Tag: Bondi Beach Attack

  • PM Modi: ‘‘টি২০-র মতো দ্রুত, টেস্টের মতো দীর্ঘ’’, ভারত-অস্ট্রেলিয়ার সম্পর্কের গভীরতা বোঝাতে ক্রিকেটের উপমা মোদির মুখে

    PM Modi: ‘‘টি২০-র মতো দ্রুত, টেস্টের মতো দীর্ঘ’’, ভারত-অস্ট্রেলিয়ার সম্পর্কের গভীরতা বোঝাতে ক্রিকেটের উপমা মোদির মুখে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-অস্ট্রেলিয়ার সম্পর্ককে আরও গভীর এবং বহুমাত্রিক বলে উল্লেখ করে বৃহস্পতিবার ক্রিকেটের উপমায় দুই দেশের কূটনৈতিক অংশীদারিত্ব ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে তিনি (India Australia Relations) জানান, ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্কে ক্রিকেট এক বিশেষ কূটনৈতিক ভাষা হিসেবে কাজ করে এবং দুই দেশের বৈঠকও অনেকটা ক্রিকেট ম্যাচের মতো। প্রধানমন্ত্রী বলেন, ‘‘আজ আমরা বিশ্বের ক্রীড়া রাজধানী মেলবোর্নে রয়েছি। এখানে খেলাধুলার কথা না বলা ঠিক যেন ক্রিকেট ম্যাচে টসে জিতে ব্যাট বা বল কোনওটাই না করা। ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্কে ক্রিকেট একটি কূটনৈতিক ভাষা।’’

    ক্রিকেটের উপমা (PM Modi)

    তিনি আরও বলেন, ‘‘অনেক দিক থেকেই আমাদের বৈঠক ক্রিকেটের মতো। আমাদের আলোচ্যসূচি এক দিনের আন্তর্জাতিক ম্যাচের মতো লক্ষ্যনির্ভর, আমাদের সিদ্ধান্ত কুড়ি ওভারের ম্যাচের মতো দ্রুত, আর আমাদের অংশীদারিত্ব পাঁচ দিনের টেস্ট ম্যাচের মতো দীর্ঘস্থায়ী এবং গভীর।’’ যৌথ সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী জানান, আগামী কয়েক বছরে ভারত ও অস্ট্রেলিয়া উভয় দেশই অলিম্পিক এবং কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতার মতো বড় আন্তর্জাতিক ক্রীড়া আসরের আয়োজন করবে। তিনি বলেন, ‘‘এর ফলে শুধু দুই দেশের ক্রীড়া সহযোগিতাই আরও শক্তিশালী হবে না, ক্রীড়া পরিকাঠামোয় বিনিয়োগেরও নতুন নতুন সুযোগও তৈরি হবে।’’

    যৌথ বিবৃতি

    ভারত-অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে দুই দেশের প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও এবং অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্রসৈকতে সংঘটিত সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানান। তাঁরা সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসকে উৎসাহিত করে এমন হিংসাত্মক মৌলবাদের সব ধরনের রূপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তাঁরা(PM Modi)। দুই নেতা জানান, সন্ত্রাসবাদের মোকাবিলায় সব দেশের সমন্বিত ও ধারাবাহিক উদ্যোগ জরুরি। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের ১২৬৭ নিষেধাজ্ঞা কমিটির তালিকাভুক্ত জঙ্গি ও সন্ত্রাসবাদী সংগঠন, তাদের সহযোগী, মদতদাতা এবং অর্থ জোগানদাতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও ডাকও দেন তাঁরা।

    সন্ত্রাসবাদ মোকাবিলায় সহমত দুই দেশই

    সন্ত্রাসবাদ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও একমত হয় ভারত ও অস্ট্রেলিয়া। জঙ্গি হুমকি সংক্রান্ত তথ্য আদান-প্রদান বাড়ানো, অনলাইন উগ্রপন্থা, সন্ত্রাসে নতুন প্রযুক্তির অপব্যবহার, সন্ত্রাসে অর্থায়ন, গুরুত্বপূর্ণ পরিকাঠামো এবং সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত হুমকি মোকাবিলায় যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন দুই দেশের প্রধানমন্ত্রী। পাশাপাশি পহেলগাঁও ও বন্ডাই সমুদ্রসৈকতের হামলা-সহ সব ধরনের জঙ্গি হামলার নিন্দাও করেন তাঁরা। এদিন প্রধানমন্ত্রী মোদি জানান, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পরমাণু সহযোগিতা ক্ষেত্রে একটি ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয়েছে। তাঁর মতে, এই চুক্তির মাধ্যমে দুই দেশের দ্রুত বিকাশমান কৌশলগত অংশীদারিত্বে পরমাণু সহযোগিতার নয়া মাত্রা যুক্ত হল (PM Modi)।

