Tag: America

America

  • Taiwan: চিনের মুখে ঝামা ঘষে তাইওয়ানের প্রেসিডেন্ট পদে জয়ী লাই

    Taiwan: চিনের মুখে ঝামা ঘষে তাইওয়ানের প্রেসিডেন্ট পদে জয়ী লাই

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনের মুখে ঝামা ঘষে দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন তাইওয়ানের (Taiwan) লাই চিং-তে। তিনি ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির প্রার্থী। শনিবার নির্বাচন শেষে ভোট গণনা শুরু হয় তাইওয়ানে। গণনা শুরু হতেই স্পষ্ট হয়ে যায় প্রেসিডেন্ট পদে জিততে চলেছেন চিং-তে।

    চিন বিরোধী লাই

    গণনা শেষে দেখা গেল, তিনিই জয়ী হয়েছেন। নির্বাচন না করতে হুঁশিয়ারি দিয়েছিল চিন। ড্রাগনের দেশের সেই হুমকি উড়িয়েই হয় নির্বাচন। জয়ী হন চিং-তে। বর্তমানে তিনি দ্বীপরাষ্ট্রটির উপরাষ্ট্রপতি। তিনি বরাবরই তাইওয়ানের (Taiwan) পৃথক পরিচিতির পক্ষে সওয়াল করে আসছেন। চিন যে তাইওয়ানকে তাদের দেশের অন্তর্ভুক্ত বলে মনে করে, তাকেও ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে চিং-তে-র দুই প্রতিদ্বন্দ্বীই গোহারা হেরেছেন। এঁরা হলেন, তাইওয়ানের বৃহত্তম বিরোধী পার্টি কেএমটির হৌ ইউ-ই এবং তাইপেইয়ের ভূতপূর্ব মেয়র তাইওয়ান পিপলস পার্টির কো ওয়েন-জে।

    ‘বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী’

    চিং-তে-কে বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী বলে তোপ দেগেছে চিন। বেজিং এও বলেছিল, তাইওয়ানের ফর্মাল স্বাধীনতার দিকে এগনো মানে যুদ্ধের জন্ম দেওয়া। চিং-তের সঙ্গে কোনও প্রকার আলোচনা করতেও অস্বীকার করেছিল তারা। এহেন আবহেও তাইওয়ানের প্রত্যেক নাগরিককে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন চিং-তে। নির্বাচনের আগে তিনি বলেছিলেন, “প্রতিটি ভোট মূল্যবান। কেননা এই গণতন্ত্র অনেক কষ্টে অর্জন করেছে তাইওয়ান।” উপরাষ্ট্রপতি এও বলেছিলেন, “দেশে শান্তি বজায় রাখতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। তাইওয়ান প্রণালী বরাবর স্থিতাবস্থাও বজায় রাখব। রক্ষা করব দ্বীপরাষ্ট্রের নিরাপত্তা।”

    আরও পড়ুুন: “রাম বোধ হয় বিপিএল ছিলেন”! তৃণমূল সাংসদের মন্তব্যে তীব্র বিতর্ক

    প্রসঙ্গত, তাইওয়ানে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল ১৯৯৬ সালে। তাইওয়ানের এই নির্বাচন ঘিরে আমেরিকা ও চিনের হুমকি-পাল্টা হুমকি শুরু হয়ে গিয়েছিল অনেক আগেই। বেজিং জানিয়ে দিয়েছিল, তাইওয়ানের নির্বাচনে ওয়াশিংটন প্রভাব খাটানোর চেষ্টা করলে তার পরিণাম খারাপ হবে। চিনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়ে দিয়েছিল, এক চিন নীতি থেকে কোনও অবস্থায়ই সরে আসবে না বেজিং। আমেরিকাও জানিয়ে দিয়েছিল, কোনও অবস্থায়ই চিনের হুমকির কাছে মাথা নোয়াবে না তারা। পেন্টাগনের এক আধিকারিক বলেছিলেন, “ভোটে যে পক্ষই জয়ী হোক না কেন, আমেরিকার তাইওয়ান (Taiwan) নীতিতে কোনও পরিবর্তন হবে না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Khalistan: এবার আমেরিকার মন্দিরের গায়েও খালিস্তানপন্থী স্লোগান, নেপথ্যে পান্নুনের সংগঠন!

    Khalistan: এবার আমেরিকার মন্দিরের গায়েও খালিস্তানপন্থী স্লোগান, নেপথ্যে পান্নুনের সংগঠন!

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার আমেরিকার হিন্দু মন্দিরেও তাণ্ডব খালিস্তানপন্থীদের (Khalistan)। অস্ট্রেলিয়ার সিডনি, কানাডার অটোয়ার পরে এবার তারা হানা দিল আমেরিকার ক্যালিফোর্নিয়ার নিউইয়র্ক শহরের একটি মন্দিরে। এখানকার এক মন্দিরের দেওয়ালে কালো রং দিয়ে লিখে দেওয়া হয় খালিস্তানপন্থী স্লোগান। ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কেও বিরূপ মন্তব্য লেখা হয়েছে। ঘটনার নেপথ্যে খালিস্তানপন্থী জঙ্গি গুরুপতবন্ত সিং পান্নুনের সংগঠন ‘শিখস ফর জাস্টিসে’র হাত রয়েছে বলে অনুমান স্থানীয়দের।

    বার্তা বাইডেনকেও

    নিউইয়র্ক শহরে রয়েছে স্বামীনারায়ণের মন্দির। মন্দিরটির পরিচালনার দায়িত্বে রয়েছে স্বামীনারায়ণ মন্দির বাসনা সংস্থা। ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কাছে। অভিযোগ জানানো হয়েছে নাগরিক অধিকার আদালতেও। সান ফ্রান্সিসকোর ভারতীয় কনস্যুলেটের তরফে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারের কাছেও পাঠানো হয়েছে বার্তা। ঘটনার (Khalistan) নিন্দা করে জারি করা হয়েছে বিবৃতিও।

    হিংসার বীজ বপন!

    হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের তরফে মন্দিরের গায়ে লেখা ভারত বিরোধী স্লোগান ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লেখা স্লোগানের ছবি পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডেলে। ফাউন্ডেশনের দাবি, মন্দিরের দেওয়ালে খালিস্তানপন্থী জঙ্গি প্রয়াত জার্নেল সিং ভিন্দ্রাওয়ালের নাম লেখা হয়েছে স্রেফ ভক্তদের মধ্যে ভয়ের বাতাবরণ সৃষ্টি করতে। এভাবে তারা হিংসার বীজ বপন করতে চাইছে।

    ভারত থেকে পালিয়ে গিয়ে আমেরিকায় আশ্রয় নিয়েছে খালিস্তানপন্থী জঙ্গি পান্নুন। বর্তমানে গা-ঢাকা দিয়ে রয়েছে কানাডায়। এই পান্নুনকেই খুনের চেষ্টা করা হয় আমেরিকায়। ওই ঘটনায় ভারতের গুপ্তচরদের হাত রয়েছে বলে অভিযোগ ওঠে। আন্তর্জাতিক মহলের একাংশের মতে, এই কারণেই আমেরিকার মাটিতে বাড়বাড়ন্ত পান্নুনের সংগঠনের। যদিও সম্প্রতি ব্রিটিশ এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “ভারত সর্বদা আইনের শাসনের প্রতি দায়বদ্ধ। দেশের কোনও নাগরিক যদি কিছু করে থাকেন, তাহলে সরকার তা খতিয়ে দেখবে।”

    আরও পড়ুুন: “মুসলিম তোষণের জন্যই প্রত্যাহার হিজাব নিষেধাজ্ঞা”, সিদ্দারামাইয়াকে তোপ বিজেপির

    প্রসঙ্গত, চলতি বছর সিডনি ও অটোয়ায় মন্দিরের গায়ে লেখা হয়েছিল ভারত বিরোধী স্লোগান। খালিস্তানের পক্ষেও আওয়াজ তোলা হয়েছিল। কানাডা, ব্রিটেন এবং আমেরিকায় ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভও দেখিয়েছে খালিস্তানপন্থীরা (Khalistan)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Donald Trump: প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন না ট্রাম্প, রায় মার্কিন আদালতের

    Donald Trump: প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন না ট্রাম্প, রায় মার্কিন আদালতের

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই প্রেসিডেন্ট নির্বাচন মার্কিন মুলুকে। সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার কলোরাডো সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল, প্রেসিডেন্ট পদে লড়তে পারবেন না ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে তাঁর সমর্থকরা হামলা চালায়। ওই ঘটনায় ট্রাম্পের ভূমিকার জেরেই এই সিদ্ধান্ত।

    কোন ধারায় লড়তে পারবেন না ট্রাম্প?

    উল্লেখ্য, ট্রাম্পই হলেন আমেরিকার ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট পদপ্রার্থী, যাঁকে নির্বাচনে লড়ার অযোগ্য বলে ঘোষণা করল সে দেশের আদালত। মার্কিন সংবিধানে বলা হয়েছে, যেসব অফিসিয়াল বিদ্রোহের সঙ্গে জড়িত, তাঁরা পদে থাকতে পারবেন না। সংবিধানের এই ধারা অনুযায়ীই নির্বাচনে লড়তে পারবেন না ট্রাম্প। জো বাইডেনের মেয়াদ শেষের মুখে। তাই মার্কিন মুলুকে চলছে প্রেসিডেন্ট নির্বাচনে প্রস্তুতি। এই নির্বাচনেই প্রার্থী হতে চেয়েছিলেন ভূতপূর্ব মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প (Donald Trump)। ট্রাম্প যাতে প্রার্থী হতে না পারেন, তাই আদালতের দ্বারস্থ হয়েছিলেন কলোরাডোর ভোটারদের একটা অংশ। পিটিশনে তাঁরা জানান, ক্যাপিটলে হামলার জন্য নিজের সমর্থকদের প্ররোচিত করায় ট্রাম্পকে ডিসকোয়ালিফাই করতে হবে। সেই মামলার প্রেক্ষিতেই আদালত জানিয়ে দিল, ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হতে পারবেন না ট্রাম্প।

