Tag: Cricket News

Cricket News

  • IPL 2024: বিরাট গর্জনেই বেঙ্গালুরুর দাপট দেখতে চায় ক্রিকেটপ্রেমীরা, ফের কি ক্যাপ্টেন কিং কোহলি?

    IPL 2024: বিরাট গর্জনেই বেঙ্গালুরুর দাপট দেখতে চায় ক্রিকেটপ্রেমীরা, ফের কি ক্যাপ্টেন কিং কোহলি?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2024) দুরন্ত কামব্যাক করেছে আরসিবি। প্রথম দিকে বেশ কিছুটা নড়বেড়ে ছিল বেঙ্গালুরু। তবে পরপর পাঁচটা ম্যাচ জিতে এখম তারা প্লে-অফের দৌড়ে। টুর্নামেন্টে বারবার শোনা গিয়েছে বিরাট (Virat Kohli) গর্জন। ১৩টি ম্যাচে ৬৬১ রান করেছেন কোহলি, সর্বোচ্চ রান অপরাজিত ১১৩। এবার ফের আগামী মরশুমে আরসিবির অধিনায়ক হিসাবে বিরাট কোহলিকে ফিরিয়ে আনার দাবি উঠল। ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং-সহ অনেকেই এই দাবি তুলেছেন।

    কী বললেন হরভজন

    আগামী মরশুমের জন্যে ২০২৫ সালে আইপিএলের (IPL 2024) মেগা নিলাম অনুষ্ঠিত হবে। সেই নিলামে আরসিবি বিরাট কোহলিকে রেখে দেবে এটা প্রায় নিশ্চিত। তাই অন্যান্য খেলোয়ারদের থেকে বিরাট কোহলিই ভাল পছন্দ হতে পারেন বলে মনে করেছে হরভজন। প্রাক্তন স্পিনারের কথায়,  “আরসিবি যদি প্লে-অফে উঠতে না পারে তাহলে কোনও ভারতীয়কে দায়িত্ব দেওয়া উচিত। বিরাট কোহলিই বা নয় কেন! চেন্নাইতে দেখুন ধোনির গুরুত্ব অনেক, তেমন বিরাটও অনেক বড় নেতা, ও জানে আরসিবির কী ভাবে খেলা উচিত।” সেই সঙ্গে আরও বলেন, “আরসিবি এখনও আক্রমণাত্মক ক্রিকেট খেলছে, ঠিক যেটা বিরাট কোহলি চায়। আমার তো মনে হয় বিরাট কোহলিকে পরের বছর অধিনায়ক করা উচিত।” 

    কমলা টুপির মালিক

    ২০২১ সালে অধিনায়কত্ব ছাড়েন বিরাট কোহলি (Virat Kohli), তাঁর অধিনায়কত্বে ২০১৬ সালে ফাইনালে পৌঁছয় আরসিবি। চলতি বছরেও (IPL 2024) দুর্দান্ত ছন্দে রয়েছেন কোহলি, অরেঞ্জ ক্যাপের দৌড়ে সবার আগে রয়েছেন বিরাট। এই মুহূর্তে আইপিএলে (IPL 2024) কমলা টুপির মালিক কোহলি। ১৩ ম‌্যাচের ১৩ ইনিংসে ৬৬১ রান করেছেন যিনি। দেড়শো প্লাস স্ট্রাইক রেটে। কিন্তু বিরাটের গনগনে ফর্ম সত্ত্বেও আরসিবি (RCB) শেষ পর্যন্ত প্লে অফে যাবে কি না, এখনও নিশ্চিত নয়। 

    আরও পড়ুন: তিক্ততার অবসান! কে এল রাহুলকে নৈশভোজের আমন্ত্রণ সঞ্জীব গোয়েঙ্কার

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • World Cup 2023: ওয়েস্ট ইন্ডিজের হার লজ্জার! ট্যুইট-বার্তায় বলছেন বীরেন্দ্র সেহবাগ

    World Cup 2023: ওয়েস্ট ইন্ডিজের হার লজ্জার! ট্যুইট-বার্তায় বলছেন বীরেন্দ্র সেহবাগ

    মাধ্যম নিউজ ডেস্ক: স্কটল্যান্ডের কাছে হেরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যার জেরে এক দিনের বিশ্বকাপে (World Cup 2023) খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডসদের দেশ। শনিবার ওই ম্যাচ হয় হারারেতে। সেখানে ৭ উইকেটে ধরাশায়ী হয় দু দুবার বিশ্বকাপ জেতা ওয়েস্ট ইন্ডিজ।  

