Tag: Bnagla News

Bnagla News

  • Paris Olympics 2024: ব্রিটেন ম্যাচে ভারতকে হারাতে ষড়যন্ত্র! আইওসি-তে অভিযোগ হকি ইন্ডিয়ার

    Paris Olympics 2024: ব্রিটেন ম্যাচে ভারতকে হারাতে ষড়যন্ত্র! আইওসি-তে অভিযোগ হকি ইন্ডিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) হকির মঞ্চে ভারতকে হারাতে ষড়যন্ত্রের অভিযোগ। দীর্ঘ ৪১ বছরের খরা কাটিয়ে টোকিওতে পদক জিতেছিল ভারতীয় পুরুষ হকি দল (Hockey India)। এবার প্রত্যাশা আরও বেশি। দুরন্ত ছন্দে রয়েছেন হরমনপ্রীতরা। পদকের আশা দেখাচ্ছে ভারতীয় দল। তবে আম্পায়ারিং চিন্তায় রাখছে ভারতকে। গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ম্যাচে বারবার ভুল আম্পায়ারিংয়ের শিকার হয়েছে মেন ইন ব্লু। এমনকী অভিযোগ, পেনাল্টি শুট আউটের সময় ভারতীয় দলের বিরুদ্ধে গ্রেট ব্রিটেনের গোলরক্ষক ভিডিও ট্যাব ব্যবহার করেন। 

    ভারতের অভিযোগ

    ভারত-গ্রেট ব্রিটেন কোয়ার্টার ফাইনাল ম্যাচে তিনটি ঘটনা নিয়ে অভিযোগ রয়েছে ভারতের। রবিবার কোয়ার্টার ফাইনালে (Paris Olympics 2024) মুখোমুখি হয়েছিল ভারত এবং গ্রেট ব্রিটেন। সেই ম্যাচ নিয়েই আন্তর্জাতিক হকি সংস্থার কাছে অভিযোগ জানানো হয়েছে। প্রথম অভিযোগ, ভিডিও আম্পায়ারের বিরুদ্ধে। অমিত রুইদাসকে লাল কার্ড দেখানো নিয়ে খুশি নয় ভারত। ভিডিও রিভিউ সিস্টেম নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। দ্বিতীয় অভিযোগ, গ্রেট ব্রিটেনের কোচের বিরুদ্ধে। গোলপোস্টের পিছন থেকে শুট আউটের সময় কথা বলছিলেন তিনি। গোলরক্ষককে পরামর্শ দিচ্ছিলেন। সেটা নিয়ে অভিযোগ জানিয়েছে ভারত। তৃতীয় অভিযোগ, ভিডিও ট্যাবের ব্যবহার নিয়ে। টাইব্রেকারের সময় ভিডিও ট্যাবে ভারতীয় দল সম্পর্কে তথ্য দেখছিলেন গ্রেট ব্রিটেনের গোলরক্ষক অলি পেন। সেটা নিয়েও অভিযোগ জানিয়েছে ভারত।

    লাল-কার্ড কেন

    গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারতের (Hockey India) বিরুদ্ধে যেভাবে সিদ্ধান্ত নিয়েছেন রেফারি, তাতেই উদ্বেগ প্রকাশ করেছে হকি ইন্ডিয়া। দ্বিতীয় কোয়ার্টারের চার মিনিটের মাথায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ভারতের সেরা ডিফেন্ডার অমিত রুইদাসকে। ফলে ৪১ মিনিট দশ জনে খেলতে বাধ্য হয় ভারত। টেলিভিশন রিপ্লেতে দেখা গিয়েছে, বল দখলের লড়াইয়ের সময় রুইদাসের স্টিক ব্রিটেনের খেলোয়াড়ের মাথায় লেগে যায় অসাবধানতাবশত। বেঞ্জামিন দক্ষিণ আফ্রিকার ফিল্ড আম্পায়ার সিন রাপাপোর্টকে বলেন ‘ইচ্ছাকৃত আঘাত’ করা হয়েছে। তিনি লাল কার্ড দেখানোর সুপারিশ করেন। 

    ফুটবল ম্যাচের ক্ষেত্রে লাল কার্ড দেখলে পরের ম্যাচে নির্বাসন স্বাভাবিক ঘটনা। কিন্তু হকিতে লাল কার্ড দেখলে সাধারণত আম্পায়ারের রিপোর্ট দেখা হয়। তার পর টেকনিক্যাল কমিটি সেই ঘটনা আবার খতিয়ে দেখে নিজেদের সিদ্ধান্তের কথা জানান। তবে লাল কার্ড দেখার জন্য ইতিমধ্যেই এক ম্যাচ নির্বাসিত করা হয়েছে ভারতের ডিফেন্ডার অমিত রুইদাসকে। রবিবার রাতে এই সিদ্ধান্ত জানিয়েছে আন্তর্জাতিক হকি সংস্থা। তার বিরুদ্ধে আবেদন করেছে ভারত। এখন দেখার, সেই আবেদন গৃহীত হয় কি না। 

