Tag: Cristiano Ronaldo

Cristiano Ronaldo

  • Cristiano Ronaldo: এশিয়ায় রোনাল্ডো! সৌদি আরবের ক্লাব আল নাসরেই সই করলেন সিআর সেভেন

    Cristiano Ronaldo: এশিয়ায় রোনাল্ডো! সৌদি আরবের ক্লাব আল নাসরেই সই করলেন সিআর সেভেন

    মাধ্যম নিউজ ডেস্ক: জল্পনার অবসান। সৌদি আরবের ক্লাব আল নাসরেই সই করলেন রোনাল্ডো। আড়াই বছরের চুক্তিতে নতুন ক্লাবে যোগ দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। ২০২৫ সাল পর্যন্ত আল নাসরেই রোনাল্ডোকে খেলতে দেখা যাবে। ক্লাবের তরফ থেকে ট্যুইট করে জানানো হয়েছে এই খবর।  সোশ্যাল মিডিয়ায় ক্লাবের তরফে লেখা হয়, ‘ইতিহাস তৈরি হতে চলেছে। এই চুক্তির ফলে আমাদের ক্লাব আরও ভাল খেলার জন্য অনুপ্রাণিত তো করবেই, পাশাপাশি আমাদের লিগ, আমাদের দেশ এবং ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। তোমার নতুন ক্লাব আল নাসরে তোমাকে স্বাগত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।’

    চুক্তির অঙ্ক, রোনাল্ডোর স্বপ্ন

    ফুটবল বিশ্বকাপ চলাকালীনই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) নিজের চুক্তি বাতিল করেন। একটি সাক্ষাৎকারে কোচ সম্পর্কে বিরূপ মন্তব্য করায় রোনাল্ডোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। পর্তুগাল জাতীয় দলের সতীর্থ এবং কোচ ফের্নান্দো স্যান্টোসের সঙ্গেও তাঁর বিরোধ প্রকাশ্য এসেছিল। তার পর থেকেই নতুন ক্লাব খুঁজছিলেন রোনাল্ডো। চেয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগ খেলে এমন কোনও ক্লাবে সই করতে। চ্যাম্পিয়ন্স লিগ খেলে এমন কোনও ক্লাব তাঁকে নিতে আগ্রহ না দেখানোয় শেষ পর্যন্ত সৌদির আল নাসেরকেই বেছে নিলেন তিনি। ইতিমধ্যেই শারীরিক পরীক্ষা হয়ে গিয়েছে তাঁর।

    আরও পড়ুন: ফুটবল-বিশ্ব সম্রাটহীন! ৮২ বছর বয়সে চলে গেলেন পেলে

    সৌদি সংবাদ মাধ্যম সূত্রে খবর, রোনাল্ডো এই চুক্তি অনুযায়ী প্রতি বছর ২০০ মিলিয়ন ইউরো করে পারিশ্রমিক পাবেন। সিআর সেভেন নিজে এক বিবৃতিতে জানান, ‘আমি যে সব ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে ইউরোপিয়ান ফুটবল খেলা শুরু করেছিলাম, সেই সবকয়টি জিতেছি। আমার মনে হয় এবার আমার এশিয়ায় নিজের অভিজ্ঞতাটা ভাগ করে নেওয়ার সময় এসেছে। আমি আমার নতুন ক্লাবসতীর্থদের সঙ্গে দেখা করতে ও তাদের সঙ্গে দলকে সাফল্য এনে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।’আল নাসর ক্লাবের চেয়ারম্যান মুসাল্লি আল মুয়াম্মার লিখেছেন, ‘এই চুক্তি এক নতুন ঐতিহাসিক মুহূর্ত। রোনাল্ডো নিজে বিশ্বের সকল খেলোয়াড়ের কাছে উদাহরণ। আশা করছি তাঁর উপস্থিতিতে আল নাসের সাফল্য পাবে।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Lionel Messi: ইনস্টাগ্রামেও রোনাল্ডোকে পিছনে ফেললেন মেসি! জানেন কী সেই পোস্ট?

