Tag: digvijaya singh

digvijaya singh

  • ECI: ২৭টি রাজ্যসভা আসনে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি কমিশনের, আরও শক্তি বাড়বে এনডিএর?

    ECI: ২৭টি রাজ্যসভা আসনে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি কমিশনের, আরও শক্তি বাড়বে এনডিএর?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৭টি রাজ্যসভা আসনে নির্বাচনের (Rajya Sabha Polls) বিজ্ঞপ্তি জারি করেছে ভারতের নির্বাচন কমিশন (ECI)। সোমবার জারি হয় এই বিজ্ঞপ্তি। এর মধ্যে ১০টি রাজ্যের ২৪টি আসন সদস্যদের অবসরের কারণে ফাঁকা হয়েছে। পদত্যাগজনিত কারণে মহারাষ্ট্র, তামিলনাড়ু ও ওড়িশার ৩টি আসনে হবে উপনির্বাচন।

    নির্বাচনের সাত-সতেরো (ECI)

    কমিশন জানিয়েছে, ২৭টি আসনে ভোটগ্রহণ হবে ১৮ জুন। ওই দিনই বিকেল ৫টার পর হবে ভোট গণনা। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৮ জুন বিকেল ৩টা পর্যন্ত। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা ৯ জুন মনোনয়নপত্র যাচাই করবেন। ১১ জুন প্রার্থিপদ প্রত্যাহারের শেষ দিন।অন্ধ্রপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মণিপুর, মেঘালয়, রাজস্থান, অরুণাচল প্রদেশ, কর্নাটক এবং মিজোরামে ২৪টি শূন্যপদে ভোট হবে। পদত্যাগের কারণে আরও ৩টি পদ শূন্য। ফলে বিরোধী জোট রাজ্যসভায় অন্তত তিনটি অতিরিক্ত আসন পেতে পারে বলেই ইঙ্গিত। যদিও শাসক বিজেপি নেতৃত্বাধীন এনডিএ তাদের বর্তমান শক্তি বজায় রাখবে বলেই ধারণা রাজনৈতিক মহলের। আগামী মাসে রাজ্যসভা থেকে যাঁরা অবসর নেবেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া, প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং, এবং কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু ও জর্জ কুরিয়েন।

    শক্তি বাড়ছে এনডিএর!

    ওয়াকিবহাল মহলের মতে, ২৭টি আসনের মধ্যে শাসক এনডিএ তাদের শক্তি এক বাড়িয়ে ১৯-এ নিয়ে যেতে পারে। বর্তমানে ২৪৫ সদস্য বিশিষ্ট রাজ্যসভায় এনডিএর আসন সংখ্যা ১৪৮। কংগ্রেসের রয়েছে ৪টি আসন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM)-এর ১টি এবং ওয়াইএসআর কংগ্রেস পার্টি (YSRCP)-এর ৩টি আসন। রাজ্য বিধানসভাগুলিতে (Rajya Sabha Polls) দলগুলির বর্তমান শক্তির ভিত্তিতে কংগ্রেস তাদের আসন সংখ্যা বাড়িয়ে ৫ করতে পারে (ECI)। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দু’টি আসনে জিততে পারে। শাসক তামিলাগা ভেত্রি কাজাগম (TVK) তামিলনাড়ুর উপনির্বাচনে একটি আসন জিতে প্রথমবারের মতো রাজ্যসভায় জায়গা পেতে পারে।

    এনডিএ ভালো অবস্থায়

    এনসিপি নেতা সুনেত্রা পাওয়ার এবং এআইএডিএমকে নেতা সিভি শানমুগম বিধানসভায় নির্বাচিত হওয়ায় রাজ্যসভায় ইস্তফা দিয়েছেন। সেই কারণেই উপনির্বাচন হবে মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে। ওড়িশায় দেবাশিস সমান্ত রায়, বিজেডি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। ছেড়েছেন রাজ্যসভার সদস্যপদও। তাই এই কেন্দ্রেও হবে উপনির্বাচন (ECI)। মহারাষ্ট্রে সুনেত্রা পাওয়ারের শূন্য পদে এনডিএ ভালো অবস্থায় রয়েছে (Rajya Sabha Polls)। তামিলনাড়ুর একটিমাত্র আসন বন্ধু দলগুলির সমর্থনে টিভিকের দখলে যেতে পারে। ওড়িশার আসনটি শাসক দলের ঝুলিতে যেতে পারে।