    উগ্রপন্থা মোকাবিলায় সহযোগিতা

    জানা গিয়েছে, ভারত-অস্ট্রেলিয়া উভয় দেশই উগ্রপন্থা মোকাবিলায় প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধানের অঙ্গীকার করেছে। দুই দেশের যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হবে অনলাইন উগ্রপন্থা, সন্ত্রাসবাদকে উৎসাহিত করে এমন সহিংস চরমপন্থা, নতুন ও উদীয়মান প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সৃষ্ট নিরাপত্তা হুমকি, সন্ত্রাসে অর্থায়নের নেটওয়ার্ক, গুরুত্বপূর্ণ জাতীয় পরিকাঠামো এবং বিস্তৃত সামুদ্রিক অঞ্চলে উদ্ভূত হুমকির মোকাবিলা করা (India Australia Relations)। শীর্ষ বৈঠকে নিরাপত্তা ও সাংস্কৃতিক সহযোগিতার এই নতুন কাঠামো আরও জোরদার হওয়ার পাশাপাশি কৌশলগত ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

    পরমাণু সহযোগিতার ক্ষেত্রে ঐতিহাসিক চুক্তি

    এর আগে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, ভারত ও অস্ট্রেলিয়া পরমাণু সহযোগিতার ক্ষেত্রে একটি ঐতিহাসিক চুক্তি সম্পন্ন করেছে। এর ফলে দুই দেশের দ্রুত বিকাশমান অংশীদারিত্বে কৌশলগত পারমাণবিক সহযোগিতার একটি নতুন মাত্রা যুক্ত হল (PM Modi)। প্রধানমন্ত্রী মোদির এই সফরের মাধ্যমে ভারত-অস্ট্রেলিয়া যৌথ কৌশলগত অংশীদারিত্ব আরও গতিশীল হবে বলেই আশা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। এই অংশীদারিত্বই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পরিচালনার প্রধান ভিত্তি হিসেবে কাজ করছে। প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে ভারত-অস্ট্রেলিয়া যৌথ কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। এই কাঠামোর ভিত্তিতেই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পরিচালিত হয়। উল্লেখ্য, ইন্দোনেশিয়া সফর শেষ করে ত্রিদেশীয় সফরের দ্বিতীয় পর্যায়ে বুধবার মেলবোর্নে পৌঁছন প্রধানমন্ত্রী মোদি। সেখানে তাঁকে আনুষ্ঠানিকভাবে (India Australia Relations) উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ক্যাঙারুর দেশ অস্ট্রেলিয়ায় গিয়ে সেখানকার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন ভারতের প্রধানমন্ত্রী (PM Modi)।

  • Bondi Beach Attack: বন্ডি বিচের ২ হামলাকারীর পাকিস্তান-আইসিস যোগ! ইহুদিদের উৎসবে আচমকা গুলিবর্ষণে মৃত কমপক্ষে ১৬

    Bondi Beach Attack: বন্ডি বিচের ২ হামলাকারীর পাকিস্তান-আইসিস যোগ! ইহুদিদের উৎসবে আচমকা গুলিবর্ষণে মৃত কমপক্ষে ১৬

    মাধ্যম নিউজ ডেস্ক: ইহুদিদের হানুক্কা মানে আলোর উৎসব। ক্রিসমাসের আগে আটদিন ধরে আনন্দের উৎসব করেন ইহুদিরা। এবার ইহুদিদের উৎসবকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা জঙ্গিদের। অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত বন্ডি বিচে (Bondi Beach Attack) গুলি চালানোর ঘটনায় উৎসবের চিত্র শোকে পরিণত হল। রবিবার সেখানে ইহুদিদের হনুকা উৎসব চলছিল। দুই জঙ্গির হামলায় গুলি বর্ষণে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৬ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। এলোপাথাড়ি ৫০ রাউন্ড গুলি চলে বলে জানা গিয়েছে। তবে হামলাকারী জঙ্গিদের মধ্যে একজন ঘটনাস্থলেই খতম এবং অপর জনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের পরিচয় পাকিস্তানের বংশোদ্ভূত। হামলার (Australia Gunmen Attack) সময়ে তাঁর পাকিস্তানের ক্রিকেট দলের জার্সি পরা একটি ছবি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। উল্লেখ্য পাকিস্তান যে জঙ্গি উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে তা আরও একবার প্রমাণিত হল বন্ডি বিচ গুলিকাণ্ডে। ইতিমধ্যে উদ্ধার হয়েছে আইএসআইএস-এর পতাকা। আইসিসের সঙ্গে জঙ্গিদের যোগ থাকার বিষয়টিকেও খোঁজ করে দেখা হচ্ছে।

