Tag: Dharamshala

Dharamshala

  • RSS: ধর্মশালায় ধর্ম সম্মেলনে যোগ আরএসএস কর্তা এবং তিব্বতি ধর্মীয় নেতার

    RSS: ধর্মশালায় ধর্ম সম্মেলনে যোগ আরএসএস কর্তা এবং তিব্বতি ধর্মীয় নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: আরএসএস (RSS)-এর শতবর্ষ পূর্তি এবং দলাই লামার ৯০তম জন্মদিন উপলক্ষে ধর্মশালায় আয়োজিত ‘ধর্ম সম্মেলন’-এ অংশ নিলেন আরএসএসের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে (Dattatreya Hosabale)। রবিবারের এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিব্বতি আধ্যাত্মিক গুরু সপ্তম লিং রিনপোচে।

    সম্মেলনের মূল বক্তব্য (Dattatreya Hosabale)

    ধর্মশালা সফরের প্রথম দিনেই দত্তাত্রেয় হোসাবলে দলাই লামার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তিনি তিব্বতি পার্লামেন্ট পরিদর্শন করেন এবং সেখানে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। কোতওয়ালি বাজারের কমিউনিটি হলে ‘দেবভূমি মৈত্রী সংঘ’ আয়োজিত ধর্ম সম্মেলনে ভাষণ দিতে গিয়ে হোসাবলে (Dattatreya Hosabale) বলেন, “গৌতম বুদ্ধ শিখিয়েছিলেন এষ ধর্মঃ সনাতনঃ (Eshah Dharmah Sanatanah)। এর অর্থ হল, সনাতন ধর্মের শেকড় প্রকৃতির গভীরে প্রোথিত এবং মানবসেবাই প্রকৃত ধর্ম। করুণা, তপস্যা এবং আত্মত্যাগই হল ধর্মের পথ।”

    হোসবলে জানান, ইতিহাসজুড়ে মহান ব্যক্তিরা ধর্ম রক্ষা ও প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন। তিনি গুরু তেগ বাহাদুরের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেন এবং জানিয়ে দেন, বর্তমানে দলাই লামাই বিশ্বজুড়ে শান্তির সেই বার্তাই ছড়িয়ে দিচ্ছেন।

    সপ্তম লিং রিনপোচের প্রশংসা

    অনুষ্ঠানের প্রধান অতিথি লিং রিনপোচে দেশ ও বিশ্বজুড়ে একতা, সম্প্রীতি এবং সদিচ্ছা প্রচারের জন্য আরএসএস-এর (RSS) কাজের প্রশংসা করেন। তিনি বলেন, “পরিবেশ রক্ষা, অহিংসা এবং বিশ্ব শান্তির জন্য প্রত্যেকের কাজ করা প্রয়োজন। ভারত বিশ্বকে সঠিক পথ দেখিয়ে এই লক্ষ্যে নেতৃত্ব দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।”

    অংশগ্রহণকারী

    এই সম্মেলনে কিন্নর, লাহুল, স্পিতি এবং কাংড়া জেলা-সহ বিভিন্ন অঞ্চলের শত শত বৌদ্ধ সাধু সন্ত এবং  অনুসারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রান্তের সংঘচালক বীর সিং রাংরা, ক্ষেত্র কার্যবাহ রোশন যাদব, ক্ষেত্র প্রচারক যতীন এবং কিসমত কুমার প্রমুখ।

  • India vs England: ধর্মশালায় হিমাঙ্কের নীচে তাপমাত্রা! ভেস্তে যেতে পারে ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্ট 

    India vs England: ধর্মশালায় হিমাঙ্কের নীচে তাপমাত্রা! ভেস্তে যেতে পারে ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্ট 

    মাধ্যম নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ (India vs England 5th Test) ইতিমধ্যেই ৩-১ এর ব্যবধানে জিতে গিয়েছে ভারত। চলতি সিরিজের নিরিখে ধর্মশালায় পঞ্চম টেস্ট নিয়মরক্ষার হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য তা গুরুত্বপূর্ণ। কিন্তু এই ম্যাচ ঘিরে রয়েছে সংশয়। ধর্মশালায় (Dharmshala) টেস্ট চলাকালীন বরফ পড়ার পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা হিমাঙ্কের নীচে থাকতে পারে ফলে খেলা হওয়ার সম্ভাবনা কম। হলেও এই ম্যাচে সুবিধা পেতে পারে ইংল্যান্ড। ধর্মশালার আবহাওয়ার সঙ্গে লন্ডনের মিল রয়েছে।

    হিমাঙ্কের নীচে পারদ!

    হাওয়া অফিস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে পাঁচ দিন ধর্মশালার (Dharmshala) সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে -৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতি, শনি ও সোমবার বরফে ঢেকে যেতে পারে ধর্মশালার সবুজ গালিচা। বাকি দিনগুলিতেও বৃষ্টি হতে পারে। সারা দিন ধরেই আকাশ মেঘলা থাকবে। রোদ ওঠার সম্ভাবনা প্রায় নেই। এই পরিস্থিতিতে খেলার পরিবেশ থাকবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড বা হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা এই বিষয়ে কিছু বলেনি।

    আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হাতেই সূচনা, গভীরতম মেট্রো স্টেশন এবার হাওড়ায়

    ইংল্যান্ডের সুবিধা

    ধর্মশালার পরিবেশে ইংল্যান্ড বেশি সুবিধা পাবে বলে মনে করছেন সুনীল গাভাস্কর। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, “সিরিজ জিতলেও ধর্মশালা টেস্ট হালকা ভাবে নেওয়া উচিত নয় ভারতের। কারণ, ওখানকার পরিবেশ ইংল্যান্ডের পরিবেশের মতো। বল হাওয়ায় সুইং করবে। ওরা মনে করবে, নিজেদের দেশে খেলছে। তাই ভারতকে জিততে হলে আরও ভাল খেলতে হবে।” উল্লেখ্য, ৭ মার্চ থেকে শুরু হতে চলা ম্যাচের ফলের উপর সিরিজের ফল নির্ভর করবে না তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পার্থক্য তৈরি করবে এই সিরিজের ফল। ম্যাচের আবহাওয়া মোটেও রোহিত ব্রিগেডের অনুকূলে নয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share