    প্রশ্ন পেনাল্টি শুট-আউট নিয়েও

    গোলরক্ষক শ্রীজেশের অনবদ্য পারফরম্যান্স, হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারতীয় হকি প্লেয়ারদের অদম্য লড়াইয়ে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে পেনাল্টি শুট আউটে জয় এসেছে ঠিকই, কিন্তু ম্যাচের রং বদলে যেতে পারত আম্পায়ারদের পক্ষপাতমূলক সিদ্ধান্তে। শুট আউটের সময় গ্রেট ব্রিটেনের গোলকিপারকে পিছন থেকে নানা পরামর্শ দেওয়া হলেও আম্পায়াররা কোনও পদক্ষেপ করেননি, তার প্রতিবাদ জানিয়েছে ভারত। শুধু তাই নয়, গ্রেট ব্রিটেনের গোলকিপার শুট আউটের সময় ট্যাব ব্যবহার করেছেন। তারপরও কোনও পদক্ষেপ করা হয়নি। কেন? তা জানতে চাওয়া হয়েছে। যেভাবে আম্পায়াররা সিদ্ধান্ত নিয়েছেন তাতে তা প্লেয়ার, কোচ ও দর্শকদের আত্মবিশ্বাসে আঘাত দেওয়ার পক্ষে যথেষ্ট বলে মনে করছে হকি ইন্ডিয়া।

    সেমিফাইনালেও চিন্তা আম্পায়ারিং (Paris Olympics 2024) 

    গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে জিতে সেমিফাইনালে উঠেছে ভারতীয় দল। কিন্তু ভারতীয় দল আম্পায়ারিং নিয়ে বিশ্বাস হারিয়ে ফেলেছে বলে জানানো হয়েছে। খেলোয়াড়, কোচ এবং সমর্থকরা আম্পায়ারিং নিয়ে খুশি হতে পারছেন না বলেও জানানো হয়েছে। আন্তর্জাতিক হকি সংস্থাকে এই বিষয়ে তদন্ত করার আবেদন করেছে ভারতীয় হকি সংস্থা (Hockey India)। ভারতকে হারাতে দুর্নীতির আশ্রয় নিয়েছিল গ্রেট ব্রিটেন, এমনটাই অভিযোগ হকি ইন্ডিয়ার। জঘন্য আম্পায়ারিং নিয়ে চিন্তার কথা জানিয়েছে হকি ইন্ডিয়া। ভারতের পদক জয়ের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে এমন আম্পায়ারিং, অনুমান হকি-মহলে। ৬ অগাস্ট সেমিফাইনালে জার্মানির মুখোমুখি ভারত। আর এক ধাপ পার করতে পারলেই ভারতের হকি দল পদক নিশ্চিত করে ফেলবে। ভালো খেলেও যদি পদক হাতছাড়া হয়, তার চেয়ে হতাশার কিছু হতে পারে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dacoits: দিনে দুপুরে খড়্গপুরে সোনার দোকানে ডাকাতির চেষ্টা, গুলিবিদ্ধ দোকানের মালিক, আতঙ্ক

    Dacoits: দিনে দুপুরে খড়্গপুরে সোনার দোকানে ডাকাতির চেষ্টা, গুলিবিদ্ধ দোকানের মালিক, আতঙ্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: নদিয়ার রানাঘাট, পুরুলিয়ার সোনার দোকানে দিনেদুপুরে ভয়াবহ ডাকাতির (Dacoits) ঘটনার স্মৃতি এখনও টাটকা। একইসঙ্গে দুটি সোনার দোকানে ডাকাতি করে কয়েক কোটি টাকা লুট  করেছিল দুষ্কৃতীরা। সেই ঘটনার জের মিটতে না মিটতে এবার পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরের গোলবাজার এলাকায় একটি সোনার গয়নার দোকানে ডাকাতির চেষ্টা করল দুষ্কৃতীরা। শুক্রবার দিনেদুপুরে সোনার দোকানে হানা দেয় দুষ্কৃতীরা। ডাকাতিতে বাধা পেয়ে গুলিও চালায় দুষ্কৃতীরা। গুলির আঘাতে আশিসকুমার দত্ত নামে সোনার দোকানের মালিক গুলিবিদ্ধ হয়েছেন। জখম হয়েছেন দোকানের এক কর্মীও। আশঙ্কাজনক অবস্থায় দোকানের মালিককে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়।

