Tag: Agnimitra Paul

Agnimitra Paul

  • Agnimitra Paul:  ‘এক ফোনে দিদিভাই’ কর্মসূচি চালু করলেন অগ্নিমিত্রা, ট্রেনে জনসংযোগ বিজেপি প্রার্থীর

    Agnimitra Paul:  ‘এক ফোনে দিদিভাই’ কর্মসূচি চালু করলেন অগ্নিমিত্রা, ট্রেনে জনসংযোগ বিজেপি প্রার্থীর

    মাধ্যম নিউজ ডেস্ক: সাধারণ মানুষের কাছে আরও নিবিড় জনসংযোগ করতে এবার অভিনব উদ্যোগ গ্রহণ করল বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। তাঁর উদ্যোগে মূলত মেদিনীপুর লোকসভায় চালু করা হল,  ‘এক ফোনে দিদিভাই’ কর্মসূচি। বিজেপি প্রার্থীর কাছে নিজেদের কথা এবার সরাসরি জানাতে পারবেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষজন। সে জন্য একটি ফোন নম্বরও প্রকাশ করেছেন তিনি। এর পাশাপাশি মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপির ভোটের লড়াইয়ের একটি থিম সং-ও প্রকাশ করেন অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। লোকসভা ভোটের প্রচার পর্বে মানুষের আরও কাছাকাছি পৌঁছে যেতে এই নয়া উদ্যোগ মেদিনীপুরের বিজেপি প্রার্থীর।

    কী বললেন বিজেপি প্রার্থী? (Agnimitra Paul)

    অগ্নিমিত্রা (Agnimitra Paul) বলেন, “সকাল ১০টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত সেই নম্বরে ফোন করতে পারবেন মেদিনীপুরবাসী। নিজেদের সমস্যার কথা কিংবা মেদিনীপুরের উন্নয়নের জন্য কোনও পরিকল্পনার কথা সাধারণ মানুষ আমার দেওয়া এই ফোন নম্বরে জানাতে পারবেন। একইসঙ্গে মেদিনীপুরকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার আইডিয়া দিতে পারবেন। আমি চেষ্টা করব সমস্যা সমাধান করার। যে সমস্যাগুলি এখন সমাধান করতে পারবো না, সেগুলি ভোট পরবর্তী সময়ে জিতে সাংসদ হয়ে এলে সমাধানের চেষ্টা করবো। আর প্রত্যেকটি জায়গার সমস্যা নথিভুক্ত করে রাখা দরকার। সেই কারণে এই নম্বরে যে সমস্যা বা ইস্যুগুলি আসবে, সেগুলি নথিভুক্ত করে রাখা হবে।”

    আরও পড়ুন: “বিজেপি মুসলিম বিরোধী নয়”, স্পষ্ট বার্তা মিঠুনের

    লোকাল ট্রেনে জনসংযোগে অগ্নিমিত্রা

    গরম উপেক্ষা করেই লোকাল ট্রেনে চেপে প্রচারে করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। বিগত বেশ কিছুদিন ধরে ৪৫ ডিগ্রি তাপমাত্রা মাথায় নিয়ে প্রচার সারছেন তিনি। খড়্গপুর স্টেশন থেকে একটি লোকাল ট্রেনে উঠে দাঁতনের সোনাকোনিয়ার উদ্দেশ্যে রওনা দেন বিজেপি প্রার্থী। লোকাল ট্রেনে খেটে খাওয়া সাধারণ মানুষ যাতায়াত করেন, তাই লোকাল ট্রেনকেই প্রচারের জায়গায় হিসেবে বেছে নিয়েছেন তিনি। খড়গপুর থেকে বালেশ্বরগামী লোকাল ট্রেনেও প্রচার সারেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Agnimitra Paul: বসিরহাটের কায়দায় এবার দাঁতনে অগ্নিমিত্রাকে প্রচারে বাধা তৃণমূলের!

    Agnimitra Paul: বসিরহাটের কায়দায় এবার দাঁতনে অগ্নিমিত্রাকে প্রচারে বাধা তৃণমূলের!

