Tag: Birbhum

Birbhum

  • Birbhum: মধ্যরাতে নাবালিকাকে অপহরণ তৃণমূল নেতার ছেলের, লজ্জায় আত্মঘাতী হওয়ার চেষ্টা

    Birbhum: মধ্যরাতে নাবালিকাকে অপহরণ তৃণমূল নেতার ছেলের, লজ্জায় আত্মঘাতী হওয়ার চেষ্টা

    মাধ্যম নিউজ ডেস্ক: আদিবাসী নাবালিকাকে বাড়ির জানালা ভেঙে মধ্যরাতে তুলে নিয়ে গেল তৃণমূলের এক নেতার ছেলে। ঘটনার লজ্জায় বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা আদিবাসী নাবালিকার। বর্তমানে বোলপুর (Birbhum) সুপার স্পেশালিটি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকা। এই ঘটনায় শাসক দলের নেতা কাঠগড়ায়। এই নিয়ে জেলায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

    ঘটনা কোথায় ঘটল (Birbhum)?

    নিজের বাড়িতে ঘুমাচ্ছিল আদিবাসী নাবালিকা। রাতের অন্ধকারে জানলা ভেঙে তাকে অপহরণ করে নিয়ে যায় স্থানীয় তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের মেম্বারের ছেলে। ঘটনাটি ঘটেছে বীরভূমের পাড়ুই থানা এলাকার দামোদরপুর গ্রামে। জানা গিয়েছে, ওই আদিবাসী নাবালিকার বয়স ১৭। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সে। গত মঙ্গলবার রাতে বাড়িতেই দুই বোনের সাথে ঘুমাচ্ছিল নাবালিকা। সেই সময় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বার নবকুমার নাথ-এর ছেলে ছোট্টু নাথ বাড়ির জানালা ভেঙে জোর করে তুলে নিয়ে চলে যায় বলে অভিযোগ।

    আত্মঘাতী হওয়ার চেষ্টা

    নাবালিকা অপহরণের বিষয়টি জানাজানি হতেই এলাকায় তীব্র শোরগোল পড়ে যায়। পরে অবশ্য তৃণমূল নেতার ছেলের কাছ থেকে বাড়িতে ফিরিয়ে আনা হয় মেয়েটিকে। বাড়িতে ফিরিয়ে আনার পরই বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে ওই আদিবাসী নাবালিকা। এই মুহূর্তে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন মেয়েটি।

    নাবালিকার পরিবারের বক্তব্য

    নাবালিকা বাবা-মার দাবি, “তৃণমূল নেতার ছেলের সঙ্গে আগে তাঁদের মেয়ের সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি মেয়ে, সেই সম্পর্ককে অস্বীকার করে বেরনোর চেষ্টা করে। আর তার ফলেই বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করত তৃণমূল নেতার ছেলে। একপ্রকার চাপে নাবালিকার টিউশন থেকে স্কুল, সবটাই কার্যত বন্ধ হতে বসেছিল। এরপরেই এই ঘটনাটি ঘটায় অভিযুক্ত ছেলেটি।” পরিবার আরও জানায়, “তাঁদের আর্থিক অবস্থা খারাপ, তাঁরা কোনও রকম আইনি সমস্যায় জড়াতে চাইছেন না। তাঁরা শুধু চাইছেন মেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক।” হাসপাতাল সূত্রে খবর, নাবালিকার শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Birbhum: প্রকাশ্যে ছাত্রীকে এলোপাথাড়ি কোপ, বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন একজন, রোমহর্ষক ঘটনা বীরভূমে

    Birbhum: প্রকাশ্যে ছাত্রীকে এলোপাথাড়ি কোপ, বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন একজন, রোমহর্ষক ঘটনা বীরভূমে

    মাধ্যম নিউজ ডেস্ক: জনবহুল এলাকায় মিষ্টির দোকানে বসেছিলেন এক কলেজ ছাত্রী। আচমকা তিনজন এসে প্রকাশ্য দিবালোকে ওই কলেজ ছাত্রীকে কাটারি দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠল। ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর জখম কলেজ ছাত্রীকে ভর্তি করা হয়েছে সিউড়ি সদর হাসপাতালে। হামলাকারী কলেজ ছাত্রীর পূর্ব পরিচিত। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) সাঁইথিয়ার তালতলায়। অভিযুক্ত যুবকের নাম আজিজুল সেখ। তাকে গ্রেফতার করেছে সাঁইথিয়া থানার পুলিশ।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Birbhum)

