Tag: cabinet

cabinet

  • Free Food Grain: নববর্ষের উপহার! ২০২৩-এর ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র

    Free Food Grain: নববর্ষের উপহার! ২০২৩-এর ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরের উপহার দিল কেন্দ্র। ২০২৩-এর ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন (Ration) দেবে কেন্দ্রীয় সরকার। শুক্রবার বিকেলে একথা জানালেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল (Union Food Minister Piyush Goyal)। এর ফলে উপকৃত হবে ৮১.৩৫ কোটি মানুষ।

    করোনার সময় থেকেই ফ্রি রেশন

    করোনার পর থেকে বিনামূল্যে রেশন দেওয়া চালু করেছিল কেন্দ্রীয় সরকার (Central Government)। এবার তা আরও বাড়ানোর কথা ঘোষণা করল কেন্দ্র। শুক্রবার ভারত সরকারের তরফে জানানো হয়, জাতীয় খাদ্য সুরক্ষা আইনের (National Food Security Act) অধীনে ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে যে খাদ্যশস্য (Food Grains) দেওয়া হবে তার জন্য খরচ হবে ২ লক্ষ কোটি টাকা। যার পুরোটাই বহন (bear)করবে সরকার।  দেশে যথেষ্ট খাদ্যশস্য মজুত আছে বলে গত সপ্তাহেই জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। তাই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় বিনামূল্যে রেশনের মেয়াদ ফের বাড়াল কেন্দ্র। 

    আরও পড়ুন: ‘বিদেশে প্রতিষ্ঠিত হও…’, ছেলেমেয়েদের উপদেশ দিয়ে বিতর্কে আরজেডি নেতা

    প্রসঙ্গত, এখন জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে অন্তোদয় অন্ন যোজনার (Antyoday Anna Yojana) অন্তর্গত পরিবারগুলি ৩৫ কেজি খাদ্যশস্য পাচ্ছেন। দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষদের ৩ টাকা কেজি দরে চাল এবং ২ টাকা কেজি দরে গম দেওয়া হয়। এবার সেইসব গ্রাহকদের আর কোনও টাকাই দিতে হবে না। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহের পুরো ভার কেন্দ্র বহন করবে । ২০২০ সালে দেশজুড়ে কোভিড সংক্রমণে লকডাউনের জেরে কেন্দ্রের তরফে দরিদ্রদের জন্য বিনামূল্যে রেশন বণ্টনের ব্যবস্থা করা হয়েছিল কেন্দ্রের তরফে। সেই প্রকল্পের আওতায় মাথাপিছু মাসিক ৫ কেজি হারে খাদ্যশস্য পুরোপুরি বিনামূল্যে দেওয়া হত। পরপর ২ বছর তা দেওয়া হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।       

  • Pradhan Mantri Awas Yojana: শহরে নিখরচায় বাড়ি গরিবদের! প্রকল্পের মেয়াদ ২০২৪ পর্যন্ত বাড়াল কেন্দ্র

    Pradhan Mantri Awas Yojana: শহরে নিখরচায় বাড়ি গরিবদের! প্রকল্পের মেয়াদ ২০২৪ পর্যন্ত বাড়াল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্ষমতায় এসেই সাধারণ মানুষের বাড়ি তৈরি করার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে জোড় দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)।  ২০১৫ সালের ২৫ জানুয়ারি থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়। এই প্রকল্পের আওতায় গোটা দেশে ১ কোটি ২২ লক্ষ বাড়ি বানিয়ে দেওয়ার কথা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে গরিব মানুষদের বাড়ি বানিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়ে থাকে। দরিদ্রদের পাকা বাড়ি তৈরিতে আর্থিক সাহায্য দেয় কেন্দ্রীয় সরকার। এবার শহরাঞ্চলে এই প্রকল্পের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র।

    কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে খবর, প্রকল্পের সময়সীমা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ২০২২ সালের ৩১ মার্চের মধ্যে ১২২ লাখ ৬৯ হাজার বাড়ির অনুমতি দেওয়া হয়েছে এই প্রকল্পে। ২০০৪-১৪ সালের মধ্যে এই প্রকল্পে শহরাঞ্চলে আট লাখ চার হাজার বাড়ি তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, ২০১৭ সালে এই প্রোজেক্টে প্রায় ১০০ লাখ বাড়ির কথা বলা হয়েছিল। কেন্দ্রের পক্ষে বিবৃতিতে বলা হয়েছে, “এরমধ্যে ৬২ লাখ বাড়ি তৈরি হয়েছে। প্রকল্পের শেষ দু’বছরে নতুন ৪০ লাখ বাড়ির প্রস্তাব দেওয়া হয়। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অনুরোধের ভিত্তিতে এই সময়সীমা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রকল্পের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। 

    ২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছরে শহরাঞ্চলে সব মানুষকে পাকা বাড়িতে থাকার ব্যবস্থা করার কথা ভেবেছিল কেন্দ্র। সেই প্রকল্পের মেয়াদই এবার আরও দু’বছর বাড়়ানো হল।সরকারি প্রকল্পে শহরাঞ্চলে কত পাকা বাড়ি তৈরি হয়েছে গত ২২ জুলাই তা নিয়ে সংসদে বিবৃতি দেন কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ সিংহ পুরী। সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, প্রস্তাবিত মোট এক কোটি ২২ লাখ পাকা বাড়ির মধ্যে এখনও পর্যন্ত ৬১ লাখ বাড়ির নির্মাণ শেষ হয়েছে। তাই এই প্রকল্পের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।

     

  • Niti Aayog: নীতি আয়োগের পরবর্তী ভাইস চেয়ারম্যান সুমন কে বেরি

    Niti Aayog: নীতি আয়োগের পরবর্তী ভাইস চেয়ারম্যান সুমন কে বেরি

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ২০১৭ সালের অগস্টে অরবিন্দ পানাগড়িয়ার পরে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে বসেছিলেন অর্থনীতিবিদ রাজীব কুমার। আগামী ৩০ এপ্রিল তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু সূত্রের খবর, তার আগেই ওই পদ থেকে আচমকা ইস্তফা দিয়েছেন তিনি। রাজীবের এ ভাবে সরে যাওয়ার কারণ নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে তড়িঘড়ি নীতি আয়োগের পরবর্তী ভাইস চেয়ারম্যান হিসেবে অর্থনীতিবিদ সুমন কে বেরি-কে নিয়োগ করেছে সরকার। প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ, স্ট্যাটিসটিক্যাল কমিশন এবং রিজ়ার্ভ ব্যাঙ্কের ঋণনীতি বিষয়ক টেকনিক্যাল অ্যাডভাইজ়রি কমিটির সদস্য ছিলেন তিনি। দায়িত্ব নেবেন ১ মে থেকে।

    সংশ্লিষ্ট মহল মনে করাচ্ছে, রাজীবের পূর্বসূরী পানাগড়িয়া তিন বছরের মাথায় নীতি আয়োগ ছেড়েছিলেন। ক্ষমতার অলিন্দে জল্পনা দানা বেঁধেছিল, মূলত মোদী সরকারের সঙ্গে মতের অমিল হওয়ার কারণেই সরকারের এই উপদেষ্টা সংস্থার দায়িত্ব ছেড়ে তিনি মার্কিন মুলুকে পড়াশোনার জগতে ফিরছেন।

    এ দিন সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, কুমারের ইস্তফাপত্র গৃহীত হয়েছে এবং ৩০ এপ্রিল ওই পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হবে।

LinkedIn
Share