    ট্রাম্পের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

    রিপাবলিকান ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ বিস্তর। ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান তিনি। তার পরেও বেশ কিছু দিন ক্ষমতা হস্তান্তর করতে রাজি হননি বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প। পরে অবশ্য বর্তমান প্রেসিডেন্ট বাইডেনকে হোয়াইট হাউস ছেড়ে দেন। জর্জিয়ায় নির্বাচনের ফলে কারচুপির অভিযোগে গ্রেফতারও হয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। এ সংক্রান্ত বারোটিরও বেশি চার্জ ছিল ট্রাম্পের বিরুদ্ধে। এদিন ট্রাম্পের আইনজীবী আদালতে বলেন, ক্যাপিটলে অশান্তির ঘটনা এমন গুরুতর নয় যে, ট্রাম্পকে বিদ্রোহী বলা যাবে। আদালতের রায় প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনে লড়াই করা থেকে ট্রাম্পকে বঞ্চিত করার আদেশ দেওয়ার অধিকার নেই আদালতের।”

    আরও পড়ুন: সংসদের চেম্বার, লবি-গ্যালারিতেও প্রবেশ নিষিদ্ধ সাসপেন্ডেড সাংসদদের, জারি নির্দেশিকা  

    কলোরাডো সুপ্রিম কোর্টের এই রায়কে ‘ত্রুটিপূর্ণ’ ও ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়েছে ট্রাম্প শিবির। ট্রাম্পের (Donald Trump) প্রচার কমিটির এক মুখপাত্র বলেন, “কলোরাডো সুপ্রিম কোর্ট আজ রাতে একটি সম্পূ্র্ণ ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত জারি করেছে। আমরা দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আবেদন করব। এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত স্থগিত করার জন্য অনুরোধ করব।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • India GDP: ভয় পাচ্ছে চিন! ২০৩০ সালেই বিশ্ব অর্থনীতিতে তৃতীয় স্থান পেতে চলেছে ভারত?

    India GDP: ভয় পাচ্ছে চিন! ২০৩০ সালেই বিশ্ব অর্থনীতিতে তৃতীয় স্থান পেতে চলেছে ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: আাগামী ৭ বছরের মধ্যেই বিশ্বের তৃতীয় অর্থনৈতিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে ভারত (India GDP)। এমনই দাবি করেছে মার্কিন মূল্যায়ন সংস্থা এস অ্য়ান্ড পি গ্লোবাল (S&P)। চলতি অর্থবর্ষে এদেশের জিডিপি ৬.৪ শতাংশে পৌঁছবে। ২০২৬-এ তা আরও বেড়ে দাঁড়াবে ৭ শতাংশ। এমনই ইঙ্গিত দিয়েছে আমেরিকার ওই মূল্যায়ন সংস্থা। একই সঙ্গে আরেকটি মার্কিন মূল্যায়ন সংস্থা মুডিজ-এর (Moody’s) রিপোর্ট বলছে, চিনের (China) অর্থনৈতিক অবস্থা মোটেই ভাল নয়। তারা বিশ্ব অর্থনীতিতে চিনের রেটিং “স্টেবল” থেকে নামিয়ে “নেগেটিভ” করেছে।

    উৎপাদনশীল দেশ ভারত

    বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। নয়াদিল্লির সামনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, জার্মানি ও জাপানের মতো সুপার পাওয়ার দেশ। এস অ্য়ান্ড পি গ্লোবালের (S&P) তরফে জানানো হয়েছে, এতদিন পর্যন্ত ভারতের অর্থনীতি ছিল পরিষেবামূলক। এবার সেখানেই বড় পরিবর্তন এসেছে। ধীরে ধীরে উৎপাদনশীল দেশে পরিণত হচ্ছে ভারত। যা অর্থনীতির দিক থেকে ভারতকে শক্তিশালী করছে। কয়েক বছরের মধ্যেই চিনের মতোই বিশ্বের অন্যতম বড় উৎপাদন কেন্দ্রে পরিণত হবে ভারত। 

    ভারতের মার্কেট

    ঘরোয়া বাজারে ব্যবসায় প্রভূত লাভের কথাও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বর্তমানে বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ হল ভারত (India GDP)। ফলে দেশীয় মার্কেটে বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রির সুযোগ থাকছে। মার্কিন সংস্থার দাবি, জনবহুল দেশে সব সময়ই উদ্যোগপতিরা বেশি বিনিয়োগ করতে চান। কারণ সেখানে লোকসানের সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। মার্কিন গবেষকরা জানিয়েছেন, আগামী তিন বছরের মধ্যে ভারতের অর্থনীতির চাকা আরও দ্রুত গতিতে দৌড়বে। ফলে ২০৩০-এর মধ্যেই ভারত সারা বিশ্বে তৃতীয় অর্থনীতির দেশ হিসেবে নিজের জায়গা পাকা করবে।

    আরও পড়ুন: ‘‘দাদা আপনার বয়স হয়েছে’’! সৌগতকে ফের খোঁচা শাহের, কেন জানেন?

