Tag: Australia

Australia

  • Indian Railways: “ভারতে তৈরি মেট্রো কোচ রফতানি করা হচ্ছে ইউরোপ, অস্ট্রেলিয়ায়,” বললেন রেলমন্ত্রী

    Indian Railways: “ভারতে তৈরি মেট্রো কোচ রফতানি করা হচ্ছে ইউরোপ, অস্ট্রেলিয়ায়,” বললেন রেলমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: “ভারতে তৈরি মেট্রো কোচগুলি রফতানি করা হচ্ছে অস্ট্রেলিয়ায়। বগি পাঠানো হচ্ছে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং সৌদি আরবে। এই সব ঘটনা বিশ্বব্যাপী দেশের রেলওয়ের (Indian Railways) ক্রমবর্ধমান উন্নতির প্রতিফলন ঘটায়।” কথাগুলি বললেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

    মন্ত্রীর দাবি (Indian Railways)

    সোমবার রাজ্যসভায় তিনি (Metro Coaches) জানান, ভারত ফ্রান্স, স্পেন, জার্মানি ও ইতালির মতো একাধিক ইউরোপীয় দেশকে প্রপালশন সিস্টেম এবং বগি বা আন্ডারফ্রেমের মতো অন্যান্য রেল সরঞ্জাম সরবরাহ করছে। রেলওয়ে বাজেটের ওপর আলোচনায় মন্ত্রী বলেন, “আজ, আমাদের দেশ থেকে মেট্রো কোচ অস্ট্রেলিয়ায় রফতানি করা হচ্ছে। লোকোমোটিভ এবং কোচের নীচের যান্ত্রিক কাঠামো, যাকে বগি বা আন্ডারফ্রেম বলা হয়, ব্রিটেন, সৌদি আরব, ফ্রান্স এবং অস্ট্রেলিয়ায় রফতানি করা হচ্ছে। এর সঙ্গে সঙ্গে পাওয়ার ইলেকট্রনিক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ, প্রোপালশন সিস্টেম এখন ফ্রান্স, মেক্সিকো, রোমানিয়া, স্পেন, জার্মানি এবং ইতালিতে রফতানি করা হচ্ছে। এটি অত্যন্ত গর্বের বিষয়।”

    চাহিদা লোকোমোটিভেরও!

    তিনি বলেন, “ভারতে তৈরি লোকোমোটিভ এবং যাত্রিবাহী কোচগুলি মোজাম্বিক, বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় রফতানি করা হচ্ছে।” তিনি আরও বলেন, “শীঘ্রই বিহারের মারহাওড়া কারখানা ১০০টিরও বেশি লোকোমোটিভ রফতানি করবে। এছাড়াও, তামিলনাড়ু থেকে (Indian Railways) চাকা রফতানি করা হবে।” অশ্বিনী বৈষ্ণব জানান, লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন বিহারে যে কারখানার কথা ঘোষণা করেছিলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দায়িত্ব নেওয়ার পর সেটা গতি লাভ করে। তিনি বলেন, “ভারতীয় রেল কেবল সাশ্রয়ী মূল্যে যাত্রীদের নিরাপদ ও মানসম্পন্ন পরিষেবা দিচ্ছে না, বরং বিশ্বব্যাপী একটি স্বতন্ত্র পরিচয়ও তৈরি করছে।”

    ভারত রেল যাত্রীদের আরও বেশি ভর্তুকি দিচ্ছে বলেও জানান মন্ত্রী। তিনি জানান, ট্রেনে প্রতি কিলোমিটার ভ্রমণের খরচ পড়ে ১.৩৮ টাকা। কিন্তু যাত্রীদের কাছ থেকে নেওয়া হয় মাত্র ৭৩ পয়সা। অর্থাৎ ভর্তুকি দেওয়া হয় ৪৭ শতাংশ। তিনি জানান (Metro Coaches), ভারতীয় রেল ২০২০ সাল থেকে ন্যায্য মূল্য বৃদ্ধি করেনি (Indian Railways)।

  • Perth Test: পারথ-জয় করতেই ফের টেস্ট বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষে ভারত

    Perth Test: পারথ-জয় করতেই ফের টেস্ট বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিল টিম ইন্ডিয়া। শীর্ষস্থানে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে অসামান্য জয়ের পরেই চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠে এল ভারত। অস্ট্রেলিয়া নেমে গেল দ্বিতীয় স্থানে। পারথ টেস্ট (Perth Test) ভারত জিততেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) পয়েন্ট টেবলেও হল বড় বদল হল।

    পয়েন্ট তালিকায় কে কোথায়?

