Tag: Alipore Weather Department

Alipore Weather Department

  • Weather Update: গরমে নাজেহাল! সময়ের আগেই বর্ষা ঢুকছে দেশে, বাংলায় কবে? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

    Weather Update: গরমে নাজেহাল! সময়ের আগেই বর্ষা ঢুকছে দেশে, বাংলায় কবে? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

    মাধ্যম নিউজ ডেস্ক: প্যাচপ্যেচে গরমে (Weather Update) নাজেহাল বাঙালি। শহরে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠেছে। তবে শুধু বাংলা নয়, সূর্যের তাপে মোটামুটি পুড়ছে ভারতের একটা বড় অংশ। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) রাজধানীতে বারবার তাপপ্রবাহের সতর্কতা জারি করছে। একইভাবে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এবং হিমাচল প্রদেশও তীব্র গরমে পুড়ছে। উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুষ্ক ও গরম বাতাস এই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। এই সময়ই সুখবর দিল হাওয়া অফিস। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি বছর সময়ের আগেই প্রবেশ করছে বর্ষা (Monsoon Forecast 2026)। ভারতের মূল ভূখণ্ড কেরলে ২৬ মে ঢুকে যেতে পারে বর্ষা।

    দেশে কবে বর্ষার প্রবেশ

    এবছর ১৬ মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকেছিল বর্ষা ৷ আগামী ৩-৪ দিনের মধ্যে মৌসুমী বায়ু দক্ষিণ-পূর্ব আরব সাগরের কিছু অংশে ঢুকে পড়বে। অগ্রগতি হতে পারে কোমোরিন এলাকাতে। দক্ষিণপূর্ব ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের বাকি এলাকা এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের এলাকাতে ঢুকবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। হাওয়া অফিস সূত্রের খবর, ভারতের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, যা দেশের প্রায় ৭০ শতাংশ বার্ষিক বৃষ্টিপাত নিয়ে আসে, তা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় এক সপ্তাহ আগেই প্রবেশ করছে। আরও নির্দিষ্ট করে বললে, ২৬ মে নাগাদ কেরল উপকূলে পৌঁছাতে পারে বর্ষা। আর মৌসমি বায়ু দেশে প্রবেশের স্বাভাবিক সময় হল ১ জুন।

    বাংলায় কবে আসছেন বর্ষারানি

    কেরলে বর্ষার আগাম আগমন মানেই যে সারা দেশে দ্রুত বা বেশি বৃষ্টি হবে, এমনটা বলা যায় না। পশ্চিমবঙ্গে বর্ষা সাধারণত উত্তর-পূর্ব ভারতের দিক দিয়ে প্রবেশ করে। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গে বর্ষা ঢুকতে ৫ জুনের কাছাকাছি সময় লাগে এবং দক্ষিণবঙ্গে বর্ষার প্রথম বৃষ্টি পৌঁছাতে প্রায় ১০ জুন পর্যন্ত সময় গড়ায়। বাংলায় বর্ষা প্রবেশ না করলেও উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতেই। ভারী বৃষ্টির আরও একটা স্পেল চলবে আজ বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত।

    এল নিনোর প্রভাব দেশে

    দেশে সময়ের আগে বর্ষা প্রবেশ করলেও আইএমডি-র তথ্য অনুযায়ী, ২০২৬ সালের বর্ষায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। এ বছরের বৃষ্টিপাত দীর্ঘমেয়াদি গড়ের প্রায় ৯২ শতাংশ হতে পারে। আইএমডি জানিয়েছে, ধীরে ধীরে এল নিনো পরিস্থিতি তৈরি হতে পারে। প্রশান্ত মহাসাগরের জলের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আর এই পরিস্থিতি ভারতের মৌসুমী বায়ুকে দুর্বল করে দেয়। বিশেষজ্ঞদের মতে, জুলাই-অগাস্টে মৌসুমি বায়ু এগোনোর সঙ্গে সঙ্গে এল নিনোর প্রভাব আরও স্পষ্ট হতে পারে। ইতিমধ্যেই জৈষ্ঠ্যে চাঁদিফাটা রোদে জ্বলছে বঙ্গবাসী। সকাল থেকেই অস্বস্তিকর গরমে হাঁসফাঁস করছে কলকাতা সহ- দক্ষিণবঙ্গের (South Bengal Heatwave) একাধিক জেলা। পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। এই আবহে বর্ষাতেও যদি কম বৃষ্টি হয়, তাহলে স্বাভাবিক জনজীবন ব্যহত হবে।

     

  • Weather Update: বিকেলে বৃষ্টির পূর্বাভাস! কনকনে শীতে ভিজবে কোন কোন জেলা?

    Weather Update: বিকেলে বৃষ্টির পূর্বাভাস! কনকনে শীতে ভিজবে কোন কোন জেলা?

