Tag: Cji

Cji

  • Justice Sanjiv Khanna: দেশের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন সঞ্জীব খান্না, শপথ নেবেন ১১ নভেম্বর

    Justice Sanjiv Khanna: দেশের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন সঞ্জীব খান্না, শপথ নেবেন ১১ নভেম্বর

    মাধ্যম নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন সঞ্জীব খান্না (Justice Sanjiv Khanna)। প্রসঙ্গত, আগামী ১০ নভেম্বর বর্তমান প্রধান বিচারপতি (CJI) ডিওয়াই চন্দ্রচূড় অবসর নিচ্ছেন। সূত্রের খবর, ঠিক এর পরের দিনই, ১১ নভেম্বর শীর্ষ আদালতের ৫১তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন বিচারপতি সঞ্জীব খান্না। গতকাল বৃহস্পতিবারই, তাঁর নিয়োগে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সমাজমাধ্যমে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল।

    আইনমন্ত্রককে চিঠি পাঠিয়েছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়

    আগেই দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সঞ্জীব খান্নার (Justice Sanjiv Khanna) নাম প্রস্তাব করেছিলেন বর্তমান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় আইন মন্ত্রকে নিজের উত্তরসূরির নাম প্রস্তাব করে পাঠান তিনি। সেই সময়ই জানা যায়, বিচারপতি সঞ্জীব খান্নার নাম প্রস্তাব করেছেন বিচারপতি চন্দ্রচূড়।

    আগামী বছরের ১৩ মে অবসর নেবেন বিচারপতি সঞ্জীব খান্না 

    প্রসঙ্গত, বিচারপতি খান্না (Justice Sanjiv Khanna) ২০১৯ সালের ১৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি হন। সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার আগে অবশ্য তিনি কোনও হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন না। এবার তিনিই শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হতে চলেছেন। তবে তাঁর কাজের মেয়াদ হবে ছ’মাস। আগামী বছরের ১৩ মে তাঁর অবসর নেওয়ার কথা। ৩৭০ ধারা বিলোপ, নির্বাচনী বণ্ডের মতো গুরুত্বপূর্ণ মামলার বেঞ্চের সদস্য ছিলেন তিনি।

    বিচারপতি খান্না (Justice Sanjiv Khanna) আইন পেশায় যোগদান করেন ১৯৮৩ সালে

    জানা যায়, ফৌজদারি আইন বিষয়ে খুবই অভিজ্ঞ বিচারপতি খান্না দীর্ঘদিন আয়কর বিভাগ এবং দিল্লি সরকারের স্থায়ী আইনজীবী হিসেবে কাজ করেছেন। বিচারপতি খান্না আইন পেশায় যোগদান করেন ১৯৮৩ সালে। প্রথমে, দিল্লির নিম্ন আদালতে আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন। বিচারপতি খান্নার আরও একটি পরিচয় হল, তিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি হংসরাজ খান্নার ভাইপো। তাঁর পিতা দেবরাজ খান্না দিল্লি হাইকোর্টের বিচারপতি ছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CJI DY Chandrachud: অবসর নেবেন চন্দ্রচূড়, উত্তরসূরির নাম প্রস্তাব করলেন দেশের প্রধান বিচারপতি

    CJI DY Chandrachud: অবসর নেবেন চন্দ্রচূড়, উত্তরসূরির নাম প্রস্তাব করলেন দেশের প্রধান বিচারপতি

    মাধ্যম নিউজ ডেস্ক: সময় ঘনিয়ে আসছে অবসর গ্রহণের। তার আগে প্রথা মেনে নিজের উত্তরসূরির নাম প্রস্তাব করলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (CJI DY Chandrachud)। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সঞ্জীব খান্নার (Sanjiv Khanna) নাম প্রস্তাব করেছেন তিনি। এ ব্যাপারে কেন্দ্রীয় আইনমন্ত্রককে চিঠিও দিয়েছেন চন্দ্রচূড়।

    বিচারপতি খান্না (CJI DY Chandrachud)

    ১০ নভেম্বর অবসর নেবেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। তিনি অবসর নেওয়ার পর দেশের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি খান্না। খান্নার কার্যকালের মেয়াদ খুবই অল্প সময়ের। ২০২৫ সালের ১৩ মে অবসর নেবেন তিনি। দিল্লির জেলা আদালতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন খান্না। পরে হন দিল্লি হাইকোর্টের আইনজীবী। ২০০৪ সাল পর্যন্ত আয়কর বিভাগের সিনিয়র আইনজীবী ছিলেন তিনি। পরের (CJI DY Chandrachud) বছরই নিযুক্ত হন দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে। স্থায়ী বিচারপতি হন ২০০৬ সালে। ২০১৯ সালে হন সুপ্রিম কোর্টের বিচারপতি। ৩৭০ ধারা বিলোপ কিংবা নির্বাচনী বন্ড সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের বেঞ্চের অন্যতম সদস্য ছিলেন বিচারপতি খান্না। তিনি সেই ব্যতিক্রমী কয়েকজন বিচারপতির অন্যতম, যাঁরা হাইকোর্টের প্রধান বিচারপতি না হয়েও, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছেন।

