Tag: Abhishek Banerjee

Abhishek Banerjee

  • Dilip Ghosh: পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসা! তৃণমূলকে কটাক্ষ দিলীপের

    Dilip Ghosh: পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসা! তৃণমূলকে কটাক্ষ দিলীপের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে নির্বাচনের নামে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে তৃণমূল। এমনই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবারের পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) নজিরবিহীন হিংসা দেখেছে গোটা বাংলা। দিকে দিকে ছাপ্পাভোট, ব্যালটবক্স ছিনতাই, ভাঙচুর, আগুন তো ছিলই, মুড়ি-মুড়কির মতো প্রাণ গিয়েছে সাধারণ মানুষের। সোমবার রাজ্যের ৬৯৬ বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। এদিনই নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

    তৃণমূলকে আক্রমণ

    দিলীপ ঘোষ এদিন বলেন, “কোথাও যদি মেরেই থাকে ঠিকই আছে। তৃণমূলের লোক মানেই গুন্ডা। যেখানেই শক্তি দেখাতে এসেছিল আমরা আটকেছি। সাধারণ মানুষ তো ওদের তাড়া করেছে। তবে পুলিশ আমাদেরই আটকেছে। সাধারণ মানুষ মার খায়। প্রতিবাদ করলে পুলিশ তাদের উপরেই লাঠি চালায়। গুণ্ডারা লুঠপাট করে খুন খারাপি করে চলে যায়, তাদের কেউ আটকায় না।” এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “রাজ্যে নির্বাচনের (Panchayat Election 2023) নামে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এই সরকারের আর থাকার অধিকার নেই। দরকার নেই এই সরকারের”।

    আরও পড়ুন: “মুক্ত বাতাসে শ্বাস নিতে দিল্লি যাচ্ছি”! তির্যক মন্তব্য রাজ্যপালের

    ফল নিয়ে আশাবাদী

    আজ রাজ্য়ের যে ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন (Panchayat Election 2023) হচ্ছে, তা নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, “পুনর্নির্বাচন নিয়ে আমরা আশাবাদী। পঞ্চায়েত নির্বাচনের দিন অনেক বুথেই কেন্দ্রীয় বাহিনী দেওয়া যায়নি। গোটা রাজ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। আমরা আরও অনেক বুথে ভোট করাতে পারতাম, কিন্তু তা করতে দেওয়া হয়নি।” ভোটের ফল নিয়ে আশাবাদী দিলীপ আরও বলেন, “বেশ কয়েকটি জেলা পরিষদ পাব আমরা। উত্তর ও দক্ষিণ-দুই বঙ্গেই আশা করি বেশ কিছু জেলা পরিষদ পাব আমরা।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shantanu Thakur: মতুয়াধামের অশান্তিতে আইনি লড়াই! অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে শান্তনু 

    Shantanu Thakur: মতুয়াধামের অশান্তিতে আইনি লড়াই! অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে শান্তনু 

    মাধ্যম নিউজ ডেস্ক: ঠাকুর নগরের মতুয়াধামের অশান্তিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। তৃণমূলের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। আগামী কাল, মঙ্গলবার সেই মামলার শুনানি হবে। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে আদালতে অভিযোগ জানান তিনি।

    শান্তনু ঠাকুরের অভিযোগ

    সম্প্রতি তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নিয়ে ঠাকুরনগরের মতুয়াধামে এসেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শান্তনু ঠাকুরের অভিযোগ,অভিষেক কাউকে না জানিয়ে মতুয়া মহা সঙ্ঘের মন্দিরের সামনে মিছিল করেন। তৃণমূলের দলবল নিয়ে মন্দিরে ভিড় করেন। এমনকি অভিষেকের লোক ভক্তদের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ। এই নিয়ে মন্দিরের তরফে অভিযোগ জানালেও সেটা নিয়ে কোনও পদক্ষেপ করেনি প্রশাসন। উল্টে ওই দিনের ঘটনায় মন্দির কমিটি-সহ ভক্তদের বিরুদ্ধে পাঁচটি এফআইআর দায়ের করেছে পুলিশ। বেশ কয়েকজন ভক্তকে গ্রেফতারও করা হয়েছে। এর বিহিত চেয়ে সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়ের করলেন শান্তনু ঠাকুর। 

    আরও পড়ুন: ২১ তারিখ আসছেন মোদি, রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে প্রস্তুতি তুঙ্গে, দেখুন ভিডিও