    ধরাশায়ী ক্যারিবিয়ানরা 

    ১৯৭৫ সালের পর এই প্রথম ক্যারিবিয়ানরা বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে পরাজিত হল। অথচ ১৯৭৫ ও ১৯৭৯ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই ওয়েস্ট ইন্ডিজই সুপার সিক্সের মঞ্চে হেরে গেল ৪ পয়েন্টে। অথচ ওয়ান ডে ক্রিকেটে (World Cup 2023) দু দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের ঝুলিতে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বট্রফিও। এহেন ওয়েস্ট ইন্ডিজের হার দেখল তামাম বিশ্ব।

    ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ

    ক্যারিবিয়ানরা হেরে যাওয়ায় বিশ্বকাপের মূল পর্বে ওঠা কার্যত নিশ্চিত হয়ে গেল শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের। এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১৮১ রানে অল আউট হয়ে যায়। তিন উইকেট হারিয়ে ৪৩.৫ ওভারে সেই রান তুলে নেয় স্কটল্যান্ড।

    ওয়েস্ট ইন্ডিজের হার লজ্জার, ট্যুইট-বার্তায় বলছেন বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag)।

    তিনি লিখেছেন, কেবল মাত্র ট্যালেন্ট থাকলেই হবে না, ভাল ম্যানেজমেন্টও প্রয়োজন, প্রয়োজন রাজনীতিমুক্ত ক্রিকেট (World Cup 2023)। ওয়েস্ট ইন্ডিজ ফের ঘুরে দাঁড়াবে বলে ট্যুইট-বার্তায় জানিয়েছেন গৌতম গম্ভীর। তিনি লিখেছেন, বিশ্ব ক্রিকেটে তারা এক নম্বর হবে বলেই বিশ্বাস করি।

    আরও পড়ুুন: প্রয়োজনে ঘরে ঢুকে মেরে আসতে পারি, পাকিস্তানকে বার্তা রাজনাথের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     

  • ICC World Cup 2023: বিহ্বল শামিকে জড়িয়ে ধরলেন মোদি! প্রধানমন্ত্রী প্রেরণা জুগিয়েছেন বললেন জাদেজা

    ICC World Cup 2023: বিহ্বল শামিকে জড়িয়ে ধরলেন মোদি! প্রধানমন্ত্রী প্রেরণা জুগিয়েছেন বললেন জাদেজা

    মাধ্যম নিউজ ডেস্ক: ১২ বছর পর বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল রোহিত শর্মা-বিরাট কোহলিদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল হারতেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন সিরাজ, রাহুল। চোখ মুছতে মুছতে মাঠ ছাড়লেন রোহিত। থমথমে কোহলি। ড্রেসিংরুমে চোখ ভিজে আসে সকলের। সেই সময় গোটা দলের মনোবল বাড়াতে ভারতীয় দলের ড্রেসিংরুমে চলে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

    রোহিতদের প্রেরণা দিতে মোদি

    সবকিছু….সবকিছুই উজাড় করে দিয়েছিলেন তাঁরা। টানা ১০টি ম্যাচে জিতেছিলেন। কিন্তু ফাইনালে হেরে গিয়ে বিশ্বকাপ ট্রফিটা হাতে আসেনি। তারপর যে রোহিত শর্মা, বিরাট কোহলিদের কতটা কষ্ট হতে পারে; তা হয়ত নিজেদের দেখেই বুঝতে পারবেন ভারতবাসী। বাইরে থেকে সমর্থন করেই মন খারাপ হয়ে গিয়েছে। কিন্তু ওই ১৫-২০ জন তো জানপ্রাণ লড়িয়ে দিয়েছিলেন। আর তাঁদের পাশে দাঁড়াতেই ভারতের ড্রেসিংরুমে যান প্রধানমন্ত্রী। দেখা করেন রোহিতদের সঙ্গে। 

    আবেগাপ্লুত জাদেজা-শামি

    সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ মোদির সঙ্গে ছবি পোস্ট করে জাদেজা লেখেন, ‘আমাদের একটা দুর্দান্ত টুর্নামেন্ট কেটেছে। কিন্তু গতকাল একধাপ দূরে থেমে গিয়েছি আমরা। আমাদের সকলের হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কিন্তু দেশবাসীর সমর্থন আমাদের স্বস্তি দিয়েছেন। গতকাল ড্রেসিংরুমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে এসেছিলেন, সেটা অত্যন্ত স্পেশাল এবং অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ছিল।’ 