    মাধ্যম নিউজ ডেস্ক: কনকনে ঠান্ডার মাঝেই এবার বৃষ্টিতে ভিজতে পারে শহর কলকাতা সহ গোটা রাজ্য। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। পূর্বাভাস বলছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে বুধবার রাতের দিক থেকেই তাপমাত্রা বৃদ্ধি পাবে। বুধবার ভিজতে চলেছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় এক ডিগ্রি সেলসিয়াস কম।

    বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

    বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকলেও হালকা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি এলাকা। বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির পাশাপাশি, দক্ষিণবঙ্গের সমস্ত জেলা মাঝারি থেকে ঘন কুয়াশার আস্তরণে ঢেকে থাকবে। শুধুমাত্র দক্ষিণবঙ্গেই নয়, বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিও। বুধবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। 

    আরও পড়ুন: অলিম্পিক্সের দৌড়ে! হকিতে ইতালিকে ৫-১ গোলে হারাল ভারতের মেয়েরা

    কুয়াশার দাপট

    গত ২ দিনের মতোই কুয়াশার চাদর মুড়ি দিয়ে বুধবার ঘুম ভাঙে শহরবাসীর। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা কাটলেও সারা দিন স্যাঁতস্যাঁতে একটা ঠান্ডা আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস। আলিপুর আবহাওয়া অফিস বলেছে, বৃষ্টি হতে পারে সন্ধ্যার দিকে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস কম। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে ছিল কুয়াশার দাপট। দৃশ্যমানতা কম থাকায় প্রভাব পড়ে ট্রেন চলাচল ও সড়ক পরিবহনে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: কাঁপছে কলকাতা থেকে জেলা! কনকনে ঠান্ডার সঙ্গে এবার বৃষ্টিও?

    Weather Update: কাঁপছে কলকাতা থেকে জেলা! কনকনে ঠান্ডার সঙ্গে এবার বৃষ্টিও?

    মাধ্যম নিউজ ডেস্ক: কাঁপছে কলকাতা। আজ, কলকাতার তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি। জাঁকিয়ে শীত পড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমাঞ্চলের তাপমাত্রা পাল্লা দিচ্ছে দার্জিলিং-গ্যাংটকের সঙ্গে। ভোরের দিকে কিংবা সন্ধ্যার পর কুয়াশায় ঢাকছে চারপাশ। এবার সঙ্গী বৃষ্টি। দ্রুত হাওয়া বদলের সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। শুধু তাই নয়, রয়েছে বৃষ্টিরও পূর্বাভাস। আজ মঙ্গলবার থেকেই বৃষ্টির সম্ভাবনা পাহাড়-উপকূলে।

    শীতের মধ্যে বৃষ্টি

    মাঘের প্রথম দিন, অর্থাৎ মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হওয়ার ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। এদিন হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অংশে। বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণের প্রায় সব এবং উত্তরের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি। শীতের বৃষ্টিতে আলু ও সব্জি চাষে ক্ষতির আশঙ্কা রয়েছে। সেই নিয়ে সতর্কতাও জারি করা হয়েছে। শীতের মধ্যে বৃষ্টিতে বাড়তে পারে ভোগান্তি। স্কুল, কলেজ, অফিস যাওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। পশ্চিমী ঝঞ্ঝা ও উচ্চচাপ বলয়ের জেরে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণ বঙ্গে। এর ফলে মঙ্গলবার থেকে রাতের তাপমাত্রা বাড়তে থাকবে। ২০ জানুয়ারি পর্যন্ত আবহাওয়া এরকমই থাকবে।

    আরও পড়ুন: উদ্বিগ্ন মায়ানমার সরকার! ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শহরের দখল নিল বিদ্রোহীরা

    উত্তরের হাওয়া

    মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দার্জিলিং ও কালিম্পংয়ের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। হাল্কা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলায়। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৭ জানুয়ারি বুধবার দার্জিলিং ও কালিম্পংয়ে হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। কার্শিয়াং-এ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকতে পারে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: ভোরের দিকে হালকা ঠান্ডা, কালীপুজোতেই শীত! কী বলছে আবহাওয়া দফতর?

    Weather Update: ভোরের দিকে হালকা ঠান্ডা, কালীপুজোতেই শীত! কী বলছে আবহাওয়া দফতর?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোরের দিকে হালকা ঠান্ডা, গায়ে চাদর দিলে ভালই হয়। হেমন্তের শিরশিরানি দিয়েই দিনের শুরু হচ্ছে শহরবাসীর। আগামী ২ দিনেই কয়েকটি জেলার তাপমাত্রা নামবে ১৮-১৯ ডিগ্রিতে, এমনই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রিতে নামতে পারে। 

    কলকাতার আবহাওয়া

    পুজোর পর কয়েকদিন তাপমাত্রার পারদ চড়লেও, আবহাওয়ায় বদল এসেছে সোমবার থেকে। রাতের দিকে হালকা ঠান্ডা (Winter) লাগছে। আজ, মঙ্গলবার থেকেই পুরোপুরি আবহাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে (South Bengal)। আজ থেকেই শহরে বাড়বে শীতের আমেজ। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর (Weather Update)। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তর-পশ্চিম হাওয়ার প্রভাব থাকায় তাপমাত্রা কম থাকবে। পশ্চিমাঞ্চলে পারদ এখনই ২০-র নিচে। আবহবিদরা বলছেন, উত্তর-পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আসছে, তাই রাজ্য জুড়ে ঠান্ডা আমেজ থাকবে।

    আরও পড়ুন: অ্যান্টনির নাম জড়িয়েই কি ফিরিঙ্গি কালীবাড়ি? জানেন এর ইতিহাস?

    শীত কী এসে গেল

    হাওয়া অফিস সূত্রে খবর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে আগামীকালের মধ্যে। তবে, হাওয়া অফিস সূত্রে খবর,  শীত আসতে এখনও ঢের দেরি। বিশেষ করে রাতের দিকে বা ভোরের দিকে শিরশিরানি থাকলেও শীত এখনও আসতে দেরি রয়েছে। পুরোদস্তুর ঠান্ডা পড়তে আরও কিছুটা অপেক্ষা করতে হবে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের (North Bengal) বাকি কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Office)। ৩-৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে চলতি সপ্তাহে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share