    প্রসঙ্গত, বিগত ১৫টি টেস্টের মধ্যে (Perth Test) নটি টেস্ট জিতেছে ভারত। পাঁচটিতে হেরেছে, একটি হয়েছে ড্র। এই মুহূর্তে ভারতের পয়েন্ট ১১০। অন্যদিকে পয়েন্টের শতাংশ হল ৬১.১১। প্রসঙ্গত, পয়েন্ট শতাংশের ওপর নির্ভর করেই স্থির হয় কোন দুটি দল ফাইনাল খেলবে। নিয়ম অনুযায়ী, শীর্ষে যে দুই দল থাকবে, তারাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে। বিগত দুইবারই ফাইনাল খেলেছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া ১৩টি টেস্ট ম্যাচের মধ্যে আটটি জিতেছে ও চারটিতে হেরেছে। একটি টেস্ট ড্র হয়েছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট এই মুহূর্তে ৯০ এবং পয়েন্টের শতাংশ ৫৭.৬৯। প্রসঙ্গত, দ্বিতীয় স্থানে (Perth Test) থাকা অস্ট্রেলিয়ার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে আরও তিনটি দল। তিন নম্বরে থাকা শ্রীলঙ্কার পয়েন্টের শতাংশ হল ৫৫.৫৬। চার নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। ভারতকে হারিয়ে তাদের পয়েন্টের শতাংশ বেড়ে হয়েছে ৫৪.৫৫। পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্টের শতাংশ ৫৪.১৭।

    সিরিজ যে দল জিতবে টেস্ট বিশ্বকাপের ফাইনাল তারা নিশ্চিত ভাবে খেলবে

    ওয়াকিবহাল মহলের মতে, ভারত-অস্ট্রেলিয়া প্রথম দুই স্থানে থাকলেও ফাইনাল খেলবে নাকি এই দুই দল, সে নিয়ে নিশ্চিতভাবে এখনই কিছু বলা যাচ্ছে না। তার কারণ ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতের পয়েন্ট শতাংশ সত্তরেরও বেশি ছিল। পরপর তিনটি টেস্টে হারে ভারত। এরপর টিম ইন্ডিয়ার পয়েন্টের শতাংশ ৬০ শতাংশের নিচে নেমে যায়। বর্ডার-গাভাসকর ট্রফিতে এখনও চার টেস্ট বাকি (Perth Test) রয়েছে। এই সিরিজ যে দল জিতবে টেস্ট বিশ্বকাপের ফাইনাল তারা নিশ্চিত ভাবে খেলবে।
     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India: দুর্দান্ত কামব্যাক টিম ইন্ডিয়ার! পারথ টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারাল ভারত

    India: দুর্দান্ত কামব্যাক টিম ইন্ডিয়ার! পারথ টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারাল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকাম হওয়ার পরে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে দূর্দান্ত কামব্যাক করল টিম ইন্ডিয়া (India)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথে প্রথম ইনিংসে ব্যাপক ভরাডুবি হয় ভারতের। মাত্র দেড়শো রানে শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। এরপর ভারতের বোলারদের সামনে গুটিয়ে যায় অস্ট্রেলিয়াও। ১০৪ রানেই শেষ হয় অজিদের ইনিংস। বুমরা সিরাজদের বোলিংয়ে আগুন ঝরে। এরপরে দুর্দান্ত ব্যাটিং দেখা যায় ভারতীয় ব্যাটারদের। যশস্বী-বিরাটরা রানের পাহাড় গড়ে দেন অস্ট্রেলিয়ার সামনে। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪৮৭ রানে ডিক্লেয়ার দেয় ভারত। অস্ট্রেলিয়ার সামনে ৫৩৪ রানের বিরাট লক্ষ্যমাত্রা রেখে। প্রথম টেস্টে খেলেননি অধিনায়ক রোহিত শর্মা। চোটে বাদ পড়েছেন ক্রিকেটার শুভমন গিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথের মাঠে নামতে হয় ভারতকে, যেখানে অসিরা কোনও দিন হারেনি। পরিস্থিতি পুরোটাই ছিল ভারতের বিপক্ষে। এই আবহে চাপ বাড়ছিল গৌতম গম্ভীর, বিরাট কোহলির ওপরে। তবে চার দিন পরে হাসতে হাসতে মাঠ ছাড়লেন ভারতের ক্রিকেটাররা।

