Tag: bangla

bangla

  • SIR: ১২ রাজ্যে শেষ এসআইআর, কোন রাজ্যে বাদ গেল কত ভোটার?

    SIR: ১২ রাজ্যে শেষ এসআইআর, কোন রাজ্যে বাদ গেল কত ভোটার?

    মাধ্যম নিউজ ডেস্ক: ১২টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরের কাজ শেষ করল ভারতের নির্বাচন কমিশন (ECI)। গত বছর বিহার থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া, যা বিধানসভা নির্বাচনের আগে শুরু হয়েছিল, এখন একটি বৃহৎ পরিসরের ভোটার তালিকা পরিশোধন অভিযানে পরিণত হয়েছে।

    ইলেকশন কমিশনের তথ্য (SIR)

    ইলেকশন কমিশন এবং বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই প্রক্রিয়ায় মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট বা যাচাইযোগ্য নয় এমন ভোটারদের শনাক্ত করা হয়েছে। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে মোট ভোটারের সংখ্যা প্রায় ৫১ কোটি থেকে কমে হয়েছে ৪৫.৮ কোটির কাছাকাছি। যাচাইকরণের সময় ৭.২ কোটি নাম বাদ দেওয়া হয়েছে। খসড়া তালিকা প্রকাশের পর দাবি, আপত্তি এবং নতুন নিবন্ধনের মাধ্যমে প্রায় ২ কোটি ভোটার যুক্ত হন, ফলে মোট ৫.২ কোটি বা প্রায় ১০ শতাংশ ভোটার কমে যায়।

    উত্তরপ্রদেশ
    জনসংখ্যার দিক থেকে দেশের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যায় পরিবর্তন দেখা গিয়েছে। এসআইআরের আগে ভোটার সংখ্যা ছিল ১৫.৪৪ কোটি, পরে কমে এটাই গিয়ে দাঁড়ায় ১৩.৩৯ কোটিতে। অর্থাৎ প্রায় ২.০৫ কোটি নাম বাদ পড়েছে। দাবি ও আপত্তির পর প্রায় ১৩.২ শতাংশ হ্রাস পেয়েছে, বেড়েছে পড়ুয়ার সংখ্যাও।

    তামিলনাড়ু
    তামিলনাড়ুতে ভোটার সংখ্যা ৬.৪১ কোটি থেকে কমে ৫.৬৭ কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। বাদ গিয়েছে প্রায় ৯৭.৩৭ লাখ নাম।

    পশ্চিমবঙ্গ
    পশ্চিমবঙ্গে বাদ পড়েছেন প্রায় ৯০.৯৩ লাখ ভোটার। এ রাজ্যে মোট ভোটার সংখ্যা ৭.৬৬ কোটি থেকে কমে ৬.৭৫ কোটিতে গিয়ে দাঁড়ায়। বিচার প্রক্রিয়ায় ৬০ লাখের বেশি মামলা খতিয়ে দেখা হয় এবং শেষ পর্যন্ত ২৭ লাখের বেশি নাম বাদ দেওয়া হয়। মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে। এর পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেন নির্বাচন কমিশনের। পরে চ্যালেঞ্জ করেন সুপ্রিম কোর্টে।

    গুজরাট
    গুজরাটে ভোটার সংখ্যা ৫.০৮ কোটি থেকে কমে হয়েছে ৪.৪০ কোটি।

    মধ্যপ্রদেশ

    মধ্যপ্রদেশে বেড়া দিতে গিয়ে এসআইআরে বাদ পড়েছে প্রায় ৩৪.২৫ লাখ ভোটারের নাম। মোট ভোটার সংখ্যা ৫.৭৪ কোটি থেকে কমে হয় ৫.৩৯ কোটি।

    মরু রাজ্যে বাদ পড়লেন কত

    রাজস্থান

    মরুরাজ্যে প্রায় ৩১.৩৬ লাখ ভোটার বাদ পড়েছেন। ছত্তিশগড়
    ২৪.৯৯ লাখ নাম বাদ পড়ায় ভোটার সংখ্যা ২.১২ কোটি থেকে কমে হয়েছে ১.৮৭ কোটি। কেরল
    ৮.৯৭ লাখ নাম বাদ পড়ায় মোট ভোটারের সংখ্যা দাঁড়ায় ২.৭১ কোটি।

    ভুয়ো ভোটারের নাম বাদ

    গোয়া
    ১.২৭ লাখ ভোটার কমে গিয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে
    ৫২,৩৬৪ ভোটার কমেছে। পুদুচেরিতে
    ভোটার সংখ্যা ১০.২১ লাখ থেকে কমে হয়েছে ৯.৪৪ লাখ।

    লাক্ষাদ্বীপ
    মাত্র ২০৬ ভোটার কমে মোট সংখ্যা দাঁড়াল ৫৭,৬০৭। প্রসঙ্গত, এই আপডেট করা ভোটার তালিকার উদ্দেশ্যই হল ভুয়ো ভোটার কমানো এবং সঠিক তথ্য নিশ্চিত করা।

     

  • Amit Shah: দুর্গাপুরে রোড-শো শাহের, গেরুয়াময় গোটা শহর

    Amit Shah: দুর্গাপুরে রোড-শো শাহের, গেরুয়াময় গোটা শহর

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বিরাট রোডশো করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই শোয়ে সমর্থকদের ঢল নেমেছিল, চারিদিকে কেবল গেরুয়া রঙের ছটা। বস্তুত (Amit Shah), এদিন দুর্গাপুর হয়ে গিয়েছিল “গেরুয়া বাংলা…”। এর আগে ময়ূরেশ্বরের পল্লীমঙ্গল ক্লাব মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন। আরজিকর ধর্ষণ মামলার পরে মহিলাদের সন্ধ্যা ৭টার পরে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়ার জন্য তিনি তৃণমূল সরকারকে মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ বলে অভিযুক্ত করেন (Paschim Bardhaman)।

    ‘বিকল্প বিজেপিই’ (Amit Shah)

    তিনি বলেন, “মমতা দিদি বলছেন মহিলারা যেন সন্ধ্যা ৭টার পর বাইরে না বেরোন। আপনি নিজে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও বাংলার বোনদের রক্ষা করতে পারলেন না—এটা লজ্জার বিষয়।” বিজেপিকে বিকল্প হিসেবে তুলে ধরে শাহ বলেন, “একবার বিজেপি সরকার গঠন করুন, আমরা এমন বাংলা গড়ব যেখানে একটি ছোট মেয়েও রাত ১টায় স্কুটার নিয়ে বেরোতে পারবে। সন্দেশখালি, আরজি কর, দুর্গাপুর ল’ কলেজ বা দক্ষিণ কলকাতা ল’ কলেজের মতো ঘটনা আর ঘটবে না (Amit Shah)।”

    সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে ভয় দেখাচ্ছেন

    তিনি আরও বলেন, “এইমাত্র আমি মমতা দিদির একটি বক্তৃতা দেখছিলাম। তিনি সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে ভয় দেখাচ্ছেন—বলছেন, তৃণমূল না থাকলে তারা টিকবে না। তাদের শাসনে মুর্শিদাবাদে দাঙ্গা হয়েছে, রামনবমীতে আক্রমণ হয়েছে, সরস্বতী পূজায় বাধা দেওয়া হয়েছে—তখন তিনি কোথায় ছিলেন?” শাহ দাবি করেন, আসন্ন বিধানসভা নির্বাচন রাজ্যের জন্য একটি বড় মোড় ঘোরানোর সময় হবে। তিনি বলেন, “তৃণমূলের গুন্ডারা আর বোমা ফাটিয়ে মানুষকে ভয় দেখাতে পারবে না। বাংলার মানুষ বোমার জবাব ব্যালটে দেবে, ভয়ের জবাব বিশ্বাস দিয়ে দেবে। ব্যালট মেশিনে পদ্মফুল চিহ্ন খুঁজে নিন—বিজেপি সরকার সব গুন্ডাদের খুঁজে বের করবে।” তিনি সতর্ক করে বলেন, “তৃণমূলের গুন্ডাদের বলছি—২৩ এপ্রিল ঘরে থাকুন, না হলে ৪ মে আপনাদের ধরে জেলে পাঠানো হবে।” প্রসঙ্গত, (Paschim Bardhaman) ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হবে দুদফায়- ২৩ ও ২৯ এপ্রিল। ভোট গণনা হবে ৪ মে (Amit Shah)।

     

  • West Bengal SIR: ‘ট্রাইবুনালে আবেদনকারীদের ভোটদানের সুযোগ দেওয়ার প্রশ্নই ওঠে না’ জানাল সুপ্রিম কোর্ট