    বীরভূমের (Birbhum) ময়ূরেশ্বর থানার ওলকুণ্ডা গ্রামের বাসিন্দা তৃতীয় বর্ষের ওই ছাত্রী তাঁর বাবাকে সঙ্গে নিয়ে বুধবার নিজের কলেজ সাঁইথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয়ে মার্কশিট তুলতে গিয়েছিলেন। কলেজে গিয়ে ছাত্রীটি জানতে পারে তার মার্কশিট অন্য কেউ তুলে নিয়েছে। খোঁজ খবর করে জানা যায়, ছাত্রীরই পূর্ব পরিচিত আজিজুল সেখ জালিয়াতি করে তার মার্কশিট তুলে নেয়। ছাত্রীর বন্ধু বান্ধবরা মিলে অভিযুক্ত যুবককে ধরে তার কাছ থেকে মার্কশিটটি উদ্ধার করে। ওই যুবককে বকাঝকাও করা হয়। এরপরে মেয়েটি যখন বাবার সঙ্গে কলেজ থেকে বেরিয়ে সাঁইথিয়ার তালতলায় এসে বাস ধরার জন্য যায়। বাস দেরিতে আসছে দেখে একটি  মিষ্টির দোকানে তারা ঢোকেন। অভিযুক্ত আজিজুল সেখ তার দুই বন্ধুকে নিয়ে সেখানে কাটারি নিয়ে আচমকা হামলা চালায় ছাত্রীর উপর। ছাত্রীর হাত ও পায়ে আঘাত লাগে। মেয়েটিকে বাঁচাতে গিয়ে জখম হন মিষ্টির দোকানের মালিকও। সেই এলাকার মানুষজন ছুটে এসে অভিযুক্ত যুবকদের ধরে ফেলে ও পুলিশের হাতে তুলে দেয়। রক্তাক্ত অবস্থায় ছাত্রীটিকে সিউড়ি সদর হাসপাতালে ও আহত দোকানদারকে সাঁইথিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। সাঁইথিয়া থানার পুলিশ অভিযুক্ত যুবকটিকে গ্রেফতার করেছে। অভিযুক্ত যুবকের বাড়ি ময়ূরেশ্বরের ছোটতুড়ি গ্রামে। আক্রান্ত ছাত্রীর বাবা বলেন, দীর্ঘদিন ধরে ছেলেটি আমার মেয়েকে উত্ত্যক্ত করছিল। কলেজেও এদিন ঝামেলা হয়েছিল। তারপরই এভাবে হামলা চালাবে তা আমরা ভাবতেই পারছি না। কয়েক বছর আগে প্রকাশ্য রাস্তায় সুতপা চৌধুরী নামে এক কলেজ পড়ুয়াকে সুশান্ত চৌধুরী কুপিয়ে খুন করেছিল। এদিনের হামলার ঘটনা সেই ঘটনাকেই স্মরণ করিয়ে দিল।

    প্রত্যক্ষদর্শীদের কী বক্তব্য?

    প্রত্যক্ষদর্শীরা বলেন, ওরা খুব চুপচাপ ঘটনাস্থলে এসেছিল। ওদের সঙ্গে ধারাল অস্ত্র ছিল তা কেউ দেখতে পায়নি। আচমকা তারা হামলা চালায়। তবে, মিষ্টি ব্যবসায়ী ঝাঁপিয়ে পড়ে উদ্ধার না করলে বড় বিপদ হতে পারত।

     

     দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Birbhum: ‘কেষ্ট’র জেলযাত্রা দেখেও শিক্ষা হয়নি! তাঁরই কায়দায় বিরোধীদের হুঁশিয়ারি কাজল শেখের

    Birbhum: ‘কেষ্ট’র জেলযাত্রা দেখেও শিক্ষা হয়নি! তাঁরই কায়দায় বিরোধীদের হুঁশিয়ারি কাজল শেখের

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘চড়াম-চড়াম’, ‘নকুল দানা’ সহ আরও কত কী! তৃণমূলের বীরভূম (Birbhum) জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের দৌলতে বঙ্গ রাজনীতিতে এই সব শব্দের আমদানি হয়েছিল। গরুপাচার কাণ্ডে অনুব্রত এখন তিহার জেলে রয়েছেন। তাতেও যে অনুব্রতহীন বীরভূমে শাসক নেতাদের তেজ একটুকুও কমছে না, তা প্রমাণ করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এখন তিনিও সেই অনুব্রতের ঢঙে হুঁশিয়ারি দেওয়া শুরু করেছেন।

    ঠিক কী বলেছেন কাজল শেখ? (Birbhum)

    বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ধীরে ধীরে তপ্ত হতে শুরু করেছে বাংলার মাটিও। এরই মধ্যে অনুব্রত মণ্ডলের সুরেই বীরভূমে (Birbhum) দাঁড়িয়ে হুমকির সুর শোনা গেল কাজল শেখের গলায়। তিনি বললেন, ‘খেলা হবে অপেক্ষা করুন।’ এদিন কাজল বললেন, ভোটের আগে বহিরাগতরা বীরভূমে এলে তাদের কোথায় পাঠাতে হবে, সেটা আমি ঠিক সময়ে দলীয় কর্মীদের জানিয়ে দেব।’ বীরভূমের রামপুরহাটে দলের শ্রমিক সংগঠনের একটি সভা ছিল। সেখানেই রণংদেহি মেজাজে বক্তব্য রাখতে দেখা যায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে। এদিনের সভায় বক্তব্য রাখার সময় দলের কর্মীদের উদ্দেশে কাজল বলেন, ‘ভোটের সময় অন্য রাজ্য থেকে প্রতিবারই আসে। ওরা আসবে। আমাদের আজকের প্রজন্মের তরুণ ভাইদের টাকার লোভ দেখিয়ে ভুল পথে চালিত করার চেষ্টা করবে। আমাদের মধ্যে ভেদাভেদ তৈরির চেষ্টা করবে। তাই আমি আমার ভাইয়ের বলব তোমরা একজোট হও, সব সময় চোখ খোলা রেখো, ঘুমিয়ে থেকো না। তাদের সকলকেই নির্দিষ্ট জায়গায় যেতে হবে। তবে কোথায় পাঠাতে হবে সেটা এখন বলব না। সময় এলে ঠিক বলে দেব।’ কেষ্টর ঢঙে তাঁর এই হুঁশিয়ারি নিয়ে এখন জেলাজুড়ে জোর চর্চা শুরু হয়েছে।