    চিনের বিপদ

    ভারত (India GDP) যেখানে এগিয়ে চলেছে, বিশ্ববিখ্যাত রেটিং এজেন্সি মুডিজ সেখানে চিন (China) ও তার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্য বিপদের ঘণ্টা বাজিয়েছে।  সংস্থার সর্বশেষ রিপোর্ট, চিনের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিকে স্থিতিশীল থেকে নেতিবাচক দিকে স্থানান্তর করেছে। উল্লেখ্য যে, চিন ইতিমধ্যেই তার ক্রমহ্রাসমান অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে অত্যন্ত চিন্তিত। এছাড়াও, সেখানকার রিয়েল এস্টেট সেক্টরও ক্রমাগত ভেঙে পড়ছে। এই পরিস্থিতির দ্রুত উন্নতি হওয়ারও কোনও সম্ভাবনা নেই, বলে মত সংস্থার বিশেষজ্ঞদের। এমন পরিস্থিতিতে, মুডিজ (Moody’s) চিনকে সামগ্রিকভাবে ‘এ-১’ রেটিং দিয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, চিনের প্রপার্টি সেক্টর সমগ্র অর্থনীতির অনুপাতে ২০২১ সালে আগের চেয়ে ক্রমশ ছোট হবে। এর ফলেই ধাক্কা খাবে সে দেশের অর্থনীতি। অন্যদিকে, ভারতের ক্রমবর্ধমান জিডিপি চিনকে ভয় ধরাতে বাধ্য। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Khardah: খড়দায় বসে বিদেশি নাগরিকদের অ্যাকাউন্ট সাফ! কোটি কোটি টাকার প্রতারণা

    Khardah: খড়দায় বসে বিদেশি নাগরিকদের অ্যাকাউন্ট সাফ! কোটি কোটি টাকার প্রতারণা

    মাধ্যম নিউজ ডেস্ক: খড়দায় (Khardah) বসে বিদেশের অ্যাকাউন্ট সাফ করে দিত প্রতারকরা। মূলত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার নাগরিকদের অ্যাকাউন্ট সাফ করার অভিযোগ উঠেছে এই প্রতারকদের বিরুদ্ধে। মূলত, প্রতারণা জগতের মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত জামতারা গ্যাং। পুলিশকে ঘোল খাইয়ে বহু মানুষের অ্যাকাউন্ট সাফ করার অনেক ঘটনা রয়েছে এই গ্যাংয়ের বিরুদ্ধে। জামতা়ড়া গ্যাংকে টেক্কা দেওয়ার মতো গ্যাং তৈরি হয়ে গিয়েছিল খড়দায়। পুলিশ টের পর্যন্ত পায়নি। করোনার সময় এই গ্যাং মার্কিন মুলুকে সব থেকে বেশি প্রতারণা করেছিল। গত চার বছর ধরে সক্রিয় ছিল এই প্রতারণা চক্র। সবমিলিয়ে প্রায় ৮ হাজার কোটি টাকার প্রতারণা হয়েছে বলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে। ধৃতদের কাছ থেকে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, ভয়েস চেঞ্জার, অডি গাড়ি বাজেয়াপ্ত হয়েছে। দেরাদুনের পাঁচ তারা একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিটকয়েন এবং হাওলার মাধ্যমে ওই টাকা যেত বলে পুলিশ তদন্তে জানতে পেরেছে।

    কীভাবে প্রতারণা করত? (Khardah)

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা মূলত ভয়েস চেঞ্জারের মাধ্যমে বিদেশীদের সঙ্গে  কথা বলত। তাঁদের কম্পিউটারের অ্যান্টি ভাইরাসের মেয়াদ ফুরিয়ে গিয়েছে, নতুন করে অ্যান্টি ভাইরাস দেওয়ার জন্য তারা লিংক পাঠাত। সেই লিংকে ক্লিক করলেই অ্যাকাউন্টের ডিটেলস চলে আসত প্রতারকদের কাছে। এরপর খড়দায় (Khardah) বসেই কোটি কোটি টাকা হাতিয়ে নিত প্রতারকরা। আমেরিকা এবং কানাডার ৭০-৮০ জন প্রবীণ নাগরিকের প্রতারিত হওয়ার হদিশ মিলেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ কমিশনারেটের কর্তাদের আশঙ্কা। কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে দেরাদুন থেকে ৬ জনকে গ্রেফতার করে বারাকপুর সিটি পুলিশের গোয়েন্দারা।

    কীভাবে হদিশ মিলল প্রতারকদের?

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ অক্টোবর একটি অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে খড়দহ থানা এলাকার বলরাম হাসপাতালের কাছে একটি কল সেন্টারে হানা দেয় খড়দা থানার পুলিশ। সৈয়দ শাহাবাজ হাসান নামে এক প্রতারকের বাড়িতে চলত এই কল সেন্টার। সেখানে খড়দা,(Khardah) টিটাগড়ের পাশাপাশি কলকাতার গড়ফার একজনেক হদিশ পাওয়া গিয়েছে। তদন্তে নেমে প্রথমে গ্রেফতার করা হয় ১০ জনকে। এরপর এই কেসের তদন্তভার কমিশনারেটের গোয়েন্দা বিভাগকে দেওয়া হয়। তারপর তদন্তে নেমে ২৫ অক্টোবর গোয়েন্দা বিভাগ আরবাজ হাসান নামে একজনকে সল্টলেকের একটি হোটেল থেকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করেই আন্তর্জাতিক প্রতারণা চক্রের হদিশ পায়। এরপর গত তিনদিন আগে উত্তরাখণ্ডের দেরাদুনের  একটি পাঁচ তারা হোটেল থেকে আরও ৬ জনকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, সৈয়দ শাহাবাজ হাসান, সোনু জয়সওয়াল, কৃষ্ণ কুমার সিং, অনীশ ঠাকুর, ফরহাদ হাসান ও হর্ষ দিনানি। এই ছয়জনকে শনিবার ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে পাঠানো হচ্ছে বারাকপুর আদালতে।

    কী বললেন বারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তা?