    ম্যাচের শেষে ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়া তারকা পেসারকে সান্ত্বনা দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এরপর শামি লেখেন, ‘দুর্ভাগ্যজনকভাবে গতকালের দিনটা আমাদের ছিল না। আমাদের দল এবং আমায় পুরো টুর্নামেন্টে সমর্থন করে যাওয়ার জন্য সব ভারতীয়কে আমি ধন্যবাদ জানাতে চাই। আমাদের ড্রেসিংরুমে এসে আমাদের মনোবল বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞ। আমরা আবার ফিরে আসব।’ 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: হাসপাতাল থেকে ছাড়া পেলেন ডেঙ্গি আক্রান্ত শুভমান! কবে ফিরবেন বাইশ গজে?

    ICC World Cup 2023: হাসপাতাল থেকে ছাড়া পেলেন ডেঙ্গি আক্রান্ত শুভমান! কবে ফিরবেন বাইশ গজে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্দাজ করা গিয়েছিল ভাল নেই শুভমান গিল (Shubman Gill)। এবার জানা গেল, সোমবার বিকেলেই চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভরতি করা হয়েছে ভারতীয় দলের তারকা ওপেনারকে। তাঁর প্লেটলেট কাউন্ট সাংঘাতিকভাবে কমে গিয়েছিল। তড়িঘড়ি চেন্নাইয়ের হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। সূত্রের খবর, হু হু করে শুভমানের প্লেটলেট কমছিল তাঁর। তাই চিকিৎসকেরা অপেক্ষা করেননি। তবে আপাতত তাঁর প্লেটলেট ঠিক হওয়ায় তাঁকে মঙ্গলবার সকালে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও এখনও অসুস্থ তিনি। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে না খেলার সম্ভাবনা বেশি। আপাতত বোর্ডের চিকিৎসকেরা তাঁকে নজরে রেখেছেন।

    কেন হাসপাতালে গিল

    বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রথম ম্যাচে চিপকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি। টিম হোটেলে নিজের রুমেই থেকে গিয়েছিলেন। ডেঙ্গি আক্রান্তকে প্রথম কয়েকটা দিন টানা স‌্যালাইন ড্রিপ দিয়ে যেতে হয়। যেহেতু প্রথম দিকে শরীরে তরল পদার্থের অভাব দেখা দেয়। সোমবার বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছিল, আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে খেলতে পারবেন না টিম ইন্ডিয়ার (Team India) তরুণ ওপেনার। তবে শুভমানের যা অবস্থা তাতে আগামী শনিবার পাকিস্তানের বিরুদ্ধেও গিল খেলতে পারবেন কিনা, তা নিয়ে ধন্দ আছে। এখনও সে বিষয়ে ভারতীয় বোর্ডের তরফে সরকারিভাবে কিছু জানানো না হলেও গিলের না থাকার সম্ভাবনাই বেশি বলে সংশ্লিষ্ট মহলের মত। 

    আরও পড়ুন: কোহলি-রাহুল জুটিতে একাধিক রেকর্ড! এক নজরে ভারতের ভালো-খারাপ নজির

    বাইশ গজে ফিরবেন কবে

    গত কয়েকদিন ধরেই গিলের প্লেটলেটের সংখ্যা কম থাকছে। সেই পরিস্থিতিতে গিলকে বিমানে না ওঠার পরামর্শ দেন চিকিৎসকরা। তাই আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য দলের সঙ্গে দিল্লিতে যাননি গিল। সুস্থ হয়ে উঠে কবে ফের খেলার মাঠে নামবেন শুভমান, তা এখন ধোঁয়াশায়। তাঁর মেডিক্যাল রিপোর্টও প্রকাশ্যে আনা হয়নি। এই পরিস্থিতিতে গিলের মাঠে ফেরা অনিশ্চিত। কারণ প্লেটলেট ঠিক হলেও তাঁর দুর্বলতা থাকবে। ম্য়াচের জন্য় ফিট হতে আরও সময় লাগবে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গিল যদি পাকিস্তান ম্যাচের আগে সুস্থ হয়ে যান, তাহলে তাঁকে আমেদাবাদে যেতে হবে ১৩ তারিখের মধ্যে। তিনি গেলেও তাঁর ম্য়াচ ফিটনেস বড় প্রশ্ন হবে। আমেদাবাদের গরমে ১০০ ওভার খেলাটা বেশ চাপের হবে গিলের পক্ষে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • ODI World Cup 2023: পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফি! দল ঘোষণা করতে হবে কত তারিখের মধ্যে জানাল আইসিসি