    পারথ টেস্ট ভারত (India) জেতে ২৯৫ রানে

    দ্বিতীয় ইনিংসে ফের একবার বুমরা-সিরাজদের বোলিংয়ের সামনে ম্রিয়মান হয়ে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন। চা-পানের বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়া ৮ উইকেট খুইয়ে তোলে ২২৭ রান। এরপরে ২৩৮ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। পারথ টেস্ট ভারত (India) জেতে ২৯৫ রানে। বুমরা-সিরাজ প্রত্যেকেই তিনটি করে উইকেট নেন। অন্যদিকে, ওয়াশিংটন সুন্দর নেন দুটি উইকেট। হর্ষিত রানা ও নীতীশ রেড্ডি একটি করে উইকেট নেন।

    ভরসা হয়ে উঠছেন যশস্বী

    ভারতীয় (India) ব্যাটিং লাইনআপে ইতিমধ্যে ভরসা হয়ে উঠছেন তরুণ ওপেনার যশস্বী। দেশ-বিদেশের সব পিচে সমানভাবে স্বচ্ছন্দ তিনি। পারথের দ্রুতগতির পিচে অস্ট্রেলিয়ার (Australia) জোরে বোলারদের সামলে নিজের ব্যাটিং প্রতিভার পরিচয় দিলেন যশস্বী। ১৬১ রানের এক অনবদ্য ইনিংস। ২৯৭ বলের ইনিংসে ১৫টি চার এবং ৩টি ছয় রয়েছে। সুইং বলের মোকাবিলা করলেন ব্যাক ফুটে খেলে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India-Australia Refueling Pact: মাঝ-আকাশেই ভারতের বিমানে জ্বালানি ভরবে অস্ট্রেলিয়া, স্বাক্ষরিত নয়া চুক্তি

    India-Australia Refueling Pact: মাঝ-আকাশেই ভারতের বিমানে জ্বালানি ভরবে অস্ট্রেলিয়া, স্বাক্ষরিত নয়া চুক্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঝ-আকাশেই এক বিমান থেকে অন্য বিমান জ্বালানি সরবরাহ করবে ভারত ও অস্ট্রেলিয়া (India-Australia Refueling Pact)। বাইশ গজে দুজনের মধ্যে লড়াই যতই কঠিন হোক না কেন আসলে দুই দেশই একে অপরের ভাল বন্ধু। সেই বন্ধুত্বের মর্যাদা রেখেই ভারত অস্ট্রেলিয়ার মধ্যে এক নয়া চুক্তি স্বাক্ষরিত হল। সেই চুক্তি অনুসারে, ভারতীয় সশস্ত্র বাহিনী এবং রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্স বা ব়্যাফ, উড়ান চলাকালীন মাঝ-আকাশেই এক বিমান থেকে অন্য বিমান জ্বালানি সরবরাহ করতে পারবে।

    নয়া চুক্তি এক মাইলফলক

    সম্প্রতি আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রীদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। যেখানে আলাদা করে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার (India-Australia Refueling Pact) প্রতিরক্ষা মন্ত্রী প্যাট কনরয়। লাওসে আয়োজিত ওই বৈঠকে নয়া চুক্তি সম্পাদনের কথা ঘোষণা করেন রাজনাথ ও কনরয়। সংশ্লিষ্ট চুক্তির আওতায় ব়্যাফের এয়ার-টু-এয়ার জ্বালানি সরবরাহকারী বিমান, কেসি ৩০এ-র মাধ্যমে ভারতীয় সশস্ত্রবাহিনীর বিমানে জ্বালানি ভরা যাবে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগের তরফে প্রকাশ করা একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে। তাদের মতে, এই চুক্তি ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার সমারিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নতুন মাইলফলক তৈরি করল।

    সামরিক সম্পর্ক আরও দৃঢ়

    ওয়াকিবহাল মহলের মতে, যদি উড়ান চলাকালীনই মাঝ-আকাশে বিমানে জ্বালানি ভরার ব্যবস্থা করা যায়, তাহলে যে কোনও যুদ্ধবিমানের কার্যক্ষমতা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। কারণ, সেই বিমানকে আর জ্বালানি ভরার জন্য মাটিতে নামতে হয় না। ফলে তার উড়ানের পরিসর বিস্তৃত হয়ে যায়। এই চুক্তি অনুযায়ী ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতীয় নৌবাহিনীর পি-৮১ নেপচুন নজরদারি বিমানে জ্বালানি ভরতে পারবে কেসি-৩০এ। গত ১৯ নভেম্বর নয়া দিল্লিতে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত বায়ু সেনা আধিকারিকদের বৈঠকেই এই চুক্তি স্বাক্ষরিত হয়। অস্ট্রেলিয়ার হয়ে তাতে স্বাক্ষর করেন এয়ার ভাইস-মার্শাল হার্ভে রেনল্ডস। তিনি এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে দুই দেশের সামরিক সম্পর্ক আরও দৃঢ় হবে।

