Tag: dol utsav

dol utsav

  • Holi 2024: দোল খেলে নদীতে স্নান করতে নেমে রাজ্যে মৃত্যু হল চারজনের, তলিয়ে গেলেন তিনজন

    Holi 2024: দোল খেলে নদীতে স্নান করতে নেমে রাজ্যে মৃত্যু হল চারজনের, তলিয়ে গেলেন তিনজন

    মাধ্যম নিউজ ডেস্ক: দোল উৎসবে সোমবার সকাল থেকেই রং খেলায় (Holi 2024) মেতে ওঠেন সকলে। দুপুরের পর গঙ্গায় স্নান করতে নেমেই বিপত্তি। চার বন্ধু তলিয়ে যায় নদীতে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দা থানার আগরপাড়ার আশ্রমঘাট এলাকায়। এছাড়া পূর্ব বর্ধমানের কালনা এবং বাঁকুড়ায় স্নান করতে নেমেই চারজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দোলের পর এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    আগরপাড়ায় গঙ্গায় তলিয়ে গেলেন তিনজন, কালনায় মৃত ২ (Holi 2024)

    এদিন দুপুরে দোল খেলার পর উত্তর ২৪ পরগনার খড়দার আগরপাড়ার আশ্রমঘাটের গঙ্গায় দোল খেলে (Holi 2024)  স্নান করতে গিয়েছিল চারজন। হঠাৎ বান চলে আসায় তাদের মধ্যে চারজনই তলিয়ে যান। চোখের সামনে ভাসতে এই বিপত্তি স্থানীয় লোকজন দেখে গঙ্গায় ঝাঁপ মেরে একজনকে উদ্ধার করা গেলেও বাকি তিনজনের হদিশ মেলেনি। অন্যদিকে, রঙ খেলা শেষে পূর্ব বর্ধমানের কালনার জিউধারা এলাকায় একটি দিঘিতে এলাকার ছেলেরা স্নান করতে নেমেছিল। অনেকে স্নান করে উঠে যায়। পরে, ওই দিঘিতে স্নান করতে নামেন দুই ভাই। ভাবতেও পারেননি কত বড় বিপদ তাঁদের জন্য অপেক্ষা করছে। স্নান করতে নেমেই একজন প্রথমে  তলিয়ে যেতে থাকে। তাঁকে বাঁচাতে গিয়ে অন্যজনও তলিয়ে যায। আশপাশের লোকজন বিষয়টা বুঝতে পেরেই দিঘিতে দুই ভাইকে উদ্ধার করেন। তাঁদের কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

    আরও পড়ুন: তারকা প্রচারকরা বিধি না মানলে, বাতিল হবে দলের স্বীকৃতি, সিদ্ধান্ত কমিশনের

    দামোদরের জলে মৃত্যু হল দুজনের

    এদিকে এদিকে রঙ খেলার (Holi 2024) পর বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে দামোদরের জলে ডুবে মৃত্যু হল বাঁকুড়ার দুজনের। মৃতরা সম্পর্কে দুই ভাই, সানি কুমার ও সোনু কুমার। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই জলের তোড়ে ভেসে যায় ওই দুজন। মৃতদেহ উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, মৃতরা বিহারের বাসিন্দা। তাঁরা বড়জোড়া রায় কলোনিতে ভাড়া থাকতেন। ইতিমধ্যেই দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ISKCON Mayapur: মায়াপুর ইসকনে হাজার হাজার দেশি-বিদেশি ভক্ত দোল উৎসবে মাতলেন

    ISKCON Mayapur: মায়াপুর ইসকনে হাজার হাজার দেশি-বিদেশি ভক্ত দোল উৎসবে মাতলেন

    মাধ্যম নিউজ ডেস্ক: ৫৩৮ তম মহাপ্রভুর আবির্ভাব দিবস উপলক্ষে সকাল থেকেই কৃষ্ণ নামে মেতে উঠল নদিয়ার মায়াপুর ইসকন (ISKCON Mayapur)। বেলা বাড়তেই হাজার হাজার ভক্তদের উপস্থিতি দেখা গেল মায়াপুরে। দোল উৎসবের দিন সকাল থেকেই গোটা মায়াপুর জুড়ে কৃষ্ণ নামে মেতে উঠলেন ভক্তরা।

    হাজার হাজার দেশি-বিদেশি ভক্ত সমাগম (ISKCON Mayapur)

    শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৮ তম আবির্ভাব দিবস উপলক্ষে এক মাস আগে থেকেই বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়েছিল মায়াপুর ইসকন (ISKCON Mayapur) মন্দিরে। মণ্ডল পরিক্রমা থেকে শুরু করে প্রভাত ফেরি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষ্ণ নাম করতে দেখা গিয়েছে ইসকনের প্রভুদের। এদিন দোল পূর্ণিমায় উপলক্ষে ছিল মূল অনুষ্ঠান। প্রায় ৫ হাজারেরও দেশি-বিদেশি ভক্তরা অংশগ্রহণ করেছেন এদিনের এই অনুষ্ঠানে। শুধু তাই নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত এদিন কৃষ্ণ নামে মেতে উঠলেন। এদিন সকাল থেকেই বিভিন্ন ভাষায় গীতা পাঠ করা হয়। পাশাপাশি আজকের দিনে রাধা এবং শ্রীকৃষ্ণের অভিষেক করা হয়। মধুসূদন দাস নামে এক ভক্ত বলেন, আমার বাড়়ি বাঁকুড়ায়। গতবার দোলযাত্রার দিন এসেছিলাম। তখন থেকে মায়াপুরে রয়েছি। এবারও দোল উৎসবের দিন সকাল থেকেই নগর প্ররিক্রমায় হাজার হাজার ভক্তদের সঙ্গে অংশগ্রহণ করেছি। দোলের দিন সারা পৃথিবীর সব প্রান্তের মানুষ এই মায়াপুরে জমায়েত হন। এখানে আসলেই মন আনন্দে মেতে ওঠে।

    আরও পড়ুন: মহুয়ার বিরুদ্ধে রানিমা অমৃতা রায়কে প্রার্থী করে মাস্টারস্ট্রোক দিল বিজেপি

    দোলের দিন মায়াপুরে রং খেলা হয় না!

    এ বিষয়ে মায়াপুর ইসকনের (ISKCON Mayapur) জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, ৫৩৮ তম আবির্ভাব দিবস উপলক্ষে গোটা দেশজুড়ে এবং বিদেশি ভক্তরাও মায়াপুরে এসে উপস্থিত হন। মায়াপুর ইস্কনে ভিতরে কোনও বাহ্যিক রঙের ব্যবহার হয় না, শুধুমাত্র কৃষ্ণ নামের যে প্রেম সেই প্রেমের খেলা এখানে হয়। মহাপ্রভু যে কৃষ্ণ নাম জাতির উদ্দেশ্যে ছড়িয়ে দিতে চাইছিলেন মূলত তার সেই চিন্তা ভাবনাকে সামনে রেখেই এই অনুষ্ঠান করা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share