Tag: Crop Damage

  • Cyclone Akvan: আকভানের অকালবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৫ লক্ষ ৭৩ হাজার কৃষক, ২১২ কোটি টাকার ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের

    Cyclone Akvan: আকভানের অকালবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৫ লক্ষ ৭৩ হাজার কৃষক, ২১২ কোটি টাকার ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় ‘আকভানে’র প্রভাবে অকালবৃষ্টিতে রাজ্যের বিস্তীর্ণ এলাকার কৃষিজমিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে (Cyclone Akvan)। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে ৫ লক্ষ ৭৩ হাজারেরও বেশি কৃষকের জন্য ২১২.৩ কোটি টাকার প্রাথমিক ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার এই ঘোষণা করে তিনি জানান, প্রশাসনের তরফে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করার কাজ সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট ব্লক প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে।

    গত শুক্রবার সকালে প্রতিবেশী রাজ্য ওড়িশার গোপালপুর উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘আকভান’ (Farmers Compensation)। তার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হয়। হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায় বৃষ্টির জেরে কৃষিজমি জলমগ্ন হয়ে পড়ে। বিশেষ করে ধান কাটার মরসুমে এই বৃষ্টি কৃষকদের বড়সড় বিপদের মুখে ফেলেছে।

    দ্রুত আর্থিক বরাদ্দ (Cyclone Akvan)

    মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দ্রুত ত্রাণ ও ক্ষতিপূরণের জন্য রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে প্রায় ২০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বীজ এবং অন্যান্য কৃষি সহায়তা যুক্ত হওয়ায় মোট আর্থিক প্যাকেজের পরিমাণ দাঁড়িয়েছে ২১২.৩ কোটি টাকা।

    ধান কাটার ঠিক আগে জমিতে জল জমে যাওয়ায় আগামী কয়েক দিনের মধ্যে ফসল পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। প্রাথমিক মূল্যায়নে ১ লক্ষ ৩১ হাজার ৩৮৪ হেক্টর জমির আমন ধান এবং ১ লক্ষ ৬০ হাজার হেক্টর জমির কলা ও পেঁপে চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্ষে, ডাল, আলুবীজ, শাকসবজি, পান এবং ফুলের চাষও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।

    ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ক্ষতিপূরণের কাঠামো

    ক্ষয়ক্ষতির ধরন অনুযায়ী কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সাধারণ ফসলের ক্ষতির ক্ষেত্রে হেক্টর প্রতি ১৭ হাজার টাকা দেওয়া হবে। আংশিক ক্ষতির ক্ষেত্রে হেক্টর প্রতি ৮,৫০০ টাকা এবং শতক প্রতি ১,০০০ টাকা আর্থিক সহায়তা মিলবে। ফলের বাগান ও উদ্যানপালনের ক্ষতির জন্য শতক প্রতি ২,০০০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।

    বহুবর্ষজীবী ফসলের ক্ষতির ক্ষেত্রে হেক্টর প্রতি ২২,৫০০ টাকা এবং শতক প্রতি ২,৫০০ টাকা দেওয়া হবে। হাওড়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার পানচাষিদের জন্যও বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পান বরজের প্রতিটি এককের জন্য ২,৫০০ টাকা করে দেওয়া হবে। এই খাতে ৯,২৪০ জন কৃষকের জন্য মোট ২ কোটি ৩১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে (Cyclone Akvan)। গত ১১ নভেম্বর মালদহের গাজোল, হবিবপুর ও বামনগোলা এলাকায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১৯ হাজার কৃষকের জন্য ৮.১২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে এই অর্থ তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন।

    বিনামূল্যে বীজ

    ক্ষতিগ্রস্ত কৃষকদের নতুন করে চাষ শুরু করার জন্য ৫ কোটি টাকার বীজ বিতরণ করা হবে। এই উদ্যোগে ২৯ হাজার কৃষককে মুগ ডাল ও চিনাবাদামের বীজ দেওয়া হবে। পাশাপাশি, ১৯ হাজার কৃষক পাবেন গ্রীষ্মকালীন সবজির বীজ। জলমগ্ন কৃষিজমি থেকে দ্রুত জল বের করতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশেষ অভিযান শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আমাদের সরকার কৃষক-বান্ধব সরকার।”

    ব্লক প্রশাসনের তত্ত্বাবধানে এবং সেচ দপ্তরের নজরদারিতে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের কর্মীদের কাজে লাগানো হবে। পাম্পের সাহায্যে কৃষকদের বিনামূল্যে জমি থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।

    পাকা আমন ধান দ্রুত কাটার জন্যও ব্লক প্রশাসন বিশেষ উদ্যোগ নেবে। খাল ও বড় নালা তৈরির কাজে সেচ এবং ক্ষুদ্র সেচ দফতরের ইঞ্জিনিয়াররা কৃষকদের সহায়তা করবেন।

    প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় শিবির আয়োজন, ভূতনিতে বিপর্যয় মোকাবিলার তহবিল থেকে ২৪০ কোটি টাকার বেশি বরাদ্দ, মুখ্যমন্ত্রী কৃষি সম্মান যোজনার বাস্তবায়ন এবং হিমঘর থেকে আলু বের করার ক্ষেত্রে ভর্তুকি দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে (Farmers Compensation)।

    শিল্পের জন্য জমি কিনতে উদ্যোগ

    কৃষি ক্ষতিপূরণের পাশাপাশি শিল্পায়নের ক্ষেত্রেও জমি সংক্রান্ত জট কাটাতে নতুন পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। শিল্প স্থাপনের জন্য এবার সরাসরি জমি কেনার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর। পুরুলিয়া, সিঙ্গুর, দুর্গাপুর, ব্যারাকপুর শিল্পাঞ্চল, ভাঙড় এবং নিউ টাউনকে এই উদ্যোগের আওতায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে (Cyclone Akvan)।

     

LinkedIn
Share