    কেন্দ্রকে চিঠি দিলেন চন্দ্রচূড়

    সাধারণত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবসর গ্রহণ করলে সেই পদে বসেন শীর্ষ আদালতের প্রবীণতম বিচারপতি। তবে রীতি অনুযায়ী, উত্তরসূরির নাম জানিয়ে কেন্দ্রকে চিঠি দেন বিদায়ী প্রধান বিচারপতি। গত সপ্তাহেই দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করার আর্জি জানিয়ে চন্দ্রচূড়কে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় আইনমন্ত্রক। সেই চিঠির প্রেক্ষিতেই বিচারপতি খান্নার নাম জানিয়ে কেন্দ্রকে চিঠি দিলেন চন্দ্রচূড়।

    আরও পড়ুন: যত নষ্টের গোড়া ট্রুডো! নিজ্জর খুনে কানাডার প্রধানমন্ত্রীকে তুলোধনা ভারতের

    ১০ তারিখে অবসর নেবেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি চন্দ্রচূড়। তার পরের দিনই প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি খান্না। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধান বিচারপতি হিসেবে চন্দ্রচূড়ের কার্যকাল ছিল দু’বছরের। সেই জায়গায় ওই পদে বিচারপতি খান্নার (Sanjiv Khanna) মেয়াদ হবে মাত্রই কয়েকটা মাসের (CJI DY Chandrachud)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar: ডাক্তারদের অনশনের বিষয়টি গুরুত্ব দিয়ে শুনতে সুপ্রিম কোর্টে আর্জি ইন্দিরা জয়সিংয়ের

    RG Kar: ডাক্তারদের অনশনের বিষয়টি গুরুত্ব দিয়ে শুনতে সুপ্রিম কোর্টে আর্জি ইন্দিরা জয়সিংয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার সুপ্রিম কোর্টে রয়েছে আরজি কর মামলার (RG Kar) শুনানি। ঠিক তার আগে, ধর্মতলায় চিকিৎসকদের অনশনের বিষয়টি শুনানিতে গুরুত্ব দিয়ে শোনার আর্জি জানালেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং (Indira Jai ​​Singh)। সিনিয়র এই আইনজীবীর বক্তব্য, ‘‘ডাক্তারদের অনশনের ফলে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।’’ ঠিক এই কারণে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে এই বিষয়টি গুরুত্ব দিয়ে শোনার আর্জি জানালেন তিনি। প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর গত শুনানির দিনই ১৫ অক্টোবর, মঙ্গলবার পরবর্তী শুনানির (RG Kar) দিন ধার্য করেছিল প্রধান বিচারপতির বেঞ্চ।

    আরও পড়ুন: বাংলার আন্দোলনকে সমর্থন, মঙ্গলবার দেশজুড়ে অনশনে জুনিয়র ডাক্তাররা, সিদ্ধান্ত আইএমএ-এর

    তিনজন ভর্তি হাসপাতালে, সকালে অসুস্থ ডাক্তার তনয়া পাঁজা

    প্রসঙ্গত, হাসপাতালগুলিতে চিকিৎসকদের নিরাপত্তা-সহ ১০ দফা দাবিতে গত শনিবার থেকে ধর্মতলায় অনশন (RG Kar) শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। এরই মাঝে এসএসকেএম হাসপাতালে আবারও দুষ্কৃতী হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়ে রোগীদের নিরাপত্তা। অনশনকারী চার জন চিকিৎসক অনিকেত মাহাতো, অনুষ্টুপ মুখোপাধ্যায়, পুলস্ত্য আচার্য এবং অলোক ভার্মা অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনজনেরই পরিস্থিতি খুব ভালো নয় বলেই জানিয়েছেন ডাক্তাররা। অন্যদিকে, আজ সোমবার সকাল থেকে ধর্মতলায় আরও এক অনশনকারী তনয়া পাঁজার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

    দেশজুড়ে প্রতিবাদের আবহেই মঙ্গলবার সুপ্রিম শুনানি (RG Kar)

    জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন সিনিয়র ডাক্তাররাও। ইতিমধ্যে এই আন্দোলনে সামিল হয়ে সোমবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত আংশিক কর্মবিরতির ডাক দিয়েছেন কলকাতার বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। আবার সুপ্রিম শুনানির দিনই দেশজুড়ে প্রতীকী অনশনের ডাক দিয়েছে আইএমএ। এই গোটা পরিস্থিতিতে উদ্বিগ্ন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইন্দিরা জয়সিং (Indira Jai ​​Singh), প্রধান বিচারপতির কাছে আর্জি জানালেন ধর্মতলায় চিকিৎসকদের অনশনের বিষয়টি গুরুত্ব দিয়ে শোনার জন্য।
     
     
    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Supreme Court: ‘‘লম্বা বিচার প্রক্রিয়ায় বিরক্ত সাধারণ মানুষ’’, মত দেশের প্রধান বিচারপতিরই

    Supreme Court: ‘‘লম্বা বিচার প্রক্রিয়ায় বিরক্ত সাধারণ মানুষ’’, মত দেশের প্রধান বিচারপতিরই

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘আদালতের লম্বা বিচার প্রক্রিয়ায় মানুষজন বিরক্ত হয়ে পড়ছেন এবং কোর্টের বাইরে সেই সমস্ত মামলাগুলির নিষ্পত্তি করতে চাইছেন তাঁরা।’’ শনিবার এমনই মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি (Supreme Court) ডিওয়াই চন্দ্রচূড়। তিনি আরও ব্যাখ্যা দিয়েছেন, কীভাবে আদালতের লম্বা প্রক্রিয়া নিজেই একটা শাস্তি হয়ে উঠছে, বিচার প্রার্থীদের কাছে। এই আবহে তিনি ব্যাখ্যা করেছেন লোক আদালতের ভূমিকাও। প্রসঙ্গত, শনিবারই বিশেষ লোক আদালত সপ্তাহের অনুষ্ঠানে প্রধান বিচারপতি এই কথাগুলি বলেন।

    কী বললেন প্রধান বিচারপতি (Supreme Court)

    দেশের প্রধান বিচারপতি বলেন, ‘‘বিচারপতি হিসেবে আমি লক্ষ্য করেছি যে মানুষ এতটাই বিরক্ত হয়ে পড়েন কোর্টের প্রক্রিয়াতে যে তাঁরা আদালতের বাইরেই সেই মামলা নিষ্পত্তি করতে চান।’’ তিনি আরও বলেন, ‘‘মানুষ চায় শুধু আদালতের বাইরে মামলাটা চলে যাক, তাহলেই তাঁরা শান্তি পান।’’ এক্ষেত্রে আদালতের প্রক্রিয়া (Supreme Court) মানুষের কাছে দিন দিন শাস্তি হয়ে উঠছে বলেও জানান প্রধান বিচারপতি। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এক সপ্তাহ ব্যাপী একটি অনুষ্ঠান নেওয়া হয়েছে। লোক আদালত নিয়ে দেশের প্রধান বিচারপতি (Supreme Court) আরও বলেন, ‘‘আমরা মাত্র সাতটি বেঞ্চ নিয়ে এই লোক আদালত শুরু করেছিলাম কিন্তু বৃহস্পতিবারই আমরা লক্ষ্য করলাম যে কাজ এত বেশি যে আমাদের ১৩টি বেঞ্চের প্রয়োজন হল।’’

    সংবিধানের ১৩৬ নং ধারা

    প্রধান বিচারপতি (CJI) আরও বলেন, ‘‘অনেকেই আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেন যে সুপ্রিম কোর্ট এই ধরনের ছোটখাট মামলাগুলিতে কেন হস্তক্ষেপ করে? কোন উদ্দেশ্যে? এটা কি সুপ্রিমকোর্টের লক্ষ্য বা উদ্দেশ্য? আমি তাঁদেরকে বলি, যখন সংবিধান রচনা করেছিলেন বিআর আম্বেদকর তখন ১৩৬ নম্বর ধারাকে অন্তর্ভুক্ত করা হয়। এই ধারার উদ্দেশ্য একটাই ছিল যে সুপ্রিম কোর্টের মাধ্যমে দেশের দরিদ্র সমাজের মধ্যেও ন্যায়বিচারকে পৌঁছে দেওয়া।’’