    Lionel Messi: ইনস্টাগ্রামেও রোনাল্ডোকে পিছনে ফেললেন মেসি! জানেন কী সেই পোস্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধু মাঠে নয় সোশ্যাল সাইটেও বন্ধু থেকে প্রতিপক্ষ সকলকেই কয়েক ডজন গোল দিলেন লিওনেল মেসি। ফুটবলের রাজপুত্র তিনি। তাই তাঁর স্থান সবার আগে। দেশকে বিশ্বকাপ দিয়ে শুধু খেলার মাঠে নয় সমাজমাধ্যমের লড়াইয়েও পর্তুগিজ প্রতিদ্বন্দ্বী ক্রিস্চিয়ানো রোনাল্ডোকে হারিয়ে দিলেন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপ শুরুর আগে রোনাল্ডোর একটি ইনস্টাগ্রাম পোস্ট সবচেয়ে বেশি লাইক ও শেয়ার হয়েছিল। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে মেসি যে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন, তা ছাপিয়ে গিয়েছে রোনাল্ডোর ছবিকেও।

    মেসির পোস্ট

    বিশ্বকাপ জেতার পর ইনস্টাগ্রামে একটি পোস্ট করে মেসি লিখেছিলেন, “বিশ্বের চ্যাম্পিয়ন”। মেসির এই পোস্ট ৪৩ মিলিয়ন লাইক পেয়েছে। ইনস্টাগ্রামে কোনও স্পোর্টস পার্সনের করা পোস্টে এটাই সর্বাধিক লাইক। মেসির এই পোস্ট ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড ভেঙে দিয়েছে। বিশ্বকাপের আগে লিওনেল মেসির সঙ্গে দাবা খেলার একটি ছবি নিজের প্রোফাইলে পোস্ট করেছিলেন রোনাল্ডো, যেটি সোমবার সন্ধ্যা পর্যন্ত ৪১.৯ মিলিয়ান লাইক পেয়েছে।

    আরও পড়ুন: দেশের মাটিতে পা রাখল মেসি ব্রিগেড! আর্জেন্টিনায় আজ সরকারি ছুটি

    প্রসঙ্গত, গত রবিবার দোহায় বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ট্রফি জেতে আর্জেন্টিনা। প্রথমার্ধে ফ্রান্সকে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয়ার্ধের দ্বিতীয় ভাগে খেলা থেকেই হারিয়ে যায় আর্জেন্টিনা। ফলস্বরূপ, পর পর দু’টি গোল করে সমতা ফেরায় এমবাপের দেশ। তার পর অতিরিক্ত সময়ের খেলাও শেষ হয়। অতঃপর শুরু হয় পেনাল্টি শুটআউট। তাতেই বাজিমাত করে মেসির আর্জেন্টিনা। দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপ ট্রফি হাতে পেয়ে উল্লসিত হয়ে ওঠেন মেসি। ট্রফি হাতে মেসি সতীর্থদের কাঁধে চেপে মাঠে ঘোরেন। সেই ছবিই দেন নিজের ইনস্টার পাতায়। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর লিওনেল মেসি বিশ্বকাপ হাতে পোস্টে লিখেছেন, “বহু বার এর স্বপ্ন আমি দেখেছি, বিরাট ভাবে আমি এটাকে চেয়েছি, আমি এখনও বিশ্বাস করতে পারছি না… অসংখ্য ধন্যবাদ জানাই আমার পরিবারকে, তাদের সকলকে যাঁরা আমায় সমর্থন করেছেন, তাঁদের প্রত্যেককে যাঁরা আমাদের প্রতি বিশ্বাস রেখেছেন। ব্যক্তিগত মেরিটের থেকেও বেশি এই দলের মেরিট। প্রত্যেকেই একটা স্বপ্নকে সফল করার জন্য লড়াই করেছে। আমরা এটা করতে পেরেছি।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Virat-Ronaldo: “তুমিই আমার কাছে সর্বকালের সেরা…”, রোনাল্ডোকে নিয়ে আবেগঘন বার্তা বিরাটের

    Virat-Ronaldo: “তুমিই আমার কাছে সর্বকালের সেরা…”, রোনাল্ডোকে নিয়ে আবেগঘন বার্তা বিরাটের

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বপ্ন পূরণ হল না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গেল বিশ্বকাপ জয়ের স্বপ্ন। ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। ফলে এর সঙ্গে সঙ্গেই বিশ্বকাপ জেতার স্বপ্নও শেষ হয়ে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। দলের হারে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন CR7। আর একরাশ দুঃখ নিয়ে মাঠ ছাড়ার কষ্ট কোথাও যেন ক্রিকেট আর ফুটবলকে এক করে দিয়েছে। কারণ রোনাল্ডোর এমন কঠিন দিনে বিশেষ বার্তা দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। রোনাল্ডোকে সর্বকালের সেরা ফুটবলার বলে এক আবেগঘন পোস্ট শেয়ার করেছেন বিরাট (Virat-Ronaldo)।