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথমে রেখা পাত্র। তার পর অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। বিজেপি প্রার্থীকে প্রচারে বাধা দেওয়া কি তৃণমূলের (TMC) রণকৌশল। উঠছে প্রশ্ন। দুটি প্রচারে বাধা দেওয়ার ধরণে মিল রয়েছে। তিনি বলেছেন, “চোরের দল বাধা দিয়েছে, মহিলাদের শিখিয়ে পড়িয়ে এগিয়ে দিয়ে পিছনে থাকছেন তৃণমূল নেতারা।”

    গাড়ি ঘিরে ধরে তৃণমূল কর্মীরা (Agnimitra Paul)

    ভোটের প্রচারে ফের বাধা দেওয়ার অভিযোগ উঠল মেদিনীপুর লোকসভার বিজেপি (BJP) প্রার্থী অগ্নিমিত্র পল-কে। মঙ্গলবার দাঁতনে ভোটের প্রচারে এসেছিলেন অগ্নিমিত্রা (Agnimitra Paul)। স্থানীয় মানুষদের সঙ্গে জনসংযোগ করছিলেন তিনি। আচমকাই তাঁর গাড়ি ঘিরে ধরে তৃণমূল (TMC) কর্মী সমর্থকরা। তাঁকে কালো পতাকা দেখানো হয়। ওঠে গো ব্যাক স্লোগান। এমনকি অপশব্দ বলতেও শোনা গেছে কয়েকজন তৃণমূল কর্মীকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, “হুডখোলা গাড়িতে প্রচার করতে এসেছিলেন অগ্রিমিত্রা (Agnimitra Paul )। দাঁতনের কুসমি এলাকায় তাঁর গাড়ি পৌঁছতেই অগ্নিমিত্রাকে ঘিরে ধরে স্থানীয় তৃণমূল কর্মীরা। মহিলাদের এগিয়ে দেওয়া হয় গাড়ির সামনে। তাঁকে কালো পতাকা দেখানো হয়। এবং কয়েকজন মহিলা স্লোগান দিতে শুরু করেন। দেওয়া হয় গো ব্যাক স্লোগানও। তাঁর গাড়ি আটকে রাখার চেষ্টা করে কার্যত বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে তৃণমূলীরা।

    আরও পড়ুনঃ “বিজেপি কর্মীর খুনিদের পাতাল থেকে বের করে শাস্তি দেব”, বললেন অমিত শাহ

    কী বললেন অগ্নিমিত্রা পল?

    এ বিষয়ে অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul ) বলেন, “ওদের দলের চুরি যাতে জনমানসে না বেরিয়ে যায় তাঁর জন্য একদিকে সুপ্রিম কোর্ট দৌড়াচ্ছেন অন্যদিকে আমাদের প্রচারে বাধা দিচ্ছেন। রাজ্যে সব জায়গায় দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে। যারা এতদিন চুরি করেছে তাদের আজ অসুবিধা হচ্ছে বলে বিজেপি প্রার্থীকে কালো পতাকা দেখাচ্ছে। গ্রামের মানুষ কেউ বেরিয়ে আসেনি, জনাকয়েক চোর বেরিয়ে এসেছে।” প্রসঙ্গত অগ্রিমিত্রা স্থানীয় কয়েকজন তৃণমূল নেতার নাম উল্লেখ করে দাবি করেন, “দলের কয়েকজন কর্মী ছাড়া ওদের পাশে কেউ নেই। এই সমস্ত তৃণমূল নেতারা চুরির সঙ্গে যুক্ত। এরপর জনগণ ওদের কাছ থেকে চাকরির জন্য দেওয়া টাকা ফেরত চাইবে।” হুঁশিয়ারী দিয়েছেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী (Agnimitra Paul )। প্রসঙ্গত এদিন সকালেই বসিরহাটে (Basirhat) একই কায়দায় রেখা পাত্রকে (Rekha Patra) ঘিরে ধরে কয়েকজন মহিলা তৃণমূল কর্মী সমর্থক। রেখাকে আটকে ঘেরাও করা মহিলাদের পেছনে ছিলেন স্থানীয় তৃণমূল কর্মীরা। এদিন দাঁতনেও দেখা গেল একই ছবি। সামনে মহিলা তৃণমূল কর্মী সমর্থক পিছনে দাঁড়িয়ে পুরুষরা। প্রচারে বাঁধার জেরে দলীয় প্রার্থীদের নিরাপত্তা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি (BJP) নেতৃত্ব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ram Navami 2024: এগরায় রাম নবমীর শোভাযাত্রায় হামলা, আটক ৪ রামভক্ত, প্রতিবাদে সরব অগ্নিমিত্রা

    Ram Navami 2024: এগরায় রাম নবমীর শোভাযাত্রায় হামলা, আটক ৪ রামভক্ত, প্রতিবাদে সরব অগ্নিমিত্রা