    প্রতিটা মানুষের ঘরে ঘরে ন্যায় বিচারকে পৌঁছে দেওয়া 

    দেশের প্রধান বিচারপতি (CJI) আরও বলেন, ‘‘সুপ্রিম কোর্টের সত্যিকারের উদ্দেশ্য হল প্রতিটা মানুষের ঘরে ঘরে ন্যায় বিচারকে পৌঁছে দেওয়া। আমরা মানুষকে মনে করে দিই যে আমরা তাঁদের জীবনের একটি অবিচ্ছিন্ন অংশ।’’ এদিন দেশের প্রধান বিচারপতি ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে বা নালসাকেও ধন্যবাদ জানিয়েছেন। তাদের মাধ্যমেই লোক আদালতের কাজ সহজ হয়েছে। দেশের প্রধান বিচারপতি জানিয়েছেন, ২০২৩ সালেই নালসা প্রায় ৮.১ কোটি মামলার সমাধান করতে সমর্থ হয়েছে। প্রসঙ্গত, দেশের প্রধান বিচারপতি যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেখানে এদিন হাজির ছিলেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল ও সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতিও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: ‘কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে ১৪০ কোটি ভারতীয়’, আইনজীবীদের চিঠির পর তোপ মোদির

    PM Modi: ‘কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে ১৪০ কোটি ভারতীয়’, আইনজীবীদের চিঠির পর তোপ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে লেখা আইনজীবীদের চিঠির প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বিচার ব্য়বস্থার পবিত্রতা নিয়ে আশঙ্কাপ্রকাশ করে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি লেখেন দেশের ৬০০ জন আইনজীবী। এর জবাব দিতে গিয়েই কংগ্রেসের তীব্র সমালোচনা করে সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেল ‘এক্স’-এ মোদি লিখলেন, ‘১৪০ কোটি ভারতীয় যে ওদের প্রত্যাখ্যান করছে, এতে আশ্চর্য কিছু নেই।’ সবাইকে নিজেদের মতো করে ভাবে কংগ্রেস দাবি প্রধানমন্ত্রীর।

    কী বললেন প্রধানমন্ত্রী

    বৃহস্পতিবার বিকেলের দিকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘এক্স’-এ একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেখানে তিনি লেখেন, ‘কদর্য ভাষায় গালিগালাজ করে ভয় দেখিয়ে কাউকে কিছু করতে বাধ্য করা কংগ্রেসের সংস্কৃতি। পাঁচ দশক আগে, ওরাই একেবারে নিবেদিত বিচারব্যবস্থার ডাক দিয়েছিল। লজ্জাহীন ভাবে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বাকিদের সবটুকু চায় ওরা। কিন্তু দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে নারাজ। ১৪০ কোটি ভারতীয় যে ওদের প্রত্যাখ্যান করছে, এতে আশ্চর্য কিছু নেই।’ 

    আইনজীবীদের চিঠি

    মোদির (PM Modi) সোশ্যাল মিডিয়া পোস্টের কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি দেন দেশের নানা প্রান্তের প্রায় ৬০০ জন আইনজীবী। দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে দেওয়া চিঠিতে স্বাক্ষর রয়েছে আইনজীবী হরিশ সালভে এবং সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের চেয়ারম্যান মনন কুমার মিশ্ররও। চিঠিতে অভিযোগ করা হয়েছে যে, স্বার্থান্বেষী গোষ্ঠী বিচার বিভাগকে প্রভাবিত করার চেষ্টা করছে। আদালতের সিদ্ধান্তে প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ভিত্তিহীন অভিযোগ এনে দেশের বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। চিঠিতে আরও বলা হয়েছে, যে সমস্ত মামলায় রাজনৈতিক ব্যক্তিত্বরা দুর্নীতিতে অভিযুক্ত, সেই সব মামলাতেই এই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। 

    আরও পড়ুন: নাইট শিবিরে বদলি, চিন্নাস্বামীতে আজ কলকাতার সামনে বেঙ্গালুরু

    কিরেণ রিজিজুর উত্তর

    কেন্দ্রীয় মন্ত্রী এবং অরুণাচল ওয়েস্টের প্রার্থী, কিরেণ রিজিজু এই নিয়ে গত কালই সরব হন। সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘কংগ্রেসই ভারতীয় সংবিধানকে শিকেয় তুলে একেবারে নিবেদিত বিচারব্যবস্থার ভাবনা এনেছিল। কংগ্রেস এবং বামপন্থীরা চায়, আদালত এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি যেন শুধু তাদের স্বার্থ রক্ষা করে। না হলেই তারা সেই প্রতিষ্ঠানগুলিকেই আক্রমণ করতে শুরু করে দেয়।’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • DY Chandrachud: ‘… আমাদের মনোভাব বদলানো প্রয়োজন’, প্রধান বিচারপতি কেন বললেন একথা, জানেন?  