    ODI World Cup 2023: পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফি! দল ঘোষণা করতে হবে কত তারিখের মধ্যে জানাল আইসিসি

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ৫ অক্টোবর থেকে শুরু এক দিনের বিশ্বকাপ (ODI World Cup 2023)। তার আগে কত তারিখের মধ্যে ১০ দেশকে তাদের প্রাথমিক দল ঘোষণা করতে হবে তা জানিয়ে দিল আইসিসি। কত তারিখের পরে আর দলে কোনও বদল করা যাবে না সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। আইসিসি জানিয়েছে, ৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি দেশকে ১৫ জনের প্রাথমিক দল জানিয়ে দিতে হবে। বিশ্বভ্রমণের অংশ হিসেবে বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে। ৯ অগাস্ট পর্যন্ত এই ট্রফি থাকবে ঢাকায়। বাংলাদেশে আসার পর ফটোসেশনের জন্য বিশ্বকাপ ট্রফি নিয়ে যাওয়া হয় পদ্মা সেতুতে। 

    দল ঘোষণার নিয়ম

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে জানানো হয়েছে, ৫ সেপ্টেম্বরের পরেও দলে পরিবর্তন করা যাবে। কোনও ক্রিকেটার চোট পেলে বা নির্বাচকেরা পরে কোনও ক্রিকেটারকে সুযোগ দিতে চাইলে সেই বদল করতেই পারেন। তবে তা করতে হবে ২৭ সেপ্টেম্বরের মধ্যে। ২৭ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি দলকে চূড়ান্ত তালিকা ঘোষণা করতে হবে। ২৭ সেপ্টেম্বরের পরেও অবশ্য দলে বদল করা যাবে। কিন্তু চাইলেই কোনও দলে বদল করা যাবে না। যদি কোনও ক্রিকেটার গুরুতর চোট পেয়ে ছিটকে যান তবেই তাঁর বিকল্প হিসাবে অন্য ক্রিকেটারকে নেওয়া যাবে। সেটাও করতে হবে আইসিসির (ODI World Cup 2023) অনুমতি নিয়ে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা অনুমতি দিলে তবেই বদল করা যাবে।

    আরও পড়ুন: ডার্বি নিয়ে চিন্তিত নই! ফুটবলারদের ফিট রাখাটাই আসল, দাবি মোহন-কোচের

    ট্রফি নিয়ে পদ্মাপারে

    আইসিসির ঐতিহ্য অনুযায়ী বিশ্বকাপ ট্রফি (ODI World Cup 2023) যে দেশে নিয়ে যাওয়া হয়, সেই দেশের কোনো একটা বিশেষ স্থানে ফটোসেশন করা হয়। বিশ্বকাপের ট্রফি ঢাকার পৌঁছানোর পর নিয়ে যাওয়া হয় পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে ১ নম্বর পিলারের পাশে।

    এরপর বিশ্বকাপ ট্রফি নিয়ে যাওয়া হয় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় থাকবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ থাকবে জনসাধারণের জন্যও। ৯ অগাস্ট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রফি উম্মুক্ত থাকবে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • World Cup 2023: স্কটল্যান্ডের কাছে হার ক্যারিবিয়ানদের, একদিনের বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ

    World Cup 2023: স্কটল্যান্ডের কাছে হার ক্যারিবিয়ানদের, একদিনের বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের (World Cup 2023) মূল পর্বের আগেই অঘটন! বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ। শনিবার স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামে দু বারের বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে গেল ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডসদের দেশ। স্কটল্যান্ডের কাছে ধরাশায়ী হওয়ায় ওডিআই ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার মূল পর্বে উঠতে পারল না ওয়েস্ট ইন্ডিজ।

