Tag: cpm

cpm

  • By Elections: অশান্তির আঁচ উপনির্বাচনেও, মাথা ফাটল বিজেপি কর্মীর, কাঠগড়ায় তৃণমূল

    By Elections: অশান্তির আঁচ উপনির্বাচনেও, মাথা ফাটল বিজেপি কর্মীর, কাঠগড়ায় তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: অশান্তির আঁচ উপনির্বাচনেও!  রবিবার উপনির্বাচন (By Elections) হয় আসানসোল পুরনিগম ও বনগাঁ (Bongaon) পুরসভার দুই ওয়ার্ডে। সকাল থেকে কিছুক্ষণের জন্য নির্বিঘ্নে ভোট হলেও, অশান্তি শুরু হয় তার পরেই। কোথাও বিজেপি (BJP) কর্মীদের মারধর, কোথাও আবার শাসক দলের বাধায় বুথেই বসতে পারলেন না বিজেপির এজেন্ট। আসানসোলে (Asansole) এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।

    এদিন উপনির্বাচন হয় আসানসোল পুরনিগমের ছ নম্বর ওয়ার্ডে। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। জানা গিয়েছে, কোনও কারণ ছাড়াই বিজেপি কর্মীদের মারধর ও কয়েকজন এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ তুলে জেকে নাগার মোড়ে বিক্ষোভ প্রদর্শন করে পদ্ম শিবির। উপস্থিত ছিলেন দুর্গাপুরের বিধায়ক বিজেপির লক্ষ্ণণ ঘোড়ই। বিজেপির অভিযোগ, বাবলু পাসওয়ান নামে তাদের এক কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে তৃণমূল। লক্ষ্ণণের অভিযোগ, উপনির্বাচনেও শাসক দল সন্ত্রাস চালাচ্ছে, বুথ লুঠ করছে। কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পরে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয় পুলিশ। এদিকে, মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ের ৮২ নম্বর বুথে বিজেপির এজেন্টকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

    অশান্তি হয়েছে বনগাঁ পুরসভার উপনির্বাচনেও। এদিন ভোট হয় ১৪ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের একটি বুথের বাইরে বনগাঁ দক্ষিণের বিধায়ক বিজেপির স্বপন মজুমদারকে নিগ্রহের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তাঁর নিরাপত্তারক্ষীকেও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ, নিরাপত্তা রক্ষী নিয়ে বিধায়ক এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টি করছেন। শনিবার বিভিন্ন বাড়িতে ফোন করে তিনি ভয় দেখিয়েছেন বলেও অভিযোগ। ঘটনার প্রতিবাদে এদিন বনগাঁ মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেয় তৃণমূল।

    আরও পড়ুন : ’২৪ সালে মানুষ নরেন্দ্র মোদির পক্ষেই ভোট দেবেন, দাবি সুশীল মোদির

    এদিকে, ওই ওয়ার্ডেরই কেশবলাল বিদ্যাপীঠে ভোট দেখতে যান বনগাঁ উত্তরের বিধায়ক বিজেপির অশোক কীর্তনীয়া। তাঁকে দেখা মাত্রই চিৎকার জুড়ে দেন তৃণমূল কর্মীরা। অশোকের দাবি, তিনি ওই বুথেরই ভোটার। উত্তেজনা চরমে পৌঁছলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সোচ্চার হয়েছে কংগ্রেসও (Congress)। ঘটনার প্রতিবাদে কংগ্রেস প্রার্থী প্রভাস পালের নেতৃত্বে এদিন দুপুরে বাজার মোড় এলাকায় পথ অবরোধ করে সোনিয়া গান্ধির দল। সন্ত্রাসের অভিযোগে পাটার মোডে পথ অবরোধ করে বিজেপিও। ওই একই অভিযোগে রামনগর রোড সংলগ্ন এলাকায় যশোর রোড অবরোধ করে সিপিএম-ও (CPM)।

    আরও পড়ুন : গুজরাট, হিমাচল প্রদেশের সঙ্গেই নভেম্বরে ভোট হবে জম্মু-কাশ্মীরেও?