    DY Chandrachud: ‘… আমাদের মনোভাব বদলানো প্রয়োজন’, প্রধান বিচারপতি কেন বললেন একথা, জানেন?  

    মাধ্যম নিউজ ডেস্ক: জেলার জুডিসিয়াল অফিসাররা সাব-অর্ডিনেট জাজ নন। সোমবার এমনই জানালেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud)। ডিস্ট্রিক্ট জুডিসিয়ারি সম্পর্কে আমাদের মনোভাব বদলানো প্রয়োজন বলেও মনে করিয়ে দেন তিনি।

    এটা আমাদের ঔপনিবেশিক মানসিকতারই প্রতিফলন…

    দেশের ৫০তম প্রধান বিচারপতি হিসেবে দিন কয়েক শপথ নেন ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud)। তাঁর আগে এই পদ অলঙ্কৃত করেছিলেন প্রধান বিচারপতি ইউ ইউ ললিত (UU Lalit)। প্রাক্তন প্রধান বিচারপতি ললিতই সুপারিশ করে ডি ওয়াই চন্দ্রচূড়ের নাম। পরে রাষ্ট্রপতির সিলমোহর মেলায় প্রধান বিচারপতি পদে শপথ নেন ডি ওয়াই চন্দ্রচূড়। সোমবার, ১৫ নভেম্বর সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের তরফে সংবর্ধনা দেওয়া হয় দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে। ওই অনুষ্ঠানেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, জেলার জুডিসিয়াল অফিসাররা সাব-অর্ডিনেট জাজ নন। ডিস্ট্রিক্ট জুডিসিয়ারি সম্পর্কে আমাদের মনোভাব বদলানো প্রয়োজন। হাইকোর্টের জাজরা উপস্থিত থাকলে সাধারণত জেলা কোর্টের জাজরা দাঁড়িয়ে থাকেন। দীর্ঘদিন ধরে এই রীতিই চলে আসছে। এদিন সে প্রসঙ্গ টেনে দেশের প্রধান বিচারপতি বলেন, এটা আমাদের ঔপনিবেশিক মানসিকতারই প্রতিফলন।  

    সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের ওই অনুষ্ঠানে দেশের প্রধান বিচারপতি (DY Chandrachud) বলেন, আমি মনে করি আমরা দীর্ঘদিন ধরে একটি সাব-অর্ডিনেশনের সংস্কৃতি লালন পালন করে আসছি। আমরা আমাদের ডিস্ট্রিক্ট জুডিসিয়ারিকে সাব-অর্ডিনেট জুডিসিয়ারি বলে উল্লেখ করি। তিনি বলেন, আমি চেষ্টা করছি জেলা জাজদের আর আমরা সাব-অর্ডিনেট জাজ বলে ডাকব না। কারণ তাঁরা সাব-অর্ডিনেট নন। তাঁরা আসেন ডিস্ট্রিক্ট জুডিসিয়ারি থেকে।

    আরও পড়ুন: জোর করে ধর্মান্তকরণ, গুরুতর বিষয়! পদক্ষেপ নিক কেন্দ্র, অভিমত সুপ্রিম কোর্টের

    ডিস্ট্রিক্ট জুডিসিয়ারি সম্পর্কে আমাদের মনোভাব বদলানো প্রয়োজন বলেও জানান দেশের প্রধান বিচারপতি (DY Chandrachud)। তিনি বলেন, আমাদের যদি পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের সর্বাগ্রে পরিবর্তন করতে হবে ডিস্ট্রিক্ট জুডিসিয়ারি। একটা বিরাট কাজ আমাদের করতে হবে শুধু ডিস্ট্রিক্ট জুডিসিয়ারির পরিকাঠামো বদলানোর শর্তে নয়, এটা আমাদের করতে হবে মনোভাব বদলের মাধ্যমে। তাঁর কথায়, এটা করা খুবই গুরুত্বপূর্ণ। দেশের প্রধান বিচারপতি বলেন, আমি এখানে কোনও মিরাক্যাল ঘটাতে আসিনি। আমার প্রতিদিনের লক্ষ্য হল, এটাই যদি আমার জীবনের শেষ দিন হয়, তাহলে যেন বিশ্বকে একটা ভাল জায়গা উপহার দিয়ে যেতে পারি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Election Commission: নির্বাচন কমিশনার নিয়োগ আইনে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

    Election Commission: নির্বাচন কমিশনার নিয়োগ আইনে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছে গত শনিবার। ৭ দফায় ভোট হবে দেশজুড়ে। ইতিমধ্যে প্রথম দফার ভোটের বিজ্ঞপ্তি প্রকাশও হয়ে গিয়েছে। এই আবহে নির্বাচন কমিশনার (Election Commission) নিয়োগ আইনের উপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট।