    West Bengal SIR: ‘ট্রাইবুনালে আবেদনকারীদের ভোটদানের সুযোগ দেওয়ার প্রশ্নই ওঠে না’ জানাল সুপ্রিম কোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার এসআইআর মামলার শুনানিতে দুটি বিষয় উঠে এল সুপ্রিম কোর্টে। ট্রাইবুনালে আবেদনকারীদের প্রসঙ্গ (West Bengal SIR) এবং মালদাকাণ্ড। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে, ট্রাইবুনালে আবেদনকারীদের ভোটদানের সুযোগ দেওয়ার প্রশ্নই ওঠে না। রাজ্যে ভোট শেষ না হওয়া পর্যন্ত বিচারকদের যথাযথ নিরাপত্তা দেওয়ারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

    প্রধান বিচারপতির বক্তব্য (West Bengal SIR)

    প্রধান বিচারপতি বলেন, “আমরা এমন কোনও পরিস্থিতি তৈরি করতে পারি না, যাতে আপিল ট্রাইবুনালের বিচারপতিদের ওপর আরও বাড়তি চাপ পড়ে। আমাদের সামনে আর একটি আবেদনও রয়েছে, যেখানে আপিল প্রক্রিয়া স্থগিত করার দাবি তোলা হয়েছে।” এদিনের শুনানিতে রাজ্যের হয়ে সওয়াল করেন সাংসদ তথা তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আদালতে তিনি জানান, ইতিমধ্যেই ১৬ লাখ আবেদন করা হয়েছে। তাঁদের ভোটদানের সুযোগ দেওয়ার জন্য আবেদন জানান তিনি। কল্যাণের সওয়াল প্রসঙ্গে শীর্ষ আদালত বলে, “সেই প্রশ্নই ওঠে না। যদি আমরা এটা অনুমতি দিই, তা হলে যাঁদের নাম ইতিমধ্যেই ভোটার তালিকায় রয়েছে, তাঁদের ভোটাধিকারও স্থগিত করতে হবে।”

    শীর্ষ আদালতের নির্দেশ

    শীর্ষ আদালতের নির্দেশ, পশ্চিমবঙ্গে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বিচারকদের যথাযথ নিরাপত্তা ও সুরক্ষা দিতে হবে। প্রধান বিচারপতি জানান, সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া বিচারকদের নিরাপত্তা কোনওভাবেই প্রত্যাহার করা যাবে না। প্রধান বিচারপতি বলেন, “কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, মোট ৬০ লাখ ৪ হাজার মামলার নিষ্পত্তি হয়েছে। প্রযুক্তিগত সমস্যার কারণে এখনও প্রায় ২,০০০ মুলতবি রয়েছে।” মালদার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “এখন আমরা জানতে চাই, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে কারও কোনও রাজনৈতিক যোগসূত্র ছিল কি না। আমরা চাই না, বিষয়টি শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকুক।”

    ট্রাইবুনালে আবেদন করার পরামর্শ

    এদিকে, মালদাকাণ্ডে তদন্তের অন্তর্বতী রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তদন্তের কত দূর অগ্রগতি হয়েছে, সে বিষয়েও রিপোর্ট জমা দিয়েছে তারা। এজলাসে এনআইএ জানায়, মালদহকাণ্ডে মূল চক্রান্তকারীকে রবিবারই গ্রেফতার করা হয়েছে (West Bengal SIR)। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মূল মামলা শুরুর আগে এক আবেদনকারী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। মামলাকারীর আইনজীবীর বক্তব্য, ট্রাইবুনালে আবেদন শোনা হচ্ছে না। সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি বলেন, “হাইকোর্টের প্রধান বিচারপতি আমায় জানিয়েছেন আজ সকাল থেকে ট্রাইবুনালে শুনানি শুরু হয়েছে। ট্রাইবুনালকে এ ভাবে ব্ল্যাকমেল করা যাবে না। আমরা কোনও সিদ্ধান্ত নেব না, যা সিদ্ধান্ত নেওয়ার ট্রাইবুনালই নেবে।” মামলাকারীকে ট্রাইবুনালে আবেদন করার পরামর্শও দেয় শীর্ষ আদালত।

    বিচারপতি জয়মাল্য বাগচী

    এই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচীও বলেন, “এক্ষেত্রে কোনও দায় ঠেলাঠেলি চলবে না। দুই সাংবিধানিক প্রতিষ্ঠানের মাঝে পড়ে ভুগতে হচ্ছে ভোটারদের।” কমিশনের উদ্দেশে বিচারপতি বাগচী বলেন, “কেউ যে দেশে জন্মগ্রহণ করেছেন, সেই দেশে ভোট দেওয়ার অধিকার শুধু সাংবিধানিকই নয়, এটি আবেগের বিষয়ও বটে (West Bengal SIR)।” তথ্যগত অসঙ্গতির মতো একটি বিষয় যে শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই রয়েছে, অন্য কোনও রাজ্যে নেই, সে বিষয়ের উপরেও আলোকপাত করেন বিচারপতি বাগচী। তিনি বলেন, “যত ক্ষণ না বিপুল সংখ্যক ভোটার বাদ পড়ছেন বা ভোটের ফলের ওপর তার বাস্তবিক কোনও প্রভাব পড়ছে, ততক্ষণ নির্বাচন বাতিল করা সম্ভব নয়।” বিচারপতি বাগচী বলেন, “এসআইআরের বিচারকাজে নিয়োজিত আধিকারিকদের ওপর অত্যধিক চাপ রয়েছে। তাই তাঁদের কাছ থেকে ১০০ শতাংশ নির্ভুলতা আশা করা যায় না। প্রতিদিন ১০০০টিরও বেশি নথি যাচাই করতে হলে ৭০ শতাংশ নির্ভুলতাকেও ‘চমৎকার’ বলা যেতে পারে।”

     

  • Yogi: শ্রমিক বিক্ষোভের আড়ালে নকশালবাদ পুনরুজ্জীবিত করার চেষ্টা চলতে না তো! উদ্বেগে যোগী আদিত্যনাথ

    Yogi: শ্রমিক বিক্ষোভের আড়ালে নকশালবাদ পুনরুজ্জীবিত করার চেষ্টা চলতে না তো! উদ্বেগে যোগী আদিত্যনাথ

    মাধ্যম নিউজ ডেস্ক: নয়ডা ফেজ-২-এ শ্রমিকদের যে বিক্ষোভ চলছে, তাতে নকশালবাদ (Naxal Conspiracy) পুনরুজ্জীবিত করার একটি বড় ষড়যন্ত্র থাকতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী (Yogi) আদিত্যনাথ। নূন্যতম মজুরি বৃদ্ধির দাবিতে গত চারদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকরা। এই অস্থিরতার আবহেই মুখ্যমন্ত্রী প্রশাসনকে বিঘ্ন সৃষ্টিকারী শক্তি সম্পর্কে সতর্ক থাকার নির্দেশ দেন।

    মুখ্যমন্ত্রীর বিবৃতি (Yogi)

    লখনউতে রবিবার রাতে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর জারি করা বিবৃতিতে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বলেন, “শ্রমিক কল্যাণ সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। কিছু শক্তি শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে আইন-শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করতে পারে।” তিনি বলেন, “দেশে নকশালবাদ প্রায় শেষ হয়ে গিয়েছে। তবে একে পুনরুজ্জীবিত করার চেষ্টা একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হতে পারে।” চলতে থাকা বিক্ষোভের মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে, গৌতম বুদ্ধ নগর, গাজিয়াবাদ, কানপুর, মীরাট, ফিরোজাবাদ, মোরাদাবাদ, বারাণসী এবং গোরখপুর-সহ শিল্পাঞ্চলগুলিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে (Yogi)। মুখ্যমন্ত্রী আধিকারিকদের দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন, শিল্পোন্নয়ন কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার মধ্যে শিল্প সংস্থাগুলির সঙ্গে আলোচনা করতে বলেছেন। তিনি বলেন, “প্রকৃত শ্রমিক সমস্যাগুলির সময়মতো এবং স্বচ্ছ পদ্ধতিতে সমাধান করা উচিত।”