    গত ১১ জুন ঠাকুরনগরে মতুয়াধাম এসে মন্দিরে পুজো দেবেন বলে কথা ছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাই সকাল থেকে এলাকার তৃণমূল কংগ্রেস নেতারা মন্দির চত্বর সাজানো শুরু করেন। কিন্তু দুপুরে অন্য দৃশ্য দেখতে পাওয়া যায়। মতুয়াদের একাংশ হঠাৎ বচসায় জড়িয়ে পড়েন। তৃণমূলের অভিযোগ, এলাকার সাংসদ শান্তনু ঠাকুরের নেতৃত্বেই এই কাজ ঘটানো হয়েছে। তাতে বিজেপি কর্মীরা যুক্ত। ধুন্ধুমার পরিস্থিতিতে মূল মন্দিরের ফটক বন্ধ করে দিতে হয়। তখন পাশের মন্দিরে পুজো দেন অভিষেক। তিনি চলে গেলে, বিজেপির কর্মীদের উপর চড়াও হয় তৃণমূল। অভিযোগ, তৃণমূলের লোকজনের মারে বিজেপির বেশ কয়েক জন আহত হন। পুলিশ কোনও পদক্ষেপ করেনি। এর বিচার চেয়ে এবার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর হাইকোর্টে গেলেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kuntal Ghosh: অভিষেক-কুন্তল মামলায় অর্ধেক তদন্ত বাকি, হাইকোর্টে জানাল সিবিআই

    Kuntal Ghosh: অভিষেক-কুন্তল মামলায় অর্ধেক তদন্ত বাকি, হাইকোর্টে জানাল সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিষেক – কুন্তলের (Kuntal Ghosh) চিঠি সম্পর্কিত তদন্ত প্রায় পঞ্চাশ শতাংশ হয়েছে বলে হাইকোর্টে দাবি করল সিবিআই (CBI)। বুধবার প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত রিপোর্ট জমা দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, ওই মামলায় এখনও তাঁদের কিছুটা সময় প্রয়োজন। যা শুনে আদালত সিবিআইকে পাল্টা প্রশ্ন করে, ‘‘সত্য খুঁজতে আর কত দিন সময় লাগবে?’’

    সিবিআইকে প্রশ্ন আদালতের

    এদিন বিচারপতি অমৃতা সিন্‌হার বেঞ্চে প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তলের চিঠি সম্পর্কিত তদন্ত কতটা এগিয়েছে সিবিআই-এর কাছে তা জানতে চায় আদালত। তখনই  সিবিআই  জানায়, ইতিমধ্যে অভিষেক এবং কুন্তলের (Kuntal Ghosh) চিঠি সংক্রান্ত মামলায় দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু তদন্ত প্রায় ৫০ শতাংশ বাকি আছে। তাই তাদের কিছুটা অতিরিক্ত সময় প্রয়োজন। এর পাল্টা হিসেবে বিচারপতি বলেন, ‘‘সত্য খুঁজতে আর কত দিন সময় লাগবে? এই তদন্তের অগ্রগতি কোথায়? অভিযুক্ত সব তথ্য স্বীকার করতে চায় না। কিন্তু তদন্ত তো সঠিক পদ্ধতিতে এগিয়ে নিয়ে যাওয়া দরকার!’’ 

    সিবিআই-এর নির্দেশ

    সিবিআই এদিন আদালতকে জানায়, প্রেসিডেন্সি জেলের একটি সিসিক্যামেরার ফুটেজ না পাওয়াতেই তদন্তে দেরি হচ্ছে। তারপরই আদালত নির্দেশ দেয় জেল কর্তৃপক্ষকে দ্রুত হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে ওই ফুটেজ জমা দিতে হবে। সিবিআইয়ের টেকনিক্যাল টিম রেজিস্ট্রার জেনালেরের কাছে বসে তাদের টিম এনে সেই ফুটেজ কপি করবে। রাজ্যের তরফে এদিন আদালতে জানানো হয়েছে, ২৫ দিন সময় লাগবে সিসিটিভি ফুটেজ দিতে। এরপর এই মামলায় সার্বিক তদন্ত কতদূর এগিয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট ১৪ জুলাইয়ের মধ্যে সিবিআইকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

    আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের মণীশ জৈনকে তলব সিবিআই-এর