    দু বারের বিশ্বকাপ জয়ী দেশ

    ১৯৭৫ সালের পর এই প্রথম ক্যারিবিয়ানরা বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে পরাজিত হল। এদিন হারারেতে ব্যাটে ও বলে চোখ ধাঁধানো ইনিংস খেলে স্কটল্যান্ড। যার জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ক্যারিবিয়ানদের স্বপ্ন। ১৯৭৫ ও ১৯৭৯ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই ওয়েস্ট ইন্ডিজই সুপার সিক্সের মঞ্চে হেরে গেল ৪ পয়েন্টে। অথচ ওয়ান ডে ক্রিকেটে (World Cup 2023) দু দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের ঝুলিতে রয়েছে টি-টোয়েন্ট বিশ্বট্রফিও। এহেন শক্তিধর একটি দেশকে এদিন স্কটল্যান্ডের কাছে নিতান্তই শিশু বলে মনে হল।

    নিয়ম রক্ষার ২ ম্যাচ

    সুপার সিক্সে তিনটি ম্যাচ খেলতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। প্রতিটিতেই গোহারা হয়েছে ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডসদের দেশ। তাই ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার কোনও আশা আর নেই ওয়েস্ট ইন্ডিজের। বাকি যে আরও দুটি ম্যাচ তাদের খেলতে হবে, তা নিছকই নিয়ম রক্ষার হয়ে দাঁড়াল। ক্যারিবিয়ানরা হেরে যাওয়ায় বিশ্বকাপের মূল পর্বে ওঠা কার্যত নিশ্চিত হয়ে গেল শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের।

    এদিন যোগ্যতা অর্জন পর্বের (World Cup 2023) ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ গ্রুপ লিগে জিম্বাবোয়ে ও নেদারল্যান্ডসের কাছে আগেই তারা হেরে গিয়েছিল। তাই এদিন না জিততে পারলে, তারা যে ছিটকে যাবে তা মোটামুটি নিশ্চিত ছিল। এদিন প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১৮১ রানে অল আউট হয়ে যায়। তিন উইকেট হারিয়ে ৪৩.৫ ওভারে সেই রান তুলে নেয় স্কটল্যান্ড।

    আরও পড়ুুন: লুসানে ডায়মন্ড লিগে শীর্ষস্থান নীরজের

    ওয়েস্ট ইন্ডিজের বোলিং শৃঙ্খলাবদ্ধ হলেও তারা ক্রশ-ম্যাকমুলানের জুটিকে ভাঙতে পারেনি। তবে ম্যাকমুলান অ্যাকিল হোসেনের একটি স্ট্রেট মারতে গিয়ে আউট হয়ে যেতেন, যদি কেইল মেয়ার্স বলটা ধরতে পারতেন। ঘটনাটি ঘটে ১২ ওভারের সময়। ২৫ ওভার খেলে ম্যাকমুলান এদিন হাফ সেঞ্চুরি করেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: ভারত-পাকিস্তান সেমিফাইনালে মুখোমুখি হলে ম্যাচ ইডেনে! জাগছে আশা

    ICC World Cup 2023: ভারত-পাকিস্তান সেমিফাইনালে মুখোমুখি হলে ম্যাচ ইডেনে! জাগছে আশা

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেট হোক বা ফুটবল অথবা হকি— ভারত-পাকিস্তান ম্যাচ মানেই এক আলাদা উত্তেজনা। এক আলাদা অনুভূতি। এক আলাদা শিহরণ। সব শহরই চায় এই রুদ্ধশ্বাস পরিবেশের সাক্ষী হতে। তবে, সবার ভাগ্যে শিকে ছেঁড়ে না। বুধবারই প্রকাশিত হয়েছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের (ICC World Cup 2023) সূচি। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা (আইসিসি) প্রকাশিত সূচি অনুযায়ী, আসন্ন বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) হাই-ভোল্টেজ গ্রুপ পর্যায়ের ম্যাচ হতে চলেছে লক্ষাধিক দর্শকাসন বিশিষ্ট দেশের বৃহত্তম আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে। সূচি অনুযায়ী, বিশ্বকাপের দুটি সেমিফাইনাল ম্যাচের একটি হবে মুম্বই এবং দ্বিতীয়টি কলকাতায়। 

    এবারের বিশ্বকাপের (ICC World Cup 2023) আয়োজক দেশ ভারত। নিয়ম অনুযায়ী, আয়োজক দেশ যদি শেষ চারে ওঠে, তাহলে তারা সেমিফাইনাল কোন মাঠে খেলবে, সেটা পছন্দ করতে পারে। এই সুবিধা হোস্ট নেশনকে দেওয়া হয়ে থাকে। বিসিসিআই সূত্রে খবর, টিম ইন্ডিয়া শেষ চারে উঠলে, মুম্বইতে খেলা পড়বে রোহিত-ব্রিগেডের। টিম ইন্ডিয়ার তেমনটাই পছন্দ। মেন ইন ব্লু-রা চাইছে দল সেমিফাইনালে উঠলে ওয়াংখেড়ে স্টেডিয়ামেই খেলতে। বোর্ডের তরফে তেমনটা জানিয়ে দেওয়া হয়েছে। তাতে সম্মতও হয়েছে আইসিসি।