    হিংসাত্মক বিক্ষোভ

    প্রসঙ্গত, সোমবার সকালে নয়ডার বিভিন্ন শিল্প ইউনিটের বিপুল সংখ্যক শ্রমিক বিক্ষোভে অংশ নেন। তাঁরা বেতন বৃদ্ধির দাবি জানান। দেন এ সংক্রান্ত স্লোগানও। খানিকক্ষণের মধ্যেই বিক্ষোভ হিংসাত্মক হয়ে ওঠে। বিক্ষোভকারীরা ঘরবাড়ি ভাঙচুর করে, পাথর ছোড়ে, একটি গাড়িতে আগুনও লাগিয়ে দেয়। জানা গিয়েছে, হরিয়ানা সরকার ন্যূনতম মজুরি ১৪,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৯,০০০ করেছে। উত্তরপ্রদেশে এর পরিমাণ ১৩,০০০ টাকা থাকায় ফেজ-২ এলাকায় বিক্ষোভ আরও তীব্র হয়।

    পুলিশ জানিয়েছে, গৌতম বুদ্ধ নগর কমিশনারেটের অধীনে শিল্প এলাকাগুলিতে যথেষ্ট নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
    প্রশাসন জনগণকে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছে এবং জানিয়েছে, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
    মুখ্যমন্ত্রী প্রশাসনকে নির্দেশ দেন, শ্রমিক প্রতিনিধিত্বের আড়ালে যারা অশান্তি (Naxal Conspiracy) ছড়ানোর চেষ্টা করছে তাদের চিহ্নিত করতে এবং শিল্পাঞ্চলে নজরদারি (Yogi) বাড়াতে।

     

  • PM Modi: “ভারত ২১শ শতাব্দীর অন্যতম বৃহত্তম সিদ্ধান্ত নিতে চলেছে”, বললেন প্রধানমন্ত্রী

    PM Modi: “ভারত ২১শ শতাব্দীর অন্যতম বৃহত্তম সিদ্ধান্ত নিতে চলেছে”, বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: “ভারত ২১শ শতাব্দীর অন্যতম বৃহত্তম সিদ্ধান্ত নিতে চলেছে।” সোমবার এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন ‘নারী শক্তি বন্দন সম্মেলনে’ ভাষণ দিতে গিয়ে তিনি প্রস্তাবিত নারী সংরক্ষণ আইনকে ‘নারী শক্তি’র উদ্দেশে উৎসর্গীকৃত এক ঐতিহাসিক পদক্ষেপ বলে অভিহিত করেন। অনুষ্ঠানটি হয়েছিল বিজ্ঞান ভবনে।

    নারী শক্তি’র উদ্দেশ্যে নিবেদিত (PM Modi)

    প্রধানমন্ত্রী বলেন, “দেশের উন্নয়নের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে ভারত ২১শ শতাব্দীর অন্যতম বড় সিদ্ধান্ত (Womens Reservation Bill2) নিতে চলেছে। আমি অত্যন্ত দায়িত্বের সঙ্গে বলছি, এটি আমাদের সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত ‘নারী শক্তি’র উদ্দেশ্যে নিবেদিত।” তিনি জানান, এই পদক্ষেপ অতীতের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে এবং সামাজিক ন্যায়বিচারকে শাসনব্যবস্থা ও সিদ্ধান্ত গ্রহণের একটি স্বাভাবিক অংশ করে তুলবে। প্রধানমন্ত্রী বলেন, “এই সিদ্ধান্ত নারী শক্তির উদ্দেশে নিবেদিত। আমাদের দেশের সংসদ একটি নতুন ইতিহাস রচনা করতে চলেছে—যা অতীতের ভাবনাকে বাস্তবায়িত করবে এবং ভবিষ্যতের সংকল্প পূরণ করবে। এটি এমন এক ভারতের সংকল্প, যেখানে সমতা থাকবে এবং সামাজিক ন্যায়বিচার শুধু স্লোগান নয়, বরং কাজের সংস্কৃতি ও সিদ্ধান্ত নেওয়ার স্বাভাবিক অংশ হবে।”

    দীর্ঘদিনের অপেক্ষার অবসান

    তিনি এও বলেন, “দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটানোর সময় এসেছে—রাজ্য বিধানসভা থেকে সংসদ পর্যন্ত। ১৬, ১৭ ও ১৮ এপ্রিল এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে (PM Modi)।” প্রধানমন্ত্রী জানান, ভারত ২১শ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে এবং এটি নারীর ক্ষমতায়নের একটি ঐতিহাসিক পদক্ষেপ। তিনি বলেন, “গণতান্ত্রিক কাঠামোয় নারীদের সংরক্ষণ দেওয়ার প্রয়োজনীয়তা কয়েক দশক ধরেই অনুভূত হয়েছে (Womens Reservation Bill2)। প্রায় ৪০ বছর ধরে এই বিষয়ে আলোচনা চলছে। বিভিন্ন রাজনৈতিক দল ও প্রজন্ম এই ধারণাকে এগিয়ে নিয়ে এসেছে (PM Modi)।”

    নারী ক্ষমতায়ন আইন

    প্রধানমন্ত্রী বলেন, “২০২৯ সালের মধ্যে নারী ক্ষমতায়ন আইন বাস্তবায়নের সর্বসম্মত দাবি রয়েছে। ১৬ এপ্রিল থেকে সংসদে এই বিষয়ে বিস্তারিত আলোচনা শুরু হবে। আমাদের লক্ষ্য হল পারস্পরিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে এই কাজ সম্পন্ন করা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংসদের মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং দেশের প্রতিটি নারী খুশি হবেন যে সব দল রাজনীতির ঊর্ধ্বে উঠে তাঁদের স্বার্থে কাজ করেছে (Womens Reservation Bill2)।” এই উপলক্ষে একটি জাতীয় স্তরের ‘নারী শক্তি বন্দন সম্মেলন’ আয়োজন করা হয়েছে, যা ২০২৩ সালের নারী শক্তি বন্দন আইন কার্যকর করার সমর্থনে অনুষ্ঠিত হচ্ছে (PM Modi)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এবং অন্নপূর্ণা দেবীও।

     

  • Hungary Election Landslide: হাঙ্গেরির নির্বাচনে গোহারা ভিক্টর অরবান, ক্ষমতায় আসছে পিটার ম্যাগইয়ার সরকার!

    Hungary Election Landslide: হাঙ্গেরির নির্বাচনে গোহারা ভিক্টর অরবান, ক্ষমতায় আসছে পিটার ম্যাগইয়ার সরকার!

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ ১৬ বছরের ক্ষমতার শাসনের অবসান ঘটল হাঙ্গেরিতে। এতদিন ক্ষমতায় ছিলেন ভিক্টর অরবান। তিনি পরাস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই (Hungary Election Landslide) “নির্বাচনী স্বৈরতন্ত্র” হিসেবে সমালোচিত একটি ব্যবস্থা ভেঙে পড়েছে। তাঁকে গোহারা হারিয়েছেন বছর পঁয়তাল্লিশের প্রাক্তন এক দলীয় সদস্য পিটার ম্যাগইয়ার  (Peter Magyars)। তিনি অধিকাংশ হাঙ্গেরীয় নাগরিককে এই শাসনের অবসান ঘটানো প্রয়োজন বলে বোঝাতে সক্ষম হয়েছিলেন। তার জেরেই পতন ঘটল অরবান জমানার। দানিউব নদীর তীরে, বুদাপেস্টে রয়েছে হাঙ্গেরির মনোমুগ্ধকর সংসদ ভবন। এই ভবনেরই উল্টো দিকে দাঁড়িয়ে পিটার ম্যাগইয়ার বলেন, “আমরা পেরেছি। এক সঙ্গে সবাই মিলে হাঙ্গেরির শাসনব্যবস্থাকে উৎখাত করেছি।”

    নির্বাচনী ফল (Hungary Election Landslide) 

    প্রাথমিক নির্বাচনী ফল থেকে জানা গিয়েছে, ৯৮ শতাংশেরও বেশি ভোট গণনার শেষে, তাঁর টিসজা পার্টি (Tisza Party) পেতে চলেছে ১৩৮টি আসন। আর অরবানের ফিডেজ (Fidesz) পেতে পারে ৫৫টি আসন। ডানপন্থী দল আওয়ার হোমল্যান্ড মুভমেন্ট পাচ্ছে ৬টি আসন। বিশেষজ্ঞদের মতে, এই বিশাল জয় শুধু অরবানের জনপ্রিয় নয়, এমন অভ্যন্তরীণ নীতিগুলি উল্টে দেওয়ার সুযোগই দেবে না, বরং হাঙ্গেরির বৈশ্বিক সম্পর্কও নতুন করে গড়ে তুলবে (Hungary Election Landslide)। জানা গিয়েছে, অরবান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং (Peter Magyars) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক ঘনিষ্ঠ সহযোগী। তাই তিনি ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের পক্ষে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন।