    ইডিকে নির্দেশ আদালতের

    পরে কুন্তলের মামলায় প্রেসিডেন্সি জেলকে বিচারপতি নির্দেশ দেন, ‘‘কুন্তল ঘোষের উপর নজর রাখবেন জেল সুপার। তিনি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করবেন। আদালত চাইলেই সেই ফুটেজ পেশ করতে হবে।’’ বুধবার প্রাথমিকের নিয়োগ মামলা নিয়ে ইডিকেও বিচারপতি সিন্‌হার প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তদন্তের অগ্রগতি প্রসঙ্গে বিচারপতি জানতে চান, ‘‘তদন্তে যুক্ত ইডি অফিসাররা দক্ষ তো?’’ এর জবাবে ইডি বলে, ‘‘নিশ্চয়ই! তারা যোগ্য।’’ শুনে বিচারপতি সিন্‌হা ইডিকে নির্দেশ দেন,  এক মাস পরে নিয়োগের তদন্তের রিপোর্ট আদালতে জমা দিতে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Suvendu Adhikari: একজন সাংসদের জন্য কেন প্রতিদিন কোটি কোটি সরকারি টাকা খরচ? প্রশ্ন শুভেন্দুর

    Suvendu Adhikari: একজন সাংসদের জন্য কেন প্রতিদিন কোটি কোটি সরকারি টাকা খরচ? প্রশ্ন শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের নবজোয়ার কর্মসূচিকে ঘিরে গত রবিবার উত্তপ্ত হয়ে উঠেছিল ঠাকুরনগর। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সেখানে পৌঁছতেই শুরু হয়ে যায় বিক্ষোভ। তিনি ঠাকুরনগর থেকে বেরিয়ে আসার পর মতুয়াদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। সেই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। আহতদের সঙ্গে দেখা করতেই মঙ্গলবার ঠাকুরনগরে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এর পর কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকও করেন তিনি।

    কী বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)?

    ঠাকুরনগরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তৃণমূল সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে বলেন, “মন্দিরে প্রবেশ করার আগে তাদের ঠাকুরবাড়ি থেকে লিখিত অনুমোদন নেওয়া উচিত ছিল”। তিনি আরও বলেন, “একজন লোকসভার সাংসদের গায়ে হাত তোলা হয়েছে। তার কী পরিণতি, তা পুলিশ বুঝতে পারবে”। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শান্তনু ঠাকুরকে নির্বাচনে হারিয়ে দেবেন বলে মন্তব্য করেছেন, এই ব্যাপারে শুভেন্দু অধিকারী বলেন, “উনি আজ পর্যন্ত যাঁকে যাঁকে হারিয়ে দেবেন বলেছেন, তাঁরা সকলেই জিতেছেন”।

    নবজোয়ার সম্পর্কে বক্তব্য

    শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আরও অভিযোগ করেন, তৃণমূলের নবজোয়ার কর্মসূচির জেরেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল ঠাকুরবাড়িতে। এর ফলে ঠাকুরবাড়ির পবিত্র মাটিকে অপমান করা হয়েছে। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এদিন পুরো ঘটনা সবিস্তারে শুনেছেন। ঘটনার দিন মতুয়া সম্প্রদায়ের যে তিনজন আহত হয়েছেন, তাঁদের মধ্যে ২ জন মহিলাও ছিলেন। তাঁদের সঙ্গে দেখা করে তাঁদের শারীরিক পরিস্থিতির খবর নেন শুভেন্দু। মতুয়াদের ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও বলেন, সাগরদিঘির মতো যদি পঞ্চায়েত ভোট হয়, তাহলে তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না। এরপর বলেন, আমি আগের দিন হাওড়া জেলা হাসপাতালে গিয়েছিলাম। সেখানকার অবস্থা খুবই খারাপ। গন্ধময় চারদিক। পরিকাঠামো নেই, অথচ একজন সাংসদের জন্য রাজ্যের কোষাগার থেকে প্রতিদিন কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে।

    ঠাকুরবাড়িতে ঘটনার দিনই তীব্র নিন্দা করে ট্যুইট করেছিলেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বিশেষ দৃষ্টি আকর্ষণের আবেদন জানিয়েছিলেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Abhishek Banerjee: ইডির হাজিরা এড়ালেন অভিষেক, পাঠালেন চিঠি, কি লিখলেন জানেন?