    রোনাল্ডোকে নিয়ে বিরাটের আবেগঘন বার্তা

    মেসি এবং নেইমারকে পছন্দ করলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিরাট কোহলির কাছে ‘সেরা ফুটবলার’ (Virat-Ronaldo)। রোনাল্ডোর বিশ্বকাপ থেকে বিদায়ের পর চোখের জল ফেলেছেন কোটি কোটি রোনাল্ডো ভক্ত। আর তাঁদের মধ্যে বিরাট কোহলিও একজন। ফলে তিনি রোনাল্ডোর এই কঠিন সময়ে পাশে থেকে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “তুমি এই খেলাটার জন্য যা করেছ, গোটা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের জন্য যা করেছ, কোনও ট্রফি দিয়ে সেটা পরিমাপ করা যায় না। মানুষের উপর তোমার প্রভাব যে কতটা, তা কোনও শিরোপা দিয়ে বর্ণনা করা যায় না। আমি এবং আমার মত অজস্র মানুষ তোমায় খেলতে দেখলে কী অনুভব করি, সেটাও কোনও শিরোপা দিয়ে ব্যাখ্যা করা যাবে না। তুমি ঈশ্বরের দেওয়া সবচেয়ে বড় উপহার। যে মানুষটা নিজের সবটা খেলার মাঠে নিংড়ে দিতে পারে, যে মানুষটা হৃদয় দিয়ে খেলে, সেই মানুষটা বিশ্বের সব ক্রীড়াবিদের অনুপ্রেরণা, এটাই তাঁর জন্য ঈশ্বরের আশীর্বাদ।” কোহলি তাই নির্দ্বিধায় বলেছেন, “ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তুমিই আমার কাছে সর্বকালের সেরা।”

    রোনাল্ডোর ইনস্টাগ্রাম পোস্ট

    অন্যদিকে রবিবার, রোনাল্ডোও ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় লিখেছিলেন, কাতার বিশ্বকাপ থেকে পর্তুগাল বাদ পড়ার পরে স্বপ্ন শেষ হয়েছে তাঁর। তিনি আরও লিখেছেন, “পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতাটা ছিল আমার কেরিয়ারের সবচেয়ে বড় এবং সবচেয়ে উচ্চাভিলাষী স্বপ্ন। পর্তুগালের জন্য অনেক আন্তর্জাতিক শিরোপা জিতেছি। কিন্তু বিশ্বকাপ জিততে পারিনি। অনেক আশা নিয়ে কাতারে এসেছিলাম। যাতে আমার শেষ বিশ্বকাপে অধরা স্বপ্ন পূরণ করতে পারি। কিন্তু তা আর হল না। একরাশ স্বপ্ন অধরা থেকেই বিদায় নিতে হল।”

    রোনাল্ডো ও বিরাট দুই’ই ফুটবল ও ক্রিকেট জগতের বিশেষ এক নাম। রোনাল্ডোর মতই বিরাটেরও আইসিসি বিশ্বকাপের স্বপ্ন অধরা থেকে গিয়েছে এবার। ফলে রোনাল্ডোর এক বড় ভক্ত হওয়ার পাশাপাশি স্বপ্ন অধরা থাকার যন্ত্রণা উপলব্ধি করতে পেরে বিরাটও তাঁর আবেগ ধরে রাখতে পারেননি। ফলে সোশ্যাল মিডিয়াতেই আবেগে ভরা ট্যুইট করে ভাসালেন তিনি (Virat-Ronaldo)।

  • Cristiano Ronaldo: কোচকে তোপ বোন-বান্ধবীর! মরক্কো ম্যাচের আগেও রোনাল্ডোকে নিয়ে অস্বস্তিতে পর্তুগাল শিবির

    Cristiano Ronaldo: কোচকে তোপ বোন-বান্ধবীর! মরক্কো ম্যাচের আগেও রোনাল্ডোকে নিয়ে অস্বস্তিতে পর্তুগাল শিবির