    দেশে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তিন সদস্য-বিশিষ্ট। তাতে থাকেন একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং বাকি দুই জন নির্বাচন কমিশনার। কিন্তু গত মাসে আচমকা নির্বাচন কমিশনার পদ থেকে ইস্তফা দেন অরুণ গোয়েল। অন্যদিকে, অরুণ গোয়েলের ইস্তফা দেওয়ার কয়েক দিন আগেই অবসর নেন অন্য এক নির্বাচন কমিশনার (Election Commission) অনুপ পাণ্ডে। তার ফলে নির্বাচন কমিশনারের দুটো পদই শূন্য হয়ে যায়। ঠিক এইরকম পরিস্থিতিতে গত ১৪ মার্চ নির্বাচন কমিশনারের দুটি শূন্য পদে, দুই আমলাকে নিয়োগ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কমিটি।

    নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের দায়ের হয় মামলা

    নির্বাচন কমিশনারের পদে আনা হয় সুখবীর সিং সান্ধু এবং জ্ঞানেশ কুমারকে। এই নির্বাচন কমিশনার (Election Commission) নিয়োগ নিয়েই সুপ্রিম কোর্টের দায়ের হয় মামলা। মুখ্য নির্বাচন কমিশনার সমেত বাকি দুই নির্বাচন কমিশনারের নিয়োগের ক্ষেত্রে যে আইন রয়েছে সেই আইনকে চ্যালেঞ্জ জানানো হয়। বৃহস্পতিবার এ নিয়ে বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, সামনে নির্বাচন রয়েছে। এমন সময় এই আইনের উপর স্থগিতাদেশ জারি করা ঠিক নয়। আর যাঁদের নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগও নেই।

    নিয়োগ কমিটি 

    সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, নবনিযুক্ত দুই নির্বাচন কমিশনারকে তাঁদের পদ থেকে সরানোর কোনও কারণ আদালত দেখছে না। সুপ্রিম কোর্ট এ দিন আরও জানিয়েছে, ভোটের মুখে কমিশনারদের (Election Commission) সরিয়ে দিলে তার প্রভাব নির্বাচনে পড়বে। প্রসঙ্গত, নয়া আইনে নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত যে কমিটি তৈরি করা হয়েছে তাতে রয়েছেন প্রধানমন্ত্রী (চেয়ারপার্সন) একজন কেন্দ্রীয় মন্ত্রী (মেম্বার) এবং লোকসভার বিরোধী দলনেতা (মেম্বার)। আগের আইনে দেশের প্রধান বিচারপতিও থাকতেন। বর্তমান আইনে সেটা নেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Election Commission: নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে কেন্দ্রের নতুন আইনে স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত

    Election Commission: নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে কেন্দ্রের নতুন আইনে স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রের নতুন আইনে নির্বাচন কমিশনার (Election Commission) নিয়োগ সংক্রান্ত প্যানেলে দেশের প্রধান বিচারপতিকে রাখা হয়নি।  কেন্দ্রের এই আইনকে চ্যালেঞ্জ করে একাধিক আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। সেই আইনে স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানিয়ে মামলা হয়েছিল। তবে শুক্রবার ওই আইনে স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। এ বিষয়ে কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছে শীর্ষ আদালত।

    শীর্ষ আদালতের অভিমত

    বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্ত’র বেঞ্চ শুক্রবার প্রাথমিক শুনানি শেষে বলে আইনটির উপর স্থগিতাদেশ জারি জরুরি বলে আদালত মনে করে না। তবে মামলাকারীদের উত্থাপিত বিষয়গুলি নিয়ে আদালত কেন্দ্রীয় সরকারে বক্তব্য জানতে আগ্রহী। সেই মতো শুক্রবারই কেন্দ্রীয় সরকারকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। মামলাটির পরবর্তী শুনানি হবে ২০ এপ্রিল।  

    কী এই আইন

    কেন্দ্রের নতুন আইনে বলা হয়েছে, দেশের প্রধান নির্বাচন কমিশনার (Election Commission) এবং অন্য নির্বাচন কমিশনারদের বাছাই করতে যে তিন সদস্যের প্যানেল আছে, তার সদস্য হবেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর দ্বারা মনোনীত এক জন কেন্দ্রীয় মন্ত্রী। এই কমিটি যে নাম কিংবা নামগুলি প্রস্তাব করবে, তাঁকে বা তাঁদের নিয়োগ করবেন দেশের রাষ্ট্রপতি। 

    আরও পড়ুন: কনকনে কলকাতা! পৌষের শেষে ঝোড়ো ব্যাটিং শীতের, কত নামবে তাপমাত্রা?