    প্রসঙ্গত, জেলায় অনুব্রত বিরুদ্ধ গোষ্ঠী হিসেবে পরিচিত কাজল। তিহারে যাওয়ার পর থেকে দলের সংগঠনের রাশ কাজলের হাতে চলে আসে। দিন দিন কোণঠাসা হয়ে প়ড়ছে কেষ্ট অনুগামীরা। দলীয় কার্যালয় থেকে মুছে ফেলা হচ্ছে কেষ্টর নাম।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Birbhum: সালিশী সভায় টাকা দিয়ে ধর্ষণের রফা! লজ্জায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা আদিবাসী নাবালিকার

    Birbhum: সালিশী সভায় টাকা দিয়ে ধর্ষণের রফা! লজ্জায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা আদিবাসী নাবালিকার

    মাধ্যম নিউজ ডেস্ক: ধর্ষণের অপমান সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল এক আদিবাসী নাবালিকা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) পাড়ুই থানার গোপালনগর গ্রামের পশ্চিমপাড়া এলাকায়। আপাতত হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে। এই ঘটনা সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Birbhum)

    গত ২৫ অক্টোবর বীরভূমের (Birbhum) পাড়ুই থানার গোপালনগর গ্রামে রাতের বেলায় কবাডি খেলার অনুষ্ঠান চলছিল। সেখানে সকলেই খেলা দেখতে গিয়েছিলেন। নির্যাতিতার বাড়ির লোকজনও কেউ ছিলেন না। অভিযোগ, বাড়ি ফাঁকার সুযোগে পাশের গ্রামের রাজেন মুর্মু নামে এক যুবক বাড়িতে ঢুকে এই নাবালিকাকে ধর্ষণ করে। ঘটনার পরেই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। পরিবারের দাবি, স্থানীয় পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের নেতৃত্বে ঘটনার পরে বসানো হয় সালিশি সভা। সেখানে ৫০ হাজার টাকায় গোটা ঘটনার রফাও করা হয়। এরকম একটি প্রস্তাব শুনে লজ্জায় মানসিকভাবে ভেঙে পড়ে ওই নির্যাতিতা। সালিশি সভার পর সেই আদিবাসী নাবালিকা লজ্জায় শুক্রবার দুপুরবেলায় বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। পরিবারের লোকজন ও গ্রামবাসীরা নাবালিকাকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। পরিবার সূত্রে খবর, এখনও পর্যন্ত এই ঘটনায় থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। এই ঘটনায় অভিযুক্ত রাজেন মুর্মুও গা ঢাকা দিয়েছে। শনিবার সকালে বিষয়টি জানাজানি হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকাজুড়ে। স্থানীয় কসবা পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

    স্থানীয় বাসিন্দাদের কী বক্তব্য?

    স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, নির্যাতিতার বাড়িতে ঢুকে যে ঘটনা ঘটানো হয়েছে তা মেনে নেওয়া যায় না। সালিশি সভা বসিয়ে টাকা দিয়ে যে বা যারা রফা করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ, এই ধরনের ঘটনা ক্ষমার অযোগ্য। অবিলম্বে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Tarapith: আজ শুক্লা চতুর্দশী, তারাপীঠে তারা মায়ের আবির্ভাব তিথি, জেনে নিন মাহাত্ম্য কথা

    Tarapith: আজ শুক্লা চতুর্দশী, তারাপীঠে তারা মায়ের আবির্ভাব তিথি, জেনে নিন মাহাত্ম্য কথা

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ শুক্লা চতুর্দশী কথিত আছে, শুক্লা চতুর্দশী তিথিতেই মা তারার আবির্ভাব হয়েছিল। এই আবির্ভাব দিবসে, মা তারাকে পুজো দেওয়ার ব্যাপক ভিড় তারাপীঠে (Tarapith)। সেই সঙ্গে তারা মায়ের ভক্তদের মধ্যে এই নিয়ে তীব্র উচ্ছ্বাস। এই দিনে মায়ের মন্দিরে পুজো দিলে মনোবাঞ্ছা পূরণ হয় বলে লোকবিশ্বাস রয়েছে।

    শুক্লা চতুর্দশীর মাহাত্ম্য কথা (Tarapith)

