Tag: ajit doval

ajit doval

  • Kashmir killing: পরপর হিন্দু-হত্যা কাশ্মীরে! সেনাপ্রধান, এনএসএ-র সঙ্গে বৈঠক শাহের

    Kashmir killing: পরপর হিন্দু-হত্যা কাশ্মীরে! সেনাপ্রধান, এনএসএ-র সঙ্গে বৈঠক শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: উপত্যকায় বেড়ে চলেছে অশান্তি। পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। প্রায় প্রতিদিন জঙ্গি হামলার শিকার হচ্ছেন সাধারণ হিন্দু নাগরিকরা (Hindus Targeted in Kashmir)। কখনও ব্যাঙ্ক কর্মী, কখনও স্কুল শিক্ষিকা, কখনও পরিযায়ী শ্রমিক। কখনও হিন্দু পণ্ডিত (Hindu Pandits) তো কখনও ভিন রাজ্যের বাসিন্দা। কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রও।

    এই পরিস্থিতিতে দিল্লিতে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে (security meet) ডেকেছিলেন অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন— জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (NSA Ajit Doval), সেনাপ্রধান মনোজ পাণ্ডে (Army Chief General Manoj Pande), কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লা, জম্মু ও কাশ্মীর এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার (JK L-G Manoj Sinha) উপস্থিতিতে বিকেল ৩টার দিকে বৈঠক শুরু হয়।

    আরও পড়ুন: বিয়ের অ্যালবাম এখনও হয়নি, শুধু ছবিই সঙ্গী কুলগামে নিহত ব্যাঙ্ককর্মীর স্ত্রীর

    এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন সিআরপিএফ (CRPF) ডিজি কুলদীপ সিং এবং সীমান্তরক্ষী বাহিনীর (BSF) প্রধান পঙ্কজ সিং, জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকরা। সূত্রের খবর, উপত্যকার নিরাপত্তা বাড়ানোর ব্যাপারে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিহতদের সম্পর্কে তথ্য থেকে শুরু করে লাগাতার এই হামলার পিছনে কোন জঙ্গি গোষ্ঠীর হাত থাকতে পারে, তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিস্তারিত নথি পেশ করা হয়। 

    কাশ্মীরের নাগরিক সুরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহও। কাশ্মীরে শান্তি ফেরাতে নর্থ ব্লকে জরুরি ভিত্তিতে ওই বৈঠক ডাকেন অমিত। সূত্রের খবর, এক ঘণ্টারও বেশি সময় ধরে ওই বৈঠক চলে। সাম্প্রতিক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার জন্য সেনা ও নিরাপত্তা কর্মীদের আরও সতর্ক থাকার কথা বলা হয়। কীভাবে পরিস্থিতি আয়ত্ত্বে আনা যায়, তা নিয়েও আলোচনা হয়। কাশ্মীরে কেন একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর উপর হামলা চালানো হচ্ছে তা জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রী।

    অশান্ত কাশ্মীর! এবার ভিন-রাজ্যের শ্রমিককে গুলি করে হত্যা

    ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর থেকেই কাশ্মীরে অশান্তি বেড়েছে। মাঝে কিছুদিন পুলিশ ও সেনার চরম তৎপরতায় পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণ করা গেলেও গত কয়েক মাসে হাতের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। কেন্দ্রের পুনর্বিন্যাসের মাধ্যমে জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) বিধানসভা ভোটের তোড়জোড় শুরু হতেই সেখানে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandits) প্রতি বিদ্বেষ। সেনা সূত্রে খবর, পাক-মদতপুষ্ট জঙ্গিদের আনাগোনা মারাত্মক বেড়ে গিয়েছে, একের পর এক সাধারণ মানুষকে নিশানা করছে তারা।  

  • Doval on Afghanistan: সন্ত্রাসমুক্ত আফগানিস্তান গড়তে, মানুষের পাশে সর্বদা থাকবে ভারত, বার্তা ডোভালের

    Doval on Afghanistan: সন্ত্রাসমুক্ত আফগানিস্তান গড়তে, মানুষের পাশে সর্বদা থাকবে ভারত, বার্তা ডোভালের