    কোন আসনে জিতছে কারা

    অন্ধ্রপ্রদেশে টিডিপি নেতৃত্বাধীন এনডিএ চারটি আসনই জিততে পারে। গুজরাটে বিজেপি চারটি আসনেই জিতবে। তাই এই রাজ্য থেকে কংগ্রেস তাদের একমাত্র আসনটি খোয়াতে পারে। কর্নাটকে কংগ্রেস চারটির মধ্যে তিনটি আসনে জিততে পারে, একটি আসন যেতে পারে পদ্ম-ঝুলিতে। খাড়্গে ফের রাজ্যসভায় মনোনীত হতে পারেন (ECI)। মধ্যপ্রদেশ ও রাজস্থানে বিজেপি দু’টি করে আসন জিততে পারে। এই দুই রাজ্যে কংগ্রেস একটি করে আসন পেতে পারে। ঝাড়খণ্ডে শাসক জেএমএম-কংগ্রেস জোট দু’টি আসনই জিততে পারে। তাদের জয়ের পথে খাড়া প্রাচীর হয়ে দাঁড়াতে পারে বিজেপি। অর্থাৎ, জোরদার লড়াই হতে পারে (Rajya Sabha Polls)।

    প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে অনুষ্ঠিত দ্বিবার্ষিক রাজ্যসভা নির্বাচনে ১০টি রাজ্যের ৩৭টি আসনের মধ্যে (ECI) বিজেপি জিতেছিল ১৩টি আসনে।

     

  • NEET UG 2026: প্রশ্নফাঁসকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তলব এনটিএর চেয়ারম্যানকে

    NEET UG 2026: প্রশ্নফাঁসকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তলব এনটিএর চেয়ারম্যানকে

    মাধ্যম নিউজ ডেস্ক: জিজ্ঞাসাবাদ ও পর্যালোচনা বৈঠকের জন্য তলব করা হল এনটিএর (NTA) চেয়ারম্যান প্রদীপ কুমার জোশী এবং শিক্ষামন্ত্রকের শীর্ষ আধিকারিকদের। ২১ মে ওই বৈঠকে তাঁদের হাজির থাকতে বলেছে সংসদের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন (NEET UG 2026) এডুকেশন, উইমেন, চিলড্রেন, ইয়ুথ অ্যান্ড স্পোর্টস। জানা গিয়েছে, দ্বিগ্বিজয় সিংয়ের নেতৃত্বাধীন এই সংসদীয় প্যানেল পূর্ববর্তী জাতীয় প্রবেশিকা পরীক্ষার বিতর্কের পর গঠিত কে রাধাকৃষ্ণণ (K Radhakrishnan) কমিটির সুপারিশ করা সংস্কারগুলির বাস্তবায়ন পর্যালোচনা করবে। শিক্ষামন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগের সচিব বিনীত জোশীকেও ডেকে পাঠানো হয়েছে। বিতর্ক-সংক্রান্ত অগ্রগতি এবং ভবিষ্যতের পরীক্ষা সংস্কারের রূপরেখা নিয়ে আলোচনা করতেই তলব করা হয়েছে তাঁকে।

    বৈঠকে গুরুত্ব কোন কোন বিষয়ে (NEET UG 2026)

    ওই বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পাবে এনটিএর জবাবদিহি ব্যবস্থা, পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা এবং কেন্দ্রীয় প্রবেশিকা পরীক্ষার ওপর জনসাধারণের আস্থা পুনরুদ্ধারে প্রস্তাবিত সংস্কার। ৩ মে নিট ইউজি ২০২৬ পরীক্ষা নিয়েছিল এনটিএ (NTA)। নাম নথিভুক্ত করেছিলেন প্রায় ২৩ লাখ শিক্ষার্থী। পরীক্ষার পরপরই অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। বিতর্কের জেরে পরীক্ষা বাতিল করে দেয় এনটিএ। পরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ঘোষণা করেন, ওই পরীক্ষাটি ফের নেওয়া হবে ২১ জুন। তিনি এও জানান, আগামী বছর থেকে নিট পরীক্ষা হবে কম্পিউটার-ভিত্তিক পদ্ধতিতে। পরীক্ষার স্বচ্ছতা যাতে বাড়ে এবং অসদুপায়ের সম্ভাবনা কমে, তাই এই ব্যবস্থা। সূত্রের খবর, নিট বিতর্ক ছাড়াও কমিটি শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI)  ক্রমবর্ধমান প্রভাব এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করবে। বৈঠকে অংশ নেবেন আইআইটি মাদ্রাজ-সহ আরও কয়েকটি সংস্থার প্রতিনিধিরা।