    মাধ্যম নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের শক্তিপুরের মতো পূর্ব মেদিনীপুরের এগরায় রাম নবমীর (Ram Navami 2024) শোভাযাত্রায় হামলা চালানোর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। দুষ্কৃতী হামলার জেরে ৪ জন রামভক্ত জখম হন। এরপরই এলাকায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরে, বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Ram Navami 2024)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার এগরায় রাম নবমীর (Ram Navami 2024) শোভাযাত্রার আয়োজন করে উদ্যোক্তারা। শোভাযাত্রায় ব্যাপক জমায়েত হয়েছিল। শোভাযাত্রা যখন এগরার কলেজ মোড় দিয়ে যাচ্ছিল, তখন মিছিল লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। আর শোভাযাত্রার মধ্যে পাথর ছোড়ার কারণে চারজন রাম ভক্ত জখম হন। এরপরই দুই পক্ষের সংঘর্ষ বাধার উপক্রম হয়। এদিকে শোভাযাত্রায় হামলার খবর পেয়ে দ্রুত স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে, উত্তেজনা ছড়ালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করতে বাধ্য হয়। এরই সঙ্গে কাঁদানের গ্যাসে শেল ফাটানো হয় সেখানে। এদিকে হিংসার অভিযোগে শোভাযাত্রায় সামিল চারজন রামভক্তকে পুলিশ আটক করে নিয়ে যায় এগরা থানায়।

    হামলাকারীদের আটক না করে রামভক্তদের আটক!

    এগরা বিধানসভা মেদিনীপুর লোকসভার অধীনে। এই ঘটনার খবর পেয়ে বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পল থানায় যান। এগরা থানার পুলিশের সঙ্গে দেখা করতে গেলে তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই কর্তব্যরত পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেত্রী। তিনি বলেন, ‘পুলিশ দুষ্কৃতীদের আটক না করে রামভক্তদের আটক করেছে।’ এরপর ধৃতদের ছাড়ার দাবিতে এগরার ত্রিকোণ পার্কে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অবরোধ চলে। বেলদা-কাঁথি রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sandeshkhali: সন্দেশখালি যেতে বিজেপি মহিলা মোর্চাকে ফের বাধা পুলিশের, ধস্তাধস্তিতে আটক অগ্নিমিত্রা

    Sandeshkhali: সন্দেশখালি যেতে বিজেপি মহিলা মোর্চাকে ফের বাধা পুলিশের, ধস্তাধস্তিতে আটক অগ্নিমিত্রা

    মাধ্যম নিউজ ডেস্ক: নরেন্দ্র মোদি বঙ্গ সফরে বলে গিয়েছিলেন, “সন্দেশখালির (Sandeshkhali) ঝড় সারা দেশে আছড়ে পড়বে।” একই ভাবে প্রধানমন্ত্রী বারাসতে সভা করে যাওয়ার পর ফের সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন বিজেপির রাজ্য নেতৃত্বের মহিলা মোর্চার কর্মীরা। ঠিক নারী দিবসের আগেই যেন বিক্ষুব্ধ হয়ে উঠেছেন বিজেপির মহিলা কর্মীরা। আজ একবার ফের সন্দেশখালিতে যেতে প্রস্তুত হলে পুলিশি বাধার সম্মুখীন হন অগ্নিমিত্রা পল, লকেট চট্টোপাধ্যায়, ভারতী ঘোষ সহ প্রমুখরা। তাঁদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়। সন্দেশখালি যাওয়ার পথে নিউটাউনের হাতিশালায় বাধা দেওয়া হয় তাঁদের। পুলিশ ইতিমধ্যে ১৪৪ ধারা জারি করেছে বলে অভিযোগ তোলেন বিজেপি নেত্রীরা।

    কী বললেন অগ্নিমিত্রা (Sandeshkhali)?

    সন্দেশখালি (Sandeshkhali) যাওয়ার পথেই পুলিশ জোর করে আটকে দেয় বলে অভিযোগ তোলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। এই সময় রাস্তায় নেমে ভারতী ঘোষও বিক্ষোভ দেখান। অগ্নিমিত্রা বলেন, “আমি যখন নেমে অবস্থান বিক্ষোভ করি, সেই সময়ে এক পুলিশ আধিকারিক আমাকে বলেন এই দিকে আসুন কথা আছে। সেই সঙ্গে আমি বলি কী কারণে ডাকছেন? অর্ডারের কপি দেখান। অর্ডারের কপি না থাকলে কেন আমাকে আটকে দিচ্ছেন?”