    জঙ্গির পরনে ছিল পাকিস্তনি জার্সি (Bondi Beach Attack)

    অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম এবিসি নিউজ–এর একটি প্রতিবেদন অনুযায়ী বলা হয়েছে, দুই জঙ্গিদের মধ্যে একজনকে চিহ্নিত করা হয়েছে। দুই জঙ্গির সম্পর্ক হল বাবা-ছেলে। নিউ সাউথ ওয়েলস পুলিশ কমিশনার মাল ল্যানয়নের বক্তব্যের সূত্র জানা গিয়েছে, “সন্দেহজনক জঙ্গির নাম নাভেদ আক্রম (Bondi Beach Attack)। তবে এখনও পর্যন্ত তার মৃত্যু হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট করে বলা যায়নি। তবে সিডনির আল-মুরাদ শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে নাভেদ। তদন্তকারী অফিসারদের কাছে একাধিক ছবি ধরা পড়েছে। তবে এই জঙ্গির পরনে পাকিস্তনি একটি জার্সি ছিল। সেই ছবি এখন প্রকাশ্যে এসেছে।” অপর দিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জেরুহজালেম পোস্ট ও নাভেদকে পাকিস্তানি বলে উল্লেখ করেছে। বিভিন্ন পরিচয়ের সূত্রে ধরে এখন অস্ট্রেলিয়ার তদন্তকারী অফিসাররা তদন্ত শুরু করেছেন। ভারতেও গত এপ্রিল মাসে কাশ্মীরের পহেলগাঁওতে পাকিস্তানের জঙ্গিরা হামলা করেছিল। ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে ২৬ জন ভারতীয়কে নৃশংস ভাবে হত্যা (Australia Gunmen Attack) করেছিল।

    তল্লাশি এবং ফরেনসিক পরীক্ষা

    আবার পুলিশ জানিয়েছে হামলার স্থল (Bondi Beach Attack) থেকে একটি গাড়ির ভিতরে বিস্ফোরক পাওয়া গিয়েছে। আশেপাশের বেশ কিছু সন্দেহজনক বস্তুকে তল্লাশি করে দেখা হচ্ছে। সম্পূর্ণ এলাকাকে ঘিরে রেখে তল্লাশি এবং ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে। তবে সূত্র ধরে নিউ সাউথ ওয়েলসের বনিরিগ এলাকায় অবস্থিত নাভেদ আক্রমের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তবে পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনায় তৃতীয় কোনও বন্দুকবাজের ভূমিকা থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এখনই সব নিশ্চিত করে বলা সম্ভব নয়। আবার অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা এএসআইও প্রধান মাইক বার্জেস জানিয়েছেন, হামলাকারীদের (Australia Gunmen Attack) পরিচয় এবং সমাজে তাদের মতো একই উদ্দেশ্য নিয়ে আর কেউ সক্রিয় আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। তবে দুজনের মধ্যে একজন পরিচিত বলে জানা গিয়েছে।

    ইহুদিদের উপরে হামলা তিনগুণ বৃদ্ধি

    সরকারি পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, প্রায় ২ কোটি ৮০ লক্ষ জনসংখ্যার অস্ট্রেলিয়ার ১ লক্ষ ১৭ হাজার ইহুদির বসবাস রয়েছে। তাদের মধ্যে অধিকাংশ থাকে নিউ সাউথ ওয়েলসে। তবে গত কয়েক বছরে ইহুদি বিদ্বেষ সীমা ছাড়িয়েছে, এমন অভিযোগও পাওয়া গিয়েছে। সরকারের অ্যান্টিসেমিটিজম মোকাবিলায় নিযুক্ত বিশেষ দূত জিলিয়ান সেগাল গত জুলাইতে বলেছিলেন, “২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের আক্রমণের পরে অস্ট্রেলিয়ায় ইহুদিদের উপরে হামলা (Australia Gunmen Attack) তিনগুণ বৃদ্ধি পেয়েছে।” বন্ডি বিচে (Bondi Beach Attack) এই হামলার ঘটনায় অস্ট্রেলিয়া জুড়ে এখন শোকের ছায়া। তদন্ত যত এগিয়ে যাচ্ছে ততই সমানে আসছে নতুন নতুন তথ্য। আতঙ্কের পরিবেশ এখনও গোটা দেশে বর্তমান।

LinkedIn
Share