    বারাকপুরের গোয়েন্দা প্রধান শ্রীহরি পান্ডে এক সাংবাদিক বৈঠক করে বলেন, গত ১৮ই অক্টোবর খড়দার (Khardah) একটি কলসেন্টারে হানা দিয়ে পুলিশ প্রচারণা চক্রের হদিশ পাওয়া গিয়েছিল। একটি অডি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।  মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার প্রবীণ ব্যক্তিদের থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। ২০১৯ সাল থেকে এই কল সেন্টার কাজ করে। এই চক্র দীর্ঘ চার বছর ধরে এরা খড়দা থেকে চালাচ্ছিল। এই চক্রের সঙ্গে আর কেউ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Israel Palestine War: কোণঠাসা হচ্ছে প্যালেস্তাইন! ইজরায়েলের পাশে দাঁড়াচ্ছে আমেরিকা সহ পাঁচ শক্তিধর দেশ

    Israel Palestine War: কোণঠাসা হচ্ছে প্যালেস্তাইন! ইজরায়েলের পাশে দাঁড়াচ্ছে আমেরিকা সহ পাঁচ শক্তিধর দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমেই তীব্র হচ্ছে ইজরায়েল-হামাস (Israel Palestine War) যুদ্ধ। প্রত্যাশিতভাবেই বাড়ছে মৃতের সংখ্যাও। স্বজন হারানোর বেদনায় ভারী হচ্ছে ইজরায়েলের আকাশ। জীবন বাজি রেখে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সুখের সংসারের করুণ পরিণতি দেখছেন সব হারানো মানুষগুলির কেউ কেউ। এমতাবস্থায় ইজারয়েলের পাশেই দাঁড়াল পশ্চিমী বিশ্বের বৃহৎ শক্তিধর দেশগুলি। শুক্রবার আচমকাই ইজরায়েলে হামলা চালায় হামাস। ঘন ঘন ছোড়া হয় রকেট। তার জেরে সাজানো গোছানো দেশের সর্বত্র যুদ্ধের ক্ষত। সেই ক্ষত নিয়েই হামাস-বধের পণ করেছে ইজরায়েল। এই যুদ্ধে বহু মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি বাইডেন প্রশাসনের।  

    ইজরায়েলের পাশে ৫ দেশ

    মধ্য এশিয়ার দেশ ইজরায়েলকে অস্ত্র সহ নানাভাবে সাহায্য করার আশ্বাস দিয়েছে আমেরিকার জো বাইডেন প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সচিব ক্রিস্টিন বলেন, “আমরা ইজরায়েলকে সাহায্য করার দিকেই ঝুঁকছি। তবে ইউক্রেন এবং ইজরায়েল একই সঙ্গে দু’টি দেশকে অস্ত্র পাঠাতে হবে। এজন্য অতিরিক্ত অর্থ প্রয়োজন।” ইজরায়েল-হামাস যুদ্ধে (Israel Palestine War) ভারত যে ইজরায়েলের পাশে দাঁড়াবে, তা আগেই জানিয়ে দিয়েছিল ভারত। একই কথা জানিয়েছিল আমেরিকাও।

    এবার ইজরায়েলের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ হল ফ্রান্স, জার্মানি, ইতালি এবং ব্রিটেনও। সোমবার হোয়াইট হাউসের তরফে পাঁচটি দেশের একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। তাতেই অঙ্গীকারবদ্ধ হয়েছে আমেরিকা, ফ্রান্স, ইতালি, জার্মানি এবং ব্রিটেন। ইজরায়েলকে তারা মিত্র দেশ বলেও উল্লেখ করেছে বিবৃতিতে।

    এহেন মিত্র দেশ যাতে নিজেদের রক্ষা করতে পারে, তাই পাঁচটি দেশ একে অপরের দিকে বাড়িয়ে দেবে সাহায্যের হাত। ইজরায়েলের ওপর হামলার কোনও যথার্থতা নেই বলেও দাবি করেছেন ওই পাঁচ দেশের প্রধানরা। ইজরায়েলের ওপর হামলার নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, জার্মানির চ্যান্সেলর স্কোলজ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ এবং ইতালির প্রধানমন্ত্রী মেলোনি।

    ইজরায়েলকে সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তাঁরা। এক্স হ্যান্ডেলে সুনক লিখেছেন, “যাঁরা হামাস গোষ্ঠীকে (Israel Palestine War) সমর্থন করছেন, তাঁরাও এই হামলার জন্য দায়ী। তারা চরমপন্থী সংগঠন নয়, নয় স্বাধীনতা যোদ্ধাও। তারা সন্ত্রাসবাদী। আজ রাতে আমি ফিনচলে ইউনাইটেড সিনাগগে এসেছি। এখানে স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে প্রার্থনায় যোগ দিয়েছি।”

    আরও পড়ুুন: ‘‘মধ্যপ্রাচ্যের নকশা বদলানোর সময় এসেছে’’! হামাসকে শেষ করার পণ নেতানিয়াহুর

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Donald Trump: নির্বাচনে কারচুপির দায়ে গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প! মিনিট কুড়ি পর পেলেন মুক্তি

