিঞ্জি বা ঘনবসতি এলাকায় যে সব বুথ থাকবে, সেই সব বুথের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। মূলত কলকাতা ও হাওড়ার ক্ষেত্রেই প্রাথমিকভাবে (West Bengal) এই অতিরিক্ত ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত।
ওসি বদলি (Assembly Election 2026)
এদিকে, দ্বিতীয় দফার ভোটের মুখে ফের কালীঘাট-সহ কলকাতা পুলিশের একাধিক থানার ওসিদের বদলে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে এই রদবদল বলে প্রশাসনিক সূত্রে খবর। কালীঘাট থানার নয়া ওসি হচ্ছেন পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের ইন্সপেক্টর গৌতম দাস। শুধু কালীঘাট নয়, আরও কয়েকটি থানার দায়িত্বেও রদবদল হয়েছে। দক্ষিণ বিভাগের ইন্সপেক্টর সুব্রত পাণ্ডেকে আলিপুর থানার ওসি করা হয়েছে। স্পেশ্যাল ব্রাঞ্চের ইন্সপেক্টর উৎপল পার্ককে কালীঘাট থানার অতিরিক্ত ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আলিপুর থানার অতিরিক্ত ওসি চামেলি মুখার্জিকে উল্টোডাঙা মহিলা থানার ওসি পদে পাঠানো হয়েছে (Assembly Election 2026)।
কালীঘাট থানার ওসি বদল
উল্লেখ্য, গত ২৯ মার্চই কালীঘাট থানার ওসি পদে পরিবর্তন করেছিল কমিশন। তখন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উৎপল ঘোষকে ওই দায়িত্বে আনা হয়েছিল। এক (West Bengal) মাস পূর্ণ হওয়ার আগেই ফের বদলের সিদ্ধান্ত নিল কমিশন। ভোটের আগে আইন-শৃঙ্খলা আরও কড়া করতে এবং নিরপেক্ষতা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে অনুমান প্রশাসনিক মহলের (Assembly Election 2026)।