    Abhishek Banerjee: ইডির হাজিরা এড়ালেন অভিষেক, পাঠালেন চিঠি, কি লিখলেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির (ED) দফতরে হাজিরা দিলেন না তৃণমূলের (TMC) সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন বেলা সাড়ে ১১টায় ইডি দফতরে হাজিরার জন্য গত সপ্তাহেই নোটিশ পাঠানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। যদিও তখনই তিনি জানিয়েছিলেন নবজোয়ার যাত্রা কর্মসূচি ছেড়ে এখনই যাচ্ছেন না তিনি। সেই মতো এদিন ইডি দফতরে উপস্থিত হননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। তার বদলে পাঠিয়ে দিলেন চিঠি।

    ইডিকে লেখা চিঠি

    ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে লেখা চিঠিতে অভিষেক জানিয়েছেন, “দলীয় কর্মসূচিতে ব্যস্ত আছি। আগামী ৮ তারিখ পঞ্চায়েত ভোট। আমি তদন্তে সমস্ত সাহায্য করেছি ও আগামী দিনেও করব। এই মুহূর্তে দলীয় কর্মসূচি ছেড়ে যাওয়া সম্ভব নয়।” ১৫ পাতার ওই চিঠির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের একটি কপি। অভিষেক (Abhishek Banerjee) লিখেছেন, “গত কয়েক বছরের নথি আমার থেকে চাওয়া হয়েছে ইডির তরফে। সেই তথ্য সংগ্রহে সময় লাগবে।” তৃণমূলের দু নম্বর ব্যক্তিত্বের দাবি, তাঁর কাছে যেসব নথি চাওয়া হয়েছে, তার সঙ্গে গত ২৯ মার্চ একটি সভায় তাঁর বক্তব্যের কোনও সম্পর্ক নেই। এ সংক্রান্ত সব নথি ইতিমধ্যেই সরকারি দফতরে রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন তৃণমূল নেতা।

    অভিষেকের অভিযোগ

    যদিও দিন কয়েক আগে নদিয়ার নবজোয়ার যাত্রা থেকে অভিষেক বলেছিলেন, “নবজোয়ার নষ্ট করতে চাইছে বিজেপি। আমার স্ত্রীকে হেনস্থা করা হচ্ছে। নবজোয়ার যাত্রা থামিয়ে হাজিরা দিতে যাব না। চাকর-বাকর নই যে যতবার ডাকবে, ততবার যেতে হবে। আগেই অনুরোধ করেছিলাম যাত্রার মাঝে না ডাকতে। ইডিরও বাধ্যবাধকতা রয়েছে। ওদের বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই।”

    আরও পড়ুুন: এবার রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সৌমেন্দু অধিকারী

    গত ২৯ মার্চ ধর্মতলায় এক জনসভায় অভিষেক (Abhishek Banerjee) দাবি করেছিলেন, “হেফাজতে থাকার সময় মদন মিত্র, কুণাল ঘোষকে তাঁর নাম নিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।” এর পরেই নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষও দাবি করেন, অভিষেকের নাম বলার জন্য তাঁকে চাপ দিচ্ছে ইডি, সিবিআই। নিম্ন আদালতের পাশাপাশি হেস্টিংস থানায়ও চিঠি দেন কুন্তল। সেই মামলার তদন্তেই অভিষেককে সমন পাঠিয়েছিল ইডি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতি মামলায় আজ ইডি দফতরে হাজিরা অভিষেকের, না গেলে কী পদক্ষেপ?

    Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতি মামলায় আজ ইডি দফতরে হাজিরা অভিষেকের, না গেলে কী পদক্ষেপ?

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Teacher Recruitment Scam) আজ, মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) বা সংক্ষেপে ইডি। গত সপ্তাহে হাজিরার নোটিশ পাঠানো হয়েছিল তৃণমূল সাংসদকে। সরাসরি, কালীঘাটের বাড়ির ঠিকানায় গিয়েছিল সেই চিঠি। কিন্তু, সংবাদমাধ্যমে অভিষেক জানিয়েছিলেন, তিনি পঞ্চায়েত ভোটের আগে ইডি দফতরে যেতে পারবেন না। আইনজীবী মারফত তা জানিয়ে দেবেন ইডিকে। কিন্তু ইডি সূত্রে খবর, হাজিরা না দেওয়ার বিষয়টি এখনও মেল করে বা চিঠি দিয়ে ইডি-কে জানাননি অভিষেক। ফলে, আজ অভিষেকের হাজিরা দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

    অভিষেক না এলে কী পদক্ষেপ করতে পারে ইডি?

