Tag: Asha Workers

Asha Workers

  • Suvendu Adhikari: “বর্বর সরকার, অত্যন্ত অমানবিক প্রশাসন, মাতৃশক্তি লাঞ্চিত”, আশাকর্মীদের পাশে দাঁড়িয়ে তোপ শুভেন্দুর

    Suvendu Adhikari: “বর্বর সরকার, অত্যন্ত অমানবিক প্রশাসন, মাতৃশক্তি লাঞ্চিত”, আশাকর্মীদের পাশে দাঁড়িয়ে তোপ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: “রাজ্যের তৃণমূল সরকার একটি বর্বর সরকার, অত্যন্ত অমানবিক প্রশাসন, মাতৃশক্তি লাঞ্চিত এবং আক্রান্ত।” রাজ্যের আশাকর্মীদের (Asha Workers) পাশে দাঁড়িয়ে রাজ্যের বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী ঠিক এই ভাবেই আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুভেন্দুর (Suvendu Adhikari) সাফ কথা, “অত্যচার এমন জায়গায় পৌঁছে গিয়েছে যা ব্রিটিশ আমলেও দেখা যায়নি।”

    বড় বড় লোহার ব্যারিকেড (Suvendu Adhikari)!

    বুধবার কলকাতায় এবং জেলায় জেলায় আশাকর্মীরা (Asha Workers) আন্দোলনে নেমেছেন। নিজেদের প্রাপ্য দাবি দাওয়া নিয়ে সরকারের বিরুদ্ধে চড়াও হন আশাকর্মীরা। আন্দোলনকে দমন করতে পুলিশ এদিন লাঠিও চালায় বলে অভিযোগ উঠেছে। এই ইস্যুতে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “যেভাবে আশাকর্মীদের ওপর অত্যাচার চালানো হয়েছে, তাতে খুব স্পষ্ট যে রাজ্যের মমতার সরকার একটি বর্বর সরকার চলছে, পুলিশ প্রশাসনের আচরণ অত্যন্ত অমানবিক। রাজ্যের মাতৃশক্তি আজ লুণ্ঠিত। অত্যাচার এমন জায়গায় পৌঁছে গিয়েছে যা ব্রিটিশ আমলকেও ছাপিয়ে গিয়েছে। মানুষ সব কিছুর বিচার করবে, নির্বাচনে কড়া জবাব মিলবে।” তবে আশাকর্মীদের আন্দোলন দমন করতে প্রশাসনের তরফ থেকে আগেই স্বাস্থ্য ভবনকে বিশেষ দুর্গে পরিণত করে ফেলা হয়েছে। বড় বড় লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।

    ভোটেই যোগ্য জবাব!

    আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানকে ঘিরে আগেই পরিকল্পনা ছিল। সকাল থেকেই আশাকর্মীদের জমায়েতে রাজপথ ব্যাপক ভাবে অবরুদ্ধ হয়ে পড়েছিল। শহরের পাশাপাশি একাধিক রাজ্যসড়কও অবরুদ্ধ হয়ে পড়েছিল। আন্দোলনে যোগদানকারী আশাকর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশকে সামনে রেখে রোলার চালিয়েছে তৃণমূল সরকার। গ্রেফতার, হুমকি, ধরপাকড় এবং মিথ্যা মামলা আশাকর্মীদের ব্যাপক ভাবে নির্যাতনও করা হয় বলে অভিযোগ উঠেছে। এদিকে আন্দোলনকে দমন করতে তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “আমরা আপনাদের সঙ্গে আছি। কেউ কেউ রাজনৈতিকভাবে আপনাদের ব্যবহার করতে চাইছেন।” এই মন্তব্যের পাল্টা তোপ দাগেন আশাকর্মীরা। রাজ্য আশা কর্মী ইউনিয়ানের সম্পাদিকা ইসমাত আরা খাতুন বলেন, “শান্তিপূর্ণ আন্দোলনের উপর যেভাবে পুলিশ দমন হুমকি এবং গ্রেফতার করেছে তার যোগ্য জবাব এবারের ভোটেই দেওয়া হবে।”

  • Asha Workers: আশাকর্মীদের বিক্ষোভে উত্তাল স্বাস্থ্যভবন চত্বর 

    Asha Workers: আশাকর্মীদের বিক্ষোভে উত্তাল স্বাস্থ্যভবন চত্বর 

    মাধ্যম নিউজ ডেস্ক: আশা কর্মীদের (Asha Workers) বিক্ষোভে উত্তাল সল্টলেকের স্বাস্থ্য ভবন চত্বর। বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আশা কর্মী (Asha Workers)  ইউনিয়ন মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল। সেই কর্মসূচিতে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু কয় আশাকর্মীদের। রাস্তায় শুয়ে পড়ে চলতে থাকে বিক্ষোভ, বিক্ষোভের মাঝে অসুস্থ হয়ে পড়েন মাধবী দাস নামে নদীয়ার একজন আশা কর্মী। জানা গিয়েছে, তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে। 