    লকেটের বক্তব্য

    বিজেপি নেত্রী এবং হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সন্দেশখালি (Sandeshkhali) যাওয়ার পথে বাধার সম্মুখীন হলে তিনি বলেন, “তৃণমূল সরকারের পুলিশ ভয় পেয়ে গিয়েছে। বাংলার জেলায় জেলায় সন্দেশখালি তৈরি করেছে এই মা মাটির সরকার। আমরা কি নিপীড়িত মানুষের পাশে থেকে অন্যায় করেছি? পুলিশ ১৪৪ ধারার কোনও বৈধ কাগজ দেখাতে পারেনি।” আজ এই উত্তপ্ত পরিস্থিতিকে সামাল দিতে অগ্নিমিত্রা সহ আরও বেশ কিছু মহিলা বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় ফের একবার সন্দেশখালি ইস্যুতে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Asansol: ‘কোথায় শিল্প !’ বন্ধ পেপার মিলকে সামনে রেখে তৃণমূলকে তুলোধনা অগ্নিমিত্রার

    Asansol: ‘কোথায় শিল্প !’ বন্ধ পেপার মিলকে সামনে রেখে তৃণমূলকে তুলোধনা অগ্নিমিত্রার

    মাধ্যম নিউজ ডেস্ক: আসানসোলের (Asansol) রানিগঞ্জ পেপার মিল বন্ধের ফলে বেকার হয়ে পড়া শ্রমিকদের পাশে শাসক বিরোধী দলগুলির ব্যাপক আন্দোলন। এই শ্রমিকদের আন্দোলনকে সমর্থন করে তাঁদের ন্যায্য দাবিকে আদায় করতে এক সঙ্গে ময়দানে দেখা গেল আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল এবং বাম শ্রমিক সংগঠনের সিটু নেতা হেমন্ত প্রভাকরকে। উভয়ের দাবি, “কাউকে না জানিয়ে হঠাৎ পেপার মিলে গেটে বন্ধের নোটিশ ধরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। এই কাজ অত্যন্ত অন্যায় এবং অসাংবিধানিক। অবিলম্বে কারখানা খুলতে হবে।”

    কী বললেন বিজেপি নেত্রী (Asansol)?

    বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল এদিন বঞ্চিত কারখনার (Asansol) শ্রমিকদের পাশে দাঁড়িয়ে বক্তব্য রেখে বলেন, “এই তৃণমূল সরকার অপদার্থ সরকার। বলে শিল্প হবে, ডবল ডবল চাকরি হবে, কিন্তু কোথায় ডবল ডবল চাকরি? কোথায় শিল্প? বাংলার সব শিল্প বন্ধের মুখে! তার প্রকৃত উদাহরণ হল এই বেঙ্গল পেপার মিল। খালি মিথ্যা কথা বলা আর ছোট ছোট কারণে উল্টোপাল্টা কথাবার্তা বলাই এই মুখ্যমন্ত্রীর কাজ। এই ফ্যাক্টরি অবিলম্বে খুলতে হবে। শ্রমিকদের বকেয়া মজুরি দিতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনে আমরা যাব। আসানসোল স্তব্ধ করে দেবো এবং প্রয়োজনে আন্দোলনের আগুন আরও দ্বিগুন করবো।” এই প্রসঙ্গে শ্রমিকদের স্বার্থে মানুষের হকের দাবিকে আরও জোর দিয়ে বলেন, “আমি কোনও রাজনীতি করতে আসিনি, এই এলাকার আমি বিধায়ক। সিপিএম, বিজেপি, তৃণমূল যেই হোক না কেন, প্রত্যেক আমজনতা সকলেরই বিধায়ক। সকলের প্রাপ্য অধিকারের পাশে আছি।”

    সিটু নেতার বক্তব্য

    আসনসোলের (Asansol) এই পেপার মিলের কারখানা বন্ধের জন্য শাসক দলকে তোপ দেগে সিটু নেতা হেমন্ত প্রভাকর বলেন, “পেটে যখন আগুন জ্বলে তখন কে বিজেপি, কে তৃণমূল, আর কে সিপিএম দেখি না। যাঁরা শ্রমিকের সঙ্গে লড়বেন বা পাশে থাকবেন তাঁদেরকে সবসময় আমাদের আন্দোলনে স্বাগত জানাই। তৃণমূল সরকার আমাদের পেটে লাথি দিয়ে কঠিন খেলা খেলছে। রাজ্যে শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তাই এই খেলা বন্ধ হোক। আমাদের ন্যায্য দাবি আমরা অর্জন না করা পর্যন্ত থেমে থাকবো না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Asansol: রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন রামের পুজোয় মাতলেন আসানসোলের মানুষ