  • RSS: আরএসএসের অনুষ্ঠানে সিপিএমের মেয়র! কী বললেন পার্টি নেতৃত্ব?  

    RSS: আরএসএসের অনুষ্ঠানে সিপিএমের মেয়র! কী বললেন পার্টি নেতৃত্ব?  

    মাধ্যম নিউজ ডেস্ক: আরএসএসের (RSS) অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সিপিএমের (CPM) মেয়র। যার জেরে খেপে লাল পার্টি নেতৃত্ব। এর পরেই কেরলের (kerala) বাম নেতৃত্বের সিদ্ধান্ত ব্যবস্থা নেওয়া হবে কোঝিকোড়ের (Kozhikode) মেয়র (Mayor) বীণা ফিলিপের (Beena Philip) বিরুদ্ধে। আরএ সএস অনুমোদিত বালগোকুলম (Balagokulam) আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বীণা। তার পরেই রাজ্য নেতৃত্ব বীণার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে জেলা নেতৃত্বকে। যদিও জেলা সম্পাদক মণ্ডলীর দাবি, ওই অনুষ্ঠানে মেয়র গিয়েছিলেন ভুল করে। তবে এটা পার্টি লাইনের বিরুদ্ধে।

    সম্প্রতি বালগোকুলমের একটি অনুষ্ঠানে যোগ দেন বীণা। দলকে না জানিয়েই ওই অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। যদিও সিপিএম নেতৃত্বের কড়া নির্দেশ, আরএসএসের যে কোনও অনুষ্ঠান থেকে দূরে থাকতে হবে পার্টি কর্মীদের। বীণা ওই অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের বিরোধী দল কংগ্রেসের হাতে অস্ত্র তুলে দিয়েছেন বলেও মনে করেন বাম নেতৃত্ব।

    আরও পড়ুন : কৃষিকে পেশা হিসেবে নিক পরবর্তী প্রজন্ম, মত আরএসএস সরকার্যবাহের

    ওই অনুষ্ঠানে যোগ দিয়ে বীণা কেরলে কীভাবে শিশুরা বেড়ে উঠছে, তা নিয়ে সমালোচনায় মুখর হন। তিনি মায়েদের অনুরোধ করেন, তাঁরা যেন বালগোপালের ভক্ত হন। তাহলে তাঁরা আর শিশুদের তিরস্কার করতে পারবেন না। তিনি বলেন, আপনাদের উচিত সব শিশুকে ছোট্ট কৃষ্ণ হিসেবে দেখা। তাহলেই শিশুরা ভালবাসার পরিমণ্ডলে বেড়ে উঠবে। তিনি বলেন, উত্তর ভারতে শিশুদের যেভাবে যত্ন নেওয়া হয়, কেরলে তা নেওয়া হয় না। বীণা বলেন, শিশুমৃত্যুর হার এটা প্রমাণ করে না যে শিশুদের যত্নআত্তি ঠিকঠাক হচ্ছে। উত্তর ভারতের মায়েদের মতো শিশুদের ভালবাসতে শিখতে হবে আমাদের। তাঁর অনুযোগ, কেরলবাসী শিশুদের ক্ষেত্রে স্বার্থপরের মতো আচরণ করে। উত্তর ভারতের মায়েরা সব শিশুকেই সমান চোখে দেখেন।

    আরও পড়ুন : ভারতকে উন্নতির শিখরে নিয়ে গিয়েছেন মোদি, মত আরএসএস নেতার

    এর পরেই বীণার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হন কেরলের বাম নেতৃত্ব। যদিও বীণার সাফাই, একজন মা হিসেবেই ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। কোঝিকোড়ের জেলা সম্পাদক পি মোহনান বলেন, আরএসএসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে মেয়র যে সাফাই গেয়েছেন, তা সিপিএমের পার্টি লাইনের বিরোধী। ঘটনার কড়া সমালোচনা করেছে কংগ্রেস। দলের নেতা ভিডি সাথীসন বলেন, কেরলের বাম সরকার বাম পরিচয় হারিয়েছে। তাই অখুশী সরকারের জোটসঙ্গীরাও।

     

LinkedIn
Share