    ইডি সূত্রের খবর, সোমবার বিকেল পর্যন্ত অভিষেকের (Abhishek Banerjee) তরফে তাদের কাছে সরকারিভাবে কোনও জবাব আসেনি। সেই কারণে ইডির আধিকারিকরা ধরে নিচ্ছেন, মঙ্গলবার তৃণমূল নেতা হাজিরা দেবেন। সেটা মাথায় রেখেই ইডির অফিসাররা প্রশ্নমালা তৈরি রাখছেন। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার নির্ধারিত সময় অবধি অপেক্ষা করেও যদি অভিষেকের বা তাঁর তরফে কোনও উত্তর না আসে, সেক্ষেত্রে দ্বিতীয় বার অভিষেককে নোটিস পাঠাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

    আরও পড়ুন: রাজ্যপাল নিযুক্ত অন্তবর্তীকালীন উপাচার্যদের বেতন ও ভাতা বন্ধের নির্দেশ রাজ্যের

    চেয়ে পাঠানো হয়েছে অভিষেকের মন্তব্যের ফুটেজ?

    ইডি সূত্রে আরও খবর, বৃহস্পতিবার অভিষেকের (Abhishek Banerjee) করা এমন মন্তব্যের অসম্পাদিত ভিডিও ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে ইডির দিল্লি সদর দফতরের তরফে। ফুটেজ চাওয়া হয়েছে ইডির পূর্বাঞ্চলীয় কলকাতা দফতরের কাছে। স্পষ্ট বোঝা যাচ্ছে, অভিষেকের মন্তব্য ভালো ভাবে নেয়নি তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, মঙ্গলবার বেলা একটা পর্যন্ত ইডির অফিসাররা অপেক্ষা করবেন। তার মধ্যে তিনি না এলে দিল্লির কর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে। ইডির পদস্থ কর্তারা আইনি পরামর্শও নিয়ে রাখছেন। সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অভিষেকের জিজ্ঞাসাবাদ মুলতুবি রাখতে রাজি নন তদন্তকারীরা। সে ক্ষেত্রে অভিষেক হাজিরা না দিলে আদালতকে জানানো হবে কি না সেই ব্যাপারেই আইনজীবীদের পরামর্শ চাইবেন ইডি আধিকারিকরা।

    গত সপ্তাহেই কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। রুজিরা ইডি দফতর থেকে বেরনোর পরই তলব করা হয় অভিষেককে। এর আগে, গত ২০ মে প্রায় দশ ঘণ্টা অভিষেককে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। শিক্ষায় নিয়োগ দুর্নীতি-কাণ্ডে জেলবন্দি বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের চিঠির সূত্রে অভিষেককে ডেকে পাঠানো হয়েছিল। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Abhishek Banerjee: স্ত্রীর পর এবার স্বামী, মঙ্গলে অভিষেককে তলব ইডির

    Abhishek Banerjee: স্ত্রীর পর এবার স্বামী, মঙ্গলে অভিষেককে তলব ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবারই ইডি (ED) তলব করেছিল তৃণমূলের (TMC) সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে। সেখানে ঘণ্টা চারেক ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এর পরে পরেই ইডি সমন পাঠিয়েছে খোদ অভিষেককে। নিয়োগ কেলেঙ্কারি মামলায় তলব করা হয়েছে তাঁকে। মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে অভিষেককে। ওই দিন সকাল সাড়ে ১১টায় হাজির হতে বলা হয়েছে তাঁকে। বর্তমানে নবজোয়ার যাত্রা কর্মসূচি উপলক্ষে নদিয়ায় রয়েছেন তৃণমূল নেত্রীর ভাইপো। মঙ্গলবারও তাঁর সেখানেই থাকার কথা। তবে ইডির সমনে সাড়া দিতে হলে কর্মসূচি স্থগিত করেই কলকাতায় ফিরতে হবে তৃণমূলের যুবনেতাকে।

    অভিষেককে (Abhishek Banerjee) জেরা

    স্কুলে নিয়োগ কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় ইডি এবং সিবিআই অভিষেককে জেরা করতে পারবে বলে জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ইডি সূত্রে খবর, কুন্তলের চিঠি ছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূ্র্ণ তথ্য নিয়ে অভিষেককে (Abhishek Banerjee) জেরা করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

    এদিকে, নিয়োগ কেলেঙ্কারি মামলায় ইডি গ্রেফতার করেছে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকেও। এক সময় অভিষেকের একটি অফিসে কাজ করতেন তিনি। অভিষেককে সাহেব বলে সম্বোধন করেন। এহেন সুজয় রয়েছেন ইডি হেফাজতে। ১৪ জুন তাঁর ইডি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার কথা। তার ঠিক আগের দিনই সিজিওতে তলব করা হয়েছে অভিষেককে।