    মাধ্যম নিউজ ডেস্ক: গোটা দল মাঠে তখনও উৎসবে ব্যস্ত। রোনাল্ডো একা মাঠ ছাড়ছেন। সুইৎজারল্যান্ডকে হারিয়ে শেষ আটে পর্তুগাল। ম্যাচের পর সতীর্থরা যখন দর্শকাসনের কাছে গিয়ে সমর্থকদের অভিবাদন জানাচ্ছিলেন, তখন রোনাল্ডো একা একা হেঁটে সাজঘরে ঢুকে যান। এ ছবি যেন ব্যতিক্রম। কোচ–সতীর্থদের সঙ্গে সম্পর্কের অবনতি, শেষমেশ দল থেকেই বাদ। কিন্তু এতেও শেষ নয়। যে পর্তুগালকে বছরের পর বছর আগলেছেন, এহেন রোনাল্ডো গলার কাঁটা হয়ে উঠেছেন। সুইসদের বিরুদ্ধে বড় জয়ের পরেরদিন কোচ ফার্নান্দো স্যান্টোস প্রথম একাদশের বাইরে থাকা ফুটবলারদের একটি প্র‌্যাকটিস সেশন রেখেছিলেন এবং প্রথম একাদশের ফুটবলারদের জন্য হালকা জিম সেশন। জানা গিয়েছে, রোনাল্ডো প্র‌্যাকটিসে যোগ দিতে অস্বীকার করেন। অংশ নেন জিম সেশনে। তাতে পর্তুগাল শিবির নাকি রীতিমতো অবাক। মরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে নামার আগে স্বস্তিতে নেই পর্তুগীজরা।

    কী বললেন রোনাল্ডো

    ক্ষোভ থাকলেও ম্যাচ জিতে ইনস্টাগ্রামে রোনাল্ডো লেখেন, “পর্তুগালের জন্য একটা দারুণ দিন। বিশ্ব ফুটবলের সব থেকে বড় প্রতিযোগিতায় ঐতিহাসিক ফল। প্রতিভা এবং তারুণ্যের মিশেল দেখা গিয়েছে। যে দল নির্বাচন করা হয়েছিল, সেটাকে প্রশংসা করতেই হবে। স্বপ্নের দৌড় চলছে। শেষ পর্যন্ত চলবে।” তবে সূত্রের খবর, ম্যাচের পর রোনাল্ডো কোচকে পরিষ্কার জানিয়ে দেন, তিনি খুশি নন। হুঁশিয়ারি দেন, পরের ম্যাচেও তাঁকে প্রথম একাদশে না রাখা হলে ব্যাগ গুছিয়ে কাতার থেকে দেশে ফিরে যাবেন। 

    আরও পড়ুন: দুরন্ত ফুটবল খেলে বিশ্বকাপের শেষ আটে পর্তুগাল, মরক্কো! টাইব্রেকারে হেরেই বিদায় স্পেনের

    কী বললেন বান্ধবী ও বোন

    রোনাল্ডো বিতর্কে তাঁর পরিবারের ঘৃতাহুতি পরিস্থিতিকে আরও জটিল করছে। রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রড্রিগেজ ইনস্টাগ্রামে লিখলেন,“পর্তুগালকে অভিনন্দন। কিন্তু ১১ জন ফুটবলার যখন জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য দাঁড়িয়ে, সেই সময় একজনকেই খুঁজছিল সকলে। এটা লজ্জার যে পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলারের খেলা পুরো ৯০ মিনিট দেখতে পেল না কেউ। ভক্তরা তোমার জন্য চিৎকার করছিল। তারা দাবি জানাচ্ছিল তোমাকে দেখার। আশা করি ঈশ্বর এবং তোমার বন্ধু ফের্নান্দো এক হবে আর তোমাকে আবার খেলতে দেখব।” রোনাল্ডোর বোন আরও সুর চড়িয়ে লিখলেন,”ও বাড়ি ফিরে আসুক। আমরা বাড়িতে একসঙ্গে বসে খেলা দেখব। ওকে জড়িয়ে ধরে বলব, সব ঠিক আছে।”

  • Cristiano Ronaldo: আর রেড ডেভিলসের হয়ে খেলবেন না রোনাল্ডো! ম্যান ইউ-এর সঙ্গে চুক্তি ছিন্ন

    Cristiano Ronaldo: আর রেড ডেভিলসের হয়ে খেলবেন না রোনাল্ডো! ম্যান ইউ-এর সঙ্গে চুক্তি ছিন্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: ফুটবল বিশ্বযুদ্ধের মধ্যেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন হল পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। বিশ্বকাপের প্রথম ম্যাচে ঘানার বিরুদ্ধে মাঠে নামার ঠিক ৪৮ ঘণ্টা আগেই মঙ্গলবার রাতে রোনাল্ডো ভক্তদের কাছে এই বার্তা চলে আসে। ইংল্যান্ডের ক্লাবটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়, রোনাল্ডোকে আর রেড ডেভিলসের হয়ে খেলতে দেখা যাবে না। ক্লাব এবং রোনাল্ডোর মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

    ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিজ্ঞপ্তি

    এদিন, ম্যান ইউ-এর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে  পারস্পরিক চুক্তির ভিত্তিতে অবিলম্বে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ক্লাবের হয়ে ৩৪৬ ম্যাচে ১৪৫ গোল করেছেন রোনাল্ডো। তাঁকে ওল্ড ট্র্যাফোর্ডে দুটি মরশুম কাটানোর জন্য ধন্যবাদ জানানো হয়েছে। ভবিষ্যতের জন্য তাঁকে এবং তাঁর পরিবারকে শুভেচ্ছাও জানানো হয়েছে। যদিও এই বিবৃতিতে কোথাও রোনাল্ডোর বিতর্কিত সাক্ষাৎকারের বিষয়ে একটা শব্দও খরচ করা হয়নি। তবে সেই কারণেই যে রোনাল্ডোকে ক্লাব ছাড়তে হচ্ছে, তা প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছে ম্যান ইউ কর্তৃপক্ষ। প্রসঙ্গত, বিশ্বকাপের আগেই একটি সাক্ষাৎকারে নিজের ক্লাব ম্যান ইউয়ের বিরুদ্ধে তোপ দাগেন রোনাল্ডো। টিমের ম্যানেজার টেন হাগেরও সমালোচনা করেন সি আর সেভেন।

    আরও পড়ুন: বিশ্বকাপে অঘটন, সৌদি আরবের কাছে ২-১ গোলে হারল মেসির আর্জেন্টিনা

    রোনাল্ডোর  ট্যুইট

    ম্যান ইউ বিজ্ঞপ্তি জারির পরেই  ক্লাব ছাড়ার বিষয়ে প্রতিক্রিয়া দেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। সোশ্যাল মিডিয়ায় সংক্ষিপ্ত আবেগঘন বার্তা পোস্ট করেন ক্রিশ্চিয়ানো। তিনি স্পষ্ট জানান যে, ক্লাব ও সমর্থকদের প্রতি তাঁর অনুরাগ অক্ষুন্ন থাকবে। রোনাল্ডো লেখেন, ‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে আলোচনার পরে আমরা পারস্পরিক সম্মতিতে মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ভালোবাসি এবং সমর্থকদেরও। এই ভালোবাসা কখনও বদলাবে না। আমার মনে হয়েছে নতুন চ্যালেঞ্জের খোঁজ করার এটাই সঠিক সময়।’মাঝপথেই ক্লাব ছাড়তে হলেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সাফল্য কামনা করেছেন সিআর সেভেন। তিনি লেখেন, ‘বাকি মরশুম ও ভবিষ্যতের জন্য ক্লাবের সাফল্য কামনা করি।’

  • Cristiano Ronaldo: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়তে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! কারণ কী?

    Cristiano Ronaldo: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়তে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! কারণ কী?

    মাধ্যম নিউজ ডেস্ক:  ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ছাড়তে চাইছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ক্লাবকে তিনি এই বিষয়ে জানিয়েছেন যে উপযুক্ত প্রস্তাব পেলে ক্লাব ছেড়ে যেতে পারেন তিনি। আগামী মরসুমে চ্যাম্পিয়ন লিগে খেলতে চান তিনি। তাই  পোর্তুগিজ মহাতারকা ক্লাবের কাছে এই আবেদন করেছেন যে তাঁকে যেন ছেড়ে দেওয়া হয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মনে করেছেন তাঁর এখন দল ছেড়ে দেওয়ার সময় এসে গেছে। তবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও উত্তর পাওয়া যায়নি। গত শনিবার বিভিন্ন সংবাদমাধ্যমের থেকে এই খবরই উঠে এসেছে। 

    আরও পড়ুন: চিনে নিন বিশ্বের সবচেয়ে ধনী খেলোয়াড়দের

    রোনাল্ডো জুভেন্টাসের হয়ে ইতালিতে তিন বছর কাটিয়ে আসেন ইংল্যান্ডের এই ক্লাবে। তিনি সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে মোট ২৪টি গোল করেছেন। এছাড়া ইউনাইটেডের কাছে গোটা মরশুমই ছিল হতাশার। ব্যক্তিগতভাবে তিনি ভাল খেললেও দলের পুরো পারফরম্যান্স ভাল ছিল না। যার জন্যে চ্যাম্পিয়ন লিগে খেলার সুযোগ পায়নি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। গত বছরের ইউনাইটেডের টপ স্কোরার ও প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে থাকলেও ইউনাইটেড ম্যাঞ্চেস্টার ক্লাব রোনাল্ডোকে নিয়ে হতাশ। আর এই নিয়েই বেশকিছুদিন ধরেই শোরগোল চলছে বিশ্ব ফুটবল দুনিয়ায়। 