    Asansol: রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন রামের পুজোয় মাতলেন আসানসোলের মানুষ

    মাধ্যম নিউজ ডেস্ক: অযোধ‍্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে সেজে উঠেছে আসানসোল (Asansol) পুরনিগমের ৯৯ নং ওয়ার্ডের কুলটির ভরতচক গ্রাম। সেখানে রয়েছে শতাব্দী প্রাচীন রামের মন্দির। সেই মন্দিরে সোমবার বিশেষ পুজোর আয়োজন করা হয়। এমনিতেই এই মন্দিরে বছরে একবার মূর্তি গড়ে পুজো করা হয়। তবে, এখন খড়ের কাঠামোতেই জাঁকজমকভাবে পুজোর আয়োজন করা হয়েছে।

    প্রাচীন মন্দিরে হয় রামের বিশেষ পুজো (Asansol)

    এদিন সকালে আসানসোলের (Asansol) ভরতচক গ্রামে গিয়ে দেখা যায়, রাম মন্দিরে রাম-সীতা-ভরত-লক্ষণ-শত্রুঘ্ন -হনুমান-জাম্বুবানের খড়ের কাঠামো রয়েছে। এই গ্রামে ১৫০ বছরের বেশি সময় ধরে রামের পুজো হয়ে আসছে। মূলত মাঘী পূর্ণিমাতে প্রতি বছর মূর্তি গড়ে আট দিন ধরে রামের পুজোর আয়োজন করা হয়। সেই সময় হাজার হাজার ভক্ত প্রতি বছর সামিল হন। তবে, এদিন ৫৫০ বছরের লড়াইয়ের শেষে অযোধ‍্যায় রামলালা ফিরেছেন। বিশাল পুজোর মাধ্যমে এদিন সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়। তাই, এই মুহূর্তকে স্মরণে রেখে পূণ্য তিথি অনুসারে ভরতচক গ্রামে প্রাচীন রাম মন্দিরেও পুজোর আয়োজন করা হয়েছে। আর এদিন এই পুজোয় প্রচুর ভক্ত সামিল হন।

    ভোগ বিতরণ করা হয়

    বিজেপি অমিত গড়াই বলেন, আমাদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, সকাল থেকেই রাম মন্দির সাজানো হয়। নিয়ম মেনে মন্দিরে খড়ের কাঠামোতেই বিশেষ পুজোর আয়োজন করা হয়। একই সঙ্গে ভক্তদের এদিন ভোগপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। সেই মতো এদিন সকাল থেকে ভোগ রান্না করা হয়। আর এদিন রামের মন্দিরে পুজো দিতে ভক্তদের ভিড় উপচে পড়ে।

    শোভাযাত্রায় সামিল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল

    রাম মন্দির উদ্বোধনের সঙ্গে আসানসোলের (Asansol) বার্ণপুরে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে তিনি নিজে খঞ্জনি বাজিয়ে নগর প্ররিক্রমা করেন। রামলালার ছবি মাথায় নিয়ে তিনি শোভাযাত্রায় পা মেলান। এদিন শোভাযাত্রায় বহু কর্মী-সমর্থক সামিল হন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asansol: বিজেপি বিধায়কের চেষ্টায় হল্টের জন্য তোড়জোড় শুরু করল রেল

    Asansol: বিজেপি বিধায়কের চেষ্টায় হল্টের জন্য তোড়জোড় শুরু করল রেল

    মাধ্যম নিউজ ডেস্ক: কালিপাহাড়ি ও রানীগঞ্জের মাঝামাঝি কুমাডিতে হল্ট স্টেশন করার দাবি স্থানীয়দের অনেক দিনের। এলাকার মানুষের দাবি, কর্মক্ষেত্রে যেতে যোগাযোগের সুবিধা প্রয়োজন। এই এলাকায় আশেপাশে বহু গ্রাম রয়েছে যেমন – টিরাত, চাপুই, রতি বাটি, চেলোদ, কুমাডি, হাড়ভাঙ্গা, নিমচা। এই অঞ্চলের গরিব মানুষকে কর্মক্ষেত্রে যাতায়াতের জন্য প্রত্যেকদিন যেতে হয় রানিগঞ্জ, নয় কালিপাহাড়ি অথবা আসানসোলে (Asansol)। এছাড়াও মহিলাদের ট্রেন ধরতে অনেক অসুবিধা হয়। এবার রেলের আধিকারিকরা পরিদর্শনে এলেন। বিজপি বিধায়কের চেষ্টায় হল্টের জন্য তোড়জোড় শুরু করল রেল। উল্লেখ্য, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল দাবি করেন, “কুমাডিতে একটি হল্ট স্টেশন হলে এখানকার মানুষের অনেক সুবিধা হবে। সেই কথা অনুযায়ী আসানসোলের ডিআরএম–এর কাছে হল্ট স্টেশনের প্রস্তাব রেখেছি।”

    কী বলল রেল?