    নয়া চুক্তি গুরুত্বপূর্ণ

    ভারত এবং অস্ট্রেলিয়া (India-Australia Refueling Pact) এই দুই দেশই কোয়াডের সদস্য। সাম্প্রতিক বছরগুলিতে এই দুই রাষ্ট্রশক্তি যৌথভাবে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক বিভিন্ন ক্ষেত্রে অগ্রসর হয়েছে। এমনকী, বিভিন্ন সময় যৌথ মহড়া-সহ অন্য়ান্য কর্মসূচিও পালন করেছে।  ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে নয়া চুক্তি গুরুত্বপূর্ণ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: অলিম্পিক্সে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা! অস্ট্রেলিয়ার পাঁচ খেলোয়াড় আক্রান্ত

    Paris Olympics 2024: অলিম্পিক্সে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা! অস্ট্রেলিয়ার পাঁচ খেলোয়াড় আক্রান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: টোকিও অলিম্পিক্সের পর এবার প্যারিস। কোভিড চিন্তা কিছুতেই পিছু ছাড়ছে না। অলিম্পিক্স (Paris Olympics 2024) শুরু হওয়ার আগেই এবার কোভিডে আক্রান্ত অস্ট্রেলিয়ার ওয়াটার পোলোর মহিলা দলের পাঁচ খেলোয়াড়। প্যারিস অলিম্পিক্সের গেমস ভিলেজে প্রথমে অস্ট্রেলিয়ার এক অ্যাথলিটের কোভিড পজিটিভ (Covid positive) ধরা পড়ে। তাঁর সংস্পর্শে আসা বাকিদেরও আইসোলেশনে রাখা হয়। এরপর দলের বাকি খেলোয়াড়দেরও কোভিড পরীক্ষা শুরু হয়। তবে এই ঘটনার জন্য প্র্যাকটিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়নি টিম ম্যানেজেমেন্ট। জানা গিয়েছে, অন্যান্য ক্রীড়ার সঙ্গে যুক্ত অ্যাথলিটদের অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে।  

    মেনে চলা হচ্ছে কোভিড প্রোটোকল (Covid positive)  

    এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার শেফ ডি মিশন অ্যানা মিয়ার্স জানিয়েছেন, ”আমাদের দু’জন ওয়াটার পোলো খেলোয়াড় অসুস্থ। সোমবার রাতে রিপোর্ট পাওয়া গিয়েছে। ওদের আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে। দলের বাকিদের কোনও সমস্যা নেই। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।কোভি ডকেও অন্যান্য রোগের মতোই দেখছি। তবে আমরা নিয়ম মেনেই চলতে চাই। অলিম্পিক্স গেমসে (Paris Olympics 2024) এর যাতে কোনও প্রভাব না পড়ে সেটা নিশ্চিত করতে হবে। সে কারণেই সমস্ত বিধিনিষেধ মেনে চলা হচ্ছে।” কী প্রোটোকল মেনে চলা হচ্ছে তাও পরিষ্কার করেছেন অ্যানা মিয়ার্স। যেমন, আইসোলেশনে থাকা, বাকিরা যাতে সুরক্ষিত থাকে, সামাজিক দূরত্ব বজায় রাখে, সেদিকে নজর রাখা হচ্ছে।’ তবে কোভিড আক্রান্ত ওই ক্রীড়াবিদরা শেষ পর্যন্ত অলিম্পিক্সে নামবেন কিনা, সেটা মেডিক্যাল অফিসার নির্দেশ দিলেই জানা যাবে। 

    আরও পড়ুন: ভারতে কবে থেকে প্রচলন হয়েছিল আয়কর? কে চালু করেছিলেন, জানেন?

    ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্য (Paris Olympics 2024)  

    অলিম্পিক্স আবহে এই কোভিড আতঙ্কে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ফ্রেডেরিক ভালেতো আশ্বস্ত করে জানিয়েছেন, “কোভিড ধরা পড়েছে ঠিকই। তবে আমরা ২০২০, ২০২১ বা ২০২২-এ দাঁড়িয়ে নেই। ঝুঁকি এড়াতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। চিন্তার কিছু নেই।” উল্লেখ্য, এর আগে কোভিডের জন্য ২০২০ সালে অলিম্পিক্স আয়োজন করতে পারেনি জাপান। এক বছর পিছিয়ে ২০২১ সালে হয়েছিল টোকিয়ো অলিম্পিক্স। আর এ বারেও ফের অলিম্পিক্স শুরু হওয়ার আগেই কোভিড হানা দিল গেমস ভিলেজে। ফলে স্বাভাবিকভাবেই করোনা নিয়ে ভয় বাড়ছে অ্যাথলিটদের মধ্যে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UGC Chairman: ভারতে ক্যাম্পাস খুলতে উৎসাহী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলি, জানালেন ইউজিসি চেয়ারম্যান

