মাধ্যম নিউজ ডেস্ক: একসঙ্গে বসবাসকারী অবিবাহিত যুগলদের ২০২৭ সালের জনগণনায় (Census 2027) বিবাহিত হিসেবে নথিভুক্ত করা হবে (India)। অবশ্য যদি তাঁরা তাঁদের সম্পর্ককে একটি “স্টেবল ইউনিয়ন” বা স্থিতিশীল সম্পর্ক হিসেবে বিবেচনা করেন । আধুনিক ভারতীয় পরিবারের বাস্তবতা প্রতিফলিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্রের। ভারতের রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেনসাস কমিশনার অফ ইন্ডিয়া (RGCCI) ৩০ মার্চ ২০২৬ তারিখে ওই ঘোষণা করেন। এটি ১৬তম জাতীয় জনগণনার প্রথম পর্যায়ের জন্য ৩৩টি প্রশ্নের (Frequently Asked Questions) একটি। সরকারের এই সিদ্ধান্তের প্রভাব পড়বে শহর ও গ্রামের লাখ লাখ একত্রবাসকারী যুগলের ওপর। শুধু তাই নয়, এটি গৃহস্থালি সংক্রান্ত তথ্য জোগাড়ের ক্ষেত্রে আরও বাস্তবসম্মত হবে, বিশেষ করে নির্ভরশীলতা এবং বাসস্থান কাঠামো বোঝার ক্ষেত্রে।
সেনসাসের প্রথম পর্যায়ের কাজ (India)
১ এপ্রিল থেকে শুরু হচ্ছে হাউস লিস্টিং অ্যান্ড হাউজিং সেনসাসের প্রথম পর্যায়ের কাজ। এই পদক্ষেপ আগে একটি প্রচলিত পদ্ধতিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। আগে অনেক ক্ষেত্রে তথ্যসংগ্রাহক স্বঘোষিত দম্পতিদের তথ্যের সামঞ্জস্য বজায় রাখতে গিয়ে “বিবাহিত” হিসেবে নথিভুক্ত করতেন। প্রশ্ন হল, এই স্টেবল ইউনিয়ন কী? নয়া সেল্ফ-এনিউমিরেশন পোর্টালের (self-enumeration portal) নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, “যদি কোনও লিভ-ইন রিলেশনশিপে থাকা যুগল নিজেদের সম্পর্ককে স্টেবল ইউনিয়ন বলে মনে করেন, তবে তাঁদের বিবাহিত দম্পতি হিসেবে গণ্য করতে হবে।” সরকারি এই নির্দেশ বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রায় ৩০ লাখ ফিল্ড এনিউমেরেটর্সের জন্য, যাঁরা মোবাইল অ্যাপ ব্যবহার করে এই বিশাল ডিজিটাল সেনসাস এক্সসারসাইজ পরিচালনা করবেন।
কী বলছেন সরকারি আধিকারিক
এক আধিকারিক জানান, আগে এই প্রথা পালন করা হলেও, সেনসাস ২০২৭ (Census 2027) একে একটি ফর্মাল ফ্রেমওয়ার্ক দিয়েছে (India)। জনগণনা করতে গিয়ে সরকার জানতে চায় ৩৩টি নির্দিষ্ট প্রশ্নের উত্তর। এর মধ্যে রয়েছে, বাড়িতে কতজন বিবাহিতা দম্পতি রয়েছে, কী ধরনের শস্য খাওয়া হয় ইত্যাদি। এই ভিত্তিতে প্রাপ্ত তথ্য ব্যবহার করে একটি “সেনসাস- অ্যাজ-এ-সার্ভিস” মডেল তৈরি করতে চায়। ১১,৭১৮ কোটি টাকার এই প্রকল্পের লক্ষ্যই হল মেশিন রিডেবল ডেটা তৈরি করা, যা ভারতের বর্তমান সোশ্যাল ফেব্রিক সঠিকভাবে প্রতিফলিত করবে।
ব্যবধান কমানোর চেষ্টা
আগে, জনগণনার সময় পরিবারের প্রধানের কথার ওপর নির্ভর করা হত। কোনও দম্পতি নিজেদের বিবাহিত বললে, সাধারণত আইনি প্রমাণ, যেমন বিবাহের শংসাপত্র চাওয়া হত না। সরকার এই সিদ্ধান্তে এসেছে ২০২১ সালের জনগণনা দীর্ঘ বিলম্বের পর। করোনা অতিমারী এবং প্রশাসনিক পুনর্বিন্যাসের জেরে পিছিয়ে গিয়েছিল। ২০২৬-২৭ সালের জনগণনা আরও গুরুত্বপূর্ণ। কারণ এতে থাকবে জাতিগত গণনা, সেল্ফ এনিউমারেশন অপশন। এতে নাগরিকরা নিজেরাই অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন (Census)। এভাবে সরকার আইনি সীমাবদ্ধতা ও বাস্তব পরিস্থিতির মধ্যে ব্যবধান কমানোর চেষ্টা করছে (India)।
স্থিতিশীল সম্পর্ককে স্বীকৃতি দেওয়া
সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, একটি দেশের উন্নতির জন্য প্রথমে তার তথ্যকে সত্যের প্রতিফলন হতে হবে। ‘স্টেবল ইউনিয়ন’ বা স্থিতিশীল সম্পর্ককে স্বীকৃতি দেওয়া একটি অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থার দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি স্বীকার করে, সহচরিতা, পরিবারের ধারণা, সময়ের সঙ্গে বদলাচ্ছে। তাই নীতিনির্ধারণেও সেই পরিবর্তন প্রতিফলিত হওয়া উচিত। একত্রবাসকারী দম্পতিদের স্বীকৃতি দিয়ে রাষ্ট্র আদতে তৈরি করছে সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশ। মনে রাখতে হবে, এটি শুধু সংখ্যার বিষয় নয়, এটি একটি মানুষের জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকারের মর্যাদা দেওয়ার বিষয়। এই সঠিক তথ্য ভবিষ্যতে আরও উন্নত নগর পরিকল্পনা এবং সামাজিক সুরক্ষা সুবিধা নিশ্চিত করতে সাহায্য (Census) করবে, যাতে সব ধরনের স্থিতিশীল পরিবারই সমান সুরক্ষা পায় (India)।