    পুরাণে কথিত আছে, জয় দত্ত নামে এক বণিক দ্বারকা নদীর উপর দিয়ে নৌকায় চড়ে বাণিজ্য করতে যাচ্ছিলেন। সেই সময় তিনি তারাপীঠে নোঙর করেছিলেন। কিন্তু সেখানে সাপের কামড়ে তাঁর পুত্রের মৃত্যু হয়। বণিকের ভৃত্যরা রান্না করার জন্য একটি কাটা শোল মাছ পাশের পুকুরে ধুতে নিয়ে যায়। পুকুরের জলের সংস্পর্শে আসতেই, কাটা শোল মাছটি হঠাৎ জীবিত হয়ে পুকুরের গভীরে চলে যায়। ভৃত্যরা এই অলৌকিক ঘটনার কথা বণিককে জানায় এবং বণিক সর্পদংশনে মৃত তাঁর পুত্রকে সেই পুকুরের জলে স্নান করাতে শুরু করেন। তখন মৃত পুত্র আচমকা জয় তারা, জয় তারা উচ্চারণ করতে করতে বেঁচে উঠেন। বণিক বুঝতে পারেন, এই পুকুরে কোনও ঐশ্বরিক শক্তি আছে। বর্তমানে এই পুকুরটি ‘জীবিত কুণ্ড’ নামে খ্যাত। সেই রাতেই বণিক স্বপ্নে দেখা পান মা তারার। দিনটি ছিল শুক্লা চতুর্দশী। স্বপ্নে মাকে পেয়ে, এই দিনটিতেই তারাপীঠে (Tarapith) মা তারার পুজো শুরু করেন বণিক জয় দত্ত।

    বিরাম মঞ্চে অধিষ্ঠিত তারা মা

    শুক্লা চতুর্দশীর এই দিনটিকে তাই প্রাচীনকাল থেকেই মা তারার আবির্ভাব দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। বছরের এই একটি দিনে মা তারাকে গর্ভগৃহ (Tarapith) থেকে বের করে নিয়ে এসে, মন্দিরের সামনে থাকা বিরাম মঞ্চে অধিষ্ঠিত করা হয়। ফলে দিনভর সেখানেই মা তারাকে পুজো দিতে পারেন পুণ্যার্থীরা। সন্ধ্যায় আরতির পর, ফের মা তারাকে মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে আজকের দিনে মা তারাকে দুপুরে কোনও ভোগ নিবেদন করা হয় না। তাই এই দিনটিতে মা তারার সেবাইতরাও উপবাস পালন করে থাকেন। সন্ধ্যায় ভোগ নিবেদনের পর উপবাস ভঙ্গ করেন মা তারা এবং ভক্তরাও তারপরে প্রসাদ গ্রহণ করেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Birbhum: তৃণমূল প্রধানের সই নকল করে কীভাবে চলছে পঞ্চায়েত অফিস! জানেন কি?

    Birbhum: তৃণমূল প্রধানের সই নকল করে কীভাবে চলছে পঞ্চায়েত অফিস! জানেন কি?

    মাধ্যম নিউজ ডেস্ক: বীরভূমে (Birbhum) তৃণমূল পরিচালিত পঞ্চায়েত অফিসে প্রধান অফিসে আসেন না। প্রধান রূপে কাজ করেন তাঁর ভাশুর। ভাশুরও আবার দাপুটে তৃণমূল নেতা। প্রধানের সই নকল করেই তিনি সরকারি কাজ করে চলেছেন। অফিসে বসে নানান দুর্নীতির কাজ করছেন বলে, তাঁর ভিডিও ভাইরাল হয়েছে সামজিক মাধ্যমে। ফলে প্রকাশ্যে আসে তৃণমূলের দুর্নীতির কথা। কিন্তু পঞ্চায়েত প্রধানের চেয়ারে বসে কীভাবে কাজ করছে তৃণমূল পঞ্চায়েত প্রধান স্বামীর দাদা? এই প্রশ্ন এখন জেলায় আলোচনার ভরকেন্দ্র। স্থানীয়রা সরাসরি মুখ খুলতে নারাজ হলেও, জানা যায়, এই ঘটনা একদিনের না। এরপর এই নিয়ে সামজিক মাধ্যমে লিখে একটি ভিডিও পোষ্ট করে বিজেপি। এরপর, এই বিষয় নিয়ে বিজেপি আর তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়।

    ঘটনা কোথায় ঘটল (Birbhum)?

    ঘটনাটি ঘটেছে বীরভূম (Birbhum) জেলার রাজনগর ব্লকের গাংমুড়ি জয়পুর অঞ্চলের পঞ্চায়েত কার্যালয়ে। এই অঞ্চলের প্রধান হলেন একজন মহিলা, নাম তাপসী মন্ডল সাহা। তিনি বর্তমানে কলকাতায় থাকেন। শপথ গ্রহণের পর মাত্র কয়েকদিন পঞ্চায়েত প্রধান অফিসে আসেন। তারপর থেকে বেপাত্তা। এরপর তাঁর ভাশুর দীলিপ সাহা প্রধানের চেয়ারে বসেন এবং অফিসে প্রধানের সই নকল করে কাজ শুরু করেন। এই খবর জানাজানি হতেই চরম স্বস্তিতে তৃণমূল। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি প্রধান কোথায় জানতে চাইলে, ভাশুর বলেন, “কৈফিয়ত কাউকে দেবো না, এটা ফাজলামি করার জায়গা নয়। অফিস থেকে বেরিয়ে যান।”