    UGC Chairman: ভারতে ক্যাম্পাস খুলতে উৎসাহী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলি, জানালেন ইউজিসি চেয়ারম্যান

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় উত্তর আমেরিকা, ইউরোপ, ব্রিটেন এবং অস্ট্রেলিয়া ভারতের সঙ্গে কথা এখানে তাদের ক্যাম্পাস খোলার জন্য। এ কথা জানিয়েছেন ইউজিসির চেয়ারম্যান এম জগদীশ কুমার (UGC Chairman)। সোমবারই জগদীশ কুমার এ বিষয়ে বলেন যে এ নিয়ে বিভিন্ন খ্যাতনামা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলি আবেদনও জমা করেছে। কিন্তু যেহেতু আবেদন প্রক্রিয়া চলছে তাই কোনও নাম এখনও তিনি মুখে আনেননি। কিন্তু তিনি জানিয়েছেন, ভারতবর্ষে ক্যাম্পাস খোলার ক্ষেত্রে বিপুল আগ্রহ দেখা গিয়েছে খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে। ২০২৩ সালের নভেম্বর মাসেই ইউজিসি নোটিশ জারি করে জানায় যে বিদেশী বিশ্ববিদ্যালয়গুলি চাইলে ভারতে তাদের ক্যাম্পাস খুলতে পারে।

    ভারতে আসার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে 

    এক সাক্ষাৎকারে এম জগদীশ কুমার (UGC Chairman) জানিয়েছেন, বিশ্বের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে ভারতে আসার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তাদের মধ্যে উৎসাহ তুঙ্গে দেখা যাচ্ছে। আমরা প্রতিনিধির দল পাঠিয়েছিলাম উত্তর আমেরিকা, ইউরোপ, ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং আরও অন্যান্য জায়গায়। সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগ্রহ দেখিয়েছে ভারতে ক্যাম্পাস স্থাপনের বিষয়ে। অস্ট্রেলিয়ার ডিয়াকিন বিশ্ববিদ্যালয় হল প্রথম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় যারা ভারতে তাদের শাখা স্থাপন করছে। গুজরাট ইন্টারন্যাশনাল ফাইনান্স টেকনোলজি সিটিতে প্রথম তাদের ক্যাম্পাস খুলছে এই বিদেশী বিশ্ববিদ্যালয়।

    আরও পড়ুনঃ প্রথমবার পেট্রাপোল পেরিয়ে বাংলাদেশে পৌঁছালেন মহিলা ট্রাকচালক

    চালু হয়েছে অনলাইন পোর্টাল 

    ইউজিসি চেয়ারম্যান (UGC Chairman) আরও জানিয়েছেন, অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। যে পোর্টালের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলি ভারতে ক্যাম্পাস খোলার বিষয়ে আবেদন করতে পারবে। মাত্র ৬০ দিনের মধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি অনুমোদনের বিষয়টি দেখাশোনা করবে বলে জানা গিয়েছে। বিশ্বের প্রথম ৫০০ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে থেকেই আবেদন নেওয়া হবে বলে জানানো হয়েছে। পরবর্তীকালে সেই তালিকাকে অনুমোদন দেবে ইউজিসি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Team India: ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা ভারতের, অধিনায়ক কে জানেন?

    Team India: ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা ভারতের, অধিনায়ক কে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের ফাইনালের ঠিক পরের দিনই ঘোষণা করা হল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের নতুন দল। বৃহস্পতিবার থেকেই টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সোমবার রাতে নতুন দল ঘোষণা করে বিসিসিআই (Team India)। পুরো বিশ্বকাপে চোটের জন্য বাইরে ছিলেন হার্দিক পান্ডিয়া। এখনও পর্যন্ত তিনি পুরোপুরি সুস্থ হননি। সে কারণে টি-টোয়েন্টি সিরিজে (Team India) দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।