    আসানসোল (Asansol) রেলের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, “এলাকার অনেক দিনের যাতায়াতের সমস্যা নিয়ে আমাদের কাছে হল্টের দাবি জানানো হয়েছিল। আমরা আজ এলাকা পরিদর্শন করেছি। এরপর আমরা ঊর্ধবতন কর্তৃপক্ষের কাছে  রিপোর্ট জমা করবো।”

    কী বললেন বিজেপি বিধায়ক (Asansol)?

    প্রস্তাব অনুযায়ী শুক্রবার বিধায়ক ও রেল কর্তৃপক্ষ সরজমিনে পরিদর্শনে আসেন। সব কিছু দেখার পর উচ্চ কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস দেওয়া হয়। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Asansol) এই প্রসঙ্গে বলেন, “এই অঞ্চলের আশেপাশের মানুষের দীর্ঘদিনের চাহিদা, এখানে একটি লোকাল ট্রেনের হল্ট স্টেশন হোক। আর তা হলে এখানকার সাধারণ মানুষ ভীষণ ভাবে উপকৃত হবেন। তাই তাঁদের অসুবিধার কথা শুনে আমরা রেলের উচ্চপদস্থ কর্তৃপক্ষকে জানাই। এরপর সেই অনুযায়ী এখানকার রেলের কর্তৃপক্ষ সমস্ত বিষয় দেখেছেন। দেশের প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর উপর আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে। যদি কোনও বড় সমস্যা না হয় তাহলে হল্ট স্টেশন খুব দ্রুত সম্পাদন করা হবে।”

    তৃণমূলের বক্তব্য

    অন্যদিকে এই অঞ্চলের (Asansol) তৃণমূলের চেয়ারম্যান বিনোদ নুনিয়া বলেন, “অনেকে এসেছেন আবার অনেকে চলেও গিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এর আগেও বাবুল সুপ্রিয় যখন বিজেপিতে ছিলেন, তখন বলেছিলেন হল্ট স্টেশন এখানে হবে, কিন্তু তা হয়নি। এবার বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল এসেছেন। সামনে ভোট, এলাকা গরম করতে এসেছেন বিজেপির নেত্রী। এর আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন সেই সময় পশ্চিমবঙ্গে অনেক কাজ হয়েছে। বিজেপি শুধু যখন ভোট আসে তখন অনেক প্রতিশ্রুতি দেয় কাজের কাজ কিছু হয় না। যদি হয়, তা হলে ভালোই হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Agnimitra Paul: ‘বেআইনি কয়লা-বালির কারবারে পুলিশ যুক্ত’, বিস্ফোরক অগ্নিমিত্রা পল

    Agnimitra Paul: ‘বেআইনি কয়লা-বালির কারবারে পুলিশ যুক্ত’, বিস্ফোরক অগ্নিমিত্রা পল

    মাধ্যম নিউজ ডেস্ক: আসানসোল শিল্পাঞ্চল জুড়ে রমরমিয়ে বেআইনি কয়লার কারবার চলছে। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এই মন্তব্য করেন। শুক্রবার জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ি ঘেরাওয়ের কর্মসূচি ছিল বিজেপির। সেখানে যোগ দিতে এসে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর বসে পড়েন অগ্নিমিত্রা। রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন তিনি। বেআইনি কয়লার কারবার বন্ধের তিনি আর্জি জানান। কয়েকদিন আগেই জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিং দলীয় এক সভায় বলেছিলেন, এখানে কয়লা ও বালির বেআইনি সিন্ডিকেট চলছে। বলেছিলেন, এই সিন্ডিকেট তিনি রুখবেন। দাবি করেছিলেন, তাতে বিজেপি বা তৃণমূল, যে দলেরই লোক যুক্ত থাকুক রেয়াত করা হবে না। বিজেপি বিধায়কও বেআইনি কয়লা কারবারের বিরুদ্ধে তিনি সরব হন।

    তৃণমূল বিধায়ককে কী বার্তা দিলেন অগ্নিমিত্রা? (Agnimitra Paul)