    বিজেপির বক্তব্য

    দুবরাজপুরের (Birbhum) বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা এই প্রসঙ্গে বলেন, “পঞ্চায়েত দপ্তরের উচিত সাধারণ মানুষের স্বার্থে কাজ করা। নিয়মবহির্ভূত বেআইনী কাজ করে নিজের স্বার্থকে পরিপূর্ণ করলে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা উচিত। তৃণমূল সরকারের রক্তে মিশে রয়েছে দুর্নীতি। চোরেরা যে কোনও জায়গায় বসেই চুরি করতে পারেন। অবিলম্বের ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।” 

    তৃণমূলের বক্তব্য

    অপরদিকে এই অভিযোগকে খণ্ডন করে তৃণমূলের জেলা (Birbhum) মুখপাত্র মলয় মুখার্জি বলেন, “ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তারা গ্রামের লোক না। ওরা বিজেপির কর্মী। বিজেপি এলাকায়, উন্নয়নের জন্য কোনও কাজ করতে পারে না। আর তাই তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা প্রচার করছে। মানুষ আগামীদিনে যোগ্য জবাব দেবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Tarapith: সাধক শিরোমণি বামাক্ষ্যাপার তপস্যাভূমি মহাতীর্থ তারাপীঠ ঘুরে আসতে পারেন সহজেই

    Tarapith: সাধক শিরোমণি বামাক্ষ্যাপার তপস্যাভূমি মহাতীর্থ তারাপীঠ ঘুরে আসতে পারেন সহজেই

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের অন্যতম জনপ্রিয় হিন্দু তীর্থক্ষেত্র বীরভূম জেলার তারাপীঠ (Tarapith)। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তারাপীঠ এক অন্যতম শক্তিপীঠ বলেই পরিচিত। সাধক শিরোমণি বামাক্ষ্যাপার তপস্যাভূমি এই মহাতীর্থ। মূলত ভক্তজনেরা এখানে আসেন তারা মায়ের কাছে পুজো দিয়ে মনোবাঞ্ছা পূর্ণ করার অভিপ্রায়ে। তারাপীঠের তারা মায়ের মন্দিরটি প্রায় ২০৪ বছর আগে নির্মাণ করেন জগন্নাথ রায়। মন্দিরে রয়েছেন বিবিধ অলংকারে ভূষিতা তারা মা। এছাড়াও আছে কষ্টি পাথরের মাতৃমূর্তি। মহাকাল মহাদেবকে স্তন্যদুগ্ধ পান করাচ্ছেন দেবী। তবে এই মূর্তির দর্শন সর্বদা মেলে না।

    সেই বিখ্যাত শ্মশানঘাট

    দেখে নিন তারাপীঠের (Tarapith) সেই বিখ্যাত শ্মশান ঘাটটি, যেখানে বসে সাধক শ্রেষ্ঠ বামাক্ষ্যাপা সাধনা করেছিলেন। তিনি ছাড়াও বহু সিদ্ধ পুরুষ এই শ্মশানে সাধনা করেছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বশিষ্ঠদেব, রাজা রামকৃষ্ণ প্রমুখ। এখানে রয়েছে বামাখ্যাপার মন্দির। প্রতি বছর শ্রাবণ মাসের ২ তারিখ বামাখ্যাপার তিরোধান দিবসে এখানে পুজো এবং উৎসব হয়। এছাড়াও দেখে নিন বামাখ্যাপার জন্মস্থান আটলা গ্রাম।

    ঘুরে নিতে পারেন নলহাটি, বক্রেশ্বর

    ইচ্ছে হলে আর হাতে সময় থাকলে ঘুরে নিতে পারেন রামপুরহাট থেকে প্রায়  ১২-১৩ কিমি দূরে ৫১ সতীপীঠের অন্যতম নলহাটি থেকেও। বাস যাচ্ছে সরাসরি এই পথে। রামপুরহাট থেকে নলহাটি যেতে বাসে সময় লাগে প্রায় ২৫-৩০ মিনিট। কথিত, এখানে সতীর কন্ঠ পতিত হয়েছিল। এখানে দেবী ললাটেশ্বরী নামে পূজিতা। ললাটেশ্বরী মন্দিরটি আকারে ছোট। সিঁদুর মাখানো পাথরের খন্ডের ওপর রূপোর চোখ, নাক, অধর বসিয়ে তৈরি করা হয়েছে দেবীর মুখাবয়ব। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই মন্দির এক পরম পবিত্র স্থান। এছাড়াও তারাপীঠ (Tarapith) থেকে ঘুরে নেওয়া যায় বীরভূম জেলারই আর এক পবিত্র স্থান, বিখ্যাত শৈব তীর্থ “বক্রেশ্বর” থেকেও।