    বিশ্বকাপ দলের কারা থাকলেন

    জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি ম্যাচে সহ-অধিনায়ক থাকবেন ঋতুরাজ এবং শেষ দুটি ম্যাচে সহ-অধিনায়ক হিসেবে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে। বিশ্বকাপের দলে খেলা খেলোয়াড় হিসেবে সূর্য কুমার যাদব ছাড়াও রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ এবং ঈশান কিসান। মনে করা হচ্ছে, এই তিনজনই বিশ্বকাপে যথেষ্ট খেলার সুযোগ পাননি। তাই তাঁদের টি-টোয়েন্টি (Team India) দলে নেওয়া হয়েছে। বিশ্বকাপের খেলার ধকল নিতে হয়েছে সব সিনিয়র ক্রিকেটারদেরই। তাই বেশিরভাগজনকেই বিশ্রাম দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি সিরিজের যে দল ঘোষণা হল সেটি দেখেই বোঝা যাচ্ছে, এশিয়ান গেমসে যাঁরা খেলতে গিয়েছিলেন, তাঁদের অনেকেই এখানে সুযোগ পেয়েছেন। ভারতীয় দলের জার্সি গায়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামতে দেখা যাবে আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংকে। বাংলার মুকেশ কুমারও রয়েছেন দলে। প্রসঙ্গত, আগামী বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। সেই লক্ষ্যেই এগিয়ে যেতে চাইছে ভারতীয় দল। টি-টোয়েন্টি ফরম্যাটে তরুণ ক্রিকেটারদের একবার খেলিয়ে নিতে চাইছে ভারত।

    ভারতের ঠাসা ক্রিকেট-সূচি

    জানা গিয়েছে, টি-টোয়েন্টি সিরিজ (Team India) শেষ হওয়ার পরেই টিম ইন্ডিয়া যাবে দক্ষিণ আফ্রিকা সফরে। সেখানে রোহিত শর্মারা টেস্ট, ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবেন। আগামী ১০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্ট ম্যাচের সিরিজ, তিনটে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলা হবে। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করে ভারতীয় দল দেশে ফিরলে শুরু হবে আফগানিস্তানের সিরিজ। ১১ জানুয়ারি থেকে ১৭ জনুয়ারি পর্যন্ত আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল (Team India)। আফগানিস্তানের পরেই শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজ। ২৫ জানুয়ারি থেকে শুরু হবে সেই সিরিজ।

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের স্কোয়াড

    সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড (সহ-অধিনায়ক), ঈশান কিসান, আবেশ খান, মুকেশ কুমার, অর্শদীপ সিং, রিঙ্কু সিং, যশস্বী জয়সোয়াল, তিলক ভার্মা, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: ‘‘আজ সারা বিশ্ব জানতে চায়, ভারত কী ভাবছে!’’ দেশে ফিরে বললেন মোদি

    Narendra Modi: ‘‘আজ সারা বিশ্ব জানতে চায়, ভারত কী ভাবছে!’’ দেশে ফিরে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিদেশ সফর শেষে দেশের মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৃহস্পতিবার সকালে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান। এদিন বিমানবন্দরের পা রেখে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আজ সারা বিশ্ব জানতে চায়, ভারত কী ভাবছে।’’ প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাতে যান বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

    আরও পড়ুন: “বিশ্বের প্রতিটি প্রান্তের পর্যটকের কাশ্মীর দেখা উচিত”, বললেন জি২০-র প্রতিনিধিরা

    কী বললেন প্রধানমন্ত্রী?

    এদিন দিল্লি বিমানবন্দরে ভিড় করতে দেখা যায় বিজেপির কর্মী-সমর্থকদের। তাঁদের উদ্দেশে প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, ‘‘জনগণ আমার কাছে জানতে চায়, কেন আমি কোভিড ভ্যাকসিন সারা বিশ্বকে দিয়েছি। এই প্রশ্নের জবাবে আমি বলতে চাই, এই ভূমি হল গৌতম বুদ্ধের। এই ভূমি হল মহাত্মা গান্ধীর। আমরা আমাদের বিরোধীদেরও খেয়াল রাখি। আজকে সারা বিশ্ব জানতে চায়, ভারত কী ভাবছে।’’

    এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘যখন আমি আমার দেশের সংস্কৃতি সম্পর্কে কথা বলি, তখন আমি বিশ্বের চোখের দিকে তাকিয়ে কথা বলি। আমার এই আত্মবিশ্বাস আসে। কারণ আমি জানি, আপনারা একটা সরকার গঠন করেছেন, যে সরকারের সঙ্গে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জনসমর্থন রয়েছে। আজ এখানে যাঁরা উপস্থিত হয়েছেন, তাঁরা প্রধানমন্ত্রী মোদির জন্য আসেননি, এসেছেন দেশের জন্য।’’