    হাজিরা রুজিরার

    প্রসঙ্গত, কয়লা কেলেঙ্কারিকাণ্ডে এদিনই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন রুজিরা। বেলা ১২টা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজির হন অভিষেক-পত্নী। রুজিরা আসার ঢের আগে থেকেই প্রায় তিন পাতার প্রশ্নমালা নিয়ে হাজির ছিলেন ইডির আধিকারিকরা। তিনি উপস্থিত হওয়া মাত্রই শুরু হয় জিজ্ঞাসাবাদ পর্ব। ঘণ্টা চারেক ধরে জেরা করা হয় তাঁকে। প্রশ্ন করা হয় তাঁর দুবাই যাত্রা নিয়েও। এদিন রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি থেকে কলকাতায় এসেছিলেন ইডির পদস্থ আধিকারিক পঙ্কজ কুমার। দুবাই যাওয়ার পথে সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে আটকানো হয় রুজিরাকে। তার পরেই তাঁকে তলব করা হয় ইডি দফতরে। পত্নীর পর এবার ইডির তলব পেলেন অভিষেকও (Abhishek Banerjee)।

    আরও পড়ুুন: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৮ জুলাই, জারি আদর্শ আচরণ বিধি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Rujira Banerjee : সাড়ে ৪ ঘণ্টা পর ইডি দফতর ছেড়ে বাড়ির পথে অভিষেক-পত্নী রুজিরা

    Rujira Banerjee : সাড়ে ৪ ঘণ্টা পর ইডি দফতর ছেড়ে বাড়ির পথে অভিষেক-পত্নী রুজিরা

    মাধ্যম নিউজ ডেস্ক: সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির অফিস থেকে বের হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। দীর্ঘক্ষণ একাধিক বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, রুজিরাকে (Rujira Banerjee) জিজ্ঞাসাবাদ করতে দিল্লি থেকে ইডির আধিকারিকেরা সিজিও কমপ্লেক্সে এসেছিলেন। রুজিরার জন্য তৈরি ছিল তিন পাতার প্রশ্নমালা।

    তিন পাতার প্রশ্নমালা

    বৃহস্পতিবার সকালে ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে তলব করা হয় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee)। সেই ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পৌঁছেছিলেন তিনি। সেই ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পৌঁছেছিলেন তিনি। প্রায় তিন পাতার প্রশ্নমালা নিয়ে হাজির ছিলেন ইডি আধিকারিকরা। একাধিক বাছা বাছা প্রশ্ন নিয়ে প্রস্তুত ছিলেন ইডি আধিকারিকরা। 

    আরও পড়ুন: একাদশ-দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট নিয়ে রিপোর্ট তলব হাইকোর্টের

    ইডি সূত্রে খবর, তাঁর দুবাই যাত্রা নিয়েও একাধিক প্রশ্ন করা হয় তাঁকে। বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ ইডি দফতর থেকে বের হন রুজিরা (Rujira Banerjee)। তবে বেরোনোর সময় তিনি কোনও মন্তব্য করেননি। যে ভাবে গাড়ি নিয়ে ঢুকেছিলেন বেলায়, সেই ভাবেই বেরিয়ে গেলেন বিকেলে। জানা যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি থেকে পঙ্কজ কুমার নামে এক উচ্চ পদস্থ ইডি আধিকারিক কলকাতায় উড়ে আসেন।

    কড়া নিরাপত্তা

    এদিন সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল সিজিও কমপ্লেক্স। ইডির দফতরে প্রবেশাধিকারে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সিজিও কমপ্লেক্স ইডির দফতরের বাইরে বিধাননগর থানার পুলিশ মোতায়েন করে রাখা হয়। ব্যারিকেড দিয়েও ঘিরে রাখা হয় পুরো চত্বর। উল্লেখ্য, গত সোমবার কলকাতা বিমানবন্দরে আটকানো হয়েছিল রুজিরাকে। দুবাইয়ের বিমান ধরার জন্য ওই দিন সকাল ৭টা নাগাদ দুই সন্তানকে নিয়ে কলকাতার বিমানবন্দরে গিয়েছিলেন তিনি। কিন্তু বিমান ধরার আগেই অভিবাসন দফতরের কর্মীরা ‘বাধা’ দেন রুজিরাকে (Rujira Banerjee)। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যান অভিষেক-পত্নী। রুজিরাকে আটকানোর পরেই বৃহস্পতিবার তাঁকে ইডি দফতরে হাজির হওয়ার জন্য ডাকা হয়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Dilip Ghosh: ‘যেখানে ভূতের ভয়’! রুজিরা-ইস্যুতে মমতা-অভিষেককে তুলোধনা দিলীপের