    রোনাল্ডো ২০০৯ ও ২০১৮ সালে জুভেন্টাসের ও ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন লিগে জয়লাভ করেছিলেন ও তিনবার প্রিমিয়ার লিগে জয়ী হয়েছিলেন। যদিও খবরসূত্রে জানা যায়, আগামী বছর পর্যন্ত রোনাল্ডোর এই ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে। কিন্তু তার আগেই তাঁর ক্লাব ছাড়া নিয়ে বেশ জল্পনা শুরু হয়ে গিয়েছে খেলার জগতে। তবে এরপর ক্লাব ছাড়লে কোন কোন ক্লাব থেকে তাঁর প্রস্তাব আসবে ও তিনি কোন ক্লাবে শেষপর্যন্ত যোগদান করবেন সেটিই এখন দেখার। সম্প্রতি ইউরোপা লিগে (Europa League) খেলবে ম্যান ইউ। সেই লিগে কোনও দিন খেলেননি রোনাল্ডো। বর্তমানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও রোনাল্ডোর সম্পর্ক কোন পথে এগোয় সেটি দেখতেই অপেক্ষায় বসে রয়েছে ফুটবলপ্রেমীরা। 

    আরও পড়ুন: সুনীলদের কোচ কী থাকবেন স্টিমাচ? দিলেন শর্ত

     

  • Cristiano Ronaldo: সদ্যোজাত পুত্র-সন্তানকে হারিয়ে ভেঙে পড়লেন রোনাল্ডো

    Cristiano Ronaldo: সদ্যোজাত পুত্র-সন্তানকে হারিয়ে ভেঙে পড়লেন রোনাল্ডো

    মাধ্য়ম নিউজ ডেস্ক: নরউইচ সিটির বিরুদ্ধে হ্যাটট্রিক করে সমালোচকদের জবাব দেওয়ার আনন্দের মাঝেই পুর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পরিবারে নেমে এল বিষাদের ছায়া। সদ্যোজাত পুত্রসন্তানের মৃত্যুতে শোকের সাগরে রোনাল্ডো ও তাঁর বান্ধবী জর্জিনা রডরিগেজ। সোমবার সন্তানের মৃত্যুর খবর জানিয়ে নিজেই তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেন। একই সঙ্গে আরও এক কন্যা সন্তানের বাবা হওয়ার কথাও তিনি জানিয়েছেন। 

    গত অক্টোবরেই রোনাল্ডো এবং তাঁর বান্ধবী ঘোষণা করেছিলেন, তাঁদের যমজ সন্তান হতে চলেছে। এমনকী তাঁর ডাক্তারি রিপোর্টের ছবিও প্রকাশ করতে দেখা গিয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলারকে। সেই যমজ সন্তানেরই এক জন মারা গিয়েছে এ দিন।

    ভারাক্রান্ত রোনাল্ডো ও তাঁর বান্ধবী সামাজিক মাধ্য়মে সন্তানহারার কথা ঘোষণা করে লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের ছেলে প্রয়াত হয়েছে। যে কোনও বাবা-মায়ের কাছেই এটা সবচেয়ে বড় দুঃখ। এক মাত্র মেয়ে সন্তানের বেঁচে যাওয়াই এই কঠিন সময়ে আমাদের শক্তি জোগাচ্ছে। কিছুটা আশা এবং খুশি নিয়ে অন্তত বাঁচতে পারছি।’ তিনি আরও বলেন,‘সব সময় আমাদের খেয়াল রাখার জন্য সমস্ত ডাক্তার এবং নার্সদের ধন্যবাদ। আমরা এই মুহূর্তে বিধ্বস্ত। এই কঠিন সময়ে গোপনীয়তা আশা করি সবার থেকে।’

    প্রসঙ্গত, ২০১০ সালে প্রথম বার সন্তানের বাবা হন রোনাল্ডো। পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এর আগে জর্জিনার সঙ্গেই চার সন্তান রয়েছে। তারা হল আলানা, ইভা, মাতেও এবং রোনাল্ডো জুনিয়র। সদ্যজাত কন্যা সন্তান হল রোনাল্ডো এবং জর্জিনার পঞ্চম সন্তান।

     

LinkedIn
Share