    এক শর্তেই সরতে পারে রোহিতদের ম্যাচ 

    তবে, এর মধ্যেও একটা ব্যতিক্রম রয়েছে। কী সেই ব্যতিক্রম? কী সেই শর্ত? জানা যাচ্ছে, সেমিফাইনালে যদি ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়, তাহলে একমাত্র তখনই এই ম্যাচ মুম্বইয়ের পরিবর্তে কলকাতায় হতে পারে। কিন্তু, ভারত তো জানিয়ে দিয়েছে তারা মুম্বইতে খেলবে! এখানেই আসছে শর্ত! বিশ্বকাপে (ICC World Cup 2023) তাদের ভেন্যু নিয়ে একাধিক বদলের সুপারিশ করেছিল পাকিস্তান। একটি বাদে সবকটিই খারিজ করেছে আইসিসি ও বিসিসিআই। ওই একটি শর্ত হল, পাকিস্তান জানিয়েছে, নিরাপত্তার কারণে তারা মুম্বইতে খেলবে না। যা মেনে নিয়েছে ভারতীয় বোর্ডও। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, মুম্বইতে ভারত-পাকিস্তান ম্যাচ করার ঝুঁকি নিতে চায় না বোর্ড। এর প্রধান কারণ হল নিরাপত্তা। 

    আরও পড়ুন: উৎসবের দিনে বিশ্বকাপ! সমস্যা হবে না, দাবি সিএবি কর্তাদের

    কী বলছে ভারতীয় বোর্ড?

    বোর্ড কর্তার মতে, ২০০৮ সালের মুম্বই হামলার পর থেকে আরব সাগরের পাড়ে ভারত-পাকিস্তান ম্যাচ হলেই সমস্যার মুখে পড়েছে বোর্ড। বিভিন্ন রাজনৈতিক দলের হুমকি, বিরোধিতার মুখে পড়তে হয়েছে। ১৯৯১ সালে ভারত-পাক ম্যাচের আগে খুঁড়ে দেওয়া হয়েছিল ওয়াংখেড়ের পিচ! তাই বিশ্বকাপের (ICC World Cup 2023) সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ মুম্বইয়ে আয়োজন করার দিকে ঝুঁকবে না বিসিসিআই। সেক্ষেত্রে, যদি ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) সেমিফাইনাল ম্যাচ হয় তাহলে ইডেন গার্ডেন্সে খেলা হতে পারে। 

    এখন সেই আশায় বুক বাঁধছে তিলোত্তমা!

  • WTC Final 2023: বলের পর ব্যাট! রোহিতদের ব্যর্থতায় খেলার রাশ অস্ট্রেলিয়ার হাতে

    WTC Final 2023: বলের পর ব্যাট! রোহিতদের ব্যর্থতায় খেলার রাশ অস্ট্রেলিয়ার হাতে

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও দাপট অস্ট্রেলিয়ার। প্রথমে ব্যাট হাতে আধিপত্য বজায় রেখেছিলেন হেড-স্মিথ জুটি। পরে বল হাতে ভারতীয় টপ অর্ডারকে সাজঘরে ফেরালেন অস্ট্রেলিয়ার পেসাররা। অজিদের ৪৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান তুলেছে ভারত। এখনও পিছিয়ে ৩১৮ রানে। অসম্ভব কিছু না ঘটলে এবারও আইসিসি ট্রফি হাতছাড়া হতে চলেছে ভারতের। শেষ ২০১৩ সালে কোনও আইসিসি খেতাব জিতেছিল টিম ইন্ডিয়া।