    কীভাবে যাবেন, কোথায় থাকবেন

    যাতায়াত–কলকাতা থেকে ট্রেনে এলে নামতে হবে রামপুরহাট ষ্টেশনে। যাচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, কলকাতা-জলপাইগুড়ি এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, হাওড়া-মালদা টাউন এক্সপ্রেস, হাওড়া-রামপুরহাট এক্সপ্রেস, কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস, শিয়ালদা-রামপুরহাট এক্সপ্রেস প্রভৃতি ট্রেন। রামপুরহাট থেকে তারাপীঠের দূরত্ব প্রায় ৮ -৯ কিমি। যেতে হবে অটো অথবা ট্রেকারে। আর কলকাতার ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে সরাসরি বাস যাচ্ছে তারাপীঠ (Tarapith)। থাকা খাওয়া –তারাপীঠে থাকা খাওয়ার জন্য আছে বহু হোটেল, লজ প্রভৃতি। দাম ও মান অনুযায়ী এগুলোর মধ্যে থেকে পছন্দমত একটি বেছে নেওয়া যেতেই পারে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Birbhum: বিদেশের দুর্গাপুজোয় এবারও পদ্মফুলের জোগান দিচ্ছে বীরভূম

    Birbhum: বিদেশের দুর্গাপুজোয় এবারও পদ্মফুলের জোগান দিচ্ছে বীরভূম

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্গাপুজোয় বঙ্গ থেকে পদ্ম পাড়ি দিচ্ছে বিদেশে। বীরভূমের (Birbhum) আহমদপুরের বিভিন্ন প্রত্যন্ত গ্রামগুলি থেকে পদ্ম ফুল যাচ্ছে বিদেশে। তবে, তাদের চাষ করা পদ্ম বিদেশে যাচ্ছে, এতে যেমন গর্বিত পদ্মচাষিরা। অন্যদিকে, অতিবৃষ্টি ও অনাবৃষ্টিতে পদ্মচাষে ক্ষতিও হয়েছে এবছর। মিলছে না ন্যায্য মজুরি, আক্ষেপ পদ্মচাষি থেকে মহাজন সকলের।

    বীরভূম (Birbhum)  থেকে কোন কোন দেশে পাড়ি দিচ্ছে পদ্ম?

    গ্রাম বাংলার আনাচে কানাচে পুকুর, ছোট জলাশয় সর্বত্রই পদ্ম চাষ হয়ে থাকে। বীরভূমও (Birbhum) পদ্ম চাষের অনুকূল। আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর এই দুর্গাপুজোর উপকরণগুলির মধ্যে অন্যতম পদ্ম ফুল। বীরভূমের আহমদপুরের প্রত্যন্ত গ্রামগুলি থেকে এবার পদ্ম পাড়ি দিচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত সহ বিদেশেও। এখান থেকে কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বই প্রভৃতি জায়গায় পদ্ম যাচ্ছে। এমনকী, কালীপুজো, লক্ষ্মীপুজোতেও মেট্রো শহরগুলি পদ্ম ফুল যায় বীরভূমের আহমদপুর থেকে।

    বিদেশে একটি পদ্মের কত দাম?

    তবে, এবার দুর্গাপুজোয় এখান থেকে পদ্ম যাচ্ছে আমেরিকা, জার্মানি, থাইল্যান্ড, জাপান, নেপাল, ভূটান প্রভৃতি দেশে। পদ্ম বিদেশে যাচ্ছে, এতে স্বাভাবিক ভাবেই আপ্লুত পদ্ম চাষিরা। পাশাপাশি তাদের আক্ষেপ, এবছর অনাবৃষ্টি ও অতিবৃষ্টিতে ক্ষতি হয়েছে পদ্ম চাষে। তাই পদ্ম বিদেশে গেলেও সেই অনুযায়ী দাম মিলছে না। অনেক ক্ষেত্রে লাভবান হচ্ছেন মজুতদারেরা। আর মুনাফা পাচ্ছেন না পদ্ম চাষিরা। এক একটি পদ্ম ফুল মাত্র আড়াই থেকে ৩ টাকায় পদ্ম চাষিদের কাছ থেকে কেনেন মহাজনেরা। সেই পদ্ম তারা দোকানে দেন ৫ থেকে ৬ টাকায়। দোকান থেকে এই বাংলায় এক একটি পদ্ম ফুল বিক্রি হয় ৭ থেকে ১০ টাকায়। বাংলার বাইরে মেট্রো শহরগুলিতে এক একটি পদ্মের দাম হয় ১৩ থেকে ১৫ টাকা, কোথাও ২০ টাকা। আর বিদেশে পাড়ি দিলেই সেই পদ্ম ২ থেকে ৫ ডলারে বিক্রি হয়। যা ভারতীয় মুদ্রায় ১৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত।

    পদ্মচাষিদের কী বক্তব্য?