    কারা থাকবেন বৈঠকে

    আর একটি বৈঠকে কমিটি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি এবং ন্যাশনাল কমিশন ফর মাইনোরিটি এডুকেশনাল ইনস্টিটিউটের আধিকারিকদের সঙ্গে সংরক্ষণ নীতি, শিক্ষকের শূন্যপদ এবং ন্যাশনাল এডুকেশন পলিশি-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবে। এছাড়াও শিক্ষক প্রশিক্ষণ সংস্কার, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের কার্যকারিতা এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের সঙ্গে সম্পর্কিত সুপারিশগুলিও পর্যালোচনা করা হবে (NEET UG 2026)। নিট ইউজি ২০২৬ বিতর্কের জেরে লাখ লাখ শিক্ষার্থী প্রভাবিত হওয়ায়, সংসদীয় পর্যালোচনায় এনটিএর কার্যক্রম কঠোর নজরদারির মুখে পড়তে চলেছে। আগামী দিনের আলোচনা ও সংস্কার প্রস্তাবগুলি ভারতের পরীক্ষা ব্যবস্থায় আস্থা (NTA), স্বচ্ছতা এবং জবাবদিহি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে (NEET UG 2026)।

     

  • Digvijaya Singh: আরএসএসের প্রাক্তন প্রধানকে নিয়ে বিতর্কিত ট্যুইট দিগ্বিজয়ের, মধ্যপ্রদেশে বিপাকে কংগ্রেস

    Digvijaya Singh: আরএসএসের প্রাক্তন প্রধানকে নিয়ে বিতর্কিত ট্যুইট দিগ্বিজয়ের, মধ্যপ্রদেশে বিপাকে কংগ্রেস

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটমুখী মধ্যপ্রদেশে ফ্যাসাদে কংগ্রেস! সৌজন্যে প্রবীণ কংগ্রেস (Congress) নেতা দিগ্বিজয় সিংহ (Digvijaya Singh)। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে মধ্যপ্রদেশ পুলিশ। কংগ্রেসের দাবি, হাত শিবিরের কণ্ঠরোধ করতে চাইছে বিজেপি।

    কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ

    ঘটনাটি তাহলে খুলেই বলা যাক। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটি ট্যুইট করেন দিগ্বিজয়। ট্যুইটটি আরএসএসের প্রাক্তন প্রধান এমএস গোলওয়ালকরকে নিয়ে। তাঁকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতেই শুরু হয় বিতর্ক। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের অভিযোগ, কংগ্রেস নেতারা সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য এবং মিথ্যে পোস্ট ছড়িয়ে দিয়ে সামাজিক বিদ্বেষ সৃষ্টির চেষ্টা করছেন। তাঁর দাবি, সামাজিক পার্থক্য দূর করতে ও সমাজে সম্প্রীতি গড়ে তুলতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন গোলওয়ালকর।

    শিবরাজের ট্যুইট-বাণ

    ট্যুইট-বার্তায় শিবরাজ লেখেন, সত্যিটা না জেনে ভুল তথ্য ও ঘৃণা ছড়ানো কংগ্রেস নেতাদের (Digvijaya Singh) অভ্যাস। শ্রদ্ধেয় শ্রী গোলওয়ালকর গুরুজি সামাজিক বৈষম্য দূর করতে এবং সৌহার্দ্যপূর্ণ এক সমাজ গড়তে সারা জীবন উৎসর্গ করেছিলেন। গুরুজি সম্পর্কে এই ধরনের মিথ্যা প্রচার আসলে কংগ্রেস নেতাদের হতাশার বহিঃপ্রকাশ। গুরুজির একটি মিথ্যা ছবি দিয়ে সামাজিক বিদ্বেষ সৃষ্টির এই চেষ্টা নিন্দনীয়। যদিও কংগ্রেসের দাবি, একটি ইংরেজি বই থেকে বিতর্কিত তথ্যগুলি ভাগ করে নিয়েছেন দিগ্বিজয়। ইন্দোরের পুলিশ কমিশনার মকরন্দ দেউস্কার জানান, রাজেশ জোশী নামে একজনের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে দিগ্বিজয়ের বিরুদ্ধে। তদন্তের পর এ বিষয়ে আরও পদক্ষেপ করা হবে।