    ম্যাগইয়ারের ক্রেডিট 

    এদিকে, হাঙ্গেরিকে রাশিয়ার কাছ থেকে দূরে সরিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের সঙ্গে ফের সুসম্পর্ক গড়ার পক্ষে ম্যাগইয়ার। গত দু’বছর ধরে তিনি গ্রাম, শহর এবং নগরগুলিতে ঘুরে বেড়িয়ে দুর্নীতি ও পক্ষপাতিত্বে ক্লান্ত হাঙ্গেরিয়দের সংগঠিত করেন। তিনি বলেন, “গণতান্ত্রিক হাঙ্গেরির ইতিহাসে এত বেশি মানুষ আগে কখনও ভোট দেননি, এবং কোনও একক দল এত শক্তিশালী সমর্থন পায়নি।” উল্লেখ্য, হাঙ্গেরির ওই নির্বাচনে অংশ নিয়েছিলেন ৭৯.৫ শতাংশ ভোটার। সেই নির্বাচনেরই ফল বেরল রবিবার রাতে। তার পরেই এমন মন্তব্য করেন ম্যাগইয়ার (Hungary Election Landslide)। অরবানের শাসন চারটি ধারাবাহিক নির্বাচনী জয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। যদিও কয়েক মিনিটের মধ্যেই এর পতন স্পষ্ট হয়ে যায়। দানিউব নদীর বুদা অংশে অপেক্ষা করছিলেন ম্যাগইয়ার দলের কর্মী-সমর্থকরা। এই সময় ম্যাগইয়ার ফেসবুকে লেখেন: “ভিক্টর অরবান আমায় ফোন করে আমাদের জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।” জানা গিয়েছে, তখন পর্যন্ত মাত্র ৩০ শতাংশ ভোট গণনা হয়েছিল। তখনই তিনি শুনতে পেয়েছিলেন শাসকদলের পরাজয়ের পদধ্বনি (Peter Magyars)।

    ‘ক্ষত সারানোর সময়’

    ম্যাগইয়ার বক্তব্যের খানিক পরেই অরবান নিজেই এক সম্মেলন কেন্দ্রে মঞ্চে উঠে বলেন, “নির্বাচনের ফল স্পষ্ট এবং বেদনাদায়ক।” তিনি প্রায় ২৫ লাখ সমর্থককে ধন্যবাদ জানান এবং বলেন, “আগামী দিনগুলি আমাদের ক্ষত সারানোর সময়।” এদিকে, ম্যাগইয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সংস্কার, দুর্নীতি দমন, বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা এবং বহুল সমালোচিত পৃষ্ঠপোষকতাভিত্তিক ব্যবস্থা বাতিল করার। সংবিধান পরিবর্তনের জন্য তাঁর দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দরকার ছিল (১৯৯ আসনের মধ্যে ১৩৩টি)। যদিও তাঁর দল পেতে চলেছে অন্তত ১৩৮টি আসন। জয়-পরাজয়ের প্রাথমিক ইঙ্গিত মিলতেই বুদাপেস্টজুড়ে গাড়ির হর্ন বাজাতে থাকেন বিজয়ী দলের সমর্থকরা। উল্লাসে ফেটে পড়ে আম-জনতা। জাতীয় পতাকা উড়িয়ে এক নয়া যুগের সূচনা উদযাপন করেন তাঁরা (Hungary Election Landslide)।

    কী বললেন আইনজীবী 

    ম্যাগইয়ার সমর্থকদের অনেকেই আগে অরবানের সমর্থক ছিলেন। আইনজীবী অ্যাগনেস বলেন, “তাঁকে পুরোপুরি বিশ্বাস করা কঠিন, কিন্তু আমরা এখন ভালো কিছুর আশা করতেই পারি।” রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমও বর্তমানে ম্যাগইয়ারের টার্গেট। যদিও এম ওয়ান টিভি এতদিন সরকারপন্থীই ছিল (Peter Magyars)। দীর্ঘদিন ধরে হাঙ্গেরি যেন দুই ভিন্ন বাস্তবতায় বিভক্ত ছিল, একদিকে অরবানের বিজয়ের বিশ্বাস, অন্যদিকে ম্যাগইয়ার বাড়তে থাকা জনপ্রিয়তা। রবিবার রাতে সেই দুই বাস্তবতা মুখোমুখি হয়, প্রমাণিত হয় একটিই সত্য। ম্যাগইয়ার তাঁর এই ঐতিহাসিক জয়কে ১৮৪৮ সালের হাঙ্গেরি বিপ্লব এবং ১৯৫৬ সালের সোভিয়েতবিরোধী বিদ্রোহের সঙ্গে তুলনা করেন।

    সোভিয়েত দখলের বিরোধিতা

    প্রসঙ্গত, একসময় অরবান নিজেও সোভিয়েত দখলের বিরোধিতা করেছিলেন। যদিও পরে তিনি পুতিনের ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠেন। তাঁর সমর্থকরা স্লোগান দেন, “রাশিয়ানরা, দেশে ফিরে যাও (Hungary Election Landslide)।” এদিকে, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ম্যাগইয়ারকে অভিনন্দন জানিয়ে বলেন “রাশিয়ানরা, বাড়ি ফিরে যাও।”  ম্যাগইয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম বিদেশ সফর হবে ওয়ারশতে, পোল্যান্ডের সঙ্গে সম্পর্ক জোরদার করতে (Peter Magyars)। তিনি ব্রাসেলসেও যাবেন, যেখানে তিনি দুর্নীতির কারণে স্থগিত থাকা প্রায় ১৭ বিলিয়ন ডলারের তহবিল ফের চালুর চেষ্টা করবেন। অরবানের বয়স ৬২। তিনি এখনও দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়াননি এবং অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। নয়া সরকার গঠিত হলেই সরে দাঁড়াবেন ম্যাগইয়ার ।

     

  • TCS: শেষমেশ মুখ খুলল টিসিএস, ‘দুর্বল বিবৃতি’তে যা জানালেন কর্তৃপক্ষ

    TCS: শেষমেশ মুখ খুলল টিসিএস, ‘দুর্বল বিবৃতি’তে যা জানালেন কর্তৃপক্ষ

    মাধ্যম নিউজ ডেস্ক: তিন দিন আগে প্রকাশ্যে এসেছিল টিসিএসে (TCS) মুসলমান কর্মীরা হিন্দু মহিলা সহকর্মীদের যৌন হয়রান করেছে। অভিযোগ, তারা জোর করে ইসলাম ধর্মে (Religious Conversion Case) ধর্মান্তরিত করার চেষ্টাও করেছিল। এ ব্যাপারে এই তিনদিন মুখে কুলুপ এঁটেছিলেন কোম্পানির কর্তাব্যক্তিরা। ঘটনার তিনদিন পর, কোম্পানি শেষমেশ একটি দুর্বল বিবৃতি দিয়েছে, যা মূলত পিআর-সংক্রান্ত শব্দে ভরা।

    ‘জেহাদি নেক্সাস’ (TCS)

    বিবৃতিতে কর্তৃপক্ষের তরফে অত্যন্ত চতুরতার সঙ্গে হিন্দু সহকর্মীদের লক্ষ্য করে তথাকথিত ‘জেহাদি নেক্সাসে’র  কোনও উল্লেখ না করে, টিসিএস জানিয়েছে, “যে কোনও ধরনের হয়রানি ও জোরজবরদস্তির বিরুদ্ধে টিসিএসের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। আমরা সবসময় কর্মক্ষেত্রে আমাদের কর্মীদের নিরাপত্তা ও কল্যাণের সর্বোচ্চ মান বজায় রেখেছি।” নিজেদের দায়মুক্ত করতে এবং বিতর্ক এড়ানোর চেষ্টা করে সংস্থার তরফে দাবি করা হয়েছে, অভিযুক্ত মুসলিম কর্মীদের সাসপেন্ড করা হয়েছে। টিসিএস জানিয়েছে, “নাসিকের ঘটনাটি সম্পর্কে জানার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। তদন্ত চলাকালীন অভিযুক্ত কর্মীদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আমরা স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করছি। তদন্তের ফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

