Tag: Bail Plea

Bail Plea

  • Arvind Kejriwal: সুপ্রিম দুয়ারই ভরসা কেজরিওয়ালের! আপ প্রধানের জামিন খারিজ করল দিল্লি হাইকোর্ট

    Arvind Kejriwal: সুপ্রিম দুয়ারই ভরসা কেজরিওয়ালের! আপ প্রধানের জামিন খারিজ করল দিল্লি হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: জামিন পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আপাতত জেলেই থাকতে হবে তাঁকে। এবার কেজরির একমাত্র ভরসা সুপ্রিম কোর্টই। বৃহস্পতিবার, ২০ জুন, নিম্ন আদালতের অবকাশকালীন বিচারক ন্যায় বিন্দু আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেন। তবে তিহার থেকে কেজরিওয়াল ঘরে ফেরার আগেই আপ সুপ্রিমোর মুক্তি আটকাতে ২১ জুন সকালে দিল্লি হাইকোর্টে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবারই তাঁর জামিনে সাময়িক স্থগিতাদেশ দেয় হাইকোর্ট (Delhi High Court)। মঙ্গলবার নিম্ন আদালতের দেওয়া জামিন খারিজই করে দিল হাইকোর্ট। 

    হাইকোর্টের অভিমত

    মঙ্গলবার বিচারপতি সুধীরকুমার জৈন এবং বিচারপতি রবীন্দ্র দুদেজার অবকাশকালীন বেঞ্চ রায় ঘোষণার সময় বলে, ‘‘ট্রায়াল কোর্টের এমন কোনও নির্দেশ দেওয়া উচিত হয়নি, যা হাইকোর্টের রায়ের বিপরীত।’’ একই সঙ্গে উচ্চ আদালত এ-ও জানায়, নিম্ন আদালত নির্দেশ দেওয়ার সময় নথি এবং যুক্তি যথাযথ ভাবে মূল্যায়ন করেনি। হাইকোর্ট আরও বলেছে, এক বার তাঁর (Arvind Kejriwal) গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে করা মামলা হাইকোর্ট (Delhi High Court) খারিজ করে দিয়েছিল। ফলে এটা কখনই বলা যাবে না যে, ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করা হয়েছে।

    আরও পড়ুন: লক্ষ্য ৩০০ কোটি আয়, বাছা হয়েছিল ৭০০ পরীক্ষার্থীকে! নিট প্রশ্নফাঁস কাণ্ডে দাবি এক মাফিয়ার

    সুপ্রিম দুয়ারে কেজরিওয়াল

    আবগারি মামলায় গত ২১ মার্চ আপ প্রধানকে গ্রেফতার করেছিল ইডি। কিন্তু তিনি মুখ্যমন্ত্রী (Arvind Kejriwal) পদ থেকে ইস্তফা দেননি। পরে লোকসভা ভোটের আগে প্রচারের জন্য তাঁকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল। সেই মেয়াদ শেষ হলে আবার তিনি তিহাড় জেলে ফিরে গিয়েছিলেন। বৃহস্পতিবার আম আদমি পার্টির প্রধানের স্থায়ী জামিন মঞ্জুর হয় রাউস অ্যাভিনিউ আদালতে। তারপরই দিল্লি হাইকোর্টে কেজরির জামিনের বিরোধিতা করে মামলা করে ইডি। তখনই কেজরির জামিনে সাময়িক স্থগিতাদেশ দেয় উচ্চ আদালত। এরপর রবিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। কিন্তু সোমবার তাঁর সেই আর্জি আগামী বুধবার পর্যন্ত স্থগিত করে দেয় শীর্ষ আদালত। এবার সুপ্রিম দুয়ারই শেষ ভরসা আপ প্রধানের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Manish Sisodia: জামিন পেলেন না সিসোদিয়া, আরও দুদিন বাড়ল সিবিআই হেফাজতের মেয়াদ, পরবর্তী শুনানি ১০ মার্চ

    Manish Sisodia: জামিন পেলেন না সিসোদিয়া, আরও দুদিন বাড়ল সিবিআই হেফাজতের মেয়াদ, পরবর্তী শুনানি ১০ মার্চ

    মাধ্যম নিউজ ডেস্ক: জামিন পেলেন না মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। তাঁকে আরও দুদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আবগারি দুর্নীতির তদন্তে সহযোগিতা করছেন না, এই অভিযোগে শনিবার দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার আরও তিন দিনের হেফাজতের দাবি জানান সিবিআই পক্ষের বিশেষ আইনজীবী। সেই আবেদনের ভিত্তিতেই আদালত আরও দুদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয়। 

    আবগারি কেলেঙ্কারিতে সিসোদিয়াকে (Manish Sisodia) গ্রেফতার করার পর আজই সিসোদিয়ার পাঁচ দিনের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। আজ তাঁকে আদালতে হাজির করে সিবিআই।  সিবিআইয়ের তরফে অভিযোগ করা হয়েছে, তদন্তে কোনও প্রকার সহযোগিতা করছেন না সিসোদিয়া। সিসোদিয়া আইনজীবী এদিন আদালতে বলেন, “অসহযোগিতা হেফাজতের ভিত্তি হতে পারে না।”

    এদিন সিসোদিয়ার (Manish Sisodia) আইনজীবী আরও জানান, তাঁর মক্কেলের স্ত্রী গুরুতর অসুস্থ। তিনি বলেন, ‘‘সিবিআইয়ের অদক্ষতা কখনওই জামিন না পাওয়ার কারণ হতে পারে না।’’ শেষ পর্যন্ত সিবিআই- এর আবেদনই আংশিক মেনে নেন বিচারক। দুদিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয় সিসোদিয়াকে।

    আরও পড়ুন: পর্যটন শিল্পের বিকাশে ‘ডেস্টিনেশন ওয়েডিং’- এ জোর মোদি সরকারের

    প্রসঙ্গত, আবগারী দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে কয়েক দফায় প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পরে গত রবিবার মণীশ সিসোদিয়াকে (Manish Sisodia) গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সোমবার তাঁকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করানো হলে বিচারক ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। এর পরে মঙ্গলবার জেল থেকেই দিল্লির উপমুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন তিনি। পাঁচ দিনের হেফাজতের সময়সীমা শেষ হওয়ায় শনিবার তাকে আদালতে হাজির করানো হয়। 

    আদালতে সিবিআই দাবি করেছে, তাদের বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী। আবগারি নীতির প্রথম খসড়ার অন্তত ৬টি বিষয়ের ব্যাখ্যা দিতে পারেননি সিসোদিয়া।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share