    পদ্মচাষি ও মহাজনেরা বলেন, বীরভূমের (Birbhum) আহমদপুর থেকে প্রতি বছরই দূরে দূরে পদ্ম ফুল পাঠানো হয়। লক্ষ্মীপুজো, কালীপুজোয় পদ্ম যায়। সবচেয়ে বেশি দুর্গাপুজোয় পদ্ম পাড়ি দেয়। ভারতের বিভিন্ন রাজ্যে পদ্ম যাচ্ছে। আর আমেরিকা, জার্মানি, থাইল্যান্ড, জাপান, নেপাল ভূটানে পদ্ম যাচ্ছে। তবে, বাংলা থেকে বিদেশে পদ্ম পাড়ি দিলেও আমাদের মতো ফুল চাষিরা থাকেন সেই তিমিরেই।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sikkim Disaster: সিকিম বিপর্যয়ে বীরভূমের একই পরিবারের নিখোঁজ ৮, হোটেলে আটকে বহু পর্যটক

    Sikkim Disaster: সিকিম বিপর্যয়ে বীরভূমের একই পরিবারের নিখোঁজ ৮, হোটেলে আটকে বহু পর্যটক

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরে সিকিমের মেঘভাঙা বৃষ্টির কারণে হড়পা বানে প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়লেন পর্যটকরা। বীরভূম থেকে সিকিমে (Sikkim Disaster) বেড়াতে গিয়ে একই পারিবারের দুই শিশু, মহিলা সহ ৮ জন নিখোঁজ বলে জানা গেছে। অপর দিকে বেড়াতে যাওয়া পর্যটকরা বিপর্যয়কে অতিক্রম করে কীভাবে বাড়ি ফিরবেন, তা নিয়েও চরম আতঙ্কের ছায়া দেখা গেছে কলকাতা-হাওড়ার বেশ কয়েকটি পরিবারের মধ্যে। দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পরিজনরা। পাশাপাশি বেড়াতে গিয়ে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে বাগডোগরা ট্যাক্সিওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশেন বিশেষ পরিষেবা চালু করেছে।

    বীরভূমের নিখোঁজ ৮ জন (Sikkim Disaster)

    সিকিমে (Sikkim Disaster) গিয়ে বীরভূমের একই পারিবারে নিখোঁজ ৮ জন। ইলামবাজারের ভগবতী বাজার এলাকার বাসিন্দা প্রাক্তন শিক্ষক মহম্মদ মহফুজ রহমান, তাঁর ছেলে, ছেলের বউ ও নাতি-সহ একই পরিবারের ৮ জন সিকিম বেড়াতে গিয়েছিলেন। ১ অক্টোবর বোলপুর থেকে তাঁরা সিকিমের উদ্দেশে রওনা দেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ সিকিমের লাচেন এলাকায় একটি হোটেলে উঠেছিলেন তাঁরা। সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকে, অর্থাৎ ৩ অক্টোবর থেকে ওই ৮ জনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারের সদস্যদের। নিখোঁজদের নাম হল, সোহান রাজভি (৬), রেহা তানভি (১০), রায়না জাহান (৪), রায়সা জাহান (১৩), এসথাউদ্দিন শেখ (৪২), নাজিয়া খাতুন (৩৭), মুজাফফর আহমেদ (৪০), রেবিকা মণ্ডল (৩৪)। পরিবারের তরফে সংশ্লিষ্ট ইলামবাজার থানায় জানানো হয়। তবে একই পরিবারের ৮ জন নিখোঁজ থাকায় রীতিমতো ঘুম উড়েছে পরিবারের বাকি সদস্যদের। প্রশাসন যাতে সিকিমে থাকা পরিজনকে খুঁজে বের করে, সেই জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।

    হোটেলবন্দি হাওড়া-কলকাতার পর্যটকরা

    রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ থেকে সিকিমে (Sikkim Disaster) প্রায় তিন হাজারের বেশি পর্যটক আটকে পড়েছেন। পুজোর আগে অনেক মানুষ সিকিমে ঘুরতে গিয়েছিলেন। তবে সিকিমের পাহাড় থেকে সমতলে অনেকে নামতে পারলেও, বেশিরভাগ মানুষ এখনও আটকে রয়েছেন বিপর্যয়ে। গত ২ অক্টোবর কসবার বাসিন্দা পেশায় ডাক্তার, ভাবনী প্রসাদ নিজের পরিবারকে নিয়ে সিকিমে বেড়াতে গেলে বিপর্যয়ের কারণে হোটেলে আটকে পড়েছেন। ভবানীপ্রসাদবাবু ফোনে সংবাদ মাধ্যমকে বলেন, “নানারকম খবর শুনছি এবং সেই সঙ্গে আতঙ্কে ভুগছি। পরিবারের সকলে আতঙ্কিত হয়ে রয়েছেন। বাড়িতে পরিজনরা উদ্বিগ্ন হয়ে আছেন। আপাতত সকল প্রোগ্রাম বাতিল করে বাড়ি ফেরার চেষ্টায় রয়েছি।” সিকিমে ঘুরতে যাওয়ায় নিজের পরিজনদের খবর না পেয়ে দুশ্চিন্তায় পড়েছেন ঢাকুরিয়ার বাসিন্দা শুভঙ্কর সেনগুপ্ত। একই ভাবে হাওড়ার কৌশিক হাজরাও সিকিমে ঘুরতে গিয়ে হোটেলে আটকে পড়েছেন বলে জানা গেছে। পরিবার তাঁদের ফেরা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