    যৌন হয়রানি ও ধর্মান্তর চক্র

    প্রসঙ্গত, নাসিকে টাটা কনসালটেন্সি সার্ভিসেসের একটি বিপিও ইউনিটে গত ৪ বছর ধরে একটি বড় যৌন হয়রানি ও ধর্মান্তর চক্র চলছিল। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জন মুসলিম কর্মী, যারা টিম লিডার হিসেবে কাজ করত, (আসিফ আনসারি, শফি শেখ, শাহরুখ কুরেশি, রজা মেমন, তৌসিফ আত্তার এবং দানিশ শেখ) তাদের গ্রেফতার করা হয়েছে (TCS)। অভিযোগ, ওই সংস্থায় হিন্দু মহিলাদের জোর করে গরুর মাংস খাওয়ানো হত, বাধ্য করা হত নমাজ আদায় করতে। ইসলাম ধর্মে ধর্মান্তরিত (Religious Conversion Case) করার জোরদার চেষ্টাও চলত। আরও জানা গিয়েছে, সংস্থার এইচআর ম্যানেজার (যিনি ধর্মে মুসলিম) ভুক্তভোগীদের ‘শান্ত থাকার’ পরামর্শ দেন। শুধু তা-ই নয়, তিনি তাঁদের এও বোঝানোর চেষ্টা করেন যে বহুজাতিক কোম্পানিতে এটি খুবই স্বাভাবিক একটি ব্যাপার (TCS)।

     

  • West Bengal 2021 Election: বারবার রক্তাক্ত হয়েছে বাংলা, একুশের ভোটের পরে অত্যাচার চরমে তৃণমূলের  

    West Bengal 2021 Election: বারবার রক্তাক্ত হয়েছে বাংলা, একুশের ভোটের পরে অত্যাচার চরমে তৃণমূলের  

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজত্বে নির্বাচন কেবল একটি গতানুগতিক গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, বরং যাঁরা দলের (Post Poll Violence) আদর্শ সমর্থন করেন না, তাঁদের পক্ষে এটি আদতেই অস্তিত্ব রক্ষার লড়াই। রাজ্য বিধানসভা নির্বাচন (West Bengal 2021 Election) হোক বা স্থানীয় কোনও সংস্থার নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায়-শাসিত এই রাজ্যে রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে নির্বাচনোত্তর হিংসা তৃণমূল জমানায় আক্ষরিক অর্থেই একটি নিয়মে পরিণত হয়েছে। রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই যেখানে একটি বড় চ্যালেঞ্জ, সেখানে নির্বাচনের ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে তৃণমূলের মাস্টারমাইন্ডদের মদতে চালানো গণহত্যার এক নয়া অধ্যায়। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যজুড়ে ব্যাপক হামলা হয়। খুন এবং ধর্ষণের অসংখ্য ভয়াবহ ঘটনাও সামনে এসেছে। রাজ্যে তৃতীয়বারের মতো টিএমসি সরকার গঠন করার পর, ২০২১ সালের মে থেকে জুলাই মাসের মধ্যে বিজেপি কর্মীদের বিরুদ্ধে ভোট-পরবর্তী হিংসার যে ৪০টি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, সেগুলি একবার দেখে নেওয়া যাক।

    বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে খুন (West Bengal 2021 Election)

    টিএমসি কর্মীরা বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে খুন করে। ২০২১ সালের ২ মে, ফেসবুকে দুটি ভিডিও আপলোড করার কয়েক ঘণ্টা পরেই তৃণমূলের গুন্ডারা বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে মারে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, কলকাতার বেলেঘাটা এলাকার ৩০ নম্বর ওয়ার্ডে টিএমসি কর্মীরা তাঁর বাড়ি এবং এনজিও অফিসে নির্বিচারে ভাঙচুর চালাচ্ছে। সরকার সারমেয়প্রেমী ছিলেন। দত্তক নিয়েছিলেন বেশ কয়েকটি পথকুকুর। যাদের মধ্যে একটি আবার পাঁচটি শাবকের জন্ম দিয়েছিল। টিএমসি সদস্যরা তাঁর কুকুরগুলিকেও রেয়াত করেনি,  নির্মমভাবে পিটিয়েছিল শাবকগুলিকেও। ভারতীয় মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলের এক পদাধিকারী সরকার দরজায় টোকা দেওয়ার শব্দে সাড়া দিয়েছিলেন। এরপর তাঁকে বাইরে টেনে বের করে আনা হয়, নির্মমভাবে মারধর করা হয় এবং একটি কেবল টিভির তার দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে তাঁর বাড়ি থেকে কিছুটা দূরে উদ্ধার হয় মৃতদেহ। সরকারের একমাত্র দোষ ছিল যে তিনি বিজেপির সমর্থক ছিলেন (West Bengal 2021 Election)।

    বিজেপি কর্মীর বাড়িতে হামলা

    ভাঙচুর করা হয়েছে বিজেপি কর্মী বিশ্বনাথ ধরের বাড়ি। নির্বাচন-পরবর্তী হিংসার আর একটি ঘটনায়, ২০২১ সালের ২ মে বেশ কয়েকজন টিএমসি গুন্ডা সক্রিয় বিজেপি কর্মী বিশ্বনাথ ধরের বাড়িতে হামলা চালায়। ঘটনাটি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটি পুরসভার ঘোলা মল্লিকপাড়ায় ঘটে। টিএমসি গুন্ডারা ধরের বাড়িতে জোর করে ঢুকে তাঁর জিনিসপত্র ভাঙচুর করে। দুর্বৃত্তরা প্রথমে সিসিটিভি ক্যামেরাগুলি নষ্ট করে দেয়। পরে বিজেপি কর্মীর বাড়িতে লুটপাট শুরু করে। তারা আলমারি ভেঙে নগদ টাকা ও গয়না চুরি করে। বেরোনোর ​​পথে তারা তাঁর মারুতি গাড়ি এবং একটি রয়্যাল এনফিল্ড (বুলেট) বাইকও ভাঙচুর করে। নিজের বাড়িতেই এক বিজেপি কর্মীকে নির্মমভাবে মারধর করা হয় (West Bengal 2021 Election)। সম্প্রতি প্রকাশ্যে আসা এমনই এক ঘটনায়, শাসক দল টিএমসির কর্মীদের দ্বারা এক বিজেপি কর্মীকে তাঁর নিজের বাড়িতেই নির্মমভাবে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের ত্রিমোহিনীর কিশমতদাপাত গ্রামে। এলাকাটি বালুরঘাট বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে (Post Poll Violence)। টিএমসির গুন্ডারা ভুক্তভোগীর বাড়িতে ওত পেতে বসে থেকে সুযোগ বুঝে তাঁকে আক্রমণ করে। বিজেপি কর্মীটির মাথায় আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। দুষ্কৃতকারীরা তাঁর বাড়িতে ঢুকে জিনিসপত্র ভাঙচুরও করে। অনলাইনে একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন মাতাল ভুক্তভোগী ও তাঁর স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। বিজেপি কর্মীটিকে ‘শুয়োরের বাচ্চা’ বলে উল্লেখ করে সে একটি বাঁশের লাঠি দিয়ে তাঁকে মারতে শুরু করে। “বিজেপি দেখাচ্ছিস? তোদের কত ক্ষমতা? তোরা কি ভাবিস যে ক্ষমতায় এসেছিস?” এই সব ভাষায় হুমকি দেয় দুষ্কৃতীটি। বিজেপি প্রার্থী (West Bengal 2021 Election) বিজ্ঞানী গোবর্ধন দাস, টিএমসি গুন্ডাদের হাতে নিজের বাড়িতেই ঘেরাও হয়েছিলেন।

    টিএমসি গুন্ডাদের ‘কীর্তি’

    নির্বাচনের পর, পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী গোবর্ধন দাসের গ্রামে টিএমসি গুন্ডারা বিজেপি স্বেচ্ছাসেবকদের বেশ কয়েকজনকে ঘিরে ধরে আক্রমণ করে। দাস একজন বিজ্ঞানী। তিনি দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের মলিকুলার মেডিসিনের অধ্যাপক। ২০২১ সালের ৪ মে, টিএমসি গুন্ডাদের হাতে নিজ বাড়িতে আটকা পড়ার পর দাস এক জীবন-মরণ পরিস্থিতির সম্মুখীন হন। দুষ্কৃতীরা তাঁর বাসভবনেও অতর্কিতে হামলা চালায়, যার ফলে তিনি পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিজের বাড়িতে আটকে পড়েন। টিএমসি গুন্ডারা তাঁর বাড়িতে দেশি (Post Poll Violence) বোমা নিক্ষেপ করে। টিএমসি কর্মীরা বিএসএফ কর্মীদের বাড়িতে হামলা চালায়। টিএমসির মদতপুষ্ট গুন্ডারা শুধু বিজেপি কর্মীদেরই টার্গেট করেনি, নিরাপত্তা কর্মীদেরও ছাড়েনি, যাঁরা তাঁদের রাজনৈতিক প্রতিপক্ষই নন। জলপাইগুড়ির রানিপরহাটে টিএমসির গুন্ডারা বিএসএফ জওয়ান কমল সেনের বাড়িতে হামলা চালায়। লুটপাট করার পাশাপাশি ভাঙচুরও করা হয়। ছুটিতে থাকা জওয়ান ও তাঁর পরিবারের ওপর হামলা চালানো হয় এবং তাঁর বাড়ি, ট্রাক্টর ও বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। কোচবিহারে বিএসএফ জওয়ান সুশান্ত বর্মনের ওপরও একই ধরনের হিংসা চালানো হয়। বর্মনের ভাই বিজেপির সমর্থক হওয়ায় টিএমসি কর্মীরা তাঁর ওপর হামলা চালায় এবং তাঁর বাড়ি লুট করে। তাঁর পরিবারের সদস্যদের জীবন বাঁচাতে বাড়ি ছেড়ে পালাতে হয়েছিল। ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে (West Bengal 2021 Election) টিএমসি বিপুল ভোটে জয়ী হওয়ার পর, টিএমসির গুন্ডারা তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে হিসেব মেটাতে নেমে পড়ে। তারা কলকাতায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর কার্যালয়ে হামলা চালায়। টিএমসির ২০ জনেরও বেশি গুন্ডা এবিভিপি কার্যালয়ে ঢুকে পড়ে এবং এবিভিপির জাতীয় যুগ্ম সচিব-সহ এবিভিপি কর্মীদের ওপর হামলা চালায়।