    স্থগিতাদেশ নয়

    জানা গিয়েছে, কংগ্রেস নেত্রী জয়া ঠাকুর কেন্দ্রের আনা এই আইনের উপরে স্থগিতাদেশ জারির আর্জি জানিয়েছিল সুপ্রিম কোর্টে। তাঁর তরফে উপস্থিত আইনজীবী বিকাশ সিং বলেন, “এই আইন ক্ষমতার বিভাজনের ভাবনার সম্পূর্ণ বিরুদ্ধ”। তবে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চের তরফে নির্বাচন কমিশনার নিয়োগের (Election Commission) এই আইনের উপরে স্থগিতাদেশ জারি করতে অস্বীকার করে। শীর্ষ আদালতের তরফে বলা হয়, এই আইনে স্থগিতাদেশ জাকি করা যাবে না। পিটিশনের একটি কপি কেন্দ্রের কাউন্সিলকে পাঠানো হচ্ছে। বিচারপতি সঞ্জীব খান্না বলেন, “আমরা সংশোধিত আইনের উপরে স্থগিতাদেশ জারি করতে পারি না। কেন্দ্রকে নোটিস দেওয়া হচ্ছে। এপ্রিল মাসের মধ্যে এই নোটিসের জবাব দিতে হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Chief Election Commissioner: নির্বাচন কমিশনকে ‘কলঙ্ক’ মুক্ত করতে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

    Chief Election Commissioner: নির্বাচন কমিশনকে ‘কলঙ্ক’ মুক্ত করতে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ দীর্ঘ দিনের। নির্বাচন কমিশনকে ‘কলঙ্ক’ মুক্ত করতে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, এখন থেকে মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) ও নির্বাচন কমিশনারদের নিয়োগে আর একাধিপত্য থাকবে না কেন্দ্রের। তার বদলে এঁদের নিয়োগ করবেন প্রধানমন্ত্রী (PM), বিরোধী দলনেতা ও প্রধান বিচারপতির যৌথ কমিটি। নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতেই এই রায় বলে উল্লেখ করা হয়েছে দেশের শীর্ষ আদালতের তরফে।

    মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner)…

    বৃহস্পতিবার বিচারপতি কে এম জোসেফের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ নির্দেশ দিয়েছে, নির্বাচন কমিশনারদের নিয়োগ করার জন্য প্রধানমন্ত্রী, লোকসভার প্রধান বিরোধী দল ও প্রধান বিচারপতিকে নিয়ে একটি কমিটি গড়তে হবে। এই কমিটির সুপারিশ মেনেই নির্বাচন কমিশনারদের নিয়োগ করবেন রাষ্ট্রপতি। যদি কখনও লোকসভায় বিরোধী দলনেতা পদে কেউ না থাকেন, তাহলে বৃহত্তম বিরোধী দলের নেতাকেই এই কমিটিতে নেওয়া হবে।

    শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চের রায়ে বলা হয়েছে, মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Election Commissioner) এবং আরও দুই নির্বাচনী আধিকারিক যাঁরা দেশজুড়ে ভোটের দায়িত্বে থাকবেন, তাঁদের নিয়োগ করা হবে নয়া নিয়মে। তিন সদস্যের প্যানেলের অনুমোদন নিয়ে তাঁদের নিয়োগ করবেন দেশের রাষ্ট্রপতি।

    আরও পড়ুুন: সংগঠনের বিস্তার প্রয়োজন, পরিকল্পনা করতে পানিপথে তিনদিনের বৈঠকে আরএসএস

    বিচারপতি কে এম জোসেফের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চের পর্যবেক্ষণ, নির্বাচন অবশ্যই স্বচ্ছ হওয়া উচিত। নির্বাচন কমিশনকে সেই স্বচ্ছতা বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। এও বলা হয়েছে, গণতন্ত্রে স্বচ্ছ নির্বাচন হওয়া জরুরি। নাহলে তার ফল ধ্বংসাত্মক হতে পারে। সেই কারণে সিবিআই প্রধান নিয়োগের পদ্ধতিতেই নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) নিয়োগ করার কথা বলা হয়েছে আদালতের রায়ে। প্রসঙ্গত, এতদিন প্রধানমন্ত্রীর সুপারিশ মেনে এই তিন আধিকারিককে নিয়োগ করতেন রাষ্ট্রপতি। সাধারণত প্রাক্তন আমলাদেরই নিয়োগ করা হয় এই পদে।

