মাধ্যম নিউজ ডেস্ক: ‘জন সমর্থ পোর্টাল’ চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১,০৬,০০০ কোটি টাকারও বেশি ঋণের আবেদন প্রক্রিয়াকরণ করা হয়েছে। সোমবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, এই প্ল্যাটফর্মের (Jan Samarth Portal) মাধ্যমে ৪১ লাখেরও বেশি আবেদনপত্র জমা পড়েছে (Loans)। এর মধ্যে ৩৫ লাখেরও বেশি সুবিধাভোগী ইতিমধ্যেই ৮৪,৩৬৫.৫৫ কোটি টাকার ডিজিটাল অনুমোদন পেয়ে গিয়েছেন।
জন সমর্থ পোর্টাল (Jan Samarth Portal)
২০২২ সালের ৬ জুন চালু হওয়া জন সমর্থ পোর্টালকে মূলত একটি একীভূত ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে ভাবা হয়েছিল, যাতে ঋণ-সংযুক্ত সরকারি প্রকল্পগুলিতে সহজে প্রবেশাধিকার নিশ্চিত করা যায়। প্রায় চার বছর পর এটি একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ঋণ বাজারে (digital loan marketplace) পরিণত হয়েছে, যেখানে ব্যক্তি, ব্যবসা, আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি সংস্থাগুলি একক ইন্টারফেসে যুক্ত হয়েছে। এই সাফল্য কেবল সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি ভারতের প্রাতিষ্ঠানিক ঋণ ব্যবস্থায় একটি গভীর পরিবর্তনের ইঙ্গিত দেয়, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক এবং সাধারণ মানুষের জন্য, যারা আগে ব্যাঙ্কিং ব্যবস্থায় প্রবেশে নানা বাধার সম্মুখীন হতেন। বর্তমানে ওই পোর্টালে রয়েছে কৃষি, ক্ষুদ্র ও ছোট ব্যবসা, আবাসন, নবায়নযোগ্য শক্তি এবং জীবিকা উন্নয়ন-সহ বিভিন্ন ক্ষেত্রে ১৫টি প্রধান ঋণ-সংযুক্ত সরকারি প্রকল্প। একাধিক প্রকল্পকে একত্রিত করার ফলে আবেদনকারীদের আর বিভিন্ন অফিসে যেতে বা জটিল প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে যেতে হয় না (Jan Samarth Portal)।
উল্লেখযোগ্য প্রকল্প
এই প্ল্যাটফর্মে থাকা উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, কিষান ক্রেডিট কার্ড, পিএম সভানিধি, প্রধানমন্ত্রীর এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম এবং রুফটপ সোলার ফাইনান্সিং স্কিমস (Loans)। এই সব প্রকল্পকে এক প্ল্যাটফর্মে আনার ফলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা এবং প্রবেশযোগ্যতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জন সমর্থ পোর্টাল একটি সিঙ্গল উইন্ডো সিস্টেম হিসেবে কাজ করে। এতে ইউজাররা সহজেই সরকারি বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানতে পারেন, যোগ্যতা যাচাই করতে পারেন এবং বারবার কাগজপত্র জমা দেওয়া বা ব্যাঙ্কে না গিয়েই ঋণের জন্য আবেদন করতে পারেন। এই সমন্বিত পদ্ধতি ঋণ বিতরণে সময় কমিয়েছে, বাড়িয়েছে দক্ষতা (Jan Samarth Portal)। জানা গিয়েছে, ২০২৬ সালের ২০ মার্চ পর্যন্ত এই প্ল্যাটফর্মে মোট ২৫৪টি ঋণদাতা প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে টি পাবলিক সেক্টর ব্যাঙ্ক, ২০টি প্রাইভেট সেক্টর ব্যাঙ্কস, ২৮টি রিজিওনাল রুরাল ব্যাঙ্ক, ১৭৩টি জেলা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কস, ১৫টি ১৫টি এনবিএফসিস (NBFCs) এবং ৬টি স্মল ফিনান্স ব্যাঙ্কস। এই বিস্তৃত নেটওয়ার্ক শহর ও গ্রাম উভয় অঞ্চলের আবেদনকারীদের জন্য ঋণপ্রাপ্তি অনায়াস করেছে।