    নির্বাচন-উত্তর হিংসার

    নির্বাচন-উত্তর হিংসার আর একটি ঘটনায়, ২০২১ সালের জুলাই মাসে বিজেপির বুথ কর্মী সুনীল বক্সির বাড়িতে হামলা চালায় মুসলিম জনতা। তাঁর বাড়িতে ঢুকে আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে, মহিলাদের শ্লীলতাহানি করে, তাঁর স্ত্রীকে ধর্ষণের হুমকিও দেয়। অভিযোগ, প্রায় ১৫টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর তারা গ্রাম ছেড়ে পালিয়ে যায় (Post Poll Violence)। বক্সি যখন পুলিশের কাছে যান, তখন তাঁকে হুমকি দেওয়া হয় যে অভিযোগ দায়ের করলে তার পরিণতি আরও ভয়াবহ হবে। অভিযোগে বলা হয়েছে, পুলিশ তাদের দিয়ে এটাও লেখানোর চেষ্টা করেছিল যে বজ্রপাতের কারণে বাড়িগুলি পুড়ে গিয়েছে। ২০২১ সালের ৩ মে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত গুন্ডারা বক্সিকে আক্রমণ করে। তিনি জানান, তাঁর মাথায় আঘাত করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তাঁর ভাই তাঁকে বাঁচান। তিনি যখন অভিযোগ করতে পুলিশের কাছে যান, তখন তারা তাঁর অভিযোগ নথিভুক্ত করতে অস্বীকার করে, পরিবর্তে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে। সুনীল বক্সি জাতীয় তফশিলি উপজাতি কমিশনেও একটি অভিযোগ দায়ের করেছিলেন (West Bengal 2021 Election)।

    বোমা হামলায় নিহত বিজেপি কর্মী

    বোমা হামলায় বিজেপি কর্মী জয় প্রকাশ যাদব নিহত হন। টিএমসির মদতে নির্বাচন-পরবর্তী হিংসায় ২০২১ সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়ায় বোমা হামলায় জয় প্রকাশ যাদব নামে ২৮ বছর বয়সী এক বিজেপি কর্মীকে হত্যা করা হয়। মাথায় অপরিশোধিত বোমা লাগার আগে দুই ব্যক্তির সঙ্গে জয় প্রকাশ যাদবের তীব্র বাদানুবাদ হয়। তাঁকে হত্যার আগে, ওই দুই ব্যক্তির একজনকে বলতে শোনা যায়, “পুলিশকে ভুলে যান… আপনারা খুব বেশি বিজেপি, বিজেপি করছেন… ছেড়ে দিন (West Bengal 2021 Election)।” এই ঘটনাটি যাদবের ১৭ বছর বয়সী ভাইঝি স্বপ্না ক্যামেরায় রেকর্ড করে। নিহতের উপর এই মারাত্মক হামলায় তাঁর মা, রাজমতি দেবীও শ্রবণশক্তি হারান। পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের টার্গেট করার আর একটি ঘটনায়, বিজেপিকে সমর্থন করার জন্য দুই নেতাকে ‘শাস্তি’ হিসেবে জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়। এরপর, ওই (Post Poll Violence) দুই বিজেপি নেতাই নিখোঁজ হয়ে যান। তাঁদের স্বামীদের খোঁজ জানতে চেয়ে তাঁদের স্ত্রীরা কলকাতা হাইকোর্টে একটি আবেদনও করেন।

    নাগরিক স্বেচ্ছাসেবক

    মামলার তদন্তে গুরুতর ত্রুটি ধরা পড়ার পর কলকাতা হাইকোর্ট মামলাটি সিবিআই এবং এনআইএর হাতে তুলে দেয়। আবেদনকারীরা হাইকোর্টকে জানান যে তাঁদের স্বামীরা নিখোঁজ হয়েছেন এবং তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এরপর তাঁরা দুটি অভিযোগ দায়ের করেন, প্রথমে মোঠাবাড়ি থানায় এবং পরে কালিয়াচক থানায়। তাঁরা জানান যে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল, যা থানা গ্রহণ করে, কিন্তু একজন ‘নাগরিক স্বেচ্ছাসেবক’ সেটি ছিঁড়ে ফেলেন এবং আবেদনকারীদের জানান যে তাঁদের স্বামীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন (West Bengal 2021 Election)। ২০২১ সালের ৩০শে মে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার আদাবাড়ির সিতাই গ্রামে এক বিজেপি কর্মীর মৃতদেহ রহস্যজনকভাবে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাঁর বাড়ির কাছের একটি বাগানে স্থানীয়রা তাঁর মৃতদেহটি দেখতে পান। বিজেপি তাদের দলীয় কর্মীকে হত্যার জন্য শাসক দল তৃণমূল কংগ্রেস সরকারকে অভিযুক্ত করেছে। তারা জানিয়েছে, নির্বাচনের সময় অনিল বর্মন তৃণমূলের হিটলিস্টে ছিলেন। তারা আরও দাবি করেছে যে এর আগে তৃণমূলের গুন্ডারা মৃতের বাড়িতে ভাঙচুর করেছিল।

    বোষ্টম পুকুরের কাছে উদ্ধার দেহ

    ২৬ বছর বয়সী বিজেপি সমর্থক কুশ ক্ষেত্রপাল নিখোঁজ হন ২০২১ সালের ৫ মে। দুই দিন পর, বোষ্টম পুকুরের কাছে একটি গণেশ মূর্তির পেছনে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এফআইআর অনুসারে, তাঁর শরীরে একাধিক ছুরির আঘাতের চিহ্ন ছিল। তাঁর ভাই, শ্রীকান্ত ক্ষেত্রপাল, জানান, টিএমসির গুন্ডারা তাঁকে হত্যা করেছে। খুন করার আগে তারা তাকে তাদের রায়বাঘিনী পার্টির অফিসে নিয়ে গিয়েছিল। শ্রীকান্ত জানান যে কুশ একটি হোটেলে কাজ করত এবং কাজ থেকে বাড়ি ফেরার পথে টিএমসি সদস্য কানন ক্ষেত্রপাল, সুকুমার ক্ষেত্রপাল এবং দিলীপ ক্ষেত্রপাল প্রায়শই তাঁর কাছে আসতেন। তাঁরা কুশকে সতর্ক করে দিয়েছিলেন এই বলে যে, তিনি যদি টিএমসিতে যোগ না দেন, তাহলে পরিণতি হবে মারাত্মক (Post Poll Violence)। টিএমসি গুন্ডারা বিজেপি কর্মী রাজীব পোল্ল্যের বাড়িতেও হামলা চালায় (West Bengal 2021 Election)। রাজ্য বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরপরই, হাওড়ায় বিজেপি কর্মী রাজীব পোল্ল্যের বাড়িতে কিছু টিএমসি গুন্ডা বোমা নিক্ষেপ করে। তারা নির্যাতিতার বাড়ি থেকে নগদ টাকা ও গয়না লুট করে। তারা বাড়ির মহিলা সদস্যদের শ্লীলতাহানিও করে।

