Tag: CISCE Date Sheet

  • CISCE Board Exam 2027: আইসিএসই-আইএসসি বোর্ড পরীক্ষার দিনক্ষণ ঘোষণা, কবে থেকে শুরু দশম ও দ্বাদশের পরীক্ষা?

    CISCE Board Exam 2027: আইসিএসই-আইএসসি বোর্ড পরীক্ষার দিনক্ষণ ঘোষণা, কবে থেকে শুরু দশম ও দ্বাদশের পরীক্ষা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৭ সালের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার সূচি প্রকাশ করল সিআইএসসিই। আগামী বছরের আইসিএসই (দশম শ্রেণি) পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। আইএসসি (দ্বাদশ শ্রেণি) পরীক্ষা (CISCE Board Exam 2027) শুরু হবে ৯ ফেব্রুয়ারি থেকে। ১০ নভেম্বর প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে পরীক্ষার দিনক্ষণ জানানো হয়েছে। পরীক্ষার্থীরা সংস্থার সরকারি (Timetable) ওয়েবসাইট cisce.org থেকে বিষয়ভিত্তিক সম্পূর্ণ পরীক্ষাসূচি দেখে নিতে পারবে।

    সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ২০২৭ সালের দুই বোর্ডের পরীক্ষায় মোট প্রায় ৩ লাখ ৭৯ হাজার ৯৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারে। এর মধ্যে আইসিএসই পরীক্ষায় বসবে প্রায় ২ লাখ ৭০ হাজার পড়ুয়া। দেশের ৩১০৬টি অনুমোদিত বিদ্যালয় থেকে তারা পরীক্ষায় অংশ নেবে। আইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে ১ লাখ ১০ হাজার ২৫ জন পরীক্ষার্থী। দ্বাদশ শ্রেণির এই পরীক্ষার জন্য অনুমোদিত বিদ্যালয়ের সংখ্যা ১৬৫১।

    কবে শেষ হবে পরীক্ষা? (CISCE Board Exam 2027)

    প্রকাশিত সূচি অনুযায়ী, আইসিএসই দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৩১ মার্চ ২০২৭। অন্যদিকে, আইএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলবে ৯ ফেব্রুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত। দশম শ্রেণির পরীক্ষার্থীদের জন্য মোট ৭৬টি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে বিষয় ও প্রশ্নপত্রের সংখ্যা ৬০। পরীক্ষার জন্য দশম শ্রেণিতে ২৮৩৫টি এবং দ্বাদশ শ্রেণিতে ১৪৭৭টি পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশের নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রেও পরীক্ষা নেওয়া হবে।

    পরীক্ষার্থী সংখ্যায় এগিয়ে কোন রাজ্য?

    দশম শ্রেণির পরীক্ষার্থীর সংখ্যার নিরিখে তালিকার শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। এই রাজ্য থেকে ৫১ হাজার ১৬৮ জন পরীক্ষার্থী আইসিএসই পরীক্ষায় বসবে। দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। এই রাজ্য থেকে পরীক্ষায় অংশ নেবে ৪৬ হাজার ৫২১ জন। এছাড়া কর্নাটক থেকে ৩৩ হাজার ৪১৭ জন এবং মহারাষ্ট্র থেকে ৩১ হাজার ৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

    দ্বাদশ শ্রেণির ক্ষেত্রেও পরীক্ষার্থীর সংখ্যায় এগিয়ে উত্তরপ্রদেশ। এই রাজ্য থেকে ৩৪ হাজার ৭০২ জন পড়ুয়া আইএসসি পরীক্ষায় বসবে। দ্বিতীয় স্থানে থাকা পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবে ৩০ হাজার ২৩৫ জন। এছাড়াও উত্তরাখণ্ড, পাঞ্জাব, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরল ও কর্নাটক থেকে উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ (CISCE Board Exam 2027) নেবে।

    বদলাচ্ছে পরীক্ষার সময়, কখন পৌঁছতে হবে কেন্দ্রে?

    ২০২৭ সালের আইসিএসই পরীক্ষার সময়সূচিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সিআইএসসিই। নতুন নিয়ম অনুযায়ী, পরীক্ষার দিন সকাল ১০টা থেকে প্রশ্নপত্র পড়ার জন্য নির্ধারিত সময় শুরু হবে। এরপর সকাল ১০টা ১৫ মিনিট থেকে শুরু হবে উত্তর লেখার পর্ব।

    আগে পরীক্ষার্থীদের জন্য প্রশ্নপত্র পড়ার সময় শুরু হত সকাল ১০টা ৪৫ মিনিটে। উত্তর লেখা শুরু হত সকাল ১১টা থেকে। অর্থাৎ, আগামী বছর থেকে পরীক্ষা শুরুর সময় ৪৫ মিনিট এগিয়ে আনা হয়েছে।

    নতুন সময়সূচি অনুযায়ী, পরীক্ষার্থীদের সকাল ৯টা ৪৫ মিনিটের মধ্যে নির্দিষ্ট পরীক্ষাকক্ষে নিজেদের আসনে বসে পড়তে হবে। তাই আগের বছরের সময়সূচির উপর নির্ভর না করে নতুন নিয়ম অনুযায়ী যাতায়াতের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

    কবে মিলবে প্রবেশপত্র?

    সিআইএসসিই জানিয়েছে, ২০২৬ সালের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। পরীক্ষার্থীরা সংস্থার সরকারি ওয়েবসাইট থেকে বিষয়ভিত্তিক পরীক্ষার বিস্তারিত সূচি দেখে নিতে পারবে।

    পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি পড়ুয়াদের পরীক্ষার সময়, কেন্দ্র এবং অন্যান্য নির্দেশিকা সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া (Timetable) হয়েছে। প্রবেশপত্র প্রকাশ এবং পরীক্ষা সংক্রান্ত পরবর্তী বিজ্ঞপ্তির জন্যও সংস্থার সরকারি ওয়েবসাইটে নজর (CISCE Board Exam 2027) রাখতে হবে।

     

LinkedIn
Share