Tag: Antalya

  • UN Climate Chief: পরিচ্ছন্ন জ্বালানিতে ভারতের বিনিয়োগ অর্থনীতিকে সুরক্ষা দিয়েছে, মোদির মন্তব্যকে সমর্থন রাষ্ট্রসংঘের জলবায়ু প্রধানের

    UN Climate Chief: পরিচ্ছন্ন জ্বালানিতে ভারতের বিনিয়োগ অর্থনীতিকে সুরক্ষা দিয়েছে, মোদির মন্তব্যকে সমর্থন রাষ্ট্রসংঘের জলবায়ু প্রধানের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আমদানি ব্যয়ের চাপের মধ্যেও ভারতের অর্থনৈতিক বৃদ্ধি অব্যাহত রাখতে পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বক্তব্যকে সমর্থন করলেন রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধান সাইমন স্টিয়েল (UN Climate Chief)। তাঁর মতে, জীবাশ্ম জ্বালানির উপর অতিরিক্ত নির্ভরশীলতা বিশ্ব অর্থনীতিকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। সেই পরিস্থিতিতে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার অর্থনীতিকে নানা (Global Oil Crisis) ধরনের বিপর্যয় থেকে রক্ষা করতে পারে।

    তুরস্কের আনতালিয়ায় আয়োজিত রাষ্ট্রসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনে আন্তর্জাতিক জলবায়ু আলোচনা পরিচালনা করছেন স্টিয়েল। তাঁর বক্তব্য, বর্তমানে গোটা বিশ্ব জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। জ্বালানি আমদানির খরচ বেড়ে যাওয়ায় বিভিন্ন দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপও বাড়ছে।

    ভারতের পরিচ্ছন্ন জ্বালানি উদ্যোগের প্রশংসা (UN Climate Chief)

    সংবাদ সংস্থাকে দেওয়া লিখিত সাক্ষাৎকারে ভারতের পরিচ্ছন্ন জ্বালানি উদ্যোগের প্রশংসা করেছেন রাষ্ট্রসংঘের এই জলবায়ু প্রধান। বিশেষ করে ভারতের গ্রিন এনার্জি করিডর প্রকল্পকে তিনি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। তাঁর কথায়, এই উদ্যোগ দেশের সাধারণ মানুষ এবং অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে উল্লেখযোগ্য সুফল বয়ে আনবে।

    উল্লেখ্য, ২০২৬ সালের ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত আনতালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন। এই সম্মেলনের তুরস্কের সভাপতিত্বের তরফে বিভিন্ন ক্ষেত্রে বিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে বিশ্বব্যাপী একটি বিশেষ অঙ্গীকারের প্রস্তাব দেওয়া হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘৩৫ বাই ৩৫’। এই উদ্যোগের মূল লক্ষ্য, ২০৩৫ সালের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিদ্যুতের ব্যবহার আরও সম্প্রসারিত করা।

    এই প্রস্তাব সম্পর্কে স্টিয়েলের বক্তব্য, পুনর্নবীকরণযোগ্য জ্বালানির সাহায্যে বিদ্যুতের ব্যবহার বাড়ানো এবং শক্তিশালী বিদ্যুৎ পরিকাঠামো গড়ে তোলা গেলে একাধিক সুবিধা পাওয়া সম্ভব। এর ফলে দেশগুলির জ্বালানি খরচ কমবে, দূষণের মাত্রা হ্রাস পাবে এবং জনস্বাস্থ্যের উন্নতি ঘটবে।

    স্টিয়েল বলেন, “বিদ্যুতের ব্যবহার বাড়ানোর পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানি জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতার কারণে তৈরি হওয়া অর্থনৈতিক উত্থান-পতন থেকে দেশগুলিকে সুরক্ষা দিতে পারে। তেলের দামের আকস্মিক ধাক্কা সত্ত্বেও পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ কীভাবে ভারতের অর্থনৈতিক বৃদ্ধিকে রক্ষা করেছে, সে সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক মন্তব্য অত্যন্ত প্রাসঙ্গিক।”

    প্রধানমন্ত্রীর গ্রিন এনার্জি করিডর প্রকল্প

    এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর গ্রিন এনার্জি করিডর প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং ব্যাটারি সংরক্ষণ পরিকাঠামো উন্নত করার ঘোষণার কথাও উল্লেখ করেন স্টিয়েল (UN Climate Chief)।

    গত ২ নভেম্বর ভারত পুনর্নবীকরণযোগ্য জ্বালানি সম্মেলন ও প্রদর্শনী ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন, গত এক দশকে পরিচ্ছন্ন জ্বালানি ক্ষেত্রে ভারতের ধারাবাহিক বিনিয়োগ আন্তর্জাতিক তেল সংকট মোকাবিলায় দেশকে বিশেষভাবে সাহায্য করেছে।

    প্রধানমন্ত্রীর কথায়, “গত এক দশকে ভারত যদি পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ না করত এবং এই ক্ষেত্রের জন্য নতুন ব্যবস্থা গড়ে না তুলত, তা হলে দেশের সংকটের পরিস্থিতি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি ভয়াবহ হতে (Global Oil Crisis) পারত।”

    বিশেষজ্ঞ মহলের মতে, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের তাৎপর্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমাতে পুনর্নবীকরণযোগ্য শক্তির বিকল্প ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভারতের পরিচ্ছন্ন জ্বালানি পরিকাঠামোয় বিনিয়োগ যে শুধু পরিবেশ রক্ষার ক্ষেত্রেই নয়, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা নিতে পারে, স্টিয়েলের (UN Climate Chief) মন্তব্যে সেই বিষয়টিই উঠে এসেছে।

     

LinkedIn
Share