    টিএমসি গুন্ডাদের হাতে খুন হন

    ২০২১ সালের ২ জুলাই, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় টিএমসি গুন্ডাদের হাতে খুন হন বিজেপি কর্মী চন্দনা হালদার। তাঁকে পিটিয়ে মারা হয়। তিনি পশ্চিমবঙ্গের সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা ছিলেন। সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর স্বামী গৌতম হালদার জানান, তিনি ও তাঁর স্ত্রী বিজেপি কর্মী ছিলেন। ঘটনার দিন, টিএমসি গুন্ডারা প্রথমে তাঁর চাচাতো ভাই স্বরূপ হালদারকে আক্রমণ করে। যখন তিনি ও তাঁর স্ত্রী তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন, তখন তাঁদেরও নির্মমভাবে মারধর করা হয় এবং এর ফলে তাঁর স্ত্রী মারা যান। টিএমসি-সমর্থিত আর একটি ঘটনায়, দক্ষিণ ২৪ পরগনার সাধুরঘাট গ্রামে বিজেপির বুথ সভাপতি রাজা সমানকে নির্মমভাবে পিটিয়ে খুন করা হয়েছে।

    ধর্ষণ

    এরকমই আর একটি ঘটনায়, ৬০ বছর বয়সী এক মহিলাকে তাঁর ছয় বছর বয়সী নাতির সামনে নৃশংসভাবে ধর্ষণ করা হয়। ভুক্তভোগী মহিলা জানান, ভোটের ফল ঘোষণার পর টিএমসি কর্মীরা জোর করে তাঁর বাড়িতে ঢুকে পড়ে তাঁকে ধর্ষণ করে। ২০২১ সালের ৪ ও ৫ মে-র মধ্যবর্তী রাতে, নির্বাচনের ফল ঘোষণার মাত্র দুই দিন পর ঘটনাটি ঘটে। অভিযোগ, টিএমসি কর্মীরা তাঁর মূল্যবান জিনিসপত্রও লুট করে নিয়ে যায় (West Bengal 2021 Election)। ২০২১ সালের ১৪ মে, বিজেপির হয়ে প্রচার চালানো পূর্ণিমা মণ্ডল এবং তাঁর স্বামী ধর্ম মণ্ডলকে চিহ্নিত করে কুড়াল দিয়ে আক্রমণ করা হয়। পূর্ণিমাকে তাঁর স্বামী ও দেবরের ওপর এই আক্রমণ প্রত্যক্ষ করতে বাধ্য করা হয়। একই সঙ্গে তাঁকে বিবস্ত্র করে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করা হয়। তিনি জানান, এই জনতাকে নেতৃত্ব দিচ্ছিলেন স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি কালু শেখ। তার স্বামী ২০২১ সালের ১৬ই মে আঘাতজনিত কারণে মারা যান (Post Poll Violence)।

    টিএমসি কর্মীদের গণধর্ষণ

    ২০২১ সালের ৯ই মে, তফশিলি জাতিভুক্ত ১৭ বছর বয়সী এক নাবালিকাকে টিএমসি কর্মীরা গণধর্ষণ করে। অসুস্থ বোধ করায় তাকে জঙ্গলে ফেলে রেখে যায়। পরের দিন, টিএমসি নেতা বাহাদুর এসকে তার বাড়িতে গিয়ে অভিযোগ দায়ের না করার জন্য পরিবারের সদস্যদের হুমকি দেন। তিনি বলেন, অভিযোগ করলে তিনি তাঁদের বাড়ি পুড়িয়ে দেবেন এবং তাঁদের হত্যা করবেন (West Bengal 2021 Election)। রাজ্য বিধানসভা নির্বাচনের ফলের পর, পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম তহশিলের শ্রীপুর গ্রামে নিজ বাড়িতে টিএমসি গুন্ডারা ২২ বছর বয়সী আরএসএস কর্মী বলরাম মাঝিকে নির্মমভাবে মারধর করে। মাঝি সেদিনই আঘাতজনিত কারণে মারা যান। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে টিএমসি বিপুল বিজয় লাভ করায়, টিএমসি কর্মীদের হিংসার ভয়ে বহু বিজেপি কর্মী ও তাঁদের পরিবার পশ্চিমবঙ্গের বাড়িঘর ছেড়ে প্রতিবেশী রাজ্য অসমে চলে যান। ৩০০-৪০০ জন উত্তরবঙ্গ থেকে সীমান্ত পেরিয়ে অসমের ধুবড়ি জেলায় প্রবেশ করেন। বিজেপি সমর্থক ও তাদের পরিবারকে শরণার্থী শিবিরে আশ্রয় দেওয়া হয়। বেশ কয়েকজন বিজেপি নেতা এই শিবিরগুলিতে গিয়ে ত্রাণ সামগ্রী ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।

    কর্মীদের অস্থায়ী সহায়তা

    অসম সরকার ধুবড়িতে থাকা দলীয় কর্মীদের অস্থায়ী সহায়তা দেয়। করোনাভাইরাস অতিমারীর দ্বিতীয় ঢেউয়ের মধ্যে এই দুর্ভাগ্যজনক গণপলায়ন ঘটায় সরকার কোভিড-১৯ পরীক্ষার জন্য একটি কেন্দ্রও স্থাপন করে। আর একটি ঘটনায়, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ভাটপাড়ার কাঁকিনাড়া এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে বোমা ছোড়া হয়। বিজেপি কর্মী রাজ বিশ্বাস জানান, তিনজন তাঁর বাড়িতে বোমা ছুড়েছে। আর একটি পৃথক ঘটনায়, তৃণমূল কংগ্রেসের কর্মীরা যাদবপুরের বিজেপি প্রার্থী রিঙ্কু নস্করের বাড়িতে হামলা চালায়। নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসের গুন্ডারা বিজেপি প্রার্থীর বাড়িতে ভাঙচুর করতে ঢোকে।

    আর একটি ঘটনায়, পশ্চিমবঙ্গের ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলের পর বিজেপি কর্মী গণেশ ঘোষ রাজ্য ছাড়তে বাধ্য হন। তৃণমূল কংগ্রেসের গুন্ডারা তাঁর রিসর্টে তাণ্ডব চালানোর পর তিনি তাঁর পরিবারের সদস্যদের নিয়ে পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে যেতে বাধ্য হন। দুষ্কৃতীরা শান্তিনিকেতনের খোয়াই হাটের শকুন্তলা গ্রামে ঘোষের রিসর্টে হামলা চালায়। রিসর্টটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাত্র ৫ মিনিটের দূরত্বে অবস্থিত (West Bengal 2021 Election)।

     

  • LPG: এলপিজি সিলিন্ডার নিয়ে শুরু কালোবাজারি! আসছে ভুতুড়ে ডেলিভারির এসএমএসও

    LPG: এলপিজি সিলিন্ডার নিয়ে শুরু কালোবাজারি! আসছে ভুতুড়ে ডেলিভারির এসএমএসও

    মাধ্যম নিউজ ডেস্ক: এলপিজি (LPG) সিলিন্ডার নিয়ে শুরু হয়ে গিয়েছে কালোবাজারি! ভুতুড়ে ডেলিভারির (Ghost Deliveries) এসএমএসও হচ্ছে। প্রত্যাশিতভাবেই উদ্বেগে দিন কাটাচ্ছেন বিভিন্ন রাজ্যের এলপিজি গ্রাহকরা।

    ভুতুড়ে কাণ্ড (LPG)

    দক্ষিণ দিল্লির একটি কলোনিতে একই বাড়ি, একই গ্যাস ডিস্ট্রিবিউটর—কিন্তু দুই তলায় দু’রকম অভিজ্ঞতার সাক্ষী স্থানীয়রা। এক ব্যক্তি মঙ্গলবার রাতে গ্যাস বুক করে, পরের দিন দুপুরের মধ্যেই সিলিন্ডার ডেলিভারিও হয়। অথচ, নীচেরতলায় থাকা বছর বাহাত্তরের এক বৃদ্ধা তখন উদ্বেগে দিন কাটাচ্ছিলেন। কারণ তাঁর বুকিং ব্লক হয়ে গিয়েছিল। তাঁর নামে একটি ভুয়ো ডেলিভারিও দেখানো হয়েছিল। জানা গিয়েছে, ওই বৃদ্ধা ১২ মার্চ রিফিল বুক করেছিলেন, ডেলিভারি হয় ১৪ মার্চ। কিন্তু ২৩ মার্চ একটি এসএমএস পান তিনি। তাতে লেখা, তাঁর সিলিন্ডার ডেলিভারি হয়ে গিয়েছে। যদিও তিনি নতুন করে বুকিং করেননি। সরকারি নিয়ম অনুযায়ী, শেষ ডেলিভারির ২৫ দিনের আগে নতুন বুকিং করা যায় না। ১৪ মার্চের পর ২৫ দিন পেরিয়ে যাওয়ার পরেও তিনি সিলিন্ডার বুক করতে পারছেন না, কারণ সিস্টেম তাঁকে ব্লক করছে। তাই মাত্র একটি সিলিন্ডার দিয়ে কোনওক্রমে দিন কাটাতে হচ্ছে তাঁকে।