    Donald Trump: নির্বাচনে কারচুপির দায়ে গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প! মিনিট কুড়ি পর পেলেন মুক্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচনে কারচুপির দায়ে বৃহস্পতিবার গ্রেফতার হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এদিন আটলান্টার ফুলটন কাউন্টির একটি কারাগারে গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। মাত্র ২০মিনিট জেলে কাটানোর পর দু’লক্ষ ডলারের বন্ডের বিনিময়ে জামিন দেওয়া হয় আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে। গ্রেফতারির পর তাঁর একটি ছবি তোলা হয়।

    ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ

    গ্রেফতারির পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “ন্যায় বিচারের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আমরা কোনও ভুল কাজ করিনি। আমি কোনও অপরাধ করিনি। ওরা যা করছে, তা হল নির্বাচনে হস্তক্ষেপ।” ২০২০-র প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া প্রদেশে রিপাবলিকান দলের প্রার্থী তথা তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। ফল প্রকাশ হলে দেখা যায়, ১২ হাজার ভোটে জিতে গিয়েছেন বাইডেন। ট্রাম্প দাবি করছিলেন, গণনায় কারচুপি করা হয়েছিল। এর পর তাঁর বিরুদ্ধেই পাল্টা কারচুপির অভিযোগ আনা হয়। জর্জিয়া প্রদেশের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টায় অভিযুক্ত করা হয় তাঁকে। জর্জিয়ার আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মোট ১৩টি অভিযোগ আনা হয়েছিল। ট্রাম্পের সঙ্গেই অভিযুক্ত হন তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগী— হোয়াইট হাউসের তৎকালীন চিফ অফ স্টাফ মার্ক মেডোস এবং ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি। তা ছাড়া, আমেরিকান বিচারবিভাগের তৎকালীন কর্তা জেফরি ক্লার্ক-সহ আরও ১৬ জনের বিরুদ্ধে একই রকম অভিযোগ আনা হয়েছে। 

    আরও পড়ুন: মঞ্চে পড়ে তেরঙ্গা, নিচু হয়ে তা তুলে পকেটে রাখলেন মোদি, কুর্নিশ নেটিজেনদের

    ভাইরাল ট্রাম্পের মাগশট

    ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ডোনাল্ড ট্রাম্পের মাগশট। গ্রেফতারির পর এই ছবি তোলা হয়, যেখানে নাম, বয়স, উচ্চতা সহ শারীরিক বিবরণ দেওয়া থাকে। আটলান্টার ফুলটন জেল কর্তৃপক্ষের তরফে প্রকাশিত তথ্যে ট্রাম্পের বিবরণীতে তাঁর উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি বলে উল্লেখ করা হয়েছে। ওজন ৯৭ কেজি এবং তাঁর চুলের রঙ ব্লন্ড বা স্ট্রবেরি বলে উল্লেখ করা হয়েছে। বিগত কয়েক দশকে, রিয়েল এস্টেট এজেন্ট হিসাবে কেরিয়ারের উত্থান থেকে শুরু করে হোয়াইট হাউসে কাটানো চার বছর, অগুনতি ছবির মধ্য়ে ডোনাল্ড ট্রাম্পের এই ছবিটিই সবথেকে বেশি ভাইরাল হয়েছে। জামিনের পর ট্রাম্প নিজের মাগশটের ছবি পোস্ট করে লেখেন, “আজ, জর্জিয়ার ফুলটন কাউন্টির অন্যতম কুখ্যাত জেলে আমায় বিনা কোনও অপরাধে গ্রেফতার করা হয়।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ro Khanna: মন্দিরে খলিস্তানি হামলার নিন্দা করলেন মার্কিন কংগ্রেসের সদস্য রো খান্না

    Ro Khanna: মন্দিরে খলিস্তানি হামলার নিন্দা করলেন মার্কিন কংগ্রেসের সদস্য রো খান্না

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেটে এবং কানাডায় হিন্দু মন্দিরে খলিস্তানি হামলার নিন্দা করলেন আমেরিকার কংগ্রেসের ভারতীয় বংশোদ্ভূত সদস্য রো খন্না। তিনি বলেন, “কোনও ধর্মস্থানে হিংসা কাম্য নয়। সমস্যা থাকলে আলোচনা হোক। কিন্তু পাঞ্জাব ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। এর কোনও অন্যথা হবে না।”

    শাস্তিযোগ্য অপরাধ

    প্রসঙ্গত, খান্নার দাদু অমরনাথ বিদ্যালঙ্কার বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ছিলেন। পরবর্তী সময়ে তিনি পাঞ্জাব সরকারের মন্ত্রী এবং লোকসভার সাংসদও হয়েছিলেন। ক্যালিফোর্নিয়া থেকে আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসে নির্বাচিত খান্না ভারতীয় বংশোদ্ভূত সমাজের অন্যতম জনপ্রিয় নেতা। ১৫ আগাস্ট স্বাধীনতা দিবসে লাল কেল্লার অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে ভারতে এসেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতির উদ্দেশে ভাষণ শুনবেন তিনি। এদিন সানফ্রান্সিসকোর ঘটনার কড়া নিন্দা করেছেন রো খান্না। তিনি বলেন, “আমরা যে কোনও রকমের হিংসা ও ধ্বংসাত্মক কার্যকলাপের তীব্র বিরোধী। হিন্দু মন্দিরের উপর হামলা শাস্তিযোগ্য অপরাধ।”