    বিশেষ পরিষেবা

    হড়পা বানে সিকিমের (Sikkim Disaster) সঙ্গে উত্তরেবঙ্গের যোগাযোগ ব্যবস্থার বিশেষ অবনতি ঘটেছে। ঘুরপথে পাহাড় থেকে শিলিগুড়িতে নামতে হচ্ছে। অতিরিক্ত ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগছে। গাড়িতে বাড়তি ভাড়া দিতে হচ্ছে পর্যটকদের। এই অবস্থায় মানুষকে বিপর্যয় স্থল থেকে উদ্ধার করতে বাগডোগরা ট্যাক্সিওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশেন বিশেষ পরিষেবার কথা ঘোষণা করেছে। সংগঠনের সচিব মিলন সরকার বলেন, “পর্যটকদের বিনামূল্যে নিরাপদে পৌঁছে দিতে পারলে আনন্দিত হব। আমরা সব সময় প্রস্তুত রয়েছি পরিষেবা প্রদান করার জন্য।”

    বিপদগ্রস্ত পর্যটকরা 9734144375 বা 9832388425 নম্বরে যোগাযোগ করে যে কোনও সাহায্য চাইতে পারবেন। ৬ অক্টোবর, শুক্রবার থেকে ৮ অক্টোবর পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে বলে জানা গেছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suri Hospital: নিরাপত্তারক্ষীদের দিয়ে অপারেশন থিয়েটার চালাবেন সুপার! তুমুল উত্তেজনা সিউড়িতে

    Suri Hospital: নিরাপত্তারক্ষীদের দিয়ে অপারেশন থিয়েটার চালাবেন সুপার! তুমুল উত্তেজনা সিউড়িতে

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় কাজ চালাতে সিভিক পুলিশ, সিভিক টিচার, সিভিক ডাক্তারের তত্ত্ব দিয়েছিলেন। আর এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল শাসক-বিরোধী দলের বাক্‌যুদ্ধে। এবার নিরাপত্তারক্ষীদের দিয়ে হাসপাতালের অপারেশন থিয়েটার চালাতে চাইছেন সুপার! এই অভিযোগে ব্যাপক শোরগোল পড়েছে বীড়ভূম জেলার সিউড়ি হাসপাতালে (Suri Hospital)। একে স্বাস্থ্য ব্যবস্থার চূড়ান্ত বেহাল দশা বলে কটাক্ষ করলেন সাধারণ মানুষ। অন্যদিকে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা প্রতিবাদে নেমে সরব হয়েছেন।

    হাসপাতালের ওটিতে কেন নিরাপত্তারক্ষী (Suri Hospital)?

    সূত্রে জানা গেছে, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের (Suri Hospital) ওটি ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে। কিন্তু পর্যাপ্ত ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় কোথায়? আর তাই সুপার নির্দেশিকা জারি করেছেন, নিরাপত্তারক্ষীদের এবার থেকে ওটিতে অতরিক্ত দায়িত্ব দিয়ে বিশেষ টিম তৈরি করা হবে। কিন্তু পুঁথিগত বিদ্যা এবং বাস্তব অভিজ্ঞতা ছাড়া কীভাবে কাজ করবেন নিরাপত্তারক্ষীরা! আর এই নিয়ে উঠেছে বিস্তর প্রশ্ন। এই ঘটনায় সোমবার ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে।

    নিরাপত্তারক্ষীদের বক্তব্য

    হাসপাতালের (Suri Hospital) নিরাপত্তারক্ষী কার্ত্তিক দাস বলেন, “ওটিতে পাঁচজন লোক লাগবে বলে জানিয়েছেন সুপার। এমনকি সুপার পাঁচজনের নামও দেন। কিন্তু পরে জানা গেছে ওটিতে নিরাপত্তার জন্য নয়, ডাক্তারদের সহযোগিতার জন্য অতিরিক্ত লোক লাগবে। এই জন্য আমাদের আপত্তি। আমরা তো কোনও প্রশিক্ষণ নিইনি। তাছাড়া যন্ত্রপাতির কোনও ব্যবহারও জানি না। ফলে, যে কোনও মারাত্মক ভুল হতে পারে। তাছাড়া আমরা কেন এইসব বিষয়ের দায়িত্ব নেব!”

    হাসপাতাল সুপারের বক্তব্য

    হাসপাতালের (Suri Hospital) সুপার নীলাঞ্জন মণ্ডল বলেন, “২৪ ঘণ্টা ওটি চালাতে গেলে লোক লাগবে। সেই জন্য টিম তৈরি করা হচ্ছে। ওঁরা সবাই আমাদের পরিচিত। কেউ নিরাপত্তা রক্ষী আবার কেউ ওয়ার্ড বয়। সকলের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক। সাময়িক ভুল বোঝাবুঝি হয়েছে, তবে ঠিক হয়ে যাবে। শিখে নিলে সবাই পারবেন। তাছাড়া রোগীর পরিষেবার জন্যই এই নতুন পরিকল্পনা।”

    নিরাপত্তা কর্মীদের সুপার ভাইজারের বক্তব্য

    পাশপাশি হাসপাতালের (Suri Hospital) নিরাপত্তা কর্মীদের সুপারভাইজার তরুণ গড়াই বলেন, “সুপার এক সপ্তাহ ধরে বলছেন কয়েকজন নিরাপত্তারক্ষী লাগবে। তাঁকে বলেছি, ওরা ওটি চালাতে পারবে না। তিনি হুমকি দিচ্ছেন। আমি আমাদের সংস্থাকে জানিয়েছি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share