    প্রসঙ্গত, শনিবার (Digvijaya Singh) গোলওয়ালকর সম্পর্কে লেখা একটি বইয়ের একটি পৃষ্ঠার ছবি ট্যুইট করেছিলেন দিগ্বিজয়। সেখানে গোলওয়ালকর সম্পর্কে বিতর্কিত মন্তব্য ছিল। কড়া প্রতিক্রিয়া দেয় আরএসএস এবং বিজেপি। আরএসএসের প্রচার বিভাগের প্রধান সুনীল আম্বেকর বলেন, দিগ্বিজয় সিংহের পোস্ট করা ছবিটি ফটোশপের কারিকুরিতে বানানো। সামাজিক বৈষম্য সৃষ্টির উদ্দেশ্যে এটা করা হয়েছে। তিনি জানান, কংগ্রেস নেতার বিরুদ্ধে ধর্ম, জাতি এবং জন্মস্থানের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছেন আরএসএস কর্মী পেশায় আইনজীবী রাজেশ জোশী।

    আরও পড়ুুন: ভোট পরবর্তী সন্ত্রাস! আক্রান্ত দলীয় কর্মীদের বাড়ি বাড়ি গেলেন সুকান্ত

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP on congress poll: কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচনে দিগ্বিজয় ডামি প্রার্থী, কটাক্ষ গেরুয়া শিবিরের

    BJP on congress poll: কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচনে দিগ্বিজয় ডামি প্রার্থী, কটাক্ষ গেরুয়া শিবিরের

    মাধ্যম নিউজ ডেস্ক: কংগ্রেস (Congress) প্রেসিডেন্ট পদে লড়ছেন বর্ষীয়ান নেতা দিগ্বিজয় সিং (Digvijaya Singh)। রাজস্থানের মুখ্যমন্ত্রী গান্ধী (Gandhi) পরিবারের ঘনিষ্ঠ অশোক গেহলট ওই পদে লড়ছেন না বলে জানিয়ে দিয়েছেন। তার আগেই অবশ্য মনোনয়নপত্র তুলেছেন দিগ্বিজয়। জানিয়ে দিয়েছেন, কংগ্রেস প্রেসিডেন্ট পদে যিনিই লড়ুন না কেন, তিনি কাজ করবেন গান্ধী পরিবারের ছত্রছায়ায়। দ্বিগ্বিজয় ছাড়াও লড়াইয়ের মাঠে রয়েছেন শশী থারুর এবং গান্ধী পরিবারের আস্থাভাজন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। এই নির্বাচনে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয়ের লড়াইয়ের সিদ্ধান্তকে একহাত নিয়েছেন বিজেপি নেতৃত্ব। কংগ্রেসের এই নির্বাচন মানুষ আদৌ বিশ্বাস করবেন না বলেই মনে করে গেরুয়া শিবির।

    আরও পড়ুন : দ্বিগ্বিজয়, কমল নাথ না গেহলট! কংগ্রেস সভাপতি নির্বাচনে শশী থারুরের প্রতিদ্বন্দ্বী কে?

    অশোক গেহলটকে প্রক্সি নম্বর ওয়ান বলে সম্বোধন করে বিজেপির মুখপাত্র শেহজাদ পুন্নাওয়ালা বলেন, কংগ্রেস হাইকমান্ডের প্রতি বেওয়াফাই হওয়ায় অশোক গেহলটকে সরে যেতে বলা হয়েছে। লড়াইয়ের ময়দানে প্রার্থী করা হয়েছে ডামি দিগ্বিজয়কে। গেহলট মনোনয়ন দাখিল করতে না পারায় ওই পরিবার কি তাঁর সঙ্গে আপসেট হয়ে পড়েছেন?

    বিজেপির আর এক নেতা অমিত মালব্য বলেন, গেহলট সরল। দলের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন। অন্যদিকে, দিগ্বিজয় সিংকে নির্বাচিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার পরেই পদক্ষেপ করতে পারবেন তিনি। ট্যুইট বার্তায় মালব্য বলেন, দিগ্বিজয় একজন কূটরাজনীতিজ্ঞ। কংগ্রেস প্রেসিডেন্ট হওয়ার আগেই অশোক গেহলট যা করেছেন গান্ধীদের প্রতি তিনি তাই করবেন ভোটে জেতার পর। 

    অন্য একটি ট্যুইটে মালব্য লেখেন, মনে রাখতে হবে তাঁরও একটি ছেলে রয়েছে। গান্ধীদের প্রান্তিক শক্তিতে পরিণত করার এটি প্রথম ধাপ।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share