Tag: Businessman

Businessman

  • Businessman: ভিনরাজ্যের ব্যবসায়ীর সঙ্গে প্রায় ২ কোটি টাকার প্রতারণা, অভিযুক্ত তৃণমূল যুব নেতা

    Businessman: ভিনরাজ্যের ব্যবসায়ীর সঙ্গে প্রায় ২ কোটি টাকার প্রতারণা, অভিযুক্ত তৃণমূল যুব নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভিন রাজ্যের এক ব্যবসায়ীর (Businessman) সঙ্গে প্রায় ২ কোটি টাকা প্রতারণা করার অভিযোগ উঠল বেলঘরিয়ার এক তৃণমূল যুব নেতার বিরুদ্ধে। তৃণমূল যুব নেতার নাম নীরু পাশোয়ান। তিনি কামারহাটির দাপুটে এক তৃণমূল নেতার ঘনিষ্ঠ। ইতিমধ্যেই প্রতারিতরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। কিন্তু, প্রশাসনের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী অভিযোগ?(Businessman)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারিত হওয়া ব্যবসায়ীর (Businessman) বাড়়ি ঝাড়খণ্ড। হাওড়ার কানোরিয়া জুটমিলের একটি জমি বিক্রির বিষয় নিয়ে নীরু পাশোয়ান সহ কয়েকজনের সঙ্গে যোগাযোগ হয়। তারা জমির কাগজপত্র দেখিয়েছিলেন। সেই মতো কয়েক দফায় ভিন রাজ্যের ব্যবসায়ীরা প্রায় ১ কোটি ৯০ লক্ষ টাকা দিয়েছিলেন। পরে, তাঁরা প্রতারিত হওয়ার বিষয়টি জানতে পারেন। টাকা পয়সা ফেরত দেওয়ার জন্য বলা হলেও তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এতেই চরম বিড়ম্বনায় পড়েছেন প্রতারিতরা। প্রতারিত ব্যবসায়ীরা বলেন, কানোরিয়া জুটমিলের জমি দেখানো হয়েছিল। কাগজপত্র দেখে টাকা দেওয়া হয়েছিল। কিন্তু, জমি তো হাতে আসেনি। পরে, খোঁজ নিয়ে জানতে পারি, কাগজপত্র সব জাল। তাই, প্রশাসনের আমরা দ্বারস্থ হয়েছি।

    এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা 

    বিজেপি নেতা কিশোর কর বলেন, তৃণমূলের ওই যুব নেতার মাথায় দলের বড় এক নেতার হাত রয়েছে। দলকে ভাঙিয়ে এসব করছে। বার বার এই ধরনের ঘটনা ঘটছে। ব্যবসায়ীর (Businessman) কাছে প্রায় দু কোটি টাকা প্রতারণা করা হয়েছে। পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে কোনও লাভ হচ্ছে না। আমরা চাই, অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করুক। সিপিএম নেতা মানস মুখোপাধ্যায় বলেন, এই ধরনের অপরাধের পরও পুলিশ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করলে ভিন রাজ্যের মানুষের কাছে আমাদের আস্থা আরও চলে যাবে। তাই, প্রতারণার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিৎ। তৃণমূলের ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায় বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখে দলগত যদি কোনও ব্যবস্থা নেওয়ার থাকে তা নেওয়া হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Murder Case: ভবানীপুরের ব্যবসায়ী খুন নিমতায়, জলের ট্যাঙ্কের নীচে দেহ লুকিয়ে গাঁথা হচ্ছিল ইট!

    Murder Case: ভবানীপুরের ব্যবসায়ী খুন নিমতায়, জলের ট্যাঙ্কের নীচে দেহ লুকিয়ে গাঁথা হচ্ছিল ইট!

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনার নিমতায় জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার ভবানীপুরের বাসিন্দা এক ওষুধ ব্যবসায়ীর দেহ। তাঁকে খুন (Murder Case) করে জলের ট্যাঙ্কের মধ্যে রেখে ইট গাঁথা হচ্ছিল। আর এই দৃশ্য দেখে ফেলেন এলাকার এক ব্যক্তি। এরপর নিমতা থানায় খবর দিলে পুলিশ তদন্তে নামে। হাজার চেষ্টা করেও ধামাচাপা দেওয়া গেল না। প্রতিবেশীদের তৎপরতায় উঠে এল খুনের ঘটনার চিত্র। পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যে দেহ উদ্ধার করেছে এবং ঘটনায় গ্রেফতার হয়েছে অনির্বাণ গুপ্তা, সুমন দাস নামে দু’জন। এলাকায় তীব্র শোরগোল পড়েছে।

    কীভাবে করা হল খুন (Murder Case)?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১০ মার্চ ভবানীপুরের বাসিন্দা ভব্য লাখানিয়া তাঁর সহযোগী ব্যবসায়ী নিমতার বাসিন্দা অনির্বাণ গুপ্তার সঙ্গে দেখা করতে নিমতারই প্রমোদ মিত্র লেনের বাড়িতে গিয়েছিলেন। ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে কথাবার্তা চলার সময় বিবাদ হয়। এরপর আচমকাই অনির্বাণ, ভব্য লাখানিয়ার ওপর হামলা চালায়। একটি উইকেট দিয়ে মাথায় বাড়ি মারে ভব্যের। সেই ঘটনাতেই মৃত্যু (Murder Case) হয় ভব্য লাখানিয়া নামে ওই ব্যবসায়ীর। এরপরে তাঁর দেহ লোপাট করতে মৃতদেহকে বস্তায় বন্দি করে বাড়ির জলের ট্যাঙ্কের নীচে দেহ লুকিয়ে দেওয়া হয়। তারপরেই সেখানে দেওয়াল তুলে প্লাস্টার করা হচ্ছিল বলে জানা যায়।

    জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার দেহ

    এদিকে ভব্য লাখানিয়া বাড়ি না ফেরায় তাঁর পরিবারের তরফ থেকে ভবানীপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। অপরে নিমতা থানার পুলিশ তদন্ত নেমে পুলিশ অনির্বাণ গুপ্তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এরপর জেরায় সে স্বীকার করে নেয় খুন (Murder Case) করেছে। তার কাছে নিমতার প্রমোদ মিত্র লেনের ঠিকানা পায় পুলিশ। সেখানে হানা দিয়ে জলের ট্যাঙ্ক নীচে থেকে ভব্য লাখানিয়ার দেহ উদ্ধার করে। পাশাপাশি খুনে ব্যবহৃত উইকেট উদ্ধার করা হয়। এর সাথেই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের পাশে ডাম্পিং গ্রাউন্ডের কাছ থেকে রক্ত মাখা জামা সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করে পুলিশ। সেগুলো সব ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ভব্য লাখানিয়ার দেহ ময়নাতদন্তের জন্য কামারহাটির সাগর দত্ত হাসপাতালে পাঠানো হয়েছে। এই খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share