    আরও পড়ুন: চাঁদেও ট্রাফিক জ্যাম! চন্দ্রযান-৩ ছাড়াও কক্ষপথে একাধিক স্যাটেলাইট

    শনিবার ফের খালিস্তানি জঙ্গিদের আক্রমণে উত্তাল হয়ে উঠেছিল কানাডা। ব্রিটিশ কলম্বিয়ায় ভারত-বিরোধী (Anti India) এবং খালিস্তানি (Pro Khalistani) বিক্ষোভকারীরা ব্যাপকভাবে ভাঙচুর চালালো একটি হিন্দু মন্দিরে। তাণ্ডবের পর লক্ষ্মী নারায়ণ মন্দিরের সামনের দরজায় খালিস্তান পন্থীদের বিতর্কিত পোস্টারও সাঁটিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। মন্দিরটির সামনের সিসি ক্যামেরার ফুটেজ থেকে পাগড়ি বাঁধা এবং চাদরে মুখ ঢাকা দুই ব্যক্তিকে ওই পোস্টার সাঁটাতে দেখা গিয়েছে। 

    আমেরিকার পাশাপাশি কানাডার খালিস্তানপন্থীদের নিয়েও ক্রমশ উদ্বেগ বাড়ছে কেন্দ্র সরকারের। ইতিমধ্যেই ‘কিল ইন্ডিয়া’ নামে পোস্টার পড়েছে কানাডায়। পোস্টারে ভারতীয় হাই কমিশনার সঞ্জয় কুমার বর্মা ও টরোন্টোর ভারতীয় কনসাল জেনারেল অপূর্ব শ্রীবাস্তবের ছবি রয়েছে।গত মাসে ব্রিটিশ কলম্বিয়ায় একটি গুরুদ্বারের সামনে দুষ্কৃতীদের গুলিতে খুন হন মোস্ট ওয়ান্টেড জঙ্গি তথা খলিস্তান টাইগার ফোর্সের প্রধান হরদীপ সিং নিজ্জর। এর পর থেকেই টরোন্টো ও ভ্যাঙ্কুভারের মতো কানাডার প্রায় সমস্ত শহরে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখায় খালিস্তানপন্থীরা। এই দূতাবাসগুলিতেও হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে নয়াদিল্লি।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: প্রধানমন্ত্রীকে দেওয়া ১৩টি সম্মানের মধ্যে ৬টি দিয়েছে মুসলিম প্রধান দেশ, দাবি নির্মলার

    Narendra Modi: প্রধানমন্ত্রীকে দেওয়া ১৩টি সম্মানের মধ্যে ৬টি দিয়েছে মুসলিম প্রধান দেশ, দাবি নির্মলার

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদি (Narendra Modi) যে ১৩টি বিশেষ নাগরিক সম্মান পেয়েছেন, তার মধ্য়ে ৬টি দিয়েছে মুসলিম প্রধান দেশ। রবিবার, এক সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করলেন নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মতে, শুধুমাত্র দেশের শান্তি বিঘ্নিত করার উদ্দেশ্যে ভারতে মুসলিমদের পরিস্থিতি নিয়ে অপপ্রচারের চালানো হচ্ছে, পরিকল্পিত প্রচারের অঙ্গ হিসেবে প্রশ্ন তোলা হচ্ছে ভারতের ধর্মনিরপেক্ষ অবস্থান নিয়ে।

    বারাক ওবামার মন্তব্য নিয়ে নির্মলা

    ভারতীয় মুসলিমদের নিয়ে ওবামার (Barak Obama) দুশ্চিন্তা সম্পূর্ণ গুরুত্বহীন বিষয় বলে দাবি করেন নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তিনি বলেন, ‘‘এটা পরিকল্পিত প্রচারের অঙ্গ। বিশেষ করে যখন ভারতের প্রধানমন্ত্রী আমেরিকায় রয়েছেন, সে সময়ে প্রাক্তন প্রেসিডেন্টের ভারতীয় মুসলিমদের নিয়ে দুশ্চিন্তা প্রকাশের ঘটনা স্তম্ভিত করে দেওয়ার মতো।’’ নির্মলার কথায়, ‘‘যে প্রাক্তন প্রেসিডেন্ট ভারত সম্পর্কে প্রশ্ন তুলছেন, তাঁর শাসনকালে ছ’টি মুসলিম অধ্যুষিত দেশে ২৬ হাজার বোমা বর্ষণ করেছিল আমেরিকা (America)। এই ধরনের লোকেদের অভিযোগকে কী ভাবে বিশ্বাস করবে আমজনতা?’’