    ব্যাটিংয়ে ভরাডুবি

    ব্যাটিংয়ে (WTC Final 2023) ভারতের শুরুটাই ভালো হয়নি। প্রথম থেকেই অস্বস্তিতে ছিলেন রোহিত শর্মা ও শুভমন গিল। কামিংসের ভিতরের দিকে ঢুকে আসা বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন রোহিত। আইপিএলে সফল শুভমন বল বুঝতেই পারলেন না। স্কট বোলান্ডের বলের লাইন বুঝতে না পেরে বলটি ছেড়ে দিয়েছিলেন। ভেবেছিলেন বাইরে যাবে। কিন্তু ভিতরে ঢুকে আসে বল। তাতেই বোল্ড হন শুভমন। ৩০ রানে দুই ওপেনারকে হারাতেই চাপে পড়ে যায় ভারত। চেতেশ্বর পূজারা-বিরাট কোহলি জুটির ওপর বাড়তি ভরসা ছিল। জাজমেন্ট দিয়ে অবাক আউট হলেন পূজারার মতো ব্যাটার। বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি অস্বস্তিতে পড়লেন মিচেল স্টার্কের বাড়তি বাউন্সে। কট বিহাইন্ড হয়ে ফেরেন বিরাট।  ১৪ রান করে আউট কোহলি। মাত্র ৭১ রানে ৪ উইকেট হারিয়ে ধরাশায়ী ভারত।

    ধরে খেললেই সফলতা

    ওভালের উইকেটে কী ভাবে ব্যাট করা উচিত তা ভারতের টপ অর্ডারকে শেখালেন রাহানে ও জাদেজা। তাড়াহুড়ো না করলে এই উইকেটে যে রান করা যায় তা দেখালেন তাঁরা। অর্ধশতরানের দিকে এগোচ্ছিলেন জাদেজা। কিন্তু ৪৮ রানের মাথায় নেথান লায়নের বলে খোঁচা মেরে আউট হলেন তিনি। সবুজ উইকেটে বাঁ হাতি ব্যাটারের সামনে অফ স্পিনার কতটা কার্যকরী হতে পারে সেটা দেখালেন লায়ন। রবিচন্দ্রন অশ্বিনকে না খেলানোর সিদ্ধান্ত যে ভুল তা আবারও প্রমাণিত হল।

    আরও পড়ুন: ওভালে দাপট হেড-স্মিথের, প্রথম দিনে চালকের আসনে অস্ট্রেলিয়া

    রাহানে-জাদেজা জুটি

    প্রথম দিনেই ম্যাচে (WTC Final 2023) পার্থক্য গড়ে দিয়েছিলেন ট্রেভিস হেড ও স্টিভ স্মিথ। দ্বিতীয় দিনের শুরুতেই শতরানে পৌঁছোন স্টিভ স্মিথও।  দ্বিতীয় দিন নিজের প্রথম দুই বলে দু’টি চার মেরে টেস্টে ৩১তম শতরান করেন তিনি। দ্বিতীয় দিনে ভারতীয় বোলারদের লাইন-লেংথ তুলনামূলক ভাবে ভাল হয়। তার ফলে মাঝেমাধ্যে সমস্যায় পড়ছিলেন শতরান করে খেলা দুই ব্যাটার। তার মাঝেই ১৫০ রান পূর্ণ করেন হেড। তবে মহম্মদ শামি, মহম্মদ সিরাজরা ক্রমাগত বাউন্সার দিচ্ছিলেন হেডকে। তার ফলে একটু সমস্যা হচ্ছিল তাঁর। ১৬৩ রানের মাথায় শার্দূল ঠাকুরের বল ফাইন লেগে মারতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হেড। হেডের আউটে জুটি ভাঙে। অস্ট্রেলিয়ার ইনিংসে ২৮৫ রান যোগ করেছে হেড-স্মিথ জুটি। জবাবে ভারতীয় দল পার্টনারশিপই গড়তে পারল না। মন্দের ভালো অজিঙ্ক রাহানে-রবীন্দ্র জাদেজা জুটি। ৭১ রান যোগ করে এই জুটি। দ্বিতীয় দিনের শেষে শ্রীকার ভরতের সঙ্গে ক্রিজে রয়েছেন রাহানে (২৯)। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC Test Championship Final: ওভালে করমণ্ডল দুর্ঘটনা স্মরণ! এক মিনিট নীরবতা পালন রোহিতদের

    ICC Test Championship Final: ওভালে করমণ্ডল দুর্ঘটনা স্মরণ! এক মিনিট নীরবতা পালন রোহিতদের

    মাধ্যম নিউজ ডেস্ক: দুই শহরের মধ্যে দূরত্ব প্রায় ৮ হাজার কিলোমিটার। সময়ের ফারাক প্রায় সাড়ে চার ঘণ্টা। তবুও, বুধবার সকালে ওড়িশার বালাসোরের সঙ্গে কোথাও যেন মিলে গেল লন্ডন। মিলিয়ে দিল একটা বিপর্যয়। মিলিয়ে দিল সমবেত দুঃখ। মিলিয়ে দিল সমগ্র মানবিকতা।