    পাঁচ সদস্যের যে সাংবিধানিক বেঞ্চ এই রায় দিয়েছেন, সেই বেঞ্চে রয়েছেন বিচারপতি কেএম জোসেফ, বিচারপতি অজয় রাস্তোগী, বিচারপতি অনিরুদ্ধ বসু, বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি সিটি রবিকুমার। দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, যতদিন না নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে সংসদে কোনও আইন তৈরি হচ্ছে, ততদিন এই পদ্ধতি বজায় থাকবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Kiren Rijiju: গোপনীয়তা ভঙ্গ করেছে কলেজিয়াম! শীর্ষ আদালতের বিরুদ্ধে বিস্ফোরক কেন্দ্রীয় আইনমন্ত্রী রিজিজু

    Kiren Rijiju: গোপনীয়তা ভঙ্গ করেছে কলেজিয়াম! শীর্ষ আদালতের বিরুদ্ধে বিস্ফোরক কেন্দ্রীয় আইনমন্ত্রী রিজিজু

    মাধ্যম নিউজ ডেস্ক: বিচারকদের নিয়োগে আপত্তি জানিয়ে পাঠানো গোপন রিপোর্ট, প্রকাশ করে গর্হিত কাজ করেছে সুপ্রিম কোর্ট, বললেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু। বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কলেজিয়াম পদ্ধতির স্বচ্ছতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন আইনমন্ত্রী। এবার দেশের সর্বোচ্চ আদালতের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়লেন রিজিজু। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন কলেজিয়ামের বিরুদ্ধে গোপন সরকারি তথ্য ফাঁসের অভিযোগ তুললেন তিনি। 

    রিজিজুর যুক্তি

    সরকারের আপত্তির কথা জানিয়ে সাংবাদিক বৈঠকে রিজিজু বলেন, ‘‘জনসমক্ষে ‘র’ (ভারতীয় গুপ্তচর সংস্থা) এবং আইবি (কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ)-র রিপোর্ট চলে আসা আমাদের কাছে গুরুতর উদ্বেগের বিষয়।’’ এর ফলে বাহিনীর কর্মক্ষমতায় আঘাত আসতে পারে জানিয়ে রিজিজুর মন্তব্য, ‘‘যদি কোনও গোয়েন্দা আধিকারিক আগে থেকে আঁচ পান, তাঁর রিপোর্ট প্রকাশ্যে আসবে, তবে তিনি দু’বার ভাববেন।’’কেন্দ্রের এই আপত্তির কথা তিনি প্রধান বিচারপতিকে জানাবেন কি না, জানতে চাওয়া হলে রিজিজু বলেন, ‘‘আমি সব সময়ই ওঁর সঙ্গে যোগাযোগ রাখি। উনি বিচার বিভাগের প্রধান, আমি সরকার এবং বিচার বিভাগের মধ্যে সেতুর কাজ করি। আমাদের এক সঙ্গে কাজ করতে হবে। আমরা বিচ্ছিন্ন ভাবে কাজ করতে পারি না। এটি একটি বড় সমস্যা।’’

    আরও পড়ুুন: কেন্দ্রীয় প্রকল্পের অর্থ নয়ছয়! মামলায় রাজ্যের অর্থসচিবকে জুড়তে বলল হাইকোর্ট

    সম্প্রতি, কলেজিয়াম সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে একটি তালিকা আপলোড করে। সেই তালিকায় তিনজের পদোন্নতির কথা বলা হয়। সরকারের তরফ থেকে এই নিয়োগে তীব্র আপত্তি প্রকাশ করা হয়। এই তিনজনের ব্যাপারে আইবি, এবং ‘র’ কি রিপোর্ট দিয়েছে,সেটা সুপ্রিম কোর্টকে পাঠিয়ে দেওয়া হয়। কোন তিন বিচারপতির পদোন্নাতির সিদ্ধান্ত নিয়েছিল কলেজিয়াম,আর তাদের সম্পর্কে  সরকারের গোয়েন্দা রিপোর্ট কী, তা-ও সর্বোচ্চ আদালতের ওয়েবসাইটে আপলোড করা হয়। এরপরই দেশের শীর্ষ আদালতের বিরুদ্ধে গোপনীয়তা ভঙ্গের অভিযোগ আনেন রিজিজু। , সুপ্রিম কোর্টকে সরকারের তরফ থেকে যে রিপোর্ট পাঠানো হয়েছে, সেটা অত্যন্ত গোপন। সেই রিপোর্টে প্রকাশ করে সর্বোচ্চ আদালত অত্যন্ত গর্হিত কাজ করেছে। সঠিক সময়ে পদক্ষেপ করা হবে, বলে জানান কেন্দ্রীয় আইনমন্ত্রী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share