    আরও পড়ুন: ভোগের পদ আড়াইশো! ইসকনে মাসির বাড়িতে পরম আদরে প্রভু জগন্নাথ

    উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) আমেরিকান ‘স্টেট ভিজিট’ (PM Modi US Visist) চলা অবস্থাতেই গত বৃহস্পতিবার তিনি মন্তব্য করেছিলেন, ‘ভারত যদি মুসলিম-সহ তার সংখ্যালঘু নাগরিকদের রক্ষা করতে না পারে, তা হলে সে দেশের টুকরো টুকরো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’ ভারতের এথনিক মাইনরিটিদের নিয়ে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার এই মন্তব্য মেনে নিতে পারছেন না বহু ভারতীয়ই।

    মুসলিম দেশে মোদির জনপ্রিয়তা

    নির্মলা (Nirmala Sitharaman) দাবি করেন, ‘ভারতের প্রধানমন্ত্রী (Narendra Modi) হিসাবে মোদিকে যে ১৩টি পুরস্কার দেওয়া হয়েছে তার মধ্যে ৬টি দিয়েছে মুসলিম প্রধান দেশ। কোনও তথ্য ছাড়াই শুধু অপপ্রচারের জন্য নানা কথা বলা হচ্ছে। আসলে ভোটের মাধ্যমে মোদি ও বিজেপিকে হারাতে পারছে না কংগ্রেস-সহ বিরোধীরা। সে কারণে এখনও এ সব ভিত্তিহীন প্রচার করছে। গত কয়েকটি ভোটে কংগ্রেস এই ভূমিকা নিয়েছিল। বিজেপি সরকার সবকা সাথ, সবকা বিকাশের কথা বলে। কোনও সম্প্রদায়কে নিয়ে আলাদা করে কোনও বৈষম্য করে না।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: তত্ত্বাবধানে খোদ মার্কিন ফার্স্ট লেডি! আজ মোদির সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজ

    PM Modi: তত্ত্বাবধানে খোদ মার্কিন ফার্স্ট লেডি! আজ মোদির সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজ

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) ও মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন আয়োজিত বিশেষ নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেই কারণে সকাল থেকেই সাজো সজো রব হোয়াইট হাউসের অন্দরমহলে। আয়োজনের যাবতীয় তত্তাবধান করছেন মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী জিল স্বয়ং। প্রধানমন্ত্রী নিরামিষাশী। তাই নিজে দাঁড়িয়ে থেকে মেনু ঠিক করেছেন জিল। মেনুতে রয়েছে ভারতের ছোঁয়াও।

    হেঁশেলে সাজো সাজো রব

    হোয়াইট হাউসে কোনও অতিথি এলে রান্নার মূল দায়িত্বে থাকেন গেস্ট শেফ নিনা কার্টিস। তাঁর নেতৃত্বেই অন্য শেফরা রান্নাবান্না করেন। এবারও তার অন্যথা হচ্ছে না। নিনা নিজে থেকে দাঁড়িয়ে সব নির্দেশ দিচ্ছেন। আর মাঝেমধ্যেই সব ঘুরে ঘুরে দেখে যাচ্ছেন  জিল। বিশ্বের সবচেয়ে পুরানো গণতন্ত্রের এবং বৃহত্তম গণতান্ত্র— দুই দেশের দুই রাষ্ট্রপ্রধান মিলিত হচ্ছেন নৈশভোজে। তাই আতিথেয়তায় যেন কোনও খামতি না থাকে, সেটাই খেয়াল রাখছেন জিল নিজে। মিলেটের আন্তর্জাতিক বর্ষ পালনে উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi) স্বয়ং। তাই মেনুতে থাকছে মিলেটের পদ। নিনা বলেন, মিলেটের আন্তর্জাতিক বর্ষ পালনের জন্য ভারত যে উদ্যোগ নিয়েছে, তাতে আমরা খুব খুশি। প্রধানমন্ত্রী মোদির জন্য আয়োজিত বিশেষ নৈশভোজের মেনুতেও সেই কারণে মিলেট রাখা হয়েছে।

    খাবারের তালিকা

    এবার দেখে নেওয়া যাক প্রধানমন্ত্রীর নৈশভোজের মেনুতে কী থাকছে। মেনুতে থাকছে লেমন-ডিল ইয়োগার্ট স্যস, মিলেট কেক, সামার স্কোয়াস, ম্যারিনেটেড মিলেট ও গ্রিল্ড কর্ন স্যালাড, ওয়াটার মেলন এবং ট্যাঙ্গি অ্যাভোকাডো স্যস। মেইন কোর্সে থাকছে— স্টাফড পোর্টোবেলো মাশরুম, ক্রিমি স্যাফরন ইনফিউজড রিসোতো। ডেজার্টে থাকছে— গোলাপ এলাচ মেশানো স্ট্রবেরি শর্টকেক। নৈশভোজের পাশাপাশি প্রধানমন্ত্রীর (PM Modi) সৌজন্যে আয়োজন করা হয়েছে বিশেষ পারফরম্যান্সেরও। গ্র্যামি পুরস্কারজয়ী জসুয়া বেল এই অনুষ্ঠানে যোগ দেবেন। ভারতীয় গান পরিবেশন করবেন পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের আকাপেলা গ্রুপ পেন মশালা।

    প্রসঙ্গত, তিনদিনের রাষ্ট্রীয় সফরে আমেরিকা গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন হোয়াইট হাউসে তিনি যোগ দেবেন নৈশভোজে। শুক্রবার দুপুরে প্রধামন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন মার্কিন ভাইস প্রসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস।

    আরও পড়ুুন: সবুজ হিরে-চন্দনকাঠের বাক্স, মার্কিন ফার্স্ট লেডিকে উপহার দিলেন মোদি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
LinkedIn
Share