    ওড়িশার করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ছায়া পড়ল সুদূর লন্ডনে। এদিন থেকেই কেনিংটন ওভালে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল (ICC Test Championship Final)। খেলার আগে, ওভাল মাঠের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে উল্লেখ করা হয় করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে। 

    গত শুক্রবার ওড়িশার বাহানগা বাজারে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা হয়। সেই ঘটনায় ২৮৮ জন মারা গিয়েছেন। ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে দুই দেশের জাতীয় সঙ্গীতের আগে এক মিনিটের নীরবতা পালন করা হয়। হাতে কালো ব্যান্ড পরে নেমেছেন ভারত এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। টেস্টের (ICC Test Championship Final) পাঁচদিনই কালো ব্যান্ড পরে খেলবে দুই দলের ক্রিকেটাররা।

    এদিন ওভালের বেল বাজিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (ICC Test Championship Final) সূচনা করেন দীনেশ কার্তিক। এদিন টস জিতে ওভালের ঘাসে ঢাকা উইকেট দেখে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দল এরকম— রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, শ্রীকর ভরত, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, উমেশ যাদব, মহম্মদ সিরাজ। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC Test Championship Final: আজ শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, কোথায় কীভাবে দেখবেন ম্যাচ?

    ICC Test Championship Final: আজ শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, কোথায় কীভাবে দেখবেন ম্যাচ?

    মাধ্যম নিউজ ডেস্ক: যেন টেস্ট ক্রিকেটের বিশ্বকাপ ফাইনাল (ICC Test Championship Final)! আর সেই খেতাবি লড়াইয়ে আজ থেকে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। একে অপরকে টক্কর দিতে আগামী পাঁচ দিন ওভালের বাইশ গজে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাবে মেন ইন ব্লু বনাম ব্যাগি গ্রিনের মধ্যে। 

    দুই বছর ধরে একের পর এক টেস্ট সিরিজ খেলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ICC Test Championship Final) শেষ ল্যাপে এসে পৌঁছেছে দুটি দল, ভারত ও অস্ট্রেলিয়া। এই নিয়ে টানা দ্বিতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে প্রথম বার। দুবছর আগে, উদ্বোধনী টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারত। এবার সেই অধরা স্বপ্নকে সফল করার সামনে ফের একবার দাঁড়িয়ে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ব্রিগেড। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু বিশ্বের সেরা টেস্ট দল হওয়ার লড়াই। মাঠ হোক বা টিভি-র পর্দা কিংবা হোক স্মার্টফোনের স্ক্রিন— দুই হেভিওয়েটের মধ্যে এই লড়াই প্রত্যক্ষ করার সুযোগ পাবেন কোটি কোটি ক্রিকেট অনুরাগী।

    আরও পড়ুন: আজ ভারত-অস্ট্রেলিয়া মহারণ! আইসিসি ট্রফির খরা কাটবে কি?

    এক ঝলকে দেখে নিন, কীভাবে, কোথায় দেখতে পাবেন ম্যাচ

    কবে থেকে হচ্ছে ফাইনাল ম্যাচ?

    আজ, বুধবার, ৭ জুন থেকে হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (ICC Test Championship Final) ম্যাচ। চলবে ১১ তারিখ পর্যন্ত। 

    ম্যাচে কি কোনও রিজার্ভ ডে রয়েছে?

    ফাইনাল ম্যাচে একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে। সেক্ষেত্রে ১২ তারিখ পর্যন্ত হতে পারে ম্যাচ।

    কখন শুরু হবে ম্যাচ?

    ভারতীয় সময় দুপুর ৩.৩০ থেকে ম্যাচ শুরু। স্থানীয় সময় সকাল ১০.৩০টা থেকে।

    কোথায়, কোন স্টেডিয়ামে হচ্ছে ম্যাচ?

    ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ডে। খেলা হচ্ছে লন্ডনের কেনিংটন ওভালে। 

    কোন চ্যানেলে সরাসরি সম্প্রচার হবে ম্যাচ?

    টিভিতে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে দেখা যাবে খেলার সরাসরি সম্প্রচার। 

    কোন ওটিটি প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং দেখা যাবে?

    মোবাইলে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে এই ম্যাচ সরাসরি স্ট্রিমিং হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share