    অস্ট্রেলিয়ার উদাহরণও টানেন প্রধানমন্ত্রী

    দেশে ফিরেই প্রধানমন্ত্রী সিডনির সাংস্কৃতিক অনুষ্ঠানের উদাহরণ টানেন। প্রধানমন্ত্রী বলেন, ‘‘ওই অনুষ্ঠানে শুধুমাত্র অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী অ্য়ান্থনি আলবানিজই উপস্থিত ছিলেন না, দর্শকাসনে অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী ও সমস্ত বিরোধীরাও উপস্থিত ছিলেন দেশের স্বার্থে। এটাই গণতন্ত্রের শক্তি।’’ অনেকে মনে করছেন, এভাবেই বিরোধীদের ঠুকলেন তিনি।

    চারদিনে তিন দেশের সফর সারলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)

    চারদিনে তিন দেশের সফর সারলেন মোদি। প্রথমে তিনি জাপানে যান জি-৭ বৈঠকে যোগ দেওয়ার জন্য। সেখান থেকে পাপুয়া নিউগিনি ও শেষে অস্ট্রেলিয়া যান। প্রতিটি দেশেই উষ্ণ অভ্যর্থনা পান প্রধানমন্ত্রী। পাপুয়া নিউগিনি ও ফিজির তরফে প্রধানমন্ত্রীকে সেদেশের সর্বোচ্চ নাগরিক সম্মানেও সম্মানিত করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Australia: অস্ট্রেলিয়াতে ফের হামলার শিকার হিন্দু মন্দির, অভিযুক্ত খালিস্তানি সমর্থকরা

    Australia: অস্ট্রেলিয়াতে ফের হামলার শিকার হিন্দু মন্দির, অভিযুক্ত খালিস্তানি সমর্থকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়াতে (Australia) ফের মন্দির  ভাঙার ঘটনা সামনে এল। অভিযুক্ত খালিস্তানি সমর্থকরা। মঙ্গলবার সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে। অস্ট্রেলিয়াতে চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় বার হিন্দু মন্দিরের ওপর এমন আঘাতের ঘটনা ঘটলো।

    অস্ট্রেলিয়ার (Australia) কোথায় ভাঙা হল মন্দির

    সূত্র মারফত জানা যাচ্ছে যে চলতি সপ্তাহের সোমবারে সে দেশের ভিক্টোরিয়া প্রদেশের কেরাম ডাউন্সের শিব-বিষ্ণু মন্দিরে এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি প্রথম লক্ষ্য করেন অস্ট্রেলিয়াতে (Australia) বসবাসকারী ভারতীয় তামিলরা। যাঁরা তিন দিন পোঙ্গল উৎসবের পরে মন্দিরে অধিষ্ঠিত দেবতা দর্শনে গেছিলেন, সেসময়েই নজরে পড়ে এই ভাঙচুরের ঘটনা। 

    মন্দিরের ভক্তরা কী বলছেন 

    মন্দিরের জনৈক ভক্ত ঊষা সেনথিলানাথান বলেন, আমরা ভারতীয় তামিলরা অস্ট্রেলিয়াতে (Australia) উদ্বাস্তু হয়ে এসেছিলাম। এই মন্দির আমাদের উপাসনার কেন্দ্র যেটা খালিস্থানের সমর্থকরা মানতে চায় না এবং তারা নিজেদের ঘৃণার বার্তা এইভাবেই বারবার ছড়িয়ে দিচ্ছে। তিনি আরও বলেন আমি ভিক্টোরিয়ার পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানাবো যে সমস্ত দুষ্কৃতীরা এই কাজ করেছে ভিক্টোরিয়া প্রদেশের হিন্দু সমাজকে ভয় দেখানোর জন্য, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। ভিক্টোরিয়া প্রদেশের হিন্দু সংগঠনের সভাপতি মার্কন্ড ভাগবত বলেছেন যে আমি বলে বোঝাতে পারবো না কতটা হতাশ আমি হয়েছি, আমি এই নিয়ে দ্বিতীয় বার সাক্ষী থাকলাম যেখানে খালিস্তানি সমর্থকরা আবার কোন মন্দিরকে ভাঙল। হিন্দু কাউন্সিলের মেলবোর্নের সদস্য সচিন মেহতা বলেন খালিস্তানের সমর্থকদের কোন দাবি থাকলে তারা ভিক্টোরিয়ার সংসদ ভবনের যাক এবং সেখানে তাদের বার্তা লিখে দিয়ে আসুক। শান্তিপ্রিয় হিন্দু সমাজকে বারবার আক্রমণ করে কোন লাভ হবে না।  ভিক্টোরিয়া সাংসদ ব্রাড ব্যাটিং বলেন, এরকম দুষ্কৃতীদের কোনও জায়গা অস্ট্রেলিয়াতে (Australia) নেই।
    প্রসঙ্গত চলতি মাসের ১২ তারিখে মেলবোর্নের স্বামীনারায়ণ মন্দিরে একইরকমের হামলার ঘটনা ঘটেছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • T20 World Cup: নাম মনে রেখো! কেন টুইট সচিনের?