    সিলিন্ডার নিয়েও কালোবাজারি

    এই সমস্যা শুধু দিল্লির নয়, দেশজুড়ে হাজার হাজার মানুষ একই সমস্যায় ভুগছেন। জানা গিয়েছে, একটি বড় অবৈধ এলপিজি বাজার দীর্ঘদিন ধরে চলছে ভারতে। কম দামে পাওয়া গৃহস্থালির সিলিন্ডার অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে রেস্তোরাঁ, রাস্তার দোকান এবং ছোটখাটো ব্যবসায়। ৫ কেজির সিলিন্ডার নিয়েও কালোবাজারি হচ্ছে। প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং সরবরাহ ঘাটতি এই অবৈধ ব্যবস্থার মুখোশ খুলে দিয়েছে। যার জেরে বাজেয়াপ্ত হয়েছে হাজার হাজার অবৈধ সিলিন্ডার। জানা গিয়েছে, গ্যাস ডিস্ট্রিবিউটর এবং ডেলিভারি এজেন্টরাই সবচেয়ে দুর্বল লিংক। সরকার ডিএসি DAC (Delivery Authentication Code) চালু করলেও, সেটি ওটিপি স্পুফিংয়ের মাধ্যমে পাশ কাটানো হচ্ছে বলে অভিযোগ (LPG)। প্রাক্তন এক কর্মী জানান, অনেক পরিবার তাদের পুরো কোটার এলপিজি ব্যবহার করে না। এই অব্যবহৃত সিলিন্ডারই কালোবাজারে বিক্রি হয় চড়া দরে (Ghost Deliveries)।

    কালোবাজারে সিলিন্ডারের দাম

    বর্তমানে একটি ১৪ কেজি সিলিন্ডার, যার সরকারি দাম ৯১৪ টাকার কাছাকাছি, কালোবাজারে সেটাই বিক্রি হচ্ছে ৪,০০০ থেকে ৫,০০০ পর্যন্ত টাকায়। ডেলিভারি এজেন্টদের লাভ আগে যেখানে ছিল ২০০ টাকা, সেটাই এখন হচ্ছে সিলিন্ডার প্রতি ৪,০০০ টাকা। ডিস্ট্রিবিউটররা বলছেন, এটি সিস্টেম গ্লিচ। কিন্তু বিভিন্ন রাজ্য থেকে একই ধরনের অভিযোগ প্রমাণ করে, এটি একটি বড় স্ক্যাম। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, বুকিং না করেই ডেলিভারি দেখানো হচ্ছে, সিলিন্ডার না পেয়েও “ডেলিভার্ড” এসএমএস আসছে। অভিযোগ করলে দেরিতে ডেলিভারি দেওয়া হচ্ছে।ওয়াকিবহাল মহলের মতে, ডিস্ট্রিবিউটরদের এক সঙ্গে অনেক সিলিন্ডার (যেমন ৩৬০টি) ডেলিভারি দেখাতে হয়। অনেক সময় তাঁরা সিস্টেমে “ডেলিভার্ড” দেখিয়ে সিলিন্ডার পাঠিয়ে দেয় কালোবাজারে। এর ফলেই সৃষ্টি হয়েছে হরেককিসিমের কালোবাজারি। গ্রাহক সিলিন্ডার পান না, যদিও সিস্টেমে ডেলিভারি দেখায়, নয়া বুকিং ব্লক হয়ে যায় (LPG)।

    বিশেষজ্ঞদের মতে, এই সমস্যার সমাধান করতে হলে বাড়াতে হবে সরকারি নজরদারি, ডিস্ট্রিবিউটরদের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা, গ্রাহকদের অভিযোগ জানানোর ব্যবস্থা সহজ করা, ছোট ব্যবসা ও শ্রমিকদের বৈধ এলপিজি ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা। তাঁদের মতে, এতেই রোখা যাবে কালোবাজারি (Ghost Deliveries)।

     

  • Asha Bhosle: ভারতীয় সঙ্গীত জগতে নক্ষত্র পতন, প্রয়াত সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে

    Asha Bhosle: ভারতীয় সঙ্গীত জগতে নক্ষত্র পতন, প্রয়াত সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত ভারতীয় সঙ্গীতের ইতিহাসে অন্যতম আইকনিক ও বহুমুখী কণ্ঠশিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। আজ, রবিবার ১২ এপ্রিল প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল ৯২ বছর। আট দশকেরও বেশি সময় ধরে (Legendary singer) ভারতীয় সিনেমা ও সঙ্গীতের সুরভুবনকে গড়ে তুলেছিলেন তিনি। সে-ই তিনিই পেছনে রেখে গেলেন এক অমর উত্তরাধিকার।

    প্রয়াত আশা ভোঁসলে (Asha Bhosle)

    মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানি আশার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তিনি বলেন, “আজ ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আশা ভোঁসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বহু অঙ্গ বিকলের কারণে মৃত্যু হয়েছে তাঁর।” আশার ছেলে আনন্দ ভোঁসলে বলেন, “আজ আমার মা প্রয়াত হয়েছেন। আগামিকাল সকাল ১১টায় লোয়ার পারেলের কাসা গ্রান্ডে, যেখানে তিনি বাস করতেন, সেখানে মানুষ শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। বিকেল ৪টায় শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।”

    ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন

    ১১ এপ্রিল শনিবার সন্ধ্যায় চরম ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল আশাকে। তাঁর নাতনি জানাই ভোঁসলে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে আশার অসুস্থতার খবর জানিয়ে পরিবারের জন্য গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছিলেন। তিনি বলেন, “আমার দিদা আশা ভোঁসলে চরম ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা চলছে। আশাকরি, সব ঠিক হয়ে যাবে (Asha Bhosle)।” ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেছিলেন আশা। অল্প বয়সেই শুরু করেছিলেন সঙ্গীতজীবন। পাঁচের দশকে তিনি খ্যাতির শীর্ষে পৌঁছন। পরবর্তীকালে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্লেব্যাক গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হন (Legendary singer)।

    আশার অসাধারণ অবদান

    আশার কণ্ঠ ছিল চঞ্চল, আবেগপূর্ণ এবং অসাধারণভাবে বহুমাত্রিক, যা প্রজন্মের পর প্রজন্মের শ্রোতাদের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। দীর্ঘ কেরিয়ারে বিভিন্ন ভারতীয় ভাষায় তিনি হাজার হাজার গান রেকর্ড করেছেন। ধ্রুপদী, গজল, ক্যাবারে, পপ ও লোকসঙ্গীত সব ধরনের ধারায়ই তিনি ছিলেন সমান দক্ষ। শীর্ষস্থানীয় সুরকার ও চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে আশার সহযোগিতায় হিন্দি সিনেমার অনেক কালজয়ী গান সৃষ্টি হয়েছে, যা তাঁকে এক চিরন্তন সাংস্কৃতিক আইকনে পরিণত করেছে। আশার অসাধারণ অবদানের জন্য তিনি বহু সম্মানে ভূষিত হয়েছেন, যার মধ্যে রয়েছে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান, পদ্ম বিভূষণ (Asha Bhosle)।

    ভারতীয় সঙ্গীতে মহিলা কণ্ঠ

    ২০১১ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস আশাকে সঙ্গীত ইতিহাসে সর্বাধিক রেকর্ড করা শিল্পী হিসেবে স্বীকৃতি দেয়। জীবনের শেষ পর্বেও তিনি সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন, মাঝে মাঝে পরিবেশন করতেন এবং নতুন প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত করতেন। তাঁর প্রভাব শুধু প্লেব্যাক গানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তিনি ভারতীয় সঙ্গীতে মহিলা কণ্ঠের ভূমিকা নতুনভাবে সংজ্ঞায়িত করেছিলেন (Legendary singer)। আশা ভোঁসলের বহুমুখিতা কিংবদন্তি—‘দিল চিজ কিয়া হ্যায়’-এর মতো আবেগঘন গজল থেকে ‘পিয়া তু আব তো আজা’র মতো সুললিত গানে তিনি সমান পারদর্শী। ‘মেরা কিছু সামান’ ও ‘চুরা লিয়া হ্যায় তুমনে’র মতো গানেও তাঁর কণ্ঠের জাদু অনন্য। লোকসঙ্গীত থেকে পপ—সব ক্ষেত্রেই তাঁর কণ্ঠ ভারতীয় সঙ্গীতের এক রঙিন প্রতিচ্ছবি (Asha Bhosle)।

     

LinkedIn
Share