    মাধ্যম নিউজ ডেস্ক: আফগানভূমে শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাস দমনের লক্ষ্যে আঞ্চলিক সহযোগিতা গড়ে তুলতে তাজিকিস্তানে আয়োজিত সাত দেশের আঞ্চলিক নিরাপত্তা বৈঠকে সুর চড়াল ভারত (India)। ওই বৈঠকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (NSA Ajit Doval)। তিনি বলেন, ভারত বরাবরই আফগানিস্তানের (Afghanistan) জনতার পাশে রয়েছে। সুরক্ষা এবং সন্ত্রাস দমনের ক্ষেত্রে তাঁদের সর্বতোভাবে সহযোগিতা করতে আমরা প্রস্তুত। ডোভাল বলেন, আফগানিস্তানের মানুষের সঙ্গে আমাদের যে শতাব্দীপ্রাচীন বিশেষ সম্পর্ক রয়েছে, তা কেউ কোনও দিন বদলাতে পারবে না।

    আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে চতুর্থতম এই আঞ্চলিক সম্মেলনটি সম্প্রতি হয় তাজিকিস্তানে। ভারত ছাড়াও উপস্থিত ছিলেন রাশিয়া, চিন, ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান এবং কিরঘিজস্তানের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কর্তারা। তবে সম্মেলনে উল্লেখযোগ্যভাবে অনুপস্থিত ছিলেন পাকিস্তানের কোনও প্রতিনিধি। ডোভাল বলেন, যাঁরা এই আলোচনায় উপস্থিত রইলেন, তাঁদের প্রত্যেকের উচিত সন্ত্রাস ও সন্ত্রাসবাদী সংগঠন দমনে আফগানিস্তানের হাত শক্ত করা। ভারতের নিরাপত্তা উপদেষ্টা ডোভাল বলেন, আফগানিস্তানে ৫০ হাজার মেট্রিক টন গম সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে ১৭ হাজার মেট্রিক টন। ৫০ হাজার কোভ্যাক্সিনও পাঠানো হয়েছে। ১৩ টন জীবনদায়ী ওষুধ, পোলিও ভ্যাকসিনের ৬০ মিলিয়ন ডোজ এবং শীতপোশাকও পাঠিয়েছে।  

    আরও পড়ুন : মোদি-বাইডেন বৈঠকে উঠতে পারে ইউক্রেন, গম রফতানি প্রসঙ্গ

    ডোভাল বলেন, সুরক্ষা ও সন্ত্রাস দমনের ক্ষেত্রে আফগানিস্তানবাসীকে সর্বতোভাবে সহযোগিতা করতে আমরা প্রস্তুত। সন্ত্রাসমুক্ত আফগানিস্তান গড়ে তুলতে হবে। এই সময় আফগানিস্তান থেকে শয়ে শয়ে শরণার্থী এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে বলে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধিদের সতর্ক করে দেন রাশিয়ার প্রতিনিধি নিকোলাই পেত্রুশেভ। তার প্রেক্ষিতে ডোভাল বলেন, জীবনের অধিকারই আমাদের সর্বপ্রধান অগ্রাধিকার হওয়া উচিত। একটি মর্যাদাপূর্ণ জীবনযাপনের পাশাপাশি সকলের মানবাধিকার সুরক্ষাও প্রয়োজন। তালিবান জমানায় নারীদের ওপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ প্রসঙ্গের অবতারণা করে ভারতের নিরাপত্তা উপদেষ্টা বলেন, নারী ও যুব সমাজ যে কোনও সমাজের ভবিষ্যতের পক্ষে গুরুত্বপূর্ণ। বক্তৃতায় নারী শিক্ষা এবং নারীর ক্ষমতায়নের ওপরও জোর দেন ডোভাল। আফগান জাতি গঠনে আফগান সমাজের সব শ্রেণির প্রতিনিধিত্বের ওপরও জোর দেন তিনি।

    আরও পড়ুন :মোদিময় জাপান! প্রধানমন্ত্রীকে দেখেই উঠল ‘মোদি মোদি’, ‘ভারত মাতা কি জয়’ স্লোগান

    ইউক্রেন যুদ্ধের (Ukraine war) আবহেও এই বৈঠকে উপস্থিত ছিলেন পুতিনের (Putin) প্রতিনিধি। যার অর্থ, আফগানিস্তানে মার্কিন আধিপত্য বৃদ্ধি পাক, তা কোনওভাবেই চায় না মস্কো (Moscow)। চিনও (China) আফগামভূমে আধিপত্য বিস্তারে সচেষ্ট। অথচ আফগানিস্তানের নিকটতম প্রতিবেশী পাকিস্তানের কোনও প্রতিনিধিই উপস্থিত ছিলেন না এই সম্মলেন। তাহলে কী সন্ত্রাসবাদে মদত দেওয়া চালিয়েই যাবে পাকিস্তান (Pakistan)?  

     

LinkedIn
Share