    Dilip Ghosh: ‘যেখানে ভূতের ভয়’! রুজিরা-ইস্যুতে মমতা-অভিষেককে তুলোধনা দিলীপের

    মাধ্যম নিউজ ডেস্ক: রুজিরা বন্দ্যোপাধ্যায় ইস্যুতে প্রধানমন্ত্রীকে আক্রমণ করায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 

    সোমবার সকালে প্রথমে অভিষেক-পত্নীকে বিদেশে যেতে বাধা দেয় কলকাতা বিমানবন্দরে থাকা অভিবাসন দফতর। তাঁর বিরুদ্ধে ইডির একটি লুক আউট সার্কুলার নোটিস জারি থাকার কথা জানিয়ে অভিষেক-পত্নীকে বিদেশে যেতে বাধা দেয় বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ। তার কয়েক ঘণ্টার মধ্যেই রুজিরাকে তলব করে ইডি। আগামী ৮ জুন তাঁকে হাজিরা নির্দেশ দেওয়া হয়। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন অভিষেক। অভিষেক বলেন, ‘‘পারলে জনতার দরবারে এসে আমার সঙ্গে লড়াই করুন।’’ 

    অভিষেককে তুলোধনা দিলীপের

    অভিষেকের করা এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেন দিলীপ (Dilip Ghosh)। মঙ্গলবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডকে তুলোধনা করেন বিজেপি সাংসদ। বলেন, ‘‘যখন ভয় পায় তখন লোকে চিৎকার করে। ভূতের ভয় পেলে বেশি চিৎকার করে গান গায়। তাই যত ভয় বাড়ে তত চিৎকার বাড়ে।’’ দিলীপের দাবি, অভিষেকের ক্ষেত্রেও তাই হচ্ছে। তিনি বলেন, ‘‘যত সময় এগোচ্ছে তত ভয় বাড়ছে, আর তাই আওয়াজ তত জোরে হচ্ছে। চিৎকার হচ্ছে। বড় বড় কথা বলছে। অপেক্ষা করুন, কে কাকে গ্রেফতার করে। সময় চলে আসছে।’’ 

    আরও পড়ুন: “অপদার্থ মুখ্যমন্ত্রীর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা উচিত”, কেন বললেন সুকান্ত?

    মমতাকে নিশানা দিলীপের

    শুধু অভিষেকই নন, এদিন তৃণমূলনেত্রীকেও নিশানা করেন দিলীপ (Dilip Ghosh)। গতকাল, উত্তরবঙ্গ সফর বাতিল করে কটক যাওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টিকেও কটাক্ষ করেন দিলীপ। বিজেপি সাংসদের মতে, ‘‘সময় ঘনিয়ে এসেছে, তাই পিসিমনি প্রোগ্রাম ক্যান্সেল করতে শুরু করেছেন।’’ দিলীপ বলেন, ‘‘এ সবই ড্রামা। কটক কেন? কেন দার্জিলিং গেলেন না! যানা থা জাপান পৌঁছ গয়ে চিন! ক্যায়া মতলাব হোতা হ্যায়। বউমার ডাক পড়েছে। এখন ঘর সংসার সব জেলে হবে। সেই ভয়ে সব ঘেঁটে গেছে। কি বলছেন ঠিক নেই, কোথায় যাচ্ছেন ঠিক নেই। কটক কেন যাচ্ছেন? উঠল বাই কটক যাই!’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Suvendu Adhikari: অভিষেকের একদিনের নিরাপত্তায় মোতায়েন ২২৪৫ পুলিশকর্মী! ট্যুইটে বিস্ফোরক শুভেন্দু

    Suvendu Adhikari: অভিষেকের একদিনের নিরাপত্তায় মোতায়েন ২২৪৫ পুলিশকর্মী! ট্যুইটে বিস্ফোরক শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি, তৃণমূলের নব জোয়ার যাত্রায় কেন রাজ্য পুলিশ নিরাপত্তা দেবে, সেই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার শাসক দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষা বলয়ের বহরের তথ্য ফাঁস করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

    একজনের নিরাপত্তা ২২৪৫ পুলিশকর্মী!

    তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তাতে কত পুলিশ মোতায়েন করা হয় তা নিয়ে এদিন ট্যুইটারে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু (Suvendu Adhikari)। এদিন মাইক্রো-ব্লগিং সাইটে তিনি লেখেন, ‘‘স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি দেশের প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেয়। দেশের যে কোনও ব্যক্তিকে দেওয়া এটাই সর্বোচ্চ স্তরের নিরাপত্তা হওয়া উচিত। তাই তো? তবে এই তথ্য ঠিক নয়।’’ এর সঙ্গেই রাজ্যের বিরোধী দলনেতার সংযোজন, ‘‘এবার দেখে নিন ভাইপো প্রোটেকশন গ্রুপের বহর। শুধুমাত্র একদিনেই (আজকের দিনে) ২২৪৫ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে একজনকে সুরক্ষা দেওয়ার জন্য— মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে।’’ শুভেন্দুর কটাক্ষ, ‘‘বিশ্বের রাষ্ট্রপ্রধানদের জন্য করা নিরাপত্তা এর তুলনায় ফিকে হয়ে যাবে।’’ 

    সাধারণ মানুষের কী হবে? প্রশ্ন শুভেন্দুর

    বর্তমানে তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচি নিয়ে পূর্ব মেদিনীপুরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে দাবি শুভেন্দুর (Suvendu Adhikari)। বিরোধী দলনেতার মতে, ‘‘পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে। গত মাসের দিকে তাকালে আমরা দেখতে পাব শুধু বিস্ফোরণেই প্রচুর মানুষ মারা গিয়েছেন। অগণিত খুন (রাজনৈতিক সহ), নারীদের বিরুদ্ধে একের পর এক নির্যাতন।’’ শুভেন্দু লেখেন, ‘‘দক্ষিণবঙ্গের থানা প্রায় খালি হয়ে গিয়েছে। শুধু একজনের সুরক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। কারণ তিনি রাজনৈতিক সফরে বেরিয়েছেন। রাজ্যের স্বরাষ্ট্র দফতর সাধারণ মানুষের কথা ভাবছেই না।’’

    প্রশাসনিক নির্দেশে কী কী রয়েছে?

    এখানেই থামেননি শুভেন্দু (Suvendu Adhikari)। অভিষেকের সফরকালে পুলিশ কর্মী ও প্রশাসনিক আধিকারিকদের কী করতে হবে, তাও সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, তাও উল্লেখ করেছেন বিরোধী দলনেতা। সরকারি নির্দেশিকার বেশ কিছু উল্লেখযোগ্য অংশ তিনি তুলে ধরেছেন। ট্যুইটে এদিন পুলিশকে দেওয়া প্রশাসনের নির্দেশনামার ছবি পোস্ট করে লেখেন, পুলিশকে ১৪ পাতা দীর্ঘ নির্দেশ দেওয়া হয়েছিল। বিরোধী দলনেতা দাবি করেন, নির্দেশিকার ৯ নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে, ৩০ মে থেকে ২ জুন পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সকাল থেকে অভিষেকের সভাস্থলের কাছে থাকার জন্য। নির্দেশ দেওয়া হয় পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের তরফে। 

    আরও পড়ুন: ‘‘কালীঘাটের কাকু’র সহযোগীদের চিনে নিন’’! বিস্ফোরক ট্যুইট শুভেন্দুর, রয়েছে কাদের নাম?

    সাপ, ব্যাঙও যাতে কাছে না ঘেঁষতে পারে!

    শুভেন্দুর (Suvendu Adhikari) পেশ করা তথ্য অনুযায়ী, নির্দেশিকার ১০ নম্বর পাতায় বলা হয়েছে, রাতে থাকার জায়গায় কিংবা সভাস্থল কিংবা রোড শো-এর সময় যাতে সাপ, ব্যাঙ, বাঁদর কিংবা গরু কিংবা কুকুর না পৌঁছতে পারে তার জন্যও সরকারি নির্দেশ দেওয়া হয়েছে। অন্য জায়গায় বলা হয়েছে, পূর্ব মেদিনীপুরে জেলাশাসককে আগেই অনুরোধ করা হয়েছে, যাতে ভিআইপিকে পরিবেশন করার আগে সেইসব জায়গায় খাবার, পানীয় ও স্ন্যাক্স ফুড সেফটি অফিসার পরীক্ষা করে দেখেন।

LinkedIn
Share