    আশা কর্মীদের (Asha Workers)  অভিযোগ

    আশা কর্মীরা (Asha Workers)  এদিন অভিযোগ করেন, তাঁরা বঞ্চনার শিকার। অবিলম্বে তাঁদের পেনশন এবং পিএফ চালু করতে হবে। তাঁদের আরও অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়ার নাম করে দুর্নীতি করছে শাসক দল অথচ সেই ঘরের তালিকার ভেরিফিকেশন করতে পাঠানো হচ্ছে আশা কর্মীদের। রাজ্য জুড়ে হামলার শিকার হতে হচ্ছে তাঁদের। শাসক দলের দুর্নীতির খেসারত তাঁরা কেন দেবেন? এই প্রশ্নও তোলে এদিন আশা কর্মীরা। তাঁদের আরও দাবি, আশা কর্মীদের সরকারি কর্মীর মর্যাদা দিতে হবে এবং কোনওভাবেই বিনা পারিশ্রমিকে কাজ করানো যাবেনা।

    বিক্ষোভে যোগ দেওয়া আশা কর্মীরা (Asha Workers) কী বললেন

    এক আশা কর্মী (Asha Workers)  বিক্ষোভ চলাকালীন বলেন, ‘আমাদের কাজ হল মা ও শিশুদের যত্ন নেওয়া। কিন্তু এখন মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তার দায়িত্বও আমাদের দেওয়া হচ্ছে। এরসঙ্গে বিভিন্ন সরকারি কাজের সমীক্ষাও করতে হচ্ছে আমাদের। অথচ পারিশ্রমিক দেওয়া হচ্ছে না।’ 

    অন্য একজন আশা কর্মী (Asha Workers)  বলেন, এই বাজারে ওই সামান্য ক’টা টাকায় কোনওভাবে সংসার চলছেনা।

    প্রসঙ্গত, এর আগেও স্বাস্থ্য ভবনের কাছেই অবস্থানে বসেছিলেন আশাকর্মীরা (Asha Workers) । সেই আন্দোলনে মাঝরাতে পুলিশ তাঁদের প্রিজন ভ্যানে তুলে ধর্মতলা, শিয়ালদহ স্টেশন চত্বরে ছেড়ে দিয়ে গিয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     

     

  • Asha Workers: আশা কর্মীদের কুর্নিশ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অভিনন্দন প্রধানমন্ত্রীর

    Asha Workers: আশা কর্মীদের কুর্নিশ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অভিনন্দন প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের মুকুটে নয়া পালক। ৭৫তম সাধারণ সমাবেশে আশা কর্মীদের কুর্নিশ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। গ্লোবাল হেলথ লিডারস অ্যাওয়ার্ড (Global Health Leaders Award) ২০২২ পেলেন ভারতের আশা কর্মীরা (ASHA Workers)।

    রবিবার, ‘হু’-এর ডিরেক্টর জেনারেল তেদ্রোস আধানম ঘেব্রেসাস (Tedros Adhanom Ghebreyesus) এই সম্মান ঘোষণা করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) জানিয়েছে, গ্রামীণ এলাকার দরিদ্র মানুষরা যাতে প্রাথমিক চিকিৎসার সুবিধাটুকু পান, তার জন্য অক্লান্ত পরিশ্রম করেন আশা কর্মীরা। গোটা দেশ যখন করোনার গ্রাসে, তখন এই আশাকর্মীরাই প্রত্যন্ত গ্রামে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সেবা করেছেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে সচল রেখেছেন। স্বাস্থ্য পরিষেবায় এই প্রথম সারির যোদ্ধাদের অবদানের জন্যে তাঁদের রবিবার সম্মান জানিয়েছে ‘হু’।  

    আরও পড়ুনঃ একবারও ছুঁতে পারেনি করোনা? অতিপ্রাকৃতিক ক্ষমতা নাকি নিপাট বিজ্ঞান?

    একটি ট্যুইটে হু লিখেছে, “১০ লক্ষ মহিলা সমাজসেবী, আশা কর্মীদের প্রত্যন্ত গ্রামে দরিদ্রদের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যে সম্মান জানানো হচ্ছে।”

    [tw]


    [/tw]

    হু-এর ট্যুইটের পরেই সোমবার জাপান থেকেই ট্যুইটে আশা কর্মীদের অভিনন্দন জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)।  প্রধানমন্ত্রী লেখেন, “আশা কর্মীদের সমগ্র দল বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল হেলথ লিডারস অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় আমি আনন্দিত। সকল আশা কর্মীদের অভিনন্দন। দেশের সুস্বাস্থ্যকে নিশ্চিত করতে তাঁরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাদের নিষ্ঠা ও দৃঢ়তা প্রশংসার যোগ্য।”    

    [tw]


    [/tw]

    আরও পড়ুনঃ আবার ফিরে আসতে পারে ডেল্টা, দাবি ইজরায়েলের গবেষকদের

    প্রসঙ্গত, দেশজুড়ে প্রায় দশ লক্ষ আশা কর্মী স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত। ভারতের (India) গ্রামীণ এলাকায় আশা কর্মীরাই স্বাস্থ্য পরিষেবা আর্থিক ভাবে দুর্বল মানুষদের কাছে পৌঁছে দেন। এর আগেও কোভিডের (Covid-19) বিরুদ্ধে লড়াইয়ে তাঁদের ভূমিকার জন্য প্রশংসিত হয়েছিলেন আশা কর্মীরা। 

     

LinkedIn
Share