ঋণদাতার অংশগ্রহণ প্রতিযোগিতা বৃদ্ধি
বিভিন্ন ঋণদাতার অংশগ্রহণ প্রতিযোগিতা বৃদ্ধি করেছে এবং পরিষেবার মান উন্নত করেছে। আবেদনকারীরা নিজের পছন্দ অনুযায়ী ঋণদাতা নির্বাচন করতে পারেন, ফলে ভালো শর্ত এবং দ্রুত অনুমোদন পাওয়া যায় (Loans)। এই প্ল্যাটফর্মের অন্যতম বৈশিষ্ট্য হল এর সহজ এবং ব্যবহারবান্ধব আবেদন প্রক্রিয়া, যা চারটি ধাপে সম্পন্ন করা যায়- এক, ব্যবহারকারী নিজের তথ্য দিয়ে যোগ্যতা যাচাই করতে পারেন, দুই, অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারেন, পছন্দের ঋণদাতা নির্বাচন করে ডিজিটাল অনুমোদন পেতে পারেন এবং রিয়েল-টাইমে আবেদন ট্র্যাক করতে পারেন। এই পদ্ধতি ঐতিহ্যবাহী ব্যাঙ্কিং প্রক্রিয়ার তুলনায় অনেক দ্রুত এবং সহজ (Jan Samarth Portal)।
রিয়েল-টাইম মনিটরিং
এই প্ল্যাটফর্মের কার্যকারিতা শক্তিশালী প্রযুক্তিগত পরিকাঠামোর ওপর নির্ভরশীল। এটি বিভিন্ন ডেটাবেসের সঙ্গে যুক্ত, যেমন, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, জিএসটি নেটওয়ার্ক ইত্যাদি। এর ফলে দ্রুত যাচাই, প্রতারণা কমানো এবং সঠিক তথ্যের ভিত্তিতে ঋণ অনুমোদন সম্ভব হয়। রিয়েল-টাইম মনিটরিংয়ের মাধ্যমে আবেদনকারী ও ঋণদাতা উভয়ই আবেদন প্রক্রিয়ার অগ্রগতি দেখতে পারেন, যা স্বচ্ছতা ও বিশ্বাস বাড়িয়েছে। জন সমর্থ পোর্টাল অন্তর্ভুক্তিমূলকভাবে তৈরি করা হয়েছে। এটি ৮টি ভাষায় উপলব্ধ এবং ব্যাঙ্কিং প্রতিনিধিদের মাধ্যমে সহায়তাও দেওয়া হয়, যাতে ডিজিটাল জ্ঞান না থাকলেও মানুষ এটি ব্যবহার করতে পারেন। এই প্ল্যাটফর্ম ওয়েবসাইট এবং অ্যানড্রয়েড এবং আইওএস অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যায়।
সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন
এই উদ্যোগ সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন (inclusive growth) লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি সাধারণ মানুষকে ব্যবসা, শিক্ষা, আবাসন এবং নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করতে সক্ষম করছে। এতে একটি গ্রিভেন্স রিড্রেশাল মেকানিজম রয়েছে, যার মাধ্যমে আবেদনপত্র বা ঋণ সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করা হয় (Loans)। এই প্ল্যাটফর্মের প্রভাব শুধুমাত্র ঋণ অনুমোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখছে। ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, পথবিক্রেতা এবং স্বনিযুক্ত ব্যক্তিরা সহজে ঋণ পাচ্ছেন।নবায়নযোগ্য শক্তি যেমন, রুফটপ সোলার প্রকল্প অন্তর্ভুক্ত হওয়ায় এটি টেকসই উন্নয়নেও অবদান রাখছে। ১ লাখ কোটি টাকারও বেশি ঋণ আবেদন প্রক্রিয়াকরণের মাধ্যমে জন সামর্থ পোর্টাল ভারতের ডিজিটাল আর্থিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। ভবিষ্যতে আরও কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্প যুক্ত করা হবে। এই প্ল্যাটফর্ম প্রযুক্তির মাধ্যমে ঋণপ্রাপ্তি সহজ করে নাগরিক ও আর্থিক প্রতিষ্ঠানের সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করছে (Jan Samarth Portal)।