    T20 World Cup: নাম মনে রেখো! কেন টুইট সচিনের?

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগেই ঘটে গেল অঘটন। নামিবিয়ার কাছে ৫৫ রানে লজ্জাজনক হার হল শ্রীলঙ্কার মতো অভিজ্ঞ দলের। কে ভেবেছিল ভারত, পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়ে এশিয়া কাপ জেতা শ্রীলঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়বে?
    নামিবিয়ার অতি বড়ো সমর্থকও হয়তো ম্যাচের এমন ফল আশা করেনি।

    নামিবিয়ার এই ঐতিহাসিক জয়ের পরেই ট্যুইট করেন ‘ক্রিকেটের ঈশ্বর’ সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। তিনি লিখলেন, ‘নামিবিয়া আজ ক্রিকেট বিশ্বকে বলে দিল, ‘নাম’ মনে রেখো’।

    [tw]


    [/tw]

    গিলংয়ের কার্দিনিয়া পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করেছিল নামিবিয়া। জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ১৯ ওভারে অলআউট হয়ে যায় ১০৮ রানে।
    ব্যাট হাতে নামিবিয়ার শুরুটা কিছুটা স্লো হলেও ; কিন্তু শেষ দিকে এসে গতি বাড়িয়ে শ্রীলঙ্কার সামনে ১৬৪ রানের বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দেয় তারা। এই নতুন অনভিজ্ঞ দলটি শ্রীলঙ্কার সামনে রানের পাহাড় খাড়া করায় স্বাভাবিকভাবেই ম্যাচটিতে উত্তেজনা ছড়ায়।

    [tw]


    [/tw]
    কিন্তু রান তাড়া করতে নেমে শুরু থেকেই শ্রীলঙ্কা পুরোপুরি ব্যাকফুটে। নামিবিয়ান বোলিংয়ের সামনে বলতে গেলে দিশেহারা অবস্থা হয় লঙ্কান ব্যাটারদের।
    ৪০ রানের মধ্যেই চলে যায় দলের প্রথম চার উইকেট। প্রথম চার ব্যাটারের মধ্যে একমাত্র ধনঞ্জয় ডি সিলভাই দুই অঙ্কের রান করেন। তাও সেটি উল্লেখ করার মতো নয়। এরপর ভানুকা রাজাপক্ষ (২১ বলে ২০) ও অধিনায়ক দাসুন (২৩ বলে ২৯) মরা গাঙে জোয়ার আনার চেষ্টা করেন। কিন্তু তাঁরা যখন ফেরেন, তখন শ্রীলঙ্কার স্কোর ৭ উইকেট হারিয়ে ৮৮। অথচ ৭৬ রানে চার উইকেট হারানো নামিবিয়াই কিন্তু শেষ পর্যন্ত ১৬৩ রান তুলতে পেরেছিল।

    [tw]


    [/tw]
    এর পরে কোনও ব্যাটসম্যানই আর নামিবিয়ার বোলিং এর সামনে দাঁড়াতে পারেননি। হাসারাঙ্গা ৪, চামিকা করুনারত্নে ৫, প্রমোদ মধুশান শূন্য, দুষ্মন্তে চামিরা আউট হন ৮ রান করে। ১১ রানে অপরাজিত থাকেন ১১ নম্বর ব্যাটার মহেশ থিকসানা।

    [tw]


    [/tw]

    নামিবিয়ার হয়ে শ্রীলঙ্কার কাজটা কঠিন করে দেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অভিজ্ঞ খেলোয়াড় ডেভিড ওয়াইস। ৪ ওভারে ১৬ রান দিয়ে দু’টি উইকেট নেন তিনি। দু’টি করে উইকেট নেন বার্নার্ড স্কোলজ়, বেন শিকঙ্গো এবং ফ্রিলিঙ্ক। একটি উইকেট নেন স্মিট।
    যোগ্যতা অর্জন পর্বে শ্রীলঙ্কার গ্রুপে নামিবিয়া ছাড়াও রয়েছে নেদারল্যান্ডস এবং সংযুক্ত আরব আমিরশাহি। সেই দু’টি ম্যাচ জিততেই হবে শ্রীলঙ্কাকে। না হলে বিশ্বকাপের (T20 World Cup) মূল পর্বে ওঠার আশা শেষ হয়ে যাবে এশিয়া কাপজয়ীদের। শ্রীলঙ্কার পরের ম্যাচ সোমবার। সে দিন আমিরশাহির বিরুদ্ধে খেলবে তারা। সে দিন নামিবিয়া খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
     
LinkedIn
Share