    ঠিক কী ঘটেছে? (Dacoits)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনার দোকানের মালিক আশিসবাবুর বাড়ি মেদিনীপুর শহরে। খড়গপুরে তাঁর সোনার দোকান রয়েছে। প্রতিদিন তিনি এসে দোকান খোলেন। এদিনও তাঁর সঙ্গে ছেলে ছিল। অভিযোগ, দোকান খোলার সময় আচমকা চার-পাঁচ জন আশিসকে ঘিরে ধরে। তাঁর দোকানে ঢোকার চেষ্টা হয়। বাধা দিলে একজন আশিসকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। গুলিটি লাগে আশিসের পেট এবং বুকের মাঝখানে। সেখানেই লুটিয়ে পড়েন তিনি।  ডাকাতিতে (Dacoits) বাধা দেওয়ায় দোকানের এক কর্মীর উপরও চড়াও হয় ডাকাতদল। অস্ত্র দিয়ে তাঁর হাতে কোপ দেওয়া হয়। চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের দোকানিরা ছুটে এলে ওই চার-পাঁচ জনের দলটি চম্পট দেয়। এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশান উঠতে শুরু করে।

    কী বললেন জেলা পুলিশ সুপার? (Dacoits)

    খড়্গপুর শহরের গোলবাজারে গয়নার দোকানে ডাকাতির (Dacoits) চেষ্টার ঘটনায় গ্রেফতার করা হল ডাকাত দলের সদস্যদের। ভিনরাজ্যে পালানোর সময় ড্রোন উড়িয়ে ওই ডাকাতদলকে পাকড়াও করা হয়। রানাঘাট এবং পুরুলিয়ায় ডাকাতির মতো এই ডাকাতির চেষ্টার পিছনেও বিহার-যোগ পাচ্ছেন তদন্তকারীরা। ধৃতদের বাড়ি বিহারের  বৈশালী এলাকায়। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, এখনও পর্যন্ত আমরা পাঁচ জনকে গ্রেফতার করেছি। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ১৭ লক্ষ ‘ভুয়ো ভোটার’! ২৪ ব্যাগ ভর্তি অভিযোগ নিয়ে কমিশনে শুভেন্দু

    Lok Sabha Election 2024: ১৭ লক্ষ ‘ভুয়ো ভোটার’! ২৪ ব্যাগ ভর্তি অভিযোগ নিয়ে কমিশনে শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে ভুয়ো ভোটার নিয়ে ফের সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার প্রায় ১৭ লক্ষ ডুপ্লিকেট ভোটারের তালিকাসহ রাজ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছেন তিনি। এদিন বিরোধী দলনেতার নেতৃত্বে মুখ্য নির্বাচনী আধিকারিকের (Election Commission) দফতরে গিয়ে এই সংক্রান্ত তালিকা জমা দিয়ে আসে বিজেপির প্রতিনিধি দল। 

    ভুয়ো ভোটারের নথি

    নির্বাচন কমিশনের পক্ষে গত ২৫ জানুয়ারি লোকসভা নির্বাচনের সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় প্রায় ১৭ লাখ নাম ‘ভুয়ো’ বলে দাবি বিজেপির। একই ভোটারের নাম একাধিকবার তালিকায় রয়েছে। বিজেপির পক্ষে দাবি করা হয়েছে, দলের হিসাবে মোট ‘ভুয়ো ভোটার’-এর সংখ্যা ১৬,৯১,১৩২। বুধবার ২৪টি ব্যাগে করে দলের দাবি করা ‘ভুয়ো ভোটার’-দের তালিকা কমিশন দফতরে জমা দিয়েছে বিজেপি। সেই সঙ্গে কমিশনকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি তৃণমূলের থেকে ১৭ লাখ ভোট কম পেয়েছিল। আর ‘ভুয়ো ভোটার’-এর সংখ্যাও সমান সমান। বুধবার কমিশন দফতরে এই অভিযোগ জানাতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দলের দুই নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় ও শিশির বাজোরিয়া। 

    শুভেন্দুর দাবি

    শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ‘এই মেকানিজমটা মমতা ব্যানার্জি করে রেখেছেন। আমরা এটা, চুরিটাকে ধরেছি। কারণ, আমরা ভোটার তালিকাটাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন চাই। পশ্চিমবঙ্গের গণতন্ত্র শেষ হয়ে গিয়েছে, পঞ্চায়েতে ১ কোটি গ্রামের মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। সন্দেশখালির যার কাছে গিয়ে আপনারা জিজ্ঞাসা করছেন – ভোট দিয়েছেন? বলছে, না…ভোট দিইনি। যতদিন মমতা, ততদিন আমাদের ভোট দিতে দেওয়া হয়নি। শেষ ১১ সালে ভোট দিয়ে তো ওনাকে ক্ষমতায় এনেছিলাম। এই ১৬ লক্ষ ৯১ হাজার ১৩২ ভোটারের ডকুমেন্ট আমরা নিয়ে এলাম, দিয়ে গেলাম।’  রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এলে সেখানেও এই অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন শুভেন্দু।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share