    গরু পাচার, কয়লা কারবারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নজরদারি শুরু করার পর এই শিল্পাঞ্চলে বেআইনি এই কারবার বন্ধ ছিল। ফের এই কারবার নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। তৃণমূল বিধায়ক বেআইনি কারবার নিয়ে সরব হওয়া প্রসঙ্গে অগ্নিমিত্রা (Agnimitra Paul) বলেন, তিনি (তৃণমূল বিধায়ক হরেরাম সিং) কেন বিজেপির কথা বলছেন? এভাবে হাওয়ায় কথা না ভাসিয়ে বরং কারা যুক্ত তার তালিকা দিন। বিধায়কের বক্তব্যের প্রতিবাদ করেন তিনি। তিনি বলেন, এখানকার বিধায়ক বলছেন, বিজেপি নাকি বেআইনি কয়লার সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। বিজেপির নাম নিচ্ছেন, সাহস থাকলে বিজেপির কারা যুক্ত সিবিআইয়ের কাছে তালিকা দিন। অবৈধ বালি এবং কয়লার কারবার বন্ধ করতে পুলিশকেও আরও সক্রিয় হওয়ার দাবি তোলেন বিধায়ক।

    পুলিশকে নিয়ে কী বললেন বিজেপি বিধায়ক?

    অগ্নিমিত্রা (Agnimitra Paul) বলেন, জামুড়িয়া, পাণ্ডবেশ্বরে বেআইনি কয়লা, বালির ব্যবসা চলছে। গাছ কেটে দেওয়া হচ্ছে, মানুষ জল পাচ্ছে না। সবকিছুর সঙ্গে পুলিশ প্রশাসন যুক্ত। তৃণমূলের মদতেই বেআইনি এসব কারবার চলছে। আর শাসক দলের সকলে জড়িত থাকার কারণে পুলিশ ব্যবস্থা নিতে ভয় পাচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: সন্দেশখালিতে শিশু নিগ্রহের ঘটনায় পদক্ষেপ জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনের

    Sandeshkhali: সন্দেশখালিতে শিশু নিগ্রহের ঘটনায় পদক্ষেপ জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিতে শিশু নিগ্রহের ঘটনায় পদক্ষেপ করল জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। যে শিশুটিকে কেন্দ্র (Sandeshkhali) করে এই অভিযোগ, তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করার নির্দেশও কমিশন দিয়েছে উত্তর ২৪ পরগনার জেলাশাসককে। ওই শিশু ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তাও নিশ্চিত করতে বলা হয়েছে।

    কমিশনের নির্দেশ

    পরিবারটিকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছে কমিশন। যারা একাজ করেছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে বলেও জানিয়ে দিয়েছে কমিশন। ৪৮ ঘণ্টার মধ্যে কমিশনকে জানাতে হবে, প্রশাসন কী কী ব্যবস্থা নিয়েছে। জেলাশাসকের কাছে রিপোর্টও তলব করা হয়েছে। উল্লেখ্য, এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করেছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন।

    শিশুটির পরিবারে হামলা

    প্রসঙ্গত, ১০ ফেব্রুয়ারি (Sandeshkhali) একদল দুষ্কৃতী পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে ওই শিশুটির পরিবারে হামলা চালায় বলে অভিযোগ। ভাঙচুর চালানো হয় বাড়িঘরে। হেনস্থা করা হয় শিশুটির মাকে। মায়ের কোল থেকে শিশুটিকে ছিনিয়ে নিয়ে ছুড়ে ফেলা হয় বলেও অভিযোগ। শিশুটির মা বলেন, “আমার কোলেই ছিল বাচ্চা। আমার হাতের কাছে ধরে টানাটানি করছিল ওরা। বাচ্চাটা কোলে ছিল। তাকে ফেলে দিয়েছে। আমার বাচ্চার বয়স সাত মাস।” কমিশনের মতে, এতে শিশুটির অধিকার খর্ব হয়েছে। কমিশনের এই পদক্ষেপের পাশাপাশি শুক্রবারই জাতীয় এসসি কমিশন রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পেশ করে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি করেছে।

    আরও পড়ুুন: ‘‘সন্দেশখালি গিয়েই ছাড়ব’’, রাজভবনে রিপোর্ট দিল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম

    এদিনই সকালে সন্দেশখালির উদ্দেশে রওনা দেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। এই দলে অগ্নিমিত্রা পাল এবং সুনীতা দুগ্গল ছাড়াও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক প্রমুখ। রামপুর এলাকায় তাঁদের পথ আগলায় পুলিশ। এনিয়ে দু পক্ষে বচসা শুরু হয়। বিজেপির তরফে পাঁচজনকে যেতে দেওয়ার অনুরোধ জানানো হয়। অভিযোগ, তাতে কর্ণপাত করেনি পুলিশ। এর পরেই ওই এলাকায় রাস্তার ওপর বসে পড়েন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। তাঁদের তুলতে গেলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। বেশ কিছুক্ষণ পরে কলকাতার উদ্দেশে রওনা দেন বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা। সটান চলে যান রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে (Sandeshkhali)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     

      

  • Sandeshkhali: ‘‘সন্দেশখালি গিয়েই ছাড়ব’’, রাজভবনে রিপোর্ট দিল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম

    Sandeshkhali: ‘‘সন্দেশখালি গিয়েই ছাড়ব’’, রাজভবনে রিপোর্ট দিল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম

    মাধ্যম নিউজ ডেস্ক: পুলিশি বাধায় সন্দেশখালি (Sandeshkhali) না গিয়েই কলকাতায় ফিরতে হল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যদের। এর পরেই তাঁরা সটান চলে যান রাজভবনে। বিজেপির এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমে ছিলেন অগ্নিমিত্রা পাল, হরিয়ানার সিরসার সাংসদ সুনীতা দুগ্গলও। শুক্রবার সুনীতা বলেন, “আমরা শুনতে পাচ্ছি যে আমাদের সঙ্গে যে মহিলারা কথা বলেছেন, তাঁদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এরকম প্রতিটি ঘটনার রিপোর্ট আমরা দেব মহামহিমকে।” তিনি বলেন, “আমরা শুনতে পেলাম, যে মহিলারা ভিডিও কলে আমাদের সঙ্গে কথা বলেছেন, তাঁদের এখন মারধর করছে পুলিশ।” এ ব্যাপারে অবশ্য মুখে কুলুপ এঁটেছে পুলিশ।

    ১৪৪ ধারা

    আদালতের নির্দেশে ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে সন্দেশখালি (Sandeshkhali) থেকে। কয়েকটি পকেটে অবশ্য এখনও জারি রয়েছে ১৪৪ ধারা। এদিন সকালে সন্দেশখালির উদ্দেশে রওনা দেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। এই দলে অগ্নিমিত্রা এবং সুনীতা ছাড়াও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক প্রমুখ। রামপুর এলাকায় তাঁদের পথ আগলায় পুলিশ। জানিয়ে দেয়, জারি রয়েছে ১৪৪ ধারা। এনিয়ে দু’পক্ষে বচসা শুরু হয়। বিজেপির তরফে পাঁচজনকে যেতে দেওয়ার অনুরোধ জানানো হয়। অভিযোগ, তাতে কর্ণপাত করেনি পুলিশ।

    প্রতিবাদ বিজেপির 

    এর পরেই ওই এলাকায় রাস্তার ওপর বসে পড়েন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। তাঁদের তুলতে গেলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। তৃণমূল বিরোধী স্লোগান দিতে থাকেন তাঁরা। বেশ কিছুক্ষণ পরে কলকাতার উদ্দেশে রওনা দেন বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা। সটান চলে যান রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে। রাজভবনে একটি রিপোর্ট জমা দেওয়া হয় বিজেপির ওই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের তরফে। অগ্নিমিত্রা বলেন, “সন্দেশখালি যাওয়ার চেষ্টা করি। রামপুরে আটকে দেয়। রাজ্যপালকে বলি। উনিও দুঃখিত। আমরা উচ্চ আদালতে বিষয়টি জানাব। সন্দেশখালি গিয়ে ছাড়ব। যাঁদের ওপর অত্যাচার করেছে, তাঁদের সঙ্গে দেখা করবই। পুলিশ এখন রক্ষক নেই। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে।”

    আরও পড়ুুন: কেন দলে দলে কংগ্রেস ত্যাগ করছেন নেতারা? আসল কারণ খোলসা করলেন মোদি

    প্রসঙ্গত, রেশন বণ্টন কেলেঙ্কারি মামলায় সন্দেশখালিতে (Sandeshkhali) তদন্তে গিয়ে আক্রান্ত হন ইডির আধিকারিকরা। তার পরেই গা ঢাকা দেয় অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান। এবার শাহজাহানের দলবলের বিরুদ্ধে মহিলাদের রাতে ডেকে নির্যাতন করা হত বলে অভিযোগ। তার জেরেই তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share